মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২

প্রিমিয়ার ব্যাংকের বাংলাবাজার এসএমই শাখা নতুন ঠিকানায়

দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ৭ জুন, ২০২৩ ০৮:৫৬

দি প্রিমিয়ার ব্যাংকের বাংলাবাজার এসএমই শাখা ১০ নর্থ ব্রুক হল রোড (দোতলা), বাংলাবাজার, ঢাকায় স্থানান্তরিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ডিএসসিসির ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন, ভবন মালিক সানোয়ার আলী সিকদার ও পদ্মা গ্রুপের পরিচালক ফিদা হোসেন।

এ ছাড়া ব্যাংকের হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড পিআর তারেক উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


নারীদের ক্ষমতায়নে মেন্টরশিপ ও কালেক্টিভ ইমপ্যাক্টের ওপর জোর দিলেন বক্তারা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। বিভিন্ন ক্ষেত্র ও পেশা থেকে অনুপ্রেরণাদায়ী নারী নেতাদের অংশগ্রহণে ‘শি বিল্ডস ইন: এমপাওয়ারিং উইমেন, এমপাওয়ারিং দ্য নেশন’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাস্তব অভিজ্ঞতা, সহযোগিতা, মেন্টরশিপ এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে কী ধরনের অর্জন সম্ভব এবং এ পথে কী কী প্রতিবন্ধকতা রয়েছে তা নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা। একই সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের মতো পুরুষপ্রধান খাতে নারীদের অংশগ্রহণ কীভাবে বাড়ানো যায়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নেতৃত্বের ক্ষেত্রে নারীরা কেন পিছিয়ে পড়েন এবং কর্মসংস্থান ও আর্থিক স্বনির্ভরতার ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন এলিটাস টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ফেয়ার গ্রুপের পরিচালক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) পরিচালক সায়মা শওকত; লাক্সারি ফ্যাশন লেবেল সারা করিম ক্যাটিউরের প্রতিষ্ঠাতা সারা করিম; আইএসডি-র রোবোটিক্স শিক্ষক আনা ইয়ং; সুবিধাবঞ্চিত কমিউনিটি নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা থ্রাইভ-এর বোর্ড অ্যাডভাইজরি মেম্বার আমনা রহমান; থ্রাইভ-এর পর্ষদ সদস্য ও তথ্য উপদেষ্টা এবং সামাজিক উন্নয়ন সংস্থা মঈন ফাউন্ডেশনের পরিচালক সাদিয়া মঈন; এবং বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যাসোসিয়েশনের (বায়লা) পরিচালক ও ডিআরএজি গার্মেন্টসের পরিচালক জারিন রশিদ।

আইএসডির রোবোটিক্স শিক্ষক আনা ইয়াং মনে করেন ছোটবেলা থেকেই মেয়েদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি উৎসাহিত করা জরুরি। তিনি বলেন, “পরবর্তী প্রজন্মের মেয়েদের ক্ষমতায়নে স্টেম শিক্ষা অত্যন্ত জরুরি। তাদের নিজের মতো করে আগ্রহ খুঁজে নেওয়ার স্বাধীনতা দিতে হবে এবং তাদের আত্মবিশ্বাসী করে তুলতে হবে। মেয়েদেরকে এটা বোঝাতে হবে যে ভুল করা শেখারই একটি স্বাভাবিক অংশ। আর অনেক সময় ব্যর্থতাও উদ্ভাবন ও নেতৃত্বের পথ খুলে দিতে পারে।”

প্রযুক্তি ও শিক্ষার মাধ্যমে তরুণীদের এগিয়ে নিতে বেসরকারি খাতের ভূমিকার কথাও উঠে আসে আলোচনায়। শায়মা শওকত বলেন, “এখনও অনেক মেয়ে আছে যারা সাধারণ প্রযুক্তি বা ডিভাইসই ব্যবহার করতে পারে না; বিশেষ করে প্রত্যন্ত এলাকায়, যেখানে একটি কম্পিউটার পাওয়াই অনেক কঠিন। শিক্ষা আর প্রশিক্ষণের মাধ্যমে তাদের জন্য নতুন সুযোগ উন্মোচন করা সম্ভব। বেসরকারি খাত এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করতে পারে এবং তরুণ মেয়েদের আত্মবিশ্বাসী করে কর্মক্ষেত্রে প্রবেশের পথ তৈরি করে দিতে পারে।”

আলোচনায় আরও উল্লেখ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলো একসঙ্গে কাজ করলে নারীদের জন্য মেন্টরশিপের সুযোগ আরও বাড়ানো সম্ভব। এতে মেয়েরা পেশাজীবী, উদ্যোক্তা এবং নেতৃত্বের অবস্থানে এগিয়ে যাওয়ার পথ সহজ হবে।

গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন আইএসডির প্রাইমারি ইয়ার্স প্রোগ্রামের (পিওয়াইপি) কো-অর্ডিনেটর তৌহিদা আফসার। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন আইএসডির করপোরেট রিলেশনস প্রতিনিধি ফারেস্তা আলী মালিক।

আইএসডির কমিউনিটিতে বহু অনুপ্রেরণাদায়ী নারী রয়েছেন, যারা প্রতিনিয়ত স্কুলটির উন্নয়নে ভূমিকা রাখছেন। তাদের মধ্যে শিক্ষক, নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব, শিক্ষার্থী এবং নিজেদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাওয়া বহু নারী অ্যালামনাই রয়েছেন।

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, মেন্টরশিপ এবং বৃত্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও একাডেমিক কার্যক্রমে সহায়তা দিয়ে যাচ্ছে। এর একটি উদাহরণ হুমাইরা আফিয়া অর্থি। তিনি জাতীয় শিক্ষাক্রমে পড়াশোনা করার পর বৃত্তি নিয়ে আইএসডির আইবি ডিপ্লোমা প্রোগ্রামে যোগ দেন। সুযোগ পেলে স্বপ্ন ও আগ্রহ কীভাবে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে, আইএসডির শিক্ষার্থীরা তা ধারাবাহিকভাবে প্রমাণ করে যাচ্ছে।


নীরা গ্রাহকদের সুস্থ জীবনযাপনে সহায়তায় ডায়েট কাউন্সেলিং সেন্টারের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

আপডেটেড ৯ মার্চ, ২০২৬ ১৭:২২
করপোরেট ডেস্ক

নীরা গ্রাহকদের সুস্থ জীবনযাপনে সহাতা করতে ডায়েট কাউন্সেলিং সেন্টার-এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। সম্প্রতি ঢাকার প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়, যা গ্রাহকদের জন্য লাইফস্টাইল ও ওয়েলনেসভিত্তিক সুবিধা সম্প্রসারণে ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংক নীরা গ্রাহকরা ডায়েট কাউন্সেলিং সেন্টার প্রদত্ত বিভিন্ন পুষ্টি ও খাদ্যাভ্যাস-সংক্রান্ত সেবায় আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন। পেশাদার পরামর্শ ও ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্যসমাধানের জন্য সুপরিচিত এ প্রতিষ্ঠানটির সঙ্গে এ অংশীদারিত্ব গ্রাহকদের জন্য বিশেষজ্ঞ পুষ্টি সহায়তা সহজলভ্য করবে এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করবে।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব লাইয়াবিলিটি শায়লা আবেদিন এবং ডায়েট কাউন্সেলিং সেন্টারের প্রিন্সিপাল নিউট্রিশনিস্ট ও সিইও সাইয়েদা শারমিন আক্তার। এ সময় প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কাস্টমার প্রপোজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্ব প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবার বাইরেও সমন্বিত ও কল্যাণমুখী সুবিধা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যা তাদের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।


“বিকাশ ফুটসাল কার্নিভাল ২০২৬” -এ অংশ নিল চট্টগ্রামের ১৬টি শীর্ষ ব্র্যান্ড

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

পারস্পারিক সম্পর্ককে জোরদার করতে চট্টগ্রামের শীর্ষ ১৬টি ব্র্যান্ডকে নিয়ে উৎসবমুখরওপ্রতিযোগিতাপূর্ণপরিবেশে“বিকাশফুটসালকার্নিভাল২০২৬”আয়োজনকরেছেবিকাশ।

বন্দরনগরীর প্রিমিয়ার মাল্টি-স্পোর্ট ডেসটিনেশন সিকো এরিনা ফুটবল গ্রাউন্ডে এশিয়ান গ্রুপ, শৈল্পিক, সেকশন সেভেন গ্রুপ, সেভেন ডেজ, মেট্রোপলিটান হসপিটাল, ওয়েস্টউড, সনেট গ্রুপ, রেডিসন ব্লু, নাহার এগ্রো, কিশোয়ান গ্রুপ, সিকো এরিনা, সাজিনাজ হসপিটাল, উৎসব সুপার মার্কেট, হোম রেসিপি, ক্লিফটন গ্রুপ ও অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল -এর অংশগ্রহণে অনুষ্ঠিত এই ফুটসাল কার্নিভালে চ্যাম্পিয়ন হয়েছে এশিয়ান গ্রুপ এবং রানার-আপ হয়েছে উৎসব সুপার মার্কেট।

শীর্ষ মার্চেন্টদের নিয়ে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই কার্নিভালে প্রতিষ্ঠানগুলোর কর্মীরা আনন্দ ও খেলার মাধ্যমে পারস্পারিক সম্পর্ক ও যোগাযোগকে আরও জোরদার করতে পেরেছেন। নিয়মিত যোগাযোগের বাইরে বিকাশও তার মার্চেন্টদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ পেয়েছে।

কার্নিভাল এর ফাইনাল ম্যাচের চ্যাম্পিয়ন সহ বিজয়ী দলগুলোর হাতে ট্রফি তুলে দেন বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।


আর.এ. স্পিনিং-আউটপেস স্পিনিং এ ৬৫০ কোটি টাকার সিন্ডিকেটড ফাইন্যান্সিং এর চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংক এর

আপডেটেড ৯ মার্চ, ২০২৬ ১৯:২৭
করপোরেট ডেস্ক

আর.এ. স্পিনিং মিলস লিমিটেড ও আউটপেস স্পিনিং মিলস লিমিটেডের জন্য ৬,৫০০ মিলিয়ন বা ৬৫০ কোটি টাকা সংগ্রহের সিন্ডিকেটড ফাইন্যান্সিং কাঠামোর আওতায় অর্থায়ন ব্যবস্থার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

এই ব্যবস্থার আওতায় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র কর্পোরেট ব্যাংকিং বিভাগের স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট ফ্যাসিলিটি অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে। ব্যাংকটি সিন্ডিকেশন প্রক্রিয়া সমন্বয় করবে এবং অংশগ্রহণকারী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় অর্থায়ন সংগ্রহে ভূমিকা রাখবে।

এই অর্থায়ন আর.এ. স্পিনিং মিলস লিমিটেড ও আউটপেস স্পিনিং মিলস লিমিটেডের ব্যবসা সম্প্রসারণ এবং কার্যক্রমের উৎকর্ষতা বজায় রাখতে সহায়তা করবে। প্রতিষ্ঠান দুটি অত্যাধুনিক ইউরোপীয় যন্ত্রপাতি, জ্বালানি-সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা এবং টেকসই উৎপাদন মানদণ্ড অনুসরণের জন্য ইতোমধ্যে সুপরিচিত। পরিবেশবান্ধব কার্যক্রমের প্রতিশ্রুতির অংশ হিসেবে পোশাক খাতের প্রতিষ্ঠান দুটি বাংলাদেশ ব্যাংক সমর্থিত টেকসই অর্থায়ন সুবিধাও গ্রহণ করেছে।

উচ্চমানের সুতা উৎপাদন নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও পশ্চিম আফ্রিকা থেকে আমদানিকৃত প্রিমিয়াম মানের কাঁচা তুলা ব্যবহার করে। দক্ষ ও অভিজ্ঞ ব্যবস্থাপনা দল এবং উন্নতমানের আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে তাদের উৎপাদন ও পরিচালনা কার্যক্রম দক্ষতা, স্বচ্ছতা ও কার্যকরী নিয়ন্ত্রণের সঙ্গে পরিচালিত হচ্ছে।

এছাড়াও আন্তর্জাতিক মান ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলো Oeko-Tex, SEDEX, GOTS, OCS, RCS & GRS (Recycling), BCI, CmiA এবং US Cotton Trust Protocol সহ বিভিন্ন আন্তর্জাতিক সার্টিফিকেশন অনুসরণ করে; যা বৈশ্বিক ক্রেতাদের কাছে তাদের গ্রহণযোগ্যতা আরও জোরালো করেছে। পাশাপাশি দক্ষ জনবল, কারখানা প্রাঙ্গণে আবাসন সুবিধা এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য শ্রম ও পারিশ্রমিক নীতিমালা তাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদাত, আর.এ. স্পিনিং মিলস লিমিটেড ও আউটপেস স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব হায়দার-এর সঙ্গে ম্যান্ডেট চুক্তি স্বাক্ষর ও বিনিময় করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানি দুটির পরিচালক রুবায়েত হায়দার এবং কমিউনিটি ব্যাংকের হেড অফ কর্পোরেট ব্যাংকিং ও হেড অফ বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


সীমান্ত ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে সীমান্ত ব্যাংক। সম্প্রতি ব্যাংকের নারী কর্মকর্তাদের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আজীম। এ সময় ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা এবং প্রধান কার্যালয় ও ঢাকাস্থ বিভিন্ন শাখার নারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নারীর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন বিষয়ে গুরুত্ব তুলে ধরা হয়।


বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আইসিএমএবি প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ-এর (আইসিএমএবি) প্রেসিডেন্ট মো: কাউসার আলম, এফসিএমএ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ৮ মার্চ, ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো: মোস্তাকুর রহমান, এফসিএমএ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে।

সাক্ষাতকালে, উভয় প্রতিষ্ঠানই বাংলাদেশের আর্থিক ও নিয়ন্ত্রক কাঠামো আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। আলোচনাকালে, প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে, যার মধ্যে; কর্পোরেট গভর্ন্যান্স, আর্থিক প্রতিবেদনের মানদণ্ড, নিয়ন্ত্রক বিধিমালা অনুসরণ, ঝুঁকি ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি ইত্যাদি বিষয়গুলো উল্লেখযোগ্য।

আইসিএমএবি-এর প্রেসিডেন্ট মো: কাউসার আলম, এফসিএমএ বলেন, “দেশের সরকারি-বেসরকারি উভয় খাতে ব্যয় ব্যবস্থাপনা, আর্থিক সুশাসন ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিতে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানদণ্ড-ভিত্তিক পদ্ধতির প্রসারে আইসিএমএবি কাজ করে যাচ্ছে। বর্তমানে অর্থনৈতিক পরিবেশ ক্রমেই জটিল হচ্ছে। আর সেক্ষেত্রে, দক্ষ অ্যাকাউন্টেন্টরা আর্থিক ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে অ্যাকাউন্টেন্টদের ভূমিকার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থনীতিতে সিএমএ-দের অবদান এবং দক্ষ পেশাজীবী তৈরিতে আইসিএমএবি’র ভূমিকার প্রশংসা করেন। তিনি আর্থিক প্রতিবেদন, নিয়ন্ত্রক বিধিমালা অনুসরণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আইসিএমএবি’র সাথে সহযোগিতার বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

আইসিএমএবি’র প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি মনজুর মো: শাইফুল আজম, এফসিএমএ; ট্রেজারার ড. মো: মুসফিকুর রহমান, এফসিএমএ; সাবেক প্রেসিডেন্ট আরিফ খান এফসিএমএ; কাউন্সিল সদস্য এ.কে.এম. কামরুজ্জামান, এফসিএমএ; ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, এফসিএমএ; এবং আইসিএমএবি’র এক্সেকিউটিভ ডিরেক্টর মো: মাহবুব-উল-আলম এফসিএমএ। এছাড়াও, ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল-এর (ডিবিসি) চেয়ারম্যান মান্নান বেপারি, এফসিএমএ, ডিবিসি’র অন্যান্য কাউন্সিলর এবং সিএমএ কমিউনিটির সিনিয়র ব্যাংক এক্সেকিউটিভবৃন্দ সেসময় উপস্থিত ছিলেন।


রমজান উপলক্ষ্যে ইউএই এইড ও এমিরেটস রেড ক্রিসেন্ট-এর খাদ্যসামগ্রী বিতরণ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইউএই এইড এবং এমিরেটস রেড ক্রিসেন্ট বাংলাদেশের বিভিন্ন জেলার প্রায় ৪,০০০ সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি পরিবারকে প্রায় ২৪ কেজি ওজনের একটি খাদ্য প্যাকেজ প্রদান করা হয়। প্যাকেজটিতে রমজান মাসজুড়ে প্রতিদিনের ইফতার প্রস্তুতিতে সহায়ক বিভিন্ন খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে।

ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড বিভাগের পরিচালক মি. রাশেদ মোহাম্মদ নাসের আলমাইল আলজাবি ব্যক্তিগতভাবে কর্মসূচির স্থান পরিদর্শন করেন এবং খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

উপকারভোগী পরিবারগুলো এই সহায়তার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা বলেন, পবিত্র রমজান মাসে এই খাদ্যসামগ্রী তাদের জন্য অনেক উপকারে আসবে।


ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ (এডব্লিউসি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক গত ৮ মার্চ ২০২৬, রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ইসলামী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং ডেবিট-ক্রেডিট কার্ডধারী গ্রাহকবৃন্দ অগ্রাধিকারভিত্তিতে ও বিশেষ সুবিধায় এডব্লিউসিতে স্বাস্থ্য পরীক্ষা, সুস্থতা প্রোগ্রাম এবং জীবনধারা পরিবর্তন বিষয়ে সেবা পাবেন। এছাড়া সেবার পরিধির মধ্যে রয়েছে, স্বাস্থ্যসেবা ও জীবনধারা পরিষেবা, কার্যকরী এবং সমন্বিত ঔষধ পরামর্শ, পুষ্টি ও জীবনধারা পরামর্শ, রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা কর্মসূচি, ওজোন থেরাপি, ফিজিওথেরাপি, পিআরপি থেরাপি এবং ফটোথেরাপি রোগ নির্ণয় এবং ল্যাবরেটরি পরীক্ষা স্বাস্থ্য শিক্ষা এবং সচেতনতা প্রচারণা।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন-এর উপস্থিতিতে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসিম ও আমেরিকান ওয়েলনেস সেন্টার-এর চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক এ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান ও এডব্লিউসি-এর ম্যানেজার অপারেশন্স কামরুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধার মধ্যে রয়েছে ১০০% ফ্রি ডাক্তার কনসালটেশন, ১০০% ফ্রি পুষ্টিবিদের কাউন্সেলিং, ৩৫% ছাড়ে ডায়াগনস্টিক টেস্ট, ২০% ছাড়ে ওজোন থেরাপি, ২০% ছাড়ে গ্রিন কিচেন (হেলদি রেস্টুরেন্ট), ২০% ছাড়ে জিও ন্যাচারাল প্রোডাক্টস এবং সম্পূর্ণ বিনামূল্যে হেলথ সেমিনারে অংশগ্রহণ।


আন্তর্জাতিক নারী দিবসে নারী অধিকার ও স্বাস্থ্য সচেতনতায় যমুনা ব্যাংকের বিশেষ আয়োজন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ০৮ মার্চ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) প্রফেসর ডঃ লিজা চৌধুরী এবং প্রফেসর ডঃ ফওজিয়া হোসেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুস সালাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, এ. কে. এম. আতিকুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠানে Cervical Cancer, Breast Cancer এবং Endometriosis বিষয়ক একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়, যেখানে নারীদের সুস্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


জনতা ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ৮ মার্চ রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ের নারীকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে জনতা ব্যাংক পিএলসি.।

‘আজকের পদক্ষেপ, আগামী দিনের ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমডি কাজী আবদুর রহমান ও মোঃ ফয়েজ আলম উপস্থিত ছিলেন। এ সময় নারী নির্বাহী ও কর্মকর্তাদের পাশাপাশি প্রধান কার্যালয়ের অন্যান্য নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব‌্যে ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান দেশের নারীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি এবং ক্রীড়া চর্চায় মনোযোগ দেয়ার আহ্বান জানান। ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান বলেন, নারীদের জন্য বিশেষ কিছু সার্ভিস চালু আছে জনতা ব্যাংকে।


মিরপুর-১২ এ – মিঃ ডি আই ওয়াই গ্র্যান্ড ওপেনিং

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মিঃ ডি আই ওয়াই বাংলাদেশের বাজারে আরো নতুন একটি স্টোর উদ্বোধন করেছে। নতুন এই আউটলেটি ঢাকার মিরপুর ১২ বাসস্ট্যান্ড, নুর ইসলাম মোল্লা এভিনিউ, ৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) এক উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হয় ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদন ও ডিজিটাল মিডিয়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি অনুষ্ঠানের উৎসবমুখর পরিবেশকে আরও বর্ণিল করে তোলে। তারা মিঃ ডি আই ওয়াই বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে স্টোরটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঃ ডি আই ওয়াই বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মোঃ রাহাত নবী, হেড অব অপারেশনস সৈয়দ নূর আনোয়ার, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেন, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাসিম আহমেদ, ইমপোর্ট ম্যানেজার মো. মাসুদুর রহমান, এবং মিঃ ডি আই ওয়াই এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ। প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে ক্রমাগত সম্প্রসারণ এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। উদ্বোধনী অনুষ্ঠানে তারা পুনরায় উল্লেখ করেন, ব্র্যান্ডটি সবসময় তাদের মূলমন্ত্রে অটল —“To offer everyone everything, everyday, at always low prices.”

ঢাকার মিরপুর-১২ এর নতুন স্টোরে রয়েছে ১০টি প্রধান ক্যাটাগরির ১০,০০০-এর বেশি পণ্য, যার মধ্যে রয়েছে গৃহস্থালি সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোটিভ এক্সেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা সামগ্রী, উপহার, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ এবং গয়না ও কসমেটিক্স। এতে করে পরিবারের প্রতিটি সদস্যের জন্য কিছু না কিছু প্রোডাক্ট দিয়ে এক সম্পূর্ণ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করছে মিঃ ডি আই ওয়াই বাংলাদেশ।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ৫ থেকে ৭ মার্চ ২০২৬ পর্যন্ত গ্রাহকদের জন্য রাখা হয়েছিলো বিশেষ অফার ও উপহারের ব্যাবস্থা। ১,৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করলে ক্রেতারা পাবেন একটি মিঃ ডি আই ওয়াই ছাতা ফ্রী , এবং পাশাপাশি থাকছে মিঃ ডি আই ওয়াই Top Fan Campaign-এ অংশ নিয়ে পুরস্কার জিতে নেয়ার সুযোগ।

বাংলাদেশে মিঃ ডি আই ওয়াই এর সম্প্রসারণ যাত্রা

২০০৫ সালে মালয়েশিয়ায় যাত্রা শুরু করা মিঃ ডি আই ওয়াই বর্তমানে বিশ্বজুড়ে ৫,০০০-এরও বেশি আউটলেট পরিচালনা করছে। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে—থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইনস, সিঙ্গাপুর, ব্রুনাই, ভারত, তুরস্ক, স্পেন ও দক্ষিণ আফ্রিকাসহ—ব্র্যান্ডটি সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে।

‎বাংলাদেশে মিঃ ডি আই ওয়াই প্রথম দুটি স্টোর উদ্বোধন করে ২০২৪ সালের এপ্রিল মাসে, উত্তরার পলওয়েল কার্নেশন শপিং সেন্টার এবং যমুনা ফিউচার পার্কে। পরবর্তীতে ব্র্যান্ডটি তাদের উপস্থিতি বিস্তৃত করে মিরপুর, ধানমন্ডি, শান্তিনগর, মোহাম্মদপুর, চট্টগ্রামের বালি আর্কেড, সাভার, বাসাবো, রামপুরা, ময়মনসিংহে এবং মিরপুর-১২।

মিরপুর-১২ উদ্বোধনের মাধ্যমে মিঃ ডি আই ওয়াই বাংলাদেশের প্রতিটি পরিবারের কাছে সাশ্রয়ী ও মানসম্মত হোম ইমপ্রুভমেন্ট পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাদের অঙ্গীকার আরও এক ধাপ এগিয়ে নিল।


আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই'র

মেঘনা গ্রুপের ডাইরেক্টর তানভীর মোস্তফা নব্য পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের সাথে গ্রুপের বার্ষিক "লিপ অব প্রগ্রেস" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

দেশের বেকারত্ব নিরসনে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। গত ৭ মার্চ রাজধানীর একটি হোটেলে আয়োজিত গ্রুপটির বার্ষিক কর্মী মূল্যায়ন অনুষ্ঠান “লিপ অব প্রগ্রেস”-এ বোর্ড অব ডাইরেক্টরস এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

“লিপ অব প্রগ্রেস” এমজিআই’র এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কর্মকর্তাদের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্বীকৃতি প্রদান করা হয়। এবারের আয়োজনে গ্রুপটির প্রায় ৫০০ জন উচ্চপদস্থ কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে এমজিআই’র চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) জনাব আতিক উজ জামান খান অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে ম্যানেজমেন্ট ও উর্ধ্বতন কর্মকর্তাদের অভ্যর্থনা জানান।

৫০ বছরের গৌরবময় অগ্রযাত্রা পেরিয়ে আগামী ৫০ বছরে এমজিআই’কে নতুন উচ্চতায় নিয়ে যেতে বোর্ড অব ডিরেক্টরস বিভিন্ন কৌশলগত পরিকল্পনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সিনিয়র নেতৃবৃন্দ কর্মপরিবেশ আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের নানা উদ্যোগ সম্পর্কেও আলোকপাত করেন।

অনুষ্ঠানে এমজিআই’র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জনাব মোস্তফা কামাল বলেন, “বিগত ৫০ বছরে এমজিআই বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে লক্ষণীয় ভূমিকা পালন করেছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমরা নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের কাজ এগিয়ে নিচ্ছি। ব্যবসায়িক সম্প্রসারণের পাশাপাশি দেশের মেধাবী জনশক্তির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এমজিআই প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “প্রযুক্তিগত অগ্রগতি ও বৈশ্বিক বাজারের পরিবর্তনের ফলে ব্যবসা পরিচালনায় নতুন নতুন দক্ষতার প্রয়োজন হচ্ছে। আমাদের তরুণ প্রজন্ম সাহসিকতার সঙ্গে নতুন কর্মপরিবেশ গ্রহণ করছে। তরুণদের বাজারভিত্তিক জ্ঞান ও দক্ষতা উন্নয়নে আরও মনোযোগী হলে বাংলাদেশের শিল্পায়ন বৈশ্বিক পরিসরে নতুন মাত্রা যোগ করতে সক্ষম হবে।”

অনুষ্ঠানে এমজিআই ডিরেক্টর তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা, তানভীর মোস্তফা, ব্যারিস্টার তাসনিম মোস্তফা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তায়েফ বিন ইউসুফ, এক্সিকিউটিভ ডিরেক্টর এন্ড হেড অব এক্সপোর্ট সামীরা রহমান এবং ওয়াশিকুর রহমান ও রাশিক চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ঘোষণা করা হয় এবং তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে পদোন্নতিপত্র তুলে দেওয়া হয়।

এমজিআই বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী। বর্তমানে গ্রুপটির ৫৭টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেখানে ৬৫,০০০-এর অধিক কর্মী কর্মরত আছেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে এফএমসিজি ও নির্মাণ সামগ্রী থেকে শুরু করে জ্বালানি, হসপিটালিটি ও আর্থিক সেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে এমজিআই। বর্তমানে প্রতিদিন বাংলাদেশের প্রতি দুটি পরিবারের একটি এমজিআই-এর পণ্য ব্যবহার করে।


ডেলিভারি ও রাইড-শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডার্স প্যাক’ চালু করল বাংলালিংক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

দেশের দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল জীবনধারার এক অবিচ্ছেদ্য অংশ ডেলিভারি রাইডার ও রাইড-শেয়ারিং পার্টনাররা। যাত্রী পরিবহন হোক কিংবা জরুরি খাবার ও পণ্য পৌঁছে দেওয়া—দিন-রাত নিরলস পরিশ্রমে তাঁরাই শহুরে জীবনকে সচল রাখছেন। এই পরিশ্রমী কর্মীদের সুবিধার্থে বিশেষ বান্ডেল অফার ‘রাইডার্স প্যাক’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। যাঁদের জীবিকা সংযোগনির্ভর, তাঁদের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়েই প্যাকটি সাজানো হয়েছে—যাতে তাঁদের কর্ম ও ব্যক্তিজীবন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়।

৪৯৯ টাকার এই প্যাকে থাকছে ২০ জিবি ইন্টারনেট ও ৩০০ মিনিট কথা বলার সুবিধা, যার মেয়াদ ৩০ দিন। ডেলিভারি ও রাইড-শেয়ারিং কাজের ধরন অনুযায়ী এতে রাখা হয়েছে বিশেষ সুবিধা। প্যাকটি চালু করলে ব্যবহারকারীরা ডেটা খরচ ছাড়াই উবার, ফুডপান্ডা, পাঠাও, ফুডি এবং গুগল ম্যাপসসহ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ ১০ জিবি পর্যন্ত। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে ‘মাইবিএল’ অ্যাপের মাধ্যমে এই অফারটি পাওয়া যাবে।

প্রতিদিন হাজারো রাইডার যানজট, প্রতিকূল আবহাওয়া ও ব্যস্ত সময়সূচি সামলে কাজ করেন। তাঁরা মানুষের দোরগোড়ায় খাবার পৌঁছে দেন, যাত্রী পরিবহন করেন এবং জরুরি পার্সেল গন্তব্যে পৌঁছে দেন। কাজের প্রতিটি ধাপে তাঁদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো স্থিতিশীল মোবাইল ডেটা। নেভিগেশন, অর্ডার ব্যবস্থাপনা ও গ্রাহকের সঙ্গে যোগাযোগ—সবই নির্ভর করে নিরবচ্ছিন্ন সংযোগের ওপর। তাই সামান্য বিঘ্ন মানেই সময় ও আয়ের ক্ষতি। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই বাংলালিংক এনেছে এই নির্ভরযোগ্য ও ভারসাম্যপূর্ণ বান্ডেলটি, যা কাজের প্রয়োজন মেটানোর পাশাপাশি ব্যক্তিগত যোগাযোগের চাহিদাও পূরণ করবে।

মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে বাস্তবধর্মী সেবা দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে বাংলালিংক। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে ‘রাইডার্স প্যাক’ চালু করা হবে। প্রথমে বড় শহরগুলোতে, যেখানে অ্যাপভিত্তিক সেবা বেশি সক্রিয়, সেখানে এই সেবা দিয়ে কার্যক্রম শুরু হবে।

এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “ডেলিভারি রাইডার ও রাইড-শেয়ারিং পার্টনাররা ভোর থেকে গভীর রাত পর্যন্ত আমাদের শহরকে সচল রাখেন। তাঁদের অবদানকে স্বীকৃতি দিয়ে এবং কাজ ও প্রাত্যহিক জীবনকে নির্ভরযোগ্য সংযোগের মাধ্যমে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতেই আমরা ‘রাইডার্স প্যাক’ চালু করেছি।”

তিনি আরও বলেন, “পিপল-ফার্স্ট ব্র্যান্ড হিসেবে বাংলালিংক গ্রাহকের প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে। রাইডারদের জীবিকায় সহায়তা করা এবং তাঁদের কাজকে স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনের মুহূর্তে যেন তাঁরা সংযুক্ত থাকতে পারেন—এটাই আমাদের লক্ষ্য।”


banner close