রোববার, ৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩

ইউনিয়ন ব্যাংকের দশম বার্ষিক সাধারণ সভা

দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ১৭ জুন, ২০২৩ ১০:৩৩

ইউনিয়ন ব্যাংকের দশম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোল্লা ফজলে আকবর।

ব্যাংকের পরিচালক ও শেয়ারহোল্ডাররা সভায় অংশগ্রহণ করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। ২০২২ সালের আর্থিক বিবরণীসহ ৫% নগদ লভ্যাংশ সভায় অনুমোদন করা হয়।

বিষয়:

বাংলা কিউআর ব্যবহারে এনআরবিসি ব্যাংকের প্রচারভিযান

ছবি: সংগৃহীত
আপডেটেড ৫ জুলাই, ২০২৬ ১৮:২২
কর্পোরেট ডেস্ক

দেশজুড়ে ক্যশলেস লেনদেন এবং বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিতকরণে প্রচারাভিযান শুরু করেছে এনআরবিসি ব্যাংক। রোববার, ০৫ জুলাই, ২০২৬ তারিখে প্রচারাভিযানের অংশ হিসেবে মতিঝিল এলাকায় একটি র‌্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদারসহ উধ্বর্তন কর্মকর্তারা অংশ নেন। র‌্যালি শেষে স্থানীয় দোকানদের বিল গ্রহণের জন্য ‘বাংলা কিউআর’ প্রদান করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ বলেন, ‘এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ‘বাংলা কিউআর’ চালু করেছে। সম্পূর্ণ ক্যাশলেন এই ডিজিটাল লেনদেন ব্যবস্থা পেমেন্ট সিস্টেমকে আরও সহজ ও নিরাপদ করেছে। এনআরবিসি ব্যাংকের প্লানেট অ্যাপের মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই বাংলা কিউআরে পেমেন্ট করতে পারছেন। ফুটপাতের ক্ষুদ্র দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকান ও শপিংমলে এনআরবিসি ব্যাংক বাংলা কিউআর সরবারহ করছে যাতে দোকানীরা সহজেই পেমেন্ট গ্রহণ করতে পারেন।


কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর করল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ও ওসিএআইবি

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

বাংলাদেশে কার্যরত চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) উৎসাহিত করার লক্ষ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওসিএআইবি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি ঢাকায় এমটিবি’র কর্পোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং ওসিএআইবি-এর প্রেসিডেন্ট ফেলিক্স ওয়াই. সি. চ্যাং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতার আওতায় এমটিবির বিশেষায়িত চায়না ডেস্ক-এর মাধ্যমে ওসিএআইবি-এর সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোকে নিবেদিত ও পরামর্শভিত্তিক ব্যাংকিং সেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে ট্রেড ফাইন্যান্স, বৈদেশিক রেমিট্যান্স, ট্রেজারি সেবা, হিসাব পরিচালনা এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) সংক্রান্ত বিশেষায়িত পরামর্শসহ প্রয়োজনভিত্তিক বিভিন্ন ব্যাংকিং সমাধান।

অনুষ্ঠানে এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান, মোহাম্মদ মামুন ফারুক, এমএনসি ব্যাংকিং বিভাগের প্রধান, ইন্তেখাব আলম জিলানী, হোলসেল ব্যাংকিং বিভাগের ক্লাস্টার প্রধান, মাসরু হোসেন, কমিউনিকেশন বিভাগের প্রধান,মোঃ রজার ইবনে আজাদ, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, কাজী সাবরীম হোসেন, রিলেশনশিপ ম্যানেজার, মোহাম্মদ জুনায়েদ এমরান এবং চায়না ডেস্কের রিলেশনশিপ ম্যানেজার, কামরুল হাসান উপস্থিত ছিলেন।

ওসিএআইবি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওসিএআইবি-এর প্রেসিডেন্ট, ফেলিক্স ওয়াই. সি. চ্যাং, ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল, ভিভিয়ান হুয়াং, ডেপুটি সেক্রেটারি জেনারেল, লি তাই পেং (ইভান), ভাইস প্রেসিডেন্ট, লিসা লু এবং এক্সিকিউটিভ ডিরেক্টর, স্টিভেন ঝ্যাং। এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং বিশেষায়িত ব্যাংকিং সেবার মাধ্যমে দেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


ব্র্যাক ব্যাংকে জুলাইজুড়ে এসএমই ঋণের প্রসেসিং ফিতে ২৫ শতাংশ ছাড়

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য একাধিক বিশেষ অফার ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে জুলাইজুড়ে এসএমই ঋণের প্রসেসিং ফির ওপর ২৫ শতাংশ ছাড় দেবে ব্যাংকটি। পাশাপাশি নির্বাচিত ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য থাকছে প্রিমিয়াম ডাইনিং অফার।

ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি জুলাইয়ে আবেদন করা সব এসএমই ঋণের প্রসেসিং ফির ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন আরো সহজ ও সাশ্রয়ী করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া নির্ধারিত ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য বিশেষ প্রিমিয়াম ডাইনিং ক্যাম্পেইনের আয়োজন করেছে ব্যাংকটি। এর আওতায় ৩ থেকে ৫ জুলাই পর্যন্ত দেশের পাঁচটি পাঁচতারকা হোটেলে বুফে ডিনারে ‘বাই ওয়ান, গেট থ্রি ফ্রি’ অফার উপভোগ করা যাবে। এটি ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, শেরাটন ঢাকা এবং দ্য ওয়েস্টিন ঢাকায় প্রযোজ্য হবে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘রজতজয়ন্তী উদযাপন মূলত গত ২৫ বছর গ্রাহকদের অবিচল আস্থারই প্রতিফলন। উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবার এ পথচলায় আমাদের সঙ্গে থাকার জন্য গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ এ বিশেষ অফারগুলো দেয়া হয়েছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ব্র্যাক ব্যাংক তার ২৫ বছরের গৌরবময় পথচলার ধারাবাহিকতায় ভবিষ্যতেও গ্রাহকদের জন্য আরো অর্থবহ ও আকর্ষণীয় ব্যাংকিং সেবা চালু করবে।


আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬১তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৬১তম সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাছান এবং পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (আইবিআরপিডি) মুহাম্মদ আনিছুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাফাত উল্লা খান এবং কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট নির্বাহীরা।


ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় কেন্দ্রীয় ব্যাংকে দিনব্যাপী ‘বাংলা কিউআর মেলা’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কিউআর-ভিত্তিক লেনদেনে উৎসাহিত করতে সম্প্রতি দিনব্যাপী ‘বাংলা কিউআর মেলা’ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক প্রাঙ্গণে এ ক্যাম্পেইনটি আয়োজনে সহযোগিতা করেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের ব্যাংকটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রধান অতিথি হিসেবে ‘বাংলা কিউআর মেলা’ উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। এ সময় ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, মো. জাকির হোসেন চৌধুরী ও ড. মো. কবির আহাম্মদ উপস্থিত ছিলেন। এছাড়া ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষে ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেলায় ইউনিলিভার বাংলাদেশ, এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন), ইউনিমার্ট, স্যাভয় আইসক্রিম, আরএফএল গ্রুপ ও আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডসহ এফএমসিজি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান বিক্রয় বুথ স্থাপন করে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী দিনব্যাপী বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা ও লেনদেন সম্পন্ন করেন।


মিডল্যান্ড ব্যাংকের ই–লোন সেবা চালু

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

মিডল্যান্ড ব্যাংক পিএলসি ‘এমডিবি ই-লোন’ নামে একটি সম্পূর্ণ ডিজিটাল ঋণসেবা চালু করেছে। এ সেবার মাধ্যমে গ্রাহকেরা মিডল্যান্ড অনলাইন মোবাইল অ্যাপ ব্যবহার করে দ্রুত, সহজ ও ঝামেলামুক্তভাবে ঋণ নিতে পারবেন। মিডল্যান্ড ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ব্যাংকের ঢাকার গুলশান-২ নম্বরের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে সেবাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমতিয়াজ ইউ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) মো. জাহিদ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. নজমুল হুদা সরকারসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য ও বিভিন্ন বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনার আলোকে বাণিজ্যিকভাবে ই-ঋণ সেবা চালুর অংশ হিসেবে ‘এমডিবি ই-লোন’ সেবা চালু করা হয়েছে। এ সুবিধার আওতায় যোগ্য গ্রাহকেরা সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের পরিশোধকাল হবে সর্বোচ্চ ১২ মাস।

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও ইমতিয়াজ ইউ আহমেদ বলেন, ‘এমডিবি ই-ঋণ’ চালুর মাধ্যমে উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রাহকসেবা বৃদ্ধির প্রতি ব্যাংকের অঙ্গীকার হয়েছে।


ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির ২০২৫ সালের পাবলিক শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইস্টল্যান্ড ইনস্যুরেন্স এ তথ্য জানিয়েছে।

কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিমসহ উল্লেখযোগ্যসংখ্যক পরিচালক ও শেয়ারহোল্ডার অংশ নেন। এতে কোম্পানির পরিচালনা পর্ষদের ২০২৫ সালের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। একই সঙ্গে ২০২৬ সালের আর্থিক বিবরণীর নিরীক্ষক ও করপোরেট গভর্ন্যান্স কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগেরও অনুমোদন দেওয়া হয়।

সভায় কোম্পানির ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

সভায় চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতি সংকুচিত হয়েছে। এ পরিস্থিতিতেও ইস্টল্যান্ড ইনস্যুরেন্স ২০২৫ সালে ৯৬ কোটি ৯০ লাখ টাকার বেশি প্রিমিয়াম আয় করেছে। প্রতিষ্ঠার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত কোম্পানিটি মোট ৪৩৬ কোটি ৪০ লাখ টাকার বিমা দাবি পরিশোধ করেছে।


মেরিল প্রেজেন্টস ‘মার্ভেল অব টুমরো’ সিজন ৫ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

নিজের শেকড়, পরিচয় ও সৃজনশীলতার উৎসকে উদযাপনের বার্তা নিয়ে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে গত ২ জুলাই অনুষ্ঠিত হয়েছে মেরিল প্রেজেন্টস ‘মার্ভেল অব টুমরো’-এর পঞ্চম আসর। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘ব্যাক টু অরিজিন’, যেখানে নব্বইয়ের দশকের নস্টালজিয়া ও সাংস্কৃতিক আবহকে নতুন প্রজন্মের কনটেন্ট ক্রিয়েটরদের সৃষ্টিশীল ভাবনার সঙ্গে এক সুতোয় গেঁথে উপস্থাপন করা হয়। দেশের অন্যতম জনপ্রিয় পার্সোনাল কেয়ার ব্র্যান্ড মেরিলের টাইটেল স্পনসরশিপে আয়োজিত এ অনুষ্ঠান ভবিষ্যতের প্রতিভাবান কনটেন্ট ক্রিয়েটরদের সম্মাননা ও অনুপ্রেরণার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে আবারও সাড়া ফেলেছে।

এবারের আয়োজনে দেশের উদীয়মান ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের কাজকে স্বীকৃতি দিতে ২৪টি ক্যাটাগরিতে মনোনয়ন প্রদান করা হয়। সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং ইতিবাচক প্রভাবের মাধ্যমে যারা ডিজিটাল কনটেন্টে নতুন মাত্রা যোগ করছেন, তাদের অবদানকে সম্মান জানানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিটি ক্যাটাগরি ভিন্ন ভিন্ন ধরনের সৃষ্টিশীল কাজকে তুলে ধরেছে। আয়োজকদের মতে, নিজের গল্প, অভিজ্ঞতা এবং শেকড়ের সঙ্গে সংযোগই নতুন সৃষ্টির সবচেয়ে বড় অনুপ্রেরণা।

মেরিলের উদ্যোগে অ্যাসপায়ারিং, কমেডি, কনটেন্ট ক্রিয়েশন (এন্টারটেইনমেন্ট), ক্রিয়েটিভ কনটেন্ট প্রোডাকশন, ড্যান্স, ফ্যাশন ডিজাইনার, ইনস্পায়ারিং চিলড্রেন এবং পডকাস্ট— এই আটটি বিভাগে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে ছিল বিশেষ এক্সপেরিয়েন্স জোন। নব্বইয়ের দশকের আবহে সাজানো দুটি ফটো বুথে অতিথিরা স্মরণীয় মুহূর্ত ধারণ করেন। পাশাপাশি মেরিল প্রোডাক্ট এক্সপেরিয়েন্স জোনে দর্শনার্থীরা ব্র্যান্ডটির নতুন পণ্য সম্পর্কে কাছ থেকে জানার সুযোগ পান।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের আস্থা ও যত্নের প্রতীক হিসেবে পরিচিত মেরিল বিশ্বাস করে আত্মপ্রকাশ, আত্মবিশ্বাস এবং নিজস্ব পরিচয়ের উদযাপনে। ‘মার্ভেল অব টুমরো’ সিজন ৫-এর ‘ব্যাক টু অরিজিন’ প্রতিপাদ্যের মাধ্যমে সেই দর্শনই নতুনভাবে তুলে ধরা হয়েছে—আগামীর পথচলায় সবচেয়ে দৃঢ় ভিত্তি তৈরি হয় নিজের শেকড়, পরিচয় এবং মূল্যবোধের সঙ্গে সংযুক্ত থাকার মধ্য দিয়ে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় ডিজিটাল ব্যক্তিত্ব রাফসান সাবাব ও আমিন হান্নান। এ সময় মেরিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, কনটেন্ট ক্রিয়েটর এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল প্রাণবন্ত।


ঈশ্বরদীতে দেশের প্রথম মেডিকেল গ্যাস পাইপলাইন কারখানা স্থাপন করল মেগাসান

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

পাবনার ঈশ্বরদীতে দেশে প্রথমবারের মতো মেডিকেল গ্যাস পাইপলাইন ইকুইপমেন্ট সংযোজন কারখানার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান মেগাসান তুরস্ক এবং মেগাসান বাংলাদেশের যৌথ উদ্যোগে ঈশ্বরদীর অরোনকোলা এলাকায় নির্মিত হয়েছে মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড-এর এই অ্যাসেম্বলি প্ল্যান্ট।

শনিবার দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি। তিনি বলেন, দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন শুরু হলে আমদানিনির্ভরতা কমবে, সাশ্রয় হবে বিপুল বৈদেশিক মুদ্রা। এর ফলে আমাদের স্বাস্থ্যসেবা খাত আরও আধুনিক ও শক্তিশালী হয়ে উঠবে।

স্মারক ফলক উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি। পরে তিনি মেগাসান তুরস্কের ভাইস চেয়ারম্যান হায়রেত্তিন সিলেকতিনের সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিএনপির পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলাম যৌথভাবে কারখানাটির ইকুইপমেন্ট টেস্টিং ল্যাব উদ্বোধন করেন

দৈনিক উত্তর জনতার সম্পাদক ববি সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও তুরস্কের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্রয়াত চিকিৎসকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং প্রতিষ্ঠানের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওলিউল্লাহ।

তুরস্কের চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেগাসান মেডিক্যাল সিস্টেমস-এর কারিগরি দক্ষতা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে কারখানাটি গড়ে তোলা হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, আরানকোলার এই প্ল্যান্ট নির্মাণে প্রাথমিক পর্যায়ে প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। উদ্যোক্তারা জানান, ২০০৭ সাল থেকে তুরস্কে উৎপাদিত মেগাসানের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ব্যবহৃত হয়ে আসছে। ২০১৮ সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার পর ২০২৫ সালে ঈশ্বরদীতে এই অ্যাসেম্বলি প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই কারখানায় আধুনিক হাসপাতালের জন্য প্রয়োজনীয় মেডিকেল গ্যাস সরবরাহ ও পাইপলাইন ব্যবস্থা, মেডিকেল গ্যাস আউটলেট, ম্যানিফোল্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, অক্সিজেন ও ভ্যাকুয়াম প্ল্যান্ট, বেড হেড প্যানেল, পেন্ডেন্ট, কমপ্রেসড এয়ার সিস্টেম, অ্যালার্ম ও মনিটরিং সিস্টেমসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হবে।

সংশ্লিষ্টদের মতে, স্থানীয়ভাবে এসব চিকিৎসা সরঞ্জাম সংযোজনের ফলে আমদানিনির্ভরতা কমবে, যন্ত্রাংশের প্রাপ্যতা বাড়বে এবং হাসপাতালগুলো দ্রুত কারিগরি সহায়তা ও রক্ষণাবেক্ষণসেবা পাবে। এর মাধ্যমে চিকিৎসাসেবা অবকাঠামো আরও কার্যকর ও নিরবচ্ছিন্ন রাখতে সহায়তা হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ধাপে ধাপে স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়ানো, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনবল তৈরি এবং চিকিৎসা সরঞ্জাম খাতে দেশের শিল্পভিত্তি শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।


ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) গ্রাহকসেবা-সংক্রান্ত একটি করপোরেট চুক্তি সই করেছে। এর ফলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রি-পেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ সেবা পর্যায়ক্রমে ইসলামী ব্যাংকের সব শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, সেলফিন, আই-স্মার্ট ও এমক্যাশ অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।

গত বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক পরিচালন) মোহাম্মদ নুরুল আবছার।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রি-পেইড মিটারিং সিস্টেম পরিদপ্তরের পরিচালক মো. জিয়াউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জমান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এন এম তাওহিদুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


থাই সুন্দরীদের সৌন্দর্যচর্চায় নতুন আস্থা বাংলাদেশের কসমেটিকস

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

একসময় বাংলাদেশের বাজারে থাই কসমেটিকসের আধিপত্য থাকলেও দেশের উৎপাদন সক্ষমতা ও মানোন্নয়নের ফলে সেই চিত্র বদলাতে শুরু করেছে। বাংলাদেশি কসমেটিকস এখন থাইল্যান্ডের বাজারে জায়গা করে নিচ্ছে। যা দেশের উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

থাইল্যান্ডের স্থানীয় বাজারের পাশাপাশি দেশটির জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম লাজাদা থাইল্যান্ড এবং বিভিন্ন ফার্মেসিতে এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে উৎপাদিত গ্লোবাল ব্র্যান্ডের স্কিন কেয়ার ও কালার কসমেটিকস পণ্য। স্থানীয় পরিবেশক ও আমদানিকারকদের মাধ্যমে এসব পণ্য দেশটির বিভিন্ন বিক্রয়কেন্দ্রে পৌঁছাচ্ছে।

থাইল্যান্ডভিত্তিক পরিবেশকরা জানান, প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্যের প্রতি থাই ভোক্তাদের আগ্রহ বাড়ছে। গুণগত মান, কার্যকারিতা এবং প্রতিযোগিতামূলক মূল্যের কারণে বাংলাদেশি পণ্য ধীরে ধীরে দেশটির বাজারে গ্রহণযোগ্যতা অর্জন করছে।

খাতসংশ্লিষ্টদের মতে, গত এক দশকে বাংলাদেশের কসমেটিকস শিল্পে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আধুনিক উৎপাদন প্রযুক্তি, আন্তর্জাতিক মানের কাঁচামাল, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এবং উন্নত প্যাকেজিং ব্যবস্থার কারণে দেশীয় প্রতিষ্ঠানগুলো এখন বিশ্বমানের পণ্য উৎপাদনে সক্ষম। ফলে একদিকে আমদানিনির্ভরতা কমছে, অন্যদিকে তৈরি হচ্ছে নতুন রপ্তানি বাজার। হালাল সার্টিফিকেশন, জিএমপি সনদ এবং গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতিও এ খাতের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করছে।

এই অগ্রযাত্রার অন্যতম অংশীদার রিমার্ক এইচবি লিমিটেড। প্রতিষ্ঠানটির উৎপাদিত নিওর, সিওডিল ও লিলি ব্র্যান্ডের বিভিন্ন স্কিন কেয়ার ও কালার কসমেটিকস পণ্য বর্তমানে থাইল্যান্ডসহ একাধিক আন্তর্জাতিক বাজারে রপ্তানি হচ্ছে।

সিওডিল ব্র্যান্ডের পরিচালক সুকান্ত কুমার দাস বলেছেন, ‘থাইল্যান্ডে রিমার্কের স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্যের প্রতি ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। এটি প্রমাণ করে, বাংলাদেশে এখন বিশ্বমানের পণ্য উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে।’

থাইল্যান্ড ছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য রপ্তানি হচ্ছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে বৈশ্বিক বিউটি ও পার্সোনাল কেয়ার শিল্পে বাংলাদেশ গুরুত্বপূর্ণ উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের (এএসবিএমইবি) সাধারণ সম্পাদক জামাল উদ্দীন বলেন, থাইল্যান্ডের মতো পরিণত ও প্রতিযোগিতাপূর্ণ বাজারে বাংলাদেশে উৎপাদিত স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্যের প্রবেশ অত্যন্ত ইতিবাচক বার্তা। এটি দেশের উৎপাদন সক্ষমতা, গবেষণা কার্যক্রম এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নের প্রতিফলন। আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন অব্যাহত রাখতে পারলে এ খাতের রপ্তানি আরও সম্প্রসারিত হবে।

অর্থনীতিবিদ ড. মাহবুব আলী বলেন, বাংলাদেশের রপ্তানি খাত দীর্ঘদিন ধরে তৈরি পোশাকনির্ভর। কসমেটিকস ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের মতো উচ্চ মূল্যসংযোজনকারী শিল্পের বিকাশ রপ্তানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। থাইল্যান্ডের মতো বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি দেশের ব্র্যান্ড ইমেজকে শক্তিশালী করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের নতুন ক্ষেত্র সৃষ্টি করবে।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) সহসভাপতি এম এস সিদ্দিকী বলেছেন, ‘বিশ্ববাজারে কসমেটিকস ও পার্সোনাল কেয়ার পণ্যের চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে। এ সুযোগ কাজে লাগাতে সরকারের নীতিগত সহায়তা, রপ্তানি প্রণোদনা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা আরও জোরদার করা দরকার।’

তবে বিদেশের বাজারে আন্তর্জাতিক মানের বাংলাদেশি কসমেটিকসের চাহিদা বাড়লেও রহস্যজনক কারণে দেশে ভ্যাট ও করনীতিসহ নানা নীতি বৈষম্যের কারণে থমকে যাচ্ছে এ শিল্পের বিকাশ। খাতসংশ্লিষ্টদের অভিযোগ, এ বৈষম্যের কারণেই সম্ভাবনাময় এই শিল্প প্রত্যাশিত গতিতে এগোতে পারছে না। এজন্য শিল্পের টেকসই বিকাশে ভ্যাট ও করনীতির সংস্কারসহ প্রয়োজনীয় সরকারি সহায়তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।


অনন্ত রিয়েল এস্টেটে চিফ অ্যাডভাইজার হিসেবে যোগ দিলেন প্রকৌশলী এফ আর খান

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

দেশের রিয়েল এস্টেট ও সিভিল ইঞ্জিনিয়ারিং খাতের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব - প্রকৌশলী এফ আর খান (ফয়জুর রহমান খান) সম্প্রতি অনন্ত রিয়েল এস্টেট লিমিটেডে চিফ অ্যাডভাইজার হিসেবে যোগদান করেছেন।

অনন্ত রিয়েল এস্টেট লিমিটেড দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান অনন্ত গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। ৫০ কোটি মার্কিন ডলারের বেশি বার্ষিক টার্নওভার এবং ৩৫ হাজারেরও বেশি কর্মীর এই শিল্পগোষ্ঠী এখন দেশের আবাসন খাতে প্রিমিয়াম লিভিংয়ের নতুন মানদণ্ড স্থাপনের লক্ষ্যে গড়ে তুলছে অনন্ত টেরাসেস।

৪৫ বিঘারও বেশি জমির ওপর নির্মিতব্য অনন্ত টেরাসেস হবে দেশের প্রথম লীড প্ল্যাটিনাম (LEED Platinum) luxury residential প্রকল্প, যেখানে প্রকল্পের ৬৪ শতাংশ জায়গা রাখা হয়েছে উন্মুক্ত স্থান হিসেবে। স্থাপত্য উৎকর্ষতা, নির্মাণ মানের গুরুত্ব, পরিবেশগত স্থিতিশীলতা এবং সামাজিক জীবনযাত্রার সমন্বয়ে গড়ে ওঠা এই প্রকল্প প্রতিফলিত করে বিশ্বমানের উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি মূল্য সংযোজনের প্রতি অনন্ত গ্রুপের অঙ্গীকার।

চিফ অ্যাডভাইজার হিসেবে প্রকৌশলী খান প্রতিষ্ঠানের নেতৃত্বকে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করবেন এবং বিশ্বমানের প্রকল্প বাস্তবায়ন, কার্যক্রমের উৎকর্ষতা ও দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির ক্ষেত্রে অনন্ত রিয়েল এস্টেটের ভিশনকে শক্তিশালী করবেন।

চার দশকেরও বেশি সময় ধরে রিয়েল এস্টেট খাতে নেতৃত্ব দিয়ে আসছেন প্রকৌশলী এফ আর খান। ইঞ্জিনিয়ারিং, নির্মাণ ব্যবস্থাপনা, কৌশলগত পরিকল্পনা, প্রকল্প উন্নয়ন এবং সামগ্রিক রিয়েল এস্টেট কার্যক্রম পরিচালনায় তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা ব্যাপকভাবে স্বীকৃত। দীর্ঘ কর্মজীবনে তিনি একাধিক মাইলফলক প্রকল্পের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, পাশাপাশি নতুন প্রজন্মের পেশাজীবীদের গড়ে তুলতে এবং দেশের রিয়েল এস্টেট খাতের অগ্রগতিতে অবদান রেখেছেন। তাঁর কৌশলগত দৃষ্টিভঙ্গি, কারিগরি দক্ষতা ও মানের প্রতি অবিচল প্রতিশ্রুতি তাঁকে শিল্প মহলে ব্যাপক সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছে।


এবি ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ কার্যক্রমের উদ্বোধন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

এবি ব্যাংক পিএলসি.-এর সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসে গত ১ জুলাই, ২০২৬ তারিখে ‘বাংলা কিউআর’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

দেশজুড়ে ক্যাসলেস লেনদেনকে উৎসাহিতকরণ ও সরকারি বিভিন্ন সেবা গ্রহণে ‘বাংলা কিউআর’ ব্যবহারকে বাধ্যতামূলক করার অংশ হিসেবে এবি ব্যাংকের সহায়তায় বাংলাদেশ ব্যাংক কর্মচারী ভোগ্যাণ্য সরবরাহ এবং সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড (সিকো) এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। সিকোর সভাপতি জনাব ধরনী কান্ত দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব খালেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান, জনাব আব্দুস সালাম মাহমুদ এবং এবি ব্যাংকের সিলেট আঞ্চলিক প্রধান আহমদ মননুন পান্না।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবি ব্যাংকের সরবরাহকৃত কিউআর-এর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


banner close