বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১ নভেম্বর, ২০২৪ ১৯:৩৫

দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল ভ্রমণের নিজস্ব কার্ড ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসের নতুন রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ রেখেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই সঙ্গে নষ্ট থাকা কার্ডগুলো নবায়নও বন্ধ থাকবে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, অনিবার্য পরিস্থিতির কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বর্তমানে মেট্রোরেল শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করছে। শুধু শুক্রবার দুপুর সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করে।


নির্বাচিত

ডিসেম্বরে পর্দা উঠছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’

ছবি: ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
আপডেটেড ২৪ নভেম্বর, ২০২৬ ১৯:৩৫
নিজস্ব প্রতিবেদক

তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে মাঠমুখী করা এবং রাজধানীতে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মতো দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগেও এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সহযোগিতায় এই টুর্নামেন্ট আয়োজিত হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর নগরভবন অডিটোরিয়ামে টুর্নামেন্টের প্রস্তুতিমূলক এক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

ডিএসসিসি এলাকার ২৪টি থানাকে চারটি জোনে ভাগ করে মূল প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নারীদের খেলাধুলায় উৎসাহিত করতে নির্দিষ্ট বয়সসীমার ভিত্তিতে বিভিন্ন থানার স্কুল ছাত্রীদের নিয়ে আলাদা একটি নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগও নেওয়া হচ্ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জাতীয় স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে টুর্নামেন্টের উদ্বোধন করতে চান আয়োজকেরা। পুরো নগরবাসীকে সম্পৃক্ত করতে উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজি ও কনসার্টসহ মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

টুর্নামেন্টের নীতিমালা প্রণয়ন, খেলোয়াড় বাছাই, গ্রুপিং ও রেফারিংয়ের দায়িত্বে থাকবেন সাবেক ফুটবলার ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ক্ষেত্রে স্থানীয় খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হবে এবং প্রতিটি দলে বহিরাগত খেলোয়াড়ের সংখ্যা নীতিমালায় নির্ধারণ করে দেওয়া হবে।

ডিসেম্বর মাসে রাজনৈতিক কর্মসূচির সঙ্গে সমন্বয় করে খেলার তারিখ নির্ধারণ করা হবে, যাতে রাজনৈতিক কর্মসূচি ও খেলাধুলা একে অপরের সঙ্গে সাংঘর্ষিক না হয়।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, রাজনীতির পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও সবাইকে সম্পৃক্ত করতে চায় সিটি করপোরেশন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পুরো ঢাকা শহরের মানুষকে একত্রিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণেরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে মাঠমুখী হবেন এবং স্থানীয় পর্যায়ের খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও সম্প্রীতি জোরদার হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


নির্বাচিত

ঝমকালো, বনাট্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘ডিএনসিসি কাপ-২০২৬’ ফুটবল টুর্নামেন্ট

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ঝমকালো, বনাট্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘ডিএনসিসি কাপ-২০২৬। তৃণমূল পর্যায় থেকে নতুন ফুটবল প্রতিভা তুলে আনা এবং তরুণদের খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকার মাঠে শুরু হবে এ প্রতিযোগিতা। এতে পুরুষ ও নারী বিভাগে ১০টি করে মোট ২০টি দল অংশ নেবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার লোগো, ট্রফি ও বিভিন্ন দলের জার্সি উন্মোচন করা হয়। স্থানীয় একটি হোটেলে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি মহোদয় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীর শাহে আলম, এমপি, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শরিফুল আলম, এমপি, প্রতিমন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মো. আমিনুল হক, প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, এস এম জাহাঙ্গীর হোসেন, এমপি, ঢাকা ১৮ সংসদীয় আসন ।

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, নগর উন্নয়ন কেবল রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। নগরবাসীর সুস্থতা নিশ্চিত করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। ফুটবল মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরিতে ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বলেন, খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সহজ হবে।

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরবাসীকে সেবা দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাও সিটি করপোরেশনের দায়িত্ব। আগামী ৪ ডিসেম্বর বিভিন্ন এলাকার মাঠে একযোগে প্রতিযোগিতার খেলা শুরু হবে জানিয়ে তিনি আয়োজন সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও দল পরিচালকদের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, পুরুষ বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো—উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ি রোভার্স, দক্ষিণখান ডমিনেটর্স, উত্তরখান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্স। নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে উত্তরা কুইনস, মিরপুর রয়্যাল কুইনস, মহাখালী মার্ভেলস, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ি ভ্যালকিরিজ, দক্ষিণখান ড্যাশার্স, উত্তরখান টাইগ্রেসেস, ভাটারা ভরটেক্স ও বাড্ডা লাইটনিং। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি এলাকার প্রতিনিধিত্বকারী দলগুলো প্রতিযোগিতায় অংশ নেবে। মিরপুর, উত্তরা ও মোহাম্মদপুরসহ চারটি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।


নির্বাচিত

মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১ নম্বরে একটি যাত্রীবাহী বাস পুড়েছে আগুনে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুমতি পরিবহনের ওই বাসটিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। পুলিশের ধারণা, বাসটিতে আগুন ধরানো হয়েছে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ আগামীর সময়কে বলেন, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পেয়ে তা নেভাতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয়েছে।

আগুনে কেউ হতাহত হয়েছে কি না এবং এটি দুর্ঘটনা নাকি নাশকতা, সেই বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

শাহ আলী থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, ‘সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।’

পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানান তিনি।

কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কিছু জানায়নি।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে সম্প্রতি বাসে আগুন দেওয়ার ঘটনাগুলোর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে আসছে সরকার।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা দেখা দিয়েছে। এর মধ্যেই এই মাসের শুরু থেকে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।


নির্বাচিত

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় তাকে গ্রেপ্তার করা হয়; তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

বিষয়:

নির্বাচিত

সাড়ে তিন মাসের মধ্যে পরিচ্ছন্নতাকর্মীদের ৭৮৪ ফ্ল্যাট হস্তান্তর করবে ডিএনসিসি

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য রাজধানীর গাবতলী সিটি পল্লিতে নির্মিত হয়েছে চারটি ১৫ তলা ভবন। এসব ভবনে মোট ৭৮৪টি ফ্ল্যাট রয়েছে। গ্যাসের সংযোগ ও বরাদ্দের প্রক্রিয়া শেষ করে আগামী সাড়ে তিন মাসের মধ্যে ফ্ল্যাটগুলো হস্তান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে ডিএনসিসি।

রাজধানীর গাবতলী সিটি পল্লিতে পাশাপাশি নির্মিত ভবন চারটি সম্প্রতি ঘুরে দেখা যায়, ডব্লিউ-২, ডব্লিউ-৩ ও ডব্লিউ-৪ নম্বর ভবনের প্রতিটিতে প্রতি তলায় ১৬টি করে মোট ৬৭২টি ফ্ল্যাট রয়েছে। অন্যদিকে ডব্লিউ-৫ নম্বর ভবনে প্রতি তলায় আটটি করে মোট ১১২টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৫৬৫ বর্গফুট। দুটি শোয়ার ঘরের পাশাপাশি শিশুদের জন্য আলাদা কক্ষ, রান্নাঘর, শৌচাগার ও গোসলখানা রয়েছে। এ ছাড়া ড্রয়িং ও ডাইনিংয়ের জন্য পৃথক জায়গা রাখা হয়েছে। বড় শোয়ার ঘরের সঙ্গে রয়েছে বারান্দা।

ফ্ল্যাটগুলোতে মেঝেতে টাইলস বসানো, দেয়ালে রং করা, বৈদ্যুতিক বাতি ও পাখা স্থাপনসহ প্রয়োজনীয় কাজ শেষ হয়েছে। রান্নাঘরে রয়েছে কিচেন সিঙ্ক। ১৬টি ফ্ল্যাটের ভবনগুলোতে ছয়টি করে এবং আটটি ফ্ল্যাটের ভবনে দুটি করে লিফট বসানো হয়েছে। প্রতিটি ভবনে চলাচলের জন্য দুটি সাধারণ সিঁড়ির পাশাপাশি জরুরি নির্গমনের জন্য আরও দুটি সিঁড়ি রাখা হয়েছে।

তবে গ্যাসের সংযোগ ও ফ্ল্যাট বরাদ্দের কাজ শেষ না হওয়ায় এখনো বাসিন্দাদের কাছে ভবনগুলো হস্তান্তর করা হয়নি।

কারা পাবেন ফ্ল্যাট

ঢাকা উত্তর সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন প্রায় ২ হাজার ৪০০ জন। তাদের মধ্যে প্রায় ৮০০ কর্মী পরিবারসহ গাবতলী এলাকায় বসবাস করেন। একসময় তারা গুলশানে থাকতেন। ২০০৫ সালে তাদের সেখান থেকে গাবতলীতে স্থানান্তর করা হয়।

ফ্ল্যাট বরাদ্দের বিষয়ে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের চাকরির মেয়াদ ও অন্যান্য যোগ্যতা বিবেচনা করে কারা ফ্ল্যাট পাওয়ার উপযুক্ত, তা যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া হয়েছে। প্রধান সম্পত্তি কর্মকর্তা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা এ জন্য তালিকা তৈরির কাজ করছেন।

তিনি জানান, বরাদ্দের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হবে, যাতে কেউ বঞ্চিত হওয়ার অনুভূতি না পান। দীর্ঘদিন ধরে কর্মরত এবং অগ্রাধিকার পাওয়ার যোগ্য ব্যক্তিদের বিষয়টি বিবেচনায় রেখে স্বচ্ছ প্রক্রিয়ায় ফ্ল্যাট বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

শফিকুল ইসলাম খান বলেন, গ্যাসের সংযোগসহ বাকি কাজ শেষ করতে আরও তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগতে পারে। এ সময়ের মধ্যে বরাদ্দের তালিকাও চূড়ান্ত করার আশা করছে কর্তৃপক্ষ। প্রকল্পটি প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

তবে ফ্ল্যাট বরাদ্দ নিয়ে এখনো কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি রাজু গাজী। তিনি বলেন, চাকরির মেয়াদ বেশি—এমন কর্মীদের অগ্রাধিকার দেওয়ার কথা তারা শুনেছেন। তবে গুলশান থেকে যেসব কর্মীকে সরিয়ে গাবতলীতে আনা হয়েছিল, তাদের যেন এসব ফ্ল্যাটে বরাদ্দ দেওয়া হয়, সে দাবি জানিয়েছেন তারা।

গ্যাসের সংযোগ ও অন্যান্য সুবিধা

ফ্ল্যাটগুলোর রান্নাঘরে গ্যাস ব্যবহারের ব্যবস্থা রাখা হলেও কেন্দ্রীয় গ্যাস প্ল্যান্ট নির্মাণের কাজ এখনো শেষ হয়নি। এ জন্য পৃথক দরপত্রের মাধ্যমে কাজ করছে ডিএনসিসি। পরিকল্পনা অনুযায়ী, কেন্দ্রীয় প্ল্যান্ট থেকে প্রতিটি ফ্ল্যাটে আলাদা সংযোগের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে। ফলে বাসিন্দাদের নিজস্বভাবে গ্যাসের সিলিন্ডার কেনা ও সংরক্ষণের প্রয়োজন হবে না।

ভবনগুলোর নিচ তলা সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে। তবে শুরুতে নিচ তলার খোলা অংশে নিরাপত্তার জন্য কোনো দেয়াল বা গেট ছিল না। ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খানের নির্দেশে বর্তমানে ইটের দেয়াল ও লোহার গ্রিল দিয়ে জায়গাটি ঘিরে দেওয়ার কাজ চলছে। সেখানে কলাপসিবল গেটও স্থাপন করা হবে।

পরিচ্ছন্নতাকর্মীদের সন্তানদের শিক্ষার জন্য আবাসন প্রকল্প এলাকায় চারতলা একটি বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে। স্কুল পরিচালনার জন্য একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি করেছে ডিএনসিসি। এ ছাড়া আবাসিক এলাকায় অগ্নিনিরাপত্তার জন্য অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নিজস্ব সাবস্টেশন এবং বিকল্প ব্যবস্থা হিসেবে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে।

ব্যয় বেড়েছে ১৬৭ কোটি টাকা

গাবতলী সিটি পল্লিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্লিনারদের জন্য বহুতলবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ২৮৪ কোটি ৭৩ লাখ টাকা। ২০১৭ সালে শুরু হওয়া প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ১১৭ কোটি টাকা। কাজ শেষ করার সময়সীমা ছিল ২০১৯ সালের জুন।

পরবর্তী সময়ে তিন দফায় প্রকল্পটির ব্যয় সংশোধন করা হয়। প্রথম দফায় ব্যয় বেড়ে দাঁড়ায় ২২১ কোটি টাকা, দ্বিতীয় দফায় ২৪৯ কোটি এবং তৃতীয় দফায় ২৮৪ কোটি টাকা। তৃতীয় দফায় প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা ছিল গত বছরের ডিসেম্বর। পরে ব্যয় না বাড়িয়ে মেয়াদ আরও একবার বাড়িয়ে চলতি বছরের জুন পর্যন্ত করা হয়।

প্রকল্পটির ষষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) রফিকুল ইসলাম। তিনি জানান, করোনা মহামারি ও পরবর্তী সময়ে প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। একপর্যায়ে কাজ প্রায় বন্ধ হয়ে যায়। সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হলেও ওই সময় কাজ চালু রাখতে সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করতে হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, প্রকল্পের মূল কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে গ্যাস সরবরাহের সমস্যা সমাধানে কেন্দ্রীয় গ্যাস প্ল্যান্ট নির্মাণসহ প্রশাসকের পরামর্শে কিছু অতিরিক্ত কাজ করা হচ্ছে। এসব কাজ দ্রুত শেষ করে পরিচ্ছন্নতাকর্মীদের কাছে ফ্ল্যাটগুলো হস্তান্তর করা হবে।


নির্বাচিত

গোয়েন্দা নজরদারিতে ঢাকায় আসা ব্যক্তিরা

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের কারণে পুরো ঢাকা শহর গোয়েন্দা নজরদারিতে রেখেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)। বিশেষ করে যারা বাইরে থেকে এসে যারা ঢাকায় আশ্রয় নিচ্ছে কিংবা চাকরির সুবাদে ঢাকায় বসবাস করছে তাদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি। অতীতে ওইসব ব্যক্তিরা যে কোন অপরাধের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছে তারা। এই নজরদারিতে রয়েছে রেলষ্টেশন, বাস ও লঞ্চ টার্মিনাল এবং বিমানবন্দরও।

ডিএমপির বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, যদি কোনো ব্যক্তির অপরাধ শনাক্ত হয় তাহলে তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে তারা। ডিএমপির আটটি বিভাগের ৫০টি থানায় গত তিন মাসে মোট ৫২ হাজার ৪৮০টি বি-রোল ইস্যু করা হয়েছে। এর মধ্যে আগস্টে ১৭ হাজার ২৭৮টি, সেপ্টেম্বরে ১৮ হাজার ২৬৭টি এবং অক্টোবরে ১৬ হাজার ৯৩৫টি বি-রোল পাঠানো হয়।

পরিসংখ্যান অনুযায়ী, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বি-রোল ইস্যুর সংখ্যা বেড়েছিল ৯৮৯টি। তবে অক্টোবরে সেপ্টেম্বরের তুলনায় তা কমেছে ১ হাজার ৩৩২টি। শতকরা হিসাবে এই হার প্রায় ৭ দশমিক ৩ শতাংশ। তিন মাসের মধ্যে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি বি-রোল ইস্যু করা হয়েছে। একটি সূত্র জানিয়েছে যারা নতুন অটোরিকশা চালাচ্ছেন, কিংবা নতুন কোন প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে যোগ দিয়েছেন তাদের পরিচয় নিশ্চিত হতে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, বি-রোল ইস্যু পুলিশের একটি নিয়মিত প্রক্রিয়া। এটি চলমান রয়েছে। ডিএমপির প্রতিটি থানা পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের সম্পর্কে জানতে বিধি অনুযায়ী বি-রোল ইস্যু করছে।

বিধি অনুযায়ী, কোনো সন্দেহভাজন বা অপরিচিত ব্যক্তি অন্য থানা এলাকায় এলে তিনি যে থানার স্থায়ী বাসিন্দা বলে দাবি করেন, সেই থানার ওসির কাছে বি-রোল পাঠানো হয়। সংশ্লিষ্ট থানার পুলিশ ওই ব্যক্তির পরিচয়, চরিত্র ও অপরাধের অতীত যাচাই করে জরুরি ভিত্তিতে প্রতিবেদন পাঠায়। তবে বি-রোলের জবাব আসার আগেই ওই ব্যক্তি সংশ্লিষ্ট থানা এলাকা ছেড়ে অন্য থানায় চলে গেলে বি-রোলের একটি অনুলিপি নতুন থানায় পাঠানোর বিধান রয়েছে। নতুন থানার ওসি প্রয়োজনীয় তথ্য যাচাই করে প্রতিবেদন ফেরত পাঠান। ফলে এক থানা থেকে অন্য থানায় চলে গেলেও ওই ব্যক্তির পরিচয় ও অপরাধের ইতিহাস যাচাইয়ের ধারাবাহিকতা বজায় থাকে।

ডিএমপির আটটি বিভাগের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, রমনা, লালবাগ, ওয়ারী, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা বিভাগের আওতাধীন থানাগুলোতে এসব বি-রোল ইস্যু করা হয়েছে। এই প্রক্রিয়ায় রাজধানীতে নতুন আসা ব্যক্তিদের পরিচয় ও অতীত অপরাধের তথ্য যাচাইয়ের পাশাপাশি বিভিন্ন এলাকার পুলিশের মধ্যে তথ্য আদান-প্রদানের সুযোগ তৈরি হচ্ছে।


নির্বাচিত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুদকের অভিযান

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

চারটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২২ নভেম্বর) দুদকের জনসংযোগ বিভাগ থেকে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা যাচাইয়ে কমিশনের প্রধান কার্যালয় ও তিনটি জেলা কার্যালয় থেকে এসব অভিযান চালানো হয়। অভিযোগগুলো হলো, টোল আদায়ের অর্থ আত্মসাৎ, অবকাঠামো নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং সরকারি হাসপাতালে রোগী হয়রানি। আরও কিছু অভিযোগ রয়েছে, সবকিছু যাচাই-বাছাইয়ের জন্য দুদকের এই অভিযান।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই)’ বিরুদ্ধে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করার অভিযোগ উঠেছে কয়েকদিন আগে। এর মাধ্যমে টোল আদায়ের অর্থ আত্মসাৎ এবং সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম।

এদিকে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের ‘টিওয়ানএসএইটডি’ সেচখালের বাঁধ পুনর্বাসন ও শক্তিশালীকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের শর্ত অনুযায়ী বাইরে থেকে মাটি আনার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার তা না করে খালের পাশের ফসলি জমি কেটে বাঁধ নির্মাণ করছেন। এ ছাড়া নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের নির্ধারিত মান ও শর্ত অনুসরণ না করে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে পার্বতীপুর পানি উন্নয়ন বোর্ডে অভিযান চালায় দুদকের দিনাজপুর জেলা কার্যালয়। অন্যদিকে, বাগেরহাটের রামপাল উপজেলায় একটি ব্রিজ নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে।

এ অভিযোগের সত্যতা যাচাইয়ে রামপাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) অভিযান পরিচালনা করে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের একটি দল। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে হয়রানি এবং ভর্তি হওয়া রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতালটিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়।

অভিযান পরিচালনাকারী দলগুলো সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছে। প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।


নির্বাচিত

উত্তরা-কমলাপুর মেট্রোরেল চলবে কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজে ধীরগতির কারণে এই অংশের উদ্বোধনের সময়সূচি আরও এক দফা পিছিয়েছে। সবশেষ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুলাই মাসে মতিঝিল-কমলাপুর অংশে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরুর নতুন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বর্তমানে সচল থাকা এমআরটি লাইন-৬-এর দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। এর সঙ্গে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নতুন ১ দশমিক ১৬ কিলোমিটার পথ যুক্ত হলে পুরো রুটের দৈর্ঘ্য হবে ২১ দশমিক ২৬ কিলোমিটার এবং মোট স্টেশন দাঁড়াবে ১৭টিতে। ডিএমটিসিএলের পরিসংখ্যান বলছে, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্প্রসারিত অংশের পূর্তকাজ ৮৪ দশমিক ৮৫ শতাংশ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজ ৫৮ শতাংশ শেষ হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই মূল অবকাঠামো ও স্থাপত্য-সংক্রান্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। ইতোমধ্যে উড়ালপথ বা ভায়াডাক্টের নির্মাণ শেষে রেল ট্র্যাক বসানোর জন্য তা ঠিকাদারি প্রতিষ্ঠানকে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি কমলাপুর স্টেশনের মূল অবকাঠামো নির্মাণের পর এখন অভ্যন্তরীণ ফিনিশিং, বৈদ্যুতিক-যান্ত্রিক যন্ত্রপাতি স্থাপন এবং যাত্রীদের প্রবেশ ও নির্গমনের পথ তৈরির কাজ চলছে।

তবে অবকাঠামো নির্মাণ শেষ হলেই তাৎক্ষণিকভাবে যাত্রী পরিবহন শুরু করা সম্ভব হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাণিজ্যিক চলাচলের আগে রেলপথ, বিদ্যুৎ সরবরাহ, সংকেত ব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায়, প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা, টেলিকমিউনিকেশন, লিফট ও এসকেলেটর পুরোপুরি সচল করতে হবে। এরপর সমন্বিত পরীক্ষা এবং পরীক্ষামূলক ট্রেন চালিয়ে সামগ্রিক নিরাপত্তা যাচাই করা হবে। মূলত এসব কারিগরি ও নিরাপত্তামূলক ধাপের অগ্রগতির ওপরই চূড়ান্ত উদ্বোধনের সময়সীমা নির্ভর করছে।

কাজের মন্থর গতির কারণে মতিঝিল-কমলাপুর অংশের উদ্বোধনের সম্ভাব্য তারিখ এর আগেও কয়েক দফা পরিবর্তন করা হয়েছে। শুরুতে ২০২৭ সালের ১ জানুয়ারি এই অংশ চালুর কথা বলা হলেও পরবর্তীতে তা এপ্রিল-মে মাসে সরিয়ে নেওয়া হয়। সর্বশেষ সিদ্ধান্তে সেই সময়সূচি আরও পিছিয়ে ২০২৭ সালের জুলাইয়ে নির্ধারণ করা হলো।

বিষয়:

নির্বাচিত

মায়ের পর মৃত্যু হলো দেড় বছরের শিশুও

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাসলাইনের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ মায়ের পর মারা গেছে দেড় বছরের শিশু আরএস রহমানও।

শনিবার (২১ নভেম্বর) শিশুটি মারা যায়। এর আগে চিকিৎসা অবস্থায় গত শুক্রবার মা সাবার (৩০) মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ হন মোট পাঁচজন এর মধ্যে দুজন মারা গেলেন।

এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধ পাঁচজনকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।


নির্বাচিত

ধানমন্ডিতে গ্যাস লিকেজের আগুনে মায়ের পর দেড় বছরের সন্তানের মৃত্যু

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ মায়ের পর এবার দেড় বছর বয়সি সন্তান আর এস রহমানেরও মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার। চিকিৎসকেরা জানিয়েছিলেন, শরীরের ৫৭ শতাংশ পুড়ে যাওয়ায় শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। এর আগে শুক্রবার শিশুটির মা গৃহবধূ সাবা (৩০) মৃত্যুবরণ করেন; একই হাসপাতালে সাবার স্বামী আবদুর রহমানসহ (২৯) আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকার ‘কাঞ্চন টাওয়ার’ নামে দশতলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে, যাতে সাবাসহ তাঁর পরিবারের পাঁচজন দগ্ধ হন। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার বলেন, “দগ্ধ ৫ জনের মধ্যে সাবার শরীরের ১০০ শতাংশই পুড়ে গিয়েছিল।” চিকিৎসাধীন থাকা তিনজনের মধ্যে আবদুর রহমানের শরীর পুড়েছে ৬ শতাংশের মতো; আর বাকি দুজন হলেন ওই বাসায় মেয়ে সানজিদাকে নিয়ে সাবলেট থাকা শামসুন নাহার (৫০) ও সানজিদা (২০)। এর মধ্যে সানজিদার শরীরের ৩৭ শতাংশ এবং শামসুন নাহারের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে; এ ছাড়া তাঁদের প্রত্যেকেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।


নির্বাচিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ঢাকায় বৃষ্টি

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ভোর থেকে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি ছিল অনেক বেশি। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে শুরু হয় বৃষ্টি। কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়িগুঁড়ি বৃষ্টি সকাল গড়িয়ে বিকেল পর্যন্ত চলে।

সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার, পল্টন, গুলিস্তান, সেগুনবাগিচা ও মতিঝিল এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন সড়কে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বাড়ে। বৃষ্টি থেকে রক্ষা পেতে অনেককে ছাতা ও রেইনকোট ব্যবহার করতে দেখা যায়। আবার অনেকে বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানের সামনে আশ্রয় নেন। গণপরিবহনের অপেক্ষায় থাকা যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে।

বৃষ্টির কারণে যানবাহন পেতে ভোগান্তিতে পড়েছেন অনেকে। কেউ কেউ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় গন্তব্যে পৌঁছেছেন। আবার বৃষ্টিতে ভিজেই হেঁটে চলাচল করতে দেখা গেছে অনেককেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী দুই দিন বৃষ্টির প্রবণতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।


নির্বাচিত

টোলের টাকা আত্মসাতের অভিযোগ

ছবি: সংগৃহীত
আপডেটেড ২০ নভেম্বর, ২০২৬ ০২:১৯
নিজস্ব প্রতিবেদক

টোল আদায় কম দেখিয়ে টাকা আত্মসাতের ঘটনা! রাজস্ব ফাঁকির এই অভিযোগ উঠেছে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান প্রকৃত যানবাহন সংখ্যা কমিয়ে দিয়ে টোল আদায়ের প্রাপ্তিগুলো নিজেদের পকেটে পুড়ে নিচ্ছে এই প্রতিষ্ঠান।

এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে প্রতিবেদন দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। তবে অভিযোগ অস্বীকার করেছে প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান। সেতু বিভাগ জানিয়েছে, টোল আদায়ের স্বচ্ছতা নিশ্চিত করতে আলাদা পর্যবেক্ষণব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে নির্মিত প্রকল্পটির চুক্তি অনুযায়ী, টানা ১৫ দিন দৈনিক যানবাহন চলাচল ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত যানবাহনের টোল থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ পাবে সরকার। আর দৈনিক গাড়ি চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে নামলে ভর্তুকি পাওয়ার কথা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের।

অভিযোগ উঠেছে, বর্তমানে প্রতিদিন এক লাখের বেশি যানবাহন চলাচল করলেও সরকারকে অতিরিক্ত টোলের রাজস্ব দেওয়া হচ্ছে না। যদিও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হিসাবে দৈনিক গাড়ি চলাচল ৭০ থেকে ৭৫ হাজার। কিন্তু এসবি তদন্ত করে পায় যে প্রতিদিন গাড়ি চলাচল করে প্রায় এক লাখেরও বেশি। এসবি জানিয়েছে যানবাহনের সংখ্যা ৮০ হাজারের নিচে দেখাতে কিছু গাড়ির টোল ম্যানুয়ালি আদায় করা হচ্ছে।

এসব তথ্য কেন্দ্রীয় সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। ব্যস্ত সময়ে অনলাইন রসিদ ছাড়াই টোল আদায় এবং একই রসিদ একাধিক গাড়ির ক্ষেত্রে ব্যবহারের অভিযোগও রয়েছে।


নির্বাচিত

মিরপুরে পুলিশের সাজোয়া যান-জলকামান মোতায়েন

মিরপুরে সড়কে টহল দিচ্ছে পুলিশ, ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বিভিন্ন দাবিতে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে মিরপুরের বিভিন্ন সড়কে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি সাজোয়া যান ও জলকামান মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, আন্দোলনকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় মিছিল করেছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সড়কে নামেননি পোশাকশ্রমিকেরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। বিকেল পর্যন্ত প্রধান সড়কে শ্রমিকদের কোনো বিক্ষোভ করতে দেখা যায়নি।

দুপুরে সরেজমিনে দেখা যায়, মিরপুর-১০ গোলচত্বর এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও স্পেশাল রিজার্ভ ফোর্সের (এসআরএফ) সদস্য মোতায়েন রয়েছেন। সেখানে সাজোয়া যান ও জলকামানের একটি গাড়িও রাখা হয়েছে। মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচেও সাজোয়া যানসহ পুলিশের অবস্থান দেখা যায়। মিরপুর-১২ নম্বর এলাকাতেও সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে, সকাল থেকে মিরপুর এলাকায় দুই দফায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়। মিছিল থেকে তারা ‘শ্রমিক-জনতা ভাই ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’, ‘আপা আপা করিস না, তোদের আপা ফিরবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ ছাড়া মূল সড়কের ফুটপাতের ওপর টেবিল বসিয়ে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতেও দেখা গেছে। পল্লবী, মিরপুর-১ ও ১৪ নম্বর এলাকার বিভিন্ন পোশাক কারখানার সামনেও পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল।

সকালে বিভিন্ন গলিতে পোশাক শ্রমিকদের বিচ্ছিন্ন উপস্থিতি দেখা গেলেও মূল সড়কে আন্দোলনকারীদের কোনো জমায়েত দেখা যায়নি। দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শ্রমিকেরা সড়কে নামেননি বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বুধবার আন্দোলন ঘিরে মিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), ক্রাইম প্রিভেনশন উত্তর মো. মহিদুল ইসলাম।


নির্বাচিত

banner close