শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগে তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেটেড
২২ এপ্রিল, ২০২৫ ১৮:৩৬
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫ ১৮:৩১

মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁও প্রধান সড়ক অবরোধ করে রেখে প্রতিবাদ করছেন কোহিনুর ক্যামিকেল কোম্পানির কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের পর থেকে সড়কটি বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছুটে এসেছেন। কিন্তু এখনো পরিস্থিতি শান্ত হয়নি।

কারখানার কসমেটিকস বিভাগের বাবু নামে এক কর্মকর্তার বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানতে পেরে শ্রমিকরা প্রতিবাদ করেন।পরে তারা প্রধান সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ করেন।

এতে ভোগান্তিতে পড়েছেন শতশত মানুষ। মহাখালী থেকে আসা যাওয়ার সড়কটি বন্ধ হয়ে গেছে।

শ্রমিকদের দাবি হচ্ছে, সেই কর্মকর্তাকে চাকরিচ্যুত করার পাশাপাশি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই মুহূর্তে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা ছুটে এসেছেন। তাদের মধ্য থেকে একজন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। বারবার তাদের আশ্বাস দিচ্ছেন। কিন্তু এখনো পরিস্থিতি শান্ত হয়নি।

তারা আরও বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ঠিক বিপরীত পাশে সড়কে কোহিনুর কেমিক্যাল কোম্পানির অবস্থান। সেই কারখানাটির গেটের সামনে শ্রমিকরা বিক্ষোভ করছেন। বিকেল ৪ টা ৫০ মিনিটে সেনাবাহিনীর একজন অফিসার এসে তাদের সাথে কথা বলেন। এ সময় তাকে বলতে শোনা যায়, কারখানাটির কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন। সেই ব্যক্তিকে চাকরি থেকে অপসারণের পাশাপাশি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

এমন বিষয় জানানোর পর সেনাবাহিনীর সদস্যরা কারখানাটির সামনের সড়কে অবস্থান নিয়েছেন। তবে এখন পর্যন্ত কোন ভাঙচুর বা হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকা মহানগর পুলিশের মহাখালী জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ট্রাফিক) দেলোয়ার হোসেন বলেন, রাস্তা ব্লকের কারণে তেজগাঁও সাত রাস্তাসহ আশেপাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।


নির্বাচিত

ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত

ছবি: সংগৃহীত
আপডেটেড ২৬ নভেম্বর, ২০২৬ ১৮:১১
নিজস্ব প্রতিবেদক

এবার ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটল রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে। এতেক করে মো. নয়ন নামে এক আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে পুরো আদালতপাড়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত আইনজীবী মো. নয়নকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে রাজীব বোস নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত আইনজীবী ও স্থানীয়রা।

ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণের পরপরই সেখানকার আইনজীবী ও স্থানীয়রা রাজীব বোস নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল সাংবাদিকদের বলেন, সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রকৃত ঘটনা ও জড়িতদের শনাক্ত করতে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঢাকা আইনজীবী সমিতির নেতারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সমিতির দপ্তর সম্পাদক মো. আবজাল হোসাইন মৃধা অভিযোগ করে বলেন, স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এই ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদের প্রতিহত করতে সদা প্রস্তুত।


নির্বাচিত

শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও সাবেক ডিসিসহ গ্রেপ্তার ৪

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে পুলিশ তাদের মোহাম্মদপুর থানায় নিয়ে যায়। অন্যদিকে, পৃথক অভিযানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকে ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে; বর্তমানে তারা মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় ও ৩২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ জাবেদকে কে এম শাখাওয়াত মুনের সঙ্গে কথা বলতে দেখা যায়; সে সময় ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে শাখাওয়াত মুন জানান, তিনি বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন। প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করা কে এম শাখাওয়াত মুন কর্মজীবনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাঁকে ওই পদ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপপ্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছিল এবং পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিষয়:

নির্বাচিত

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

বিভিন্ন কারণে বিশ্বজুড়ে প্রতিনিয়ত বায়ুদূষণের মাত্রা বাড়ছে এবং সেই প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সূচকের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা; এ সময় শহরটির বায়ুমানের স্কোর ছিল ২৩৯। দূষণের এই তালিকায় ৩৬২ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত; আর ২২৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা।

একিউআইয়ের মানদণ্ড অনুসারে, বায়ুমানের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয় এবং ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। এ ছাড়া স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে সেই বায়ুমানকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

বিষয়:

নির্বাচিত

জননিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি: ববি হাজ্জাজ

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাজার পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদত

ঢাকা-১৩ সংসদীয় আসনে সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজার থেকে এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়।

এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, মার্কেট কমিটির নেতারা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও দাবির কথা শোনেন। পরে আগারগাঁও নতুন রাস্তা এবং শেরেবাংলা নগর থানার সামনের নগর বস্তি এলাকার সড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।

বিএনপি বাজার পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, ‘একটি বাজারকে কেন্দ্র করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থ পরস্পরের সঙ্গে জড়িত। বাজার কমিটির তথ্যানুযায়ী, এখানে প্রায় ৪৯১টি দোকান রয়েছে এবং ৯০০-এর বেশি ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সদস্যের স্বার্থ জড়িত। অথচ বাজারের আশপাশের ফুটপাত ও সড়কে অবৈধভাবে দোকান বসায় বাজারের স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ ব্যাহত হচ্ছে। এতে একদিকে বাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে পথচারী ও স্থানীয় বাসিন্দারাও চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছেন।’

তিনি বলেন, ‘ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা শুধু যানজট নিরসনের বিষয় নয়, এটি নাগরিক নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পৃক্ত। সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল হয়ে থাকলে সাধারণ মানুষের চলাচল যেমন বাধাগ্রস্ত হয়, তেমনি অপরাধীদের দ্রুত পালিয়ে যাওয়ার সুযোগও তৈরি হয়। সাম্প্রতিক সময়ে একটি নিষিদ্ধ গোষ্ঠীর সন্ত্রাসী ও নাশকতামূলক তৎপরতা মোকাবিলায় জননিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।’

বাজার কমিটির সঙ্গে আলোচনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন ও প্রশাসনের সহযোগিতায় ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বাজার কমিটিকেও নিজস্ব জায়গা ও ব্যবস্থাপনার আওতায় ব্যবসায়ীদের জন্য বিকল্প সুযোগ তৈরিতে সহযোগিতা করতে হবে। যারা ফুটপাতে ব্যবসা করছেন, তাদের বিষয়টিও মানবিক ও বাস্তবসম্মতভাবে বিবেচনায় নিয়ে একটি সমন্বিত সমাধান বের করতে হবে। বাজার কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে নিয়মিত তদারকির দায়িত্ব নিতে হবে, যাতে পুনরায় ফুটপাত দখল না হয়।’

রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হতে পারে না। কোনো ব্যক্তি যেকোনো রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের কোনো অভিযোগ বা তথ্য পাওয়া গেলে আমাকে জানাবেন। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। সরকার পরিচালনার দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে পার পাওয়ার সুযোগ দেওয়া হবে না।’

পরিদর্শনের পরবর্তী পর্যায়ে আগারগাঁও নতুন রাস্তা এবং শেরেবাংলা নগর থানার সামনের নগর বস্তি এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী। নগর বস্তি এলাকায় মাদককেন্দ্রিক অপরাধ এবং অ্যাম্বুলেন্স চলাচল ও ব্যবস্থাপনাকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগের বিষয়েও তিনি খোঁজখবর নেন। এসব সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


নির্বাচিত

ডিসেম্বরে পর্দা উঠছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’

ছবি: ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
আপডেটেড ২৪ নভেম্বর, ২০২৬ ১৯:৩৫
নিজস্ব প্রতিবেদক

তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে মাঠমুখী করা এবং রাজধানীতে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মতো দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগেও এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সহযোগিতায় এই টুর্নামেন্ট আয়োজিত হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর নগরভবন অডিটোরিয়ামে টুর্নামেন্টের প্রস্তুতিমূলক এক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

ডিএসসিসি এলাকার ২৪টি থানাকে চারটি জোনে ভাগ করে মূল প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নারীদের খেলাধুলায় উৎসাহিত করতে নির্দিষ্ট বয়সসীমার ভিত্তিতে বিভিন্ন থানার স্কুল ছাত্রীদের নিয়ে আলাদা একটি নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগও নেওয়া হচ্ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জাতীয় স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে টুর্নামেন্টের উদ্বোধন করতে চান আয়োজকেরা। পুরো নগরবাসীকে সম্পৃক্ত করতে উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজি ও কনসার্টসহ মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

টুর্নামেন্টের নীতিমালা প্রণয়ন, খেলোয়াড় বাছাই, গ্রুপিং ও রেফারিংয়ের দায়িত্বে থাকবেন সাবেক ফুটবলার ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ক্ষেত্রে স্থানীয় খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হবে এবং প্রতিটি দলে বহিরাগত খেলোয়াড়ের সংখ্যা নীতিমালায় নির্ধারণ করে দেওয়া হবে।

ডিসেম্বর মাসে রাজনৈতিক কর্মসূচির সঙ্গে সমন্বয় করে খেলার তারিখ নির্ধারণ করা হবে, যাতে রাজনৈতিক কর্মসূচি ও খেলাধুলা একে অপরের সঙ্গে সাংঘর্ষিক না হয়।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, রাজনীতির পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও সবাইকে সম্পৃক্ত করতে চায় সিটি করপোরেশন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পুরো ঢাকা শহরের মানুষকে একত্রিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণেরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে মাঠমুখী হবেন এবং স্থানীয় পর্যায়ের খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও সম্প্রীতি জোরদার হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


নির্বাচিত

ঝমকালো, বনাট্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘ডিএনসিসি কাপ-২০২৬’ ফুটবল টুর্নামেন্ট

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ঝমকালো, বনাট্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘ডিএনসিসি কাপ-২০২৬। তৃণমূল পর্যায় থেকে নতুন ফুটবল প্রতিভা তুলে আনা এবং তরুণদের খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকার মাঠে শুরু হবে এ প্রতিযোগিতা। এতে পুরুষ ও নারী বিভাগে ১০টি করে মোট ২০টি দল অংশ নেবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার লোগো, ট্রফি ও বিভিন্ন দলের জার্সি উন্মোচন করা হয়। স্থানীয় একটি হোটেলে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি মহোদয় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীর শাহে আলম, এমপি, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শরিফুল আলম, এমপি, প্রতিমন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মো. আমিনুল হক, প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, এস এম জাহাঙ্গীর হোসেন, এমপি, ঢাকা ১৮ সংসদীয় আসন ।

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, নগর উন্নয়ন কেবল রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। নগরবাসীর সুস্থতা নিশ্চিত করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। ফুটবল মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরিতে ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বলেন, খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সহজ হবে।

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরবাসীকে সেবা দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাও সিটি করপোরেশনের দায়িত্ব। আগামী ৪ ডিসেম্বর বিভিন্ন এলাকার মাঠে একযোগে প্রতিযোগিতার খেলা শুরু হবে জানিয়ে তিনি আয়োজন সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও দল পরিচালকদের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, পুরুষ বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো—উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ি রোভার্স, দক্ষিণখান ডমিনেটর্স, উত্তরখান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্স। নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে উত্তরা কুইনস, মিরপুর রয়্যাল কুইনস, মহাখালী মার্ভেলস, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ি ভ্যালকিরিজ, দক্ষিণখান ড্যাশার্স, উত্তরখান টাইগ্রেসেস, ভাটারা ভরটেক্স ও বাড্ডা লাইটনিং। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি এলাকার প্রতিনিধিত্বকারী দলগুলো প্রতিযোগিতায় অংশ নেবে। মিরপুর, উত্তরা ও মোহাম্মদপুরসহ চারটি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।


নির্বাচিত

মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১ নম্বরে একটি যাত্রীবাহী বাস পুড়েছে আগুনে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুমতি পরিবহনের ওই বাসটিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। পুলিশের ধারণা, বাসটিতে আগুন ধরানো হয়েছে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ আগামীর সময়কে বলেন, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পেয়ে তা নেভাতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয়েছে।

আগুনে কেউ হতাহত হয়েছে কি না এবং এটি দুর্ঘটনা নাকি নাশকতা, সেই বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

শাহ আলী থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, ‘সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।’

পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানান তিনি।

কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কিছু জানায়নি।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে সম্প্রতি বাসে আগুন দেওয়ার ঘটনাগুলোর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে আসছে সরকার।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা দেখা দিয়েছে। এর মধ্যেই এই মাসের শুরু থেকে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।


নির্বাচিত

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় তাকে গ্রেপ্তার করা হয়; তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

বিষয়:

নির্বাচিত

সাড়ে তিন মাসের মধ্যে পরিচ্ছন্নতাকর্মীদের ৭৮৪ ফ্ল্যাট হস্তান্তর করবে ডিএনসিসি

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য রাজধানীর গাবতলী সিটি পল্লিতে নির্মিত হয়েছে চারটি ১৫ তলা ভবন। এসব ভবনে মোট ৭৮৪টি ফ্ল্যাট রয়েছে। গ্যাসের সংযোগ ও বরাদ্দের প্রক্রিয়া শেষ করে আগামী সাড়ে তিন মাসের মধ্যে ফ্ল্যাটগুলো হস্তান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে ডিএনসিসি।

রাজধানীর গাবতলী সিটি পল্লিতে পাশাপাশি নির্মিত ভবন চারটি সম্প্রতি ঘুরে দেখা যায়, ডব্লিউ-২, ডব্লিউ-৩ ও ডব্লিউ-৪ নম্বর ভবনের প্রতিটিতে প্রতি তলায় ১৬টি করে মোট ৬৭২টি ফ্ল্যাট রয়েছে। অন্যদিকে ডব্লিউ-৫ নম্বর ভবনে প্রতি তলায় আটটি করে মোট ১১২টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৫৬৫ বর্গফুট। দুটি শোয়ার ঘরের পাশাপাশি শিশুদের জন্য আলাদা কক্ষ, রান্নাঘর, শৌচাগার ও গোসলখানা রয়েছে। এ ছাড়া ড্রয়িং ও ডাইনিংয়ের জন্য পৃথক জায়গা রাখা হয়েছে। বড় শোয়ার ঘরের সঙ্গে রয়েছে বারান্দা।

ফ্ল্যাটগুলোতে মেঝেতে টাইলস বসানো, দেয়ালে রং করা, বৈদ্যুতিক বাতি ও পাখা স্থাপনসহ প্রয়োজনীয় কাজ শেষ হয়েছে। রান্নাঘরে রয়েছে কিচেন সিঙ্ক। ১৬টি ফ্ল্যাটের ভবনগুলোতে ছয়টি করে এবং আটটি ফ্ল্যাটের ভবনে দুটি করে লিফট বসানো হয়েছে। প্রতিটি ভবনে চলাচলের জন্য দুটি সাধারণ সিঁড়ির পাশাপাশি জরুরি নির্গমনের জন্য আরও দুটি সিঁড়ি রাখা হয়েছে।

তবে গ্যাসের সংযোগ ও ফ্ল্যাট বরাদ্দের কাজ শেষ না হওয়ায় এখনো বাসিন্দাদের কাছে ভবনগুলো হস্তান্তর করা হয়নি।

কারা পাবেন ফ্ল্যাট

ঢাকা উত্তর সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন প্রায় ২ হাজার ৪০০ জন। তাদের মধ্যে প্রায় ৮০০ কর্মী পরিবারসহ গাবতলী এলাকায় বসবাস করেন। একসময় তারা গুলশানে থাকতেন। ২০০৫ সালে তাদের সেখান থেকে গাবতলীতে স্থানান্তর করা হয়।

ফ্ল্যাট বরাদ্দের বিষয়ে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের চাকরির মেয়াদ ও অন্যান্য যোগ্যতা বিবেচনা করে কারা ফ্ল্যাট পাওয়ার উপযুক্ত, তা যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া হয়েছে। প্রধান সম্পত্তি কর্মকর্তা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা এ জন্য তালিকা তৈরির কাজ করছেন।

তিনি জানান, বরাদ্দের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হবে, যাতে কেউ বঞ্চিত হওয়ার অনুভূতি না পান। দীর্ঘদিন ধরে কর্মরত এবং অগ্রাধিকার পাওয়ার যোগ্য ব্যক্তিদের বিষয়টি বিবেচনায় রেখে স্বচ্ছ প্রক্রিয়ায় ফ্ল্যাট বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

শফিকুল ইসলাম খান বলেন, গ্যাসের সংযোগসহ বাকি কাজ শেষ করতে আরও তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগতে পারে। এ সময়ের মধ্যে বরাদ্দের তালিকাও চূড়ান্ত করার আশা করছে কর্তৃপক্ষ। প্রকল্পটি প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

তবে ফ্ল্যাট বরাদ্দ নিয়ে এখনো কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি রাজু গাজী। তিনি বলেন, চাকরির মেয়াদ বেশি—এমন কর্মীদের অগ্রাধিকার দেওয়ার কথা তারা শুনেছেন। তবে গুলশান থেকে যেসব কর্মীকে সরিয়ে গাবতলীতে আনা হয়েছিল, তাদের যেন এসব ফ্ল্যাটে বরাদ্দ দেওয়া হয়, সে দাবি জানিয়েছেন তারা।

গ্যাসের সংযোগ ও অন্যান্য সুবিধা

ফ্ল্যাটগুলোর রান্নাঘরে গ্যাস ব্যবহারের ব্যবস্থা রাখা হলেও কেন্দ্রীয় গ্যাস প্ল্যান্ট নির্মাণের কাজ এখনো শেষ হয়নি। এ জন্য পৃথক দরপত্রের মাধ্যমে কাজ করছে ডিএনসিসি। পরিকল্পনা অনুযায়ী, কেন্দ্রীয় প্ল্যান্ট থেকে প্রতিটি ফ্ল্যাটে আলাদা সংযোগের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে। ফলে বাসিন্দাদের নিজস্বভাবে গ্যাসের সিলিন্ডার কেনা ও সংরক্ষণের প্রয়োজন হবে না।

ভবনগুলোর নিচ তলা সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে। তবে শুরুতে নিচ তলার খোলা অংশে নিরাপত্তার জন্য কোনো দেয়াল বা গেট ছিল না। ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খানের নির্দেশে বর্তমানে ইটের দেয়াল ও লোহার গ্রিল দিয়ে জায়গাটি ঘিরে দেওয়ার কাজ চলছে। সেখানে কলাপসিবল গেটও স্থাপন করা হবে।

পরিচ্ছন্নতাকর্মীদের সন্তানদের শিক্ষার জন্য আবাসন প্রকল্প এলাকায় চারতলা একটি বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে। স্কুল পরিচালনার জন্য একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি করেছে ডিএনসিসি। এ ছাড়া আবাসিক এলাকায় অগ্নিনিরাপত্তার জন্য অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নিজস্ব সাবস্টেশন এবং বিকল্প ব্যবস্থা হিসেবে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে।

ব্যয় বেড়েছে ১৬৭ কোটি টাকা

গাবতলী সিটি পল্লিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্লিনারদের জন্য বহুতলবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ২৮৪ কোটি ৭৩ লাখ টাকা। ২০১৭ সালে শুরু হওয়া প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ১১৭ কোটি টাকা। কাজ শেষ করার সময়সীমা ছিল ২০১৯ সালের জুন।

পরবর্তী সময়ে তিন দফায় প্রকল্পটির ব্যয় সংশোধন করা হয়। প্রথম দফায় ব্যয় বেড়ে দাঁড়ায় ২২১ কোটি টাকা, দ্বিতীয় দফায় ২৪৯ কোটি এবং তৃতীয় দফায় ২৮৪ কোটি টাকা। তৃতীয় দফায় প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা ছিল গত বছরের ডিসেম্বর। পরে ব্যয় না বাড়িয়ে মেয়াদ আরও একবার বাড়িয়ে চলতি বছরের জুন পর্যন্ত করা হয়।

প্রকল্পটির ষষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) রফিকুল ইসলাম। তিনি জানান, করোনা মহামারি ও পরবর্তী সময়ে প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। একপর্যায়ে কাজ প্রায় বন্ধ হয়ে যায়। সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হলেও ওই সময় কাজ চালু রাখতে সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করতে হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, প্রকল্পের মূল কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে গ্যাস সরবরাহের সমস্যা সমাধানে কেন্দ্রীয় গ্যাস প্ল্যান্ট নির্মাণসহ প্রশাসকের পরামর্শে কিছু অতিরিক্ত কাজ করা হচ্ছে। এসব কাজ দ্রুত শেষ করে পরিচ্ছন্নতাকর্মীদের কাছে ফ্ল্যাটগুলো হস্তান্তর করা হবে।


নির্বাচিত

গোয়েন্দা নজরদারিতে ঢাকায় আসা ব্যক্তিরা

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের কারণে পুরো ঢাকা শহর গোয়েন্দা নজরদারিতে রেখেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)। বিশেষ করে যারা বাইরে থেকে এসে যারা ঢাকায় আশ্রয় নিচ্ছে কিংবা চাকরির সুবাদে ঢাকায় বসবাস করছে তাদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি। অতীতে ওইসব ব্যক্তিরা যে কোন অপরাধের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছে তারা। এই নজরদারিতে রয়েছে রেলষ্টেশন, বাস ও লঞ্চ টার্মিনাল এবং বিমানবন্দরও।

ডিএমপির বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, যদি কোনো ব্যক্তির অপরাধ শনাক্ত হয় তাহলে তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে তারা। ডিএমপির আটটি বিভাগের ৫০টি থানায় গত তিন মাসে মোট ৫২ হাজার ৪৮০টি বি-রোল ইস্যু করা হয়েছে। এর মধ্যে আগস্টে ১৭ হাজার ২৭৮টি, সেপ্টেম্বরে ১৮ হাজার ২৬৭টি এবং অক্টোবরে ১৬ হাজার ৯৩৫টি বি-রোল পাঠানো হয়।

পরিসংখ্যান অনুযায়ী, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বি-রোল ইস্যুর সংখ্যা বেড়েছিল ৯৮৯টি। তবে অক্টোবরে সেপ্টেম্বরের তুলনায় তা কমেছে ১ হাজার ৩৩২টি। শতকরা হিসাবে এই হার প্রায় ৭ দশমিক ৩ শতাংশ। তিন মাসের মধ্যে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি বি-রোল ইস্যু করা হয়েছে। একটি সূত্র জানিয়েছে যারা নতুন অটোরিকশা চালাচ্ছেন, কিংবা নতুন কোন প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে যোগ দিয়েছেন তাদের পরিচয় নিশ্চিত হতে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, বি-রোল ইস্যু পুলিশের একটি নিয়মিত প্রক্রিয়া। এটি চলমান রয়েছে। ডিএমপির প্রতিটি থানা পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের সম্পর্কে জানতে বিধি অনুযায়ী বি-রোল ইস্যু করছে।

বিধি অনুযায়ী, কোনো সন্দেহভাজন বা অপরিচিত ব্যক্তি অন্য থানা এলাকায় এলে তিনি যে থানার স্থায়ী বাসিন্দা বলে দাবি করেন, সেই থানার ওসির কাছে বি-রোল পাঠানো হয়। সংশ্লিষ্ট থানার পুলিশ ওই ব্যক্তির পরিচয়, চরিত্র ও অপরাধের অতীত যাচাই করে জরুরি ভিত্তিতে প্রতিবেদন পাঠায়। তবে বি-রোলের জবাব আসার আগেই ওই ব্যক্তি সংশ্লিষ্ট থানা এলাকা ছেড়ে অন্য থানায় চলে গেলে বি-রোলের একটি অনুলিপি নতুন থানায় পাঠানোর বিধান রয়েছে। নতুন থানার ওসি প্রয়োজনীয় তথ্য যাচাই করে প্রতিবেদন ফেরত পাঠান। ফলে এক থানা থেকে অন্য থানায় চলে গেলেও ওই ব্যক্তির পরিচয় ও অপরাধের ইতিহাস যাচাইয়ের ধারাবাহিকতা বজায় থাকে।

ডিএমপির আটটি বিভাগের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, রমনা, লালবাগ, ওয়ারী, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা বিভাগের আওতাধীন থানাগুলোতে এসব বি-রোল ইস্যু করা হয়েছে। এই প্রক্রিয়ায় রাজধানীতে নতুন আসা ব্যক্তিদের পরিচয় ও অতীত অপরাধের তথ্য যাচাইয়ের পাশাপাশি বিভিন্ন এলাকার পুলিশের মধ্যে তথ্য আদান-প্রদানের সুযোগ তৈরি হচ্ছে।


নির্বাচিত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুদকের অভিযান

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

চারটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২২ নভেম্বর) দুদকের জনসংযোগ বিভাগ থেকে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা যাচাইয়ে কমিশনের প্রধান কার্যালয় ও তিনটি জেলা কার্যালয় থেকে এসব অভিযান চালানো হয়। অভিযোগগুলো হলো, টোল আদায়ের অর্থ আত্মসাৎ, অবকাঠামো নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং সরকারি হাসপাতালে রোগী হয়রানি। আরও কিছু অভিযোগ রয়েছে, সবকিছু যাচাই-বাছাইয়ের জন্য দুদকের এই অভিযান।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই)’ বিরুদ্ধে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করার অভিযোগ উঠেছে কয়েকদিন আগে। এর মাধ্যমে টোল আদায়ের অর্থ আত্মসাৎ এবং সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম।

এদিকে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের ‘টিওয়ানএসএইটডি’ সেচখালের বাঁধ পুনর্বাসন ও শক্তিশালীকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের শর্ত অনুযায়ী বাইরে থেকে মাটি আনার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার তা না করে খালের পাশের ফসলি জমি কেটে বাঁধ নির্মাণ করছেন। এ ছাড়া নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের নির্ধারিত মান ও শর্ত অনুসরণ না করে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে পার্বতীপুর পানি উন্নয়ন বোর্ডে অভিযান চালায় দুদকের দিনাজপুর জেলা কার্যালয়। অন্যদিকে, বাগেরহাটের রামপাল উপজেলায় একটি ব্রিজ নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে।

এ অভিযোগের সত্যতা যাচাইয়ে রামপাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) অভিযান পরিচালনা করে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের একটি দল। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে হয়রানি এবং ভর্তি হওয়া রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতালটিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়।

অভিযান পরিচালনাকারী দলগুলো সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছে। প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।


নির্বাচিত

উত্তরা-কমলাপুর মেট্রোরেল চলবে কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজে ধীরগতির কারণে এই অংশের উদ্বোধনের সময়সূচি আরও এক দফা পিছিয়েছে। সবশেষ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুলাই মাসে মতিঝিল-কমলাপুর অংশে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরুর নতুন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বর্তমানে সচল থাকা এমআরটি লাইন-৬-এর দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। এর সঙ্গে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নতুন ১ দশমিক ১৬ কিলোমিটার পথ যুক্ত হলে পুরো রুটের দৈর্ঘ্য হবে ২১ দশমিক ২৬ কিলোমিটার এবং মোট স্টেশন দাঁড়াবে ১৭টিতে। ডিএমটিসিএলের পরিসংখ্যান বলছে, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্প্রসারিত অংশের পূর্তকাজ ৮৪ দশমিক ৮৫ শতাংশ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজ ৫৮ শতাংশ শেষ হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই মূল অবকাঠামো ও স্থাপত্য-সংক্রান্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। ইতোমধ্যে উড়ালপথ বা ভায়াডাক্টের নির্মাণ শেষে রেল ট্র্যাক বসানোর জন্য তা ঠিকাদারি প্রতিষ্ঠানকে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি কমলাপুর স্টেশনের মূল অবকাঠামো নির্মাণের পর এখন অভ্যন্তরীণ ফিনিশিং, বৈদ্যুতিক-যান্ত্রিক যন্ত্রপাতি স্থাপন এবং যাত্রীদের প্রবেশ ও নির্গমনের পথ তৈরির কাজ চলছে।

তবে অবকাঠামো নির্মাণ শেষ হলেই তাৎক্ষণিকভাবে যাত্রী পরিবহন শুরু করা সম্ভব হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাণিজ্যিক চলাচলের আগে রেলপথ, বিদ্যুৎ সরবরাহ, সংকেত ব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায়, প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা, টেলিকমিউনিকেশন, লিফট ও এসকেলেটর পুরোপুরি সচল করতে হবে। এরপর সমন্বিত পরীক্ষা এবং পরীক্ষামূলক ট্রেন চালিয়ে সামগ্রিক নিরাপত্তা যাচাই করা হবে। মূলত এসব কারিগরি ও নিরাপত্তামূলক ধাপের অগ্রগতির ওপরই চূড়ান্ত উদ্বোধনের সময়সীমা নির্ভর করছে।

কাজের মন্থর গতির কারণে মতিঝিল-কমলাপুর অংশের উদ্বোধনের সম্ভাব্য তারিখ এর আগেও কয়েক দফা পরিবর্তন করা হয়েছে। শুরুতে ২০২৭ সালের ১ জানুয়ারি এই অংশ চালুর কথা বলা হলেও পরবর্তীতে তা এপ্রিল-মে মাসে সরিয়ে নেওয়া হয়। সর্বশেষ সিদ্ধান্তে সেই সময়সূচি আরও পিছিয়ে ২০২৭ সালের জুলাইয়ে নির্ধারণ করা হলো।

বিষয়:

নির্বাচিত

মায়ের পর মৃত্যু হলো দেড় বছরের শিশুও

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাসলাইনের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ মায়ের পর মারা গেছে দেড় বছরের শিশু আরএস রহমানও।

শনিবার (২১ নভেম্বর) শিশুটি মারা যায়। এর আগে চিকিৎসা অবস্থায় গত শুক্রবার মা সাবার (৩০) মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ হন মোট পাঁচজন এর মধ্যে দুজন মারা গেলেন।

এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধ পাঁচজনকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।


নির্বাচিত

banner close