ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নবনির্মিত আদাবর ৩৩/১১ কেভি ও মাণ্ডা ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশন চালু করা হয়েছে গতকাল মঙ্গলবার। এর ফলে ডিপিডিসির নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ বিতরণের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
‘ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ এবং শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের অন্তর্ভুক্ত আদাবর ৩৩/১১ কেভি ও মাণ্ডা ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশন চালুকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাবিবুর রহমান, বিপিএএ, সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগ ও চেয়ারম্যান, ডিপিডিসি পরিচালনা পর্ষদ।
২০১৬ সালের ১৪ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি সি চিন পিং-এর উপস্থিতিতে প্রকল্পটির চুক্তি সম্পাদিত হয়। যার ধারাবাহিকতায় হাতে নেয়া হয় ‘ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ এবং শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্প। চীনের টিবিইএ কোম্পানি লিমিটেড ঠিকাদার হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২৬ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। বিজ্ঞপ্তি
আর্থিক অপরাধ প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এমবিটিআই) সম্প্রতি বরিশালে ‘‘অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন দমন’’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। প্রশিক্ষণে ব্যাংকের বরিশাল ও খুলনা অঞ্চলের ১১১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও ডিক্যামেলকো আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ হারুন এবং এভিপি ও বরিশাল শাখা প্রধান মওদুদ আহমেদ।
এতে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রধান এস. এম. সেলিম উদ্দীন। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এভিপি ও এমবিটিআই ফ্যাকাল্টি মুহাম্মদ মিয়ারাজ হোসেন গাজী।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড চার শ’র বেশি নিজস্ব কর্মী ও তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের চিকিৎসা বীমা সুরক্ষা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।
এ চুক্তির আওতায়, ইউনিলিভারের কর্মী ও তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি, চিকিৎসকের পরামর্শ এবং বীমার আওতাভুক্ত অন্যান্য চিকিৎসা সেবা খরচের জন্য আর্থিক সুবিধা পাবেন। এর ফলে, চিকিৎসা সংশ্লিষ্ট বিভিন্ন ব্যয় মেটাতে তাঁদের আর্থিক সহায়তা মিলবে।
দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, গ্রাহকের প্রয়োজন অনুযায়ী বীমা পরিকল্পনা, আধুনিক ডিজিটাল সেবা, ক্যাশলেস হাসপাতালে ভর্তির সুবিধা এবং আর্থিক সক্ষমতার কারণে ইউনিলিভার তাদের বীমা সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে মেটলাইফকে বেছে নিয়েছে। ২০২৫ সালে মেটলাইফ ২,৮৫৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে; আর ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটি পরিশোধ করেছে ১,৩৮৪ কোটি টাকা। উভয় ক্ষেত্রেই জীবন বীমা খাতে সর্বোচ্চ দাবি পরিশোধ করেছে মেটলাইফ।
এ বিষয়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, “আমরা বিশ্বাস করি, আমাদের কর্মীরাই প্রতিষ্ঠানের সাফল্যের মূল শক্তি। মেটলাইফ বাংলাদেশের সাথে চিকিৎসা বীমা সংক্রান্ত এ অংশীদারিত্বের মাধ্যমে কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও কল্যাণের প্রতি আমাদের অঙ্গীকার আরও জোরালো হচ্ছে। এর মাধ্যমে তাঁরা মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সুরক্ষা লাভ করবেন।”
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “চিকিৎসার খরচ মেটাতে নিয়োগকর্তা প্রতিষ্ঠানের সহায়তা, কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক দুশ্চিন্তা কমাতে এবং মানসিক স্বস্তি দিতে পারে। ইউনিলিভার বাংলাদেশের কর্মীদের এ নিশ্চয়তা দিতে প্রতিষ্ঠানটির পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।”
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি। সৌন্দর্য ও সুস্থতা, ব্যক্তিগত পরিচর্যা, গৃহস্থালি পরিচর্যা এবং পুষ্টি খাতে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্য রয়েছে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বর্তমানে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহককে বীমা সেবা দিচ্ছে। এছাড়ো, নয় শ’টির বেশি প্রতিষ্ঠানের ৩ লাখেরও বেশি কর্মী ও তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা মেটলাইফের বীমা সুবিধার আওতায় রয়েছেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউনিলিভার বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান, সিএফও এন্ড ফাইন্যান্স ডিরেক্টর, জিনিয়া তানজিনা হক, হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর, সৈয়দা দুরদানা কবির, হেড অব লিগ্যাল অ্যান্ড হোম কেয়ার জেনারেল কাউন্সেল, বাংলাদেশ, আবদুল্লাহ জোবায়ের এবং হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং লিড ডা. আফরোজা আমিন।
মেটলাইফ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, জাফর সাদেক চৌধুরী; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ ফিনান্সিয়াল অফিসার আলা উদ্দিন; অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মুশফিকুর রায়হান এবং ম্যানেজার, শাফায়েত ভূঁইয়া।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) রোবটিক সার্জারির ওপর একটি কন্টিনিউয়িং মেডিক্যাল এডুকেশন (সিএমই) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলে এ সিএমই অনুষ্ঠিত হয়।
বিএমইউর নার্সিং অনুষদের ডিন ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোঃ মনির হোসেন খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. কালাইআরসান রাজা। তিনি রোবটিক সার্জারির মৌলিক বিষয় থেকে শুরু করে উন্নত প্রযুক্তি ও প্রয়োগসংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে ‘বেসিক টু অ্যাডভান্স’ শীর্ষক আলোচনা করেন।
সিএমইতে বিএমইউর জেনারেল সার্জারি, ইউরোলজি, নিউরোসার্জারি ও কলোরেক্টাল সার্জারি বিভাগসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সার্জনস ও রেসিডেন্টরা অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল ওয়াহাব খান, অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরী, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস এবং হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফ উদ্দিনসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ সময় তাঁরা রোবটিক সার্জারির বিভিন্ন দিক নিয়ে আলোচক ডা. কালাইআরসান রাজার কাছে প্রশ্ন করেন এবং তাঁর কাছ থেকে প্রয়োজনীয় ব্যাখ্যা ও মতামত গ্রহণ করেন।
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে গত ২৩ নভেম্বর বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ উদ্যোগ ১০ম লিডারশিপ সামিট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড গ্রুপের পরিবেশনায়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঞ্চালনায় এবং নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় সামিটটি আয়োজিত হয়। এতে দেশের শীর্ষ ব্যবসায়িক নেতা, নীতিনির্ধারক, বৈশ্বিক নির্বাহী ও শিক্ষাবিদরা অংশ নেন। এ বছর সামিটটি দশম বর্ষে পদার্পণ করেছে।
এবারের সামিটের প্রতিপাদ্য ছিল “বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন. রিডিজাইন. ডেলিভার”। বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন, এলডিসি উত্তরণ এবং দ্রুত প্রযুক্তিগত রূপান্তরের কারণে দেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই প্রেক্ষাপটে প্রবৃদ্ধির প্রচলিত ধারণাগুলো নতুন করে ভাবা, প্রতিষ্ঠানকে ভবিষ্যতের উপযোগী করে সাজানো এবং দৃশ্যমান ফল নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সামিটে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, “গত দশ বছর ধরে এই সামিট দেশের ব্যবসার গতিপথ নির্ধারণকারী নেতাদের একত্রিত করে আসছে। আজ এই আলোচনার গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। পুরনো পথে হেঁটে আর এগোনো সম্ভব নয়। তাই নতুন করে ভাবার সাহস, পুনর্গঠনের শৃঙ্খলা এবং ফল অর্জনের অঙ্গীকার নিয়ে নেতাদের এগিয়ে আসতে হবে।”
দিনব্যাপী সামিটের আলোচনা অনুষ্ঠিত হয় ৪টি কিনোট সেশন, ১টি ফায়ারসাইড কনভারসেশন, ১টি কেইস স্টাডি, ৩টি প্যানেল ডিসকাশন এবং ১টি ইন্টারঅ্যাকটিভ সেশনের সমন্বয়ে।
কিনোট সেশনে ওয়াইস প্যারে, কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার, ইউএনডিপি বাংলাদেশ, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং আগামী প্রবৃদ্ধির পথ নিয়ে আলোচনা করেন। প্রফেসর দীপক সি. জৈন, ভাইস চ্যান্সেলর, জিও ইনস্টিটিউট; কো-প্রেসিডেন্ট অ্যান্ড গ্লোবাল অ্যাডভাইজার, চায়না ইউরোপ ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল; ফর্মার ডিন, কেলগ স্কুল অব ম্যানেজমেন্ট, দ্রুত বদলে যাওয়া বিশ্বে নেতা ও প্রতিষ্ঠানের নিজেকে নতুন করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। সিগভে ব্রেকে, গ্রুপ সিইও, ট্রু করপোরেশন; ফর্মার প্রেসিডেন্ট অ্যান্ড সিইও, টেলিনর গ্রুপ; এক্সিকিউটিভ চেয়ার অব টেলিকম অ্যান্ড ডিজিটাল বিজনেস গ্রুপ, চারোন পোকফান্ড গ্রুপ কো., লিমিটেড; এক্সিকিউটিভ চেয়ার, টেক টেলকো অ্যান্ড ডিজিটাল বিজনেস, অ্যারাইজ ভেঞ্চারস গ্রুপ, অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত ও টেকসই প্রতিষ্ঠান গড়ার উপায় নিয়ে আলোচনা করেন। সঞ্জীব মেহতা, এক্সিকিউটিভ চেয়ারম্যান, এল ক্যাটারটন ইন্ডিয়া; নন-এক্সিকিউটিভ বোর্ড মেম্বার, এয়ার ইন্ডিয়া, ড্যানোন অ্যান্ড ড. রেড্ডি’স ল্যাব; ফর্মার চেয়ারম্যান, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড; ফর্মার প্রেসিডেন্ট, ইউনিলিভার সাউথ এশিয়া; মেম্বার অব ইউনিলিভার গ্লোবাল এক্সিকিউটিভ বোর্ড, বড় পরিসরে ব্যবসায়িক রূপান্তরের অভিজ্ঞতা তুলে ধরেন।
সামিটের অন্যতম আকর্ষণ ছিল একটি এক্সক্লুসিভ ফায়ারসাইড কনভারসেশন। এতে অংশ নেন তপন চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি. এবং প্রফেসর সৈয়দ ফরহাত আনোয়ার, পিএইচডি, ভাইস-চ্যান্সেলর, ব্র্যাক ইউনিভার্সিটি। আলোচনায় তাঁরা দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা এবং নতুন প্রজন্মের নেতৃত্বের মূল্যবোধ নিয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন।
প্যানেল ডিসকাশন ও অন্যান্য সেশনে ব্যবসার প্রবৃদ্ধির বাধা অতিক্রম, ব্যবসা ঘুরিয়ে দাঁড় করানোর কঠিন সিদ্ধান্ত এবং দায়িত্বশীল ও দক্ষ টিম গঠনের উপায় নিয়ে আলোচনা হয়। কেইস স্টাডিতে বাস্তব অভিজ্ঞতা উঠে আসে। ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশগ্রহণকারীরা আগামী ৯০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে ভাবনা বিনিময় করেন।
সামিটের অন্যান্য সেশনে বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন ইয়াসির আজমান, চিফ এক্সিকিউটিভ অফিসার, গ্রামীণফোন লিমিটেড; মো. মাহবুব উর রহমান, চিফ এক্সিকিউটিভ অফিসার, এইচএসবিসি বাংলাদেশ; ড. আরিফ দৌলা, ম্যানেজিং ডিরেক্টর, এসিআই পিএলসি.; হাসান ও. রশিদ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, ইস্টার্ন ব্যাংক পিএলসি.; সৈয়দ এস. কাইসার কবির, সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, রেনেটা পিএলসি.; রিয়াজুল হক চৌধুরী, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, আইফাদ গ্রুপ; কামরান বাকর, ফর্মার চেয়ারম্যান, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড; এবং রূপালী চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড; প্রমুখ।
দশম আসরের এই সামিট একটি বার্তা স্পষ্ট করেছে। বাংলাদেশের আগামী অগ্রযাত্রা নির্ভর করবে এমন নেতৃত্বের ওপর, যা পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দিতে পারে।
১০ম লিডারশিপ সামিট ২০২৬-এর পরিবেশনায় ছিল ইউনাইটেড গ্রুপ, সঞ্চালনায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড। সহযোগিতায় ছিল নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সাপোর্টেড বাই—বিএসআরএম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি. ও রয়্যাল এনফিল্ড; স্ট্র্যাটেজিক পার্টনার—গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্স; অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার—টার্কিশ এয়ারলাইনস; নলেজ পার্টনার—ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি); হসপিটালিটি পার্টনার— লা মেরিডিয়েন ঢাকা; পিআর পার্টনার—ব্যাকপেজ পিআর; ইনোভেশন পার্টনার—বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ ও একাডেমিক পার্টনার—লিডারশিপ একাডেমি। লিডারশিপ সামিট বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি উদ্যোগ।
এনআরবিসি ব্যাংকের ‘আল-আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডো’র শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।
সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড.মোহাম্মদ ওবায়দুল্লাহ ও হাফেজ মুফতি সাইফুল ইসলাম,ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল হক খান,এফসিএমএ,আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর প্রধান মো. আব্দুল গফুর রানা, সিএসএএ এবং অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর চলমান কার্যক্রম,শরিয়াহ পরিপালন এবং বিভিন্ন ব্যাংকিং পণ্য ও সেবার বিষয়ে আলোচনা করা হয়। এসময় ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিক উন্নয়ন ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা সম্প্রসারণের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য, সুবিধাজনক এবং প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ‘ট্রাস্ট মানি’ (Trust Money) অ্যাপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ই-কেওয়াইসি (e-KYC) ভিত্তিক ‘সহজতর অ্যাকাউন্ট ওপেনিং’ সেবা চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট অংশীজনরাও উপস্থিত ছিলেন।
এই নতুন সুবিধার মাধ্যমে গ্রাহকরা এখন কোনো শাখায় না গিয়েই ঘরে বসে নিজেদের স্মার্টফোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ও তাৎক্ষণিকভাবে ট্রাস্ট ব্যাংকে দ্রুত ও সহজে অ্যাকাউন্ট খুলতে পারবেন। কেবল একটি নতুন সেবা চালুই নয়, বরং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সারাদেশে আরও সহজ, দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ট্রাস্ট ব্যাংকের নিরন্তর অঙ্গীকারেরই প্রতিফলন এই উদ্যোগ।
ব্যাংকিং খাতে পরিবর্তনশীল ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো এবং এই বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা ও ব্যাংকের করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর উদ্যোগে ২১ নভেম্বর, ২০২৬ তারিখে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং সিনিয়র ম্যানেজমেন্ট এর জন্য রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ খালিদ মাহমুদ খান স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি এন্ড কোঅর্ডিনেশন বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুর রব রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংকিং এন্ড সুপারভাইজারি ফ্রেমওয়ার্ক এবং রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের পরিচালক প্রকৌশলী খন্দকার বদরুল হাসান এবং মো: রফিকুল ইসলাম (নমিনী অফ এশিয়া ইন্সুরেন্স পিএলসি.) তাঁদের মূল্যবান বক্তব্য ও পরামর্শ তুলে ধরেন।
আলোচনায় ঝুঁকিভিত্তিক তদারকির মৌলিক নীতিমালা, নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা, ঝুঁকি মূল্যায়ন প্রক্রিয়া এবং নিয়ন্ত্রক পরিপালন সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরা হয় যার মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ ব্যাংকিং খাতে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভের সুযোগ পান।
অনুষ্ঠানের সমাপনী পর্বে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা আবিদুর রহমান চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক পিএলসি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা চর্চার প্রসার এবং বাংলাদেশ ব্যাংকের পরিবর্তনশীল তদারকি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা পরিপালন নিশ্চিত করার ক্ষেত্রে ব্যাংকের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৫তম সভা ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে যৌথভাবে ১৮ নভেম্বর ২০২৬ ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির চেয়ারম্যান মুফতী শামছুদ্দীন জিয়া। সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরীয়াহ্ পরিপালনের উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সদস্য মুফতী মিজানুর রহমান ও মুফতী মোঃ আব্দুর রাজ্জাক, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক মোঃ সানাউল্লাহ সাহিদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, আব্দুল হাকিম ও স্বতন্ত্র পরিচালক রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। তাছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং শরীয়াহ্ সেক্রেটারিয়েট-এর প্রধান মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে যথারীতি সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দো‘আ ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন লিমিটেডের বৈশ্বিক কার্যক্রমের ৩০ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে আন্তর্জাতিক বাজারে তিন দশকের পথচলা, বিনিয়োগ ও উদ্ভাবনের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ মাইলফলক উদযাপনে নিউইয়র্কের নাসডাক মার্কেটসাইটে আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট ডে’ অনুষ্ঠানে ভিওন তাদের ২০৩০ সাল-কেন্দ্রিক কৌশল ‘এ বেটার লাইফ ফর অল’ তুলে ধরে। এর আওতায় ডিজিটাল রূপান্তর, ব্যবসার বিকাশ এবং দীর্ঘমেয়াদে টেকসই মূল্য তৈরিতে কাজ করবে প্রতিষ্ঠানটি।
নিজেদের ব্যবসায়িক প্রবৃদ্ধির পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ভিওন। এ লক্ষ অর্জনে প্রতিষ্ঠানটির বৈশ্বিক বিনিয়োগ কৌশলে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের ডিজিটাল খাতের সম্ভাবনার ওপর আস্থা রেখে ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাও’ উদ্যোগের আওতায় বাংলাদেশে প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ভিওন। পাশাপাশি দেশের ডিজিটাল অর্থনীতিতে মোট ১০০ কোটি মার্কিন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। বাংলালিংকের মাধ্যমে এ বিনিয়োগকে আরও বেশি মানুষের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া, নতুন সেবা চালু এবং দেশের ডিজিটাল খাতে নতুন সুযোগ তৈরিতে কাজে লাগাতে চায় ভিওন।
প্রথাগত টেলিযোগাযোগ সেবার পরিসর ছাড়িয়ে ডিজিটাল অপারেটর হিসেবে নিজেদের কার্যক্রম বাড়াচ্ছে বাংলালিংক। এর লক্ষ্য, আরও বেশি মানুষের ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ডিজিটাল অর্থনীতিতে অংশ নেওয়ার সুযোগ তৈরি করা। এরই অংশ হিসেবে সম্প্রতি ডিজিটাল লেনদেনের প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করেছে প্রতিষ্ঠানটি।
পাশাপাশি স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে এবং ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেয়েছে বাংলালিংক। ডিজিটাল আর্থিক সেবা খাতে নতুন সম্ভাবনাও খতিয়ে দেখছে অপারেটরটি। এসব উদ্যোগের মাধ্যমে দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার আরও সহজ ও কার্যকর করার লক্ষ্য রয়েছে বাংলালিংকের।
ডিজিটাল রূপান্তরের এ যাত্রায় কর্মীদের ভূমিকাকেও গুরুত্ব দিচ্ছে বাংলালিংক। ভিওনের বৈশ্বিক লক্ষ্যকে কর্মীদের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি ‘বেটার লাইফ ফর অল’ নামে নতুন এমপ্লয়ার ভ্যালু প্রপোজিশন (ইভিপি) চালু করেছে। এর মাধ্যমে এমন কর্মপরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেখানে কর্মীরা নিজেদের দক্ষতা ও সম্ভাবনা বিকাশের সুযোগ পাবেন এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে অর্থবহ ভূমিকা রাখতে পারবেন।
কর্মীদের প্রতি যত্নশীল মনোভাব, তাঁদের নতুন কিছু জানার আগ্রহ ও কাজের উদ্দেশ্যকে গুরুত্ব দিয়ে তৈরি এ উদ্যোগে ব্যক্তিগত উন্নয়ন, কর্মীদের ক্ষমতায়ন এবং সম্মিলিত অবদানকে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, “ভিওনের ৩০ বছরের যাত্রা দেখিয়েছে, ডিজিটাল উদ্ভাবন কীভাবে মানুষের জীবন বদলে দিতে এবং নতুন সুযোগ তৈরি করতে পারে। পাকিস্তানের জ্যাজ, ইউক্রেনের কিয়েভস্টার, কাজাখস্তান ও উজবেকিস্তানের বেলাইন এবং বাংলাদেশের বাংলালিংকসহ ভিওনের বিভিন্ন ব্র্যান্ড নিজ নিজ দেশের মানুষের প্রয়োজন অনুযায়ী সংযোগ ও ডিজিটাল সেবা পৌঁছে দিচ্ছে। এ যাত্রার অংশ হতে পেরে বাংলালিংক গর্বিত। বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এমপ্লয়ার ভ্যালু প্রপোজিশন ‘বেটার লাইফ ফর অল’-এর মূল দর্শন হলো, যখন আমাদের কর্মীরা ভালো করেন তখন তাঁরা গ্রাহকদের আরও ভালো সেবা দিতে পারেন এবং সমাজ ও দেশের জন্যও ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।”
নিজেদের পথচলার চতুর্থ দশকে প্রবেশ করেছে ভিওন। এ পর্যায়ে ডিজিটাল সেবা, স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। বাংলালিংকের লক্ষ্য, বাংলাদেশে আরও শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে বিনিয়োগ নতুন কাজের সুযোগ তৈরি করবে, উদ্ভাবন মানুষের দৈনন্দিন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে এবং কর্মীদের দক্ষতা ও উদ্যম দেশের অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবে।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬ এ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর প্রিমিয়াম স্টল ২২ নভেম্বর, ২০২৬ রবিবার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ কবির আহাম্মদ ফিতা কেটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, এসএমই ফাউন্ডেশন এর ডাইরেক্টর খালিদ মাহমুদ খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জমান ও মোহাম্মাদ জাকির হোসেনসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতি বছরের ন্যায় এবারও মেলায় আগত ক্রেতা-দর্শনার্থী, গ্রাহক ও ব্যবসায়ীদেরকে স্টলে ইসলামী ব্যাংকের আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিনিয়োগ সংক্রান্ত তথ্য প্রদান করা হচ্ছে।
পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’ পেয়েছেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী। ২০২৫ সালের অক্টোবর-নভেম্বর, ২০২৬ সালের জানুয়ারি এবং মে-জুন সেশনের পরীক্ষায় ভালো ফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগে এসব শিক্ষার্থীরা মোট ৮৫৩টি পুরস্কার পেয়েছেন।
চারটি পর্যায়ে দেওয়া হয়েছে এ পুরস্কার। এগুলো হলো ইন্টারন্যাশনাল প্রাইমারি, ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি, ইন্টারন্যাশনাল জিসিএসই এবং ইন্টারন্যাশনাল এ লেভেল। এর মধ্যে ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় বিশ্বের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন। এশিয়ায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন চারজন এবং বাংলাদেশে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৪৯ জন। এ ছাড়া ইন্টারন্যাশনাল প্রাইমারি ও ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি পর্যায়ে ৩৬ জন, ইন্টারন্যাশনাল জিসিএসইতে ৫০৬ জন এবং ইন্টারন্যাশনাল এ লেভেলে ২২৬ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছেন।
ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে এ আয়োজনে অংশ নেন পিয়ারসন স্কুল কোয়ালিফিকেশনসের গ্লোবাল লিড ক্যাথরিন বুথ এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস।
ক্যাথরিন বুথ বলেন, “প্রতিটি ভালো ফলের পেছনে একজন শিক্ষার্থীর শেখার প্রতি আগ্রহ ও পরিশ্রমের পাশাপাশি থাকে অন্যদের সহযোগিতা। শিক্ষার্থীদের এ সাফল্য অনুপ্রেরণাদায়ক। আমরা আশা করি, এ স্বীকৃতি তাদের সামনে আরও চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং সুযোগগুলো কাজে লাগাতে অনুপ্রাণিত করবে।”
স্টিফেন ফোর্বস বলেন, “শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের পাশে থাকা শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের অবদানকেও স্বীকৃতি দেওয়ার উপলক্ষ এ আয়োজন। সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ পেলে শিক্ষার্থীরা কতটা ভালো করতে পারে, এসব ফল তারই প্রমাণ। শিক্ষার্থীদের পরিশ্রম ও সাফল্য উদ্যাপনে পিয়ারসনের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত।”
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান পিয়ারসনের বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আবদুল্লাহ ও জান্নাতুল ফেরদৌস সিগমা। বিশেষ অতিথি ও প্রধান অতিথির বক্তব্যের পর শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব মার্কেট, ইংলিশ অ্যান্ড এক্সামস, জুনায়েদ আহমেদ।
যুক্তরাজ্যের শিক্ষাব্যবস্থার আদলে তৈরি পিয়ারসন এডএক্সেলের শিক্ষাগত যোগ্যতাগুলো বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত। বাংলাদেশে ২০১২ সালে এ পুরস্কার দেওয়া শুরু করে পিয়ারসন এডএক্সেল। এরপর থেকে দেশের ৮ হাজার ৮০০-এর বেশি শিক্ষার্থী তাঁদের অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরুপ এ পুরস্কার পেয়েছেন।
বর্তমানে বাংলাদেশের ১৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে পিয়ারসন এডএক্সেল। প্রাথমিক পর্যায়ের আগের ধাপ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল প্রাইমারি, ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি, ইন্টারন্যাশনাল জিসিএসই ও ইন্টারন্যাশনাল এ লেভেলসহ বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়ন করে থাকে পিয়ারসন।
পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের হাতে গ্রিন টেকনোলজির ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি তুলে দেয়ার লক্ষ্যে দেশজুড়ে চলছে নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’। এর আওতায় যেকোনো ব্র্র্যান্ডের পুরাতন এসি বদলে গ্রাহকেরা কিনতে পারছেন ওয়ালটনের পরিবেশবান্ধব ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির স্পিøট, ক্যাসেট ও সিলিং টাইপ এসি। এক্সচেঞ্জ সুবিধায় গ্রাহকেরা ওয়ালটনের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইনভার্টার এসি ক্রয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন।
সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সেসময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, মো. তানভীর রহমান (ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার), জোহেব আহমেদ (চিফ মার্কেটিং অফিসার), ফিরোজ আলম (হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক) প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, দেশব্যাপী ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুমে যেকোনো ব্র্যান্ডের পুরনো স্পিøট, ক্যাসেট বা সিলিং টাইপ এসি জমা দিয়ে গ্রাহকেরা পছন্দমত ওয়ালটনের পৌনে ১ টন থেকে ২.৫ টনের যেকোনো মডেলের ইনভার্টার স্পিøট এসি, ১.৫ টন থেকে ৫ টনের ইনভার্টার ক্যাসেট বা সিলিং টাইপ এসি কিনতে পারবেন। এক্ষেত্রে পুরনো এসি জমা দিয়ে গ্রাহক তার পছন্দকৃত ওয়ালটনের ইনভার্টার এসির মূল্য থেকে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাবেন। এক্সচেঞ্জ অফারের এই সুবিধা গ্রাহকেরা ৩ নভেম্বর ২০২৬ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, টেকসই পরিবেশ সুরক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ইউএনডিপির সম্বন্বয়ে এসিতে ইতোমধ্যে পরিবেশের জন্য ক্ষতিকারক সিএফসি এবং এইচসিএফসি গ্যাসের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ওয়ালটন। বাংলাদেশে ওয়ালটনই প্রথম বিশ্ব স্বীকৃত সর্বোচ্চ পরিবেশবান্ধব আর-২৯০ রেফ্রিজারেন্টসহ আর-৩২ রেফ্রিজারেন্ট সমৃদ্ধ এসি উৎপাদন ও বাজারজাত করছে। এরই প্রেক্ষিতে পরিবেশবান্ধব শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি উৎপাদনে বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও এগিয়ে গেছে বাংলাদেশ।
তিনি জানান, টেকসই পরিবেশ সুরক্ষায় ওজোন স্তরের জন্য মারাত্মক ক্ষতিকারক সিএফসি এবং এইচসিএফসি গ্যাস সমৃদ্ধ এসি ফেজ আউটের লক্ষ্যে ওয়ালটন ২০১৯ সাল থেকে এসি এক্সচেঞ্জ ক্যাম্পেইন চালাচ্ছে। এক্সচেঞ্জ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরনো বা অচল এসি বদলে ওয়ালটনের পরিবেশবান্ধব আর-৩২ ও আর-২৯০ রেফ্রিজারেন্টে সমৃদ্ধ ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি দেয়া হচ্ছে। এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে ওয়ালটন কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষায় যেমন অবদান রাখছে, তেমনি গ্রাহকের বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যহারে হ্রাসের পাশাপাশি দেশের উৎপাদিত বিদ্যুতের সুষম ব্যবহারও নিশ্চিত করছে।
বর্তমানে ওয়ালটন বিএসটিআই’র সর্বোচ্চ এনার্জি রেটিং সনদপ্রাপ্ত সুপার সেভারসহ বিভিন্ন মডেলের ব্যাপক পৌনে ১ টন থেকে ২.৫ টন বিটিইউ ক্ষমতাসম্পন্ন স্পিøট টাইপ ইনভার্টার স্মার্ট এসি উৎপাদন ও বাজারজাত করছে। এছাড়াও মাঝারি ও বৃহৎ স্থাপনার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ভিআরএফ ও চিলারসহ ১.৫ টন থেকে ৫ টন বিটিইউ ক্ষমতার সিলিং ও ক্যাসেট টাইপ ইনভার্টার এসিও উৎপাদন করছে ওয়ালটন। ওয়ালটন এসির সর্বোচ্চ গুণগতমানের নিশ্চিয়তায় গ্রাহকদের ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা দেয়া হচ্ছে।
দেশের নির্মাণশিল্প ও অবকাঠামোগত উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নয়জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা প্রদান করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড। গতকাল শনিবার (২১ নভেম্বর) রাজধানীর রেডিসন ব¬ু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘করপোরেট নাইট ২০২৬’ অনুষ্ঠান থেকে এই সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া গুণগত মান, পরিবেশ সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধারাবাহিক উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে একই অনুষ্ঠানে টিইউভি অস্ট্রিয়া কর্তৃক আকিজ রেডিমিক্স কনক্রিট লিমিটেডকে এবং জিএসসিএস সার্টিফিকেশন বডি কর্তৃক আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডকে আনুষ্ঠানিকভাবে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস)-এর আইএসও সনদ হস্তান্তর করা হয়।
সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট প্রকৌশলী ও স্থপতিরা হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. এম. শামীম জেড বসুনিয়া ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সাবেক প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফখরুল আমিন, একই বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, ড. মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ও ফাল্গুনী মল্লিক অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান স্থপতি ফাল্গুনী মল্লিক।
অনুষ্ঠানে আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, “দেশের নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে প্রকৌশলী, স্থপতি, নির্মাণসংশ্লিষ্ট পেশাজীবী এবং মানসম্মত নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য শুধু পণ্য সরবরাহ করা নয়, বরং আধুনিক প্রযুক্তি, মানসম্মত উপকরণ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে গ্রাহকদের জন্য কার্যকর নির্মাণ সমাধান নিশ্চিত করা। আজকের এই আয়োজনে ৯ জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা প্রদান তাদের পেশাগত অবদান এবং দেশের উন্নয়নে তাদের ভূমিকার প্রতি আমাদের শ্রদ্ধার বহিঃপ্রকাশ”।
তিনি আরো বলেন, “আমরা বিশ্বাস করি, গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের আস্থা, পেশাজীবীদের দক্ষতা এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আকিজ রেডিমিক্স ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। দেশের নির্মাণশিল্পে গুণগত মান ও আস্থার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করাই আমাদের লক্ষ্য”।
আকিজ রেডিমিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “কংক্রিট শুধু একটি নির্মাণসামগ্রী নয়, বরং প্রতিটি স্থাপনার স্থায়িত্ব, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার অন্যতম ভিত্তি। আর মানসম্মত কংক্রিট নিশ্চিত করতে প্রয়োজন সঠিক উপাদান নির্বাচন, নির্ভুল অনুপাত, আধুনিক প্রযুক্তি এবং কঠোর গুণগত মান নিয়ন্ত্রণ। আকিজ রেডিমিক্স এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে”।
অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মো. মোস্তাক আহমেদ, আকিজ রেডিমিক্সের হেড অব সেলস মো. জাহিদ হাসানসহ আকিজ রেডিমিক্সের গ্রাহক, স্বনামধন্য প্রকৌশলী, স্থপতি, শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এবারের করপোরেট নাইটের প্রতিপাদ্য ছিল দ্য আর্ট অব কংক্রিট। আকিজ রেডিমিক্সের অর্জন ও সাফল্য উদযাপন, করপোরেট গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং শিল্পসংশ্লিষ্টদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই করপোরেট নাইটের আয়োজন করা হয়।