বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বিএইচবিএফসির কার্যক্রম উদ্বোধন

দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৪৬

মানিকগঞ্জে সমন্বিত সরকারি অফিস ভবনে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) গৃহঋণ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান নতুন এ অফিস ভবনে প্রতিষ্ঠানটির কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। একই ভবন থেকে জেলার সব গুরুত্বপূর্ণ সরকারি সেবা বিতরণের লক্ষ্যে সরকার এ সমন্বিত সরকারি অফিস ভবন প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় মানিকগঞ্জ জেলায় নবনির্মিত এ ভবনে বিএইচবিএফসি অফিস-স্পেস বরাদ্দ পায়। নতুন এ ভবনে দাপ্তরিক কাজের উদ্বোধনকালে যুগান্তকারী এ প্রকল্প বাস্তবায়নের জন্য বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। এ সময় বিএইচবিএফসির উপব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী, মহাব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম, প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


নির্বাচিত

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর নির্বাহী কমিটির ৫ম সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর নির্বাহী কমিটির ৫ম সভা ২৩ নভেম্বর ২০২৬ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আইবিসিএফ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভাপতিত্ব করনে।

সভায় ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের বিভিন্ন নীতিগত বিষয়, বিদ্যমান সমস্যা ও তার সমাধান এবং এ খাতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ খাতের সামগ্রিক বিকাশ, টেকসই উন্নয়ন ও সম্প্রসারণের স্বার্থে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সদস্যদের মধ্যে সমন্বয় জোরদার এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নির্বাহী কমিটির সদস্যের মধ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান বদিউর রহমান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান কাজী শায়রুল হাসান, স্ট্যার্ন্ডাড ইসলামী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান ফিরোজুর রহমান, এনসিসি ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান আলহাজ্ব মো. নূরুন নেওয়াজ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আলতাফ হুসাইন উপস্থিত ছিলেন। এছাড়া আইবিসিএফ এর অনারারী সচিব নূরুল ইসলাম খলিফা, স্ট্যার্ন্ডাড ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: সিদ্দিকুর রহমান এবং আইবিসিএফ সহকারী সচিব, জাহাঙ্গীর আলম সভায় উপস্থিত ছিলেন।


নির্বাচিত

৫ম বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডসে সম্মাননা পেলেন দেশের ২৩ জন শীর্ষ করপোরেট নির্বাহী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

দেশের করপোরেট অঙ্গনের ২৩ জন শীর্ষস্থানীয় নির্বাহীকে সম্মাননা প্রদানের মাধ্যমে সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডসের ৫ম আসর। ইউনাইটেড গ্রুপের পরিবেশনায়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঞ্চালনায় এবং নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই ফ্ল্যাগশিপ উদ্যোগটি আয়োজন করে। এ বছর ২২টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। আয়োজনটিতে দেশের শীর্ষ সি–স্যুট নির্বাহী, বোর্ড সদস্য, উদ্যোক্তা ও প্রাতিষ্ঠানিক নীতিনির্ধারকরা অংশ নেন।

অতিথিদের স্বাগত জানিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, “বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমাদের নেতৃত্বের মানই ঠিক করবে দেশ কোন পথে এগোবে। আজ যাঁদের সম্মাননা দেওয়া হচ্ছে, তাঁরা দেখিয়েছেন যে নতুন করে ভাবার সাহস ও কাজ বাস্তবায়নের শৃঙ্খলা ছাড়া দূরদৃষ্টি অর্থবহ হয় না। সি–স্যুট অ্যাওয়ার্ডস তাঁদের অর্জনকে স্বীকৃতি দেয় এবং আগামী দিনের করপোরেট নেতৃত্বের মানদণ্ড নির্ধারণ করে।”

এ বছর সম্মাননাটির জন্য ৯৭টি মনোনয়ন জমা পড়ে। একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও উচ্চমানসম্পন্ন মূল্যায়ন নিশ্চিত করতে একটি কঠোর প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের বাছাই করা হয়। বাছাই প্রক্রিয়াটি পরিচালনা করে একটি বিশেষায়িত কাউন্সিল বোর্ড। করপোরেট নেতৃত্ব, ব্যবসায় শিক্ষা, কৌশলগত পরামর্শ ও অর্থনৈতিক নীতি বিষয়ে অভিজ্ঞ পেশাজীবীরা এই বোর্ডে সদস্য হিসেবে ছিলেন।

প্রতিষ্ঠার পর থেকে এই সম্মাননা দেশের করপোরেট উৎকর্ষ স্বীকৃতির অন্যতম বিশ্বস্ত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এটি এমন নেতাদের তুলে ধরে, যাঁরা শুধু ফলাফলই অর্জন করেন না, বরং বাংলাদেশের করপোরেট নেতৃত্বে নতুন মানদণ্ডও তৈরি করেন।

দিনের শুরুতে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় ১০ম লিডারশিপ সামিট। এ বছর সামিটটির প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন. রিডিজাইন. ডেলিভার’। দেশের শীর্ষ ব্যবসায়িক নেতা, নীতিনির্ধারক, বৈশ্বিক নির্বাহী ও শিক্ষাবিদরা এই আয়োজনে অংশ নেন।

দিনব্যাপী সামিটের আলোচনা অনুষ্ঠিত হয় ৪টি কিনোট সেশন, ১টি ফায়ারসাইড কনভারসেশন, ১টি কেইস স্টাডি, ৩টি প্যানেল ডিসকাশন এবং ১টি ইন্টারঅ্যাকটিভ সেশনের সমন্বয়ে।

কিনোট সেশনে ওয়াইস প্যারে, কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার, ইউএনডিপি বাংলাদেশ, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং আগামী প্রবৃদ্ধির পথ নিয়ে আলোচনা করেন। প্রফেসর দীপক সি. জৈন, ভাইস চ্যান্সেলর, জিও ইনস্টিটিউট; কো-প্রেসিডেন্ট অ্যান্ড গ্লোবাল অ্যাডভাইজার, চায়না ইউরোপ ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল; ফর্মার ডিন, কেলগ স্কুল অব ম্যানেজমেন্ট, দ্রুত বদলে যাওয়া বিশ্বে নেতা ও প্রতিষ্ঠানের নিজেকে নতুন করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। সিগভে ব্রেকে, গ্রুপ সিইও, ট্রু করপোরেশন; ফর্মার প্রেসিডেন্ট অ্যান্ড সিইও, টেলিনর গ্রুপ; এক্সিকিউটিভ চেয়ার অব টেলিকম অ্যান্ড ডিজিটাল বিজনেস গ্রুপ, চারোন পোকফান্ড গ্রুপ কো., লিমিটেড; এক্সিকিউটিভ চেয়ার, টেক টেলকো অ্যান্ড ডিজিটাল বিজনেস, অ্যারাইজ ভেঞ্চারস গ্রুপ, অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত ও টেকসই প্রতিষ্ঠান গড়ার উপায় নিয়ে আলোচনা করেন। সঞ্জীব মেহতা, এক্সিকিউটিভ চেয়ারম্যান, এল ক্যাটারটন ইন্ডিয়া; নন-এক্সিকিউটিভ বোর্ড মেম্বার, এয়ার ইন্ডিয়া, ড্যানোন অ্যান্ড ড. রেড্ডি’স ল্যাব; ফর্মার চেয়ারম্যান, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড; ফর্মার প্রেসিডেন্ট, ইউনিলিভার সাউথ এশিয়া; মেম্বার অব ইউনিলিভার গ্লোবাল এক্সিকিউটিভ বোর্ড, বড় পরিসরে ব্যবসায়িক রূপান্তরের অভিজ্ঞতা তুলে ধরেন।

সামিটের অন্যতম আকর্ষণ ছিল তপন চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি. এবং প্রফেসর সৈয়দ ফরহাত আনোয়ার, পিএইচডি, ভাইস-চ্যান্সেলর, ব্র্যাক ইউনিভার্সিটির এক্সক্লুসিভ ফায়ারসাইড কনভারসেশন। আলোচনায় তাঁরা দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলার অভিজ্ঞতা ভাগ করে নেন। প্যানেল ডিসকাশন ও অন্যান্য সেশনে ব্যবসার প্রবৃদ্ধির বাধা অতিক্রম, ব্যবসা ঘুরিয়ে দাঁড় করানোর কঠিন সিদ্ধান্ত এবং দায়িত্বশীল ও দক্ষ টিম গঠনের উপায় নিয়ে আলোচনা হয়।

লিডারশিপ সামিট ও সি–স্যুট অ্যাওয়ার্ডস একটি বার্তা স্পষ্ট করেছে। বাংলাদেশের আগামী অগ্রযাত্রা নির্ভর করবে এমন নেতৃত্বের ওপর, যা পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দিতে পারে। দিনব্যাপী আলোচনা ও স্বীকৃতিতে স্পষ্টতা, সাহস ও জবাবদিহিতার ভিত্তিতে গড়ে ওঠা নেতৃত্বের গুরুত্ব উঠে আসে।

১০ম লিডারশিপ সামিট ও ৫ম বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এর পরিবেশনায় ছিল ইউনাইটেড গ্রুপ, সঞ্চালনায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড। সহযোগিতায় ছিল নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সাপোর্টেড বাই—বিএসআরএম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি. ও রয়্যাল এনফিল্ড; স্ট্র্যাটেজিক পার্টনার—গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্স; অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার—টার্কিশ এয়ারলাইনস; নলেজ পার্টনার—ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি); হসপিটালিটি পার্টনার— লা মেরিডিয়েন ঢাকা; পিআর পার্টনার—ব্যাকপেজ পিআর; ইনোভেশন পার্টনার—বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ ও একাডেমিক পার্টনার—লিডারশিপ একাডেমি। লিডারশিপ সামিট ও বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডস বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগ।


নির্বাচিত

টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

‘দ্য ফাস্ট মোড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। এর মধ্যে টানা দ্বিতীয়বারের মতো ‘সিইও অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে। এ ছাড়া ‘সিএক্স চ্যাম্পিয়ন’ ও ‘ব্র্যান্ড আইকন’ বিভাগেও পুরস্কার পেয়েছে বাংলালিংক।

মালয়েশিয়াভিত্তিক টেলিযোগাযোগবিষয়ক গণমাধ্যম ও গবেষণা প্ল্যাটফর্ম ‘দ্য ফাস্ট মোড’ এ পুরস্কার দিয়ে থাকে। টেলিযোগাযোগ, স্যাটেলাইট ও ডেটা সেন্টার খাতে উদ্ভাবন, নেতৃত্ব এবং শিল্পের সামগ্রিক অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। এবারের আয়োজনে ১১টি বিভাগে ৫০০টির বেশি প্রতিষ্ঠান মনোনয়ন জমা দেয়। সব মিলিয়ে ৮০টির বেশি পুরস্কার দেওয়া হয়েছে।

‘টেলকো-গ্লোবাল’ বিভাগে ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন ইওহান বুসে। ডিজিটাল রূপান্তর ও সংযোগসেবায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে তার দূরদর্শী নেতৃত্ব, প্রভাব ও কার্যকর উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

ইওহান বুসের নেতৃত্বে বাংলালিংক বিনোদন, লাইফস্টাইল ও আর্থিক সেবার মতো বিভিন্ন খাতে নিজেদের ডিজিটাল সেবার পরিসর বাড়িয়েছে। প্রচলিত টেলিযোগাযোগ সেবার বাইরে গিয়ে গ্রাহকদের নানা চাহিদা পূরণে নিজস্ব একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলছে প্রতিষ্ঠানটি। ভিওনের ‘ডিও১৪৪০’ ভিশন এক্ষেত্রে কৌশলগত দিকনির্দেশনা দিয়েছে।

বাংলালিংকের এ ডিজিটাল সেবার পরিসরে রয়েছে লাইভ খেলা দেখা,টিভি চ্যানেল ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দেখার প্ল্যাটফর্ম টফি; তরুণদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ডিজিটাল লাইফস্টাইল প্ল্যাটফর্ম রাইজ; এবং দেশের প্রথম টেলকো-অ্যাগনস্টিক অ্যাপ ‘মুক্ত’, যেখানে সব অপারেটরের গ্রাহকেরা বিশ্বের যেকোন প্রান্ত থেকে লগইন করতে পারেন। মুক্ত অ্যাপে গান ও গল্প শোনা, গেমিং, লাইভ খেলা দেখা, সংবাদ, ধর্মীয় পডকাস্ট ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী নানা ধরণের কনটেন্ট রয়েছে।

অন্যদিকে, দেশে ডিজিটাল আর্থিক সেবার পরিসর বাড়াতে চালু করা হয়েছে ‘মুক্ত পে’। পাশাপাশি, ডিজিটাল ব্যাংক ‘নোভা’ চালুতে স্কয়ার গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব করেছে ভিওন। এসব উদ্যোগের মাধ্যমে বাংলালিংকের ব্যবসায় প্রচলিত টেলিযোগাযোগ সেবার পাশাপাশি একাধিক ডিজিটাল পণ্য ও সেবার সমন্বয়ে নতুন পরিসর তৈরি হয়েছে।

বুসের এই স্বীকৃতি বাংলালিংকের ব্যবসায়িক কৌশলে পরিবর্তনকে তুলে ধরেছে। প্রচলিত টেলিযোগাযোগ সেবার গণ্ডি পেরিয়ে প্রতিষ্ঠানটি একাধিক ডিজিটাল সেবা ও পণ্যের সমন্বয়ে একটি বৃহৎ ও ইন্টারকানেক্টেড ইকোসিস্টেম গড়ে তুলছে।

অন্যদিকে, টানা দ্বিতীয় বছরের মতো ‘সিএক্স চ্যাম্পিয়ন’ পুরস্কার পেয়েছে বাংলালিংক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গ্রাহকসেবার অভিজ্ঞতায় পরিবর্তন আনার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের প্রথম জেনারেটিভ এআই-চালিত কথোপকথনভিত্তিক চ্যাটবট, যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাইরের গ্রাহকদের সেবা দিচ্ছে।

পাশাপাশি সেবার মানোন্নয়নে এআই প্রযুক্তি ব্যবহার করে যেকোনো সমস্যা তৈরি হওয়ার আগেই তা শনাক্ত করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এ স্বীকৃতিতে স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে দক্ষিণ এশিয়ার প্রথম মোবাইল স্যাটেলাইট নেটওয়ার্ক চালুর বিষয়টিও বিবেচিত হয়েছে। এর মাধ্যমে গভীর সমুদ্র ও প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরাও এখন সংযোগসেবা পাচ্ছেন। এসব উদ্যোগের ফলে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ ও তাদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে আরও বুদ্ধিদীপ্ত, নিরবচ্ছিন এবং আগাম উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

‘ব্র্যান্ড আইকন অ্যাওয়ার্ড ফর পারফরম্যান্স’ বিভাগে বাংলালিংকের সম্মাননা একটি প্রচলিত টেলিযোগাযোগ অপারেটর থেকে ‘পিপল-ফার্স্ট’ ডিজিটাল অপারেটর হিসেবে ব্র্যান্ডটির রূপান্তরের স্বীকৃতি। ‘বাংলালিংক ফর ইউ’ প্রতিশ্রুতিকে সামনে রেখে গ্রাহকদের প্রয়োজন ও পছন্দকে গুরুত্ব দিয়ে নিজেদের পণ্য ও সেবা তৈরি করছে প্রতিষ্ঠানটি।

এ প্রতিশ্রুতির প্রতিফলন রয়েছে বাংলালিংকের স্টারলিংক-চালিত স্যাটেলাইট-টু-মোবাইল সংযোগ, ভিও ওয়াইফাই সেবার বিস্তার, টেকভ্যানের মাধ্যমে সাশ্রয়ী স্মার্টফোনের সঙ্গে সংযোগসেবা এবং ডেলিভারি কর্মীদের জন্য বিশেষ টেলিকম প্যাক চালু করার মতোন উদ্যোগে। পাশাপাশি নিজেদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে বিনোদন, লাইফস্টাইল ও ডিজিটাল আর্থিক সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে বাংলালিংক।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে বলেন,“এ স্বীকৃতি সবার জন্য আরও সমৃদ্ধ জীবন গড়ার লক্ষ্যে আমাদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। বাংলালিংকে আমরা বিশ্বাস করি, প্রযুক্তি ও উদ্ভাবনের কাজ শুধু সংযোগসেবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; মানুষের জীবনে নতুন সম্ভাবনা তৈরি এবং জীবনযাত্রার মান উন্নয়নেও এর ভূমিকা থাকা প্রয়োজন। এ লক্ষ্য থেকেই নির্ভরযোগ্য সংযোগসেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা স্টারলিংকের মতো উদ্যোগ নিয়েছি। একইভাবে ডিজিটাল লেনদেনের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে চালু করেছি মুক্ত পে। মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এবং আরও সংযুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও ডিজিটাল সক্ষমতাসম্পন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা এসব উদ্যোগ নিয়েছি। এ পুরস্কার আমি বাংলালিংকের সেই সকল কর্মীদের উৎসর্গ করছি, যাঁদের নিষ্ঠা ও প্রচেষ্টায় আমাদের এই লক্ষ্য বাস্তবায়িত হচ্ছে।”

উদ্ভাবন ও গ্রাহকসেবায় অগ্রগতি ধরে রেখে সংযোগসেবার পরিসর বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে নতুন বিভিন্ন ডিজিটাল সেবা চালু করছে বাংলালিংক।


নির্বাচিত

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে এখন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য রাজস্ব ও ফি জমা দেওয়া যাবে। সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন এর উপস্থিতিতে নগর ভবনে এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন এবং ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। এসময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি মো. হুমায়ুন কবির এফসিএস, হেড অব রিটেইল অ্যান্ড সিএমএসএমই ব্যাংকিং এস এম এমদাদুল হক, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিপার্টমেন্টের প্রধান নাজিয়া খানম-সহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা চুক্তির মাধ্যমে ডিএনসিসির রাজস্ব সংগ্রহ কার্যক্রমে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অন্তর্ভূক্তি নাগরিকদের রাজস্ব পরিশোধে সহায়ক ভূমিকা পালন করবে এবং আধুনিক ব্যাংকিং সেবার মাধ্যমে রাজস্ব ও সরকারি ফি আদায় কার্যক্রমকে আরও সহজ করবে।


নির্বাচিত

টু-হুইলার লোনের সাথে বিমা সুবিধা নিশ্চিতে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স-এর সাথে ব্যাংক এশিয়ার সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

মোটরবাইক গ্রাহকদের জন্য সহজ ও সুবিধাজনক টু-হুইলার লোনের সাথে বিমা কভারেজ সেবা নিশ্চিত করতে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী পিএলসি’র সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। গ্রাহকদের মধ্যে বিমা-সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং অর্থায়ন ও বিমাসেবা গ্রহণের সুযোগ সম্প্রসারণে উভয় প্রতিষ্ঠান যৌথ বিপণন কার্যক্রম, গ্রাহক সম্পৃক্তকরণ কর্মসূচি ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করবে।

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ব্যাংকিং ডিভিশনের অ্যাসেটস বিভাগের প্রধান জনাব মোঃ জাহেদ চৌধুরী এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আহমেদ সাইফুদ্দিন চৌধুরী।

এ অংশীদারত্বের মাধ্যমে মোটরবাইক ক্রেতাগণ সহজতর অর্থায়ন সুবিধার পাশাপাশি নিজেদের যানবাহনের জন্য উপযুক্ত বিমা সেবা গ্রহণের সুযোগ পাবেন।


নির্বাচিত

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার নেতৃত্ব দিয়ে এ খাতে অবদান রাখায় তাঁকে ‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)/ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স) ২০২৬’ ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

২২ ও ২৩ নভেম্বর ঢাকার লা মেরিডিয়ানে অনুষ্ঠিত ‘দশম লিডারশিপ সামিট’-এর অংশ হিসেবে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত এ আসরে ২২টি ক্যাটাগরিতে ২৩ জন শীর্ষ করপোরেট নির্বাহীকে পুরস্কৃত করা হয়। দেশের করপোরেট ও ব্যবসায়িক খাতে নেতৃত্ব, উদ্ভাবন ও সাফল্যের স্বীকৃতি দিতে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মোহাম্মদ রায়হান বলেন, ‘ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পর্ষদের সহযোগিতা এবং আমাদের কোটি কোটি ক্রেতার আস্থা এই অর্জনের ভিত্তি। আমি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দেশের সাধারণ ক্রেতাদের নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন আমাদের সহকর্মীরা। এই স্বীকৃতি তাঁদেরও প্রাপ্য। আমাকে এ সম্মাননায় ভূষিত করার জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সি-স্যুট অ্যাওয়ার্ডসের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। ক্রেতাদের জন্য আমাদের পণ্য ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এই স্বীকৃতি আমাদের আরও উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।’

এর আগে ২০২৫ সালে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিশাত তাসনিম শুচি ‘সিইও অব দ্য ইয়ার’ এবং ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলম ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার পান।

২০২৪ সালের ১২ ডিসেম্বর আয়োজিত আসরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম প্রযুক্তি খাতে ‘এমডি অব দ্য ইয়ার (টেক)’ পুরস্কারে ভূষিত হন। বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

এছাড়া, ২০২২ সালে পুরস্কারের প্রথম আসরে প্রতিষ্ঠানটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ ‘ইমার্জিং সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছিলেন।


নির্বাচিত

ডিআইইউর সঙ্গে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর, শিক্ষার্থীদের নিয়ে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ আয়োজন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাজীবনের প্রস্তুতি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক এক বিশেষ আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকটির তরুণদের সম্পৃক্ত করার বিশেষ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যাংকার ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নাবিলা খালিদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিআইইউর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা। তাঁরা তরুণদের বিকাশ, উচ্চশিক্ষা এবং কর্মজীবনের সম্ভাবনা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শেষে প্রাইম ব্যাংক পিএলসি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য সমন্বিত ব্যাংকিং সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন শায়লা আবেদিন। তিনি নিজের পেশাগত অভিজ্ঞতার আলোকে ব্যাংকিং ও আর্থিক খাতে নারীর নেতৃত্ব, নৈতিকতা এবং কর্মজীবনের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা, নিজেদের সক্ষমতা চিহ্নিত করা এবং পরিবর্তিত চাকরির বাজারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পরামর্শ দেন।

আর্থিক সাক্ষরতা ও ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য দেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা, বাজেট তৈরি, নিয়মিত সঞ্চয়, বিচক্ষণ আর্থিক সিদ্ধান্ত গ্রহণ এবং দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন। তরুণদের মধ্যে ছোটবেলা থেকেই সঠিক আর্থিক অভ্যাস গড়ে তোলার ধারণা হিসেবে তিনি তাঁর ‘গ্র্যান্ডফাদার কনসেপ্ট অব পারসোনাল মানি ম্যানেজমেন্ট’ উপস্থাপন করেন। এ সময় তিনি অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং বিকাশে প্রাইম ব্যাংকের ৩১ বছরের পথচলা এবং আর্থিক খাতে তরুণ প্রজন্মের জন্য তৈরি হওয়া নতুন সম্ভাবনা ও পরিবর্তিত প্রত্যাশার বিষয়েও আলোচনা করেন।

ব্র্যান্ড ও মার্কেটিং বিষয়ে বক্তব্য দেন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নাবিলা খালিদ। তিনি পেশাগত জীবনে সফলতার জন্য মার্কেটিং, ব্র্যান্ডিং ও কার্যকর যোগাযোগদক্ষতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ ছাড়া চাকরির নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা দিতে একটি মক ইন্টারভিউয়ের আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা চাকরির সাক্ষাৎকারে নিজেদের উপস্থাপন ও আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ পান।

‘এমপাওয়ারিং ইয়ুথ’ উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সম্পৃক্ত হচ্ছে প্রাইম ব্যাংক। এ উদ্যোগের আওতায় আর্থিক সাক্ষরতা, কর্মজীবনের প্রস্তুতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্প ও সেবা খাতের সংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


নির্বাচিত

ঢাকায় ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

দেশের ইসলামিক ব্যাংকিং, তাকাফুল এবং শরিয়াহভিত্তিক অর্থায়ন খাতের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’ (বিআইএফএস ২০২৬)-এর দ্বিতীয় আসর সিটি ইসলামিকের সহযোগিতায় ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

আইএফএ কনসালটেন্সি এবং মালয়েশিয়াভিত্তিক এডিএল গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান জনাব মাসুদ খান।

“ট্রাস্ট, রিফর্ম অ্যান্ড গ্রোথ: স্কেলিং শরিয়াহ-কমপ্লায়েন্ট ফাইন্যান্স ইন বাংলাদেশ” (আস্থা, সংস্কার ও প্রবৃদ্ধি: বাংলাদেশে শরিয়াহসম্মত অর্থায়নের সম্প্রসারণ)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। চলমান কাঠামোগত সংস্কারে সহায়তা করা, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক মানদণ্ডের সাথে দেশীয় শিল্পের চর্চাকে সামঞ্জস্যপূর্ণ করার মাধ্যমে দেশের ইসলামিক আর্থিক খাতকে শক্তিশালী করাই ছিল এই সম্মেলনের মূল লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ দেশের ইসলামিক ব্যাংকিং শিল্পকে শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, “দেশের অর্থনীতিতে ইসলামিক ব্যাংকিং এবং শরিয়াহভিত্তিক অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাহকদের আস্থা সুসংহত করতে এবং একটি শক্তিশালী নিয়ন্ত্রক ও পরিচালন কাঠামো গড়ে তুলতে কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা ও নিয়ন্ত্রক মানদণ্ডের আলোকে একটি স্বতন্ত্র ‘ইসলামিক ব্যাংকিং আইন’ প্রণয়নে কাজ করছে। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ ‘ইসলামিক ব্যাংকিং গাইডলাইন’ প্রণয়নের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন যে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সুনির্দিষ্ট নীতিগত ও নিয়ন্ত্রক সহায়তা প্রদানে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে বাংলাদেশ ব্যাংকে একটি পৃথক ‘ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (আই-বিআরপিডি)’ প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া, বিনিয়োগ আকর্ষণ এবং দেশের ইসলামিক আর্থিক বাজারের উন্নয়নে সুকুক (Sukuk) পণ্যের আরও বিকাশ ও বৈচিত্র্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান জনাব মাসুদ খান বলেন, “দেশের পুঁজিবাজারে ইসলামিক আর্থিক পণ্য এবং সুকুকের অপার সম্ভাবনা রয়েছে। যথাযথ নীতিমালা এবং কঠোরভাবে শরিয়াহ পরিপালন নিশ্চিত করার মাধ্যমে ইসলামিক পুঁজিবাজার দীর্ঘমেয়াদী অর্থায়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সিটি ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) জনাব আশানুর রহমান বলেন, “ইসলামিক ব্যাংকিং খাতের সম্প্রসারণ এবং গ্রাহক সেবার মানোন্নয়নে যথাযথ তদারকি ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা অপরিহার্য। এই সামিট আমাদের নীতিগত সংস্কারের ক্ষেত্রে নতুন দিকনির্দেশনা প্রদান করবে।”

আইএফএ কনসালটেন্সির সহ-প্রতিষ্ঠাতা এবং এডিএল অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ও সিইও ড. মুফতি ইউসুফ সুলতান জোর দিয়ে বলেন, “বাংলাদেশের ইসলামিক ফাইন্যান্স খাতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক শরিয়াহ মানদণ্ডের সঠিক বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।”

আইএফএ কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং এডিএল গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা মুফতি আব্দুল্লাহ মাসুম বলেন, “এই সামিট স্থানীয় ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশাবাদী যে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে বাংলাদেশের ইসলামিক ব্যাংকিং ও তাকাফুল শিল্প বিশ্বমানের পর্যায়ে পৌঁছাবে।”

বিআইএফএস ২০২৬-এর লিড পার্টনার হিসেবে ছিল সিটি ইসলামিক এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত ছিল নারিশ। এছাড়া বৈশ্বিক মান নির্ধারণী সংস্থা এএওআইএফআই (AAOIFI), সিআইইএস (CIES) এবং সিএসবিআইবি (CSBIB) স্ট্র্যাটেজিক অ্যাসোসিয়েট হিসেবে এই আয়োজনের সাথে যুক্ত ছিল। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ব্যাংক, আর্থিক ও কর্পোরেট প্রতিষ্ঠান এবং পিআর পার্টনার হিসেবে ডোনা মিডিয়া অনুষ্ঠানটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সম্মেলনে মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, দুবাই ও উজবেকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার নীতিনির্ধারকসহ শীর্ষস্থানীয় ইসলামিক ব্যাংকিং নির্বাহী, শরিয়াহ স্কলার, তাকাফুল অপারেটর, অ্যাসেট ম্যানেজার এবং আন্তর্জাতিক প্রতিনিধিসহ প্রায় ৪০০ জন বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।


নির্বাচিত

দেশজুড়ে স্বপ্নের সম্প্রসারণে সহযোগিতা করবে এসিআই প্রপার্টিজ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

দেশজুড়ে স্বপ্নের আউটলেট সম্প্রসারণে সহযোগিতা করবে এসিআই প্রপার্টিজ লিমিটেড। নতুন আউটলেটের জন্য উপযুক্ত জায়গা খুঁজে দিতে সুপারশপ চেইনটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে প্রতিষ্ঠানটি।

এই সমঝোতার আওতায় স্বপ্নের চাহিদা অনুযায়ী বাণিজ্যিক জায়গা খুঁজে দেওয়া এবং তা ভাড়া বা কেনার প্রক্রিয়ায় সহযোগিতা করবে এসিআই প্রপার্টিজ। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় নতুন আউটলেট চালুর পরিকল্পনা এগিয়ে নেওয়া স্বপ্নের জন্য আরও সহজ হবে।

দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়েছে। দেশে স্বপ্নের আউটলেটের সংখ্যা এখন ১,২৪১টি। দেশজুড়ে এই উপস্থিতি আরও বাড়াতে চায় প্রতিষ্ঠানটি। নতুন আউটলেটের জন্য উপযুক্ত জায়গা খুঁজে দেওয়ার অভিজ্ঞতা দিয়ে এই উদ্যোগে পাশে থাকবে এসিআই প্রপার্টিজ।

অনুষ্ঠানে স্বপ্নের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবসা সম্প্রসারণ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান হিল্লোল মাশরেকী। এসিআই প্রপার্টিজের পক্ষে উপস্থিত ছিলেন করপোরেট বিটুবি বিভাগের ইনচার্জ মিয়া খায়রুদ্দিন, রাজীব রায়, মেহেদী হাসান হিমু ও শহীদ উন নবী।

এসিআই পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এসিআই প্রপার্টিজ বাসা ভাড়া, কেনাবেচা ও ব্যবস্থাপনার পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য উপযুক্ত বাণিজ্যিক জায়গা খুঁজে দেওয়ার সেবা দেয়।


নির্বাচিত

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬, সেরাদের সেরা স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

দেশের সাংবাদিকদের নিয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনে দেশসেরা ২২ জন সাংবাদিক পত্রিকা-অনলাইন, টেলিভিশন ও রেডিও ক্যাটাগরিতে বিজয়ীর পুরস্কার অর্জন করেন।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়াম-এ আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) যৌথভাবে তৃতীয়বারের মতো এই আয়োজন করেছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ. চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ উপস্থিত ছিলেন। এ ছাড়াও নগদ পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক, নীতিনির্ধারক ও বিশিষ্টজনেরা এতে অংশ নেন।

বিগত একবছরে বিভিন্ন ক্যাটাগরিতে প্রকাশিত ও প্রচারিত রিপোর্টের মধ্য থেকে সেরা ২২টি প্রতিবেদনকে এ বছর বিজয়ী হিসেবে নির্বাচন করেন দশ সদস্যের জুরিবোর্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথিরি বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সাংবাদিকদের পুরস্কৃত করার জন্য ডিআরইউ এবং নগদকে ধন্যবাদ। সাংবাদিকেরা “অনেস্ট ব্রোকার” হিসেবে মানুষের কাছে সত্য তুলে ধরেন এবং তাদের গঠনমূলক ও স্বাধীন ফিডব্যাক নীতিনির্ধারকদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আমি বিশ্বাস করি, নগদ-ডিআরইউ সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ডের মতো স্বচ্ছ ও নিরপেক্ষ উদ্যোগ আগামী দিনে সাংবাদিকতার নৈতিক মানোন্নয়ন এবং গুণগত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘কোনো সরকারি সহায়তা ছাড়াই নগদ বর্তমানে প্রায় ২ কোটি সক্রিয় গ্রাহককে সেবা দিচ্ছে এবং সরকারের রাজস্ব আয় বাড়াচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকে ডিআরইউর সাথে কাজ করার পাশাপাশি সোশ্যাল সেফটিনেটের আওতায় ২ কোটি ২০ লাখ মানুষের ভাতা পৌঁছে দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে নগদ সবসময় পাশে থাকবে।’

এবারের প্রিন্ট ও অনলাইন পত্রিকা থেকে বিজয়ী সাংবাদিকেরা হলেন, ফয়সাল খান (দৈনিক দেশ রূপান্তর), দিলীপ কুমার শর্মা/রাহুল শর্মা (দৈনিক আজকের পত্রিকা), সাজিদা ইসলাম পারুল (বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম), মোহাম্মদ শাহেদ সিদ্দিকী (দৈনিক যুগান্তর), শাখাওয়াত হোসেন সুমন (ডেইলি সান), মো. তুহিদুজ্জামান তন্ময় (জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম), মিজান চৌধুরী (দৈনিক আগামীর সময়), দীপন নন্দী (দ্য ডেইলি স্টার), মো. জুবায়ের হোসেন (ঢাকাপোস্ট ডটকম), ওয়াসিম বিন হাবিব (দ্য ডেইলি স্টার), নাজনীন আখতার (দৈনিক প্রথম আলো), এফ এম আব্দুর রহমান মাসুম (ঢাকাপোস্ট ডটকম), মোহাম্মদ হেলেমুল আলম (দ্য ডেইলি স্টার), গোলাম মওলা (বাংলা ট্রিবিউন) ও শাহ আলম খান (দৈনিক আজকের পত্রিকা)।

এ ছাড়া টেলিভিশন ও রেডিও ক্যাটাগরি থেকে বিজয়ী হয়েছেন কাফায়েত উল্লাহ চৌধুরী (বাংলাভিশন), আলমগীর হোসেন (যমুনা টেলিভিশন), মুফতি পারভেজ নাদির রেজা (চ্যানেল ওয়ান), নয়ন আদিত্য (চ্যানেল ওয়ান), মো. গিয়াস উদ্দিন সজীব (চ্যানেল টোয়েন্টিফোর), রাশেদ নিজাম (যমুনা টেলিভিশন) এবং রেমন রহমান (যমুনা টেলিভিশন)।

আমন্ত্রিত অতিথি হিসেবে নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ. চৌধুরী, জুরিবোর্ডের চেয়ারম্যান দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক শামসুল হক জাহিদ বক্তব্য দেন। এ ছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এর আগে ২০২১ ও ২০২৫ সালে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের আয়োজনে যুক্ত ছিল বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ লিমিটেড। দেশীয় আর্থিক সেবা হিসেবে সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন ও কাজের স্বীকৃতি প্রদানে বরাবরই সক্রিয় ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।


নির্বাচিত

৭,০০০ কোটি টাকার বেশি নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন করল এমটিবি

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ৭,০০০ কোটি টাকার বেশি নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন করেছে। গ্রাহকদের আস্থা, ধারাবাহিক ব্যবসায়িক অগ্রগতি এবং শাখাভিত্তিক কার্যক্রমের শক্তিশালী ভূমিকার ফলে এই সাফল্য এসেছে।

কেক কাটার মধ্য দিয়ে রোববার, নভেম্বর ২২, ২০২৬ তারিখে ঢাকার গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে এই অর্জন উদযাপন করা হয়। অনুষ্ঠানে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) চৌধুরী আখতার আসিফ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন এ. কে. এম. তারেক উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ বখতিয়ার হোসেন, মোঃ শামসুল ইসলাম, উসমান রাশেদ মুঈন এবং মোঃ শাফকাত হোসেন-সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই মাইলফলক প্রসঙ্গে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ৭,০০০ কোটি টাকার বেশি নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন এমটিবি’র প্রতি গ্রাহকদের অবিচল আস্থা এবং আমাদের শাখা ও বিজনেস টিমের সম্মিলিত পরিশ্রমের প্রতিফলন। গ্রাহক, নিয়ন্ত্রণ সংস্থা ও সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা ভবিষ্যতেও গ্রাহকবান্ধব ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।


নির্বাচিত

বরিশালে মার্কেন্টাইল ব্যাংকের ‘‘অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

আর্থিক অপরাধ প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এমবিটিআই) সম্প্রতি বরিশালে ‘‘অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন দমন’’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। প্রশিক্ষণে ব্যাংকের বরিশাল ও খুলনা অঞ্চলের ১১১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও ডিক্যামেলকো আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ হারুন এবং এভিপি ও বরিশাল শাখা প্রধান মওদুদ আহমেদ।

এতে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রধান এস. এম. সেলিম উদ্দীন। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এভিপি ও এমবিটিআই ফ্যাকাল্টি মুহাম্মদ মিয়ারাজ হোসেন গাজী।


নির্বাচিত

মেটলাইফের বীমা সুরক্ষা পাবেন ইউনিলিভার বাংলাদেশের কর্মীরা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড চার শ’র বেশি নিজস্ব কর্মী ও তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের চিকিৎসা বীমা সুরক্ষা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।

এ চুক্তির আওতায়, ইউনিলিভারের কর্মী ও তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি, চিকিৎসকের পরামর্শ এবং বীমার আওতাভুক্ত অন্যান্য চিকিৎসা সেবা খরচের জন্য আর্থিক সুবিধা পাবেন। এর ফলে, চিকিৎসা সংশ্লিষ্ট বিভিন্ন ব্যয় মেটাতে তাঁদের আর্থিক সহায়তা মিলবে।

দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, গ্রাহকের প্রয়োজন অনুযায়ী বীমা পরিকল্পনা, আধুনিক ডিজিটাল সেবা, ক্যাশলেস হাসপাতালে ভর্তির সুবিধা এবং আর্থিক সক্ষমতার কারণে ইউনিলিভার তাদের বীমা সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে মেটলাইফকে বেছে নিয়েছে। ২০২৫ সালে মেটলাইফ ২,৮৫৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে; আর ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটি পরিশোধ করেছে ১,৩৮৪ কোটি টাকা। উভয় ক্ষেত্রেই জীবন বীমা খাতে সর্বোচ্চ দাবি পরিশোধ করেছে মেটলাইফ।

এ বিষয়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, “আমরা বিশ্বাস করি, আমাদের কর্মীরাই প্রতিষ্ঠানের সাফল্যের মূল শক্তি। মেটলাইফ বাংলাদেশের সাথে চিকিৎসা বীমা সংক্রান্ত এ অংশীদারিত্বের মাধ্যমে কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও কল্যাণের প্রতি আমাদের অঙ্গীকার আরও জোরালো হচ্ছে। এর মাধ্যমে তাঁরা মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সুরক্ষা লাভ করবেন।”

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “চিকিৎসার খরচ মেটাতে নিয়োগকর্তা প্রতিষ্ঠানের সহায়তা, কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক দুশ্চিন্তা কমাতে এবং মানসিক স্বস্তি দিতে পারে। ইউনিলিভার বাংলাদেশের কর্মীদের এ নিশ্চয়তা দিতে প্রতিষ্ঠানটির পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।”

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি। সৌন্দর্য ও সুস্থতা, ব্যক্তিগত পরিচর্যা, গৃহস্থালি পরিচর্যা এবং পুষ্টি খাতে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্য রয়েছে।

বাংলাদেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বর্তমানে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহককে বীমা সেবা দিচ্ছে। এছাড়ো, নয় শ’টির বেশি প্রতিষ্ঠানের ৩ লাখেরও বেশি কর্মী ও তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা মেটলাইফের বীমা সুবিধার আওতায় রয়েছেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউনিলিভার বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান, সিএফও এন্ড ফাইন্যান্স ডিরেক্টর, জিনিয়া তানজিনা হক, হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর, সৈয়দা দুরদানা কবির, হেড অব লিগ্যাল অ্যান্ড হোম কেয়ার জেনারেল কাউন্সেল, বাংলাদেশ, আবদুল্লাহ জোবায়ের এবং হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং লিড ডা. আফরোজা আমিন।

মেটলাইফ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, জাফর সাদেক চৌধুরী; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ ফিনান্সিয়াল অফিসার আলা উদ্দিন; অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মুশফিকুর রায়হান এবং ম্যানেজার, শাফায়েত ভূঁইয়া।


নির্বাচিত

banner close