সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
ওয়ালটন ল্যাপটপের পৃষ্ঠপোষকতায়

বুয়েটে ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ল্যাব

বুয়েটের ইসিই ভবনে ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ল্যাবের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম। ছবি: সংগৃহীত
করপোরেট ডেস্ক
প্রকাশিত
করপোরেট ডেস্ক
প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:০৭

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ল্যাব উদ্বোধন করল মাল্টিন্যাশনাল বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন। সে সঙ্গে প্রতিষ্ঠানটিকে গবেষণার জন্য ওয়ালটনের তৈরি তাকিওন ১.০০ মডেলের ইলেকট্রিক বাইক উপহার প্রদান করা হয়। গবেষণা ও উদ্ভাবনে একসঙ্গে কাজ করার প্রত্যয়ে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনের অংশ হিসেবে গড়ে তোলা হয়েছে ওই ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ল্যাব। ল্যাবটির পৃষ্ঠপোষকতা ও সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ওয়ালটন গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

গত রোববার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) ভবনে আনুষ্ঠানিকভাবে ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ল্যাবের উদ্বোধন করেন বুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এএমডি মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, ফ্যাকাল্টি অব পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. আবু রায়হান মো. আলী, ফ্যাকাল্টি অব সায়েন্সের ডিন প্রফেসর ড. জীবন পোদ্দার, ফ্যাকাল্টি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মো. এহসান, ফ্যাকাল্টি অব ইইইর ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্কিটেকচার অ্যান্ড প্লানিংয়ের ডিন প্রফেসর ড. ইশরাত ইসলাম এবং ফ্যাকাল্টি অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মো. শফিউল বারি, ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তৌহিদুর রহমান রাদ এবং ওয়ালটন ডিজিটেকের ডেপুটি হেড অব মার্কেটিং তানজিমুল হক তন্ময় প্রমুখ।

অনুষ্ঠানে ওয়ালটন ডিজি-টেকের বিভিন্ন প্রোডাক্ট লাইন নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন প্রদান করেন সিবিও মো. তৌহিদুর রহমান রাদ।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, আমাদের শিক্ষার্থীরা উদ্ভাবনী মেধায় সমৃদ্ধ। কিন্তু গবেষণার পর্যাপ্ত সুযোগ না থাকায় তারা দেশের বাইরে চলে যাচ্ছে। এখন ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনের মাধ্যমে তারা ওয়ালটনে গবেষণা ও উদ্ভাবন নিয়ে কাজ করতে পারছেন। সে জন্য ওয়ালটনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবার অবদানে দেশীয় শিল্প খাত সমৃদ্ধ হবে। বাংলাদেশের পণ্য বিশ্বজয় করবে। ওয়ালটন বাংলাদেশের টেক জায়ান্ট। ওয়ালটন এখন অনেক বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বুয়েট সবসময়ই ওয়ালটনের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমাদের প্রকৌশলীরা ওয়ালটনের মতো দেশীয় প্রতিষ্ঠানে কাজ করতে পেরে গর্ববোধ করছে। এই রিসার্চ ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে ওয়ালটন এবং বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হবে। স্থানীয় শিল্প খাতের উন্নয়নে বুয়েট সহযোগী হিসেবে কাজ করছে। আমরা দেশীয় পণ্যকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সরকারকে সবময় পরামর্শ দিয়ে আসছি। দেশীয় শিল্পকে নীতিগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমাদের আরও আন্তরিক হতে হবে।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম বলেন, আমাদের প্রকৌশলীরা মেধাবী। তাদের মেধা কাজে লাগাতে হবে। আমাদের যে সামর্থ্য আছে, সেটার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারলে আমাদের শিল্প খাত অনেক এগিয়ে যাবে। দেশ এগিয়ে যাবে। আমরা সমৃদ্ধশালী হবো। দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে জড়িত। কিন্তু তাদের কাজের স্বীকৃতি ও ব্র্যান্ডিং হচ্ছে না। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের সমন্বয় ঘটছে ওয়ালটনে। ফলে মেধাবীরা ওয়ালটনে সুযোগ পাবেন প্রযুক্তি নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করার।

তিনি বলেন, আমাদের লক্ষ্য ওয়ালটনকে অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। দেশের মেধাবী প্রকৌশলীরা যখন দেশেই গবেষণা ও উদ্ভাবনের পর্যাপ্ত সুযোগ পাবেন, তখন সেই লক্ষ্য অর্জন সহজ হবে। সেজন্য ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনের মাধ্যমে এই ল্যাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইনোভেশন ও প্রযুক্তিগত শিল্পের উন্নয়নে ওয়ালটন এবং বুয়েট এক সঙ্গে কাজ করছে। বুয়েটের সঙ্গে আমাদের এই সুগভীর সম্পর্ক চলমান থাকবে। আমাদের প্রত্যাশা, এই রিসার্চ ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে স্বনামধন্য এই বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা এবং ওয়ালটন উভয় পক্ষই উপকৃত হবেন।

রিসার্চ ল্যাব উদ্বোধনের পাশাপাশি বুয়েটকে নিজস্ব কারখানায় তৈরি পরিবেশবান্ধব ই-বাইক- ‘তাকিওন ১.০০’ উপহার দিয়েছে ওয়ালটন। বুয়েটের ভাইস চ্যান্সেলরের হাতে আনুষ্ঠানিকভাবে ই-বাইকের চাবি হস্তান্তর করেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।

জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারিতে নতুন মডেলের এই ইলেকট্রিক বাইক বাজারে ছাড়ে ওয়ালটন। পরিবেশবান্ধব এই ই-বাইক সাশ্রয়ী মূল্যে বাজারে আসে ৩টি ভার্সনে। মাত্র ৬ থেকে ৮ ঘণ্টা চার্জে এই বাইকে ৭০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেওয়া যায়। প্রতি কিলোমিটারে সর্বোচ্চ খরচ পড়ছে মাত্র ১৫ পয়সা।

উল্লেখ্য, বাংলাদেশে প্রকৌশল ও প্রযুক্তি গবেষণার কেন্দ্র হয়ে উঠেছে ওয়ালটন। ওয়ালটন কারখানায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে প্রতিনিয়ত গবেষণা ও উদ্ভাবন (রিসার্চ অ্যান্ড ইনোভেশন) কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম গতিশীল করছে শিল্প খাত এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ। এরই প্রেক্ষিতে সম্প্রতি প্রযুক্তিপণ্যের গবেষণা ও উদ্ভাবনে পারস্পরিক জ্ঞান বিনিময়ের উদ্দেশ্যে বুয়েটসহ দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ওয়ালটন। এসব চুক্তি ও রিসার্চ ল্যাব চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওয়ালটন কারখানায় গবেষণা ও কাজের সুযোগ পাচ্ছেন। যার মধ্যে রয়েছে গ্রাজুয়েট ও আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের থিসিস, কারখানায় ইন্টার্নশিপ ও ট্রেইনিং, পরামর্শক দলের কারখানা পরিদর্শন, কর্মী উন্নয়ন ইত্যাদি। তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয়ে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে চলছে দেশ।

চুক্তির অংশ হিসেবেই বুয়েটে গড়ে তোলা হয়েছে এই ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ল্যাব। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই রিসার্চ ল্যাব চালু হওয়ার মাধ্যমে বাংলাদেশের উচ্চ শিক্ষা এবং প্রযুক্তিপণ্য উৎপাদন খাত আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি ‘ব্রেইন ড্রেইন’ এর মত অভিশাপের মাধ্যমে দেশের মেধা পাচার বন্ধ হবে। দেশের শিল্পোন্নয়নে দেশের মেধা কাজে লাগবে। আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে তরুণ প্রজন্ম তৈরি হবে।

বিষয়:

সিটিজেনস ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

‘শুদ্ধ ব্যাংকিং, সমৃদ্ধ আগামী’ স্লোগান নিয়ে ‘সিটিজেনস ইসলামিক’ নামে আনুষ্ঠানিক ব্যাংকিং কার্যক্রম চালু করেছে সিটিজেনস ব্যাংক। সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সামাদসহ অন্য পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এর ফলে গ্রাহকরা শরিয়াহসম্মত হিসাব, সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা পাবেন। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং শিল্প খাতে নতুন অর্থায়নের সুযোগ তৈরি হবে, যা অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ আর্থিক সেবা নিশ্চিতে ভূমিকা রাখবে।


সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির তৃতীয় সভা হয়েছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য কে এম জাকারিয়া, ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জাফরুল হাসান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম।

সভায় ব্যাংকের পাঁচটি ইউনিটের একত্রীকরণ নিয়ে একাধিক সিদ্ধান্ত গ্রহণসহ বিভিন্ন শাখা থেকে পাঠানো বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদন করা হয়।


বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে সিঙ্গাপুর ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

প্রাইম ব্যাংক পিএলসি ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা দেশের ডিজিটাল বাণিজ্য যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক।

ট্রেডট্রাস্ট, সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (আইএমডিএ) কর্তৃক উদ্ভাবিত একটি ওপেন-সোর্স ফ্রেমওয়ার্ক, যা বিভিন্ন সিস্টেম ও নানা দেশ জুড়ে ইলেকট্রনিক বাণিজ্য নথির নির্ভরযোগ্য ও আন্তঃপরিচালনাযোগ্য আদান-প্রদান নিশ্চিত করে। ট্রেডট্রাস্ট-রেডি হিসেবে স্বীকৃতি পাওয়ার মাধ্যমে প্রাইম ব্যাংক ট্রেডট্রাস্ট-সক্ষম ইলেকট্রনিক বাণিজ্য নথি ব্যবহারে ব্যাংকটির সক্ষমতা প্রমাণ করেছে, যা আরও নির্ভরযোগ্য ও আন্তঃপরিচালনাযোগ্য আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্যকে সহায়তা করবে।

এই স্বীকৃতি উদযাপনের লক্ষ্যে সম্প্রতি নিকুঞ্জের প্রাইম টাওয়ারে একটি স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী বলেন, "এই স্বীকৃতি প্রমাণ করে যে আমাদের বাণিজ্য অবকাঠামো বিশ্বমানের ডিজিটাল মানদন্ডের, যা স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের কুরিয়ার বিলম্ব দূর করতে, খরচ কমাতে এবং আন্তঃসীমান্ত বাণিজ্যকে দ্রুততর করতে সহায়তা করবে।"

অনুষ্ঠানে ট্রেড ডিজিটালাইজেশন অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান মো. তানভীর বিন হাসান ডিজিটাল বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে তার মতামত তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি-এর ট্রেড বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন; এলসি প্রসেসিং বিভাগের প্রধান তামিম আনাম এবং এক্সপোর্ট প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম।

এই স্বীকৃতি প্রাইম ব্যাংকের আন্তঃসীমান্ত কাগজবিহীন বাণিজ্যে নেতৃত্বের সক্ষমতারই স্বীকৃতি। একই সঙ্গে, এটি ডিজিটাল ট্রেডের মাধ্যমে দেশের বাণিজ্য ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও দক্ষ করে জাতীয় অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখার প্রাইম ব্যাংকের অঙ্গীকারকে আরও শক্তিশালী করে।


বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল), প্রধান কার্যালয়ে ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব জনাব মোঃ মহসিন মিয়া, পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান জনাব শেখ আশ্বাফুজ্জামান এফসিএ ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ওবায়দুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব মোহাম্মদ জিয়াউল করিম এবং জনাব মোঃ জহিরুল আলম । এছাড়াও ব্যাংকের সকল বিভাগীয় প্রধান, নির্বাহী/কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান বিসিবিএল-এর এই দীর্ঘ পথচলায় আমাদের সফলতা-বিফলতার সমীকরনে আলোকপাত এবং ব্যবসায়িক অভীষ্ট লক্ষ্যে পৌছানোর স্পৃহা ও দিক নির্দেশনা প্রদান করেন। ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ওবায়দুল হক বাংলাদেশ কর্মাস ব্যাংক লিমিটেড এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যাংকের পক্ষ থেকে সকল গ্রাহক এবং উপস্থতি সকলকে আন্তরকি শুভচ্ছো ও অভনিন্দন জানান।


ঢাকার পরিবেশকদের নিয়ে নগদের সচেতনতামূলক কর্মশালা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

মোবাইলে আর্থিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অপরাধ শনাক্তকরণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে পরিবেশকদের নিয়ে কর্মশালা করেছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদ।

মঙ্গলবার ঢাকার একটি হোটেলে নগদের ঢাকা উত্তর ও দক্ষিণের পরিবেশকদের নিয়ে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক (এএমএল) এ কর্মশালা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, কর্মশালায় মানি লন্ডারিং প্রতিরোধের প্রয়োজনীয়তা, সম্ভাব্য ঝুঁকির ক্ষেত্র, পরিবেশকদের সচেতনতা বৃদ্ধির উপায়, সন্দেহজনক লেনদেন রিপোর্টিং এবং প্রতারণা প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় অনলাইন জুয়া প্রতিরোধ, মানিলন্ডারিং এবং সাইবার সিকিউরিটি আইনসমুহের বিভিন্ন ধারা-উপধারা অনুসারে সংশ্লিষ্ট অপরাধ হলে তার শাস্তি ও অপরাধ প্রতিরোধের বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় নগদে নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “আমরা আমাদের সর্বশক্তি দিয়ে যেকোনো আর্থিক অপরাধ প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছি এবং প্রায় সব ক্ষেত্রেই আমরা সাফল্য পেয়েছি।”

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক কামরুল হাসান আজাদ বলেন, “যেকোনো জুয়া প্রতিরোধের বিষয়ে সরকার খুবই আন্তরিকভাবে কাজ করছে।

“গত জুলাইয়ে জুয়া প্রতিরোধে আইন পাস হয়েছে, যা অত্যন্ত কার্যকরী এবং সময়োপযোগী।”

নগদের চিফ কমপ্লায়েন্স অফিসার ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (সিএএমএলসিও) মুহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া, চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূইয়া, চিফ স্ট্রাটেজিক রিলেশন্স অ্যান্ড এলইএ অপারেশন্স অফিসার এম মাহবুব আলমসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


গ্রাহকদের জন্য টু-হুইলার লোন সেবা চালু করল ব্যাংক এশিয়া

ছবি: সংগৃহীত
আপডেটেড ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৯
কর্পোরেট ডেস্ক

ব্যক্তিগত প্রয়োজনে নতুন টু-হুইলার ক্রয়ের জন্য গ্রাহকদের সহজ ও সুবিধাজনক অর্থায়নের সুবিধা নিশ্চিত করতে টু-হুইলার লোন সেবা চালু করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এর ফলে গ্রাহকগণ সহজেই ব্যক্তিগত বা অবানিজ্যিক ব্যবহারের জন্য নতুন জ্বালানিচালিত অথবা বৈদ্যুতিক টু-হুইলার ক্রয় করতে পারবেন।

১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এএনএম মাহফুজ। ব্যাংকের হেড অব অ্যাসেট, রিটেইল ব্যাংকিং জনাব জাহেদ চৌধুরী সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

টু-হুইলার লোনের আওতায় চাকুরীজীবি, স্বনির্ভর পেশাজীবি, ব্যবসায়ী সহ নিয়মিত ও গ্রহণযোগ্য আয়ের গ্রাহকগণ প্রতিযোগিতামূলক সুদের হারে সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের পরিমাণ হবে গাড়ির মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ। সহজ মাসিক কিস্তিতে (ইএমআই) সর্বোচ্চ চার বছর মেয়াদে ঋণ পরিশোধের সুযোগ রয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২২ বছর এবং ঋণের মেয়াদপূতিতে সর্বোচ্চ ৬৫ বছর।

গ্রাহকদের পরিবর্তিত চাহিদা ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংক এশিয়া নিয়মিতভাবে রিটেইল ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণ করছে। নতুন টু-হুইলার লোন সুবিধার মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন যাতায়াতের প্রয়োজন মেটাতে টু-হুইলার ক্রয়ে সহজতর অর্থায়ন সুবিধা নিশ্চিত করা হবে।


এইমস অব বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক জাহিদুস সালাম মিয়া

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

দেশের প্রথম বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (এইমস) অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্পন্সর পরিচালক জাহিদুস সালাম মিয়া। চলতি মাসেই তার এ নিয়োগ কার্যকর হয়েছে।

এইমস অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত ইয়াওয়ার সায়ীদের স্থলাভিষিক্ত হয়েছেন জাহিদুস সালাম। ইয়াওয়ার সায়ীদ গত ১৩ জুন মারা যান।

জাহিদুস সালাম মিয়া যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের রাসায়নিক শিল্পে তার প্রায় ৪০ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) সনদ অর্জন করেছেন। কর্মজীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প সফলভাবে পরিচালনা করেছেন তিনি। জাহিদুস সালাম রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন।

বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এইমস অব বাংলাদেশ দেশের সম্পদ ব্যবস্থাপনা খাতের অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ক্লোজড-এন্ড বা মেয়াদি ও ওপেন-এন্ড বা বেমেয়াদি দুই ধরনের মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করছে। মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে রয়েছে গ্রামীণ ওয়ান: স্কিম টু ও রিলায়েন্স ওয়ান। দুটি ফান্ডই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত। এছাড়া প্রতিষ্ঠানটি ওপেন-এন্ড বা বেমেয়াদি মিউচ্যুয়াল ফান্ড হিসেবে গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ইউনিট ফান্ড পরিচালনা করছে। গ্রামীণ ব্যাংক স্পনসরকৃত ও এইমস পরিচালিত এ বেমেয়াদি ফান্ডটির লক্ষ্য দেশের ক্ষুদ্র ও মধ্যম আয়ের সঞ্চয়কারীদের জন্য একটি নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা।


উৎসবমুখর আয়োজনে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে এফআইইউ ম্যারাথন-২০২৬-এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে আমন্ত্রিত অতিথিরা ক্যাম্পাসে উপস্থিত হলে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়। এরপর কেক কাটার মধ্য দিয়ে প্রথম পর্বের আয়োজন শেষ হয়।

দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শেখ কবির হোসেন সেমিনার হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি ম্যারাথনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. মুঞ্জুর ই খোদা তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস।

অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ফারইস্ট সোশ্যাল ফাউন্ডেশনের সদস্য, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, মানবসম্পদ উন্নয়ন এবং ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে আলোচনা করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ, সমৃদ্ধি ও সাফল্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর শেষ পর্বে দুপুর সাড়ে ২টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের অনুমোদন লাভের মধ্য দিয়ে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে উচ্চশিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ তৈরি ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছে বিশ্ববিদ্যালয়টি।


‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষ’- খুলনা বিভাগের বাছাইপর্ব আগামী শুক্রবার

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষ’-এর খুলনা বিভাগের বাছাইপর্ব আগামী ১৮ সেপ্টেম্বর, ২০২৬ (শুক্রবার) ‘খুলনা জিলা স্কুল’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খুলনা বিভাগ থেকে এ বছর ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে নিবন্ধিত সকল শিক্ষার্থীকে সকাল ৯টায় ‘খুলনা জিলা স্কুল’ -এ উপস্থিত হবার জন্যে অনুরোধ করা হচ্ছে। ‘বাংলায় জাগি ভরপুর’- এই বিশ্বাসকে ধারণ করে ইস্পাহানি টি লিমিটেড বাংলা ভাষার এ প্রতিযোগিতা আয়োজন করে চলেছে দেশের প্রতিটি বিভাগে।

এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি। এ ছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে ১টি করে ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।


ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৬ সেপ্টেম্বর, ২০২৬ বুধবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন এতে সভাপতিত্ব করেন।

ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন, শরী'আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামসুদ্দীন জিয়া, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম এবং কোম্পানি সেক্রেটারি মোঃ হাবিবুর রহমানসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার এ সভায় অংশগ্রহণ করেন।

সভায় ২০২৫ সালের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।


এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর ১২তম ‘ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম’ অ্যাওয়ার্ডসে মর্যাদাপূর্ণ ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ জিতেছে ব্র্যাক ব্যাংক। গত ৮ সেপ্টেম্বর ২০২৬ সিঙ্গাপুরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ব্যাংকটিকে এই সম্মাননা দেওয়া হয়।

নারী উদ্যোক্তাদের সহজ অর্থায়ন, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং নারীবান্ধব ব্যাংকিং পরিবেশ তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ব্র্যাক ব্যাংককে এই আন্তর্জাতিক সম্মাননা দেওয়া হয়েছে।

বিশেষ করে, ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ (TARA) এবং খাদিজা মারিয়ামের নেতৃত্বে পরিচালিত ‘এসএমই উইমেন অন্ট্রপ্রেনর সেল’-এর সম্মিলিত অবদান এই গৌরবময় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রতিবন্ধকতা দূর করা, ব্যবসাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং তাদের ব্যবসা সম্প্রসারণে ব্যাংকটির এই টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। লক্ষ্যভিত্তিক আর্থিক সমাধান, পরামর্শ ও দক্ষতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে টিমটি নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখতে সাহায্য করেছে।

সিঙ্গাপুরে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি গ্রহণ করেন ব্যাংকটির রিটেইল ব্যাংকিং অ্যান্ড ট্রেজারির সিনিয়র এইচআর বিজনেস পার্টনার ফারহানা শারমিন সুমী এবং কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের হেড অব ইউনিট-২ জাকিয়া জলিল।

এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের শীর্ষস্থানীয় বৈশ্বিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অন্যতম হলেন ডিরেক্টর অ্যান্ড হেড অব জেন্ডার ইকুয়ালিটি ডিভিশন কেইকো নাওকা, ডিরেক্টর অ্যান্ড হেড অব দ্য ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স ডিভিশন স্টিভেন বেক এবং ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ডিভিশনের ইউনিট হেড অব সাউথ এশিয়া নেহা নোরোনহা।

ব্র্যাক ব্যাংকের এমন অর্জন সম্পর্কে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “একটি অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার জন্য নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। এডিবির এই স্বীকৃতি আমাদের সেই বিশ্বাসকে আরও সুদৃঢ় করেছে। নারী-নেতৃত্বাধীন ব্যবসার বাস্তব চ্যালেঞ্জগুলো বুঝতে এবং নারীদের আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ায় সহায়তা করতে আমাদের সহকর্মীরা দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা এই অর্জনকে উৎসর্গ করছি সেইসব হাজারো নারী উদ্যোক্তাদের, যাদের সাহস এবং স্বপ্ন আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।”

নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়নের পরিধি বাড়াতে এবং একটি পূর্ণাঙ্গ সহায়তামূলক পরিবেশ তৈরি করতে ব্র্যাক ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকটির মূল লক্ষ্য হলো নারী-নেতৃত্বাধীন ব্যবসাগুলোকে শুধু টিকে থাকার লড়াই থেকে বের করে একটি দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধির দিকে এগিয়ে নেওয়া।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ১২তম এই অনুষ্ঠানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগী আর্থিক প্রতিষ্ঠানগুলো সিঙ্গাপুরে একত্রিত হয়েছিল। বাণিজ্য এবং সাপ্লাই চেইন ফাইন্যান্স খাতে অসামান্য অবদানের স্বীকৃতি জানাতেই এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সিএমএসএমই পুনঃঅর্থায়নে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংক

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের চলতি মূলধন জোগাতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণ চুক্তি করেছে ট্রাস্ট ব্যাংক।

গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমানের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন এসএমই বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম ও ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান ভূঁইয়া।

এ সময় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান ও অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন উপস্থিত ছিলেন। এ তহবিলের আওতায় মূলধন সংকটে থাকা সচল সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো মাত্র ৯ শতাংশ সুদে অর্থায়ন পাবে।


বিটপি গ্রুপের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

কর্মকর্তা-কর্মচারীদের আধুনিক ও সুবিধাজনক এমপ্লয়ি ব্যাংকিং সেবা দিতে বিটপি গ্রুপের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। গত ২৫ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং বিটপি গ্রুপের এমডি মিরান আলী।

এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত এমডি মো. শাহীন ইকবাল, ডিএমডি মো. আসিফ বিন ইদ্রিস ও মো. মাহীয়ুল ইসলাম, এমপ্লয়ি ব্যাংকিংয়ের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার জেবুন নাহার এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিটপি গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন সিএফও মো. মোরশেদুল হক, এইচআর অ্যাডমিন অ্যান্ড সাসটেইনেবিলিটির (করপোরেট) জেনারেল ম্যানেজার মো. এমদাদুল করিম, ফাইন্যান্স অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ডিজিএম মো. জসিম উদ্দিনসহ অন্য কর্মকর্তারা।

চুক্তির আওতায় বিটপি গ্রুপের কর্মীরা প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট ও ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন এবং ডিপিএসসহ ব্র্যাক ব্যাংকের বিভিন্ন এক্সক্লুসিভ আর্থিক সেবা ও সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।


banner close