মেঘনা ব্যাংক এবং শতভাগ চীনা মালিকানাধীন কোম্পানি টাইগার নিউ এনার্জির মধ্যে সম্প্রতি একটি ট্রানজেকশন অ্যাডভাইজরি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। টাইগার নিউ এনাজি কোম্পানি প্রথমবারের মতো বাংলাদেশে রিচার্জেবল ব্যাটারি সোয়াপিং স্টেশন প্রযুক্তি নিয়ে এসেছে, যা একই সঙ্গে জ্বালানি সহায়ক এবং পরিবেশবান্ধব। থ্রি-হুইলারে ব্যবহৃত প্রচলিত ব্যাটারি প্রযুক্তির তুলনায় এ প্রযুক্তি বিদ্যুত-সাশ্রয়ী এবং অন্তত তিনগুণ দীর্ঘস্থায়ী।
মেঘনা ব্যাংক অ্যাডভাইজরি সেবার আওতায় টাইগার নিউ এনার্জি কোম্পানিটির সামগ্রিক বাজার সম্প্রসারণে কাজ করবে। প্রান্তিক ব্যবসায়ীদের জন্য একদিকে অর্থায়ন সহায়তা এবং অন্যদিকে নতুন লাভজনক ব্যবসা সম্প্রসারণই এ কার্যক্রমের উদ্দেশ্য।
মেঘনা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কিমিয়া সাদাত এবং টাইগার নিউ এনার্জির চেয়ারম্যান মাও জিংওয়েন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিপত্র বিনিময় করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সীমান্ত ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-র মধ্যে সম্প্রতি বিডার প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতা স্মারকের আওতায় বিনিয়োগকারীরা বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে অনলাইনে ব্যাংক হিসাব খোলা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য অস্থায়ী ব্যাংক হিসাব খোলার মতো গুরুত্বপূর্ণ সেবা সীমান্ত ব্যাংক পিএলসি-র মাধ্যমে গ্রহণ করতে পারবেন।
বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডোর মো. শাহারুল হুদার সভাপতিত্বে সীমান্ত ব্যাংক পিএলসি-র হেড অব বিজনেস মোঃ শহীদুল ইসলাম এবং বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
উক্ত আয়োজনে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. শাহীনুজ্জামান, সীমান্ত ব্যাংক পিএলসি-র হেড অব আইটি মঞ্জুর মাওদুদসহ বিডার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং সহজতর ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে সীমান্ত ব্যাংক পিএলসি-র (www.shimantobank.com) অঙ্গীকার এই চুক্তির মাধ্যমে প্রতিফলিত হয়েছে।
গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চার লিমিটেড (ডিএফএসকে বিডি)-এর সাথে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। সম্প্রতি গুলশান অ্যাভিনিউ, ঢাকায় অবস্থিত প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে উভয় প্রতিষ্ঠান।
এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ডিএফএসকে থেকে গাড়ি ক্রয়ে ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর ইভিপি ও হেড অব কনজ্যুমারস অ্যাসেটস এবং কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চার লিমিটেড (ডিএফএসকে বিডি)-এর ম্যানেজিং ডিরেক্টর মো. মোহতাসিম আল রাফিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস) তাকিয়ান চৌধুরী এবং মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চার লিমিটেড (ডিএফএসকে বিডি)-এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন খানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।
চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনিসহ একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) মডেলকে একটি একক প্ল্যাটফর্মে যুক্ত করেছে দেশের শীর্ষস্থানীয় এআই-নির্ভর ডিজিটাল হাব ‘রাইজ’। সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে শিক্ষার্থী ও কর্মজীবী—সব শ্রেণির মানুষের জন্য সহজে সবথেকে উন্নত এআই টুল ব্যবহারের সুযোগ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উদ্যোগের ফলে এখন থেকে আর আলাদা আলাদা এআই টুল ব্যবহার বা ভিন্ন ভিন্ন সাবস্ক্রিপশন নেওয়ার ঝামেলা থাকছে না। একটি অ্যাপেই লেখালেখি, কোডিং, গবেষণা কিংবা সমস্যা সমাধানের মতো কাজে প্রয়োজন অনুযায়ী এআই মডেল বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা। মাল্টি-মডেল এই ব্যবস্থার মাধ্যমে এ আই টুলস ব্যবহার হবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ।
নতুন ব্যবহারকারীদের জন্য শুরুতেই দেওয়া হচ্ছে ১০ হাজার ফ্রি টোকেন। যাদের রাইজ নম্বর নেই, তারাও গেস্ট হিসেবে বিভিন্ন প্যাক কিনে সেবা নিতে পারবেন। ১০০ টাকা থেকে শুরু হওয়া সাশ্রয়ী প্যাকের মাধ্যমে নিয়মিত এআই সেবা ব্যবহার করা যাবে। একই সঙ্গে এসব প্যাকের আওতায় উচ্চ সক্ষমতার প্রো মডেল ব্যবহারের সুযোগও থাকছে।
এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “আমাদের লক্ষ্য একদম সহজ—সবার জন্য সবথেকে সেরা এআই টুলগুলোকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করা। নতুন প্রজন্ম সীমার মধ্যে আটকে থাকতে চায় না, প্রযুক্তির ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। মানুষ যেন আরও দক্ষতার সঙ্গে এআই ব্যবহার করতে পারে, এবং এই ব্যবহার করে নতুন কিছু তৈরি করতে পারে—সেই স্বাধীনতাই দিচ্ছে রাইজ।”
বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “নতুন কিছু শিখতে বা দক্ষতা অর্জনে, এমনকি নতুন আয়ের ক্ষেত্র তৈরি করতে পুরো বিশ্বব্যাপীই তরুণদের মধ্যে এআই ব্যবহারের প্রবণতা বেড়েছে। ডিজিটাল অর্থনীতির পরবর্তী ধাপে যেতে এআই- প্রযুক্তিকে আরও সহজলভ্য ও ব্যবহারবান্ধব করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “প্রায় ৪ কোটি ৬০ লাখ তরুণের দেশ বাংলাদেশে আমাদের ‘এআই১৪৪০’ উদ্যোগের আওতায় চ্যাটজিপিটি, ডিপসিক এবং জেমিনির মতো শীর্ষস্থানীয় এআই মডেলগুলোর সহজ ব্যবহার নিশ্চিত করেছে রাইজ। আমাদের লক্ষ্য দৈনন্দিন শিক্ষা, সৃজনশীল যেকোন কাজ কিংবা সমস্যা সমাধানে বৃহৎ পরিসরে সর্বাধুনিক এআই- প্রযুক্তিকে আরও সহজলভ্য করা।”
বাংলাদেশে সহজলভ্য এআই সেবার চাহিদা বাড়ছে। এই প্রেক্ষাপটে রাইজের এই উদ্যোগ বৈশ্বিক এআই প্রযুক্তিকে স্থানীয় ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও ব্যবহারবান্ধব করে তুলছে। একাধিক টুল এক জায়গায় থাকায় আলাদা অ্যাপ বা সাবস্ক্রিপশনের প্রয়োজনও কমছে।
২০২৪ সালে যাত্রা শুরুর পর খুব দ্রুতই একটি বহুমাত্রিক সেবা-প্রদানকারী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে রাইজ। শেখা, সৃজনশীলতা ও নিজের দক্ষতা বাড়াতে যুক্ত করা হয়েছে নানা ধরনের টুলস ও ফিচার।
টেলকো-নিরপেক্ষ অ্যাপ হওয়ায় যেকোনো মোবাইল নেটওয়ার্কেই ব্যবহার করা যায় রাইজ। ফলে আরও বিস্তৃত পরিসরের ব্যবহারকারীরা সহজেই এই সেবা গ্রহণ করতে পারবেন।
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি পুরস্কার জিতে নিয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। ডিজিটাল যুগে রিটেইল খাত-এর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রতিষ্ঠান ও উদ্যোগগুলোকে স্বীকৃতি দিতেই যৌথভাবে বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই সম্মাননার আয়োজন করে।
এবারের আসরে ‘বেস্ট ইনোভেশন ইন পিওপি মার্চেন্ডাইজিং’ ক্যাটাগরিতে ‘বিকাশ পেমেন্ট স্পিকার’ এবং ‘বেস্ট ইনোভেশন ইন রিটেইল পেমেন্ট সল্যুশন’ ক্যাটাগরিতে ‘বিকাশ সেলসফোর্স অ্যাপ’ সেরা উদ্ভাবন হিসেবে নির্বাচিত হয়েছে। এর পাশাপাশি ‘বেস্ট ইউজ অফ টেকনোলজি ইন রিটেইল’ ক্যাটাগরিতে ‘বিকাশ এনএফসি’ সেবার জন্য ‘অনারেবল মেনশন’ পেয়েছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বিকাশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পুরস্কারগুলো গ্রহণ করেন।
মার্চেন্ট পয়েন্টে পেমেন্ট করার সাথে সাথেই বিকাশ পেমেন্ট স্পিকার-এ পেমেন্ট-অ্যামাউন্টটি ঘোষণা করা হয়, যা গ্রাহক ও মার্চেন্ট উভয়কেই তাৎক্ষণিকভাবে পেমেন্ট সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এরই মধ্যে এই সেবাটি সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি, বিকাশ এনএফসি- এর মাধ্যমে তাৎক্ষণিক কন্টাক্টলেস পেমেন্ট করার সুবিধাও পেমেন্টকে করেছে আরও নিরবচ্ছিন্ন ও দ্রুত।
উল্লেখ্য, এবারের আয়োজনে দেশের রিটেইল খাতে শীর্ষ উদ্ভাবনগুলোর মধ্য থেকে ৪০টি উদ্যোগ বিজয়ী হয় এবং ২৪টি পায় অনারেবল মেনশন।
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র চলমান ‘ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬’-এর অংশ হিসেবে সম্প্রতি রাজধানী ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউটে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ; উপ-ব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায়; উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ; উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আল-আমীন; এসইভিপি এবং কনজুমার ব্যাংকিং প্রধান শামীম মোর্শেদ; এসইভিপি ও এজেন্ট ব্যাংকিং প্রধান মোঃ আহসান উল আলম; এসইভিপি এবং এসএমই ডিভিশন প্রধান আসিফ খান সহ উর্ধ্বতন কর্মকর্তারা।
‘ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬’-এর লক্ষ্য অর্জনে সমন্বিত উদ্যোগ, কার্যকর পরিকল্পনা এবং টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে, ব্যবসায়ীক পর্যালোচনাসহ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা আরও সুদৃঢ় করা এবং গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি বৃদ্ধিতে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার বিষয়ে সকলকে আহবান জানানো হয়।
প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত রেমিট্যান্স সহজে এবং দ্রুততম সময়ে দেশে পাঠানোর লক্ষ্যে এনআরবিসি ব্যাংক পিএলসি এবং যুক্তরাজ্যভিত্তিক ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ এবং ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম।
এই চুক্তির আওতায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে এনআরবিসি ব্যাংকের দেশব্যাপী বিস্তৃত সকল শাখা ও উপশাখার মাধ্যমে অত্যন্ত নিরাপদ ও দ্রুত উপায়ে দেশে অর্থ পাঠাতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইউম খান, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম, ট্রেজারি বিভাগ ও ইসলামিক ব্যাংকিং উইং ‘আল-আমিন’-এর প্রধান মো. আব্দুল গফুর রানা, ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের অপারেশনস বিভাগের প্রধান মো. মারজানুর রহমান এবং অপারেশনস ম্যানেজার কল্লোল বিশ্বাসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশজুড়ে ১৬৮ জন পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপারব্র্যান্ড এবং টেক জায়ান্ট ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রসারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় তাঁদের এই সম্মাননা প্রদান করা হয়।
সম্প্রতি ‘অর্জনই আমাদের অঙ্গীকার’ স্লোগানে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে ‘ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-র চেয়ারম্যান এস এম শামসুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে উপস্থিত পরিবেশকদের চলমান বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল করতে উদ্ভাবনী বিক্রয় ও বিপণন কৌশল গ্রহণের পরামর্শ ও দিক-নির্দেশনা দেওয়া হয়।
ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় দিনব্যাপী এই অনুষ্ঠানে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারাদেশ থেকে আসা ওয়ালটনের পরিবেশকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ওয়ালটন করপোরেট প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামসুল আলম বলেন, “ওয়ালটনের অন্যতম শক্তিশালী বিক্রয় নেটওয়ার্ক হচ্ছে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক। দেশজুড়ে ওয়ালটনের পরিবেশকগণ ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিক্রয় ও মার্কেট শেয়ার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।” তিনি বিক্রয় বৃদ্ধি ও ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে পরিবেশকদের আরও সময়োপযোগী ও উদ্ভাবনী বিপণন কৌশল গ্রহণের পরামর্শ দেন।
ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, “ওয়ালটন ইতিমধ্যে দেশের অন্যতম দ্রুত অগ্রসরমান কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এই সাফল্যের পেছনে অসাধারণ অবদান রেখেছেন ওয়ালটনের পরিবেশকগণ। ওয়ালটন পরিবারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।”
পণ্য বিক্রয় ও মুনাফা অর্জনের ধারাবাহিকতা বজায় রাখায় পরিবেশক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ধন্যবাদ জানান ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। তিনি বলেন, “ওয়ালটন ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যম হিসেবে কাজ করছে পরিবেশক প্রতিষ্ঠানগুলো। পারস্পরিক এই আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে আমরা এগিয়ে যাবো।” তিনি গ্রাহকদের কাছে ওয়ালটন পণ্যের উদ্ভাবনী ও সর্বাধুনিক স্মার্ট প্রযুক্তি ও ফিচারগুলো সঠিকভাবে উপস্থাপনের লক্ষ্যে বিক্রয় প্রতিনিধিদের নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে পরিবেশকদের উদ্দেশ্যে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম বলেন, শুরু থেকেই ওয়ালটন সর্বদা ব্যবসায়িক অংশীদারদের বিশেষ গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে আসছে। ওয়ালটন সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের দিনব্যাপী এই পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষ হয়।
বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সিএমএসএমই (CMSME) খাতে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা আয়োজন করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) বাগেরহাটের চিংড়ি গবেষণা কেন্দ্রে (বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট) এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার পরিচালক (পরিদর্শন) এস এম কামালুজ্জামান কামাল। কর্মশালায় লিড স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনার এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে এসবিএসি ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার ও এসইভিপি মো. মোফাজ্জল মামুন খান, রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান ও এসইভিপি মো. রাশেদ আকতার, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও ইভিপি মোহাম্মদ আব্দুল মান্নানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই কর্মশালায় খুলনা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, ক্রেডিট ইনচার্জ এবং বিপুল সংখ্যক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে এমএনসি ব্যাংকিং ডিপার্টমেন্টের সহযোগিতায় “বাংলাদেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের ভবিষ্যৎ-সংস্কারের এখনই সময়” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে আয়োজন করেছে। এপ্রিল ০৮, ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই কর্মশালায় নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়িক নেতৃবৃন্দসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজন অংশগ্রহণ করেন। কর্মশালায় বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণ এবং টেকসই বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) আকর্ষণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, এমপি, সভাপতি, বাংলাদেশ-চায়না কালচারাল, ইকোনমিক অ্যান্ড মাস কমিউনিকেশন সেন্টার (BCCEMCC) এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি তাঁর বক্তব্যে নীতিগত ধারাবাহিকতা, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, বে গ্রুপ এবং মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি ব্যবসা পরিচালনার সহজীকরণ, বিনিয়োগকারীদের আস্থা জোরদার এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বাস্তবধর্মী মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। তিনি বিদেশী বিনিয়োগ সহজতর করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন।
কর্মশালায় প্রখ্যাত চীনা বিনিয়োগকারী এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও অংশগ্রহণ করেন। তারা নীতিগত সংস্কার, বিনিয়োগ সহায়তা এবং বাংলাদেশের উদীয়মান সম্ভাবনা বিষয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করেন। এমটিবির শাখা ব্যবস্থাপক, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার এবং বিভিন্ন বিভাগের প্রধানরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা কর্মশালাটিকে জ্ঞান বিনিময় ও পেশাগত সম্পৃক্ততার একটি প্রাণবন্ত প্ল্যাটফর্মে পরিণত করে।
অনুষ্ঠানের সমাপ্তিতে ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মদ মামুন ফারুক, প্রধান, হোলসেল ব্যাংকিং ডিভিশন। তিনি উপস্থিত সকল সম্মানিত অতিথি ও অংশগ্রহণকারীদের মূল্যবান উপস্থিতি ও অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব মোবাইল অ্যাপ সোনালী ই-ওয়ালেট ব্যবহার করে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট হতে যে কোন বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি এবং বিকাশ অ্যাকাউন্ট হতে সোনালী ব্যাংকের যে কোন অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার সার্ভিস চালুর লক্ষে সোনালী ব্যাংক পিএলসি ও বিকাশ লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে এখন হতে সোনালী ই-ওয়ালেট মোবাইল অ্যাপ ব্যবহারকারীগণ খুব সহজেই বিকাশে টাকা পাঠানো ও বিকাশ হতে টাকা সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন।
সোমবার (২০ এপ্রিল ) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম এবং বিকাশ লিমিটেডের পক্ষে চিফ কমার্শিয়াল অফিসার আলী আহাম্মেদ চুক্তিতে স্বাক্ষর ও চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেন, বিকাশ লিমিটেডের ইভিপি এন্ড হেড অব ফিন্যান্স সার্ভিসেস জায়েদ আমিনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সম্পন্ন হওয়া ‘বাংলাদেশ পাওয়ার অ্যান্ড লাইটিং এক্সপো (বিপিএলএক্স) ২০২৬’-এ নিজেদের অত্যাধুনিক বিদ্যুৎ-প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করেছে দেশের শীর্ষস্থানীয় বিদ্যুৎ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এই প্রদর্শনীতে জ্বালানি খাতের বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা দেশের বিদ্যুৎ খাতের ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
‘পাওয়ারিং দ্য ফিউচার অব বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এনার্জিপ্যাক তাদের প্যাভিলিয়নটি সাজিয়েছিল। প্যাভিলিয়নটি পরিদর্শন করে শিল্পখাতের বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও নীতিনির্ধারকেরা আধুনিক, দক্ষ ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বিভিন্ন বাস্তবসম্মত সমাধান সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল এনার্জিপ্যাকের নতুন প্রজন্মের ট্রান্সফরমারসমূহ। এর মধ্যে পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এবং কাস্ট রেজিন ট্রান্সফরমারসহ বিভিন্ন বিশেষায়িত প্রযুক্তি দর্শকদের নজর কেড়েছে। ৩৩ কেভি থেকে শুরু করে ৪০০ কেভি পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থায় উচ্চ দক্ষতা নিশ্চিত করা এবং সিস্টেম লস বা বিদ্যুৎ অপচয় কমানোর লক্ষ্যে এসব প্রযুক্তি ডিজাইন করা হয়েছে, যা দেশের বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে সহায়ক হবে।
এর পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব বিদ্যুৎ সমাধান ও স্মার্ট প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এসব প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে বলে এনার্জিপ্যাকের পক্ষ থেকে জানানো হয়।
প্যাভিলিয়নে এনার্জিপ্যাকের সমন্বিত বিদ্যুৎ প্রকৌশল সক্ষমতাও তুলে ধরা হয়। দর্শনার্থীরা সাবস্টেশন নির্মাণে টার্নকি সমাধান, সুইচগিয়ার, প্যানেল এবং বিভিন্ন ভোল্টেজ রেঞ্জে বাস্তবায়িত প্রকল্পভিত্তিক প্রকৌশল সেবা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এছাড়া এনার্জিপ্যাকের অভিজ্ঞ প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে শিল্প ও বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ সংক্রান্ত বিভিন্ন কারিগরি সমাধান নিয়ে আলোচনার সুযোগ পান দর্শনার্থীরা।
দেশে টিকটকভিত্তিক বিজ্ঞাপনের ব্যবহার বাড়ছে—এই প্রেক্ষাপটে বিজ্ঞাপন সংশ্লিষ্টদের জন্য এক কর্মশালার আয়োজন করেছে অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি) ও টিকটকের অনুমোদিত পার্টনার এলেফ। ‘নেক্সট-জেন অ্যাডভার্টাইজিং: উইনিং উইথ টিকটক ইন বাংলাদেশ’ শীর্ষক এ সেশনটি শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর একতা কোওয়ার্কিং স্পেসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এএএবির সদস্যভুক্ত ১৭টি শীর্ষ বিজ্ঞাপন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তারা বাংলাদেশের ডিজিটাল বিজ্ঞাপনে টিকটকের বাড়তি প্রভাব এবং কীভাবে এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে কার্যকর প্রচারণা চালানো যায়, তা নিয়ে আলোচনা করেন।
সেশনটি পরিচালনা করে টিকটক বাংলাদেশের ক্লায়েন্ট পার্টনার টিম। এতে টিকটকে কী ধরনের কনটেন্ট ভালো কাজ করে, বিজ্ঞাপন কীভাবে আরও আকর্ষণীয় করা যায় এবং বিভিন্ন বিজ্ঞাপন সমাধান—এসব বিষয় সহজভাবে তুলে ধরা হয়। পাশাপাশি টিকটক ক্রিয়েটিভ এক্সচেঞ্জ (টিটিসিএক্স) নিয়েও আলোচনা হয়। টিকটকের এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিজিওনাল পার্টনার ডিরেক্টর স্টিফেন লে অনলাইনে যুক্ত হয়ে বিশ্বব্যাপী ট্রেন্ড ও অভিজ্ঞতা শেয়ার করেন। এ সময় বাংলাদেশ ও শ্রীলঙ্কার কান্ট্রি ডিরেক্টর এহসানুল হকও ভার্চুয়ালি সেশনে অংশ নেন।
শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয় জানতে চান। এতে টিকটককে আরও কার্যকরভাবে ব্যবহার করার আগ্রহ স্পষ্ট হয়ে ওঠে। অনুষ্ঠানে এএএবির সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে তিনি অংশগ্রহণকারীদের নিয়মিত শেখা ও নিজেদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। ডিজিটাল বিজ্ঞাপন খাতে দক্ষতা উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য এলেফকে ধন্যবাদ জানিয়েছে এএএবি।
এনআরবি ব্যাংক পিএলসি তার গ্রাহক ও কর্মীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তারেক রিয়াজ খান এবং মোহাম্মদ ফয়জুর রহমান আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় এনআরবি ব্যাংক পিএলসি-র সকল ডেবিট ও ক্রেডিট কার্ডধারী গ্রাহক এবং ব্যাংক কর্মীরা ইউনাইটেড হেলথকেয়ারের অধীনে প্যাথলজিক্যাল পরীক্ষা, রেডিওলজি ও ইমেজিং পরীক্ষা-নিরীক্ষা এবং বেড ও রুম ভাড়ার ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করবেন। এছাড়া সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাড়ি থেকে নমুনা সংগ্রহ এবং অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিশেষ সুবিধা প্রদান করা হবে।
এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহক ও কর্মীরা ইন্টারনাল মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, রিউম্যাটোলজি, ডার্মাটোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, গাইনোকোলজি এবং পেডিয়াট্রিক্সসহ বিভিন্ন বিভাগে অত্যন্ত অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকদের কাছ থেকে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি ২৪ ঘণ্টা কল সেন্টারের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা সেবা সচল থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এনআরবি ব্যাংক পিএলসি-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিটেইল ব্যাংকিং প্রধান মো. তৌফিকুল আলম চৌধুরী, কার্ডস প্রধান খাজা ওয়াসিউল্লাহ এবং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স প্রধান মো. শফিকুল হাসান। ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু রায়হান আল বেরুনি, কাস্টমার রিলেশনস ও কর্পোরেট মার্কেটিং প্রধান তারেক সামি রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।