বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩

আইএফআইসি ব্যাংকের পদ হারালেন সায়ান ফজলুর

করপোরেট ডেস্ক
প্রকাশিত
করপোরেট ডেস্ক
প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৪ ১৫:০৯

ঋণ খেলাপির কারণে আইএফআইসি ব্যাংকের ডিরেক্টর পদ হারালেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে সায়ান ফজলুর রহমান। গত ১১ আগস্ট আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে এ নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। এর আগে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তাঁর ছেলেসহ বেক্সিমকো গ্রুপের প্রতিনিধিত্বকারী সব পরিচালকের পদত্যাগ দাবি করেছেন ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তারা। একই সঙ্গে সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ এ সরোয়ারের সময়ে ‘অন্যায়ভাবে’ যাঁদের চাকরিচ্যুত করা হয়েছে, তাঁদের পুনর্বহালের দাবি জানানো হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। তাঁর ছেলে সায়ান ফজলুর রহমান কোটি কোটি টাকা পাচার করেছেন।

তারা জানান, সালমান এফের সহযোগী হিসেবে কাজ করেছেন সাবেক এমডি শাহ এ সরোয়ার, যিনি বর্তমানে ব্যাংকটির উপদেষ্টা। শাহ এ সরোয়ার ‘মানসিক চাপ সৃষ্টি করে’ অনেক কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করছেন।

বিষয়:

নির্বাচিত

মোঃ মাহবুব আলম জনতা ব্যাংক পিএলসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

জনতা ব্যাংক পিএলসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন মোঃ মাহবুব আলম। ২৫ নভেম্বর ২০২৬ তারিখ থেকে তিন বছরের জন্য তিনি জনতা ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি সাউথইস্ট ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ছিলেন। এ সময় তিনি ব্যাংকটির আর্থিক প্রবৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মোঃ মাহবুব আলম ১৯৯৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান- বিআইডিএস এ কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি যমুনা ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের শাখা প্রধানসহ কর্পোরেট ব্যাংকিংয়ের বিভিন্ন বিভাগে অভিজ্ঞতা অর্জন করেন। এরপর তিনি এনসিসি ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

মোঃ মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। নরসিংদী জেলার মনোহরদি উপজেলার দীঘাকান্দি গ্রামে ১৯৭৩ সালে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুসলেহ উদ্দিন আহমেদ এবং মাতা হাসনা বানু।

তাঁর দুরদর্শী নেতৃত্বে জনতা ব্যাংক পিএলসি বর্তমান সংকট কাটিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে বলে গ্রাহক-শুভানুধ্যায়ি ও কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা।


নির্বাচিত

এসওএস ইয়ুথ ভিলেজ ঢাকায় ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের সহায়তায় সৌরবিদ্যুৎ চালু

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

লোডশেডিংয়ের সময়ও কিশোরদের পড়াশোনা নির্বিঘ্ন রাখতে সম্প্রতি রাজধানীর এসওএস ইয়ুথ ভিলেজে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে। ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের আর্থিক সহায়তায় স্থাপিত এই ব্যবস্থার উদ্বোধন করেছে ওয়াইকেকে বাংলাদেশ ও এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশ।

এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের তত্ত্বাবধানে থাকা পিতৃমাতৃহীন ও সুবিধাবঞ্চিত কিশোরেরা ঢাকার এসওএস ইয়ুথ ভিলেজে বেড়ে ওঠে। এখানে তারা প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ও জীবনদক্ষতামূলক নানা বিষয়ে নিজেদের প্রস্তুত করে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ তাদের এই প্রাত্যহিক চর্চাকে আরও গতিশীল করবে।

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে ‘সোলার পাওয়ার সেটআপ প্রোগ্রাম–২০২৬’-এর আওতায় এ উদ্যোগে সহায়তা দিয়েছে ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেড। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে ভিলেজের বিদ্যুতের চাহিদার একটি বড় অংশ পূরণ হবে। এতে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা ও মাসিক বিদ্যুৎ খরচ কমার পাশাপাশি কার্বন নিঃসরণও হ্রাস পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাকাহিকো আসানো এবং প্রশাসন সমন্বয়কারী শিনোবু নাকায়ামা উপস্থিত ছিলেন। এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন এসওএস চিলড্রেন’স ভিলেজ ঢাকার প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী ও করপোরেট ফান্ডরেইজিং কর্মকর্তা মো. আরমান কবির মাহিদ।

উদ্বোধনী আয়োজনে এসওএস চিলড্রেন’স ভিলেজ ঢাকার প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী বলেন, “সন্ধ্যায় পড়তে বসে বিদ্যুৎ চলে গেলে অনেক সময় আলো না আসা পর্যন্ত কিশোরদের পড়াশোনা থমকে থাকে। সৌরবিদ্যুৎ চালু হওয়ায় এখন আর তাদের সেই মূল্যবান সময় নষ্ট হবে না। পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের মাধ্যমে আমরা পরিবেশ সুরক্ষাতেও ভূমিকা রাখতে পারব। এমন সময়োপযোগী সহায়তার জন্য ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডকে আন্তরিক ধন্যবাদ।“

সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের প্রত্যাশা, নিজেদের আবাসে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দেখে কিশোরেরা দৈনন্দিন জীবনে পরিবেশ ও জলবায়ু সুরক্ষার বিষয়ে সচেতন হয়ে উঠবে। ভবিষ্যতে তারা নিজেরাও জলবায়ু রক্ষায় সোচ্চার হবে এবং অন্যদের উৎসাহিত করবে।


নির্বাচিত

জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

বাংলাদেশি দক্ষ কর্মীদের, বিশেষ করে জাপানে, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে মুন্সি এন্টারপ্রাইজ লিমিটেড (MEL) ও জাপানভিত্তিক ফোর্থ ভ্যালি কনসিয়ার্জ করপোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন MEL-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব রাকিব মো. ফখরুল (রকি), ফোর্থ ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইয়োহেই শিবাসাকি এবং নির্বাহী পরিচালক মিস আকি তাকেদা। এ সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন জনাব শিনইচি তানাকা।

এই সহযোগিতার আওতায় মুন্সি ট্রেনিং একাডেমির (MTA) মাধ্যমে জাপানি ভাষা প্রশিক্ষণ (N4/N3) ও কারিগরি দক্ষতা উন্নয়ন এবং জাপানের স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার (SSW) কর্মসূচির অধীনে বাংলাদেশি কর্মী নিয়োগ ও জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। উভয় প্রতিষ্ঠান প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীদের জাপানি নিয়োগদাতাদের সঙ্গে সংযুক্ত করতে দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের লক্ষ্য ব্যক্ত করেছে।


নির্বাচিত

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘বিকাশ এক্সপেরিয়েন্স জোন’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য ক্যাশলেস লেনদেনের সব সেবাকে আরও সহজ ও নিরবচ্ছিন্ন করতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে বিকাশ। ফলে, ক্যাম্পাস প্রাঙ্গণেই প্রয়োজনীয় সকল বিকাশ সেবা নিতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি, ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে সেমিস্টার ফি থেকে শুরু করে ক্যান্টিনের কেনাকাটার পেমেন্ট সহ সব লেনদেন বিকাশ দিয়ে করার সুবিধা দিতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা স্মারকও স্বাক্ষর হয়।

সম্প্রতি রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকাশ এক্সপেরিয়েন্স জোন এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার ও বিকাশ এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ডেভিড অস্টিন ডাউল্যান্ড, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. মাশরুর রহিম সাদাত, যুগ্ম পরিচালক আজহারুল ইসলাম ভূঁইয়া; বিকাশ এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের ২০ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে নিরবচ্ছিন্ন সেবা দিতে প্রতিষ্ঠা করা হয়েছে এই এক্সপেরিয়েন্স জোন। এখান থেকে ব্যবহারকারীরা ক্যাশ-ইন, ক্যাশ-আউট, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, সেভিংস, অ্যাসিস্টেড মাইক্রোফাইন্যান্স ও রেমিটেন্স সেবা, পিন রিসেট-আনব্লক, কাস্টমার তথ্য হালনাগাদ, অ্যাকাউন্ট অ্যাকটিভেশন, স্টেটমেন্ট সহ বিকাশ অ্যাকাউন্ট সম্পর্কিত সব ধরনের সেবা নিতে পারবেন খুব সহজেই।

ক্যাম্পাসে সকল লেনদেন ক্যাশলেস করার উদ্যোগের আওতায় সেমিস্টার ফি, লাইব্রেরি ফি, ল্যাব ফি, অ্যাকটিভিটি ফি, যাতায়াত ফি, ক্যাফেটেরিয়া, ক্যান্টিন, স্টেশনারি দোকানের ফি সহ সবধরণের আর্থিক লেনদেন বিকাশ দিয়েই করতে পারবেন শিক্ষার্থীরা। এতে ক্যাশ টাকা বহনের প্রয়োজন কমার পাশাপাশি ক্যাম্পাসের দৈনন্দিন ছোট-বড় লেনদেন হবে আরও দ্রুত ও ঝামেলাহীন। ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ ক্যাশলেস লেনদেনে অভ্যস্ততা তৈরিতেও ভূমিকা রাখবে এই যৌথ উদ্যোগ। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনাও হবে স্বচ্ছ এবং সহজ।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার বলেন, পুরোপুরি ক্যাশলেস ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সেমিস্টার ফি থেকে শুরু করে ক্যাম্পাসের ছোট বড় সব ধরনের লেনদেনকে ডিজিটাল ব্যবস্থায় আনতে বিকাশ এর সাথে এই যৌথ উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের আরও সক্রিয়ভাবে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করতেও একসাথে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

বিকাশ এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বলেন, ক্যাশলেস ক্যাম্পাসের এই উদ্যোগটি অনুপ্রেরণাদায়ক। গ্রাহকের প্রকৃত চাহিদা ও সমস্যা সঠিকভাবে চিহ্নিত করতে পারলেই কার্যকর সমাধান তৈরি করা সম্ভব। শুরুর দিকে মোবাইল আর্থিক সেবার প্রসার মানুষের জরুরি আর্থিক প্রয়োজন মেটানোর মাধ্যমে ঘটলেও, এখন ক্রমেই তা মানুষের দৈনন্দিন লেনদেনসহ আরও কার্যকর আর্থিক সেবা গ্রহণের সুযোগ করে দিয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে এই উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ক্যাশলেস ব্যবস্থা সম্প্রসারণের ক্ষেত্রেও একটি কার্যকর উদাহরণ হয়ে উঠবে।

উল্লেখ্য, বিকাশের মাধ্যমে এখন ঘরে বসেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অনলাইন কোর্স ও ট্রেনিং ইনস্টিটিউটের এডুকেশন ফি পরিশোধ করা যায়। ফলে ফি জমা দিতে শিক্ষার্থী বা অভিভাবকদের আর প্রতিষ্ঠানে গিয়ে লাইনে দাঁড়াতে হয় না। ফি পরিশোধ হওয়ার পর পাওয়া যায় তাৎক্ষণিক নোটিফিকেশন ও ডিজিটাল রসিদ।


নির্বাচিত

প্রাইম ব্যাংক, Lloyds ও Enigio-র হাত ধরে যুক্তরাজ্য-বাংলাদেশে ডিজিটাল বাণিজ্য

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

প্রাইম ব্যাংক পিএলসি, Lloyds এবং Enigio বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একাধিক আন্তঃসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করেছে। সবকটি কালেকশনের কাগজপত্র প্রস্তুত করে Lloyds-এর কাছে ডিজিটালভাবে পাঠাতে প্রাইম ব্যাংকের সময় লেগেছে এক ঘণ্টারও কম। এতে প্রক্রিয়াকরণের সময় খুবই কমে এসেছে, এবং প্রমাণিত হয়েছে যে ডিজিটাল বাণিজ্য এখন দৈনন্দিন কার্যক্রমের জন্য প্রস্তুত।

চালানগুলো রপ্তানি করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান Viyellatex Limited, যুক্তরাজ্যের একটি শীর্ষস্থানীয় পোশাক পাইকারি প্রতিষ্ঠানের কাছে। ঢাকায় প্রাইম ব্যাংক রেমিটিং ব্যাংক এবং যুক্তরাজ্যে Lloyds কালেক্টিং ব্যাংক হিসেবে কাজ করেছে। প্রতিটি চালানের কাগজপত্র trace:original-এ ইস্যু ও হস্তান্তর করা হয়েছে, এবং ক্রেতা ডিজিটাল প্রমিসরি নোটে স্বাক্ষর করে কালেকশনগুলো গ্রহণ করেছেন। প্রমিসরি নোটগুলোও Enigio-র trace:original পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে।

Lloyds একই trace:original সমাধান ব্যবহার করে এয়ার ওয়েবিলের বিপরীতে রিলিজ নোট ডিজিটালি ইস্যু করে মূল কালেকশন ডকুমেন্টের সাথে আমদানিকারকের কাছে হস্তান্তর করেছে। বাংলাদেশে ডিজিটাল ডকুমেন্ট তৈরি থেকে শুরু করে ক্রেতার কাছে ডকুমেন্ট হস্তান্তর পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সময় লেগেছে ৪৮ ঘণ্টা। কোনো পর্যায়েই কাগজের মূল কপি বা কুরিয়ারের প্রয়োজন হয়নি।

এতদিন এই বাণিজ্য রুটে আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্য একটি একটি করে লেনদেনের মধ্যে সীমাবদ্ধ ছিল। একসাথে কয়েকটি কালেকশন সম্পন্ন করা, এবং প্রাইম ব্যাংকে বা রেমিটিং ব্যাংকের কাজ এক ঘণ্টারও কম সময়ে শেষ করা, একটি সফল পাইলটকে এমন একটি কার্যকর চ্যানেলে রূপ দিয়েছে, যার ওপর ব্যাংক, ক্রেতা ও রপ্তানিকারকেরা প্রতিদিন নির্ভর করতে পারবেন।

লেনদেনগুলো বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল বাণিজ্য কাঠামোর ওপর ভিত্তি করে সম্পন্ন হয়েছে, যা অনুমোদিত ব্যবস্থার আওতায় বাণিজ্যিক কাগজপত্রের ইলেকট্রনিক উপস্থাপনের সুযোগ দেয়। পাশাপাশি যুক্তরাজ্যের Electronic Trade Documents Act 2023 ডিজিটাল বাণিজ্যিক কাগজপত্রকে কাগজের ডকুমেন্টের সমান আইনি মর্যাদা দিয়েছে।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান বলেন, “একটি সুনির্দিষ্ট ডিজিটাল লেনদেন প্রমাণ করে যে প্রযুক্তিটি কাজ করছে। একসাথে একাধিক লেনদেন, এক ঘণ্টারও কম সময়ে তার দলিলাদি প্রস্তুতকরণ এবং পুরো প্রক্রিয়াটি ৪৮ ঘণ্টায় শুরু থেকে শেষ করা প্রমাণ করে যে আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্য এখন দৈনন্দিন ব্যবসার জন্য প্রস্তুত। Lloyds ও Enigio-র সাথে মিলে আমরা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ডিজিটাল বাণিজ্যকে পরীক্ষামূলক পর্যায় থেকে এমন একটি চ্যানেলে রূপ দিয়েছি, যা আমাদের রপ্তানিকারকেরা প্রতিদিন ব্যবহার করতে পারবেন।”

Lloyds-এর Transaction Banking Products বিভাগের ব্যবস্থাপনা পরিচালক Surath Sengupta বলেন, “এই মাসের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে আমাদের প্রথম ডিজিটাল বাণিজ্য লেনদেন দেখিয়েছিল কী সম্ভব। একাধিক কালেকশন ডিজিটালভাবে সম্পন্ন করা আমাদের আরও এক ধাপ এগিয়ে নিয়েছে, যা দেখায় কীভাবে ডিজিটাল বাণিজ্য একটি একক লেনদেন থেকে ব্যবসা পরিচালনার একটি পুনরাবৃত্তিযোগ্য পদ্ধতিতে রূপ নিতে পারে। প্রচলিত জটিল প্রক্রিয়া থেকে কাগজ ও প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য বাণিজ্যকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে পারি, যাতে ডিজিটাল বাণিজ্য ব্যতিক্রম নয়, বরং স্বাভাবিক নিয়মে পরিণত হয়।”

Enigio-র প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (CCO) Alex Waites বলেন, “বড় পরিসরে ডিজিটাল বাণিজ্য দেখতে এমনই। ধীর গ্রহণযোগ্যতা, পাইলট ও প্রুফ অব কনসেপ্ট নিয়ে আমরা এখনও অনেক কথা শুনি, কিন্তু বাস্তবে যা ঘটছে তার সাথে সেই ধারণা ক্রমেই বেমানান হয়ে পড়ছে। ব্যাংক ও প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে প্রকৃত বাণিজ্যিক লেনদেনে, উল্লেখযোগ্য পরিমাণে ডিজিটাল বাণিজ্যিক কাগজপত্র ব্যবহার করছে, কারণ trace:original দিয়ে শুরু করা সহজ এবং বড় পরিসরে নেওয়াও সহজ। পরীক্ষা-নিরীক্ষা থেকে নিয়মিত কার্যক্রমে রূপান্তর ইতোমধ্যে শুরু হয়ে গেছে।”

এই লেনদেনগুলো ডিজিটাল বাণিজ্যে প্রাইম ব্যাংকের আগের কাজের ধারাবাহিকতা। ২০২৬ সালের জুলাইয়ে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের পাইলট কর্মসূচির আওতায় দেশের প্রথম eUCP ও eURC নিয়মে পরিচালিত লেনদেন সম্পন্ন করে, এবং প্রথম ব্যাংক হিসেবে ICC-র বৈশ্বিক eUCP মানচিত্রে বাংলাদেশকে যুক্ত করে। Lloyds ও Enigio এই মাসের শুরুতে বাংলাদেশের আরেকটি ব্যাংকের সাথে দেশের প্রথম ইলেকট্রনিক বিল অব লেডিংসহ ডকুমেন্টারি কালেকশন লেনদেন সম্পন্ন করেছে, যা দেখায় যে ডিজিটাল বাণিজ্য গতি পাচ্ছে। এই কালেকশনগুলোর মাধ্যমে প্রাইম ব্যাংক দেশের প্রথম ব্যাংক হিসেবে আমদানি ও রপ্তানি, উভয় ক্ষেত্রেই আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্য সম্পন্ন করল। এটি আরও প্রমাণ করে যে প্রাইম ব্যাংক বিশ্বের যেকোনো ডিজিটাল বাণিজ্য কাঠামো ও যেকোনো অংশীদার ব্যাংকের সাথে কাজ করতে প্রস্তুত।


নির্বাচিত

বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো সবসময়ই উদ্ভাবনে নিজেদের প্রতিশ্রুতি পূরণে নিরলস চেষ্টা করে যাচ্ছে। এই প্রতিশ্রুতি থেকেই ঢাকার মতিঝিলে অবস্থিত অপো ফ্ল্যাগশিপ স্টোরে সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন করছে অপো। স্মার্টফোনের পাশাপাশি, প্রিমিয়াম ডিভাইস ও আইওটি পণ্যের পোর্টফোলিওতেও নিজেদের প্রযুক্তিগত ইকোসিস্টেমকে আরও বিস্তৃত করছে অপো, যা ক্রেতাদের জন্য আরও স্মার্ট ও কানেক্টেড অভিজ্ঞতা নিশ্চিত করছে। এই যাত্রায় আরেকটি মাইলফলক হিসেবে বাংলাদেশের স্মার্টফোন ফটোগ্রাফিতে প্রথমবারের মতো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সে যুক্ত করা হয়েছে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম।

ফার্স্ট সেল অনুষ্ঠানে অপোর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি, ডিজিটাল ইনফ্লুয়েন্সার ও ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ক্রেতারা উপস্থিত ছিলেন। এ আয়োজনটি বাংলাদেশের ক্রেতাদের কাছে প্রিমিয়াম প্রযুক্তি, অর্থবহ উদ্ভাবন ও কানেক্টেড অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অপোর নিরবচ্ছিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন।

ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের মূল আকর্ষণ এর যুগান্তকারী ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম, যেখানে রয়েছে ২০০ মেগাপিক্সেল মেইন, আল্ট্রা-ওয়াইড ও টেলিফটো ক্যামেরা। হ্যাসেলব্লাডের সাথে যৌথভাবে তৈরি এই সিস্টেম উন্নত ইমেজিং প্রযুক্তির সাথে পেশাদার ফটোগ্রাফি দক্ষতার সমন্বয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ছবির নিখুঁত ডিটেইল ধরে রাখতে সক্ষম। বিস্তৃত ল্যান্ডস্কেপ থেকে শুরু করে দূরের বিষয়বস্তু বা প্রতিদিনের মুহূর্ত, সব ক্ষেত্রেই ব্যবহারকারীরা ফটোগ্রাফির নতুন স্বাধীনতা উপভোগ করতে পারবেন।

কেবল রেজ্যুলুশন নয়, অপোর ‘ট্রু টু আইজ’ ইমেজিং দর্শনকে সামনে রেখে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স তৈরি করা হয়েছে। যার লক্ষ্য মানুষ খালি চোখে যেভাবে কোনো দৃশ্য দেখে ছবিতেও সেই স্বাভাবিক রূপ তুলে ধরা। এই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে দ্য নেক্সট জেনারেশন লুমো ট্রু ইমেজ ইঞ্জিন। নির্ভুল রঙ, প্রাকৃতিক আলোর প্রতিফলন ও ছবির নিখুঁত বিবরণ তুলে ধরা এর কাজ।

এর কালার প্রযুক্তির মূলে রয়েছে ডেডিকেটেড ‘ট্রু কালার ক্যামেরা’, যেখানে ২৪-চ্যানেল মাল্টিস্পেকট্রাল সেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রচলিত ক্যামেরা সেন্সরগুলো মূলত লাল, সবুজ ও নীল রঙের ওপর নির্ভর করে ছবি ধারণ করে। তবে, এই প্রযুক্তি আশপাশের আলো থেকে অতিরিক্ত স্পেকট্রালগুলো সংগ্রহ করতে সক্ষম। ফলে, ক্যামেরাটি আশপাশের আলোর পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারে ও মিশ্র আলোর মতো জটিল পরিবেশেও রঙের সূক্ষ্ম পার্থক্যগুলো আলাদা করতে সহায়তা করে। এই অতিরিক্ত তথ্য লুমো ট্রু কালার ইঞ্জিনকে আরও নিখুঁতভাবে রং ও হোয়াইট-ব্যালেন্স সমন্বয় করতে সহায়তা করে। যা অপ্রয়োজনীয় স্যাচুরেশন না বাড়িয়ে স্কিন টোন, আকাশ ও সবুজ প্রকৃতির মতো পরিচিত রঙগুলো আরও স্বাভাবিক ও প্রাণবন্তভাবে ফুটিয়ে তুলতে পারে।

এছাড়াও, এই ইমেজিং সিস্টেমে ১৫ইভি পর্যন্ত আল্ট্রা-হাই ডায়নামিক রেঞ্জ রয়েছে, যা উজ্জ্বল আলো থেকে শুরু করে অন্ধকারাচ্ছন্ন অংশ পর্যন্ত আলোর বিস্তৃত তথ্য ধারণ করতে পারে। এর পাশাপাশি, লুমো ন্যাচারাল টোন ইঞ্জিন অপোর নিজস্ব ন্যাচারাল টোন কার্ভ ব্যবহার করে আলো ও ছায়ার মধ্যকার ভারসাম্য বজায় রাখে। মুখমণ্ডল অতিরিক্ত উজ্জ্বল করা বা অন্ধকার অংশগুলোকে ফ্ল্যাট করে দেওয়ার পরিবর্তে, এটি পুরো ছবিতে প্রাকৃতিক উজ্জ্বলতা, গভীরতা ও কনট্রাস্ট ধরে রাখে। অন্যদিকে, লুমো হাইপার পিক্সেল ইঞ্জিন ছবির তথ্য প্রক্রিয়াজাত করে কৃত্রিম শার্পেনিং কমিয়ে আনে এবং সূক্ষ্ম ডিটেইল ও টেক্সচার অক্ষুণ্ণ রাখে। এই প্রযুক্তিগুলো একইসাথে ছবির প্রকৃত রং, আলো ও সামগ্রিক পরিবেশকে ঠিক রেখে অপোর ‘ট্রু টু আইজ’ দর্শনকে বাস্তবে রূপান্তরিত করে।

ডিভাইসটিতে উন্নত ভিডিওগ্রাফি নিশ্চিত করতে ৩০ এফপিএস-এ ৮কে রেকর্ডিং, ১২০ এফপিএস পর্যন্ত ৪কে রেকর্ডিং ও ৪কে ডলবি ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ‘ওপেন গেট ক্যাপচার’-এর মতো ফিচার থাকায় কনটেন্ট ক্রিয়েটররা উন্নত মানের ভিডিও ধারণ ও নির্মাণের ক্ষেত্রে আরও বেশি সৃজনশীল স্বাধীনতা পাবেন।

ক্যামেরার অসাধারণ সক্ষমতার পাশাপাশি, ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স একটি পূর্ণাঙ্গ ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা নিশ্চিত করবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো চিপসেট, ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি স্টোরেজ, ৬.৭৮-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। এছাড়াও, এতে ৮০ ওয়াট সুপারভুক ওয়্যার্ড চার্জিং ও ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে, যা শক্তিশালী পারফরম্যান্স, অনবদ্য ভিজ্যুয়াল ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের সমন্বয়ে ব্যবহারকারীদের অনন্য অভিজ্ঞতা দিবে।

স্মার্টফোনের পাশাপাশি, অপো কানেক্টেড পণ্যের ইকোসিস্টেমের মাধ্যমে একটি বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করছে। ট্যাবলেট, ইয়ারবাড ও স্মার্টওয়াচের মতো পণ্যের সমাহার নিয়ে অপো প্রতিদিনের জীবনের সব ক্ষেত্রে একটি নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে চায়। স্থানীয় ক্রেতাদের কাছে প্রিমিয়াম প্রযুক্তির বিস্তৃত অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্র্যান্ডটি আগামীতে বাংলাদেশে আরও উন্নত মানের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, উদ্ভাবনী আইওটি পণ্য ও স্মার্ট ডিভাইস নিয়ে আসার পরিকল্পনা করছে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “আজকে অপোর জন্য একটি বিশেষ দিন। কারণ, আমরা বাংলাদেশে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন করছি। বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম ও আমাদের ‘ট্রু টু আইজ’ ইমেজিং দর্শনের মাধ্যমে আমরা ক্রেতাদের জন্য ফটোগ্রাফির নতুন দিগন্ত উন্মোচন করেছি। অপো এখন আর কেবল স্মার্টফোন উৎপাদক প্রতিষ্ঠান নয়। আমরা ট্যাবলেট, ইয়ারবাড ও স্মার্টওয়াচের মতো পণ্য নিয়ে একটি সম্পূর্ণ প্রযুক্তিগত ইকোসিস্টেম তৈরি করছি, যা দৈনন্দিন জীবনকে আরও স্মার্ট, সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। ভবিষ্যতে আমরা বাংলাদেশে আরও হাই-এন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও উদ্ভাবনী আইওটি পণ্য নিয়ে আসার পরিকল্পনা করছি। আমাদের লক্ষ্য একটি কানেক্টেড অভিজ্ঞতা তৈরি করা, যা ক্রেতাদের জীবনকে আরও বেশি সাবলীল করে তুলবে।”

ফার্স্ট সেল অনুষ্ঠানটি অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ক্রেতাদের জন্য এক নতুন যাত্রার সূচনা করেছে। তাদের এই আস্থা ও উচ্ছ্বাস বাংলাদেশে প্রিমিয়াম স্মার্টফোন উদ্ভাবন ও উন্নত মোবাইল ফটোগ্রাফির প্রতি ক্রমবর্ধমান আগ্রহেরই প্রতিফলন। অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স এখন ঢাকার মতিঝিলের অপো ফ্ল্যাগশিপ স্টোর ও সারাদেশে অপোর অনুমোদিত রিটেইল চ্যানেলগুলোতে পাওয়া যাচ্ছে। লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে, এই দুটি আকর্ষণীয় রঙে ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৫৯,৯৯৯ টাকা।


নির্বাচিত

আইএফআইসি ব্যাংক-ড্রিম স্কয়ার রিসোর্ট এর সমঝোতা স্বারক সই

ছবি: সংগৃহীত
আপডেটেড ২৫ নভেম্বর, ২০২৬ ২২:৩৩
কর্পোরেট ডেস্ক

আইএফআইসি ব্যাংক পিএলসি ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

আইএফআইসি ব্যাংকের এএমডি ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব ইমরান আহমেদ এবং ড্রিম স্কয়ার রিসোর্ট এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এসিস্ট্যান্ট ডিরেক্টর, সেলস এন্ড মার্কেটিং জনাব মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকেরা ড্রিম স্কয়ার রিসোর্ট এর রুম ভাড়ায় ৩০% (সপ্তাহের কর্মদিবসে), ২০% (সাপ্তাহিক ছুটির দিনে); আ-লা কার্ট মেনুতে ১০%; স্পা সার্ভিসে ১০% ছাড় উপভোগ করতে পারবেন।


নির্বাচিত

ইউনিভার্সেল মেডিকেলের `টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা-২০২৬'

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন মেধাবী নবীন চিকিৎসককে স্বীকৃতি জানাতে দ্বিতীয়বারের মতো ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’ আয়োজন করে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

বিশেষ এই আয়োজনটি হয়ে ওঠে নবীন চিকিৎসকদের উৎসাহ, স্বীকৃতি ও উৎসর্গের এক মিলনমেলা। সাধারণ মানুষ চিকিৎসকদের পরীক্ষায় এই মেধাক্রমের বিষয়টি সম্পর্কে ওয়াকিফহাল নয় তাই এই বিশেষ খবরটি জানাতে এবং মেধাবী চিকিৎসকদের স্বীকৃতি প্রদান ও অনুপ্রাণিত করতেই এই বিশেষ আয়োজন।

ডা. আশীষ বলেন ‘চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে অনুপ্রাণিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সদা মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকাসহ সারাদেশের জটিল ও মুমূর্ষ রোগীদের উন্নত চিকিৎসা প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. নূরুল ইসলাম, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল; গণমাধ্যম ব্যক্তিত্ব, চিন্তক ও বিতার্কিক ডা. আব্দুন নূর তুষার, শিক্ষকদের পক্ষ থেকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারির বিভাগীয় প্রধান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দীপু এবং গণমাধ্যমের পক্ষ থেকে এটিএন বাংলার সিইও অ্যান্ড অ্যাডভাইজার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মীর মো. মোতাহার হাসান।

নিজ নিজ বক্তব্যে সবাই এই আয়োজনকে বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় একটি যুগান্তকারী উদ্যোগ বলে উল্লেখ করেন এবং ব্যতিক্রমী এই আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন বক্তারা । অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত মেধাবী চিকিৎসকরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চূড়ান্ত পেশাগত এমবিবিএসপরীক্ষায় মেধাতালিকায় শীর্ষ দশে স্থান পাওয়া নবীন চিকিৎসকরা হলেন—

১ম. ডা. সাফিয়া তাসনিম সেমন্তি (ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩৩৭)

২য়. ডা. ফারিহা রহমান (ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩৩৪)

৩য়. ডা. আল ইশরাত জাহান ঈশিতা (ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩০৮)

৪র্থ. ডা. ইসরাত নাজিয়া তানিন (পটুয়াখালী মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৯২)

৫ম. ডা. সিফাত-ই-সাদিকা (ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৯০) - (যুগ্ম)

৫ম. ডা. মো: তৌহিদুল ইসলাম (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৯০) - (যুগ্ম)

৭ম. ডা. নামান মুখিজা (ভারত) (তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮৯)

৮ম. ডা. নাহিদ ইসলাম শমী (পটুয়াখালী মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮৮) - (যুগ্ম)

৮ম. ডা. মাহমুদুন নবী ইমন (ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮৮) - (যুগ্ম)

৮ম. ডা. আলিফ সানজানা রুমু (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮৮) - (যুগ্ম)

হাসপাতালের পক্ষ থেকে শীর্ষস্থানীয় এই ১০ জন মেধাবী ইন্টার্ন চিকিৎসকের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ (ইউএসএ) ও উপহার সামগ্রী প্রদান করা হয় এবং আগত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল জানায়- এই আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়া হবে, যাতে চিকিৎসা শিক্ষায় অর্জন ও মেধা আরও বিকশিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দিত উপস্থাপিকা শান্তা জাহান ও সমন্বয় করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের হেড অব ব্র্যান্ড সিএফ জামান।


নির্বাচিত

আরও আধুনিক প্রযুক্তি ও ম্যাসকিউলার ডিজাইনে নতুন Honda Hornet 2.0

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ঢাকায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স এবং আকর্ষণীয় স্ট্রিটফাইটার ডিজাইনের সমন্বয়ে নতুন Honda Hornet 2.0 বাজারে এনেছে। ১৯৯৬ সালে Hornet সিরিজের যাত্রা শুরুর ধারাবাহিকতায় এবং ২০২৪ সাল থেকে বাংলাদেশের সড়কে Hornet 2.0-এর উপস্থিতিকে আরও সমৃদ্ধ করতে নতুন মডেলটিতে যুক্ত হয়েছে বেশ কিছু আধুনিক প্রযুক্তি ও উন্নত ফিচার।

নতুন Hornet 2.0-তে রয়েছে ১৮৪.৪ সিসি পিজিএম-এফআই ইঞ্জিন, যা ৮৫০০ আরপিএম-এ ১৬.৬ পিএস পাওয়ার এবং ৬০০০ আরপিএম-এ ১৫.১ এনএম টর্ক উৎপন্ন করে। রাইডিংকে আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত করতে যুক্ত হয়েছে হোন্ডা সিলেক্টিভ টর্ক কন্ট্রোল (HSTC), BOSCH-এর ডুয়েল-চ্যানেল ABS এবং অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ। পাশাপাশি SHOWA ব্র্যান্ডের গোল্ডেন USD ফ্রন্ট ফর্ক, ১৪০ মিমি চওড়া রিয়ার টায়ার এবং সামনে ২৭৬ মিমি ও পেছনে ২২০ মিমি পেটাল ডিস্ক ব্রেক বাইকটির স্থিতিশীলতা, নিয়ন্ত্রণ ও ব্রেকিং সিস্টেমকে আরও উন্নত করেছে।

প্রযুক্তিগত সংযোজনের মধ্যে রয়েছে নতুন কালার টিএফটি মিটার, যেখানে গিয়ার পজিশন, রিয়েল-টাইম মাইলেজ এবং অবশিষ্ট জ্বালানিতে সম্ভাব্য দূরত্ব দেখার সুবিধা রয়েছে। তিনটি ব্রাইটনেস লেভেল ও দুটি ডিসপ্লে থিমের পাশাপাশি এতে যুক্ত হয়েছে টাইপ-সি চার্জিং পোর্ট। সম্পূর্ণ এলইডি লাইটিং সিস্টেম, এক্স-শেপড এলইডি টেইল ল্যাম্প এবং ইমার্জেন্সি স্টপ সিগন্যাল (ESS) বাইকটির নিরাপত্তা ও দৃশ্যমানতা বাড়িয়েছে। সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরসহ ইঞ্জিন কাট-অফ সুইচ এবং ইঞ্জিন স্টপ সুইচ প্রতিদিনের রাইডিংয়ে বাড়তি নিরাপত্তার পাশাপাশি ব্যবহারিক সুবিধাও নিশ্চিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মি. সুসুমু মরিসাওয়া হোন্ডার ‘দ্য পাওয়ার অব ড্রিমস’ দর্শনের কথা তুলে ধরে বলেন, নতুন Hornet 2.0-তে স্বতন্ত্র ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও আনন্দদায়ক রাইডিং অভিজ্ঞতার সমন্বয় ঘটানো হয়েছে, যা বাংলাদেশের রাইডারদের পরিবর্তিত চাহিদা ও প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা মি. শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান নতুন টিএফটি মিটারের ব্যবহারিক সুবিধা এবং HSTC ও ডুয়েল-চ্যানেল ABS-এর মাধ্যমে উন্নত নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরেন। তাঁর ভাষায়, “দ্য বিস্ট ইভলভ্‌স” ।

নতুন Honda Hornet 2.0 পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় রঙে রেডিয়েন্ট রেড মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক এবং পার্ল ইগনিয়াস ব্ল্যাক।


নির্বাচিত

খেলাপি ঋণ আদায়ে আইনি দক্ষতা বাড়াতে ব্র্যাক ব্যাংকের গুরুত্বারোপ

ছবি: সংগৃহীত
আপডেটেড ২৫ নভেম্বর, ২০২৬ ২২:৩৩
কর্পোরেট ডেস্ক

খেলাপি ঋণ আদায় ও মামলা নিষ্পত্তির কার্যকারিতা বাড়াতে ঢাকা ও চট্টগ্রামে দিনব্যাপী আইনি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ‘প্র্যাকটিক্যাল কোর্ট প্রসিডিংস অ্যান্ড রিলেটেড ব্যাংকিং লজ’ শীর্ষক এ কর্মশালায় আদালতের কার্যক্রম, ব্যাংকিং আইন ও ঋণ আদায়ের আইনি কৌশল নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান। ব্যাংকের লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান কার্যালয় ও বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের অর্ধশতাধিক কর্মকর্তা অংশ নেন। বিষয়ভিত্তিক একজন আইন বিশেষজ্ঞ রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন।

কর্মশালায় অর্থঋণ আদালত আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, সংশ্লিষ্ট ব্যাংকিং আইন, আদালতের বাস্তব কার্যক্রম, লিটিগেশন ম্যানেজমেন্ট এবং খেলাপি ঋণ আদায়ে আইনি প্রতিকারের কৌশল নিয়ে আলোচনা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের চিফ লিগ্যাল অফিসার ব্যারিস্টার রশীদ আহমেদ এবং হেড অব লিটিগেশন ম্যানেজমেন্ট মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও একই বিষয়ে কর্মশালার আয়োজন করে ব্যাংকটি। সেখানে একজন অভিজ্ঞ আইন বিশেষজ্ঞ প্রশিক্ষণ দেন।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, ঋণ আদায় ও বিচারিক কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনগত ও প্রক্রিয়াগত দক্ষতা বাড়ানোই এ আয়োজনের উদ্দেশ্য। এর মাধ্যমে খেলাপি ঋণসংক্রান্ত মামলা কার্যকরভাবে পরিচালনা ও দ্রুত নিষ্পত্তির পাশাপাশি সম্পদের গুণগত মান উন্নয়ন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে।


নির্বাচিত

এসএমই পণ্য মেলায় এনআরবিসি ব্যাংক

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা ও ব্যাংকিং সেবা সম্পর্কিত তথ্য জানাতে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় অংশ নিয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি।উদ্যোক্তাদের জন্য সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং ব্যবসা সম্প্রসারণে আর্থিক সহায়তার সুযোগ তুলে ধরছে ব্যাংকটি।সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন ˆমত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় এনআরবিসি ব্যাংকের স্টল উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি এন্ড সিইও) ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ ।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. শাহীন হাওলাদার, এসএমই-বিজনেস, মাইক্রো অ্যান্ড এগ্রি বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের ( সিআরএমডি-এসএমই, মাইক্রো, এগ্রি-ইসলামিক) প্রধান মো. শফিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন|

শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশন আয়োজিত সাত দিনব্যাপী এ মেলা চলবে ২২ থেকে ২৮ নভে¤^র, ২০২৬ পর্যন্ত।এতে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন।মেলায় এনআরবিসি ব্যাংকের স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ব্যাংকের বিভিন্ন ঋণসুবিধা, অর্থায়ন পণ্য ও ব্যাংকিং সেবা তুলে ধরা হচ্ছে|

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা ˆতরি এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।বিশেষ করে কৃষি, কৃষিজাত শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যাপক প্রসার ও বিকাশের সম্ভাবনা রয়েছে।বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমš^য়ের মাধ্যমে নিয়মিত ঋণ ও পুনঃঅর্থায়ন সুবিধা প্রকৃত উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করছি।আমাদের লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবা সম্প্রসারণ, নতুন উদ্যোক্তা ˆতরি এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা |’

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংকের ১০৯ শাখা ও ৪০০ টি উপশাখার মাধ্যমে সারাদেশে ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে।উদ্যোক্তা উন্নয়নে বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থায়নের আওতা বাড়াতে কাজ করছে এনআরবিসি ব্যাংক।গ্রামীণ অর্থনীতি ও স্থানীয় শিল্পের উন্নয়নে ব্যাংকটির এনআরবিসি সুফলা, এনআরবিসি গতি, এনআরবিসি কৃষকের হাসি, এনআরবিসি নারী, এনআরবিসি দেশগড়ি, এনআরবিসি প্রবাসবন্ধু ঋণপণ্য চালু রয়েছে ।


নির্বাচিত

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর নির্বাহী কমিটির ৫ম সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর নির্বাহী কমিটির ৫ম সভা ২৩ নভেম্বর ২০২৬ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আইবিসিএফ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভাপতিত্ব করনে।

সভায় ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের বিভিন্ন নীতিগত বিষয়, বিদ্যমান সমস্যা ও তার সমাধান এবং এ খাতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ খাতের সামগ্রিক বিকাশ, টেকসই উন্নয়ন ও সম্প্রসারণের স্বার্থে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সদস্যদের মধ্যে সমন্বয় জোরদার এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নির্বাহী কমিটির সদস্যের মধ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান বদিউর রহমান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান কাজী শায়রুল হাসান, স্ট্যার্ন্ডাড ইসলামী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান ফিরোজুর রহমান, এনসিসি ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান আলহাজ্ব মো. নূরুন নেওয়াজ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আলতাফ হুসাইন উপস্থিত ছিলেন। এছাড়া আইবিসিএফ এর অনারারী সচিব নূরুল ইসলাম খলিফা, স্ট্যার্ন্ডাড ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: সিদ্দিকুর রহমান এবং আইবিসিএফ সহকারী সচিব, জাহাঙ্গীর আলম সভায় উপস্থিত ছিলেন।


নির্বাচিত

৫ম বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডসে সম্মাননা পেলেন দেশের ২৩ জন শীর্ষ করপোরেট নির্বাহী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

দেশের করপোরেট অঙ্গনের ২৩ জন শীর্ষস্থানীয় নির্বাহীকে সম্মাননা প্রদানের মাধ্যমে সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডসের ৫ম আসর। ইউনাইটেড গ্রুপের পরিবেশনায়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঞ্চালনায় এবং নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই ফ্ল্যাগশিপ উদ্যোগটি আয়োজন করে। এ বছর ২২টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। আয়োজনটিতে দেশের শীর্ষ সি–স্যুট নির্বাহী, বোর্ড সদস্য, উদ্যোক্তা ও প্রাতিষ্ঠানিক নীতিনির্ধারকরা অংশ নেন।

অতিথিদের স্বাগত জানিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, “বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমাদের নেতৃত্বের মানই ঠিক করবে দেশ কোন পথে এগোবে। আজ যাঁদের সম্মাননা দেওয়া হচ্ছে, তাঁরা দেখিয়েছেন যে নতুন করে ভাবার সাহস ও কাজ বাস্তবায়নের শৃঙ্খলা ছাড়া দূরদৃষ্টি অর্থবহ হয় না। সি–স্যুট অ্যাওয়ার্ডস তাঁদের অর্জনকে স্বীকৃতি দেয় এবং আগামী দিনের করপোরেট নেতৃত্বের মানদণ্ড নির্ধারণ করে।”

এ বছর সম্মাননাটির জন্য ৯৭টি মনোনয়ন জমা পড়ে। একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও উচ্চমানসম্পন্ন মূল্যায়ন নিশ্চিত করতে একটি কঠোর প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের বাছাই করা হয়। বাছাই প্রক্রিয়াটি পরিচালনা করে একটি বিশেষায়িত কাউন্সিল বোর্ড। করপোরেট নেতৃত্ব, ব্যবসায় শিক্ষা, কৌশলগত পরামর্শ ও অর্থনৈতিক নীতি বিষয়ে অভিজ্ঞ পেশাজীবীরা এই বোর্ডে সদস্য হিসেবে ছিলেন।

প্রতিষ্ঠার পর থেকে এই সম্মাননা দেশের করপোরেট উৎকর্ষ স্বীকৃতির অন্যতম বিশ্বস্ত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এটি এমন নেতাদের তুলে ধরে, যাঁরা শুধু ফলাফলই অর্জন করেন না, বরং বাংলাদেশের করপোরেট নেতৃত্বে নতুন মানদণ্ডও তৈরি করেন।

দিনের শুরুতে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় ১০ম লিডারশিপ সামিট। এ বছর সামিটটির প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন. রিডিজাইন. ডেলিভার’। দেশের শীর্ষ ব্যবসায়িক নেতা, নীতিনির্ধারক, বৈশ্বিক নির্বাহী ও শিক্ষাবিদরা এই আয়োজনে অংশ নেন।

দিনব্যাপী সামিটের আলোচনা অনুষ্ঠিত হয় ৪টি কিনোট সেশন, ১টি ফায়ারসাইড কনভারসেশন, ১টি কেইস স্টাডি, ৩টি প্যানেল ডিসকাশন এবং ১টি ইন্টারঅ্যাকটিভ সেশনের সমন্বয়ে।

কিনোট সেশনে ওয়াইস প্যারে, কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার, ইউএনডিপি বাংলাদেশ, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং আগামী প্রবৃদ্ধির পথ নিয়ে আলোচনা করেন। প্রফেসর দীপক সি. জৈন, ভাইস চ্যান্সেলর, জিও ইনস্টিটিউট; কো-প্রেসিডেন্ট অ্যান্ড গ্লোবাল অ্যাডভাইজার, চায়না ইউরোপ ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল; ফর্মার ডিন, কেলগ স্কুল অব ম্যানেজমেন্ট, দ্রুত বদলে যাওয়া বিশ্বে নেতা ও প্রতিষ্ঠানের নিজেকে নতুন করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। সিগভে ব্রেকে, গ্রুপ সিইও, ট্রু করপোরেশন; ফর্মার প্রেসিডেন্ট অ্যান্ড সিইও, টেলিনর গ্রুপ; এক্সিকিউটিভ চেয়ার অব টেলিকম অ্যান্ড ডিজিটাল বিজনেস গ্রুপ, চারোন পোকফান্ড গ্রুপ কো., লিমিটেড; এক্সিকিউটিভ চেয়ার, টেক টেলকো অ্যান্ড ডিজিটাল বিজনেস, অ্যারাইজ ভেঞ্চারস গ্রুপ, অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত ও টেকসই প্রতিষ্ঠান গড়ার উপায় নিয়ে আলোচনা করেন। সঞ্জীব মেহতা, এক্সিকিউটিভ চেয়ারম্যান, এল ক্যাটারটন ইন্ডিয়া; নন-এক্সিকিউটিভ বোর্ড মেম্বার, এয়ার ইন্ডিয়া, ড্যানোন অ্যান্ড ড. রেড্ডি’স ল্যাব; ফর্মার চেয়ারম্যান, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড; ফর্মার প্রেসিডেন্ট, ইউনিলিভার সাউথ এশিয়া; মেম্বার অব ইউনিলিভার গ্লোবাল এক্সিকিউটিভ বোর্ড, বড় পরিসরে ব্যবসায়িক রূপান্তরের অভিজ্ঞতা তুলে ধরেন।

সামিটের অন্যতম আকর্ষণ ছিল তপন চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি. এবং প্রফেসর সৈয়দ ফরহাত আনোয়ার, পিএইচডি, ভাইস-চ্যান্সেলর, ব্র্যাক ইউনিভার্সিটির এক্সক্লুসিভ ফায়ারসাইড কনভারসেশন। আলোচনায় তাঁরা দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলার অভিজ্ঞতা ভাগ করে নেন। প্যানেল ডিসকাশন ও অন্যান্য সেশনে ব্যবসার প্রবৃদ্ধির বাধা অতিক্রম, ব্যবসা ঘুরিয়ে দাঁড় করানোর কঠিন সিদ্ধান্ত এবং দায়িত্বশীল ও দক্ষ টিম গঠনের উপায় নিয়ে আলোচনা হয়।

লিডারশিপ সামিট ও সি–স্যুট অ্যাওয়ার্ডস একটি বার্তা স্পষ্ট করেছে। বাংলাদেশের আগামী অগ্রযাত্রা নির্ভর করবে এমন নেতৃত্বের ওপর, যা পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দিতে পারে। দিনব্যাপী আলোচনা ও স্বীকৃতিতে স্পষ্টতা, সাহস ও জবাবদিহিতার ভিত্তিতে গড়ে ওঠা নেতৃত্বের গুরুত্ব উঠে আসে।

১০ম লিডারশিপ সামিট ও ৫ম বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এর পরিবেশনায় ছিল ইউনাইটেড গ্রুপ, সঞ্চালনায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড। সহযোগিতায় ছিল নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সাপোর্টেড বাই—বিএসআরএম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি. ও রয়্যাল এনফিল্ড; স্ট্র্যাটেজিক পার্টনার—গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্স; অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার—টার্কিশ এয়ারলাইনস; নলেজ পার্টনার—ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি); হসপিটালিটি পার্টনার— লা মেরিডিয়েন ঢাকা; পিআর পার্টনার—ব্যাকপেজ পিআর; ইনোভেশন পার্টনার—বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ ও একাডেমিক পার্টনার—লিডারশিপ একাডেমি। লিডারশিপ সামিট ও বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডস বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগ।


নির্বাচিত

banner close