শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩

এবার কিন্তু আমি আর ছেড়ে কথা বলব না: পরীমনি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত : ১ জুন, ২০২৩ ১৯:৩০

ঢালিউডে ‘শরিফুল রাজ-সুনেরাহ’ ইস্যু নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনার ঝড়। এসব নিয়েই খারাপ সময় কাটছে পরীমনির। এসবের মধ্যেই একজনকে দিলেন কঠোর হুঁশিয়ারি। যাকে পরীমণি ‘দিদি’ বলে সম্বোধন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে পরীমনি লিখেছেন, ‘দিদি মিড লাইফ ক্রাইসিস ঠিকঠাক ডিল না করাটাও কিন্তু বিশাল মানসিক সমস্যা। একবার ৬ তলা বাড়ির মালিক বানায়ে দিছিলেন আমাকে। বাড়িটি এখনো খুঁজে পাওয়া যায়নি। এখন আবার আমার ঘরের মধ্যে ঢুকে পরতে যাবেন না দিদি।’

কঠোর হুঁশিয়ারি দিয়ে পরীমনি লিখেছেন, ‘এবার কিন্তু আমি আর ছেড়ে কথা বলব না আপনাকে। আর কোনো করুণা হবে না আপনার মিড লাইফ ক্রাইসিস নিয়ে।’


নির্বাচিত

‘লাভ অ্যান্ড ওয়ার’: মুক্তির শুরুতেই বড় আয়ের পূর্বাভাস

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

পাঁচ বছরের বিরতির পর বলিউডের বহুল প্রতীক্ষিত রোমান্টিক-অ্যাকশনধর্মী সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ দিয়ে বড় পর্দায় পরিচালনায় ফিরছেন খ্যাতিমান নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় তিন চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। সম্প্রতি এই তিন তারকার চরিত্রের আনুষ্ঠানিক ফার্স্টলুক পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শক ও চলচ্চিত্র প্রদর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। বড় বাজেট ও নান্দনিক ভিজ্যুয়ালের জন্য পরিচিত এই মেগা প্রজেক্টটি আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের মতে, সাধারণত বানসালির সিনেমাগুলো বড় অঙ্কের উদ্বোধনী আয়ের চেয়ে দীর্ঘ সময় ধরে প্রেক্ষাগৃহে চলে ধারাবাহিক ব্যবসা করার জন্য পরিচিত হলেও ‘লাভ অ্যান্ড ওয়ার’ সেই চেনা ধারা ভেঙে দিতে পারে। তাঁদের ধারণা, মুক্তির প্রথম দিনেই ছবিটি বানসালির ক্যারিয়ারের অতীতের সব রেকর্ড ভেঙে হিন্দি সিনেমার অন্যতম সেরা ওপেনিংয়ের ইতিহাস গড়তে পারে। এখন পর্যন্ত প্রথম দিনে বানসালির সর্বোচ্চ আয়ের রেকর্ড রয়েছে ‘পদ্মাবত’-এর দখলে; যা উদ্বোধনী দিনে ১৯ কোটি রুপি এবং পেইড প্রিভিউসহ মোট ২৪ কোটি রুপি ঘরে তুলেছিল। তবে বিশ্লেষকদের দৃঢ় বিশ্বাস, নতুন এই ছবিটি সেই রেকর্ডকে বেশ বড় ব্যবধানে ছাড়িয়ে যাবে।

বিহারের রূপবাণী সিনেমার প্রধান নির্বাহী বিশেক চৌহানের পর্যবেক্ষণ অনুযায়ী, বানসালির সর্বশেষ পরিচালিত ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ মুক্তি পেয়েছিল ২০২২ সালে এবং এর পর থেকে মাল্টিপ্লেক্সগুলোতে টিকিটের মূল্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর তিন অভিনয়শিল্পীই সাম্প্রতিক সময়ে বক্স অফিসে বড় বড় একক সাফল্য পেয়েছেন। চৌহান জানান, রণবীরের প্রথম পোস্টারে রক্তাক্ত হাত নিয়ে গাড়ি চালানোর দৃশ্যটিতে প্রচলিত প্রেমের গল্পের বাইরে একটি ভিন্নধর্মী ও তীব্র ‘গ্যাংস্টার’ মেজাজ স্পষ্ট। তাঁর হিসাবমতে, তিন তারকার সমন্বিত গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে ছবিটি প্রথম দিনেই অনায়াসে ৩০ কোটি রুপি বা তার চেয়ে বেশি ব্যবসা করতে পারে; বিশেষ করে এর গানগুলো যদি শ্রোতাদের মাঝে দারুণভাবে ছড়িয়ে পড়ে।

আশীর্বাদ থিয়েটার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক ও বিশিষ্ট চলচ্চিত্র প্রদর্শক অক্ষয় রাঠিও ছবিটিকে ঘিরে একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বানসালির কালজয়ী সিনেমা ‘দেবদাস’-এর শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাইয়ের ঐতিহাসিক ত্রয়ীর সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর রণবীর, আলিয়া ও ভিকির বর্তমান রসায়নের তুলনা টানেন। তাঁর মতে, যুদ্ধের টানাপোড়েনের পটভূমিতে একটি আবেগঘন প্রেমের সম্পর্ক এবং বানসালির স্বভাবসুলভ নিখুঁত শৈল্পিক নির্মাণশৈলী পর্দায় যথাযথভাবে ফুটিয়ে তোলা গেলে ছবিটি দর্শককে গভীরভাবে স্পর্শ করবে এবং হিন্দি সিনেমার বাণিজ্যিক মানদণ্ডে নতুন মাত্রা যোগ করবে।


নির্বাচিত

চয়নিকা চৌধুরীর ২৫ বছর পূর্তিতে ‘রিহার্সেল’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

নাট্যনির্মাণে সফলতার ২৫ বছর পূর্ণ করলেন দেশের প্রখ্যাত নির্মাতা চয়নিকা চৌধুরী। দীর্ঘ আড়াই দশকের এই পথচলায় দেশের বিভিন্ন প্রজন্মের গুণী অভিনয়শিল্পীদের নিয়ে অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। নিজের রজতজয়ন্তীর এই বিশেষ মাইলফলককে স্মরণীয় করে রাখতে তিনি নির্মাণ করেছেন একক নাটক ‘রিহার্সেল’। এতে কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা পার্থ শেখ এবং অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। নাটকটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী।

চয়নিকা চৌধুরীর পরিচালনায় এর আগেও একাধিক নাটকে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে পার্থ শেখের। এই বিশেষ প্রযোজনা প্রসঙ্গে তিনি জানান, গুণী এই নির্মাতার সঙ্গে কাজ করা সবসময়ই ভীষণ ভালো লাগার এবং তাঁর নির্মাণজীবনের ২৫ বছর পূর্তির স্মারক নাটকে যুক্ত হতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। অন্যদিকে চয়নিকার নির্দেশনায় এবারই প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন সাদনিমা বিনতে নোমান। অতীতে কাজের কথা উঠলেও তা বাস্তবে রূপ নেয়নি জানিয়ে সাদনিমা বলেন, নির্মাতার ২৫ বছর পূর্তির মতো একটি ঐতিহাসিক আয়োজনে প্রথমবার কাজের সুযোগ পাওয়া তাঁর জন্য অত্যন্ত অর্থবহ ও বিশেষ অনুভূতির।

নিজের এই দীর্ঘ নির্মাণ অধ্যায় নিয়ে দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চয়নিকা চৌধুরী। তিনি জানান, দেশের নাটকপ্রেমী দর্শকদের নিরবচ্ছিন্ন ভালোবাসাই এতদিন ধরে তাঁর নিয়মিত কাজ করে যাওয়ার প্রধান চালিকাশক্তি ও অনুপ্রেরণা। নাটকের কাহিনি প্রসঙ্গে নির্মাতা উল্লেখ করেন, অনন্য প্রতীক অত্যন্ত চমৎকার ও অপ্রচলিত একটি গল্প লিখেছেন যা দর্শকেরা সচরাচর পর্দায় দেখতে পান না; গল্পটির ভিন্নধর্মী বাঁক দর্শকদের মনে বিশেষ চমক ও মুগ্ধতা তৈরি করতে সক্ষম হবে।

প্রযোজনা সূত্রে জানা গেছে, নাটকটির সব ধরনের কারিগরি কাজ শেষ হয়েছে এবং খুব দ্রুতই এটি দেশের একটি শীর্ষস্থানীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে। পরবর্তীতে টেলিভিশনে প্রচারের পর নাটকটি ডিজিটাল মাধ্যমে দর্শকদের উপভোগের সুবিধার্থে ‘রঙ্গন এন্টারটেইনমেন্ট’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।


নির্বাচিত

পাঁচ মাস পেছাল রায়হান রাফির ‘আন্ধার’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

দেশের চলচ্চিত্রে বড় ক্যানভাসে নির্মিতব্য বহুল আলোচিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এর প্রেক্ষাগৃহে মুক্তি পাঁচ মাস পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত চলতি বছরের ১৬ অক্টোবরের পরিবর্তে চলচ্চিত্রটি আগামী বছরের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা রায়হান রাফি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ছবির পোস্ট-প্রোডাকশন এবং ভিজ্যুয়াল ইফেক্টসের (ভিএফএক্স) কাজ শতভাগ মানসম্মত ও নিখুঁত রাখার স্বার্থে এই পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন তিনি।

ছবিটি পেছানোর ব্যাখ্যা দিয়ে রায়হান রাফি জানান, যে ভাবনা ও পরিকল্পনা নিয়ে সিনেমাটি তৈরি করা হয়েছে, এটি তাঁর ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দৃশ্যধারণ করা এবং অত্যন্ত যত্ন নিয়ে বানানো একটি কাজ। তিনি উল্লেখ করেন, চাইলে পূর্বের তারিখ অনুযায়ী আগামী ১৬ অক্টোবরেও ছবিটি মুক্তি দেওয়া যেত; তবে তাতে তাড়াহুড়ো করতে গিয়ে ভিএফএক্স ও পোস্ট-প্রোডাকশনের সামগ্রিক মান বজায় রাখা সম্ভব হতো না। দর্শকদের প্রতি দায়বদ্ধতা থেকে কাজের মানে কোনো ছাড় দিতে চান না জানিয়ে নির্মাতা বলেন, ঈদের বিভিন্ন বাণিজ্যিক ব্যস্ততার বাইরে দাঁড়িয়ে এবং কোনো তারিখ নতুন করে পরিবর্তন না করার নিশ্চয়তা রেখেই আগামী বছরের ২৬ মার্চকে তাঁরা মুক্তির চূড়ান্ত দিন হিসেবে বেছে নিয়েছেন।

ব্যতিক্রমী এই হরর চলচ্চিত্রের মূল কাহিনি রচনা করেছেন শাকিব চৌধুরী ও জনপ্রিয় সংগীতশিল্পী বেজবাবা সুমন। দীর্ঘদিন ধরে অতিপ্রাকৃতিক বিষয় নিয়ে গবেষণা এবং রেডিওতে প্রচারিত জনপ্রিয় ‘ভৌতিস্ট’ অনুষ্ঠান পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতার নির্যাস তুলে আনা হয়েছে এই চলচ্চিত্রের আখ্যানে। এই মূল গল্পের ওপর ভিত্তি করে পরবর্তীতে তাঁদের দুজনের সঙ্গে যৌথভাবে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন আদনান আদিব খান।

বড় পরিসরের এই চলচ্চিত্রে দেশের শীর্ষস্থানীয় একঝাঁক গুণী অভিনয়শিল্পী পর্দা ভাগ করেছেন। সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার এবং তানজিকা আমিন। এ ছাড়া এই তারকাবহুল সিনেমার মাধ্যমেই রূপালি পর্দায় প্রথমবারের মতো অভিষেক ঘটতে যাচ্ছে নতুন দুই অভিনয়শিল্পী ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।


নির্বাচিত

ওটিটিতে আসছে ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। গত ১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর বিশ্ব বক্স অফিসে দারুণ বাণিজ্যিক সাফল্যের পর আগামী ২৮ অক্টোবর আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম ‘পিকক’-এ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে অ্যানিমেটেড এই কমেডি চলচ্চিত্রটি। মিনিয়ন চরিত্রের সহস্রষ্টা ও তাদের চেনা কণ্ঠের নেপথ্য রূপকার পিয়েরে কফিনের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি ওটিটিতে আসার খবরে অ্যানিমেশনপ্রেমীদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

চলচ্চিত্রটির রোমাঞ্চকর পটভূমি গড়ে উঠেছে গত শতাব্দীর বিশের দশকের হলিউডকে কেন্দ্র করে; যে সময়টিতে নির্বাক চলচ্চিত্রের যুগ পেরিয়ে কেবল শব্দযুক্ত সিনেমার বিপ্লব শুরু হচ্ছিল। গল্পের একপর্যায়ে মিনিয়নরা বুঝতে পারে যে সাধারণ মানুষের কাছে তাদের বিচিত্র নিজস্ব ‘মিনিয়নিজ’ ভাষা সম্পূর্ণ দুর্বোধ্য। ভাষাগত এই দূরত্ব ও একের পর এক ভুল-বোঝাবুঝির জেরে তাদের চরম অসতর্কতায় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন অদ্ভুত ও বিপজ্জনক দানব, যার ফলে পৃথিবীজুড়ে সৃষ্টি হয় এক অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা ও হাস্যরসাত্মক পরিস্থিতি।

তারকাবহুল এই চলচ্চিত্রে বিভিন্ন কাল্পনিক চরিত্রে কণ্ঠ দিয়েছেন অ্যালিসন জেনি, জেফ ব্রিজেস, জেসি আইজেনবার্গ, জোই ডয়েচ, ববি ময়েহিনান, ট্রে পার্কার এবং দুইবারের অস্কারজয়ী অভিনেতা ক্রিস্টোফ ওয়াল্টজের মতো প্রখ্যাত শিল্পীরা। এতে দর্শকদের জন্য বিশেষ এক চমক হিসেবে একটি আকর্ষণীয় ক্যামিও চরিত্রে হাজির হয়েছেন ‘স্টার ওয়ার্স’ ফ্র্যাঞ্চাইজির স্রষ্টা জর্জ লুকাস। এর পাশাপাশি চলচ্চিত্রপ্রেমীদের বাড়তি আনন্দ দিতে গল্পে হলিউডের চিরায়ত ক্ল্যাসিক ‘সিটিজেন কেইন’ এবং ‘দ্য ব্লব’-এর মতো বেশ কিছু ঐতিহাসিক চলচ্চিত্রের রূপক ও রেফারেন্স ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালে বিখ্যাত অভিনেতা স্টিভ কারেলের কণ্ঠ দেওয়া সুপারভিলেন ‘গ্রু’র গল্প নিয়ে যাত্রা শুরু হয়েছিল ‘ডেসপিকেবল মি’ সিরিজের। বিগত দেড় দশকে প্রযোজনা সংস্থা ইলুমিনেশন মূল সিরিজের চারটি পূর্ণাঙ্গ সিনেমা এবং মিনিয়নদের নিয়ে তিনটি তুমুল ব্যবসাসফল স্পিন-অফ চলচ্চিত্র বিশ্বজুড়ে দর্শকদের উপহার দিয়েছে। সব বয়সের দর্শকের কাছে সমান গ্রহণযোগ্যতা পাওয়ার পাশাপাশি বৈশ্বিক বক্স অফিসের ইতিহাসেও এটি এক অনন্য রেকর্ড গড়েছে; অ্যানিমেশনের ইতিহাসে প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিশ্বব্যাপী ৫ বিলিয়ন বা ৫০০ কোটি মার্কিন ডলার আয়ের বিরল মাইলফলক এখন তাদের দখলে।


নির্বাচিত

নতুন দৃশ্যসহ আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বিশ্বজুড়ে বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া হলিউড সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নতুন কিছু অপ্রকাশিত দৃশ্যসহ আবারও প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রযোজনা সংস্থা সনি পিকচার্স ও মার্ভেল স্টুডিওজ। আন্তর্জাতিক বিনোদনবিষয়ক গণমাধ্যম ‘ভ্যারাইটি’ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি ডিজনির ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর বিশেষ পুনঃমুক্তি মাত্র এক সপ্তাহান্তেই বিশ্বব্যাপী প্রায় ৮ কোটি ৬০ লাখ ডলার আয় করে ব্যাপক সাড়া ফেলে। সেই বাণিজ্যিক সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে নিয়েই স্পাইডার-ম্যানকে অতিরিক্ত দৃশ্যসহ নতুন করে পর্দায় আনার এই কৌশল গ্রহণ করেছে প্রযোজনা দল; যার মূল লক্ষ্য এককভাবে উত্তর আমেরিকার অভ্যন্তরীণ বাজার থেকেই প্রথম সিনেমা হিসেবে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার আয়ের এক অনন্য ইতিহাস তৈরি করা।

গত ৩১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তায় রাজত্ব করছে ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমাটি। বক্স অফিসের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত প্রায় আড়াই বিলিয়ন ডলার আয় করে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ ব্যবসাসফল চলচ্চিত্রের সম্মান অর্জন করেছে এটি। আন্তর্জাতিকভাবে সিনেমাটির ওপরে এখন কেবল জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ এবং মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ অবস্থান করছে। নতুন এই সংস্করণের মাধ্যমে সিনেমাটির মোট আয়ের পাল্লা আরও ভারী করার পরিকল্পনা করছে স্টুডিও কর্তৃপক্ষ।

নতুন সংস্করণের বিশেষ আকর্ষণ হিসেবে দর্শকদের জন্য বেশ কিছু বাড়তি ফুটেজ ও চমক যুক্ত করা হচ্ছে। জানা গেছে, মার্ভেল টেলিভিশন সিরিজের অত্যন্ত জনপ্রিয় নার্স চরিত্র ‘ক্লেয়ার টেম্পল’-এর বেশ কিছু দৃশ্য এতে প্রথমবারের মতো দেখতে পাবেন দর্শকেরা; যে চরিত্রটিতে অভিনয় করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী রোজারিও ডসন। এক সাক্ষাৎকারে ডসন আগেই জানিয়েছিলেন যে মূল সিনেমার জন্য দৃশ্যধারণে অংশ নিলেও চূড়ান্ত সম্পাদনার সময় তাঁর অভিনীত অংশগুলো বাদ দেওয়া হয়েছিল। নতুন এই বর্ধিত সংস্করণে তাঁর সেই অংশগুলোর পাশাপাশি আরও একাধিক চমকপ্রদ সিকোয়েন্স যুক্ত থাকবে বলে প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে বাড়তি ফুটেজসহ নতুন করে কবে নাগাদ সিনেমাটি বৈশ্বিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে, সে বিষয়ে সনি বা মার্ভেলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করা হয়নি। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের ধারণা, বক্স অফিসে বড় কোনো প্রতিদ্বন্দ্বী সিনেমার চাপ নেই এমন অপেক্ষাকৃত নিরবচ্ছিন্ন ও সুবিধাজনক একটি মৌসুমে এই বিশেষ সংস্করণটি মুক্তি দিতে পারে প্রযোজনা প্রতিষ্ঠান, যাতে অনায়াসেই ১ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়।


নির্বাচিত

২৮ হাজার টাকার শাড়ি প্রতারণা মামলায় তিশার জামিনের মেয়াদ বাড়ল

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়িয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত শুনানি শেষে তাঁর জামিন বর্ধিত করার আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে আসামিপক্ষের আবেদনের পর মামলার অভিযোগ গঠনের শুনানিও পিছিয়ে দেওয়া হয়েছে।

মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য থাকায় মঙ্গলবার আদালতে হাজির হন তানজিন তিশা। সকাল সাড়ে ১১টার দিকে তিনি আদালত প্রাঙ্গণে আসেন। পরে এজলাসে গিয়ে শুনানিতে অংশ নেন। শুরুতে বেঞ্চে বসে থাকলেও বাদীপক্ষের আইনজীবীর অনুরোধে তিনি কাঠগড়ায় দাঁড়ান।

তানজিন তিশার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খোরশেদ আলম। তিনি আদালতের কাছে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। একই সঙ্গে মামলায় তাঁকে অব্যাহতি দেওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে জানিয়ে এ বিষয়ে সময় চাওয়া হয়।

অন্যদিকে বাদীপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল হাসান মুকুল জামিনের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করেন। তিনি অভিযোগ করেন, জামিন পাওয়ার পর তানজিন তিশা তাঁর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজ থেকে বাদী ও আইনজীবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে বিচারক লিখিত পিটিশন আকারে আদালতে দেওয়ার কথা বলেন।

দুই পক্ষের শুনানি শেষে আদালত তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করেন। পাশাপাশি অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়। তবে পরবর্তী শুনানির তারিখ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণায় অংশ নেওয়া এবং এর মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে বাদীপক্ষের অভিযোগ।

এ ঘটনায় অ্যাপোনিয়া পেজের প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন। পরে বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন। ডিবির তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার পর গত ১২ জুলাই তা আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করা হয়।

এরপর গত ১৩ আগস্ট তানজিন তিশা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। পরে মামলাটি পরবর্তী বিচারের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে পাঠানো হয়।

তবে মামলার অভিযোগ অস্বীকার করে আসছেন তানজিন তিশা। তাঁর দাবি, শাড়িটি তাঁকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল; কোনো প্রচারণা বা মূল্য পরিশোধের চুক্তির ভিত্তিতে সেটি নেওয়া হয়নি।


নির্বাচিত

সম্পদ কমলেও শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় নিজের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন বলিউড তারকা শাহরুখ খান। তবে গত এক বছরের ব্যবধানে তাঁর মোট আনুমানিক সম্পদের পরিমাণে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’ অনুযায়ী, বর্তমানে শাহরুখ খানের মোট সম্পদের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার কোটি রুপিতে। এর আগে ২০২৫ সালের প্রকাশিত তালিকায় তাঁর সম্পদের পরিমাণ নিরূপণ করা হয়েছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি; অর্থাৎ এক বছরের ব্যবধানে তাঁর আনুমানিক সম্পদের মূল্য প্রায় ২ হাজার ৪৯০ কোটি রুপি কমেছে। তবে গবেষকরা জানিয়েছেন, ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, বৈশ্বিক বিনিয়োগ এবং স্থাবর সম্পত্তির মূল্যায়নের পদ্ধতির ওপর ভিত্তি করে সম্পদের এমন হিসাব পরিবর্তিত হতে পারে।

২০২৬ সালের এই তালিকায় ভারতের শীর্ষ ধনী অভিনেতাদের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। বর্তমানে তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার কোটি রুপিতে। পূর্ববর্তী ২০২৫ সালের তালিকায় তাঁর মোট সম্পদের হিসাব ছিল ১ হাজার ৬৩০ কোটি রুপি, যা থেকে বোঝা যায় বিগত এক বছরে তাঁর আর্থিক মূল্যায়নে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। দীর্ঘ সফল অভিনয়জীবনের পাশাপাশি লাভজনক বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ, রিয়েল এস্টেট বা আবাসন খাত এবং অন্যান্য বাণিজ্যিক সম্পত্তির মূল্যবৃদ্ধির কারণেই তাঁর সম্পদ এতটা বৃদ্ধি পেয়েছে।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন বলিউড তারকা সালমান খান, যার বর্তমান আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ৩ হাজার কোটি রুপি। এরপরই চতুর্থ স্থানে অবস্থান করছেন অভিনেতা হৃতিক রোশন, যাঁর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৫০০ কোটি রুপিতে। ২০২৫ সালে হৃতিকের সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ২ হাজার ১৬০ কোটি রুপি। বড় পর্দার পারিশ্রমিকের পাশাপাশি নিজের সফল ব্র্যান্ড ও ব্যবসায়িক উদ্যোগগুলোর ইতিবাচক প্রবৃদ্ধির কারণে তাঁর সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

এদিকে পূর্ববর্তী বছরের তালিকায় শীর্ষে থাকা দুই সুপরিচিত মুখ এবারের ২০২৬ সালের তালিকায় জায়গা পাননি। তাঁরা হলেন অভিনেত্রী জুহি চাওলা এবং খ্যাতিমান চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক করণ জোহর। ২০২৫ সালের মূল্যায়নে জুহি চাওলার আনুমানিক সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ৭ হাজার ৭৯০ কোটি রুপি এবং করণ জোহরের মোট সম্পদের পরিমাণ ছিল ১ হাজার ৮৮০ কোটি রুপি। তবে নতুন বছরের তালিকায় এই দুই তারকার অনুপস্থিতি শোবিজ অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।


নির্বাচিত

নির্মাতা রাফি আনসারীর ক্রাইম থ্রিলার ‘কামনা’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

রহস্য ও রোমাঞ্চধর্মী ক্রাইম থ্রিলার গল্প নিয়ে নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাতা রাফি আনসারী। ‘কামনা’ শিরোনামের এই চলচ্চিত্রের প্রথম অংশের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর উত্তরার লাবনী-৪ শুটিং হাউসে। নির্মাতা নিজেই এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করছেন। চলচ্চিত্রটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করছেন নূর আলিফ ও খান রোশনি। নির্মাতা জানিয়েছেন, প্রকল্পের বাকি অংশের দৃশ্যধারণের কাজ আগামী ১০ অক্টোবর সম্পন্ন হবে।

চলচ্চিত্রটির মূল কাহিনি আবর্তিত হয়েছে একটি স্পর্শকাতর ও রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে। সেই খুনের ক্লু বা সূত্র ধরে ধীরে ধীরে গল্পের পটভূমি জটিল মনস্তাত্ত্বিক সংঘাতের দিকে মোড় নেয়। এতে প্রধান দুই শিল্পী নূর আলিফ ও খান রোশনি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শিখা কর্মকার, মাহমুদ আলম কচি, আশরাফুল আশিশ, মানহা এবং রাফিউল মুনিমসহ একঝাঁক নবীন ও অভিজ্ঞ অভিনয়শিল্পী।

নিয়মিত থ্রিলার নাটক ও ফিকশন নির্মাণের সঙ্গে যুক্ত রাফি আনসারী মূলত ‘দৃকপট’ ও ‘ক্রিপ্টিক স্টুডিও’ ব্যানারে নিজের ইউটিউব চ্যানেলে কনটেন্ট প্রকাশ করে থাকেন। এর আগে তাঁর নির্মিত ‘কবর’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রায় চার লাখ ভিউ অর্জন করেছে এবং গত মে মাসে প্রকাশিত ভৌতিক থ্রিলার ‘রুম ৩০৭’ ইতিমধ্যেই এক লাখের বেশি দর্শক দেখেছেন। এ ছাড়া গত সপ্তাহেই তাঁর নির্দেশনায় নির্মিত ‘প্রেমিক মজনু’ ও ‘স্পর্শের বাইরে’ নামের দুটি শর্টফিল্ম ইউটিউবে মুক্তি পেয়েছে; যার মধ্যে ‘স্পর্শের বাইরে’ কাজটিতে একজন উন্মাদ প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছিলেন নূর আলিফ।

নির্মাতা সূত্রে জানা গেছে, পোস্ট-প্রোডাকশনের কাজ গুছিয়ে আগামী নভেম্বর মাসে ‘কামনা’ চলচ্চিত্রটি ইউটিউবে দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে। এর আগে অক্টোবর মাসেই তাঁর চ্যানেলে মুক্তি পাবে আরও তিনটি কনটেন্ট—‘নিশিথ বউ’, ‘মাংস’ এবং ‘হারিকেন’। পাশাপাশি আগামী নভেম্বর মাসে অভিনেতা ইফতেখার ইফতিসহ অন্যান্য শিল্পীদের নিয়ে নতুন চিত্রনাট্য ‘আজান’-এর আনুষ্ঠানিক শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তাঁর।


নির্বাচিত

জন ওয়াটসের হাত ধরে ফিরছে ‘স্টার ওয়ারস’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

মহাকাশ ও কল্পবিজ্ঞানের দুনিয়ায় হলিউডের অন্যতম প্রভাবশালী ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’ আবারও বড় পর্দায় ফিরতে যাচ্ছে। বহুল আলোচিত এই মহাজাগতিক সিরিজের নতুন সিনেমা নির্মাণের দায়িত্ব পেয়েছেন ‘স্পাইডার-ম্যান’ ট্রিলজির সফল ব্রিটিশ-আমেরিকান পরিচালক জন ওয়াটস। প্রযোজনা প্রতিষ্ঠান লুকাসফিল্মের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ বিরতির পর ফ্র্যাঞ্চাইজিটির মূল কাহিনিধারাকে এগিয়ে নিতে একটি নতুন ট্রিলজি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যার প্রথম পর্বটি পরিচালনার দায়িত্ব সামলাবেন তিনি। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার’-এর পর প্রেক্ষাগৃহে মূল সিরিজের নতুন কোনো ছবি মুক্তি না পাওয়ায় এই ঘোষণায় বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

১৯৭৭ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার জর্জ লুকাসের ‘আ নিউ হোপ’ সিনেমার মাধ্যমে স্কাইওয়াকার পরিবারের যে মহাজাগতিক যাত্রা শুরু হয়েছিল, তা ২০১৯ সাল পর্যন্ত টানা নয়টি মূল চলচ্চিত্রের মাধ্যমে বিস্তৃত হয়। সেই মূল ধারাকে আধুনিক প্রেক্ষাপটে নতুন করে সাজাতে এবারের ট্রিলজির চিত্রনাট্য লেখার দায়িত্ব দেওয়া হয়েছে ‘এক্স-মেন: ডার্ক ফিনিক্স’ এবং ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’খ্যাত বিশিষ্ট চিত্রনাট্যকার সাইমন কিনবার্গকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লুকাসফিল্মের এই নতুন কিস্তিতে আবারও কেন্দ্রীয় রে চরিত্রে দেখা যেতে পারে পূর্ববর্তী সিকুয়েল ট্রিলজির জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রী ডেইজি রিডলিকে।

হলিউডে বড় বাজেটের মেগা প্রজেক্ট পরিচালনার ক্ষেত্রে জন ওয়াটস অত্যন্ত সফল এক নাম। অভিনেতা টম হল্যান্ডকে নিয়ে মার্ভেলের অত্যন্ত জনপ্রিয় ও ব্যবসাসফল তিনটি স্পাইডার-ম্যান সিনেমা—‘হোমকামিং’, ‘ফার ফ্রম হোম’ এবং বক্স অফিসে ইতিহাস গড়া ‘নো ওয়ে হোম’ পরিচালনা করেছিলেন তিনিই। এর পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের জন্য স্টার ওয়ারসের একটি জনপ্রিয় সিরিজ নির্মাণের অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে। বড় ক্যানভাসে জটিল গল্প সফলভাবে ফুটিয়ে তোলার অতীত রেকর্ডের ওপর ভিত্তি করেই লুকাসফিল্ম বড় বাজেটের এই নতুন স্কাইওয়াকার অধ্যায়ের দায়িত্ব তাঁর ওপর ন্যস্ত করেছে।

বর্তমানে স্টার ওয়ারস ফ্র্যাঞ্চাইজির আরও একটি বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্টার ফাইটার’-এর পোস্ট-প্রোডাকশনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। শন লেভি পরিচালিত ও হলিউড তারকা রায়ান গসলিং অভিনীত এই সিনেমাটি মূল স্টার ওয়ারস ফ্র্যাঞ্চাইজির সুবর্ণজয়ন্তী বা ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২০২৭ সালের ২৮ মে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেই ৫০ বছর পূর্তির আনুষ্ঠানিক উদযাপনের পরই প্রেক্ষাগৃহে শুরু হবে জন ওয়াটসের হাত ধরে নির্মিতব্য নতুন এই ট্রিলজির আনুষ্ঠানিক প্রদর্শনী।


নির্বাচিত

কাঠমান্ডুর মঞ্চে মামুনুর রশীদের ‘আয়ো গোর্খালি’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে নাট্যচর্চার অভিজ্ঞতায় নতুন এক পালক যুক্ত করলেন বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ। এবার প্রথমবারের মতো একটি নেপালি নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার দ্বিভাষিক নাটক ‘আয়ো গোর্খালি’র নির্দেশনা দিয়েছেন তিনি। গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুর সর্বনাম থিয়েটার মিলনায়তনে স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই ভেন্যুতে আজ নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীদের সম্মিলিত অভিনয়ে নির্মিত এই প্রযোজনাটি কাঠমান্ডুতে প্রদর্শনীর পর বিশ্বের বিভিন্ন দেশে মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে।

‘আয়ো গোর্খালি’ নাটকটির রচয়িতা হংকংয়ের নাট্যকার মক চিউ ইয়ু, যার সঙ্গে মামুনুর রশীদের দীর্ঘ প্রায় চার দশকের সখ্য। বীর গোর্খাদের জীবন ও ঐতিহাসিক সংগ্রাম নিয়ে একটি মঞ্চনাটক রচনার বিষয়ে প্রায় দেড় দশক ধরে পরিকল্পনা করছিলেন এই নাট্যকার এবং বিভিন্ন সময়ে এ নিয়ে তিনি মামুনুর রশীদের সঙ্গে বিস্তারিত আলোচনাও করেন। চলতি বছর নাটকটির পাণ্ডুলিপি চূড়ান্ত হওয়ার পর নেপালের সর্বনাম থিয়েটার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মামুনুর রশীদকে নাটকটি নির্দেশনার আমন্ত্রণ জানায়।

নাটকটির মূল আখ্যান গড়ে উঠেছে বিশ্বজুড়ে সুপরিচিত নেপালের নির্ভীক গোর্খা সেনাদের বীরত্ব, আত্মত্যাগ এবং তাদের বৈষম্যপীড়িত জীবনের ইতিহাসকে ঘিরে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ বাহিনীর পক্ষে জীবন বাজি রেখে অসামান্য আনুগত্য ও সাহসিকতা প্রদর্শন করলেও গোর্খা যোদ্ধারা পরবর্তীতে কীভাবে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং ব্রিটিশ সৈন্যদের তুলনায় কাঠামোগত বৈষম্যের শিকার হয়েছে—সেই নির্মম সত্যটিই রূপকভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। নাটকটিতে অভিনয় করেছেন আয়ারল্যান্ডের শিল্পী মাইক, হংকংয়ের কারমেন ও জেসিকা এবং নেপালের আরুশ ম্যাগার, হিরা হামাল ও বিভুসা।

মুঠোফোনে কাঠমান্ডু থেকে মামুনুর রশীদ জানান, এর আগে নেপালের মঞ্চে অভিনেতা হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও নেপালি ভাষায় কোনো নাটকের নির্দেশনা দেওয়ার ঘটনা তাঁর ক্যারিয়ারে এবারই প্রথম। টানা প্রায় এক মাস ধরে বিভিন্ন দেশের শিল্পীদের নিয়ে মহড়া ও প্রস্তুতি সম্পন্ন করেন তিনি। গুণী এই নাট্যব্যক্তিত্ব আরও জানান, এই পুরো সৃজনশীল নির্মাণপ্রক্রিয়াটি তাঁর নিজের জন্যও দারুণ এক শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল। উদ্বোধনী মঞ্চায়নে পুরো মিলনায়তন দর্শকে পরিপূর্ণ ছিল এবং উপস্থিত নেপালি দর্শকেরা অত্যন্ত আবেগ ও আগ্রহ নিয়ে নাটকটি উপভোগ করেছেন।


নির্বাচিত

ওটিটিতে আসছেন কেয়া পায়েল

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ছোট পর্দার পরিচিত অভিনেত্রী কেয়া পায়েল প্রথমবারের মতো ওটিটি মাধ্যমে যুক্ত হয়েছেন। তরুণ নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর মাধ্যমে তাঁর এই ডিজিটাল যাত্রা শুরু হচ্ছে। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। সমস্ত নির্মাণকাজ শেষে ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী ৭ অক্টোবর দিবাগত রাত ১২টায় দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে চলচ্চিত্রটি। নিজের প্রথম ওটিটি কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কেয়া পায়েল জানান, একটি ভিন্নধর্মী ও বিশেষ গল্পের অপেক্ষায় ছিলেন বলেই এতদিন ওটিটিতে কাজ করার জন্য কিছুটা সময় নিয়েছিলেন তিনি।

‘হ্যাপিলি ম্যারিড’ চলচ্চিত্রটির কাহিনি আবর্তিত হয়েছে আধুনিক প্রজন্মের জটিল মনস্তাত্ত্বিক ও সামাজিক টানাপোড়েনকে ঘিরে। গল্পের এক প্রান্তে রয়েছেন আনিস নামের এক সৎ ও সাদাসিধে যুবক; অন্যদিকে বিপরীত প্রান্তে অনামিকা নামের এক উচ্চবিত্ত ও নাগরিক আভিজাত্যে ঘেরা তরুণী, যার সমস্ত স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের মোহময় রোমাঞ্চ এবং ভার্চুয়াল জগতের রঙিন রূপকে ঘিরে। এই দ্বিমুখী ব্যক্তিত্বের আনিস ও অনামিকা চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে আরিফিন শুভ ও কেয়া পায়েল।

সহশিল্পী আরিফিন শুভর সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে কেয়া পায়েল জানান, একজন প্রতিষ্ঠিত ও সিনিয়র অভিনয়শিল্পীর সঙ্গে কাজের ক্ষেত্রে শুরুতে কিছুটা দ্বিধাবোধ থাকলেও শুটিংয়ের সময় শুভ ছিলেন অত্যন্ত আন্তরিক, পেশাদার ও সহযোগিতাপূর্ণ। নাটকের নিয়মিত গণ্ডি পেরিয়ে ওটিটিতে কাজ করার বিষয়ে তিনি বলেন, এর আগে বহু ওয়েব ফিল্মের প্রস্তাব পেলেও তিনি এমন একটি চরিত্রের সন্ধান করছিলেন যা নাটকের চেনা কেয়া পায়েল থেকে দর্শকদের কাছে একদম আলাদা মনে হবে। ‘হ্যাপিলি ম্যারিড’-এর চিত্রনাট্য সেই সুযোগটি করে দিয়েছে বলেই তিনি কাজটিতে যুক্ত হন।

পর্দায় গল্পের প্রয়োজনে বহুবার কনে সাজলেও বাস্তবে এখনো বিয়ের সানাই বাজেনি কেয়া পায়েলের। তবে গত জুলাই মাসে ছড়িয়ে পড়া প্রেমের গুঞ্জনের মধ্যেই ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমার প্রচারণামূলক ফটোশুটের একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছিলেন ‘হ্যাপিলি ম্যারিড’, যা ভক্তদের মনে তাঁর বিয়ের বিভ্রান্তি তৈরি করেছিল। ব্যক্তিগত জীবনে বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে অভিনেত্রী জানান, তিনি ভাগ্যে বিশ্বাসী এবং নির্ধারিত সময়েই বিষয়টি প্রকাশ্যে আসবে। তবে কোনো দীর্ঘ পরিকল্পনা ছাড়াই তাঁর ব্যক্তিগত বিয়ে হয়তো খুব হুট করেই সম্পন্ন হয়ে যেতে পারে বলে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন তিনি।


নির্বাচিত

এবার পশ্চিমবঙ্গে বিজয়ের দল

থালাপতি বিজয়
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

তামিলনাড়ুর রাজনীতিতে অভিষেকের পর এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিকভাবে যাত্রা শুরু করল তামিল অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে)। পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম কার্যালয় খুলেছে।

রোববার পূর্ব বর্ধমানের ফাগুপুরে টিভিকের পশ্চিমবঙ্গের প্রথম দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের পশ্চিমবঙ্গের রাজ্যের কো-অর্ডিনেটর চৈতালি রায়সহ বিভিন্ন জেলার দলীয় নেতারা।

দলীয় নেতৃত্ব জানিয়েছে, আপাতত ভোটের রাজনীতির চেয়ে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোই তাদের মূল লক্ষ্য। তবে, ভবিষ্যতে পশ্চিমবঙ্গে নির্বাচনে লড়ার ইচ্ছাও রয়েছে দলটির।

তামিলনাড়ু থেকে নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গেও সংগঠন বিস্তারের শুরুতে সামাজিক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে বিভিন্ন সামাজিক কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

ফাগুপুরে কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ব বর্ধমানে টিভিকের সাংগঠনিক কার্যক্রম শুরু হলো বলে জানিয়েছেন দলীয় নেতারা। আগামী দিনে জেলার বিভিন্ন এলাকায় সংগঠন বিস্তারের পাশাপাশি সামাজিক কর্মসূচি চালানোর পরিকল্পনাও রয়েছে তাদের।

টিভিকের রাজ্যের কো-অর্ডিনেটর চৈতালি রায় বলেন, ‘প্রথমে আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারমূলক কাজ চালাব। পরে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছালে তাদের সুবিধা-অসুবিধা ও সমস্যার কথা শুনব। শিক্ষা ও চাকরিকে আমরা অগ্রাধিকার দেব।’

পশ্চিমবঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন চৈতালি রায়। তিনি বলেন, ‘আমরা চাই টিভিকে এখানে ভোটে অংশ নিক। তবে, বিষয়টি নির্ভর করবে মানুষ কী চাইছেন, তার ওপর। কোন নির্বাচনে দল লড়বে, সে সিদ্ধান্ত নেবে আমাদের শীর্ষ নেতৃত্ব। এখন থালাপতি বিজয় উপনির্বাচন নিয়ে ব্যস্ত। সফল হলে নিশ্চয়ই বিজয় স্যার আসবেন।’

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সমর্থকরা উপস্থিত ছিলেন। বাংলায় টিভিকের প্রায় পাঁচ হাজার সমর্থক রয়েছেন বলে জানিয়েছেন চৈতালি রায়। তামিলনাড়ুতে প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়েই কংগ্রেসসহ একাধিক দলের সঙ্গে জোট গড়ে সরকার গঠন করেছে বিজয়ের দল।

বিজয়ের রাজনৈতিক উত্থানের মধ্যেই এবার পশ্চিমবঙ্গে টিভিকের সাংগঠনিক কার্যক্রম শুরু হলো। ফাগুপুরে প্রথম দলীয় কার্যালয় খোলার মধ্য দিয়ে বাংলায় দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন নেতারা।


নির্বাচিত

ভেনিসের পর বিশ্বের আরও আট শীর্ষ চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ওরিজন্তিতে ইতিহাস গড়ে স্থান করে নেওয়া বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বিশ্বমঞ্চে প্রশংসিত হচ্ছে। ভেনিসে ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাত্র এক মাসের ব্যবধানে নির্মাতা রুবাইয়াত হোসেনের এই চলচ্চিত্রটি ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার প্রথম সারির আটটি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের আনুষ্ঠানিক আমন্ত্রণ লাভ করেছে।

ভেনিস উৎসব সমাপ্তির পর সিনেমাটি ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেন্টারপিস বিভাগে অংশগ্রহণ করে। এরপর আগামী ১ থেকে ১১ অক্টোবর কানাডায় অনুষ্ঠিতব্য ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা বিভাগে অংশ নেবে চলচ্চিত্রটি। পরবর্তীতে ৯ থেকে ১৮ অক্টোবর স্পেনে ৫৮তম সিটগেস আন্তর্জাতিক ফ্যান্টাস্টিক চলচ্চিত্র উৎসবের পর ৭০তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্র বিভাগে লড়বে এটি। এর বাইরে ফ্রান্সের লা রোশ-সুর-ইয়ঁ, যুক্তরাষ্ট্রের ৬২তম শিকাগো, জাপানের ৩৮তম টোকিও এবং অস্ট্রিয়ার ৬৩তম ভিয়েনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হবে ছবিটি।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেনের পরিচালিত চতুর্থ পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এর আগে তিনি ‘মেহেরজান’ (২০১১), ‘আন্ডার কনস্ট্রাকশন’ (২০১৫) এবং আন্তর্জাতিকভাবে নন্দিত ‘মেড ইন বাংলাদেশ’ (২০১৯) নির্মাণ করেন। ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।

চলচ্চিত্রটির গল্প মূলত ঢাকার নিম্ন-মধ্যবিত্ত পরিবারের দুই সন্তানের এক মাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। একটি সাধারণ বিউটি পারলারে নিয়মিত যাতায়াতকালে সমাজে তাঁকে ‘আরও ফর্সা, আরও ছিমছাম, আরও বউ-বউ’ করে তোলার যে অদৃশ্য সামাজিক ও মানসিক চাপ তৈরি হয়, তাতে তাঁর শরীর ধীরে ধীরে একটি পণ্যে রূপ নিতে থাকে। সিনেমাটিতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, দামের খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম এবং মোহাম্মদ বারী। বাংলাদেশের খনা টকিজের সাথে যৌথভাবে ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির সমন্বিত প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।


নির্বাচিত

banner close