শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীর নগরায়িত বাংলাদেশ

নজরুল ইসলাম
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২ ১২:০৮

নজরুল ইসলাম

বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে। এ পর্যায়ে বাংলাদেশের নগরায়ণ প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ভবিষ্যতে আরও রাখবে। দেশ যখন স্বাধীন হয়, তখন নগরায়ণের মাত্রা, অর্থাৎ মোট জনসংখ্যার যে অংশ নগরবাসী, সেটি ছিল অত্যন্ত নিম্নপর্যায়ের, সাত ভাগেরও নিচে। তখন শতকরা সাতজন মানুষ নগরে বাস করত। গত ৫০ বছরে বিভিন্ন কারণে বিভিন্ন শক্তিতে সে পরিস্থিতি অনেকটা বদলে গেছে। এখন এক-তৃতীয়াংশের বেশি মানুষ নগরবাসী।

২০২২ সালের আদমশুমারিতে বলা হচ্ছে, প্রায় তেত্রিশ ভাগ মানুষ নগরবাসী। যদিও আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুমান, দেশে নগরবাসীর সংখ্যা আরও বেশি। তেত্রিশ ভাগ ধরা হলে, প্রায় ৬ কোটি মানুষ এখন নগরবাসী। নগরায়ণের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে যদি না অন্য কোনো ব্যবস্থা নেয়া হয়। স্বাভাবিকভাবেই এ প্রক্রিয়া চলবে। বর্তমানে উন্নয়নশীল দেশগুলোতে নগরায়ণের মূল শক্তি বা প্রক্রিয়াটি হলো, গ্রাম থেকে বিপুল সংখ্যক জনমানুষের শহরমুখী অভিবাসন। এটার কারণ, শহরে অর্থনৈতিক কর্মসংস্থানের সুযোগ বেশি। শহরের এই অর্থনৈতিক আকর্ষণকে প্রাথমিকভাবে বলা হয়, জনশক্তি টেনে আনার শক্তি (পুল ফ্যাক্টর)। সাধারণত নগরায়ণ নির্ভর করে একটা দেশের শিল্পায়নটা কীভাবে হচ্ছে সেটার ওপর। শিল্পায়ন অবশ্য নগরভিত্তিক হয় বেশিরভাগ ক্ষেত্রে। যদিও গ্রামীণশিল্প, ক্ষুদ্রশিল্প আছে তবে বৃহৎ শিল্প, ভারী শিল্প- এগুলো নগরভিত্তিক হয়। সেটা বাংলাদেশেও হয়েছে।

ষাটের দশকে কিছু নগরায়ণ হয়েছে শিল্পায়নের মাধ্যমে, যেমন- ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা শহরে বৃহৎ শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে। স্বাধীনতার পর সত্তরের দশকে ততটা শিল্পায়ন হয়নি। তবে আশির দশক থেকে শিল্পায়নের ধারা শক্তিশালী হয়েছে, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে রপ্তানিমুখী শিল্প গার্মন্টেসের মাধ্যমে। নব্বইয়ের দশক ও শূন্য দশকেও ব্যাপক শিল্পায়ন হয়েছে বৃহত্তর ঢাকা অঞ্চল ও চট্টগ্রামে। বর্তমানে প্রায় ৪ হাজার গার্মেন্টস শিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। তাদের বেশির ভাগই নারী। ধরে নেয়া যায়, তারা গ্রাম থেকে শহরে এসেছেন, সঙ্গে এসেছেন তাদের পরিবারের সদস্যরা। এভাবে একটা ব্যাপক এবং অতিদ্রুত নগরে জনসংখ্যার বৃদ্ধি ঘটে, নগরায়ণ হয়। এটাই নগরায়ণের প্রধান শক্তি। অষ্টাদশ ও উনিশ শতকে ইউরোপ, যুক্তরাষ্ট্রে যখন নগরায়ণ হয়, তা ভারী শিল্পের মাধ্যমে। এখানে তা হয়েছে গার্মেন্টস শিল্পের মাধ্যমে। এর মধ্যে অন্য শিল্পগুলোও এসেছে। যেমন- সিরামিক, ওষুধ ও চামড়া, কাচ বা গ্লাসশিল্প- এগুলোও এসেছে। সত্তর, আশি ও নব্বইয়ের দশকে শিল্পায়নটা বাংলাদেশের নগরায়ণে একটা বড় ভূমিকা রেখেছে।

অবশ্য শুধু শিল্পায়ন নয়, প্রশাসনিক ক্ষেত্রে কর্মসংস্থান বেড়েছে। যেহেতু রাজধানী হচ্ছে ঢাকা এবং বৃহৎ শহর বন্দরনগরী চট্টগ্রাম- এসব জায়গায় প্রশাসনিক কর্মসংস্থানের অনেক সুযোগ বেড়েছে। এই যে বিরাট জনসংখ্যা, সাড়ে ১৬ কোটি, এই মানুষদের কর্মসংস্থান গ্রামে বা কৃষিতে হয়নি। সেখানে পূর্ণতা এসে গেছে। কৃষির হয়তো অবদান অর্থনীতিতে তুলনামূলক কম। তবুও খুব শক্তিশালী।

আর নগরে শিল্পের মাধ্যমে যে নগরায়ণ সেটি হচ্ছে প্রশাসনিক কর্মনিযুক্তি। আর যেটা আছে সেবাখাত। স্বাস্থ্যসেবা, শিক্ষাসেবা, পর্যটনসেবা, হোটেল, রেস্তোরাঁ, বাণিজ্যিক অফিস, পরিবহন, আদালত- এগুলো তো আছেই। এগুলো সবই বছরকে বছর বেড়েছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে বাংলাদেশ দরিদ্র দেশ ছিল। এখন উন্নত পর্যায়ে যাচ্ছে। কিন্তু এখানে আমরা দেখি যে কৃষি অপ্রাতিষ্ঠানিক খাত হিসেবে রয়ে গেছে। এ খাতে বাণিজ্যিক ফার্মিং আছে কিছু। এখানে পুঁজিবাদ বড় রকমের এসেছে। তবে ততটা উল্লেখযোগ্য নয়। শহরের বেলায় শিল্পের ক্ষেত্রে যে প্রশাসনিক নিযুক্তি রয়েছে নানান খাতে, সেগুলোর অধিকাংশই রয়েছে অপ্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত উদ্যোগে। যেমন- ঢাকা ও চট্টগ্রামসহ দেশের যেকোনো শহরের পরিবহন খাতে বিরাট শ্রম নিযুক্ত আছে। রিকশা, ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে লাখ লাখ মানুষ কাজ করছেন। তাদের আয় কম হলেও বেঁচে থাকেন। এটাকে অপ্রাতিষ্ঠানিক খাত বলা উচিত, কারণ তারা নিজেরাই নিজের কর্মসংস্থান করেন।

বাংলাদেশের নগরায়ণ মূলত কিছুটা প্রাতিষ্ঠানিক। আর এখনো বেশির ভাগ শ্রমিক কাজ করেন অপ্রাতিষ্ঠানিক খাতে এবং তারা স্বল্প আয়ের মানুষ। মনে করা হয়, গ্রামের তুলনায় শহরের অপ্রাতিষ্ঠানিক খাতে আয় একটু বেশি। খুবই নিম্নস্তরের জীবনমান নিয়ে তারা টিকে থাকে। আর টিকে থাকার জন্যই তারা শহরে আসেন। শহরে এসে কর্মসংস্থান হলেও আবাসন নিয়ে তাদের সমস্যা থেকে যায়।

বাংলাদেশে যে নগরায়ণ হয়েছে, সেখানে বিপুল সংখ্যক মানুষ নগরায়িত। নগরায়ণ থেকে জাতীয় অর্থনৈতিক খাতের সমৃদ্ধি খুবই উল্লেখযোগ্যভাবে হয়েছে। নগর খাতে নগরায়ণের যে অবদান, নাগরিক বিনিয়োগ, কর্মসংস্থান- এসবের যে ‍সুযোগ তা অনেক বেশি উল্লেখযোগ্য। বাংলাদেশে যদিও তেত্রিশ ভাগ মানুষ নগরে বাস করেন। কিন্তু অর্থনীতিতে অবদান প্রায় দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি ভাগের মতো। অর্থনীতিতে কৃষি বা গ্রামীণ খাত যে অবদান রাখে, তার তুলনায় নগরায়ণের খাত অনেক বেশি। যদিও নগরয়াণের বড় অংশ শ্রমিক নিযুক্তিতে। এ জন্যই নগরায়ণকে ‍উন্নয়নের সবচেয়ে বড় চাবিকাঠি বলা হয়।

ভবিষ্যতে জাতীয় উন্নয়নের বিষয়টি সামনে এলে নগরায়ণ খাতটিকেই গুরুত্ব দিতে হবে। তবে হয়তো বাংলাদেশের চিত্রটা অন্যরকম হতে পারে। গ্রামে এখনো প্রায় ৬৭ ভাগ মানুষ আছে, তাদের অবদান অর্থনীতিতে কম হলেও ভবিষ্যতে এই অবদান টিকে থাকবে। মূল অবদান কৃষির। খাদ্য উৎপাদন, ফল, সবজি- এসব শহরে উৎপাদন হবে না। শহরের মানুষদের জন্য খাদ্য উৎপাদন তো করতে হবে।

গত ৭০ বছরে বাংলাদেশে নগরায়ণের আঞ্চলিক পরিবেশে নগর জনসংখ্যার প্রায় দুই কোটি বৃহত্তর ঢাকা মহানগরে অবস্থান করছে। এটাকে নগরবিদরা বলছেন- নগরের উন্নয়ন। উন্নয়নটা ঢাকাকেন্দ্রিক হচ্ছে। জনসংখ্যা এখানে বিশাল পরিমাণ। জিডিপিতে রাজধানী ঢাকা একাই পঁয়ত্রিশ শতাংশ অবদান রাখে। এই যে কেন্দ্রীভবন হয়েছে শিল্পে বা নানামুখী বিনিয়োগে, এটি একটা বিশেষ চরিত্র। এমনটা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ক্ষেত্রেও হয়েছে। ঢাকার ক্ষেত্রে এই কেন্দ্রীভবন বেশি হয়েছে বলে আমার মনে হয়। এখানে জনসংখ্যা অনেক বেশি। ২০৩৫ সালের মধ্যে এটা তিন কোটি ছাড়াবে বলে অনেকের ধারণা।

ঢাকাকে আর এভাবে একতরফাভাবে সুযোগ দেয়া ঠিক নয়। বিকেন্দ্রীকরণ করে চট্টগ্রামসহ জেলা শহরগুলোকে সুযোগ দেয়া দরকার। জেলা শহরগুলোকে আরও শক্তিশালী করা দরকার। প্রতি জেলায় শিল্পায়ন কতটা সম্ভব তা বলা মুশকিল। প্রধানমন্ত্রী মহাপরিকল্পনার উদ্যোগ নিয়েছেন। পরিকল্পনায় প্রায় ১০০টি বিশেষ শিল্প এলাকা করার কথা আছে। এর মধ্যে মিরসরাই বা বেশ কিছু শিল্পাঞ্চল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এর সবগুলোই ঢাকার বাইরে করার পরিকল্পনা রয়েছে। আমার মতে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত। যদি ১০০টি, ক্রমান্বয়ে অন্তত ৫০টি বিশেষ শিল্পাঞ্চল করা যায় তাহলে তেমনি একদিকে যেমন শিল্পের বিকেন্দ্রীকরণ যেমন হবে, তেমনি ওই অঞ্চলগুলো উন্নত হওয়ার সুযোগ পাবে। এটা খুবই জরুরি সিদ্ধান্ত, যা আরেকটু আগে নেয়া হলে আরও ভালো হতো। তবে স্বস্তিদায়ক হলো, পরে হলেও শুরু হয়েছে। সার্বিকভাবে দেশের বিভিন্ন অঞ্চল উন্নত করতে হবে নগরায়ণের মাধ্যমে।

নগরায়ণ অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে শিল্পায়ন বা সেবার মাধ্যমে। দেশের বিভাগগুলো ও জেলা শহরগুলো উন্নত করতে হবে। তবেই দেশে একটা ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে।

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হলো। এটা যুগান্তকারী ঘটনা। দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোট ২১টি জেলাগুলোর উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে পদ্মা সেতু। এ রকম একটি মেগা ভৌত উন্নয়ন প্রকল্প আগে হয়েছে, যেমন-যমুনা সেতু। পরে হয়েছে মেঘনা বা অন্যান্য সেতু। এই সেতুগুলোরও অবদান আছে। নদী, সড়ক ও রেলপথের উন্নয়ন- এই সবটা যদি করা যায়, যা শুরু হয়েছে, অব্যাহত রাখা যায়, তাহলে আমার বিশ্বাস, বাংলাদেশের সার্বিক আঞ্চলিক উন্নয়নটা ভারসাম্যপূর্ণ হবে এবং সেই প্রক্রিয়ায় দেশের সার্বিক উন্নয়ন হবে।

সবাই বলছে, বৈষম্য কমাতে হবে। বৈষম্যহীন ভারসাম্যপূর্ণ নগরায়ণ বা নগরের উন্নয়ন করতে হবে। খুব গুরুত্ব সহকারে বলতে হয়, নগরকেন্দ্রিক উন্নয়ন। দেশে ধরা হয়, এখন ৫০০ শহর আছে। এক লাখ লোকের বেশি জনসংখ্যা- এ রকম শহরের সংখ্যা এখন দেশে এখন ৪৫টি। এরপর ৫০ হাজার থেকে ১ লাখ মানুষ জনসংখ্যা- এমন নগরের সংখ্যাও অনেক। বড় শহরগুলোতে প্রশাসনিক ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যবস্থাপনা বলতে বোঝায় সুশাসন। সব শহরের উন্নয়ন পরিকল্পনা নিতে হবে সমন্বিতভাবে। আর পরিকল্পনার ক্ষেত্রে ও বাস্তবায়নের ক্ষেত্রে সমন্বয় জরুরি। আর এই সমন্বয়ের প্রধান হচ্ছেন নির্বাচিত মেয়ররা আর কাউন্সিলর। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ কয়েকটি শহরে উন্নয়ন কর্তৃপক্ষ আছে। তারা নগরের মহাপরিকল্পনা তৈরি করেন।

এখন আবার নতুন একটা ধারা তৈরি হয়েছে, এটা হলো সিটি করপোরেশন। এটা কতখানি সুখকর হবে বলা মুশকিল। করপোরেশনের মেয়ররা নিজেরাই আবার উন্নয়ন, মহাপরিকল্পনা করার চেষ্টা করছেন। এক দিকে রাজউকের মাস্টারপ্ল্যান, আরেক দিকে নগর কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যান। এই দুটো যদি সমন্বিত না হয়, তাহলে খুব একটা উপকার হবে না। এটা খেয়াল রাখতে হবে।

প্রতিটি শহরের উন্নয়ন পরিকল্পনা যথাযথ কর্তৃপক্ষগুলো, প্রশিক্ষিত পরিকল্পনাবিদদের মাধ্যমে করতে হবে জনগণের অংশগ্রহণে। এই পরিকল্পনা আলাপ-আলোচনার মাধ্যমে অনুমোদিত, গৃহীত ও প্রতিপালন করতে হবে। সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সমন্বিতভাবে উন্নয়ন ব্যবস্থাপনা পরিচালনা করা দরকার। নয়তো হ-য-ব-র-ল হয়ে যায়। যেমনটা দেখা গেছে পরিবহন খাতে। রাজধানী হওয়া সত্ত্বেও জনবহুল ঢাকায় উন্নয়ন পরিকল্পনা সুসমন্বিত হচ্ছে না। সড়ক নির্মাণ-এগুলোও যথাযথভাবে হচ্ছে না। এভাবে চলতে থাকলে নগর উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারবে না। জোর দিয়ে বলব, বর্তমানে ও ভবিষ্যতের নগরায়ণ হতেই হবে সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে। এখানে জনগণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এটা নিশ্চিত করবেন জনপ্রতিনিধিরা, মেয়র, কাউন্সিলর, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হয়। সেখানে জনগণের অংশগ্রহণটা যেন রাখা হয়। ধনী, মধ্যবিত্ত কিংবা নিম্নআয়ের মানুষের এলাকা- সব জায়গাতেই জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে উন্নয়নটা যথাযথ হয় না। এটাই প্রমাণিত। উন্নত দেশে তারা এতই কারিগরিভাবে সিদ্ধ ও অভিজ্ঞ তারা মহাপরিকল্পনা, নগর উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে। উন্নয়নশীলসহ বিভিন্ন দেশে আমরা দেখি জনগণের অংশগ্রহণ নিয়ে পরিকল্পনা করেন। যারা এভাবে উন্নয়ন বাস্তবায়নের চেষ্টা করেন, তারা সফল হন।

ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোতে পর্যটনের ব্যবস্থা রাখা উচিত। নাগরিকদের, বিশেষ করে শিশুদের, নারীদের, বৃদ্ধদের জন্য বেড়ানোর জায়গা নিশ্চিত করতে হবে। ঢাকা শহরে শিশুরা আনন্দের সঙ্গে খেলবে, ঘুরবে- এ রকম চত্বর আমরা খুব একটা দেখি না। কিছু খোলা মাঠ থাকলেও সেগুলো থাকে বড়দের দখলে। শেরেবাংলা নগরে প্রতিবন্ধীদের খেলার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। তিন-চার বছর হলো, সাইন বোর্ড দেখি। তবে এটা খেলার উপযোগী করার উদ্যোগ দেখি না। চিন্তাটা ভালো, তবে উদ্যোগটা স্তিমিত।

মূল কথা হলো, ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় অর্থনীতির উন্নয়নে নগরের ভূমিকা বিশাল অবদান থাকবে, ভবিষ্যতেও এটিই হবে। এক সময়ে পুরো দেশটা নগরায়িত হবে। তার মানে দেশের ৮০ হাজার গ্রামগুলোতে যে ছায়া সুনিবিড় পরিবেশ, এই ব্যবস্থা রেখেই ভেতরে ভেতরে গ্রামের নগরায়ণ হবে।

শেষ কথা হলো, আগামী ৫০ বছরের মধ্যে বাংলাদেশ প্রায় পুরোপুরি নগরায়িত দেশ হবে। তার মানে অবশ্য এই নয় যে, বড় বড় ভবনে দেশটা ছেয়ে যাবে। ছোট ছোট শহরে, গ্রামেও নাগরিক সুবিধাগুলো থাকবে। শিল্পাঞ্চল যেগুলো হচ্ছে, সেগুলোতে নজর রাখা। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে হবে। শহরভিত্তিক উন্নয়ন করতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুশাসন ও ব্যবস্থাপনা। সব সেবা খাতের পরিস্থিতি উন্নয়ন করা হয়। এর মাধ্যমেই ভবিষ্যতের নগর বসবাসের উপযুক্ত হবে। পরিবেশের বিষয়টি মাথায় রাখতে হবে। নদী, গ্রাম, সবুজ প্রকৃতি নিশ্চিত রাখতে হবে। গণতান্ত্রিক উপায়ে শহর ব্যবস্থাপনার বিষয়টি মাথায় রাখতে হবে।

লেখক: নগরবিদ এবং ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান


নির্বাচিত

আজ বিশ্ব পুরুষ দিবস: পুরুষের অবদান ও অপ্রকাশিত কষ্টের কথা বলার দিন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১৯ নভেম্বর, ২০২৬ ১১:৩১
অনলাইন ডেস্ক

নারী দিবসের কথা সবার জানা। প্রতিবছর ৮ মার্চ বিশ্বজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। তবে পুরুষদের জন্যও যে একটি আন্তর্জাতিক দিবস রয়েছে, তা অনেকেরই অজানা। দিবসটি জানা থাকলেও নারী দিবসের মতো ঘটা করে উদযাপন করা হয় না। আজ ১৯ নভেম্বর, বিশ্ব পুরুষ দিবস। পুরুষদের জীবনের সংগ্রাম, দায়িত্ব, অবদান, শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি।

সমাজে পুরুষদের নিয়ে দীর্ঘদিনের একটি প্রচলিত ধারণা রয়েছে, পুরুষ মানেই শক্ত, দৃঢ় এবং আবেগহীন একজন মানুষ। ছোটবেলা থেকেই ছেলেদের শেখানো হয়, ‘ছেলেরা কাঁদে না’, ‘ভয় পেতে নেই’, ‘দুর্বলতা প্রকাশ করা যাবে না’। ধীরে ধীরে এসব কথাই অনেক পুরুষের জীবনের অঘোষিত নিয়ম হয়ে দাঁড়ায়। ফলে বুকভরা কষ্ট, হতাশা, ভয় কিংবা মানসিক চাপ নিয়েও তারা হাসিমুখে দায়িত্ব পালন করে যান। নিজের যন্ত্রণার কথা কাউকে বলতে পারেন না, অনেক সময় নিজের কাছেও স্বীকার করতে চান না।

অথচ একজন পুরুষও মানুষ। তাঁরও মন খারাপ হয়, ভেঙে পড়তে ইচ্ছে করে, কখনো অসহায় লাগে, কখনো প্রয়োজন হয় একটু ভালোবাসা, সহানুভূতি কিংবা নির্ভরতার। কিন্তু সামাজিক প্রত্যাশার চাপে অনেক পুরুষ নিজের অনুভূতিগুলো আড়াল করে রাখেন। পরিবারের ভরসা, সন্তানের আশ্রয় কিংবা কর্মক্ষেত্রের দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে সব সময় শক্ত রাখার চেষ্টা করেন। অথচ সেই শক্ত মানুষেরও যে কখনো কারও কাঁধে মাথা রেখে কাঁদতে ইচ্ছে করতে পারে, সেই সত্যটি অনেক সময় সমাজ ভুলে যায়।

পুরুষদের সমস্যাগুলো যথাযথ গুরুত্ব না পাওয়ার পেছনে সামাজিক দৃষ্টিভঙ্গিও একটি বড় কারণ। অনেকের ধারণা, পুরুষেরা সমাজে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকেন, তাই তাঁদের সমস্যা নিয়ে আলাদা করে ভাবার প্রয়োজন নেই। কিন্তু বাস্তবতা হলো, কর্মজীবনের অতিরিক্ত চাপ, পরিবারের আর্থিক দায়িত্ব, সামাজিক প্রত্যাশা, আসক্তি, একাকিত্ব ও মানসিক স্বাস্থ্যসংকট অনেক পুরুষের জীবনকে কঠিন করে তোলে। এসব সমস্যার কথা প্রকাশ করতে না পারায় তাঁদের ভেতরের সংকট অনেক সময় অদৃশ্যই থেকে যায়।

এ কারণেই বিশ্ব পুরুষ দিবসের গুরুত্ব রয়েছে। দিনটি কেবল পুরুষদের উদযাপনের জন্য নয়; বরং তাঁদের জীবনের বাস্তবতা, সংগ্রাম, অবদান ও অপ্রকাশিত সমস্যাগুলো নিয়ে কথা বলার একটি উপলক্ষ। পুরুষদের মানসিক স্বাস্থ্য, ইতিবাচক আদর্শ, পরিবার ও সমাজে তাঁদের ভূমিকা এবং শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে সচেতনতা বাড়ানোই এ দিবসের অন্যতম উদ্দেশ্য।

যেভাবে শুরু হয়েছিল বিশ্ব পুরুষ দিবস

১৯৯৯ সালে ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথম আন্তর্জাতিকভাবে বিশ্ব পুরুষ দিবস পালিত হয়। ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ড. জেরোম তিলাকসিং এ দিবসটি পালনের উদ্যোগ নেন। পুরুষদের স্বাস্থ্য ও সুস্থতা, লিঙ্গসমতা, পরিবার ও সমাজে তাঁদের ইতিবাচক ভূমিকা এবং পুরুষদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই দিবসটির সূচনা।

তবে পুরুষদের জন্য একটি বিশেষ দিবস পালনের আলোচনা শুরু হয়েছিল আরও আগে। ১৯৬০-এর দশক থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। ১৯৬৯ সালে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২৩ ফেব্রুয়ারিকে পুরুষ দিবস হিসেবে প্রতিষ্ঠার জন্য একটি দল কাজ করছিল। তবে সে উদ্যোগ সফল হয়নি।

পরবর্তী সময়ে ১৯৯৯ সালে ১৯ নভেম্বরকে বিশ্ব পুরুষ দিবস হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। ইতিবাচক পুরুষ আদর্শ তুলে ধরা এবং পুরুষদের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে সচেতনতা বাড়ানোই এর মূল লক্ষ্য। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভবিষ্যৎ সবার’।

পুরুষের নীরব যন্ত্রণা ও মানসিক স্বাস্থ্য

পুরুষদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের অন্যতম কারণ আত্মহত্যার প্রবণতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪৫ বছরের কম বয়সী পুরুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে পুরুষদের আত্মহত্যার হার নারীদের তুলনায় বেশি।

বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন দেখা যায়, নারীরা তুলনামূলকভাবে বেশি বিষণ্নতায় ভুগলেও আত্মহত্যার ক্ষেত্রে পুরুষদের ঝুঁকি বেশি। এর পেছনে মানসিক সংকট প্রকাশে অনীহা, সামাজিক চাপ, একাকিত্ব এবং প্রয়োজনের সময় সহায়তা না চাওয়ার প্রবণতা ভূমিকা রাখতে পারে।

অনেক পুরুষ মনে করেন, নিজের কষ্টের কথা বললে তাঁকে দুর্বল ভাবা হবে। কেউ আবার পরিবারের সদস্যদের চিন্তায় ফেলতে চান না। কেউ কর্মক্ষেত্রে নিজের অবস্থান হারানোর ভয়ে মানসিক সমস্যার কথা গোপন রাখেন। এভাবে দিনের পর দিন জমতে থাকা চাপ একসময় ভয়াবহ রূপ নিতে পারে। তাই পুরুষদের মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা, সহমর্মিতা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

‘মুভেম্বর’: পুরুষের স্বাস্থ্যসচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ

পুরুষদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে নভেম্বর মাসজুড়ে বিশ্বব্যাপী পালিত হয় ‘মুভেম্বর’ নামে একটি বিশেষ আয়োজন। ‘মুভেম্বর’ শব্দটি এসেছে ‘মুশটাস’ (গোঁফ) ও ‘নভেম্বর’ শব্দের সমন্বয়ে।

এ উদ্যোগের অংশ হিসেবে নভেম্বর মাসে অনেক পুরুষ গোঁফ রাখেন। কেউ কেউ পুরো মাস দাড়ি-গোঁফ না কেটে এ আয়োজনে অংশ নেন। নারীরাও এ উদ্যোগে সমর্থন জানান। তবে এটি কেবল সাজসজ্জা বা বাহ্যিক কোনো আয়োজন নয়। এর মূল উদ্দেশ্য পুরুষদের স্বাস্থ্য সমস্যা নিয়ে সচেতনতা তৈরি এবং বিভিন্ন উদ্যোগের জন্য তহবিল সংগ্রহ।

বিশেষ করে প্রোস্টেট ক্যানসার, টেস্টিকুলার বা শুক্রাশয়ের ক্যানসার, মানসিক স্বাস্থ্য এবং আত্মহত্যা প্রতিরোধের মতো বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, অসুস্থতা নিয়ে খোলামেলা আলোচনা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে পুরুষদের উৎসাহিত করাই এ আয়োজনের লক্ষ্য।

প্রতিযোগিতা নয়, প্রয়োজন পারস্পরিক সহমর্মিতা

বিশ্ব পুরুষ দিবস পালনের উদ্দেশ্য কখনোই নারী দিবসের সঙ্গে প্রতিযোগিতা করা নয়। নারী ও পুরুষ উভয়ের জীবনেই রয়েছে আলাদা অভিজ্ঞতা, সংগ্রাম ও চ্যালেঞ্জ। একটি দিবসের গুরুত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যটির গুরুত্ব কমিয়ে দেখার কোনো প্রয়োজন নেই। বরং নারী-পুরুষ উভয়ের মর্যাদা, অধিকার, সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করাই হওয়া উচিত একটি মানবিক সমাজের লক্ষ্য।

একজন পুরুষের দায়িত্ব শুধু পরিবারের জন্য উপার্জন করা নয়, সব পরিস্থিতিতে শক্ত থাকা কিংবা নিজের কষ্ট গোপন রাখা নয়। তাঁরও বিশ্রাম প্রয়োজন, ভালোবাসা প্রয়োজন, মানসিক প্রশান্তি প্রয়োজন। তাঁরও অধিকার রয়েছে নিজের দুর্বলতার কথা বলার, কাঁদার এবং প্রয়োজনে সাহায্য চাওয়ার।

বিশ্ব পুরুষ দিবস আমাদের সেই কথাগুলোই নতুন করে মনে করিয়ে দেয়। যে মানুষটি প্রতিদিন পরিবারের মুখে হাসি ফোটাতে নিজের কষ্ট আড়াল করেন, তাঁর মুখের হাসির খোঁজ নেওয়াও জরুরি। যিনি সবার ভরসা হয়ে থাকেন, তিনিও কখনো কারও ভরসা হতে চাইতে পারেন।

দিনটি তাই শুধু পুরুষদের শুভেচ্ছা জানানোর নয়, তাঁদের অনুভূতি বোঝারও। কারণ শক্ত হওয়ার অর্থ অনুভূতিহীন হওয়া নয়। পুরুষের চোখের জলও কষ্টের ভাষা, তাঁর নীরবতাও কখনো সাহায্যের আকুতি। সেই নীরবতা বুঝতে শেখা এবং পাশে দাঁড়ানোই হোক বিশ্ব পুরুষ দিবসের প্রকৃত সার্থকতা।


নির্বাচিত

আজ অপ্রয়োজনীয় বন্ধু ছাঁটাইয়ের দিন

আজ ‘ন্যাশনাল আনফ্রেন্ড ডে’
ছবি: এআই নির্মিত
আপডেটেড ১৭ নভেম্বর, ২০২৬ ১৩:১৯
অনলাইন ডেস্ক

আজ ১৭ নভেম্বর ‘ন্যাশনাল আনফ্রেন্ড ডে’। সামাজিক যোগাযোগমাধ্যমের দীর্ঘ বন্ধু তালিকায় থাকা স্কুলজীবনের পুরোনো সহপাঠী, সাবেক সহকর্মী, দূরসম্পর্কের আত্মীয় কিংবা বছরের পর বছর যোগাযোগহীন অসংখ্য মানুষের ভিড় থেকে অপ্রয়োজনীয় ভার্চুয়াল সংযোগগুলো ঝালাই করার কথাই স্মরণ করিয়ে দেয় দিনটি। কারও পোস্ট বিরক্তির কারণ হলে, যোগাযোগ না থাকলে কিংবা সম্পর্ক রাখার প্রয়োজন ফুরিয়ে গেলে কেবল বন্ধু তালিকার আকার বড় না করে স্বস্তিদায়ক ও অর্থবহ সংযোগ বজায় রাখাই এর মূল বার্তা। প্রতি বছর ১৭ নভেম্বর দিনটি পালিত হলেও এটি জাতিসংঘ কিংবা কোনো সরকারি সংস্থার স্বীকৃত দিবস নয়; মূলত সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক একটি মজার উদ্যোগ হিসেবেই এর যাত্রা শুরু।

দিবসটির সূচনা হয় ২০১০ সালে, যখন মার্কিন টেলিভিশন উপস্থাপক ও কৌতুকশিল্পী জিমি কিমেল তাঁর জনপ্রিয় অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ’-এ দিনটির ঘোষণা দেন। সে সময় তিনি অভিমত দেন যে, ফেসবুকে হাজার হাজার মানুষকে বন্ধু হিসেবে যুক্ত রাখলেও বাস্তবে এত মানুষের সঙ্গে গভীর বন্ধুত্ব বজায় রাখা সম্ভব নয়; তাই যাঁদের সঙ্গে প্রকৃত কোনো সম্পর্ক নেই, তাঁদের বন্ধু তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানান তিনি। কিমেলের যুক্তি ছিল, বন্ধুত্ব একটি বিশেষ সম্পর্ক এবং কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত থাকলেই কাউকে প্রকৃত বন্ধু বলা যায় না। তাঁর এই মজার আহ্বান দ্রুতই ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং এরপর থেকেই প্রতি বছর ১৭ নভেম্বর ন্যাশনাল আনফ্রেন্ড ডে হিসেবে পরিচিতি লাভ করে।

তবে এ দিনের মূল উদ্দেশ্য কাউকে অপমান করা বা ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করা নয়, বরং নিজের অনলাইন পরিসরকে পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক রাখা। দীর্ঘদিন যাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই, যাঁকে বাস্তবে চেনা জানা নেই কিংবা যাঁর পোস্ট নিয়মিত বিরক্তির উদ্রেক করে, তাঁকে বন্ধু তালিকায় রাখা প্রয়োজন কি না তা ভেবে দেখা যেতে পারে। অবশ্য কাউকে আনফ্রেন্ড করার আগে সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরের বাস্তব সম্পর্কের কথাও মনে রাখা জরুরি। কোনো ভুল বোঝাবুঝি বা সাময়িক বিরক্তির কারণে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়; বিশেষ করে আত্মীয়, সহকর্মী কিংবা পরিচিত কারও ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের আগে সার্বিক পরিস্থিতি বিবেচনা করাই শ্রেয়।

সব ক্ষেত্রেই কাউকে আনফ্রেন্ড করা একমাত্র সমাধান নয়। ফেসবুকে কাউকে আনফ্রেন্ড করলে তিনি বন্ধু তালিকা থেকে বাদ পড়েন; তবে তাঁর সঙ্গে বন্ধুত্ব অটুট রেখে শুধু পোস্ট দেখতে না চাইলে আনফলো করার সুযোগ রয়েছে, আর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে চাইলে ব্লক করার বিকল্পও খোলা আছে। ন্যাশনাল আনফ্রেন্ড ডে মনে করিয়ে দেয়, অনলাইনে পরিচিত মানুষের সংখ্যা বেশি হলেই সম্পর্কের গভীরতা বাড়ে না। তাই আজ নিজের বন্ধু তালিকাটি একবার দেখে নিয়ে অপ্রয়োজনীয় সংযোগ বাদ দেওয়ার পাশাপাশি যাঁরা সত্যিই গুরুত্বপূর্ণ, তাঁদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথাও ভাবা যেতে পারে।

বিষয়:

নির্বাচিত

আজ বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে 'সিঙ্গেলস ডে'

সিঙ্গেলদের 'বিশেষ দিন' আজ
ছবি: সংগৃহীত
আপডেটেড ১১ নভেম্বর, ২০২৬ ১১:৩৩
দৈনিক বাংলা ডেস্ক

প্রতি বছর এগারোই নভেম্বর বিশ্বজুড়ে বিশেষ আগ্রহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় আন্তর্জাতিক সিঙ্গেলস ডে। মূলত অবিবাহিত কিংবা একাকী থাকা ব্যক্তিদের নিজস্ব জীবনধারা উদযাপন এবং আত্মপ্রেম বা নিজের প্রতি ভালোবাসা প্রকাশের দিন হিসেবে এটির পরিচিতি গড়ে উঠলেও সময়ের পরিক্রমায় এটি এখন বিশ্বের অন্যতম প্রধান ভার্চুয়াল বাণিজ্য ও কেনাকাটার মহোৎসবে পরিণত হয়েছে।

দিবসটির গোড়াপত্তন হয়েছিল গত শতাব্দীর নব্বইয়ের দশকে চীনের ঐতিহ্যবাহী নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে। একা থাকা তরুণ-তরুণীরা নিজেদের নিঃসঙ্গতাকে ইতিবাচক ভাবনায় রূপ দিয়ে নিজেদের পছন্দের উপহার কিনে দিনটি স্মরণীয় করে রাখার প্রচলন শুরু করেছিলেন। তারিখের দিক থেকেও দিনটির এক বিশেষ রূপক তাৎপর্য রয়েছে; সংখ্যায় প্রকাশ করলে ১১ নভেম্বরের রূপ দাঁড়ায় ১১/১১, যেখানে উপস্থিত রয়েছে চারটি ‘১’। এই প্রতিটি একক সংখ্যা অবিবাহিত বা একা মানুষের প্রতীক হিসেবে গণ্য হওয়ায় দিনটি বৈশ্বিক পরিসরে দ্রুত জনপ্রিয়তা লাভ করে।

পরবর্তীকালে ব্যক্তিগত এই উদযাপন এক বিশাল বাণিজ্যিক রূপ ধারণ করে। বিশেষ করে ২০০৯ সালে চীনের খ্যাতনামা প্রযুক্তি ও বিপণন প্রতিষ্ঠান আলিবাবা দিনটিকে ঘিরে ব্যাপক পরিসরে অনলাইন শপিং উৎসবের সূচনা করলে চিত্র পুরোপুরি বদলে যায়। এরপর থেকে বিশ্বজুড়ে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে এই দিনকে কেন্দ্র করে বিপুল মূল্যছাড় ও অফারের পসরা বসে, যার বাণিজ্যিক লেনদেনের আকার পশ্চিমা বিশ্বের বহুল আলোচিত ব্ল্যাক ফ্রাইডে কিংবা সাইবার মানডের মতো আয়োজনগুলোকেও বহুলাংশে ছাড়িয়ে যায়।

বর্তমানে এই দিনটি উদযাপনে বহু মানুষ নিজের জন্য উপহারসামগ্রী কেনেন, বন্ধুদের সাথে আনন্দময় সময় অতিবাহিত করেন এবং অনেকে একাকী জীবনের স্বাধীনতা, আত্মবিশ্বাস ও স্বকীয়তাকে গভীরভাবে উপলব্ধি করেন।


নির্বাচিত

আজ ঝামেলার শেষ নেই দিবস

ব্যস্ততার মাঝেও আনন্দ খুঁজে নেওয়ার বার্তা ‘ঝামেলার শেষ নেই দিবসের’
ছবি: এআই নির্মিত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

সকালের অ্যালার্ম থেকে রাতের ঘুম পর্যন্ত প্রতিদিনের জীবন নানা কাজ ও দায়িত্বে ব্যস্ত। যানজট, কর্মক্ষেত্রের চাপ কিংবা পারিবারিক হিসাব-নিকাশ সামলাতে গিয়ে নিজের জন্য সময় বের করাই কঠিন হয়ে পড়ে। সব সমস্যা মিটিয়ে স্বস্তিতে থাকার অপেক্ষাও যেন শেষ হয় না। জীবনের এই বাস্তবতার মধ্যেই ব্যস্ততা ও ঝামেলাকে মেনে নিয়ে আনন্দ খুঁজে নেওয়ার বার্তা নিয়ে আজ ৯ নভেম্বর পালিত হচ্ছে ‘ঝামেলার শেষ নেই দিবস’।

দিবসটির তাৎপর্য

দিবসটির প্রবর্তক বা নির্দিষ্ট কোনো ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায় না। তবে আধুনিক জীবনের ব্যস্ততা, দায়িত্ব ও প্রতিদিনের নানা সমস্যার সঙ্গে দিবসটির ভাবনা বেশ সামঞ্জস্যপূর্ণ।

এর মূল বার্তা হলো, জীবনের সব সমস্যা ও ঝামেলা কখনো পুরোপুরি শেষ হয় না। সব কাজ শেষ করে কিংবা প্রতিটি জটিলতার সমাধান করে আনন্দে সময় কাটানোর অপেক্ষায় থাকলে সেই সময় হয়তো কখনোই আসবে না। তাই জীবনের সীমাবদ্ধতা ও অনিশ্চয়তাকে মেনে নিয়ে প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে নেওয়াই গুরুত্বপূর্ণ।

বিশৃঙ্খলার মধ্যেও ভালো থাকার উপায়

‘ঝামেলার শেষ নেই দিবস’ দায়িত্ব এড়িয়ে যাওয়ার কথা বলে না। বরং প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নিজের মানসিক স্বস্তি ও ভালো থাকার জন্য সময় রাখার কথা মনে করিয়ে দেয়। সবকিছু নিখুঁতভাবে সামলানোর চাপ না নিয়ে কিছু বিষয় স্বাভাবিকভাবে গ্রহণ করা প্রয়োজন। ঘরের অগোছালো অবস্থা কিংবা জমে থাকা ইমেইল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে জরুরি কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

একটানা কাজের পরিবর্তে মাঝেমধ্যে বিরতি নেওয়াও জরুরি। কয়েক মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নেওয়া কিংবা কাজ থেকে সাময়িক বিরতি মনকে কিছুটা স্বস্তি দিতে পারে। একইভাবে পছন্দের পানীয় পান, প্রিয় গান শোনা অথবা কাছের মানুষের সঙ্গে কিছুক্ষণ কথা বলার মতো ছোট উদ্যোগও ব্যস্ত দিনের আনন্দ বাড়াতে পারে।

কোনো কাজ আটকে গেলে কিংবা যানজটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হলে অযথা বিরক্ত না হয়ে পরিস্থিতি সহজভাবে নেওয়ার চেষ্টা করা যেতে পারে। সব পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। তাই যা পরিবর্তন করা সম্ভব নয়, তা নিয়ে অতিরিক্ত উদ্বেগ না করাই ভালো।

ঝামেলার মধ্যেই আনন্দের খোঁজ

জীবন সব সময় পরিকল্পনা অনুযায়ী চলে না। প্রতিদিনের দায়িত্ব, ব্যস্ততা, সমস্যা ও অপূর্ণতা জীবনের স্বাভাবিক অংশ। তাই সব ঝামেলা শেষ হওয়ার অপেক্ষায় না থেকে প্রতিকূলতার মধ্যেও ভালো থাকার চেষ্টা করা প্রয়োজন।

প্রতিদিনের কাজের চাপে নিজের পছন্দ, স্বস্তি ও আনন্দকে উপেক্ষা করা উচিত নয়। ব্যস্ততার মধ্যেও নিজের জন্য কিছুটা সময় রাখা, পছন্দের কাজ করা এবং কাছের মানুষের সঙ্গে সময় কাটানো জীবনের প্রতি ইতিবাচক মনোভাব ধরে রাখতে সাহায্য করে।

‘ঝামেলার শেষ নেই দিবস’ সেই কথাই মনে করিয়ে দেয়, জীবনের সব সমস্যা হয়তো কখনো শেষ হবে না, তবে প্রতিদিনের ছোট ছোট আনন্দ উপভোগের সুযোগ হাতছাড়া করা উচিত নয়।


নির্বাচিত

আজ চকলেট দিবস

প্রতিবছর ২৮ অক্টোবর পালন করা হয় চকলেট দিবস
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

বয়সের সীমানা পেরিয়ে শিশু থেকে প্রবীণ—সব বয়সের মানুষের কাছেই চকলেটের আবেদন চিরন্তন। মন খারাপের মুহূর্তকে নিমেষেই দূর করতে, প্রিয়জনের মুখে হাসি ফোটাতে কিংবা যেকোনো উৎসবের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিতে চকলেটের জুড়ি নেই। বৈশ্বিক পরিমণ্ডলে দারুণ জনপ্রিয় এই মিষ্টান্নটির প্রতি ভালোবাসা প্রকাশের অংশ হিসেবে প্রতিবছর ২৮ অক্টোবর পালন করা হয় চকলেট দিবস। মূলত যুক্তরাষ্ট্রের মিষ্টান্ন প্রস্তুতকারকদের সংগঠনের হাত ধরে বিশেষ এই দিনটি আনুষ্ঠানিক পরিচিতি লাভ করে, যা সব ধরনের চকলেটের ঐতিহ্য ও বৈচিত্র্যকে উৎসর্গ করে উদযাপিত হয়।

ক্যাকাওয়ের ইতিহাস ও চকলেট প্রস্তুতপ্রণালি
চকলেটের মূল উপাদান সংগৃহীত হয় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের ক্যাকাও গাছের বীজ থেকে। মেক্সিকো, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলে এই ফলটির প্রথম চাষাবাদ ও বিস্তারের প্রমাণ পাওয়া যায়। ঐতিহাসিক নথিপত্র অনুসারে, প্রায় খ্রিষ্টপূর্ব ১১০০ অব্দ থেকেই মানুষ ক্যাকাও বীজের ব্যবহার শুরু করেছিল।

চকলেট তৈরির প্রক্রিয়াটি বেশ দীর্ঘ ও সুশৃঙ্খল। প্রথমে ক্যাকাও ফল থেকে বীজ আলাদা করে গাঁজন (ফার্মেন্টেশন) করা হয়, যার মাধ্যমে এতে কাঙ্ক্ষিত স্বাদ ও সৌরভের সৃষ্টি হয়। এরপর বীজগুলো রোদে শুকিয়ে, ময়লা পরিষ্কার করে নির্দিষ্ট তাপমাত্রায় ভাজা হয়। ভাজার পর খোসা ছাড়িয়ে পাওয়া যায় ভেতরের ‘ক্যাকাও নিবস’। এই নিবস পিষে তরল মণ্ড বা চকলেটের মূল উপাদান তৈরি করা হয়। পরবর্তীতে এই উপাদানের সঙ্গে বিভিন্ন অনুপাতে চিনি, দুধ ও অন্যান্য উপকরণ মিশিয়ে বিভিন্ন প্রকার চকলেট রূপ দেওয়া হয়।

চকলেটের জনপ্রিয় পাঁচ ধরন

  • রান্নার চকলেট (চিনিহীন চকলেট): এই চকলেটে শুধু ক্যাকাওয়ের কঠিন অংশ ও ক্যাকাও মাখন থাকে। কোনো ধরনের চিনি যুক্ত না থাকায় এর স্বাদ বেশ তীব্র ও তিক্ত হয়। সাধারণত কেক, বিস্কুট, পেস্ট্রি কিংবা বিভিন্ন মিষ্টান্ন তৈরির উপাদান হিসেবে এটি রান্নায় ব্যবহার করা হয়।

  • মিষ্টি চকলেট: ক্যাকাওয়ের কঠিন অংশ, ক্যাকাও মাখনের সঙ্গে পরিমাণমতো চিনি মিশিয়ে এই চকলেট তৈরি করা হয়। উপাদানের তারতম্যের ওপর ভিত্তি করে এর মিষ্টতা ও স্বাদের তীব্রতায় ভিন্নতা দেখা যায়।

  • দুধের চকলেট (মিল্ক চকলেট): চকলেটের মৌলিক উপাদানের সঙ্গে গুঁড়ো দুধ বা তরল ঘন দুধের সমন্বয়ে এটি তৈরি হয়। এর গঠন বেশ মোলায়েম ও স্বাদ অত্যন্ত মিষ্টি হওয়ায় চকলেটপ্রেমীদের কাছে এটি অন্যতম জনপ্রিয় পছন্দ।

  • সাদা চকলেট (হোয়াইট চকলেট): এই চকলেটে ক্যাকাওয়ের কোনো কঠিন অংশ (কোকোয়া সলিড) ব্যবহার করা হয় না। কেবল ক্যাকাও মাখন, দুধ ও চিনির সংমিশ্রণে এটি প্রস্তুত হওয়ায় এর রঙ ধবধবে সাদা এবং স্বাদও সাধারণ চকলেটের তুলনায় একদম ভিন্ন।

  • গোলাপি চকলেট (রুবি চকলেট): বিশেষ এক প্রজাতির ক্যাকাও বীজ থেকে প্রাকৃতিকভাবে এই গোলাপি চকলেট তৈরি করা হয়। এতে কোনো কৃত্রিম রঙ মেশানো হয় না। মিষ্টি স্বাদের পাশাপাশি হালকা ফলমূলের সুবাস ও মৃদু টক স্বাদের উপস্থিতির কারণে এটি বেশ আকর্ষণীয়।

চকলেট কেবলই একটি মিষ্টি খাদ্য নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েক হাজার বছরের প্রাচীন ইতিহাস ও জটিল প্রস্তুতপদ্ধতি। চকলেট দিবস মূলত প্রিয় এই খাবারের বৈচিত্র্যময় স্বাদ, ধরন ও ইতিহাসকে নতুন করে জানার ও উদযাপনের দিন।

বিষয়:

নির্বাচিত

শাশুড়ির প্রশংসা করার দিন আজ

শাশুড়ির অবদানকে শ্রদ্ধা ও স্বীকৃতির সাথে স্মরণ করতে প্রতি বছর অক্টোবর মাসের চতুর্থ রোববার আন্তর্জাতিকভাবে শাশুড়ি দিবস পালিত হয়
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

পারিবারিক কাঠামোয় সন্তানের জীবনসঙ্গীর মা তথা শাশুড়ির অবদানকে শ্রদ্ধা ও স্বীকৃতির সাথে স্মরণ করতে প্রতি বছর অক্টোবর মাসের চতুর্থ রোববার আন্তর্জাতিকভাবে শাশুড়ি দিবস পালিত হয়। মে মাসে উদযাপিত মা দিবসের সমান্তরালে জীবনের এই বিশেষ অভিভাবকের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যেই দিবসটি পালন করা হয়ে থাকে।

দিবসটির ঐতিহাসিক পটভূমি বিশ্লেষণে জানা যায়, গত শতকের ত্রিশের দশকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আমেরিলো শহরের একটি পত্রিকার সম্পাদক জিন হাও শাশুড়িদের অবদানের প্রতি সম্মান জানাতে ১৯৩৪ সালের ৫ মার্চ প্রথম এই উদ্যোগ গ্রহণ করেন। দীর্ঘ সময় ধরে বিভিন্ন দিনে উদযাপিত হওয়ার পর ১৯৭০-এর দশকে ‘আমেরিকান সোসাইটি অব ফ্লোরিস্টস’ অক্টোবর মাসের চতুর্থ রোববারকে চূড়ান্তভাবে এই দিবসের জন্য নির্ধারণ করে। আন্তর্জাতিক তথ্যসংস্থা ন্যাশনাল ডে ক্যালেন্ডার সূত্রে এ ঐতিহাসিক তথ্য পাওয়া যায়।

একটি পরিবারে শাশুড়ি ও পুত্রবধূর সম্পর্কের সমীকরণ অত্যন্ত সংবেদনশীল। সন্তানের বিয়ের পর পরিবারে নতুন সদস্যের আগমনে একদিকে যেমন আনন্দের সঞ্চার হয়, অন্যদিকে অনেক সময় জ্যেষ্ঠ এই নারীর মনে নিজের অধিকার ও গুরুত্ব ক্ষুণ্ন হওয়ার অবচেতন শঙ্কা তৈরি হতে পারে। পাশাপাশি রীতিনীতি ও মানসিকতার অমিল থেকে তৈরি হয় মতপার্থক্য। আমাদের সমাজে অতীতে নিজের ওপর হওয়া মানসিক নিপীড়নের প্রতিশোধ হিসেবে ছেলের বউয়ের ওপর অন্যায্য আচরণ করার নজির যেমন রয়েছে, তেমনই বহু ইতিবাচক নারী রয়েছেন যারা অতীতের তিক্ততা ভুলে পুত্রবধূকে নিজের গর্ভজাত কন্যার মতো স্নেহে আপন করে নেন।

সমাজবিজ্ঞানী কীরা অ্যালেনডর্ফের এক গবেষণায় দেখা গেছে, যৌথ ও একক পরিবারে শাশুড়ি ও পুত্রবধূর বন্ধন সবসময় সংঘাতমূলক থাকে না; বরং পারস্পরিক প্রত্যাশা ও দায়িত্বের টানাপোড়েন সঠিকভাবে পরিচালিত না হলেই সম্পর্কের জটিলতা বাড়ে। অন্যদিকে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক সোশ্যাল ওয়ার্ক রিসার্চ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় উল্লেখ করা হয়, সংসারে নিজেকে অবহেলিত মনে করলে মায়েরা পুত্রবধূর প্রতি এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব বজায় রাখেন। ফলে নতুন দম্পতিকে নিজেদের মতো চলার সুযোগ দেওয়ার পাশাপাশি বয়োজ্যেষ্ঠ মায়ের অনুভূতিকে সমান গুরুত্ব প্রদানই পারিবারিক সম্প্রীতি রক্ষার প্রধান মাধ্যম।

বিশেষ এই দিনে পারস্পরিক মনোমালিন্য ভুলে শাশুড়ির প্রতি সম্মান প্রদর্শন ও তাঁর অবদানের প্রশংসা করার মধ্য দিয়ে সম্পর্কের বরফ গলানো সম্ভব। তাঁর অভিজ্ঞতার মূল্যায়ন করা, পছন্দের খাবার তৈরি কিংবা সাধারণ পারিবারিক আড্ডায় আন্তরিক অংশগ্রহণই এই সম্পর্কের গভীরতা বৃদ্ধি করতে পারে। পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে #MotherInLawDay বার্তাটি ছড়িয়ে দিচ্ছেন।


নির্বাচিত

গরুর ভুঁড়ি খাওয়ার দিন আজ

খাদ্যসংস্কৃতিতে ভিন্ন স্বাদের গুরুত্ব তুলে ধরতে আজ বিশ্ব ট্রাইপ দিবস
ছবি: সংগৃহীত
আপডেটেড ২৪ অক্টোবর, ২০২৬ ১৭:১৪
দৈনিক বাংলা ডেস্ক

গবাদিপশুর পাকস্থলীর ভক্ষণযোগ্য অংশ, যা বাংলাদেশে সাধারণ মানুষের কাছে ‘ভুঁড়ি’ হিসেবে পরিচিত, আন্তর্জাতিক পরিমণ্ডলে তা ‘ট্রাইপ’ নামে খ্যাত। খাদ্যসংস্কৃতিতে তুলনামূলকভাবে অবহেলিত এই খাদ্য উপাদানটির গুরুত্ব ও গ্রহণযোগ্যতা বাড়াতে প্রতি বছর ২৪ অক্টোবর আন্তর্জাতিকভাবে পালিত হয় বিশ্ব ট্রাইপ দিবস। বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী রন্ধনশিল্পে এই বিশেষ খাবারের স্বতন্ত্র একটি অবস্থান রয়েছে।

খ্যাতনামা মার্কিন শেফ, লেখক ও উপস্থাপক অ্যান্থনি বোর্ডেইনের মতে, চড়া মূল্যের অভিজাত মাংস দিয়ে রান্না করার চেয়ে অবহেলিত অংশ, যেমন ভুঁড়ি কিংবা পশুর ঘাড়ের অংশ দিয়ে মুখরোচক পদ তৈরি করতে পারাই একজন রন্ধনশিল্পীর প্রকৃত দক্ষতার মাপকাঠি।

অনেকের কাছে প্রাথমিক দৃষ্টিতে এটি খাওয়ার বিষয়ে অনীহা বা অস্বস্তি থাকতে পারে, তবে সঠিক প্রক্রিয়াজাতকরণ ও উপযুক্ত রন্ধনশৈলীর মাধ্যমে এটি দিয়ে অত্যন্ত সুস্বাদু খাদ্য প্রস্তুত সম্ভব। সাধারণ মাংসের পাশাপাশি এই উপাদানের পুষ্টি ও স্বাদ সম্পর্কে সচেতনতা বাড়ানোই দিবসটির মূল লক্ষ্য।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে ট্রাইপের জনপ্রিয়তায় তারতম্য রয়েছে। ইংরেজিভাষী পশ্চিমা দেশগুলোর সুপারশপ ও রেস্তোরাঁয় এটি সচরাচর দেখা না গেলেও বিশ্বের বহু ভূখণ্ডে এটি অত্যন্ত জনপ্রিয় খাবার। যেমন ইতালির খাদ্যসংস্কৃতিতে ট্রাইপ ব্যাপকভাবে প্রচলিত। দেশটির স্ট্রিট ফুডের দোকানেও এটি নিয়মিত বিক্রি হয়, যা কখনো ছোট কাঁটাচামচ দিয়ে আবার কখনো পাউরুটির ভেতর পুর হিসেবে দিয়ে পরিবেশন করা হয়ে থাকে।

জৈবিক গঠন অনুযায়ী গরুর পাকস্থলী চারটি ভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত এবং প্রতিটি প্রকোষ্ঠ থেকে আলাদা বৈশিষ্ট্যের ট্রাইপ মেলে। এর মধ্যে প্রথম প্রকোষ্ঠ থেকে পাওয়া অংশটি রন্ধনজগতে ‘ব্ল্যাঙ্কেট ট্রাইপ’ নামে পরিচিত। সমতল ও মসৃণ হওয়ার কারণে এটিকে সাধারণ ট্রাইপও বলা হয়, তবে ভোজনরসিকদের কাছে এই ধরনটির জনপ্রিয়তা তুলনামূলক কিছুটা কম।

বিষয়:

নির্বাচিত

আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’

নিজের স্ত্রীর প্রশংসা করুন
ওয়াইফ অ্যাপপ্রিসিয়েশন ডে।
আপডেটেড ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২৩
দৈনিক বাংলা ডেস্ক

সংসার মানেই শুধু একই ছাদের নিচে বসবাস নয়, বরং প্রতিদিনের ছোট-বড় মুহূর্তে একে অন্যের হাত ধরে এগিয়ে চলা। কখনো সুখের দিনে হাসির সঙ্গী হয়ে, কখনো কঠিন সময়ে নীরব আশ্রয় হয়ে একজন স্ত্রী হয়ে ওঠেন জীবনের অবিচ্ছেদ্য অংশ। বছরের পর বছর পেরিয়ে গেলেও সেই মানুষটির প্রতি কৃতজ্ঞতা কিংবা ভালোবাসা প্রকাশের আবেদন ফুরায় না। বরং ব্যস্ত জীবনে জমে থাকা না-বলা কথাগুলো কখনো কখনো নতুন করে বলারও প্রয়োজন হয়। সেই সুযোগ করে দিতেই আজ পালিত হচ্ছে ‘স্ত্রীর প্রশংসা দিবস’।

প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার যুক্তরাষ্ট্রে পালিত হয় ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’। ২০০৬ সাল থেকে দেশটিতে দিবসটি উদযাপন করা হচ্ছে। সময়ের সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও পরিচিতি পেয়েছে। ‘ডেজ অব দ্য ইয়ার’-এর তথ্য অনুযায়ী, দিবসটির মূল উদ্দেশ্য হলো স্ত্রীদের প্রতি ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা এবং পরিবার ও দাম্পত্য জীবনে তাঁদের অবদানকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া।

সংসার সামলানো থেকে শুরু করে কঠিন সময়ে সঙ্গীর পাশে দাঁড়ানো, পরিবারের নানা দায়িত্ব ভাগ করে নেওয়া কিংবা প্রতিদিনের ছোট ছোট যত্নের মাধ্যমে একজন স্ত্রী দাম্পত্য জীবনকে অনেকটাই সহজ করে তোলেন। ব্যস্ত জীবনে এসব অবদান অনেক সময় চোখে পড়ে না, কিংবা কৃতজ্ঞতার কথাটুকুও বলা হয়ে ওঠে না। তাই এই দিনটি হতে পারে সেই না-বলা কথাগুলো প্রকাশ করার একটি সুন্দর উপলক্ষ।

দিনটিকে বিশেষ করে তুলতে আয়োজনও হতে পারে একেবারে নিজের মতো করে। প্রিয় ফুলের তোড়া, পছন্দের কোনো উপহার কিংবা ছোট্ট একটি গয়না দিয়ে চমকে দেওয়া যেতে পারে স্ত্রীকে। চাইলে দু’জন মিলে প্রিয় কোনো রেস্তোরাঁয় খেতে যাওয়া, একসঙ্গে সিনেমা দেখা কিংবা শহরের ব্যস্ততা থেকে দূরে কোথাও ঘুরে আসার পরিকল্পনাও করা যায়। তবে ভালোবাসা প্রকাশের জন্য সবসময় দামি উপহারের প্রয়োজন হয় না।

অনেক সময় একটি ছোট্ট চিঠি কিংবা কয়েকটি আন্তরিক কথাই হয়ে উঠতে পারে সবচেয়ে মূল্যবান উপহার। সেখানে বলা যেতে পারে, কেন তিনি জীবনে এতটা গুরুত্বপূর্ণ, তাঁর কোন অভ্যাসগুলো ভালো লাগে কিংবা দীর্ঘ পথচলায় তাঁর পাশে থাকার জন্য কতটা কৃতজ্ঞতা রয়েছে। কারণ সংসারের ব্যস্ততায় অনেক অনুভূতিই হয়তো মনের মধ্যে থেকে যায়, মুখে বলা হয় না।

আজ তাই হতে পারে সেই না-বলা কথাগুলো বলার দিন। একটি ‘ধন্যবাদ’, একটি ‘ভালোবাসি’ কিংবা ‘তুমি পাশে আছ বলেই জীবনটা সুন্দর’—এমন ছোট্ট একটি বাক্যও প্রিয় মানুষটির মুখে এনে দিতে পারে বড় এক হাসি। শেষ পর্যন্ত ভালোবাসার মূল্য কোনো উপহারের দামে নয়, বরং আন্তরিকতা ও যত্নে। আর সেই যত্নের কথাই আজ একটু আলাদা করে মনে করিয়ে দেয় ‘স্ত্রীর প্রশংসা দিবস’।


নির্বাচিত

পরীক্ষার ‘ফেল’ যখন সাফল্যের সিঁড়ি, বিশ্ব বদলে দেওয়া ৯ ‘ফেল্টুস’ মানুষের গল্প

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০

আমাদের সমাজে পরীক্ষার খাতায় গৎবাঁধা প্রশ্নের উত্তর দিতে না পারাকে অনেক সময় ব্যর্থতার সমার্থক মনে করা হয়। জিপিএ-৫ বা ভালো ফলের চাপে পিষ্ট হয়ে অনেক শিক্ষার্থীই মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ভিন্ন চিত্র। প্রাতিষ্ঠানিক শিক্ষায় ‘ফেল’ মারা কিংবা ঝরে পড়া অনেক মানুষই পরবর্তী জীবনে বদলে দিয়েছেন মানবসভ্যতা। সনদ নয়, বরং দৃষ্টিভঙ্গি আর অদম্য জেদই যে সাফল্যের মূল চাবিকাঠি—তা প্রমাণ করেছেন এই আলোকিত মানুষগুলো।

১. রিচার্ড ব্র্যানসন: স্কুল পালানো সেই ধনকুবের
মাত্র ১৬ বছর বয়সেই স্কুলের পাঠ চুকিয়ে দেন বিশ্বখ্যাত উদ্যোক্তা ও ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন। শিক্ষাজীবনে শিক্ষকরা তার ওপর এতটাই ত্যক্ত-বিরক্ত ছিলেন যে, তার হেডমাস্টার রবার্ট ড্রেসন বলেছিলেন— “ব্র্যানসন হয় একদিন জেলে যাবে, না হয় কোটিপতি হবে।” শিক্ষকদের সেই ধারণা ভুল হয়নি। মাত্র ১৬ বছরেই ‘স্টুডেন্ট’ ম্যাগাজিন দিয়ে যাত্রা শুরু করে আজ তিনি ৪০০টি কোম্পানির নিয়ন্ত্রক এবং ৫.১ বিলিয়ন ডলারের মালিক।

২. জ্যাক মা: ব্যর্থতার পাহাড় ডিঙানো কিংবদন্তি
চীনের শীর্ষ ধনী জ্যাক মা’র জীবন যেন ব্যর্থতার এক মহাকাব্য। প্রাথমিক পরীক্ষায় দু’বার এবং মাধ্যমিকে তিনবার ফেল করেছিলেন তিনি। এমনকি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ১০ বার আবেদন করে প্রতিবারই প্রত্যাখ্যাত হন। চাকরির ক্ষেত্রেও পরিস্থিতি ছিল ভয়াবহ; কেএফসিতে ২৪ জন আবেদনকারীর মধ্যে ২৩ জনের চাকরি হলেও বাদ পড়েছিলেন একমাত্র তিনি। কিন্তু দমে যাননি। আজ তার গড়া ‘আলিবাবা’ বিশ্বের অন্যতম শক্তিশালী ই-কমার্স প্রতিষ্ঠান।

৩. জেকে রাউলিং: অক্সফোর্ড যাকে ফিরিয়ে দিয়েছিল
হ্যারি পটার সিরিজের স্রষ্টা জেকে রাউলিং আজ বিশ্বের সবচেয়ে দামী লেখকদের একজন। অথচ তার শিক্ষাজীবন ছিল বাধাগ্রস্ত। এ-লেভেলে বাজে ফলের কারণে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগই পাননি। পরে ইউনিভার্সিটি অফ এক্সটার থেকে শিক্ষা শেষ করে লেখালেখিতে মন দেন। আজ তার বই পড়েনি এমন তরুণ খুঁজে পাওয়া কঠিন।

৪. স্টিভ জবস: কলেজ ড্রপআউট থেকে প্রযুক্তির জাদুকর
অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস কলেজের গণ্ডি পার করতে পারেননি। পড়াশোনায় আগ্রহ কম থাকলেও তার ছিল উদ্ভাবনী চিন্তা। মাত্র ২০ বছর বয়সে গ্যারেজে বসে অ্যাপল শুরু করেন। মাঝপথে নিজের প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হয়েও ফিরে আসেন বীরদর্পে। আইফোন বা ম্যাকবুকের মতো বৈপ্লবিক প্রযুক্তি আজ তারই দূরদর্শী চিন্তার ফসল।

৫. বিল গেটস: মাইক্রোসফটের নেপথ্যে হার্ভার্ডের সেই ছাত্র
বিশ্বের দীর্ঘ সময়ের শীর্ষ ধনী বিল গেটস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন। তার লক্ষ্য ছিল প্রযুক্তি দিয়ে বিশ্ব জয় করা। ডিগ্রি না থাকলেও তার তৈরি ‘মাইক্রোসফট’ আজ পৃথিবীর প্রতিটি কম্পিউটারের অপরিহার্য অংশ। তিনি প্রমাণ করেছেন, উদ্ভাবনী শক্তির কাছে কাগজের সনদ নগণ্য।

৬. সায়মন কোয়েল: সংগীত দুনিয়ার দাপুটে বিচারক
সংগীতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’ বা ‘এক্স ফ্যাক্টর’-এর জনপ্রিয় বিচারক সায়মন কোয়েল ও-লেভেল পরীক্ষায় কোনোমতে পাস করে পড়াশোনা ছেড়ে দেন। কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই তিনি আজ মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম প্রভাবশালী ব্যক্তি। তার প্রতিষ্ঠান বিএমজে রেকর্ডস থেকে বিক্রি হয়েছে ১৫০ কোটিরও বেশি রেকর্ড।

৭. বেনেডিক্ট কাম্বারব্যাচ: বখে যাওয়া ছাত্র থেকে অস্কার মনোনয়ন
শার্লক হোমস খ্যাত অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ ছাত্রজীবনের এক পর্যায়ে ড্রাগ এবং খারাপ সঙ্গের পাল্লায় পড়ে ও-লেভেলে খুব খারাপ রেজাল্ট করেন। পরে তিনি উপলব্ধি করেন এবং ঘুরে দাঁড়ান। আজ তিনি গোল্ডেন গ্লোব ও অস্কার মনোনীত বিশ্বখ্যাত অভিনেতা।

৮. ধীরুভাই আম্বানি: গড়পড়তা ছাত্র থেকে শিল্পপতি
ভারতের রিলায়েন্স সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি স্কুলজীবনে ছিলেন একেবারেই সাধারণ মানের ছাত্র। বেশি দূর পড়াশোনা করতে পারেননি। কিন্তু তার ব্যবসায়িক বুদ্ধি এবং ঝুঁকি নেওয়ার সাহস তাকে এশিয়ার অন্যতম সেরা ধনীতে পরিণত করেছে।

৯. উইনস্টন চার্চিল: ফেল করা ছাত্র যখন যুদ্ধজয়ী বীর
ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল স্কুলে বার বার ফেল করতেন। শিক্ষকরা ভেবেছিলেন তিনি জীবনে কিছুই করতে পারবেন না। কিন্তু সেই ‘ফেল্টুস’ ছাত্রই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনকে নেতৃত্ব দিয়ে রক্ষা করেছিলেন এবং পরবর্তীতে সাহিত্যে নোবেল পুরস্কারও অর্জন করেন।


ব্যর্থতা মানেই জীবনের শেষ নয়, বরং এটি একটি নতুন শুরুর সুযোগ। ওপরের এই সফল মানুষগুলো আমাদের শিখিয়ে গেছেন— পরীক্ষায় প্রাপ্ত নম্বর নয়, বরং আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং সঠিক দৃষ্টিভঙ্গিই একজন মানুষকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। তাই পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই হেরে যাওয়া নয়, বরং সাফল্যের বীজ বপন করার এটিই শ্রেষ্ঠ সময়।


নির্বাচিত

পবিত্র আশুরা আজ

ছবি: সংগৃহীত
আপডেটেড ২৬ জুন, ২০২৬ ১১:৪৩
অনলাইন ডেস্ক

আজ ১০ মহররম। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত।

মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান-খয়রাত ও জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন।

আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আর আশুরা মানে দশম। আর মহররম অর্থ সম্মানিত। হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন।

শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হযরত ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা জোগায়।

শিয়া সম্প্রদায় এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এর মধ্যে তাজিয়া মিছিল উল্লেখযোগ্য।

ইসলামের ইতিহাসে এ দিনের গুরুত্ব অনেক। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘(রমজানে পর) শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস, যাকে তোমরা মহররম বলে থাক।’ (সুনানে কুবরা, নাসায়ি, হাদিস: ৪২১৬)

আশুরার ঐতিহাসিক পটভূমি: আশুরার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে মানবজাতির ইতিহাসের দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়—একটি মুক্তি ও বিজয়ের, অন্যটি ত্যাগ ও শাহাদাতের।

ইসলামী বর্ণনা অনুযায়ী, এই দিনে মহান আল্লাহ তাআলা হযরত মুসা (আ.) ও তার অনুসারীদের ফেরাউনের জুলুম থেকে মুক্তি দেন। ফেরাউনের সৈন্যবাহিনী যখন তাদের ধাওয়া করছিল, তখন আল্লাহর নির্দেশে সাগরের বুকে পথ সৃষ্টি হয়। মুসা (আ.) ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে যান, আর ফেরাউন ও তার বাহিনী সাগরে নিমজ্জিত হয়। এই মহান নেয়ামতের শুকরিয়া আদায় হিসেবে হযরত মুসা (আ.) আশুরার দিনে রোজা রাখতেন।

অন্যদিকে, ইসলামের ইতিহাসে আশুরার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে কারবালার হৃদয়বিদারক ঘটনা। হিজরি ৬১ সালের ১০ মহররম ইরাকের কারবালা প্রান্তরে রাসূলুল্লাহ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) অন্যায় ও জুলুমের কাছে মাথা নত না করে শাহাদাত বরণ করেন। তার পরিবারের সদস্য ও সঙ্গীদের আত্মত্যাগ ইতিহাসে সত্য, ন্যায় ও আদর্শের জন্য সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।

আশুরার রোজার গুরুত্ব: রাসুলুল্লাহ (সা.) মদিনায় হিজরত করার পর দেখেন, ইহুদিরা হযরত মুসা (আ.)-এর মুক্তির স্মরণে এই দিনে রোজা রাখে। তখন তিনি বলেন, ‘মুসা (আ.)-এর ব্যাপারে আমাদের অধিকার তোমাদের চেয়ে বেশি।’ এরপর তিনি নিজে আশুরার রোজা পালন করেন এবং সাহাবিদেরও রোজা রাখার উৎসাহ দেন।

হাদিসে বর্ণিত হয়েছে, আশুরার রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার বিগত এক বছরের ছোট গুনাহ ক্ষমা করে দেন (সহিহ মুসলিম)।

রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা বিশেষ গুরুত্ব বহন করত। বর্তমানে এটি অত্যন্ত ফজিলতপূর্ণ সুন্নাহ আমল হিসেবে পালিত হয়।

রোজা রাখার সুন্নাহ পদ্ধতি: রাসুলুল্লাহ (সা.) আশুরার রোজাকে অন্য ধর্মাবলম্বীদের রীতি থেকে পৃথক রাখার জন্য ১০ মহররমের সঙ্গে আরও একটি দিন যুক্ত করে রোজা রাখার নির্দেশনা দিয়েছেন।

সুন্নাহ অনুযায়ী ৯ ও ১০ মহররম রোজা রাখা উত্তম। অথবা ১০ ও ১১ মহররম রোজা রাখা যায়। এবার ১০ মহররম শুক্রবার হওয়ায় যারা ৯ মহররম (বৃহস্পতিবার) ও ১০ মহররম (শুক্রবার) রোজা রাখছেন, তারা সুন্নাহর উত্তম পদ্ধতি অনুসরণ করছেন।

যারা গতকাল বৃহস্পতিবার রোজা রাখতে পারেননি, তারা আজ শুক্রবার ও আগামীকাল শনিবার (১০ ও ১১ মহররম) রোজা রাখতে পারেন। এতে সুন্নাহ পূর্ণভাবে আদায় হবে।

ছুটির দিনে ইবাদতের সুবর্ণ সুযোগ: এবার আশুরার দিনটি শুক্রবার ও সরকারি ছুটির দিনে পড়েছে। ফলে কর্মব্যস্ততার বাইরে থেকে অধিক সময় ইবাদত-বন্দেগিতে ব্যয় করার সুযোগ সৃষ্টি হয়েছে।

দিনটিকে অর্থবহ করে তুলতে যে আমলগুলো করা যেতে পারে-

জুমার প্রস্তুতি ও ইবাদত: শুক্রবার নিজেই মুসলমানদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন। তাই গোসল, পরিচ্ছন্নতা, সুগন্ধি ব্যবহার এবং সময়মতো মসজিদে গিয়ে জুমার খুতবা মনোযোগসহকারে শোনা গুরুত্বপূর্ণ আমল।

কোরআন তিলাওয়াত ও নফল ইবাদত: দিনের একটি উল্লেখযোগ্য অংশ কোরআন তিলাওয়াত, তওবা-ইস্তিগফার, জিকির-আজকার ও নফল নামাজের মাধ্যমে অতিবাহিত করা যেতে পারে।

দোয়া ও মোনাজাত: রোজাদারের দোয়া বিশেষভাবে কবুল হয়। তাই ইফতারের পূর্ব মুহূর্তগুলোতে নিজের, পরিবারের, দেশ ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা যেতে পারে।

কারবালার শিক্ষা ও আশুরার প্রকৃত বার্তা: আমাদের দেশে আশুরাকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন দেখা যায়। বিশেষ করে কারবালার শোক স্মরণে তাজিয়া মিছিলের আয়োজন দীর্ঘদিনের একটি ঐতিহ্য।

তবে ইসলামের মূল শিক্ষা হলো ধৈর্য, সংযম এবং আল্লাহর প্রতি আনুগত্য। তাই শোক প্রকাশের নামে বাড়াবাড়ি, আত্মনিগ্রহ বা শরীরের ক্ষতি করার মতো কোনো কাজ ইসলামের মূল শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

হযরত ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগের প্রকৃত শিক্ষা হলো সত্যের পক্ষে অবিচল থাকা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ন্যায়বিচারের জন্য প্রয়োজন হলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা।

পবিত্র আশুরা কেবল একটি ঐতিহাসিক দিন নয়; এটি আত্মশুদ্ধি, কৃতজ্ঞতা, তওবা এবং নৈতিকতার শিক্ষা গ্রহণের এক অনন্য সুযোগ। এই দিনের রোজা, ইবাদত ও আত্মসমালোচনার মাধ্যমে একজন মুসলমান তার জীবনকে আরও আলোকিত করতে পারে।


নির্বাচিত

ঈর্ষার ভয়ঙ্কর ক্ষতি ও হতাশার জীবনকে শান্তিপূর্ণ করার ইসলামিক নির্দেশনা

আপডেটেড ৩ মে, ২০২৬ ১৬:৪৯
কামরুজ্জামান

আমরা এমন এক সময়ে বাস করছি যখন মানুষ নিজেদেরকে নিখুঁত দেখানোর প্রচেষ্টার প্রতিযোগিতায় লিপ্ত। উজ্জ্বল রঙিন স্ক্রিনে আমাদের সামনে এসে হাজির হয় অন্যদের জীবনের সেরা মুহূর্তগুলো। কে বিদেশে ছুটি কাটাচ্ছে, কার বাড়ি কত পরিপাটি, কে ক্যারিয়ারে কত সফল সবই দেখা যাচ্ছে এমনভাবে যেন সবার এক ত্রুটিহীন জীবন। এই অতি-সংযুক্ত ডিজিটাল দুনিয়ায় একটি নীরব ঘাতক ব্যাধি প্রায়ই আমাদের অন্তরে বিনা দাওয়াতে প্রবেশ করে: আর তা হলো ঈর্ষা বা পরশ্রীকাতরতা। ইসলামিক ধর্মতত্ত্বে, এই ধ্বংসাত্মক আবেগকে বলা হয় ‘হাসাদ’। এটি এমন এক নীরব বিষাক্ত ব্যাধি যা কেবল পরিবার বা সমাজকেই টুকরো টুকরো করে না, বরং ব্যক্তির মানসিক ও শারীরিক সুস্থতাকেও মারাত্মকভাবে ধ্বংস করে। কারণ, হাসাদ বা ঈর্ষা ব্যক্তির মানসিক চাপ বৃদ্ধি করে। চিকিৎসা বিজ্ঞান অনুসারে, দীর্ঘস্থায়ী মানসিক চাপ মানব শরীরকে কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনে ক্রমাগত প্লাবিত করে রাখে, যা সময়ের সাথে সাথে রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে, রক্তচাপ বাড়ায়, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে মারাত্মকভাবে দুর্বল করে দেয় এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। তাই আজ আমরা এক বিরাট নতুন সমস্যার সম্মুখীন। কিন্তু এর সুন্দর ও সেরা সমাধান রয়েছে আমাদের পবিত্র ইসলাম ধর্মে।

ঈর্ষা কী? অন্যের সাফল্যে অনুভূতি প্রকাশের দুটি উপায়
ইসলামের দৃষ্টিকোণ থেকে ঈর্ষাকে বুঝতে হলে, প্রথমেই আমাদের অন্তরের দুটি ভিন্ন অবস্থার মধ্যে পার্থক্য করতে হবে। সত্যি বলতে, মানুষের স্বাভাবিক প্রবৃত্তিই হলো অন্যের কাছে কী আছে তা লক্ষ্য করা। কোনো বন্ধু বা প্রতিবেশীর সাফল্যে মনে কিছুটা আকাঙ্ক্ষা অনুভব করাটা পুরোপুরি মানবিক। ইসলাম এই বাস্তবতাকে স্বীকার করে এবং ক্ষতিকর ঈর্ষা (হাসাদ) ও বৈধ প্রশংসার (গিবতাহ) মধ্যে পার্থক্য তুলে ধরে। হাসাদ তখন হয়, যখন অন্য কারো ওপর বর্ষিত কোনো নিয়ামত দেখে মনে মনে সেই নিয়ামতটি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার এক অন্ধকার ও তিক্ত আকাঙ্ক্ষা পোষণ করা হয়। এর মূলে রয়েছে ক্ষোভ। যখন কেউ শুধু নিজের জয়ই চায় না বরং চায় অন্যজন যেন হেরে যায়।

অন্যদিকে, ‘গিবতাহ’ হলো একটি সুস্থ অনুপ্রেরণা। এটি হলো অন্য কারো সাফল্য, সম্পদ বা ধর্মানুরাগ দেখে নিজের জন্যও একই নিয়ামত কামনা করা, তবে অন্যজনকে তা থেকে বঞ্চিত করার ইচ্ছা ছাড়াই। গিবতাহ আমাদের আত্ম-উন্নয়ন এবং কঠোর পরিশ্রমের দিকে অনুপ্রেরণার সাথে ধাবিত করে, অন্যদিকে হাসাদ আমাদের তিক্ততা ও পরশ্রীকাতরতার অন্ধকারময় অনুভূতির অতল গহ্বরে টেনে নামায়।

ঈর্ষা বা অন্তরের আগুন কীভাবে দৈনন্দিন জীবনকে ক্ষতিগ্রস্ত করে
যখন আমাদের মধ্যে হাসাদ শিকড় গাড়ে, তখন এটি আমাদের দৃষ্টিভঙ্গিকে আমূল পরিবর্তন করে ফেলে। এটি আমাদের অতি-সমালোচক এবং সন্দেহপ্রবণ করে তোলে, যার ফলে আমরা চারপাশের মানুষের আনন্দে শরিক হতে পারি না। এর ক্ষতিকর প্রভাব এত ভয়ঙ্কর যে, এটি ভাইবোনের সম্পর্ক ভেঙে দেয়, আজীবনের বন্ধুত্ব নষ্ট করে এবং কর্মক্ষেত্রকে বিষাক্ত রণক্ষেত্রে পরিণত করে। আরও দুর্ভাগ্যজনক বিষয় হলো, ঈর্ষা ধীরে ধীরে মানুষের আধ্যাত্মিক সুস্থতাকে ধ্বংস করে দেয়। এটি আমাদের নিজেদের জীবনের বিপুল নিয়ামতগুলো থেকে আমাদের অন্ধ করে রাখে এবং চিরস্থায়ী অতৃপ্তির এক চক্রে আটকে ফেলে।

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এই আবেগের ধ্বংসাত্মক প্রকৃতিকে এক গভীর ও সতর্কতামূলক উপমার মাধ্যমে তুলে ধরেছেন। তিনি সতর্ক করেছেন, "তোমরা ঈর্ষা থেকে বেঁচে থাকো, কেননা আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, ঈর্ষাও তেমনি মানুষের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়" (সুনান আবু দাউদ)।

ঠিক যেমন একটি স্ফুলিঙ্গ নীরবে একটি পুরো বন পুড়িয়ে দিতে পারে, তেমনি অবদমিত ঈর্ষা কেবল নিয়ত ও অন্তরের পবিত্রতাকে কলুষিত করার মাধ্যমে সারাজীবনের দানশীলতা, দয়া ও ইবাদতকে ভস্মীভূত করে দিতে পারে।

ঈর্ষা যেভাবে মানুষকে অসুস্থ করে দেয়
আধুনিক বিজ্ঞান ক্রমশ এমন কিছু বিষয় প্রমাণ করছে যা ইসলামিক পণ্ডিতরা বহু শতাব্দী ধরে শিখিয়ে আসছেন: মন, শরীর এবং আত্মা নিবিড়ভাবে একে অপরের সাথে সংযুক্ত। একটি অসুস্থ আধ্যাত্মিক অন্তর অনিবার্যভাবেই একটি রোগাক্রান্ত শারীরিক দেহের দিকে পরিচালিত করে। যখন আমরা ঈর্ষা পোষণ করি, তখন আমরা আমাদের শরীরকে দীর্ঘমেয়াদী মানসিক চাপের মধ্যে ফেলে দিই। ক্রমাগত তুলনার তিক্ততা মস্তিষ্কের ফাইট অর ফ্লাইট (লড়ো অথবা পালাও) প্রতিক্রিয়াকে উদ্দীপ্ত করে, যা আমাদের স্নায়ুতন্ত্রকে কর্টিসল এবং অ্যাড্রেনালিনে ভরিয়ে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে এই হরমোনের ঝড় আমাদের শারীরিক স্বাস্থ্যের ওপর ধ্বংসযজ্ঞ চালায়।

মনোবিজ্ঞানী ও চিকিৎসকেরা বলেন যে, ক্রমাগত ঈর্ষা গুরুতর মানসিক ও শারীরিক স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যেমন, তীব্র উদ্বেগ বা টেনশন, ক্লিনিক্যাল ডিপ্রেশন এবং ঘুমের অভাব, যেগুলো দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে। যখন কেউ অন্যের সাফল্য নিয়ে যন্ত্রণায় থাকে তখন তার শরীর বিশ্রাম নিতে পারে না। ফলশ্রুতিতে, দীর্ঘস্থায়ী মানসিক চাপ মানব দেহে উচ্চ রক্তচাপ, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মাইগ্রেন ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যার মতো জটিল রোগ-ব্যাধি তৈরি করে। আধুনিক মনোবিজ্ঞানের আবির্ভাবের অনেক আগেই ইসলাম মন ও শরীরের এই সংযোগকে স্বীকৃতি দিয়েছিল। ঈমানদারদের তাদের অন্তরকে বিদ্বেষ থেকে রক্ষা করার নির্দেশ দেওয়ার মাধ্যমে, ইসলাম গভীর এক প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার রূপরেখা প্রদান করে।

যেভাবে অন্তরকে ঈর্ষার কলুষতা থেকে শুদ্ধ রাখা যায়
হাসাদ যদি রোগ হয়, তবে আমরা কীভাবে এর নিরাময় করব? ঈর্ষার কবল থেকে মুক্তি পাওয়ার জন্য ইসলাম অত্যন্ত ব্যবহারিক এবং আধ্যাত্মিক ভিত্তিসম্পন্ন একটি ব্যবস্থার নির্দেশনা প্রদান করে।

১. কৃতজ্ঞতা (শুকর) আদায় করা: ঈর্ষা অভাববোধের মানসিকতায় বেড়ে ওঠে; আর কৃতজ্ঞতা প্রাচুর্যের মানসিকতায় বিকশিত হয়। আমরা যখন সচেতনভাবে আমাদের প্রাপ্ত নিয়ামতগুলোর দিকে মনোযোগ দিই, তখন আমরা ঈর্ষাকে তার শ্বাসপ্রশ্বাস থেকে বঞ্চিত করি। আমাদের জীবন বিধান পবিত্র কোরআনে মহান আল্লাহ অত্যন্ত সুন্দরভাবে প্রতিশ্রুতি দিয়েছেন যে, “যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব” (কোরআন ১৪:৭)। হাসাদ থেকে মুক্ত থাকার জন্য আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া প্রতিদিনের অলৌকিক ঘটনা যেগুলো আল্লাহর দেয়া নেয়ামত যেমন-আমাদের স্বাস্থ্য, নিরাপত্তা, প্রিয়জন—প্রতিদিন এগুলো মনে মনে অথবা লিখিত আকারে হিসাব রাখা শুরু করা। এই প্র্যাকটিস আমাদের কৃতজ্ঞতাবোধকে অনেক বৃদ্ধি করতে সহায়তা করবে।

২. যার প্রতি ঈর্ষা হয় তার জন্য দোয়া করা: ইসলামি আদর্শের হয়তো সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে কার্যকর মনস্তাত্ত্বিক কৌশল এটি। যখন কারো প্রতি ঈর্ষা অনুভব হয়, তখন সঙ্গে সঙ্গে তার কল্যাণের জন্য দোয়া শুরু করা। প্রার্থনা করা যেন আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করেন, তার পরিবারকে রক্ষা করেন এবং তার সাফল্যে বরকত দেন। এটি শুনতে বিপরীতমুখী মনে হতে পারে, কিন্তু যাকে ঈর্ষা হয় তার জন্য নিজের মুখে কল্যাণ কামনা করাটা নিজের অহংকারকে ভেঙে দেয়। এটি মস্তিষ্কে তথা চিন্তা-ভাবনাকে নতুন করে সাজায় এবং শত্রুতাকে মমতায় রূপান্তরিত করে।

৩. রিজিকের বণ্টনকারীকে চেনা: ইসলামি ধর্মতত্ত্বে ‘রিজিক’ বলতে সৃষ্টিকর্তার পক্ষ থেকে একজন মানুষের জন্য নির্ধারিত মোট প্রাপ্তিকে বোঝায়—যেমন সম্পদ, স্বাস্থ্য, বুদ্ধিমত্তা এবং সুযোগ-সুবিধা। যখন আমরা গভীরভাবে উপলব্ধি করি যে আল্লাহ পরম ন্যায়বিচারক এবং চূড়ান্ত রিজিকদাতা, তখন আমরা বুঝতে পারি যে অন্য কারো সাফল্য আমাদের প্রাপ্তিকে কমিয়ে দেয় না। কাউকে ঈর্ষা করা মানে হলো, সূক্ষ্ম আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিকে থেকে, ঐশী প্রজ্ঞাকে প্রশ্নবিদ্ধ করা। যখন আমরা বিশ্বাস করি যে আমার জীবনের একটি বিশেষ উদ্দেশ্য আছে এবং আল্লাহ তা শুধু আমার জন্যই পরিকল্পনা করেছেন, তখন আমরা গভীর প্রশান্তি অনুভব করি। দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর হতে শুরু করে।

নিজস্ব প্রাপ্তিতে শান্তি খুঁজে নেওয়ার উপায়
মূলত, ঈর্ষার বিরুদ্ধে লড়াই হলো আমি যেমন, ঠিক তেমন হিসেবে নিজেকে গভীরভাবে মেনে নেওয়ার দিকে একটি যাত্রা। এটি হলো অন্যের সাথে নিজেকে তুলনা করার ক্লান্তিকর ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসা এবং অন্যের জীবনের সেরা মুহূর্তগুলোর সঙ্গে নিজের জীবনে থাকা সংগ্রামের ও কষ্টের তুলনা করা বন্ধ করার এক সুমহান অনুশীলন। এই তুলনা বন্ধ করতে শেখাই হাসাদের বিরুদ্ধে সাফল্য ও শান্তির পথ।

হাসাদ-এর স্ফুলিঙ্গগুলোকে চিহ্নিত করে কৃতজ্ঞতা, প্রার্থনা এবং মহান প্রভুর ওপর ভরসা রেখে সেগুলোকে নিভিয়ে ফেলার মাধ্যমে, আমরা কেবল আমাদের নেক আমলগুলোকেই রক্ষা করি না; বরং, আমরা আমাদের মানসিক স্বাস্থ্যকে সুরক্ষিত করি, শারীরিক প্রাণশক্তি বজায় রাখি এবং নিজেদের জীবনের প্রকৃত আনন্দকে পুনরায় ফিরে পাই। আসুন, আমরা আমাদের অন্তরকে পবিত্র করার চেষ্টা করি, চারপাশের মানুষের সাফল্য উদযাপন করি এবং আমাদের যে সুন্দর অংশটুকু আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে তার মধ্যেই এক গভীর ও অটল শান্তি খুঁজে নিই।

সহকারী অধ্যাপক (ইসলামিক স্টাডিজ), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।


নির্বাচিত

ভোরে কিচিরমিচির, সন্ধ্যায় ডানার নাচন তিরাইল এখন পাখিদের স্থায়ী আবাস

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বড়াইগ্রাম প্রতিনিধি

প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার তিরাইল গ্রাম। শুধু শীত মৌসুমেই নয়, এখন বছরের প্রায় পুরো সময়জুড়েই হাজার হাজার শামুকখোলসহ নানা প্রজাতির পাখি এখানে স্থায়ীভাবে বসবাস করছে। ভোরের আলো ফুটতেই কিচিরমিচিরে মুখর হয়ে ওঠে গ্রাম, আর সন্ধ্যা নামলেই আকাশজুড়ে ডানার নাচন তিরাইল তখন হয়ে ওঠে এক জীবন্ত পাখির রাজ্য।

গ্রামের কড়ই, শিমুল ও বাঁশবাগানজুড়ে গড়ে উঠেছে শামুকখোল পাখির বিশাল কলোনি। কোথাও মা পাখি ছানাদের মুখে তুলে দিচ্ছে খাবার, কোথাও দল বেঁধে নীড়ে ফিরছে, আবার কেউ খাবারের সন্ধানে উড়ে যাচ্ছে বিস্তীর্ণ আকাশে। বিশেষ করে সূর্যাস্তের সময় একসঙ্গে হাজারো পাখির নীড়ে ফেরার দৃশ্য এলাকাবাসীর কাছে প্রতিদিনের এক অনন্য প্রাকৃতিক নিদর্শনে পরিণত হয়েছে।

স্থানীয়দের কাছে ‘শামুকখোল’ নামে পরিচিত এই সারসজাতীয় পাখি মূলত খাল-বিলের শামুক, মাছ ও পোকামাকড় খেয়ে জীবনধারণ করে। ধূসর-সাদা দেহ, কালো প্রান্তযুক্ত ডানা ও বাঁকা ঠোঁটের জন্য সহজেই চোখে পড়ে এ পাখি। পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয়দের দাবি, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে পাখিগুলো তিরাইল গ্রামে নিয়মিত প্রজনন করছে এবং এখন এটি তাদের স্থায়ী আবাসস্থলে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম (৬২) বলেন, আগে শীত এলেই পাখি আসত, এখন আর যায় না। সারা বছরই থেকে যায়। তিরাইল এখন ওদের স্থায়ী ঘর হয়ে গেছে। কৃষক রহিম সরদার (৪৫) বলেন, ভোরে পাখির ডাকেই আমাদের ঘুম ভাঙে, সন্ধ্যায় ডানার শব্দে মন শান্ত হয়। এটা শুধু সৌন্দর্য না— আমাদের জীবনের অংশ হয়ে গেছে। গৃহবধূ রাবেয়া খাতুন (৩৮) বলেন, “পাখির বাচ্চা ফোটে, বড় হয়, উড়তে শেখে— সবকিছু এখানেই হয়। এটা প্রমাণ করে ওরা এখন এখানেই স্থায়ী।

তবে এই সৌন্দর্যের আড়ালে রয়েছে শঙ্কার বার্তা। স্থানীয়দের অভিযোগ, কিছু অসচেতন মানুষের শিকার ও নিধনের কারণে পাখির সংখ্যা আগের তুলনায় কমছে। বিশেষ করে রাতে ফাঁদ পাতা ও গুলতি ব্যবহার করে পাখি শিকারের ঘটনাও মাঝে মাঝে ঘটছে বলে অভিযোগ উঠেছে। নিয়মিত নজরদারি না থাকলে একদিন এই পাখির রাজ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, তিরাইল গ্রামে পাখির স্থায়ী আবাস গড়ে ওঠা আমাদের জন্য গর্বের বিষয়। এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, একটি পরিবেশগত সম্পদও। আমরা পাখি নিধন বন্ধে সচেতনতা কার্যক্রম জোরদার করছি এবং যেকোনো ধরনের শিকার বা ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাখি ও প্রকৃতি রক্ষায় এলাকাবাসীর সহযোগিতা অপরিহার্য।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবছর শীত মৌসুমে নাটোরে বিপুল সংখ্যক অতিথি পাখির আগমন ঘটে। পাখির নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পাশাপাশি বন বিভাগের তৎপরতা বাড়ানো হয়েছে। অতিথি পাখি হত্যা ও নিধন আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে জানানো হয়েছে, এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

অতিথি পাখি শুধু নয়, এখন স্থায়ী বসবাসকারী এই পাখিরাই তিরাইলের প্রকৃত পরিচয় হয়ে উঠেছে। তারা শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, বরং পরিবেশের সুষম ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই পাখির গ্রামকে রক্ষা করা আমাদের সম্মিলিত দায়িত্ব। সচেতনতা, সামাজিক প্রতিরোধ ও কার্যকর প্রশাসনিক উদ্যোগই পারে তিরাইলকে দেশের অন্যতম পাখির গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করতে।


নির্বাচিত

৫০০ বছরের গৌরবময় সাক্ষী ঐতিহাসিক সোনামসজিদ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

পাঁচশ বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনামসজিদ। মধ্যযুগীয় সুলতানি স্থাপত্যশৈলীর এই নিদর্শনটি শুধু ইতিহাসপ্রেমী নয়, প্রকৃতি ও সংস্কৃতির প্রতি আগ্রহী দেশি-বিদেশি পর্যটকদের কাছেও এক অনন্য আকর্ষণ।
সোনামসজিদটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে অবস্থিত। রাজশাহী শহর থেকে প্রায় ৮৫ কিলোমিটার এবং চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড় থেকে ৩৫ কিলোমিটার দূরে। যাতায়াতের জন্য বাস, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিকশা সহজলভ্য।
মসজিদটি নির্মিত হয় বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের (১৪৯৩-১৫১৯ খ্রি.) শাসনামলে। প্রধান প্রবেশপথের শিলালিপি অনুযায়ী, জনৈক মজলিস-ই-মাজালিস মজলিস মনসুর ওয়ালী মুহাম্মদ বিন আলী এটি নির্মাণ করেন।
১৮৯৭ সালের ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলেও ১৯০০ সালে ব্রিটিশ সরকার এটি পুনঃনির্মাণ করে। ইটের তৈরি এই মসজিদের ওপর পাথরের স্তর বসানো হয়েছে।
বাইরের পরিমাপ ৮২ ফুট দ্ধ ৫২.৫ ফুট, ভেতরের পরিমাপ ৭০ ফুট ৪ ইঞ্চি দ্ধ ৪০ ফুট ৯ ইঞ্চি এবং উচ্চতা প্রায় ২০ ফুট। এতে রয়েছে তিনটি মাঝারি গম্বুজ, ছয়টি করে পাশের গোলাকার গম্বুজ এবং তিনটি চৌচালা গম্বুজ—যা স্থাপত্যশৈলীতে অনন্য।
চারদিকে চারটি অষ্টকোণাকৃতির বুরুজ, প্রবেশপথে তোরণ, দেয়ালে খোদাইকৃত পাথরের কারুকার্য ও ইটের সজ্জা ইতিহাসপ্রেমীদের মুগ্ধ করে। মসজিদের দক্ষিণ-পূর্ব কোণে রয়েছে মুক্তিযুদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ও শহীদ মেজর নাজমুল হক টুলুর কবর, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ।
পর্যটকরা এখানে এসে নামাজ আদায়সহ আশপাশের ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখেন। বগুড়ার কায়েস আলী বলেন, ‘ছোটবেলা থেকেই সোনামসজিদের গল্প শুনেছি, আজ নিজ চোখে দেখে খুব ভালো লাগলো।’
রাজশাহীর মাইনুল ইসলাম দিপু বলেন, ‘ছোটবেলা থেকেই এখানে আসার ইচ্ছে ছিল। সবকিছু দেখে আনন্দিত হলাম।’
সোনামসজিদের আশপাশে রয়েছে দারাসবাড়ি মসজিদ ও মাদ্রাসা, খঞ্জন দিঘির মসজিদ, তহখানা কমপ্লেক্স, তিন গম্বুজ মসজিদ, শাহ নিয়ামতউল্লাহর মাজার ও ধনিয়াচক মসজিদ—যা ভ্রমণপিপাসুদের জন্য বাড়তি আকর্ষণ।
স্থানীয়রা জানান, মহাসড়কে ভারী যানবাহনের গতিবেগের কারণে মসজিদে কম্পন অনুভূত হয়, যা স্থাপনাটিকে ঝুঁকিতে ফেলছে।
স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, ‘পুরাতন মসজিদ কোনো ক্ষতি না হয়, সেই আশঙ্কা থাকেই।’
শাহবাজপুর ইউনিয়নের কবির আলী জানান, পর্যটকরা সড়ক, টয়লেট ও বিশ্রামাগারের অভাবে সমস্যায় পড়েন।
চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আসিফ বলেন, ‘সড়ক প্রশস্তকরণের জন্য ৪৮১ কোটি টাকার প্রকল্প চলমান। মসজিদের সামনে ঢালাই ও উন্নত প্রযুক্তির কাঁচের দেওয়াল নির্মাণ করা হবে, যাতে কম্পনের কারণে কোনো ক্ষতি না হয়।’
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, ‘সোনামসজিদসহ অন্যান্য ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
৫০০ বছরের গৌরবময় ইতিহাসের ধারক এই সোনামসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং এটি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনের এক উজ্জ্বল প্রতীক। দেশি-বিদেশি পর্যটকদের কাছে এটি চিরকালই এক অপূর্ব দর্শনীয় স্থান হিসেবে সমাদৃত থাকবে।
সূত্র: বাসস


নির্বাচিত

banner close