বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঘোরাঘুরি: বেয়াড়া নয়, সবার জন্য পেয়ারা ফ্রি

বাগান থেকে পেয়ারা নিয়ে বাজারে যাচ্ছেন এক চাষি। ছবি: আব্দুল হামিদ
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২২ ১০:৩১

রাত নয়টা বাজার ১০ মিনিট আগে সদরঘাট পৌঁছে যখন বেশ আয়েশি ভঙিতে ঘাটে প্রবেশ করছি, তখনই জানলাম বরিশালের শেষ লঞ্চ ছাড়ে রাত নয়টায়। ততক্ষনে দলের দুই সদস্য ঘাটে না ঢুকে এটিএম ‍বুথ খুঁজতে গিয়েছেন। টাকা ছাড়া এই দীর্ঘ সফর তারা করতে পারবেন না। কিন্তু টাকা তোলার সুযোগ কই যখন বরিশাল না যাওয়ার উপক্রম খোদ বুড়িগঙ্গার ধারেই।

পড়িমরি করে রাত নয়টা বাজার দুই মিনিট আগে সুন্দরবন ১০ লঞ্চের তিন তলার নদীমুখে কেবিনে উঠে বসলাম। আমাদের দলে পাঁচজন। দুই কেবিনে আয়েশ করে যাওয়া যাবে। এক সময় বরিশালের লঞ্চে কেবিন পাওয়া আর সোনার চাঁদ হাতে পাওয়া একইরকম ছিল। পদ্মা সেতু হওয়ার পর লঞ্চের সে দাপট বুড়িগঙ্গার পানির সঙ্গে মিশে গেছে। আগে এসে মুলোমুলি করলে নির্ধারিত দরের চেয়ে কমও পাওয়া যায় এখন।