আপডেট : ১০ নভেম্বর, ২০২৪ ১৭:১০
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সেনা প্রধান।

বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আজ রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

এর আগে গত ২৬ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সেনাপ্রধান। যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের পর দেশে ফিরে ওইদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।