আপডেট : ২০ জুলাই, ২০২৬ ১১:১৫
পুরস্কারের মঞ্চে স্পেনের জয়জয়কার, এমবাপ্পের অনন্য রেকর্ড

পুরস্কারের মঞ্চে স্পেনের জয়জয়কার, এমবাপ্পের অনন্য রেকর্ড

ছবি কোলাজ- দৈনিক বাংলা

কাতার বিশ্বকাপের সেই চিরচেনা দৃশ্যপট এবার বদলে গেল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ২০২২ সালে লুসাইল স্টেডিয়ামে কিলিয়ান এমবাপ্পেকে হারিয়ে হাসি মুখে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন লিওনেল মেসি। তবে ২০২৬ বিশ্বকাপে চিত্রনাট্যটা হলো ভিন্ন। এবার এমবাপ্পে গোল্ডেন বুট জিতে নতুন ইতিহাস গড়লেও, ট্রফি জয়ের লড়াইয়ে মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বসেরার মুকুট ফিরে পেল স্পেন।

শ্বাসরুদ্ধকর ফাইনাল স্পেনের জয়
রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৪৮ দলের এই মহাযজ্ঞের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও স্পেন। নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। পুরো ম্যাচজুড়ে স্প্যানিশ আক্রমণের চাপে পিষ্ট আর্জেন্টিনা লড়াই চালিয়ে যাচ্ছিল অসীম সাহসিকতায়। কিন্তু ১০৬ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। ফেররান তোরেসের দুর্দান্ত এক গোল স্প্যানিশ সমর্থকদের উল্লাসে ভাসায়। লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। ২০১০ সালের পর এটি স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়।

মেসির অশ্রু এমবাপ্পের ইতিহাস
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার স্বপ্ন ভঙ্গ হওয়ায় মাঠেই অঝোরে কাঁদলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে এবার তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে 'সিলভার বুট' নিয়ে। অন্যদিকে, ফ্রান্স সেমিফাইনালে বাদ পড়লেও ব্যক্তিগত নৈপুণ্যে ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করে তিনি জিতেছেন 'গোল্ডেন বুট'। বিশ্বকাপের ইতিহাসে টানা দুবার গোল্ডেন বুট জয়ের কীর্তি এমবাপ্পের আগে আর কেউ করতে পারেননি। এই আসরেই তিনি কিংবদন্তি গার্ড মুলারের (১৯৭০) এক আসরে ১০ গোলের রেকর্ড স্পর্শ করেছেন। এছাড়া বিশ্বকাপে মোট ২২ গোল করে তিনি এখন টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

Kylian Mbappe Golden Boot: শুধুমাত্র সোনার বুটই নয়, বিশ্বকাপের মঞ্চে এক  অনন্য ইতিহাস গড়লেন এমবাপে

সেরাদের সেরা রদ্রি
এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার 'গোল্ডেন বল' জিতেছেন স্পেনের মাঝমাঠের জেনারেল রদ্রি। ব্যালন ডি’অর জয়ী এই মিডফিল্ডার পুরো টুর্নামেন্টে ছিলেন স্পেনের সাফল্যের মূল কারিগর। আসরে মোট ৭২৬ মিনিট খেলে ৬৯২টি নিখুঁত পাস দিয়েছেন তিনি (সাফল্যের হার ৯৪ শতাংশ)।

পুরস্কারে স্পেনের জয়জয়কার
বিশ্বকাপের প্রায় সব প্রধান পুরস্কারই এবার গেছে স্প্যানিশ শিবিরে। স্পেনের রক্ষণকে দুর্ভেদ্য বানিয়ে রাখা গোলরক্ষক উনাই সিমন জিতেছেন 'গোল্ডেন গ্লাভ'। পুরো আসরে মাত্র ১টি গোল হজম করে ৭টি ক্লিন শিট রেখেছেন তিনি। এছাড়া টানা ৬৪৯ মিনিট গোল না খাওয়ার নতুন রেকর্ডও গড়েছেন বিলবাওয়ের এই কিপার।

সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার উঠেছে ১৯ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসির হাতে। পুরো আসরে তার বাধা টপকে প্রতিপক্ষ মাত্র একবার বল জালে পাঠাতে পেরেছিল।
এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের জন্য নতুন করে 'চ্যাম্পিয়নশিপ রিং' প্রথা চালু করেছে ফিফা। শিরোপার পাশাপাশি স্পেন দল পেয়েছে ৫ কোটি ডলার প্রাইজমানি, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।

একনজরে ২০২৬ ফিফা বিশ্বকাপের পুরস্কার জয়ীরা:

  • চ্যাম্পিয়ন: স্পেন (পুরস্কার: ৫ কোটি ডলার ও চ্যাম্পিয়নশিপ রিং)
  • রানার্সআপ: আর্জেন্টিনা
  • গোল্ডেন বল (সেরা খেলোয়াড়): রদ্রি (স্পেন)
  • গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা): কিলিয়ান এমবাপ্পে (১০ গোল, ফ্রান্স)
  • সিলভার বুট: লিওনেল মেসি (৮ গোল, আর্জেন্টিনা)
  • ব্রোঞ্জ বুট: জুড বেলিংহাম (৭ গোল, ইংল্যান্ড)
  • গোল্ডেন গ্লাভ (সেরা গোলকিপার): উনাই সিমন (স্পেন)
  • সেরা উদীয়মান খেলোয়াড়: পাউ কুবারসি (স্পেন)
  • ফাইনাল সেরা: ফেররান তোরেস (স্পেন)
  • ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: নেদারল্যান্ডস