বুধবার, ৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩

প্রাথমিকের ১১ শিক্ষকের যোগদানপত্র গ্রহণের নির্দেশ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ফাইল ছবি
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৪৯

ভিন্ন এলাকা থেকে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বদলি হয়ে আসা প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষকের যোগদানের জন্য যাবতীয় ব্যবস্থা আগামী পাঁচ দিনের মধ্যে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

১১ শিক্ষকের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বুধবার বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদেশের পাশাপাশি রুলে বদলিকৃত ১১ জন শিক্ষকের যোগদানপত্র গ্রহণ না করায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বদলিকৃত ১১ জন শিক্ষকের যোগদানপত্র গ্রহণ করার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আগামী চার সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদেশের বিষয়টি নিশ্চিত করে আবেদনের পক্ষের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, আবেদনকারী দেশের বিভিন্ন বিভাগ, সিটি করপোরেশন, জেলা এবং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এই ১১ জন ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২” অনুযায়ী বদলির জন্য আবেদন করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আবেদন অনুযায়ী গত মার্চে তাদের কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করে অফিস আদেশ জারি করেন এবং বদলি আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বদলিকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করার জন্য ছাড়পত্র দেন। পরে তাদের বদলিকৃত প্রতিষ্ঠানে যোগদান করার জন্য কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে যোগদানপত্র দাখিল করিতে গেলে তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। অনেক চেষ্টা করেও তারা যোগদান করতে পারেননি। যার ফলে কোনো বিদ্যালয়ে কর্মরত না থাকায় রিটকারী শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়। যে কারণে তারা আদালতের দ্বারস্থ হন। আদালত শুনানি নিয়ে এ আদেশ দিয়েছেন।

বিষয়:

নির্বাচিত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে দেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের এক জীবন্ত দলিল হিসেবে আখ্যায়িত করেছেন। বুধবার রাজধানীতে আয়োজিত জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি সুদৃঢ়ভাবে ব্যক্ত করেন যে, “কোনো ত্যাগ, কোনো সংগ্রাম কোনোদিন বৃথা যায় না। ইতিহাস কখনো মিথ্যা হয় না। জুলাই গণঅভ্যুত্থান তারই উজ্জ্বল প্রমাণ।” মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘ প্রায় বিশ বছরের স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক লড়াইয়ের চূড়ান্ত সার্থকতা ছিল এই জুলাই গণঅভ্যুত্থান।

এই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সেই অসামান্য অবদান জাতীয় ইতিহাসে চিরকাল অম্লান হয়ে থাকবে। মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের গভীরতা ও তাৎপর্য বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয় যে, কীভাবে গণতন্ত্রের নামাবলি গায়ে দিয়ে একটি রাষ্ট্র তার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে সাধারণ জনগণের ওপর নৃশংস নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালাতে পারে। তিনি জানান, সেই রক্তক্ষয়ী ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের তরে যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যেই এই বিশেষ জাদুঘরটি স্থাপন করা হয়েছে।

নিতাই রায় চৌধুরী আরও তথ্য প্রদান করেন যে, অন্তর্বর্তী সরকারের আমলেই এই স্মৃতি জাদুঘরের প্রাথমিক পরিকল্পনা ও কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এটি আজ প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। তিনি বলেন, এই জাদুঘরটি কেবল একটি প্রদর্শনী কেন্দ্র নয়, বরং এটি একটি নিয়মিত গবেষণা কেন্দ্র হিসেবে পরিচালিত হবে। নতুন প্রজন্ম যেন এই অভ্যুত্থানের মূল চেতনা, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এবং একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারে, সেখানে সেই পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের অভূতপূর্ব সাফল্যের কথা স্মরণ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, এই আন্দোলন বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে কীভাবে জনরোষের মুখে মাত্র ২০ দিনের মাথায় একটি সুসংগঠিত ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ভেঙে পড়তে পারে। তাঁর মতে, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট—এই সংক্ষিপ্ত সময়েই তাসের ঘরের মতো ধসে পড়েছিল স্বৈরাচারী শক্তির দীর্ঘদিনের সাজানো সাম্রাজ্য। জুলাই গণঅভ্যুত্থান মূলত সেই অদম্য ইতিহাসেরই এক অবিনাশী নাম বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। মূলত জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দেওয়াই এই জাদুঘরের মূল অভীষ্ট।


নির্বাচিত

জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক সংগ্রামের প্রতিফলন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ কেবল জুলাই অভ্যুত্থানের চিহ্ন নয়, বরং বাংলাদেশের সকল গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য প্রতিফলন। তিনি বিশ্বাস করেন, “এই জাদুঘর পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সরকারপ্রধান বলেন, “জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মের সামনে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ উন্মোচ করবে।” জাতীয় স্মৃতিতে এদেশের মানুষের লড়াই, আত্মবিসর্জন ও বীরত্বকে ধরে রাখতে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, “এই জাদুঘর আমাদের সংগ্রাম, আত্মত্যাগ আর সাহসকে জাতীয় স্মৃতিতে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ।”

এ সময় আজকের দিনটিকে দেশের ইতিহাসের একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আজকের এই দিনটি দেশের জন্য যুগান্তকারী মাইলফলক। সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

বিগত শাসনের সমালোচনা করে তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদের আমলে গুম-খুনকে স্বাভাবিক করে ফেলা হয়েছিল।”

তিনি আরও উল্লেখ করেন, “ইতিহাস স্বাক্ষী, বিতাড়িত ফ্যাসিবাদ চক্র দেশে গণতান্ত্রিক শাসন মেনে নিতে পারেনি।”


নির্বাচিত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগরে নবপ্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর এর বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী কক্ষগুলো অত্যন্ত গুরুত্বের সাথে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক শুভ সূচনার পর তিনি সেখানে সংরক্ষিত জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক নিদর্শন, অসামান্য আত্মত্যাগ এবং সংগ্রামের দালিলিক চিত্রগুলো অবলোকন করেন। সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে এই ঐতিহাসিক জাদুঘরের যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে জাদুঘরের প্রতিটি গ্যালারি ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি আন্দোলনের কালানুক্রমিক ঘটনাপ্রবাহ, দুর্লভ আলোকচিত্র এবং বীরত্বপূর্ণ সংগ্রামের বিভিন্ন স্মারক অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। জাদুঘরের সাজসজ্জা ও প্রদর্শনীতে গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায় এবং মুক্তিকামী মানুষের বীরত্বগাথাকে জীবন্ত করে ফুটিয়ে তোলা হয়েছে, যা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রীগণ, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও আত্মত্যাগের সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে অমলিন রাখাই এই জাদুঘর স্থাপনের প্রধান লক্ষ্য। উল্লেখ্য যে, উদ্বোধনের দিনটি শুধুমাত্র বিশেষ অতিথি ও শহীদ পরিবারের জন্য সংরক্ষিত থাকলেও আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হবে। মূলত আন্দোলনের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই এই বিশেষ স্থাপত্যটি নির্মাণ করা হয়েছে।


নির্বাচিত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও সঠিক ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে আজ সকালে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর শুভ উদ্বোধন করেছেন। বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী রক্তঝরা আন্দোলনের স্মৃতি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই বিশেষ জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে এই জাদুঘরের দাপ্তরিক উদ্বোধন সম্পন্ন করেন।

এর আগে, গত মঙ্গলবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাদুঘর উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী কক্ষ ঘুরে দেখেন। তিনি সেখানে সংরক্ষিত দালিলিক প্রমাণ, দুর্লভ আলোকচিত্র এবং জুলাই অভ্যুত্থানের বিভিন্ন স্মারক পর্যবেক্ষণের মাধ্যমে আন্দোলনের পরিক্রমা সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন যে, উদ্বোধনের দিনটি শুধুমাত্র আমন্ত্রিত বিশেষ অতিথি এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। তবে সাধারণ দর্শকদের জন্য ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামী ৬ আগস্ট বৃহস্পতিবার থেকে সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে। মূলত আন্দোলনের চেতনাকে জাগ্রত রাখা এবং জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে দৃশ্যমান করাই এই জাদুঘর স্থাপনের প্রধান লক্ষ্য।


নির্বাচিত

ইতিহাস বদলে দেওয়া ৫ আগস্ট আজ

ছবি: সংগৃহীত
আপডেটেড ৫ আগস্ট, ২০২৬ ১০:০২
নিজস্ব প্রতিবেদক

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়। এর মাধ্যমে প্রায় ১৬ বছরের হাসিনা শাসনের অবসান ঘটে। বাংলাদেশ এক ভয়ঙ্কর ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্তি পায়।
চব্বিশের ৫ আগস্ট বাংলাদেশের জনগণের জন্য একদিকে যেমন বিজয়ের, অন্যদিকে ততটাই মর্মান্তিক।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী, এ বিজয় অর্জনে হাজারো শহীদ, ২৩ হাজারেরও বেশি আহত, সাত শতাধিক মানুষ দৃষ্টিহারা, হাজারো মানুষের পঙ্গুত্ববরণ, হাজারো সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থীর কারাবরণ, নির্যাতন-নিপীড়নের অবর্ণনীয় ত্যাগ রয়েছে এ অর্জনে। রয়েছে প্রিয়জন, স্বজন এবং সন্তান হারানোর করুণ আর্তনাদ। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম চলছে।
চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৬টি মামলায় রায় ইতোমধ্যে ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আলোচিত ৬টি রায়ে ১৬ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি এসব মামলার অপর আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচারের বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বিচারের প্রতিশ্রুতি নিয়ে যে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়েছিল, এখন পর্যন্ত দুটি ট্রাইব্যুনালের দেওয়া ৬টি রায়ের মাধ্যমে সে প্রতিশ্রুতি অনেকাংশে পূরণ হয়েছে। দেশের অন্য কোনো আদালতের চেয়ে অনেক কম সময়ে সেনসিটিভ ৬টি মামলায় যে রায় ঘোষণা করা হয়েছে, তা অবশ্যই দৃষ্টান্তমূলক। এখনো অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে, দুটি ট্রাইব্যুনালে সেগুলোর বিচার চলছে এবং সেগুলো বিচারের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। আশা করি, আমাদের ট্রাইব্যুনাল চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সব বিচার নিশ্চিত হবে।
যেভাবে হাসিনার পতন অনিবার্য হয়ে ওঠে: ৫ আগস্টের কারফিউ উপেক্ষা করে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি সফল করতে হাজার হাজার মানুষ রাজধানী ঢাকার অভিমুখে পদযাত্রা করেন। দেশজুড়ে বিভিন্ন শ্রেণিপেশার লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শেখ হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত করার পর জনতার উল্লাসে চারদিক মুখরিত হয়ে ওঠে। শেখ হাসিনার ক্ষমতার আধিপত্য এবং আওয়ামী লীগের কথিত রাজনৈতিক দুর্গ যেন মুহূর্তেই ভেঙে পড়ে।
রাজধানীর রাজপথ দখলে নেয় লাখ লাখ মানুষ। তাদের মধ্যে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা শেখ হাসিনার তৎকালীন বাসভবন গণভবনে প্রবেশ করে বিজয় উদ্‌যাপন করা শুরু করে। শুধু গণভবন নয়, শেখ হাসিনা দেশত্যাগ করার পর অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদেও প্রবেশ করে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু, বৃদ্ধ, শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থী সবাই রাজপথে নেমে দীর্ঘদিনের একনায়কতান্ত্রিক শাসনের পতন উদ্‌যাপন করে।
হাসিনার পতনের আনন্দে রাজপথে অসংখ্য মানুষ শুকরিয়া আদায়ে সেদিন নফল নামাজ আদায় করেন।
শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেন। ৫ আগস্ট রাজধানীর প্রবেশপথগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। দুপুরের দিকে হাজার হাজার মানুষ শাহবাগে জড়ো হতে থাকেন। শেখ হাসিনা হঠাৎ দেশত্যাগ করার পরও আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীসহ সারা দেশে ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এতে অনেক মানুষ নিহত ও আহত হন।
দেশের মানুষ কখনো কল্পনাও করতে পারেনি, ১ জুলাই শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে ছাত্র-জনতার সম্মিলিত ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ রূপ নেবে।
শিক্ষার্থীরা শুরুতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিকে কেন্দ্র করেই রাজপথে নামেন। ২০১৮ সালে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের আন্দোলনের মুখে সরকার এক প্রজ্ঞাপনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করে দেয়। ২০২৪ সালের জুনে হাইকোর্ট সেই প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করে কোটা পুনর্বহালের রায় দেন।
হাইকোর্টের রায়ে ফের ৫৬ শতাংশ কোটা প্রথা পুনর্বহাল হলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। মেধাবী শিক্ষার্থীদের বঞ্চনার প্রতীক হিসেবে এই কোটা পুনর্বহালকে তারা প্রত্যাখ্যান করে এবং তীব্র ছাত্র আন্দোলন গড়ে ওঠে।
সরকার শিক্ষার্থীদের এ আন্দোলন দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সমর্থক ক্যাডারদের মাঠে নামিয়ে দেয়, যার ফলে এ আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আওয়ামী ক্যাডার বাহিনীর হামলার চিত্র মনে হলে এখনো গা শিউরে ওঠে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন এবং প্রায় ২০ হাজার মানুষ আহত হন। যার ফলে দেশ রক্তাক্ত এক প্রান্তরে পরিণত হয়।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ৫ আগস্ট সকাল থেকেই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দিতে আন্দোলনরত ছাত্র-জনতা শাহবাগে আসতে শুরু করেন। তারা যখন কারফিউ ও পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে রাজধানীতে প্রবেশের চেষ্টা করেন, তখনই আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়। এতে হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মূলত ৬ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ৩ ও ৪ আগস্ট আওয়ামী লীগের ‘রাজনৈতিক শক্তি প্রদর্শনের’ নামে চালানো হামলায় যথাক্রমে অন্তত ৯৩ ও ৬৬ জন নিহত হওয়ায় শিক্ষার্থীরা কর্মসূচির সময় এগিয়ে এনে ৫ আগস্ট নির্ধারণ করেন।
আন্দোলন যখন সহিংস হয়ে ওঠে, সমন্বয়করা সারাদেশে হত্যাকাণ্ডের ঘটনায় দায় স্বীকার করে শেখ হাসিনাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছিলেন। কিন্তু সরকার তা না করে আন্দোলন দমনে কৌশল অবলম্বন করে। একপর্যায়ে ৯ দফা ঘোষণা করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ছাত্র সমন্বয়করা।
এরপর চব্বিশের ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এক জনসভায় শেখ হাসিনার পদত্যাগের দাবি তুলে এক দফা ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণার পর আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন আরও বেড়ে যায়। এরপর আন্দোলনকারীরা ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেন। দিনটিকে তারা ‘৩৬ জুলাই’ হিসেবে আখ্যায়িত করেন। তাদের মতে, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত জুলাই মাস শেষ হবে না।
অবশেষে আসে সেই ঐতিহাসিক দিন ৫ আগস্ট। ভোরে আলো ফুটতেই ঢাকার বিভিন্ন এলাকা ও শহরতলি থেকে লাখ লাখ মানুষ রাজধানীর শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন। ঢাকার বাইরে থেকেও হাজার হাজার মানুষ পুলিশের বাধা উপেক্ষা করে রাজধানীতে আসার চেষ্টা করেন।
পরিস্থিতি তখন ছিল চরম উত্তেজনাপূর্ণ ও অস্থির। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হাজার হাজার মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কোনো কিছুই তাদের থামাতে পারেনি। তারা যেকোনো নিরাপত্তাব্যবস্থাকে পদদলিত করে গণভবনের দিকে অগ্রসর হতে থাকে। শেষ পর্যন্ত শেখ হাসিনা উপলব্ধি করেন, বাংলাদেশের মাটিতে এটাই তার শেষ মুহূর্ত। এবার বিদায় নিতে হবে।
এরপর শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবং তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশে দেশত্যাগ করেন। এর মধ্য দিয়ে তার দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে।
২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রাজপথ কাঁপানো বিভিন্ন স্লোগান আন্দোলনকে বেগবান করেছিল। সেই স্লোগানগুলো অধিকার আদায়, প্রতিবাদ ও সরকার পতনের প্রতীক হয়ে উঠেছিল। প্রাথমিক প্রতিবাদ ও মেধার স্লোগান ছিল-‘কোটা না মেধা? মেধা! মেধা!’, ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার!’, ‘আমি কে, তুমি কে? রাজাকার, রাজাকার! কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার!’, ‘আপোস না সংগ্রাম? সংগ্রাম! সংগ্রাম!’ এবং ‘দালালি না রাজপথ? রাজপথ! রাজপথ!’
প্রতিরোধ ও প্রতিবাদের স্লোগান ছিল-‘আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই!’, ‘আমার খায়, আমার পরে, আমার বুকেই গুলি করে!’, ‘তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে!’, ‘লাশের ভেতর জীবন দে, নইলে গদি ছাইড়া দে!’ এবং ‘ভয় পেলে শেষ, লড়লে বাংলাদেশ!’
সরকার পতনের চূড়ান্ত স্লোগান ছিল-‘এক দুই তিন চার, শেখ হাসিনা গদি ছাড়!’, ‘দফা এক, দাবি এক, হাসিনা সরকারের পতন!’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ!’

লন্ডনে থেকে আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুখে উচ্চারিত বিভিন্ন স্লোগান আন্দোলনে ভিন্নমাত্রা যোগ করে। উল্লেখ্য, বিতর্কিত ১/১১ এর জরুরি তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত ছিলেন তিনি।
তারেক রহমানের স্লোগানগুলো ছিল: ‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ; যদি তুমি রুখে দাঁড়াও-তবেই তুমি বাংলাদেশ।’ ‘দফা ১, দাবি ১, খুনি হাসিনার পদত্যাগ।’
তবে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত করে জনগণের বাংলাদেশ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার মূল লক্ষ্য নিয়ে ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগানটি আন্দোলনকারীদের মাঝে জোরালো প্রচার পায়।
কোটা সংস্কার আন্দোলন তীব্র রূপ ধারণ করার পর তারেক রহমান সরাসরি এই এক দফা দাবির স্লোগানটি সামনে নিয়ে আসেন। সেটি হলো-‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’ স্বৈরাচার পতন ও রাষ্ট্র পুনর্গঠনের ডাক দিতে গিয়ে তিনি এই স্লোগানটির ওপর সবচেয়ে বেশি জোর দেন।


নির্বাচিত

আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ

মঙ্গলবার (৪ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফিংকালে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আগামী প্রজন্মের স্বার্থ ও দেশের ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় রেখে সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। এটি কোনো স্বল্পমেয়াদি উদ্দেশে নয় জানিয়ে তিনি বলেছেন, ‘সংবিধান সংশোধন আমরা এক বছর বা দুই বছরের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য করব, যাতে জনগণ এর সুফল পায়। সে জন্য সময়ের আকাঙ্ক্ষা, সময়ের পরিবর্তন এবং জনগণের চাহিদার ভিত্তিতে আমরা সংবিধান সংশোধন করব।’

মঙ্গলবার (৪ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, সংবিধান একটি চলমান ও সময়োপযোগী দলিল। তাই সময়ের পরিবর্তন, জনগণের প্রত্যাশা এবং রাষ্ট্রের ভবিষ্যৎ প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। তিনি এ প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, অংশীজন ও জনগণের গঠনমূলক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি জানান, বর্তমান সংসদের বিশেষ করে বিরোধী দলের অধিকাংশ সদস‌্য প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। ফলে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের গভীরভাবে অনুধাবন করে কার্যকর অবদান রাখতে কিছুটা সময় প্রয়োজন হতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দরজা খোলা আছে। তারা যখনই আসবেন, তখনই আমরা তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করব।’

আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরে চিফ হুইপ বলেন, ভারতে বহুবার এবং যুক্তরাষ্ট্রেও সফলভাবে সংবিধান সংশোধন করা হয়েছে। তাই দেশের প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধনের বিকল্প নেই।

চিফ হুইপ বলেন, সংবিধানের প্রতিটি সংশোধন ও সংস্কারের ক্ষেত্রে সরকার সব রাজনৈতিক দলের মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। বিশেষ করে বিরোধী দলের মতামত গ্রহণে সরকার আন্তরিক থাকবে। তিনি বলেন, ‘যখনই তারা (বিরোধী দল) মতামত দেবেন, তখনই তাদের মতামত নিয়ে আমরা এই কাজটা করব।’

তিনি আরও বলেন, সংবিধানের প্রতিটি সংশোধন ও সংস্কারের ক্ষেত্রে সরকার সব রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব দেবে। বিশেষ করে বিরোধী দলের মতামত গ্রহণে সরকার আন্তরিক থাকবে। যখনই তারা মতামত দেবেন, তখনই তাদের মতামত নিয়ে আমরা এই কাজটি করব।


নির্বাচিত

চলতি বছর ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন পাবেন মাসিক সম্মানী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সরকার চলতি অর্থবছরে মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ের ব্যক্তিবর্গকে মাসিক সম্মানি ভাতা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গঠিত সেপলর ৭ম সভা মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এবং সেল সভাপতি মো. ইসমাইল জবিউল্লাহ এ কথা বলেন।

তিনি বলেন, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানী প্রদানে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১,১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রথম বছরে দেশের মোট এর চতুর্থাংশ ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন সুবিধাভোগীকে এ ভাতা প্রদান করে আগামী চার বছরে শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠান এর আওতায় আসবে। এর মধ্যে চলতি অর্থবছরে ৮২,৬৫৬টি মসজিদের ২,৪৭,৯৬৮ জন, ৩০০০ মন্দিরের ৬০০০ জন, ৭৫২ টি বৌদ্ধ বিহারের ১৫০৪ জন এবং ৩০১ টি গির্জার ৬০২ জন উপোকারভোগীকে এ অর্থ প্রদান করা হবে।

মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, গত ২০২৫-২৬ অর্থবছরে দেশের ৬০১৭টি নির্বাচিত ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের মোট ১৩,৯৪৯ জনকে সম্মানি প্রদান করা হয়েছে।

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, মাসিক ভিত্তিতে ইমাম, পুরোহিত, বিহার অধ্যাক্ষকে ও যাজকদের ৫০০০ টাকা, মুয়াজ্জিন, সেবাইত, বিহার উপধ্যাক্ষ ও সহকারি যাজকদের ৩০০০ এবং মসজিদের খাদেমদের ২০০০ টাকা হারে এ সম্মানি প্রদান করা হবে। এছাড়া বছরে প্রত্যেকে ২০০০ টাকা করে উৎসব ভাতা পাবেন। উপকারভোগীর চাহিদা অনুযায়ী মোবাইল ব্যাংকিং বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এ অর্থ প্রদান করা হবে।

সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, গাইবান্দা-৪ এর সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ধর্ম মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক, এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক এবং অর্থ বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


নির্বাচিত

শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়।

তিনি বলেন, এই আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে এবং বাংলাদেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না।

আগামীকাল ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া আজ এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে আজ থেকে ঠিক দুই বছর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট, এই দিনে দেশের বীর ছাত্র-জনতা এক ঐতিহাসিক বিজয় অর্জন করে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। রাহুমুক্ত হয় বাংলাদেশ। বীর ছাত্র-জনতার রক্তস্নাত এই দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে জাতীয়ভাবে উদ্যাপন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদের পতন এবং দেশে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা তথা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল এবং ভিন্নমতের মানুষকে সীমাহীন নির্যাতন-নিপীড়ন সইতে হয়েছিল। অসংখ্য মানুষ গুম, খুন, অপহরণ, হামলা, মামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছিলেন। এ আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় বছরের পর বছর জালিমের কারাগারে কাটাতে হয়েছে।

তারেক রহমান বলেন, গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ স্তব্ধ করতে স্বৈরাচারের নির্দেশে দেশে গড়ে তোলা হয়েছিল শত শত গোপন বন্দিশালা- ‘আয়নাঘর’। ‘আয়নাঘরের’ অন্ধকার প্রকোষ্ঠে এক সীমাহীন অনিশ্চয়তায় মাসের পর মাস, বছরের পর বছর অগণিত মানুষকে আটকে রাখা হয়েছিল। অনেককে চিরতরে গুম করে ফেলা হয়েছে। বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী ও কমিশনার চৌধুরী আলমসহ এমন অনেক নেতাকর্মীর আজও সন্ধান মেলেনি।

প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ দেশের সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে ফেলা হয়েছিল। সংবিধান উপেক্ষা করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল; নির্বাচনকে পরিণত করা হয়েছিল প্রহসনে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা এবং স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করে দিয়ে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল।

তিনি বলেন, ব্যাংকিং খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে অনিয়ম, দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারকেই স্বাভাবিক কর্মকাণ্ডে পরিণত করে ফেলা হয়েছিল। দেশে প্রতিষ্ঠিত হয়েছিল ব্যক্তিতন্ত্র। তবে শেষ রক্ষা হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সব শ্রেণি-পেশার মানুষ, বীর ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, রিকশাচালক, মুটে-মজুর, পোশাক শ্রমিক, হোটেল-রেস্তোরাকর্মী, পরিবহন শ্রমিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, গৃহবধূ, নারী ও শিশুসহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিলেন। গণঅভ্যুত্থান দমনে মরিয়া ফ্যাসিস্ট সরকার রাজপথে গণতন্ত্রকামী জনগণের বুকে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছে। এমনকি জনগণের ওপর হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়েছিল। স্বৈরাচারের বেপরোয়া গুলি থেকে মায়ের কোলে থাকা শিশু পর্যন্ত রেহাই পায়নি।

তিনি বলেন, স্বৈরাচারের বন্দুকের সামনে রংপুরের সাহসী প্রাণ শহীদ আবু সাঈদের চিতানো বুক, চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম কিংবা ঢাকার শহীদ মুগ্ধসহ আমাদের অসংখ্য সাহসী সন্তান হয়ে উঠেছিলেন গণতন্ত্রকামী মানুষের সাহসী প্রেরণা। শুধুমাত্র জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেই হাজারো মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ হাজার মানুষ। শত শত মানুষ হাত-পা ও শরীরের অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন; অনেকেই আজীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি। গণতন্ত্রকামী জনগণের সম্মিলিত আন্দোলনে ৫ আগস্ট ফ্যাসিস্ট গণভবন ছেড়ে পালিয়েছে। জাতীয় সংসদ ছেড়ে কথিত সংসদ সদস্যরা পালিয়েছে। আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে। বায়তুল মোকাররম ছেড়ে প্রধান খতিব পালিয়েছে। মন্ত্রিসভা ছেড়ে মন্ত্রীরা পালিয়েছে। ফ্যাসিবাদের দোসররা আত্মগোপনে চলে গেছে। ৫ আগস্ট বাংলাদেশে যা ঘটেছে, তা শুধু বাংলাদেশের নয়, বিশ্বের ইতিহাসেও এক নজিরবিহীন ঘটনা।’

তিনি বলেন, ১৯৭১ থেকে আজ পর্যন্ত দেশের স্বাধীনতা অর্জন ও রক্ষা, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি বাঁকে লাখো মানুষ আত্মত্যাগ করেছেন। আজকের এই ঐতিহাসিক দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে সব শহীদকে স্মরণ করছি। দেশ ও জনগণের স্বাধীনতা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য শহীদরা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের ঋণী করে গেছেন। প্রতিটি শহীদ পরিবারের কাছে বাংলাদেশ ঋণী। এখন শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা।

তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, স্বনির্ভর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের আন্তরিক প্রচেষ্টাই হোক আমাদের অঙ্গীকার।

তিনি বলেন, হাজারো শহীদের রক্তে স্নাত রাজপথে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। রক্তে অর্জিত এই জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের মধ্যে নানা ইস্যুতে ভিন্নমত থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু ভিন্ন চিন্তা, ভিন্নমত যাতে শত্রুতায় পর্যবসিত না হয়, সে ব্যাপারে গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা গোষ্ঠী, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আর কখনোই স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদ কায়েম হবে না, কখনোই দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না। এইসব মৌলিক প্রশ্নে প্রতিষ্ঠিত জাতীয় ঐক্য অটুট আছে এবং থাকবে, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ১৯৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ কখনো ভোলেনি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদেরও বাংলাদেশ কখনো ভুলবে না।

সূত্র: বাসস


নির্বাচিত

যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের ব্যাপক প্রস্তুতি

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

'জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে ধারণ করে আগামীকাল বুধবার দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই দিবসটি স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুপুর ১২টায় জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও বীর যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভায় জুলাই আন্দোলনের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরা হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাল প্রত্যুষে অর্থাৎ ভোর ৬টা ১ মিনিটে শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ। এই বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আলোচনা সভায় জুলাই শহীদদের স্বজন এবং আন্দোলনের সম্মুখ যোদ্ধারা তাদের বীরত্বগাথা ও অভিজ্ঞতার কথা বর্ণনা করবেন। দেশের প্রতিটি জেলা, উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভাসহ বহির্বিশ্বে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

দিবসটি উদযাপনের লক্ষ্যে ধর্মীয় সকল উপাসনালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। শিশুদের জন্য বিশেষ আনন্দদায়ক করতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, সামরিক জাদুঘর এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো দিনব্যাপী উন্মুক্ত রাখা হবে। এছাড়া সরকারি হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও বৃদ্ধাশ্রমগুলোতে পরিবেশন করা হবে উন্নত মানের প্রীতিভোজ। এই দিবসটি ঘিরে সমগ্র দেশের মানুষের মাঝে এক অনন্য আবেগ ও সংহতির আবহ পরিলক্ষিত হচ্ছে।

জাতীয় এই উৎসবকে রাঙাতে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি কার্যালয় ও স্মৃতিস্তম্ভগুলো জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। দেশের সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির মূল চেতনা ছড়িয়ে দিতে আলোচনা সভার পাশাপাশি রচনা লিখন, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। মূলত জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক সাফল্য ও ত্যাগের মহিমা ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে অমলিন রাখাই এই বর্ণাঢ্য আয়োজনের মূল লক্ষ্য। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিটি স্তরে নিরাপত্তা ও শৃঙ্খলার সাথে এই দিবসটি উদযাপনের প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


নির্বাচিত

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে সৌদি আরবের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগের পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ খাতে সৌদি পুঁজি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "বাংলাদেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।" নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে বাংলাদেশ বর্তমানে ব্যাপকভিত্তিক কর্মসূচি পরিচালনা করছে উল্লেখ করে তিনি জানান, এই খাতে সৌদি আরবের প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ উভয় রাষ্ট্রের জন্যই লাভজনক ও ফলপ্রসূ হবে।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে সরকারপ্রধান এসব অভিমত ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক মৈত্রী সম্পর্ককে এক নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী প্রেস সচিব জানান, সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল-খেরেইজি বৈঠকে মন্তব্য করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে "বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে।" এই প্রেক্ষাপটে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক বন্ধন আরও মজবুত করতে সৌদি আরব আন্তরিকভাবে আগ্রহী। তিনি বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণে সৌদি সরকারের গভীর আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়া সৌদি আরবের অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নে নিয়োজিত বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন উপ-পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন যে, বাংলাদেশ ও সৌদি আরবের মৈত্রী পারস্পরিক বিশ্বাস ও দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধুত্বের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। বর্তমান প্রশাসন সৌদি আরবের সাথে একটি সুদূরপ্রসারী কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।

জবাবে সৌদি আরবের প্রতিনিধি জানান, তারা বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সামুদ্রিক মৎস্য, কৃষিশিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন উদীয়মান খাতে বড় আকারের বিনিয়োগে আগ্রহী। বৈঠকের শেষ পর্যায়ে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত বৈঠকে সৌদি আরবের পক্ষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা, কনস্যুলার বিষয়ক উপমন্ত্রী এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন।


নির্বাচিত

আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: ডা. জাহেদ উর রহমান

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশি জনশক্তির জন্য বহুল প্রতীক্ষিত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে বলে সরকারের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে দুই দেশের ঐকমত্যের মাধ্যমে এখন থেকে সকল যোগ্য কর্মীর মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। অতীতের সকল অনিয়ম ও হয়রানি দূর করে একটি স্বচ্ছ ও বৈষম্যহীন প্রক্রিয়ায় কর্মী পাঠানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে বর্তমান প্রশাসন।

ডা. জাহেদ উর রহমান সংবাদ সম্মেলনে বলেন, ‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে। এ বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিন বিস্তারিত জানিয়েছেন।’ তিনি আরও উল্লেখ করেন যে, ‘আমি আবারও জানিয়ে রাখতে চাই, দুই দেশের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে ঐকমত্যের ভিত্তিতে সব শ্রমিকের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইতিবাচক সংবাদ।’ তথ্য উপদেষ্টা জানান, দীর্ঘদিন ধরে এই বাজারে কর্মী পাঠানো নিয়ে বিভিন্ন জটিলতা থাকায় অনেক বিদেশগামী বাংলাদেশি সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন এবং নতুন এই সিদ্ধান্তের ফলে সেই অচলাবস্থা পুরোপুরি কেটে যাবে।

অতীতে এই খাতে মুষ্টিমেয় রিক্রুটিং এজেন্সির আধিপত্য ও মাত্রাতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে সাধারণ কর্মীরা যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার এখন একটি জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। ডা. জাহেদ উর রহমান পুনর্ব্যক্ত করেন যে, ‘আমরা জানি, অতীতে এই প্রক্রিয়ায় অনেক অনিয়ম হয়েছে। কর্মীরা নানা ধরনের ভোগান্তি ও হয়রানির শিকার হয়েছেন। বর্তমান সরকার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন ব্যবস্থার মাধ্যমে কর্মী পাঠাতে চায়।’

সরকারের প্রধান উদ্দেশ্য হলো কোনো ধরনের অসাধু সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ছাড়াই যেন প্রকৃত কর্মপ্রত্যাশীরা ন্যায্য ও সমান সুযোগ লাভ করেন। বিদেশে কর্মরত প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স দেশের অর্থনীতির স্থিতিশীলতায় বিশাল ভূমিকা রাখে বিধায় সরকার শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন সংস্কারমূলক কাজ চালিয়ে যাচ্ছে। তথ্য উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন যে, এই বাজার পুনরায় চালুর ফলে দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং হাজারো নাগরিকের নতুন কর্মসংস্থানের পথ প্রশস্ত হবে। সরকার চায় আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি পাঠিয়ে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে এবং একটি সুশাসিত অভিবাসন ব্যবস্থার মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে।


নির্বাচিত

জুলাই আন্দোলনের সকল অংশীজনের সাথে আলোচনা করেই সংবিধানের চূড়ান্ত সংশোধন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি এর সভাপতিত্বে আজ সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ মো: নূরুল ইসলাম, এমপি; কমিটির সদস্য ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান, এমপি; কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপি; কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আব্দুর রহিম সাকি, এমপি; কমিটির সদস্য ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আন্দালিভ রহমান, এমপি; কমিটির সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক,এমপি; কমিটির সদস্য ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি ; কমিটির সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এমপি;কমিটির সদস্য সাকিলা ফারজানা, এমপি ও মো: মাহমুদুল হক রুবেল এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।

কমিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনা করে। কমিটি আজকের এই বৈঠককে জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করে।

কমিটি সংবিধান সংশোধনের জন্য জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনে নিহত পরিবারের সদস্য, সংবিধান বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, শিক্ষক প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সদস্য, বিরোধী দলের সদস্য ও অন্যান্য অংশীজনদের সাথে আলোচনা করবে।

কমিটি সংবিধান সংশোধনকে এমন পর্যায়ে নিয়ে যেতে চায় যাতে সমাজের সকল শ্রেণীর পেশার মানুষ মনে করবে তিনি সংবিধান সংশোধনের একজন অংশীজন। সংবিধান সংশোধন এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যা আগামী প্রজন্মের জন্য সুফল বয়ে নিয়ে আসবে বলে কমিটি অভিমত ব্যক্ত করে।

জুলাই চেতনা তথা জুলাই সনদকে ধারণ করেই সংবিধান সংশোধন হবে বলে কমিটি বৈঠকে উল্লেখ করে।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির কমিটি সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া, আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং আইন মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


নির্বাচিত

যুক্তরাষ্ট্র গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য একটি নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিসহ সম্ভাব্য সকল ব্যয় বহনের জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

মার্কিন দূতাবাস জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার সময় ভ্রমণকারীদের এমনভাবে আর্থিক প্রস্তুতি নিতে হবে যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা চিকিৎসাজনিত জরুরি অবস্থায় তারা নিজেদের খরচ নিজেরাই বহন করতে পারেন। মূলত মার্কিন করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীলতা এড়াতেই এই আগাম সতর্কতা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, কোনো ভ্রমণকারী যদি মার্কিন সরকারের জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করেন, তবে এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে ওই ব্যক্তির যুক্তরাষ্ট্রে ভ্রমণ, উচ্চশিক্ষা বা কাজের সুযোগ প্রাপ্তির ক্ষেত্রে স্থায়ী অযোগ্যতা হিসেবে বিবেচিত হওয়ার বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই আইনগত ও কূটনৈতিক জটিলতা এড়াতে পর্যটকদের নিজস্ব আর্থিক সামর্থ্য সম্পর্কে নিশ্চিত হয়েই ভ্রমণের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস। মূলত স্বচ্ছ ও দায়িত্বশীল পর্যটন নিশ্চিত করাই এই নির্দেশনার মূল লক্ষ্য।


নির্বাচিত

banner close