এটা বলার অপেক্ষা রাখে না যে, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ তরুণ নেতৃত্ব ও তরুণ চিন্তা-চেতনাকে প্রাধান্য দিয়ে এসেছে। এ কারণেই দলটির সাধারণ সম্পাদক থেকে সভাপতি হয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৎকালীন রাজনীতির হিসাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে একঝাঁক তরুণকে নিয়ে পঞ্চাশের দশক থেকেই এগিয়ে চলেছিল আওয়ামী লীগ। যার ফল হিসেবে ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০ এবং সর্বোপরি ১৯৭১ সালে ইতিহাস রচনা করে দেশের তরুণ ও সাধারণ মানুষের সম্মুখযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ।
২০০৮ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন তার ইশতেহারে ‘দিন বদলের সনদ’ ঘোষণা করে, তখনও ডিজিটাল বাংলাদেশের রূপরেখায় সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয় তরুণদের। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদের জন্য ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ঘোষণায়ও রয়েছে তরুণদের প্রাধান্য দেওয়ার কথা। আর আওয়ামী লীগের নতুন মন্ত্রিসভায়ও রয়েছে সেই ছাপ। অনেকেই এই মন্ত্রিসভাকে স্মার্ট মন্ত্রিসভা বলেও আখ্যায়িত করছেন।
বরাবরের মতোই আওয়ামী লীগের এবারের মন্ত্রিসভায়ও শিক্ষিত এবং মেধাবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে প্রায় ৫ জনের বেশি সাবেক ও বর্তমান শিক্ষক ও আমলা রয়েছেন। রয়েছেন চিকিসৎসক ও গবেষক। ফলে স্পষ্ট করেই বলা যায়, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য যে চারটি স্তম্ভের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার তার বক্তব্যে বলেছেন, তার একটি তিনি নতুন মন্ত্রিসভার মাধ্যমে স্থাপনের আভাস দিয়ে দিয়েছেন। অর্থাৎ স্মার্ট সরকার তৈরির জন্যই শিক্ষিত ও যোগ্য একটি মন্ত্রিসভা গড়ে তুলেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে এই মন্ত্রিসভা উন্নত বাংলাদেশ গড়ার জন্য অসাম্প্রদায়িক চেতনা এবং মুক্তিযুদ্ধভিত্তিক দেশপ্রেমের জন্য কাজ করবে বলেও মনে করা হচ্ছে।
আওয়ামী লীগের এবারের মন্ত্রিসভায় ১৯ জন নতুন মন্ত্রী হয়েছেন, সেই সঙ্গে বাদ পড়েছেন সদ্য সাবেক কেবিনেটের ১৯ জন মন্ত্রী। এই মন্ত্রিসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষিত এবং বিশেষজ্ঞদের প্রাধান্য দেওয়া। এবারের মন্ত্রিপরিষদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন কয়েকজন। যার মধ্যে একজন রয়েছেন মন্ত্রিপরিষদের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ে। একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় সফলভাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে কাজ করা ড. মোহাম্মদ হাছান মাহমুদ এবারের মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী। নানাবিধ আন্তর্জাতিক কারণে বিগত দুই বছর পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য আগামী ৫ বছরও চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমকে। আর সেই চ্যালেঞ্জের জন্য দলটির অন্যতম নির্ভরযোগ্য নেতৃত্ব হিসেবে হাছান মাহমুদকে বেছে নেওয়া হয়েছে। ১৯৭৭ সালে চট্টগ্রাম ওয়ার্ড শাখা ছাত্রলীগে যোগদানের মাধ্যমে রাজনীতির জীবন শুরু করা ড. হাছান মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সেই সঙ্গে তিনি এর আগে বন ও পরিবেশ মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন। ধারণা করা হচ্ছে, সব দেশের সঙ্গে সম্পর্ক নতুন আঙ্গিকে উষ্ণ করতে চায় বাংলাদেশ। আর এ কারণেই তাকে বেছে নেওয়া।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে চলমান উন্নয়ন কার্যক্রমকে গতিশীল রাখতে বিগত বছরগুলোর মতোই ওবায়দুল কাদেরের ভূমিকা ছিল প্রশংসনীয়। আর এ কারণেই আবারও এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে হত্যার পর থেকে কলেজ জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পর্কিত এই নেতা ৫ বছর জেলে বন্দি থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় জেলেবন্দি এই নেতাকে ছাত্রলীগের সভাপতি ঘোষণা করা হয়। নিজ আসন নোয়াখালী-৫ থেকে এখন পর্যন্ত ৫ বার বিজয়ী হয়েছেন ওবায়দুল কাদের। ২০১৪ সাল থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি। অন্যদিকে ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি। দলটির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকা সাধারণ সম্পাদকও তিনি।
এবারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ একটি নাম আবুল হাসান মাহমুদ আলী। এবার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও পূর্বে মন্ত্রী হিসেবে তার অভিজ্ঞতা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনার। ২০০৮ সালের নির্বাচনে দিনাজপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, অর্থ বিভাগকে নতুন করে সাজাতে চাইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষত অর্থ খাত এবং এই সংশ্লিষ্ট দুর্নীতি বন্ধে শক্ত হাতে বিষয়গুলো দমনের জন্য কাউকে খোঁজা হচ্ছিল। আওয়ামী লীগের ইশতেহারেও এবার এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়েছে। আর দৃঢ়ভাবে সিদ্ধান্ত গ্রহণ এবং শক্তহাতে অর্থ খাতের দুর্নীতিকে মোকাবিলার জন্যই আবুল হাসান মাহমুদ আলীকে বেছে নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
অভিজ্ঞ রাজনীতিবিদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর (ব্রাহ্মণবাড়িয়া-৩) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নিয়েও রয়েছে আলোচনা। আওয়ামী লীগের পরীক্ষিত এই সংসদ সদস্যকে দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রের খুব কাছাকাছি দেখা যায়নি। তার মন্ত্রী হওয়া এবং গৃহায়ন ও গণূপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব অর্জনের বিষয়টি দলীয় ফোরামেও প্রশংসা কুড়িয়েছে। সাবেক এই আমলা ২০১১ সালে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ১৯৭১ সালে মুজিব বাহিনীর অধীনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড সংঘটিত হলে তিনি দেশব্যাপী গণতান্ত্রিক ছাত্রআন্দোলন ও প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন।
১৯৭৫ সালের ২০ অক্টোবর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলের নেতৃত্বদান ও ৪ নবেম্বর ঢাকার রাজপথে প্রথম প্রতিবাদ মিছিলের অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা পালন করেন। এরই ধারাবাহিকতায় ১৯৭৬ সনের অক্টোবরে গ্রেফতার হয়ে প্রায় ২ বছর কারাবরণ করেন এবং ১৯৭৮ সালের সেপ্টেম্বরে মাসে হাইকোর্টের নির্দেশে মুক্তি পান।
এবারের মন্ত্রিসভায় তরুণদের স্থান দেওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে রয়েছেন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়া মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯)। চট্টগ্রামের রাজনৈতিক পরিবারের এই সদস্য সর্বশেষ মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রী হিসেবে ছিলেন। এবার সরাসরি তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। মহিবুল হাসান চৌধুরী লন্ডন স্কুল অব ইকনোমিক্স থেকে স্নাতক পাশ করে লন্ডন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন। তিনি ২০১৬ সালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে তিনি সর্বকনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। ধারণা করা হচ্ছে, শিক্ষাব্যবস্থায় যে আমূল পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে, সেখানে দীর্ঘ সময় কাজ করার লক্ষ্য নিয়েই তরুণ একজনকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।
দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকারের পক্ষে লিয়াজোঁ করে যাচ্ছিলেন সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)। নিজ আসনে জনপ্রিয় এই সংসদ সদস্যকে এবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। দেশের সবচেয়ে সফল বিসিবি সভাপতি হিসেবে এখনো তাকে বিবেচনা করা হয়, যার তত্ত্বাবধানে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস মর্যাদা লাভ করে। সামনে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন। আর এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজন উন্নত দেশগুলোর অর্থ ছাড়। আর এ বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ নেগোসিয়েশনের প্রয়োজন থেকেই এই মন্ত্রণালয়ের দায়িত্বে সাবের হোসেন চৌধুরীকে নিয়ে আসা।
টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে চমক দেখিয়েছেন ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি। দেশজুড়ে গঠিত বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করা এই ডাক্তার ও বিশেষজ্ঞ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বড় ধরনের বিপ্লব ঘটাবেন বলে ধারণা করা হচ্ছে। বার্ন ও প্লাস্টিক সার্জারির জন্য সুপরিচিত একজন চিকিৎসক তিনি।
শপথপাঠ অনুষ্ঠানে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে খ্যাতনামা এ চিকিৎসক বলেন, ‘আমি স্বপ্নেও ভাবিনি যে মন্ত্রী হবো। এটা আমার কাম্য ছিল না। যাই হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে মন্ত্রিত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।’
মন্ত্রিত্ব পাওয়ার বিষয়ে অবাক হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘বুধবার মন্ত্রিপরিষদ সচিবের ফোন পেয়ে আমি ভেবেছিলাম, তার মনে হয় কোনো রোগী আছে এখানে। কিন্তু তার কথা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম। আমি তো প্রথমে বিশ্বাসই করিনি! ভেবেছিলাম ভুল ফোন হতে পারে। তবে সত্যিই আমি মন্ত্রী হলাম। এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ।’
মন্ত্রিসভায় পরিবর্তন না হওয়া আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২) তার সঠিক অবস্থানেই রয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিশেষত বিগত কয়েক বছর জঙ্গিদের উত্থানের আপ্রাণ চেষ্টা, চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদীদের উত্থান তথা সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য তার ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর এ কারণেই তার চলমান কার্যক্রমকে আরও গতিশীল করতে এই মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন আনা হয়নি বলে মনে করছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। ২০০৮ সাল থেকে সংসদ সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল। ২০১৪ সালে প্রথম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন তিনি। এরপর ২০১৮ সালের নির্বাচনে নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন। এবারও একই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এই বীর মুক্তিযোদ্ধা।
আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতা আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১) আবারও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনবিরোধী আন্দোলনে সক্রিয় নেতৃত্বদানের মাধ্যমেই ছাত্রলীগ রাজনীতিতে পদযাত্রা। তিনি ১ মেয়াদে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও দুই মেয়াদে সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক। ১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে তিনি সশস্ত্র প্রতিরোধ কমিটির আহ্বায়ক হিসেবে বঙ্গবন্ধুর নির্দেশে ব্রিগেডিয়ার জাহান জেবের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন এবং ব্রিগেডিয়ার জাহানজেবকে জয়দেবপুর থেকে ফেরত চলে আসতে বাধ্য করেন। তিনি স্থানীয় সরকারের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনবারের বেশি। ২০০৮ সালে পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করে গাজীপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন।
সাবেক সেনা কর্মকর্তা আব্দুস সালামকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দৃঢ় সম্পর্ক রেখে কাজ করে যাওয়া পরিকল্পনা মন্ত্রণালয়কেও দুর্নীতি মোকাবিলায় বেশ কঠোর কিছু পদক্ষেপ নিতে হবে। আর এ কারণেই দৃঢ় সিদ্ধান্ত নিতে সক্ষম এমন একজনকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে ব্রাজিলের রাষ্ট্রদূত হন। ১৯৯৬ সাল থেকে নিজ আসনে (ময়মনসিংহ-৯) আওয়ামী লীগের প্রার্থী তিনি।
এবারের মন্ত্রিসভার দ্বিতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক ফরহাদ হোসেন (মেহেরপুর-১)। তিনি আবারও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
এই মন্ত্রিসভার আরেকজন বিশ্ববিদ্যালয় শিক্ষক মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪) কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন। তিনি এক সময় চিফ হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি।
এদিকে মো. তাজুল ইসলাম ২০১৯ সাল থেকে স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বড় কোনো সমালোচনা না থাকায় এবারও এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি। মো. ফরিদুল হক খান (জামালপুর-২) ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে থাকলেও এবার তিনি পূর্ণমন্ত্রী হিসেবে এই মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১) রয়েছেন তার আগের দায়িত্বে খাদ্যমন্ত্রী হিসেবে। অতীতে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা মুহাম্মদ ফারুক খান বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেছেন।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬) পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাজবাড়ী-২ আসন থেকে পঞ্চমবারের মতো জয় পেয়ে প্রথমবারের মতো মন্ত্রিসভায় মো. জিল্লুল হাকিম। রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া এই রাজনীতিবিদ একজন বীর মুক্তিযোদ্ধা।
টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে রয়েছেন স্থপতি ইয়াফেস ওসমান। বিগত তিনটি সরকারেরই টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। ছাত্র জীবনে তিনি বাম ধারার রাজনীতিক ছিলেন। পরবর্তী সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে আওয়ামী লীগে যোগদান করেন।
প্রতিমন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করায় এবারও নসরুল হামিদ (ঢাকা-৩) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। টানা চারবার ঢাকা-৩ আসনের এই সংসদ সদস্য বিগত ১০ বছর ধরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। কেননা এই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই।
যিনি প্রতিমন্ত্রী হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তিনিও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। পূর্ণমন্ত্রীহীন মন্ত্রণালয় লাভ করা প্রতিমন্ত্রী হলেন মোহাম্মদ আলী আরাফাত। ঢাকা-১৭ আসনে একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে প্রথম নির্বাচিত হওয়া এই তরুণ রাজনীতিবিদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন। রাজনৈতিক বিষয়ে যুক্তি-তর্ক উপস্থাপনায় অত্যন্ত দক্ষ ও গবেষক এই তরুণ রাজনীতিবিদ চলতি সংসদে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন এটা অনেক আগে থেকেই দলীয় আলোচনায় ছিল।
আবারও নৌ প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী। নিজ আসনে (দিনাজপুর-২) জনপ্রিয় এই সংসদ সদস্য ২০০৮ সাল থেকেই আওয়ামী লীগের সংসদ সদস্য। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ের পর থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি। তার মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী নেই। একই রকমভাবে মন্ত্রী নেই জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩) এর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগে। তিনি এককভাবে প্রতিমন্ত্রী হিসেবে এই মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করবেন। ২০০৮ সাল থেকে তরুণ এই রাজনীতিবিদ নিজ আসনে জনপ্রিয় হিসেবে নির্বাচিত হয়েছেন এবং ২০১৪ সাল থেকে তিনি আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছেন।
আওয়ামী লীগের অন্যতম সফল সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা তাজউদ্দীন আহমেদের কন্যা বেগম সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪) রয়েছেন মহিলা ও শিশু =বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। এ ছাড়াও মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪)- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; জাহিদ ফারুক (বরিশাল-৫)- পানিসম্পদ মন্ত্রণালয়; কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; বেগম রুমানা আলী (গাজীপুর-৩)- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২)- প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬)-বাণিজ্য মন্ত্রণালয়ে প্রথমবারের মতো দায়িত্ব লাভ করেছেন।
চলতি মৌসুমে দেশে মোট ৩ কোটি ২৭ লাখ ৫ হাজার ৯২৯ মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। আজ সোমবার (৮ জুন) জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রদান করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রতিমন্ত্রী জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সংগৃহীত তথ্যানুযায়ী এই বিপুল পরিমাণ বোরো উৎপাদন সম্ভব হয়েছে।
খাদ্য প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে হাওর অঞ্চলের বোরো ফসলের উল্লেখযোগ্য ক্ষতি হলেও সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় অত্যন্ত সতর্ক রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা এবং সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখতে গৃহীত সময়োপযোগী পদক্ষেপের অংশ হিসেবে গত ৩ মে থেকে হাওর এলাকায় ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। এর ফলে কৃষকরা সরাসরি সরকারি গুদামে ধান শুকিয়ে তা সরকারের কাছে বিক্রির সুযোগ পাচ্ছেন। সরকারি উদ্যোগে এই ক্রয় প্রক্রিয়া শুরু হওয়ায় বেসরকারি মিল মালিকরাও ধান কেনায় সক্রিয় হয়েছেন, যা বাজারে ধানের নায্যমূল্য নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করছে।
অভাবী ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের বিশেষ ব্যবস্থার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, হাওর অঞ্চলের ছয়টি জেলায় ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রির জন্য বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম চালু করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলো সাশ্রয়ী মূল্যে খাদ্য সংগ্রহের সুযোগ পাচ্ছে। একইসাথে সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দেওয়ার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা জারি করা হয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন। প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করে কৃষি উৎপাদন ও কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সহায়ক শক্তি হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ লক্ষ্যে ২০২৫ খ্রিস্টাব্দে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MoU) আওতায় সীমান্তবর্তী এলাকায় আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের সম্পৃক্ত করা হয়েছে, যা সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমকে অধিকতর সমন্বিত ও কার্যকর করেছে।
উক্ত সমঝোতা স্মারক অনুযায়ী, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্য-সদস্যারা বিজিবির সঙ্গে সমন্বয়পূর্বক সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে সীমান্তবর্তী ১১টি জেলায়—চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি—উপজেলা/থানা আনসার ও ভিডিপি/টিডিপি সদস্য-সদস্যাদের ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে।
এছাড়া, উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপির এই সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজিবির কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করছে। এর ফলে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে একটি সমন্বিত ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠছে।
বাংলাদেশের ওষুধ বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৪০ দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে। দেশীয় উৎপাদকরা ভ্যাকসিন তৈরি করতে পারলে এই পরিসর আরও বৃদ্ধি পাবে।
মন্ত্রী বলেন, বিগত ১৭ বছর সরকারগুলো কোনো ভেন্টিলেটর, মেশিন, ভ্যাকসিন দিয়ে যায়নি। এমনকি সিরিঞ্জও ছিল না। প্রাইভেট এন্টারপ্রেনারদের সহায়তায় হামের মতো বিপদগুলো মোকাবিলা করেছে সরকার।
‘হামের এন্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে’, যোগ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন।
এছাড়া, ডেঙ্গুরোগীর চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ অনুদান হিসেবে আজ এক লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) দিয়েছে জানিয়ে তিনি বলেন, সেন্ট্রাল স্টোরে ডেঙ্গুর এক লাখ স্যালাইন আছে, আর ২০ থেকে ২৫ হাজার স্যালাইন বিক্ষিপ্তভাবে রয়েছে বিভিন্ন উপজেলা পর্যায়ে। তবে, হঠাৎ আরও স্যালাইনের প্রয়োজন পড়তে পারে।
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের জবাব দেওয়ার আরও দুদিন সময় দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ সময় না দিলে তারা আদালতের সুবিধা নিতে পারে। এ জন্য আদ-দ্বীন হাসপাতালকে আরও দুদিন সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) তারা উত্তর দেবে। এরপর সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।
তিনি বলেন, আইনানুগভাবে কী কী ব্যত্যয় ঘটেছে এবং কী ধরনের অপরাধ করেছে, এর ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। হাসাপাতাল কর্তৃপক্ষ কাকে কী পরিমাণ ক্ষতিপূরণ দেবে, সেটি তাদের ব্যাপার। সরকার তার অবস্থানে ঠিক আছে। জনস্বার্থ সংরক্ষণ থেকে এক বিন্দু পিছপা হব না।
এম এ মুহিত বলেন, ডেঙ্গুর মৌসুম সামনে রেখে ডেঙ্গু আক্রান্তের হার কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও যারা আক্রান্ত হবেন, তাদের যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জনস্বাস্থ্যকে পুনর্গঠন করতে সরকার কাজ করছে জানিয়ে ড. এম এ মুহিত বলেন, প্রধান কর্মপন্থা হচ্ছে, স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করা। ডেঙ্গু প্রতিরোধে যে কাজ চলছে, সেখানে স্টেকহোল্ডারদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
‘ওষুধ শিল্পকে আরও বিকশিত করতে পলিসি সাপোর্টের চিন্তা করছে সরকার। দেশের মানুষকে সঠিক ওষুধ, সঠিক মূল্য কিংবা বিনামূল্যে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার’, যোগ করেন প্রতিমন্ত্রী।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র যদি সুশাসন নিশ্চিত করতে না পারে, রাজনৈতিক প্রক্রিয়া যদি তা না পারে, তবে শুধু গণমাধ্যমের উপস্থিতির কারণে ব্যাংকিং খাতে সুশাসন বিরাজ করবে, এটা আশা করা যায় না। ব্যাংকিং খাতের সুশাসন মূলত জাতীয় ক্ষেত্রে রাজনৈতিক সুশাসনের ঘাটতিরই প্রতিফলন। তবে ব্যাংকিং খাতের সুশাসনের জন্য গণমাধ্যমের ভূমিকা ও ক্ষমতার কোনো বিকল্প নেই।
রোববার রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ মিলনায়তনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ছোটবেলায় আমরা আয়না দিয়ে খেলতাম। ভালো কোয়ালিটির আয়নায় আসল চেহারা দেখা যায়, আর যেটার কোয়ালিটি ভালো না, সেখানে নিজের চেহারাই বাঁকা দেখা যায়। গণমাধ্যম হচ্ছে সেই আয়না। কোনো রাষ্ট্র বা সমাজ নিজেদের চেহারা জনগণের সামনে কতটা স্বচ্ছভাবে প্রতিফলিত করতে চায়, তা নির্ভর করে তারা এই আয়নাকে কতটা গ্রহণ করছে তার ওপর।
মন্ত্রী বলেন, শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংখ্যা অনেক বেশি। যারা ব্যাংকের আমানতকারীদের টাকা টার্গেট করে, তারাই আবার শেয়ারবাজারের বিনিয়োগকারীদের টার্গেট করে। নতুন উদ্যোক্তা তৈরি করতে হলে ব্যাংকের ওপর চাপ কমিয়ে শেয়ারবাজারকে পুঁজির শক্তিশালী উৎস হিসেবে গড়ে তুলতে হবে।
ব্যাংকিং কমিশন গঠন এবং উদ্যোক্তাদের বিষয়ে তিনি বলেন, আমাদের দেশের অর্থনীতি কৃষিনির্ভর থেকে এখন অনেক বিস্তৃত হয়েছে। ব্যাংকিং খাতের মতো অর্থনীতিতে রক্তপ্রবাহের উৎসকে সংস্কার করতেই হবে। ব্যাংক থেকে মূলধন নিয়ে উদ্যোক্তারা কাজে লাগান। কিন্তু তাদের মধ্যে কারা সত্যিকারের পারফর্মার আর কারা চোর, বাটপার, গুন্ডা, বদমাশ- তা পরিসংখ্যানই বলে দেয়।
তিনি আরও বলেন, গণমাধ্যমের জবাবদিহিতা ও ক্ষমতার একমাত্র মানদণ্ড হলো বস্তুনিষ্ঠতা। বস্তুনিষ্ঠতা ছাড়া গণমাধ্যম কর্তৃত্ব পরায়ন হতে পারে না। সাংবাদিকদের বসার জায়গা ফার্স্ট ফ্লোরে নাকি থার্ড ফ্লোরে সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো অ্যাকসেস টু ইনফরমেশন বা তথ্যের কাছে তাদের যাওয়ার সুযোগ রয়েছে কি না। ব্যাংক যেখানে তথ্য রাখে, সেখানে সাংবাদিকদের পৌঁছানোর সুযোগ বা গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত তাদের যাতায়াত নিশ্চিত করতে হবে।
ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
ছয় দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ‘ইন্টার্ন ডক্টরস সোসাইটি’ নামের একটি সংগঠন এক বিবৃতিতে রোববার থেকে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
জানা গেছে, ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে এ কর্মসূচি পালিত হয়। বেতন বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে ক্লাস-পরীক্ষাসহ চিকিৎসাসেবা থেকে বিরত থেকে বিভিন্ন মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা।
ইন্টার্ন চিকিৎসকেরা জানান, ছয় দফা দাবি আদায়ে ‘সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদ’ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এই আন্দোলনে অংশ নিয়েছেন। নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা এভাবে আন্দোলনে নামতে চাননি। বিদ্যমান কিছু নীতিমালা ও বিধিবিধান চিকিৎসকদের অবমূল্যায়ন ও অপমানিত করছে বলে অভিযোগ তাদের।
গতকাল সকালে ঢামেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির বিবৃতিতে বলা হয়, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক নোটিশে বৈষম্যমূলক ও অযৌক্তিক প্রস্তাব করা হয়েছে। এফসিপিএস কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের বেতনকাঠামোতে বৈষম্য, ভর্তি পরীক্ষার অতিরিক্ত ফি, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের অপ্রতুল বেতন, কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা এবং বেসরকারি চিকিৎসকদের বেতনকাঠামোর অসংগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে।
পরিষদ দাবি করেছে, বারবার দাবি উপস্থাপন, প্রতিবাদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস সত্ত্বেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান, কার্যকর ও সন্তোষজনক পদক্ষেপ নেওয়া হয়নি। চিকিৎসকদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও মানসম্মত চিকিৎসাশিক্ষার পরিবেশ নিশ্চিত না করে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব নয় বলেও উল্লেখ করে সংগঠনটি। পরিষদের বিবৃতিতে পূর্বঘোষিত দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন ঢামেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি মোস্তফা আমির ফয়সাল, সহসভাপতি আব্দুল্লাহ আল মারুফ, সাধারণ সম্পাদক নাবিল বিন কাসেম ও সহসাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিকী।
দাবিগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস (পর্ব-১) উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা-সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল; বিসিপিএসের ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে এক হাজার টাকার মধ্যে নির্ধারণ; নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের বেতন আবাসিক ভাতাসহ নবম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ ও প্রতি মাসের বেতন নিয়মিত পরিশোধ; ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়ন; বিসিএস (স্বাস্থ্য) চাকরিতে প্রবেশের বয়সসীমা পূর্বের ন্যায় ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতনকাঠামো প্রণয়ন (শ্রম আইন, ২০০৬-এর যথাযথ প্রয়োগ ও পে-স্কেলের আদর্শ অনুসরণ)।
চলতি বছরে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার প্রস্তুতি নিচ্ছেন আকাশপ্রেমীরা। আগামী ১২ আগস্ট বিরল মহাজাগতিক এই ঘটনা ইউরোপের বিভিন্ন অঞ্চলের আকাশে দৃশ্যমান হবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
এক বিবৃতিতে ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) বিজ্ঞান পরিচালক ক্যারোল মুন্ডেল বলেছেন, পূর্ণ সূর্যগ্রহণ এমন এক বিরল মুহূর্ত; যখন কোটি কোটি মানুষ একসঙ্গে আকাশের দিকে তাকিয়ে বিস্ময় ও কৌতূহল অনুভব করতে পারেন।
কখন এবং কোথায় দেখা যাবে?
আগামী ১২ আগস্ট চাঁদ সরাসরি সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান নেবে। এর ফলে উত্তর আটলান্টিক মহাসাগর ও ইউরোপের কিছু অঞ্চলের ওপর দিয়ে একটি সরু রেখার মতো তৈরি হবে। পূর্ব গ্রিনল্যান্ড, আইসল্যান্ডের পশ্চিমাঞ্চল, স্পেনের উত্তরাঞ্চল এবং পর্তুগালের উত্তর-পূর্ব অঞ্চলের কিছু এলাকা থেকে সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে যেতে দেখা যাবে।
নাসা বলেছে, ইউরোপের অধিকাংশ অঞ্চল, উত্তর আমেরিকার উত্তরাংশ এবং আফ্রিকার উত্তর-উত্তর পশ্চিমাঞ্চল থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এসব এলাকায় সূর্য আংশিক দৃশ্যমান থাকবে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা বলেছে, বাংলাদেশ, ভারত বা এ অঞ্চল থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। স্থানভেদে এর স্থায়িত্ব কালও ভিন্ন হবে। পূর্ণ গ্রহণপথে থাকা অধিকাংশ এলাকার জন্য সূর্য দুই মিনিটেরও কম সময় সম্পূর্ণরূপে আচ্ছাদিত থাকবে।
তবে গ্রিনল্যান্ড, রাশিয়া কিংবা উত্তর আটলান্টিক অঞ্চলের গ্রহণপথের একেবারে কেন্দ্রের কাছাকাছি অবস্থানকারীরা কিছুটা বেশি সময় ধরে দেখতে পারবেন। যদিও এ সময় আড়াই মিনিটের কম হবে।
পূর্ণ গ্রহণের সময় সূর্য খালি চোখে দেখা যাবে। এটি চাঁদের কালো ছায়ার চারপাশে মৃদু আলোর বলয়ের মতো দেখাবে। এ সময় তাপমাত্রার সামান্য পরিবর্তন, আকাশ অস্বাভাবিকভাবে অন্ধকারাচ্ছন্ন এবং কিছু উজ্জ্বল গ্রহ ও নক্ষত্রও দৃশ্যমান হতে পারে।
বিজ্ঞানীরা বলেছেন, আংশিক গ্রহণ চলাকালীন কখনোই খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত হবে না। এতে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। এজন্য আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপদ সৌর ফিল্টার ব্যবহার করতে হবে।
নাসা বলছে, পূর্ণ গ্রহণের আগে ও পরে পর্যবেক্ষণের জন্য অবশ্যই চোখের সুরক্ষা ব্যবহার করতে হবে। এ জন্য বিশেষ সৌর পর্যবেক্ষণ চশমা (ইক্লিপস গ্লাস), হাতে ধরা সৌর ভিউয়ার অথবা অন্যান্য নিরাপদ সৌর ফিল্টার ব্যবহার করা যেতে পারে। এসব যন্ত্র সূর্যের অধিকাংশ আলোকে আটকে দেয়। এতে চোখের ক্ষতির আশঙ্কা থাকে না।
সংস্থাটি বলেছে, পূর্ণগ্রহণকালীন সাময়িকভাবে সুরক্ষা চশমা খুলে করোনা দেখা যেতে পারে। কেননা এ সময় যখন সূর্য সম্পূর্ণরূপে ঢাকা থাকবে। এরপর সঙ্গে সঙ্গে আবার চোখের সুরক্ষা ব্যবহার করতে হবে।
চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেয় এবং তার ছায়া পৃথিবীর একটি সরু অংশের ওপর পড়ে, তখন এটিতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে।
দেশের দক্ষিণ-পশ্চিমের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা কৃষিসহ পরিবেশগত সংকটের সঙ্গে স্থানীয় নারীদের প্রজনন স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকার প্রায় ৮৬ শতাংশ নারীই ‘পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ (পিআইডি) নামের প্রজননতন্ত্রের সংক্রমণে ভুগছে। গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিআরডি) গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
দীর্ঘদিন লবণাক্ত পানির সংস্পর্শ, সুপেয় পানির অভাব এবং পুষ্টিহীনতাকে উপকূলীয় নারীদের এই স্বাস্থ্য সমস্যার প্রধান কারণ হিসেবে গবেষণায় চিহ্নিত করা হয়েছে।
গত শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সিপিআরডি আয়োজিত এক নীতি সংলাপে দুটি গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাতটি ইউনিয়নের ৪০০ নারীর ওপর পরিচালিত গবেষণাটি উপস্থাপন করেন সিপিআরডির গবেষণা কর্মকর্তা সোহানুর রহমান ও শাহাদাত হোসেন। এর বিষয়বস্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নারীদের প্রজনন স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মূল্যায়ন।
গবেষকেরা জানান, গত অক্টোবর-নভেম্বর মাসে খানা জরিপ, নৃমানবিক পরিমাপ এবং ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করা হয়।
এতে দেখা যায়, উপকূলীয় নারীরা বছরের বিভিন্ন সময় একাধিক জলবায়ুঘটিত দুর্যোগের সম্মুখীন হন। এগুলোর মধ্যে ৯২ শতাংশ নারী ঘূর্ণিঝড় এবং ৬৩ শতাংশ নারী লবণাক্ততার প্রত্যক্ষ প্রভাবের শিকার। ৮৩ শতাংশ নারী নিরাপদ পানির তীব্র অভাবে রয়েছে। তারা বৃষ্টির পানি (৫৬ শতাংশ) ও নলকূপের লবণাক্ত পানির (৪০ শতাংশ) ওপর নির্ভর করে। ৩৯ শতাংশ নারী বেশি দামে পানি কিনতে বাধ্য হয়। ১৬ শতাংশ পুকুরের দূষিত পানিই ব্যবহার করে।
গবেষণায় বলা হয়, লবণাক্ত ও দূষিত পানির দীর্ঘমেয়াদি ব্যবহার নারীদের স্বাস্থ্য ও প্রজনন ব্যবস্থার ওপর গুরুতর প্রভাব ফেলছে। অংশগ্রহণকারী নারীদের ৫০ শতাংশ অনিয়মিত ঋতুস্রাবজনিত সমস্যায় ভুগছে। জরিপে অংশ নেওয়া ৪০০ নারীর মধ্যে ৩৪৪ জনই (৮৬ শতাংশ) প্রজননতন্ত্রের সংক্রমণের অন্তত একটি উপসর্গে ভুগছে।
নারীরা গৃহস্থালি কাজ, পানি সংগ্রহ, চিংড়িঘের বা লবণাক্ত কৃষিজমির কাজে দীর্ঘ সময় নোনাপানির সংস্পর্শে থাকায় সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় বলে গবেষণায় উল্লেখ করা হয়। পাশাপাশি ৬৯ শতাংশ নারীই সপ্তাহে তিন দিন বা তার কম সময় প্রোটিনসমৃদ্ধ খাবার গ্রহণ করে, যা গর্ভকালীন জটিলতা বাড়াচ্ছে। উপকূলীয় প্রায় ৮০ শতাংশ পরিবারের মাসিক আয় ১৫ হাজার টাকার কম হওয়ায় এই সংকট আরও গভীর হয়েছে।
সংলাপে দেশের স্বাস্থ্য খাতে জলবায়ু অর্থায়নের নীতিগত লক্ষ্য ও আর্থিক বাস্তবতা বিষয়ের দ্বিতীয় গবেষণাটি উপস্থাপন করেন সিপিআরডির প্রকল্প ব্যবস্থাপক সুমাইয়া বিনতে আনোয়ার। এতে বলা হয়, মাঠপর্যায়ে স্বাস্থ্যঝুঁকি বাড়লেও জাতীয় বাজেটে জলবায়ু-স্বাস্থ্য খাতে বরাদ্দ ক্রমাগত কমছে।
পাঁচ বছরের বাজেট বিশ্লেষণে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরে স্বাস্থ্যসেবা বিভাগের জলবায়ু-সম্পর্কিত বরাদ্দ ছিল ২ দশমিক ৭৪ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে ১ দশমিক ৯৭ শতাংশে (৬১০ কোটি টাকা) নেমে এসেছে। সরকার বিভিন্ন জাতীয় নীতি ও পরিকল্পনা গ্রহণ করলেও বাস্তবায়নে অর্থায়নের ঘাটতি রয়েছে। শুধু স্বাস্থ্য খাতের জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ২০২৬-২০৩০ সময়ে ১৪০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ প্রয়োজন, যা বর্তমান বরাদ্দের তুলনায় কম।
এই গবেষণায় আরও বলা হয়, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের (বিসিসিটিএফ) বরাদ্দের ৫৮ শতাংশই অবকাঠামো খাতে ব্যয় হয়। কিন্তু স্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা ও সামাজিক সুরক্ষার মতো জরুরি খাতে বরাদ্দ মাত্র ৯ শতাংশ।
নীতি সংলাপে বিশেষজ্ঞরা আসন্ন বাজেটের জন্য কয়েকটি সুপারিশ তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে জাতীয় বাজেটের সঙ্গে স্বাস্থ্য অভিযোজন পরিকল্পনার সরাসরি সমন্বয়, উপকূলীয় নারীদের জন্য বিশেষ প্রজনন স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, নিরাপদ পানির শতভাগ নিশ্চিতকরণ এবং জলবায়ু তহবিল থেকে মানব উন্নয়ন ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো।
সংলাপের সঞ্চালক এবং অনুষ্ঠানের আয়োজক সিপিআরডির নির্বাহী পরিচালক মো. শামসুদ্দোহা বলেন, ‘জলবায়ু অর্থায়ন এখনো একটি অস্পষ্ট ক্ষেত্র। বৈশ্বিক পর্যায়ে অধিক মনোযোগ ও অর্থায়ন আকর্ষণ করতে হলে আমাদের শক্তিশালী পরিমাণগত প্রমাণ উপস্থাপন করতে হবে।’
সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপসচিব ড. শাহ আবদুল সাদী বলেন, জলবায়ু অর্থায়নের জন্য সুস্পষ্ট ক্লাইমেট রেশনাল (জলবায়ু যুক্তি) প্রতিষ্ঠা জরুরি। তিনি জলবায়ু বাজেট ট্যাগিং আরও স্পষ্ট করা, ঝুঁকি সূচক উন্নয়ন এবং তৃতীয় পক্ষীয় যাচাই ব্যবস্থার প্রস্তাব দেন।
স্বাস্থ্যসেবা বিভাগের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রমোশন ইউনিটের (সিসিএইচপিইউ) পরিচালক ও কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. ইকবাল কবির বলেন, ‘বৈশ্বিক জলবায়ু অর্থায়নের মাত্র ৫ শতাংশ স্বাস্থ্য খাতে যায়, যা এই খাতের বৈশ্বিক অবহেলার প্রমাণ।’
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তন এখনো উন্নয়ন পরিকল্পনায় পুরোপুরি মূলধারায় আসেনি, ফলে উদ্যোগগুলো বিচ্ছিন্নভাবে বাস্তবায়িত হচ্ছে।
সংলাপে সরকারি কর্মকর্তা, গবেষক, উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ, নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
পবিত্র ঈদুল আজহা উদযাপনে ঘরমুখো ও কর্মস্থলে ফেরা মানুষের যাতায়াতে গত ১৫ দিনে দেশে সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৪৪২টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ১ হাজার ৩৪০ জন আহত হয়েছেন। দেশের গণপরিবহন ও সড়ক পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই প্রতিবেদন প্রকাশ করেন। ঈদযাত্রা শুরুর দিন ২১ মে থেকে ঈদের পর কর্মস্থলে ফেরার সময় ৪ জুন পর্যন্ত ১৫ দিনের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিদায়ী ঈদুল আজহায় দেশের সড়কগুলোতেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। আলোচ্য সময়ে ৩৯৪টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত এবং ১ হাজার ২৯৪ জন আহত হয়েছেন। অন্যদিকে, রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। এছাড়া নৌপথের চিত্রও ছিল উদ্বেগজনক; যেখানে ১৭টি দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং ১৬ জন আহত হয়েছেন। বিগত বছরের তুলনায় এবারের ঈদে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত বছরের ঈদুল আজহার তুলনায় এবার সড়ক দুর্ঘটনা ৩.৯৫ শতাংশ, প্রাণহানি ৩.০৭ শতাংশ এবং আহতের সংখ্যা ৯.৪৭ শতাংশ বেড়েছে।
যাত্রী কল্যাণ সমিতির বিশ্লেষণে দেখা গেছে, বিগত বছরগুলোর মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে ১৫৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৯ জন নিহত এবং ১৮০ জন আহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার প্রায় ৩৮.৮৩ শতাংশ।
দুর্ঘটনায় শিকার যানবাহনের তালিকায় মোটরসাইকেলের পরেই রয়েছে ট্রাক ও কাভার্ডভ্যান (২১.৪০শতাংশ), যাত্রীবাহী বাস (১৬.৫৬শতাংশ), ব্যাটারিচালিত রিকশা (১২.৩৪শতাংশ), কার ও মাইক্রোবাস (৭.৮১শতাংশ), নছিমন-করিমন (৬.৫৬শতাংশ) এবং সিএনজিচালিত অটোরিকশা (৬.৪০শতাংশ)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্ঘটনার জন্য সড়ক-মহাসড়কের ত্রুটি, বৃষ্টির কারণে সৃষ্ট গর্ত, এবং চালকদের আইন অমান্য করার প্রবণতা প্রধানত দায়ী। এছাড়া কিছু পরিবহন মালিক অতিরিক্ত মুনাফার আশায় ত্রুটিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ যানবাহন সড়কে নামিয়েছেন। চালক সংকটের কারণে প্রায় ৮০ শতাংশ যানবাহন একজন চালক দিয়েই বিরামহীনভাবে চালানো হয়েছে, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, মোট দুর্ঘটনার ৪৬.৪৪ শতাংশ ছিল মুখোমুখি সংঘর্ষ, ২৯.১৮ শতাংশ গাড়ি চাপা বা ধাক্কা এবং ১৭.২৫ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনা। এর মধ্যে ৫০.৫০ শতাংশ দুর্ঘটনাই ঘটেছে দেশের জাতীয় মহাসড়কগুলোতে।
মানুষের জীবন রক্ষা ও যাতায়াতের ভোগান্তি কমাতে সংবাদ সম্মেলনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেওয়া হয়। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, কেবল ঈদের ১০-১২ দিনের তৎপরতা দিয়ে দুর্ঘটনা রোধ সম্ভব নয়। এর জন্য গণপরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার।
সংগঠনটির পক্ষ থেকে উন্নত বিশ্বের আদলে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা, প্রযুক্তিনির্ভর সড়ক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা, চালকদের উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা এবং মহাসড়ক থেকে ফিটনেসবিহীন ও ধীরগতির যানবাহন অপসারণের দাবি জানানো হয়। একই সঙ্গে জাতীয় মহাসড়কগুলোতে ‘স্টার’ মানের সড়ক নিরাপত্তা করিডোর গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাবেক সচিব ড. এ ওয়াই এম একরামুল হক, সংগঠনের যুগ্ম মহাসচিব অর্পনা রায় দাশ, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল এবং দপ্তর সম্পাদক মো. আলমগীর কবির বিটু প্রমুখ।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানো (পুশ ইন) ঠেকাতে দেশের ২৬ জেলার সীমান্তে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। চারটি পালায় বিভক্ত হয়ে ২৪ ঘণ্টা ধরে সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছেন তারা। এ কাজে স্থানীয় বাসিন্দারাও সীমান্তরক্ষী বাহিনীকে সহায়তা করছেন।
এদিকে গত বুধবার থেকে শনিবার পর্যন্ত চার দিনে বিএসএফের ২১টি পুশ ইনের চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় দুই শতাধিক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছিল।
এমন পরিস্থিতিতে আগামী ৮ থেকে ১১ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। চার দিনের এই বৈঠকে সীমান্ত পরিস্থিতি, অবৈধ পুশ ইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং সার্বিক সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, ভারতের পাঁচ রাজ্যের সঙ্গে দেশের ২৬ জেলার বিভিন্ন পয়েন্টে ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সাদাপোশাকে বিজিবি সদস্যরা গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন।
বিজিবির সদরদপ্তর সূত্র জানায়, যেসব সীমান্ত পয়েন্ট দিয়ে পুশ ইনের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, সেগুলো চিহ্নিত করে ২৬টি জেলায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এই জেলাগুলোর মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফেনী, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, লালমনিরহাট, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, কুমিল্লা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নীলফামারী, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া ও শেরপুর।
চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ বন্দরটি একটি লাভজনক প্রতিষ্ঠান। এটি কেবল পণ্য পরিবহনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিষয়টি যুক্ত। কাজেই এই বন্দর কোনোভাবেই বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া যাবে না।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেছেন। বিদেশি প্রতিষ্ঠানের কাছে চট্টগ্রাম বন্দর পরিচালনার চুক্তির প্রতিবাদে ‘দেশ বাঁচাও, বন্দর বাঁচাও আন্দোলন’ এই সভার আয়োজন করে।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর নিয়ে অবিলম্বে বিএনপি সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে। চট্টগ্রাম বন্দর ও মার্কিন বাণিজ্যচুক্তি বর্তমান সরকারের জন্য ‘অগ্নিপরীক্ষা’।
লক্ষ্মীপুর-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম সভায় বলেন, ‘চট্টগ্রাম বন্দর যারা পরিচালনা করছেন, এই মুহূর্তে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তারা প্রতিষ্ঠানটিকে লাভজনক করেছেন। আমাদের বিদেশি বিনিয়োগের প্রয়োজন রয়েছে, তবে তার জন্য দেশীয় লাভজনক প্রতিষ্ঠান বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।’ বিগত অন্তর্বর্তী সরকার এই চুক্তি করেছে উল্লেখ করে তিনি দেশ ও জনস্বার্থে ইজারা চুক্তি কার্যকর না করার আহ্বান জানান।
শাহাদাত হোসেন আরও বলেন, ‘বর্তমান সরকার দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে। আমরা জনস্বার্থ রক্ষার জন্য জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘চট্টগ্রাম বন্দর আমাদের অর্থনীতির চালিকা শক্তি ও জাতীয় নিরাপত্তার অংশ। সামরিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এর সন্নিকটে রয়েছে। কোনো অজুহাতেই এই বন্দর বিদেশিদের ইজারা দেওয়া যাবে না। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত। জনগণের স্বার্থে তাদের শক্ত ভূমিকা নিতে হবে।’
বিগত অন্তর্বর্তী সরকারের গণবিরোধী চুক্তিগুলো সংসদে উত্থাপন করে অংশীজনদের সঙ্গে খোলামেলা আলোচনার দাবি জানান তিনি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, ‘চট্টগ্রাম বন্দর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তিতে আমাদের জাতীয় অর্থনীতি ও সার্বভৌমত্বের ওপর বড় আঘাত আসবে। আগের কর্তৃত্ববাদী সরকার এই চুক্তিগুলোর প্রক্রিয়া শুরু করেছিল, পরে অন্তর্বর্তী সরকার তা সম্পন্ন করে। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের এসব চুক্তি কার্যকর করার কোনো দায়বদ্ধতা নেই।’
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড নামের যে প্রতিষ্ঠানের সঙ্গে বন্দর পরিচালনার চুক্তি হয়েছে, তাদের সঙ্গে মার্কিন নৌবাহিনীর বিশেষ সহযোগিতার চুক্তি রয়েছে। সেই চুক্তির সূত্রে মার্কিন নৌবাহিনী চট্টগ্রাম বন্দর তাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবে। কাজেই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত।’
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেন, ‘এই সরকার “সবার আগে বাংলাদেশ” স্লোগান নিয়ে ক্ষমতায় এসেছে। কাজেই দেশের স্বার্থ, নিরাপত্তা ও স্বাধীনতা যেকোনো মূল্যে রক্ষা করা তাদের কর্তব্য। দেশবিরোধী চুক্তি বাতিল করে সকল অংশীজনকে সঙ্গে নিয়ে সংস্কার ও পুনর্গঠনের কাজ করতে হবে।’
গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য সৈয়দ হাসান মারুফ বলেন, ‘চট্টগ্রাম বন্দর অর্থনৈতিকভাবে লাভজনক। এই বন্দর জোয়ার ভাটার ওপর নির্ভরশীল। নির্দিষ্ট মাপের চেয়ে বড় জাহাজ প্রবেশ করতে পারে না। কাজেই উন্নয়নেরও খুব বেশি সুযোগ এখানে নেই। সেই সুযোগ গভীর সমুদ্রবন্দরে রয়েছে। এসব বিভিন্ন বাস্তবসম্মত কারণে এই চুক্তি বাতিল করতে হবে।’
বিএনপি নেতা রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকার অনেক ষড়যন্ত্রমূলক কাজ করেছে। তারাই এই চুক্তিটি করেছে। এর জন্য বিএনপির কোনো দায়বদ্ধতা নেই। এখনো একটি চক্র দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সভাপতির বক্তব্যে ‘দেশ বাঁচাও বন্দর বাঁচাও আন্দোলন’–এর সভাপতি সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘স্বাধীনতার পর থেকে দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমেই এই বন্দরটি পরিচালিত হচ্ছে। পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের কোনো অভিযোগ নেই। বন্দরটি দেশের অন্যতম আয়ের উৎস। এসব দিক বিবেচনা করলেও এমন একটি প্রতিষ্ঠানকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো যুক্তিসংগত কারণ নেই। জাতীয় স্বার্থেই এই দেশবিরোধী চুক্তি বাতিল করতে হবে।’
সভায় আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী আবুল হাসান। সভাটি সঞ্চালনা করেন মোমিনুল আমিন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা (এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন)। তিনি বিদায়ী চেয়ারম্যান রিয়াল এডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হলেন। রোববার মোংলা বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মো. শফিকুল ইসলাম সরকারের কাছ থেকে তিনি নতুন এই দায়িত্ব বোঝে নেন। মোংলা বন্দরে যোগদানের আগে আরিফ আহমেদ মোস্তফা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব নেওয়ার পরপরই নবনিযুক্ত চেয়ারম্যান বন্দরের সভাকক্ষে সব বিভাগের প্রধান, ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা, অফিসার্স অ্যাসোসিয়েশন এবং সিবিএ’র অ্যাডহক কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বন্দরের চলমান ও অসমাপ্ত বিভিন্ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নতুন চেয়ারম্যানের কাছে তুলে ধরেন। সার্বিক বিষয় পর্যালোচনা করে আরিফ আহমেদ মোস্তফা বন্দরের উন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, ‘প্রশাসনিক কাজের জটিলতা কমাতে পারলে বন্দরের সামগ্রিক অপারেশনাল কার্যক্রম অনেক সহজ হয়ে যাবে।’ তিনি বন্দরের আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে সবাইকে নিজ নিজ দায়িত্ব ও ধর্মীয় অনুশাসন মেনে দলগতভাবে কাজ করার নির্দেশনা দেন। বন্দরের সার্বিক স্বার্থে খুব দ্রুতই বন্দর ব্যবহারকারীদের (স্টেকহোল্ডার) সাথে একটি আলোচনা সভা করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সংক্ষিপ্ত পরিচিতি
শিক্ষা ও কমিশন: আরিফ আহমেদ মোস্তফা ১৯৯০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (ডিস্টিংশনসহ) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (DSCSC) মিরপুর, ন্যাশনাল ডিফেন্স কলেজ মিরপুর এবং নাইজেরিয়ার ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক শিক্ষার্থী।
পেশাদার জীবন: ৩০ বছরের দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, ইনস্ট্রাক্টর (প্রশিক্ষক) এবং স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জাহাজ চালনায় অভিজ্ঞতা: একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে তিনি বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ—‘বানৌজা ওমর ফারুক’ এবং ‘বানৌজা সমুদ্র জয়’-এর ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ‘বানৌজা দুর্জয়’-এর কমিশনিং ক্যাপ্টেন এবং ‘বানৌজা ওমর ফারুক’-এর ডিকমিশনিং ক্যাপ্টেন ছিলেন। এ ছাড়া তিনি পেট্রোল ক্রাফট বানৌজা ফরিদ, তিস্তা, মেঘনা, এলপিসি দুর্জয়, ওপিভি এসআর আমিন এবং নৌঘাঁটি বানৌজা হাজী মহসিনের অধিনায়ক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার বিচার নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মাও সেতুংয়ের একটি ঐতিহাসিক উক্তি আছে—কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী। কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। রামিসা হত্যাকাণ্ড আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে আর যদি এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি।
আজ রোববার (৭ জুন) বিকেলে ত্রয়োদশ সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে আইনমন্ত্রী এসব কথা বলেন।
মো. আসাদুজ্জামান বলেন, গত ১৯ মে ঢাকা শহরের পল্লবী এলাকায় একটি অত্যন্ত নৃশংস ঘটনা ঘটে। আট বছরের শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়। এ ঘটনার সাত ঘণ্টার মধ্যে আমাদের পুলিশ বাহিনী দুজন মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখানে সেই টিমে আমিও ছিলাম। আমরা ভিকটিমের পরিবারের সঙ্গে দেখা করি। ওইদিন ভিকটিমের বাবার একটি আহাজারি ছিল, উনি বিচার চান না। কারণ এদেশে এ ধরনের ঘটনার বিচার হবে না। আমরা আশ্বস্ত করেছিলাম। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন—এ ঘটনার বিচার করতে আমরা বদ্ধপরিকর।
আইনমন্ত্রী বলেন, আমাদের পুলিশ বাহিনী পাঁচ দিনের মাথায় সুষ্ঠু তদন্ত করে এ ঘটনার প্রতিবেদন দাখিল করেছিল। ঈদের আগে ২৪ মে দুপুর ১২ টার সময় চার্জশিট দেয় পুলিশ। ওইদিন ৪টার মধ্যে সেই চার্জশিট আমরা সিএমএম কোর্ট থেকে সংশ্লিষ্ট ট্রাইবুনালে নিয়ে যাই। আমাদের সামনে একটা সংখ্যা ছিল, সেটা হলো বাংলাদেশের আদালতগুলো পহেলা জুন থেকে ১৫ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে যাওয়ার কথা। আমরা প্রধান বিচারপতিকে অনুরোধ করে বাংলাদেশের সব নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলো ছুটির আওতা বহির্ভূত রাখতে সক্ষম হই।
আইনমন্ত্রী আরও বলেন, ২৪ মে চার্জশিট পাওয়ার পরপরই আমরা যখন দেখেছি, আসামি পক্ষ কোনো আইনজীবী দেয়নি, আমরা আইনের বিধান মেনে রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের স্টেট ডিফেন্স লয়ার (রাষ্ট্র নিযুক্ত আইনজীবী) দিতে সক্ষম হই। ঈদের ছুটির পরে পহেলা জুন আদালতে এই মামলার অভিযোগ গঠন করা হয়। ২ জুন এই মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। ৩ জুন এই মামলায় আসামি পক্ষ কোনো সাক্ষী দিতে চান কি না, সেজন্য দিন ধার্য রাখা হয়। ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়। ৫ ও ৬ জুন শুক্র-শনিবার থাকাতে ৭ জুন আজ রায়ের জন্য দিন ধার্য ছিল এবং রায় যথারীতি ঘোষিত হয়েছে।
মো. আসাদুজ্জামান বলেন, আমরা রাষ্ট্রের প্রসিকিউশনের পক্ষ থেকে সমস্ত সাক্ষ্য উপস্থাপন পূর্বক যে রায় প্রত্যাশা করেছিলাম, যে রায় প্রস্তাব করেছিলাম, যে রায় আদালতের কাছে প্রার্থনা করেছিলাম, আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে আদেশের অংশ ঘোষণা করেছেন। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুজন মূল আসামি সোহেল ও তার সহযোগী এবং স্ত্রীকে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। মাও সেতুংয়ের একটি ঐতিহাসিক উক্তি আছে—কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী। কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। রামিসা হত্যাকাণ্ড আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে আর যদি এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি।
আইনমন্ত্রী বলেন, এটুকুই ছিল আমাদের পক্ষ থেকে এই মহান জাতীয় সংসদ এবং জাতির কাছে আমাদের দেওয়া প্রতিশ্রুতি। সেদিন আমরা বলেছিলাম, আমাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন—রামিসার বাবা বিচার চান না। এ বিষয়ে আমাদের বক্তব্য কি? আমরা বলেছিলাম, এর একমাত্র জবাব হবে তাকে সেই আস্থার জায়গা ফিরিয়ে দেওয়া। আজ ভিকটিমের বাবা বলেছেন, এই বিচারে উনি সন্তুষ্ট। আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি।
আইনমন্ত্রী আরও বলেন, রামিসাসহ সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে, আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ তদারকির মাধ্যমে আমরা তদন্ত এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমরা নিয়েছি এবং সেই গতিতে এগোচ্ছি।
সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে জয় পান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার সভাপতিও নির্বাচিত হয়েছেন তিনি। অবশ্য সভাপতি নির্বাচনে ভোটের প্রয়োজন পড়েনি। তামিমই একমাত্র সভাপতি পদপ্রার্থী ছিলেন। তাই বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সহসভাপতি হয়েছেন ফাহিম সিনহা
রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১০টার দিকে শুরু ভোটগ্রহণ। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। প্রাপ্ত ভোটে ঢাকার ক্লাব থেকে জিতেছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।
যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।
ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন । ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৭৬টি। এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে।