বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন: লিউ জিয়ানচাও

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে মঙ্গলবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও। ছবি: পিআইডি
বাসস
প্রকাশিত
বাসস
প্রকাশিত : ২৫ জুন, ২০২৪ ১৫:৪৭

বাংলাদেশের উন্নয়নে আগামী দিনে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী চীন। সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও বলেন, ‘তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে খুবই গুরুত্ব দেয়। বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন।’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ মঙ্গলবার বঙ্গভবনে এক সৌজন্য সাক্ষাৎকালে চীনামন্ত্রী এই আগ্রহের কথা জানান। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফ করেন।

লিউ জিয়ানচাও বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন, বিশেষকরে অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ, জ্বালানি ও পর্যটনের প্রশংসা করেন। বঙ্গভবনে চীনা মন্ত্রীকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার।

তিনি বলেন, পদ্মা সেতু রেল লিঙ্ক, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহু প্রাচীন উল্লেখ করে রাষ্ট্রপ্রধান আশা করেন যে, বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়ন অংশীদারিত্ব আগামীতে আরও জোরদার হবে।

বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ‘ব্রিকস’ এর পার্টনার সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রতি চীনের সমর্থন চান রাষ্ট্রপতি।

আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য চীন সফরের উল্লেখ করে রাষ্ট্রপতি আশা করেন যে, তার সফরের মাধ্যমের দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে জনগণে জনগণে যোগাযোগ বাড়ানোর উপর জোর দেন রাষ্ট্রপতি। বাংলাদেশে বিরাজমান রোহিঙ্গা এখন একটি বড় সমস্যা উল্লেখ করে তিনি এই সমস্যা সমাধানে চীনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি সম্প্রতি আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের চীন সফরের উল্লেখ করেন। তিনি বলেন, এই সফর রাজনৈতিক পর্যায়ে চীনের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে সমঝোতা ও সহযোগিতা বৃদ্ধি এবং দু’দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।


নির্বাচিত

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর না করে পানি, শিক্ষা, সমাজকল্যাণ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমন্বিত পরিকল্পনা ও যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি গোল অর্জন সম্ভব নয়; এর মূল ভিত্তি হতে হবে রোগ প্রতিরোধ, যার ওপর প্রধানমন্ত্রী সর্বোচ্চ জোর দিচ্ছেন।’

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন ও পর্যালোচনাবিষয়ক জাতীয় সম্মেলনে তিনি এ বিষয় কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষা, আইনশৃঙ্খলা ও জেন্ডার বৈষম্য কমানোর পাশাপাশি এসডিজি-৩ অর্জনের জন্য স্বাস্থ্য খাতের সঙ্গে পানি, শিক্ষা ও সমাজকল্যাণের মত খাতগুলোকে একত্র করতে হবে।

গ্রামাঞ্চলের স্যানিটেশন ব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বিশুদ্ধ পানি নিশ্চিত করতে ও রোগ প্রতিরোধে মানুষকে সচেতন করতে হবে। বাজারঘাট বা সব জায়গায় ময়লা হাত দিয়ে ধরার পর সেই হাত ও টাকা দিয়েই আবার লেনদেন করা হচ্ছে। আমাদের এই অস্বাস্থ্যকর অভ্যাস ও জীবনযাত্রা পরিবর্তন করতে হবে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুপেয় পানির সংকট ও লবণাক্ততার কথা তুলে ধরে তিনি বলেন, সেখানে মানুষ হলুদ পানি পান করতে বাধ্য হচ্ছে। গত মাসে প্যারিস কনফারেন্সে আমি বিষয়টি তুলে ধরেছি, যেখানে আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস মিলেছে।

একই সঙ্গে শিশুদের অতিরিক্ত মোবাইল বা স্ক্রিনে আসক্তি এবং জাঙ্ক ফুডের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পরিকল্পনা কমিশনের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর একা দায়িত্ব চাপালে এসডিজি অর্জন সম্ভব নয়। পানি, স্বরাষ্ট্র, সমাজকল্যাণ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করতে হবে। অন্তত প্রতি দুই মাসে একবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বৈঠকে বসে যৌথভাবে তা বাস্তবায়ন করলেই কেবল কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব।

তিনি বাল্যবিয়ে প্রতিরোধ, মায়েদের সচেতনতা, শিশুকে বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে শাকসবজি ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রসঙ্গও তুলে ধরেন।

মন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে কোনো উদ্যোগ নয়, সব মন্ত্রণালয়ের যৌথ কর্মপদ্ধতি ও বাস্তবায়নের মাধ্যমেই এসডিজি লক্ষ্য অর্জন করতে হবে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং ‘গেস্ট অব অনার’ হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ বক্তব্য দেন।

এছাড়া স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসনীমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


নির্বাচিত

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের একটিই পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশি’ এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই।

আমরা সবাই বাংলাদেশের 'অধিবাসী'। সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা সমানভাবে সুরক্ষিত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

আজ সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে চিটাগাং হিল ট্র্যাকটস রিসার্চ ফাউন্ডেশন (সিএইচটিআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের জন্য ‘আদিবাসী’ পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সিএইচটিআরএফ চেয়ারম্যান মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ভৌগোলিক সীমানায় বসবাসরত সব নাগরিক সমান অধিকার ভোগ করেন।

তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল ‘জুলাই জাতীয় সনদ’ এ দেশের সব রাজনৈতিক দল ও অংশীজন সর্বসম্মতিক্রমে সম্মত হয়েছেন যে, বাংলাদেশের ভূখণ্ডের সর্বস্তরের মানুষের পরিচয় হবে ‘বাংলাদেশি’। এই জাতীয় ঐক্য ও রাজনৈতিক অঙ্গীকার দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার মূল ভিত্তি।

অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সাংবিধানিক সুরক্ষার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশ রাষ্ট্র তার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা, বিকাশ ও সংরক্ষণে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, জাতীয় মূলধারার সঙ্গে সমতা আনার লক্ষ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী ও শিশুদের কল্যাণে রাষ্ট্র বিশেষ সুবিধা ও কোটা ব্যবস্থা বজায় রেখেছে, যা সংবিধানেও স্বীকৃত।

পার্শ্ববর্তী বিভিন্ন বহুভাষী ও বহুজাতিক রাষ্ট্রের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে শত শত ভাষা প্রচলিত থাকা সত্ত্বেও পৃথক ‘আদিবাসী’ সত্তার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি, বরং অনগ্রসরদের সুযোগ-সুবিধা দিয়ে মূলধারায় যুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর গৃহীত জাতিসংঘের ‘ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অব ইনডিজিনাস পিপলস’ (ইউএনডিআরআইপি) সনদের ক্ষেত্রে বাংলাদেশ শুরু থেকেই স্পষ্ট অবস্থান গ্রহণ করেছিল।

তিনি বলেন, বাংলাদেশ উক্ত ভোটাভুটিতে ভোটদানে বিরত ছিল এবং বিশ্বের অনেক প্রভাবশালী রাষ্ট্রও এর বিরুদ্ধে অবস্থান নেয়।

তিনি আরও বলেন, এ আন্তর্জাতিক ডিক্লারেশন বা আইএলও কনভেনশন ১৬৯ বাংলাদেশের ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য নয় এবং বাংলাদেশ এর অংশীদার নয়।

গোলটেবিল আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স, প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মারুফ কামাল খান, মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব প্রমুখ।


নির্বাচিত

পরিচয়গত বিতর্ক সৃষ্টি করা এক ধরনের অপকৌশল: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ভৌগোলিক ও নৃতাত্ত্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য ‘আদিবাসী’ শব্দটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, অভিবাসী চিন্তাধারার মনোজগৎ বা দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশের জনমিতি বা নৃবিজ্ঞানকে সঠিকভাবে উপলব্ধি করা সম্ভব নয়। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে চিটাগাং হিল ট্র্যাকটস রিসার্চ ফাউন্ডেশন (সিএইচটিআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের জন্য আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, বিশ্বের যেসব দেশে বহিরাগত অভিবাসীরা এসে স্থানীয় ও মূল অধিবাসীদের তাড়িয়ে দিয়ে রাষ্ট্র গঠন করেছে, সেখানে আদিবাসীদের একটি ঐতিহাসিক ক্ষোভ থাকা স্বাভাবিক। সেই ঐতিহাসিক পাপ মোচনেই আন্তর্জাতিক সংস্থাগুলো সেখানে কাজ করছে। কিন্তু বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি, যেখানে বহিরাগত কেউ এসে মূল বাসিন্দাদের তাড়িয়ে জমি দখল করেছে। বাংলাদেশের জনমিতি ও জাতিসত্তা হাজার বছরের নৃবিজ্ঞানের প্রাকৃতিক বিবর্তনের ধারায় গঠিত হয়েছে, তাই এখানে বহিরাগত অভিবাসী বনাম আদিবাসী—এমন কোনো বিরোধের সুযোগ নেই।

দেশের জাতীয় পরিচয় এবং জনমিতি নিয়ে অপ্রাসঙ্গিক বিতর্ক সৃষ্টি করাকে এক ধরনের অপকৌশল হিসেবে আখ্যায়িত করে সবাইকে সতর্ক করেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাগরিকত্বের ভিত্তিতে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর যে ধারণা উপস্থাপন করেছিলেন, তা জাতির পরিচয়গত সংকট নিরসন করতে সক্ষম হয়েছে। এই সংহত পরিচয়কে ভবিষ্যতেও অক্ষুণ্ন রাখতে ভুল বয়ানের বিপরীতে সঠিক ইতিহাস ও সমাজবিজ্ঞানের তথ্য মানুষের সামনে তুলে ধরার ওপর তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন যে, সংখ্যাগরিষ্ঠ মানুষের মনোজগৎ দিয়ে ক্ষুদ্র জাতিসত্তার সমস্যাগুলোও সঠিকভাবে বোঝা যাবে না। সিএইচটিআরএফ-এর চেয়ারম্যান ও সাংবাদিক মো. মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়া অনুষ্ঠানে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিভিন্ন সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইতিহাসবিদ ও নিরাপত্তা বিশ্লেষকরাও উপস্থিত ছিলেন।


নির্বাচিত

বুঝেশুনে আন্দোলন করার আহ্বান শিক্ষামন্ত্রীর

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমান সরকার তাদের জন্যই দায়িত্ব নিয়েছে এবং তাদের কল্যাণের জন্যই কাজ করছে। তাই কোনো দাবি থাকলে তা নিয়ে বুঝেশুনে আন্দোলন করার পরামর্শ দেন তিনি। প্রয়োজনে আন্দোলনের আগে তার সাথে সরাসরি কথা বলে বা বিতর্ক করে যৌক্তিক উত্তর জেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। মঙ্গলবার দুপুরে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিনা কারণে হৈচৈ করে দেশে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এমন অস্থিতিশীলতা তৈরি করে একটি রাষ্ট্রকে কখনোই সামনের দিকে এগোতে দেওয়া যায় না। বর্তমানে দেশে অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, একটি সরকারের ছয় মাস পূর্ণ না হতেই যারা মিথ্যা অজুহাত দিয়ে রাজনীতি করছে, তারা মূলত দেশের উন্নতি নয়, বরং অধঃপতন চায়। এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সাথে যুক্তদের নেতৃত্ব দেশের জনগণ কখনোই মেনে নেবে না বলে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।

সেমিনারে সাম্প্রতিক এসএসসির ফলাফল নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার একেবারে শূন্য, তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। একইসঙ্গে, সরকারি অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানগুলো কেন আশানুরূপ ভালো ফলাফল করতে পারছে না, সেই বিষয়টি সরকার গভীরভাবে খতিয়ে দেখবে বলেও তিনি জানান।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, প্রধানমন্ত্রী একটি মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। এছাড়া, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এর মাধ্যমে দেশের দারিদ্র্য অন্তত ৫ শতাংশ হ্রাস পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


নির্বাচিত

চাকরি হারাচ্ছেন গোলাম রুহানী ও বিপ্লব কুমারসহ পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এই তালিকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক সহকারী কমিশনার মো. গোলাম রুহানী এবং ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের মতো আলোচিত নাম রয়েছে। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, সরকারের এই শাস্তিমূলক সিদ্ধান্তের বিষয়টি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

বরখাস্ত হতে যাওয়া অন্য তিন পুলিশ কর্মকর্তা হলেন— সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস এবং মো. ইকবাল হোসাইন। সূত্র অনুযায়ী, এই কর্মকর্তাদের বিরুদ্ধে কর্মস্থলে বিনা অনুমতিতে দীর্ঘ সময় অনুপস্থিত থাকা এবং দায়িত্ব থেকে পলায়নের মতো গুরুতর অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার তদন্তে তাদের বিরুদ্ধে আনা এসব শৃঙ্খলাভঙ্গের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ার পরিপ্রেক্ষিতেই তাদের চাকরি থেকে বরখাস্ত করার মতো গুরুদণ্ড দেওয়ার সব দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, যা এখন কেবল প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।

সংশ্লিষ্ট নথিপত্র থেকে চাকরিচ্যুত হতে যাওয়া এসব পুলিশ কর্মকর্তার বর্তমান অবস্থা ও অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যমতে, পাঁচ কর্মকর্তার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন এবং তাকে বরিশালে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একইভাবে সুদীপ কুমার চক্রবর্তীকেও সাময়িক বরখাস্ত করে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে। এছাড়া আরেক কর্মকর্তা মো. ইকবাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, এই তালিকায় থাকা বাকি দুই কর্মকর্তার বর্তমানে কোনো নির্দিষ্ট দাপ্তরিক অবস্থান নেই এবং তারা আত্মগোপনে রয়েছেন। নথির তথ্য অনুযায়ী, ডিএমপির সাবেক সহকারী কমিশনার মো. গোলাম রুহানীকে সাময়িক বরখাস্ত করা হলেও তিনি বর্তমানে পলাতক রয়েছেন। একই রকমভাবে অপর পুলিশ কর্মকর্তা রাজন কুমার দাসও সাময়িক বরখাস্ত হওয়ার পর থেকে পলাতক অবস্থায় রয়েছেন। আইন ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়েও এমন চরম দায়িত্বহীন আচরণ এবং কর্মস্থল থেকে পলায়নের কারণেই মূলত তাদের বিরুদ্ধে এমন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


নির্বাচিত

হাদি হত্যায় অভিযুক্ত আসামিদের হস্তান্তর নিয়ে যা বলল ভারত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে নতুন করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই বিষয়ে কথা বলেন দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের হস্তান্তরের বিষয়টি নিয়ে ভারতের বর্তমান পদক্ষেপ ও আইনি দিকগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

শরীফ ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামি বর্তমানে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন। এই দুই আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে দীর্ঘ দিন ধরে আলোচনা চলছে এবং বিষয়টি নিয়ে জনমনেও ব্যাপক কৌতূহল রয়েছে। এ বিষয়ে সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টিকে একটি জটিল ‘আইনি বিষয়’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি স্পষ্টভাবে জানান যে, আসামিদের হস্তান্তরের বিষয়ে বর্তমানে আইনি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি এবং আইনি কাঠামোর ওপর ভিত্তি করেই আসামিদের হস্তান্তরের বিষয়টি চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্ট মহল ধারণা করছে। যেহেতু আসামিরা বর্তমানে ভারতের বিচারিক ও আইনি প্রক্রিয়ার অধীনস্থ, তাই তাদের বাংলাদেশে হস্তান্তরের আগে ভারতীয় আইনি বাধ্যবাধকতাগুলো সম্পন্ন করতে হবে। তদন্ত প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে ভারতের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, যা আইনি প্রক্রিয়া সম্পন্ন করার গুরুত্বকেই সামনে নিয়ে এসেছে।

ব্রিফিংয়ে আসামিদের হস্তান্তরের বিষয়ের পাশাপাশি বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। রণধীর জয়সওয়াল জানান, আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরের জন্যও ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।


নির্বাচিত

শেখ হাসিনা দেশে এলে পূর্ণ নিরাপত্তা পাবেন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দেশে ফিরে শেখ হাসিনা বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হলে সেখানে তার প্রয়োজনীয় সব অধিকার নিশ্চিত করা হবে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা সবাই মেনে নেবে।

মঙ্গলবার (১১ আগস্ট) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘হাসিনা যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন। আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি আসবেন। পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন। পূর্ণ অধিকার ভোগ করবেন। বিচারিক প্রক্রিয়ায় যা যা করা দরকার, তা করা হবে। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে, সেটা আমরা সবাই মেনে নেব।’

শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে তো প্রত্যর্পণ করার কথা ছিল। তাকে বাংলাদেশে নিয়ে আসার কথা ছিল। বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তি আছে। আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ফেরত চাই। আমরা তাকে দেশে এনে আইনের আওতায় আনতে চাই।’

ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে সহযোগিতা করছে না, উল্টো সেই দেশে তিনি রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন অভিযোগ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা ভারতে অবস্থান করে বিভিন্ন বৈঠক করছেন এবং সম্প্রতি সেখানে সংবাদ সম্মেলনও করেছেন। বাংলাদেশের সঙ্গে ভারতের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে এসব বিষয়কে ভারতকে আন্তরিকভাবে বিবেচনা করতে হবে।’

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, ‘যাকে আমরা এনে বিচার করতে চাই, সেটা না করে তিনি ওখানে বসে এটা করছেন—এই ব্যাপারগুলোকে ভারতের আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক কীরকম হবে, কীভাবে হবে।’

তিনি আরও বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতকে স্পষ্টভাবে জানানো হয়েছে।

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, দেশে আইনের শাসন ও নাগরিক অধিকার নিশ্চিত করাই সরকারের অবস্থান। ‘আমরা হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না। এটা না ভবিষ্যতেও হতে দেব না। কোনো ফ্যাসিস্ট-মাফিয়া রেজিম না, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র।’

তিনি বলেন, ‘এখানে সবচেয়ে বিভৎস অপরাধীটাও তার নাগরিক অধিকার, যা যা পাওয়ার সাংবিধানিক অধিকার, যা যা পাওয়ার সেটা সাকিব আল হাসান হোক, সেটা হাসিনা হোক—তারা পাবেন।’


নির্বাচিত

জুলাই যোদ্ধারা বিমানে ৫০ শতাংশ ছাড় পেতে পারেন: বিমানমন্ত্রী

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে 'জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছে, শুধু দেশে না, বিদেশ ভ্রমণে ক্ষেত্রেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ‘জুলাই যোদ্ধারা’ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।

তিনি বলেছেন, ৩৬ জুলাইকে স্মরণীয় করে রাখার জন্য পর্যটন করপোরেশনের হোটেলগুলোতে ৩৬ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে জুলাই যোদ্ধাদের। তাদের কর্মসংস্থানের সুব্যবস্থা করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে মূল্যছাড় দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর পর্যটন কর্পোরেশনের সম্মেলন কক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে 'জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধারা আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য অধ্যায়ের সাহসী অংশীদার। তাদের আত্মত্যাগকে কেবল আনুষ্ঠানিকভাবে স্মরণ করলেই হবে না; তাদের স্বপ্ন, প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে। শহীদ পরিবারের প্রতি সম্মান এবং আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।

তিনি বলেন, যে মা সন্তান হারিয়েছেন, যে বাবা তার কাঁধে সন্তানের লাশ নিয়েছেন তারাই জানেন সন্তান হারানোর কষ্ট। আপনাদের অবদানের কারণেই আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। দেশকে ফ্যাসিস্টের দুঃশাসন থেকে রক্ষা করেছেন আমাদের জুলাই যোদ্ধারা।

তিনি আরও বলেন, বাংলাদেশের পর্যটন খাত দেশের অর্থনৈতিক সম্ভাবনা, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় ঐক্য ও সাংস্কৃতিক সম্প্রীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে পর্যটন খাতকে আরও অন্তর্ভুক্তিমূলক, জনবান্ধব, নিরাপদ, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহমিদা আখতার, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণ করেন শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম, শহীদ আফিকুল ইসলাম সাদের বাবা মো. শফিকুল ইসলাম, শহীদ জোবায়ের আহমেদের স্ত্রী মোছা. মারজিনা আক্তার, জুলাই যোদ্ধা সানজিদা আহমেদ তন্বী প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি বাংলাদেশ পর্যটন করপোরেশনের পক্ষ থেকে শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের হাতে প্রাইজবন্ড ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।


নির্বাচিত

পিএসসির নতুন ৪ সদস্যের শপথ গ্রহণ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত এ শপথ প্রদান অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিগণ এবং পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিয়োগপ্রাপ্ত নতুন চার সদস্য হলেন—মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, ড. মো. ফেরদৌস হোসেন এবং ইয়াসমিন গফুর। এর আগে গত ৬ আগস্ট সংবিধানের সংস্থান অনুযায়ী রাষ্ট্রপতি তাদের এই পদে নিয়োগ প্রদান করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত সদস্যরা যোগদানের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এই চার সদস্যের অন্তর্ভুক্তির মাধ্যমে বর্তমানে পিএসসিতে একজন চেয়ারম্যানসহ মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।


নির্বাচিত

সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন কিন্তু পচে যাওয়া মানুষ: উপদেষ্টা জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য পূর্ণ নিরাপত্তা পাবেন জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সাকিব আল হাসান একজন নষ্ট পচে যাওয়া মানুষ।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা জাহেদ বলেন, ‘সাকিব আল হাসান যদি দেশে আসেন আপনাদের কি মনে হয় যে তিনি নিরাপত্তাহীন থাকবেন? তিনি ভালো খেলোয়াড় হতে পারেন। কিন্তু একজন নষ্ট পচে যাওয়া মানুষ।’

‘তার সুনাম আছে—কিন্তু যে মানুষ হাসিনার সঙ্গে থাকেন ফালতু কথা বলেন সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। আমি আবারও বলছি তিনি যদি বাংলাদেশে আসেন আইন ও বিচারের মুখোমুখি হওয়ার জন্য—এয়ারপোর্টে নামলে কি লোকজন তাকে মব করে কিছু করে ফেলবে? তিনি কি সেটা মনে করেন? আমরা কেউ তা মনে করি নো,’ বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘যা যা আইনগত ব্যাপার আছে সব মেনে নিয়ে যদি তিনি আসেন আমি কোনো সমস্যা দেখি না। তার প্রত্যেকটা কথা আসলে আমাদের এই সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা মানে।’

‘যে মানুষটা এখনো হাসিনার সঙ্গে অ্যালাইন (একসুরে) হয়ে কথা বলে...তিনি তো আর হাসিনার চেয়ে বড় অপরাধী না। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন। পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় যাবেন। পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব,’ যোগ করেন তিনি।

জাহেদ উর রহমান আরও বলেন, ‘আমরা হাসিনার মতো মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না। এটা ভবিষ্যতেও হতে দেবো না। কোনো ফ্যাসিস্ট-মাফিয়া রেজিম না, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সবচেয়ে বিভৎস অপরাধীও তার নাগরিক অধিকার যা পাওয়ার কথা সাংবিধানিক অধিকার হিসেবে, সেটা সাকিব আল হাসান হোক সেটা হাসিনা হোক তারা পাবেন।’

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধানের ঢাকা সফরের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনি চীন থেকে ঢাকায় এসেছেন। এটা তার সফর আমাদের এখানকার কাউন্টার পার্টের সঙ্গে। সরকার যদি মনে করে সফরের পর স্টেটমেন্ট হয়ত দেবে। এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই।’

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘যে কথাটা আমরা সবসময় বলি যে প্রতিবেশী পাল্টানো যায় না, বন্ধু পাল্টানো যায়। আগে যেভাবে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চেয়েছে—একজন মানুষের সঙ্গে সম্পর্ক করতে চেয়েছে। সেটা জনগণের সঙ্গে হতে হবে। ভারতের আলাপটা এখন দেখছি তারা জনগণের সঙ্গে সম্পর্কের কথা বলছেন।’

‘ভারতের কোনো সংস্থা কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, যে ধরনের আচরণ করেছে, সেটা হতে পারবে না। ভারতের নিরাপত্তা নিয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে, আমাদেরও থাকতে পারে। এগুলো নিয়ে আলাপ-আলোচনা হবে,’ যোগ করেন তিনি।


নির্বাচিত

সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারে পরিপত্র জারি সরকারের

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

সরকারি কার্যালয়গুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি ও সম্প্রসারণে সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত সোমবার (১০ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই পরিপত্রে জানানো হয়, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগের দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগই সৌরবিদ্যুৎ থেকে সরবরাহ করতে হবে।

এছাড়া দেশের অন্যান্য সকল সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে, যা জারি করার সঙ্গে সঙ্গেই কার্যকর বলে গণ্য হবে।

এর আগে গত ৩ আগস্ট সচিবালয়ে সৌরবিদ্যুৎ সংক্রান্ত এক সভায় জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল বসানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে বঙ্গভবন, তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয় ভবন এবং পরিকল্পনা কমিশন ভবনে সৌর প্যানেল স্থাপন করা হবে।

উক্ত সভায় দেশে সৌর ইনভার্টার উৎপাদনের সুবিধার্থে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তার নির্দেশও দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষের কাছে সৌরবিদ্যুৎকে আরও সাশ্রয়ী, সহজলভ্য ও অর্থনৈতিকভাবে লাভজনক করতে একটি কার্যকর মডেল তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বিদ্যমান জ্বালানি সংকট কাটিয়ে ওঠার পাশাপাশি সরকারি পর্যায় থেকে দেশজুড়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারিত করা।


নির্বাচিত

ভারতের সঙ্গে সম্পর্ক হবে নতুন বাস্তবতায়, ১৭ বছরের ধারায় নয়: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

গত ১৭ বছরে যেভাবে ব্যক্তি বা দলকেন্দ্রিক সম্পর্ক তৈরি হয়েছে, সেই পুরনো ধারায় ভারতের সঙ্গে ভবিষ্যতে আর সম্পর্ক এগোনোর সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এখন থেকে বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারিত হবে।

উপদেষ্টা বলেন, বিগত সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের সঙ্গে বিশেষ সম্পর্কের সুবিধা পেয়েছিল বলে দেশের মানুষের মধ্যে যে ধারণা রয়েছে, সেই অভিজ্ঞতা থেকে সম্পর্ককে নতুন ভিত্তিতে পুনর্বিন্যাস করা প্রয়োজন।

তিনি বলেন, ভারতও বর্তমানে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কের গুরুত্ব অনুধাবন করছে, যাকে তিনি ইতিবাচক হিসেবে আখ্যা দেন। তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিভিত্তিক সম্পর্ক না হয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে দুটি স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রের সম্পর্কের মতো।

উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, দুই দেশের নিরাপত্তা বা অন্যান্য যেকোনো ইস্যুতে পারস্পরিক আলোচনার পথ খোলা থাকবে, তবে তা অবশ্যই সমমর্যাদার ভিত্তিতে পরিচালিত হবে।


নির্বাচিত

২৭ আগস্ট বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

প্রতীকী ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন শুরু হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর করা রাষ্ট্রপতির এ আদেশটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।


নির্বাচিত

banner close