সরকারি চাকরিতে জনবল নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কার চেয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছিল বাংলাদশ টেলিভিশন (বিটিভি)। আজ শুক্রবার সকালে রামপুরায় বিটিভি কার্যালয়ে এই ধ্বংসযজ্ঞ নিজ চোখে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টার দিকে তিনি বিটিভি কার্যালয়ে পৌঁছান। এসময় তার সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) ড. জাহাঙ্গীর আলম।
পরিদর্শন শেষে আন্দোলন চলাকালে বিটিভিসহ বিভিন্ন স্থাপনায় যারা নাশকতা চালিয়েছে তাদের ধরতে দেশের জনগণের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা এমন হামলার সেঙ্গে জড়িত তারা দেশের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করতে হবে। এজন্য দেশের জনগণের সহযোগিতা প্রয়োজন।
ধ্বংসযজ্ঞকারীদের রুখে দিতে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এসময় সরকারপ্রধান বলেন, আধুনিক প্রযুক্তির মেট্রোরেল পরিবহন এভাবে ধ্বংস করেছে তা মানতে পারছি না। সরকারের উন্নয়ন যারা ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এ তাণ্ডব যারা করেছে, তাদের বিচার দেশবাসীকে করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্র পৌঁছাতে পারে সেটা সুনিশ্চিত করা হবে, দেশ যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টা করা হবে। এ দেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে, সেটা ব্যর্থ হতে পারে না।
বিটিভির মহাপরিচালক (ডিজি) ড. জাহাঙ্গীর আলম জানান, দুর্বৃত্তরা বিটিভির কেন্দ্রে আগুন দিয়েছে, ক্যামেরাসহ অনেক কিছুই পুড়িয়ে দিয়েছে। অনেক যন্ত্রপাতি লুটপাটও করেছে। ১৭টি গাড়ি পুড়িয়েছে, ৯টি গাড়ি ভাঙচুর করেছে, দুটি সম্প্রচার ভ্যান পুড়িয়ে দিয়েছে। এছাড়াও আগুনে বিল্ডিংয়ের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
গত ১৮ জুলাই দুপুর ২টার দিকে কোটা সংস্কার আন্দোলনের সময় রামপুরার বিটিভির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে টিভি সেন্টারের ভেতরের রিসিপশন, ক্যান্টিন ও একটি বাস পুড়ে যায়। এর আগে গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত রাজধানীর মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আঞ্চলিক অর্থনৈতিক প্রভাব বিস্তারের নীরব প্রতিযোগিতার মুখে দাঁড়িয়ে বাংলাদেশ কেবল প্রতিক্রিয়াশীল ভূমিকা নয়, বরং ভূকৌশলগত সুবিধা গ্রহণ করে আন্তর্জাতিক অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হওয়ার দৃঢ় বার্তা দিল। দীর্ঘ এক দশকের লাল ফিতার দৌরাত্ম্য, প্রশাসনিক অচল অবস্থা ও জটিলতার অবসান ঘটিয়ে চট্টগ্রামের আনোয়ারায় অবশেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন—সিইআইজেড)। প্রায় ৮০০ একর জমির ওপর গড়ে উঠতে যাওয়া এই মেগাপ্রকল্পটি কেবল একটি শিল্পাঞ্চল নির্মাণ নয়; এটি চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত এবং দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ভরকেন্দ্র বদলে দেওয়ার মতো এক মেগা ইভেন্ট।
বঙ্গোপসাগরের উত্তর উপকূলে বাংলাদেশের ভূকৌশলগত অবস্থান একে আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষ গুরুত্ব দিয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক মেরুকরণের এই যুগে আনোয়ারা ইকোনমিক জোনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান বহুগুণ শক্ত করবে।
│
আনোয়ারার এই অর্থনৈতিক অঞ্চলটিকে চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী টানেল (বঙ্গবন্ধু টানেল) এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রিপল-কানেক্টিভিটির কেন্দ্রবিন্দুতে স্থাপন করা হয়েছে। এর ফলে দক্ষিণ এশিয়া, চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্যিক ও লজিস্টিকস আদান-প্রদান দ্রুত ও সাশ্রয়ী হবে। কৌশলগত ভারসাম্য বজায় রেখে আন্তর্জাতিক মেগাপ্রকল্প বাস্তবে রূপ দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ নিজেকে একটি "গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক হাব" হিসেবে প্রতিষ্ঠিত করছে।২. বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) ও আঞ্চলিক প্রভাবপ্রকল্পটি চীন-বাংলাদেশ জি-টু-জি (G2G) কাঠামোর অন্যতম ফ্ল্যাগশিপ উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে বঙ্গোপসাগরীয় অঞ্চলে চিনের সরাসরি শিল্প বিনিয়োগ ঘনীভূত হবে, যা এশীয় সরবরাহ শৃঙ্খলে (Asian Supply Chain) বাংলাদেশকে এক অপরিহার্য অংশীদার বানাবে।
বর্তমান সরকারের রাজনৈতিক ও কূটনৈতিক সাফল্য২০১৪ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) এবং ২০১৬ সালের জমি অধিগ্রহণ সত্ত্বেও প্রকল্পটিতে বহু বছর ধরে স্থবিরতা বিরাজ করছিল। প্রশাসনিক জটিলতা, অর্থায়ন বিলম্ব এবং উপযুক্ত ডেভেলপার নিয়োগের অভাবে এটি ঝুলে ছিল। বর্তমান সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত ও বলিষ্ঠ কূটনৈতিক পদক্ষেপের ফলেই মেগাপ্রকল্পটি আজ আলোর মুখ দেখল।
দীর্ঘদিন আটকে থাকা এই প্রকল্পটি পুনরায় গতি লাভ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর। চীনের বেইজিং এবং ডালিয়ানে দেশের শীর্ষ বিনিয়োগকারীদের সাথে সরকারের ফলপ্রসূ আলোচনা প্রকল্পটির পথ সুগম করে। ওই সফরে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়, যা স্থবির প্রকল্পে অভূতপূর্ব গতি সঞ্চার করে।
প্রধানমন্ত্রীর সফরের ধারাবাহিকতায় গত ২৫ জুন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বিশ্বখ্যাত চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) মধ্যে ডেভেলপার চুক্তি স্বাক্ষরিত হয়। বেইজিংয়ের ৩০টিরও বেশি শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রাথমিক ধাপে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিকভাবে আগ্রহ দেখিয়েছে।
প্রকল্পের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর উপস্থিতিতে আনোয়ারার মাঠ পর্যায়ে কাজের শুভ সূচনা হয়। অর্থনৈতিক সংস্কার ও স্বচ্ছতার মাধ্যমে বিদেশি বিনিয়োগবান্ধব নিরাপদ পরিবেশ তৈরি করায় সরকারের রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন ঘটেছে।
উদ্বোধনী বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই অর্থনৈতিক অঞ্চল শুধু একটি বিশেষ শিল্প প্রকল্প নয়; এটি বৈশ্বিক অর্থনীতির মন্দা মোকাবিলা করে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে সম্ভাবনার এক নতুন বিশ্বদুয়ার উন্মোচন করবে।
চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিরুল হকের মতে, বাংলাদেশের অন্যতম প্রধান আয়কারী তৈরি পোশাক (RMG) খাতের কাঁচামাল, ফ্যাব্রিক্স ও অ্যাকসেসরিজের সিংহভাগ চীন থেকে আমদানি করতে হয়। আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলে চীনা প্রযুক্তি ও কাঁচামাল সরাসরি উৎপাদিত হলে:আমদানি ব্যয় এবং ট্রানজিট সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।বিশ্ববাজারে তৈরি পোশাক ও টেক্সটাইল রপ্তানিতে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা নতুন উচ্চতায় পৌঁছাবে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, প্রকল্পটির পূর্ণাঙ্গ কাজ ২০৩১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার একটি দৃঢ় সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রামের আনোয়ারায় চীনা বিনিয়োগের এই নতুন অধ্যায় প্রমাণ করে যে—সঠিক রাজনৈতিক নেতৃত্ব, সুসংগঠিত অর্থনৈতিক কূটনীতি এবং সুশাসন নিশ্চিত করা গেলে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ভেঙে মেগাপ্রকল্প বাস্তবায়ন সম্ভব। ২০৩১ সালের নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্প শেষ হলে এটি শুধুই একটি শিল্পাঞ্চলে সীমাবদ্ধ থাকবে না; বরং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ বিনিয়োগ, আধুনিক শিল্প এবং লজিস্টিকসের অপরিহার্য আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ বিনির্মাণে নতুন প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বর্তমান প্রজন্ম সাফল্যের স্বাক্ষর রাখবে। সোমবার বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে নানা ধরনের সমস্যা থাকলেও থেমে থাকার সুযোগ নেই। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তারেক রহমান বলেন, খেলাধুলার পাশাপাশি শিক্ষার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। নতুন প্রজন্ম যে পেশায় নিজেদের গড়ে তুলতে চায়, সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, উন্নত বাংলাদেশ গড়তে তরুণদের শুধু নিজেদের দক্ষতা বাড়ালেই হবে না, প্রকৃতির প্রতি দায়িত্বশীল হতে হবে এবং দেশের সম্পদ সংরক্ষণেও অগ্রণী ভূমিকা রাখতে হবে।
প্রধানমন্ত্রী নতুন প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারা দেশের ব্যাংকবহির্ভূত পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর জন্য প্রাথমিকভাবে যে অর্থের প্রয়োজন তা সরকার থেকে সরবরাহ করা হবে।
এরই মধ্যে আড়াই হাজার কোটি টাকার সহায়তার আশ্বাস পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এই পাঁচ প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ ১০ হাজার ৯০৭ কোটি টাকা। শিগগিরই এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসকে অবসায়ন করা হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
তথ্য মতে, এই পাঁচ প্রতিষ্ঠানে ২৭ হাজার আমানতকারীর প্রায় দুই হাজার ৭০০ কোটি টাকা জমা রয়েছে।
আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য এরই মধ্যে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রশাসক নিয়োগের পর শুরুতে ব্যক্তি আমানতকারীরা ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। পরে অন্যদের ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
আন্তর্জাতিক লিকুইডেশন বা অবসায়ন আইন অনুযায়ী যে গ্রাহক আগে টাকা পাওয়ার কথা, সে অনুযায়ী টাকা ফেরত দেওয়া হবে। এর জন্য আগে পাঁচ প্রতিষ্ঠান বন্ধ বা অবসায়ন করা হবে। এ জন্য প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই প্রশাসক নিয়োগ দেওয়া হবে। এ ব্যাপারে আদালত যেভাবে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী কর্মকাণ্ড পরিচালিত হবে।
আমরা এরই মধ্যে সরকারের কাছ থেকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছি।’
তিনি আরো বলেন, প্রথমে ৯টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত নিলেও অনুরোধের ভিত্তিতে চারটি প্রতিষ্ঠানকে কিছুদিন সময় দেওয়া হয়েছে। তারা উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করছে। যদি বাংলাদেশ ব্যাংক তাদের উন্নতিতে সন্তুষ্ট হয় তাহলে তারা অবসায়ন বা বন্ধ হবে না। যদি তেমন কোনো উন্নতি না হয় তাহলে তারাও অবসায়নের আওতায় আসবে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রশাসক নিয়োগের পর প্রতিষ্ঠানগুলোর ছোট ছোট আমানতকারীর টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। টাকা ফেরত দেওয়ার বিষয়ে এরই মধ্যে সরকারের সম্মতি পেয়েছে বাংলাদেশ ব্যাংক। তার পরও প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বর শেষে এফএএস ফাইন্যান্সের খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৯৯.৯৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৯৮.৫০ শতাংশ, আভিভা ফাইন্যান্সের ৯৩.৯৩ শতাংশ, পিপলস লিজিংয়ের প্রায় ৯৫ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯৯.৪৪ শতাংশ, অর্থাৎ এসব প্রতিষ্ঠানের প্রায় শতভাগ ঋণই খেলাপি।
প্রতিষ্ঠান পাঁচটির মধ্যে আভিভা ফাইন্যান্সের চেয়ারম্যান ছিলেন চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুল আলম (এস আলম)। অন্য চারটির নিয়ন্ত্রণ ছিল আর্থিক প্রতিষ্ঠান কেলেঙ্কারির দায়ে বহুল আলোচিত ব্যক্তি প্রশান্ত কুমার (পি কে) হালদারের। তাদের মেয়াদে এসব প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে টাকা তুলে নেওয়া হয়। ফলে দীর্ঘদিন ধরে আমানতকারীরা টাকা ফেরত পাচ্ছেন না। সদ্যোবিদায়ি অন্তর্বর্তী সরকারের সময় এসব প্রতিষ্ঠান সচল বা অবসায়ন করে আমানতকারীদের দুর্ভোগ লাঘবের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত কাজটি তারা শেষ করে যেতে পারেনি। এ অবস্থায় বর্তমান সরকারও অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এ জন্য ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটে এই খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
এনবিএফআই বন্ধ করা হবে না মর্মে গত বছরের মে মাসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের পুনরুদ্ধার বা ঘুরে দাঁড়ানোর কর্মপরিকল্পনা সন্তোষজনক না হওয়ায় সেগুলো বন্ধ বা অবসায়নের উদ্যোগ নেওয়া হয়। তবে চলতি বছরের জানুয়ারিতে সেখান থেকে তিনটি প্রতিষ্ঠান বাদ দিয়ে ছয়টি বন্ধ বা অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। তখন জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও বিআইএফসিকে বাদ দেওয়া হয়। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রিমিয়ার লিজিংকে বাদ দিয়ে পাঁচটি প্রতিষ্ঠান বন্ধ বা অবসায়নের প্রাথমিক সিদ্ধান্ত হয়। সরকারি দলের একজন নেতা প্রিমিয়ার লিজিং সচল করার উদ্যোগ নেবেন বলে কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছেন। এ জন্য প্রতিষ্ঠানটিকে আপাতত অবসায়নের তালিকার বাইরে রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান ১২ জুন বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর টাকা ফেরত দেওয়া নিয়ে ১২ বছর ধরে সমস্যা হচ্ছে। আগামী এক-দুই সপ্তাহের মধ্যে এসব প্রতিষ্ঠানের আমানতকারীরা টাকা ফেরত পাবেন।
আইডিএলসি ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বলেন, ‘সবার আগে আমানতকারীদের স্বার্থ রক্ষা করা উচিত। যদি পাঁচ প্রতিষ্ঠানের সব আমানতকারী টাকা ফেরত পান তাহলে ভালো। দেশের ক্রান্তিকালীন পরিস্থিতি বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ফেরত দেওয়ার সিদ্ধান্তটা ভালো। তবে ভবিষ্যতে এ রকম সিদ্ধান্ত বারবার নেওয়া ঠিক হবে না। পৃথিবীর উন্নত দেশগুলোতে ট্যাক্স পেয়াররা টাকা দিয়ে কোনো আর্থিক প্রতিষ্ঠান রক্ষা করে না। এখানে সুশাসন বাড়াতে হবে।’
শেয়ারহোল্ডারদের বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু শেয়ার কিনলে বছর শেষে আপনি লাভ পান। সুতরাং কম্পানি লোকসান করলে সেটার ভাগও আপনাকে নিতে হবে। পৃথিবীর কোনো দেশে ব্যক্তি বিনিয়োগকারীর লোকসানের দায়ভার সরকার নেয় না। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো সুশাসনের অভাব। এই প্রতিষ্ঠানগুলোর অবস্থা যে এত খারাপ, সেটা কেউ আগে বুঝতে পারেনি। প্রতিবছর অডিট হয়েছে। বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়েছে। কম্পানিগুলো লভ্যাংশ দিয়েছে। তার কারণেই বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে। যেহেতু তখন বোঝার কোনো সুযোগ ছিল না, তাই সরকার এগিয়ে আসছে।
দেশের বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিকের (প্লাস্টিক কণা) উপস্থিতি শনাক্ত হওয়ার ঘটনা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন এই রিট করেন। রিটে স্বাস্থ্যসচিব, শিল্পসচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান রিটকারী আইনজীবী।
গত রোববার পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) রাজধানীর লালমাটিয়ায় এক সংবাদ সম্মেলনে এক গবেষণার ফল প্রকাশ করে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে স্থানীয় ও আমদানি করা ১৯টি ব্র্যান্ডের টুথপেস্ট সংগ্রহ করে এ গবেষণা চালানো হয়।
গবেষণায় দেখা যায়, দেশে উৎপাদিত ২৫টি নমুনার মধ্যে ২২টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এ ছাড়া ভিয়েতনাম থেকে আমদানি করা দুটি নমুনার উভয়টিতে, থাইল্যান্ডের একটি ও ভারতের একটি নমুনায়ও এ কণার উপস্থিতি মিলেছে।
গবেষণার তথ্য অনুযায়ী, পরীক্ষায় প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। সর্বোচ্চ মাত্রা পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরাইড জেলে। এরপর ক্লোজআপ রেড হট, ক্লোজআপ মেনথল ফ্রেশ, কোদোমো আলট্রা শিল্ড ফর্মুলা, সিগন্যাল গ্রিন টি, পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট, হিমালয়া কমপ্লিট কেয়ার ও সেনসোডাইন ফ্রেশ মিন্টে উল্লেখযোগ্য পরিমাণ কণা পাওয়া যায়। তবে আটটি নমুনায় কোনো শনাক্তযোগ্য মাইক্রোপ্লাস্টিক মেলেনি।
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার খাল খননের সাথে সাথে নদী দখল-দূষণ মুক্ত করতে কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে নদী-খাল দখল ও দূষণের হাত থেকে রক্ষা পেতো।
সোমবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি রক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তিস্তার সাথে দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য জড়িত।’
তিনি বলেন, ‘তিস্তা থেকে জনগণ যাতে সর্বোচ্চ সুবিধা পেতে পারে সেজন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।’
প্রতিমন্ত্রী আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো ধরনের উন্নয়ন প্রকল্প নেওয়ার পূর্বে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষাকে গুরুত্ব দিতে বলেছেন।’ তিনি বলেন, ‘যে কোনো উন্নয়ন প্রকল্প নেওয়ার পূর্বে একাধিক আন্তঃমন্ত্রণালয় সভা করে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতারা নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং দখল-দূষণের হাত থেকে বাঁচাতে পানি সম্পদ মন্ত্রণালয়কে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। মন্ত্রীদ্বয় বাপা নেতাদেরকে সঠিক তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে নদী, খাল-বিল ও জলাশয় রক্ষায় সরকারের পাশে থাকার আহ্বান জানান।
এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। বাপা নেতাদের মধ্যে সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, সহসভাপতি খুশী কবির, ড. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
চলতি বছর প্রথম ছয় মাসে দেশে অন্তত ৮৬ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে ৪৭ জন মেয়ে, ৩৬ জন ছেলে এবং ৩ জন শিশুর পরিচয় জানা যায়নি। শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘শিশুরাই সব’ এর অর্ধবার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। সোমবার গণমাধ্যমে এই প্রতিবেদন পাঠায় সংগঠনটি।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়সীমায় ৩৩৬ জন শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১২৭ জন মেয়ে, ২৪ জন ছেলে এবং ১৮৫ জনের লিঙ্গ পরিচয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ২০২৫ সালে পুরো বছরে যৌন নির্যাতনের শিকার হয়েছিল ৩০৮ জন শিশু।
এই প্রতিবেদনে মানুষের হাতে খুন হওয়া ও যেকোনো ধরনের নির্যাতনের পর হত্যাকাণ্ডের শিকার হওয়া শিশুদের কথা বিবেচনায় নেওয়া হয়েছে।
বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের তুলনায় ২৬ সালে শিশু হত্যা বেড়েছে। ২০২৬ সালের প্রথম ৬ মাসে ৮৬ জন শিশু প্রাণ হারিয়েছে। ২০২৫ সালে পুরো বছরে মোট শিশুহত্যা হয়েছিল ১২৪ জন। ২০২৬ সালের প্রথম ছয় মাসে গড়ে প্রতি মাসে প্রায় ১৪ জন শিশুহত্যার ঘটনা ঘটেছে, যেখানে ২০২৫ সালে এই গড় ছিল ১১।
গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের শিকার হওয়া শিশুদের মধ্যে মেয়ের সংখ্যা ছেলেদের তুলনায় বেশি। মোট ৮৬ জন নিহতের মধ্যে ৪৭ জন মেয়ে এবং ৩৬ জন ছেলে, তবে ৩ জনের লিঙ্গ পরিচয় জানা যায়নি।
ভৌগোলিক অবস্থানের বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ হত্যাকাণ্ড ঘটেছে গ্রামে, যেখানে মূলত রাগ/ক্রোধ, ধর্ষণ এবং শারীরিক ও যৌন নির্যাতন প্রধান কারণ হিসেবে দেখা যায়। অন্যদিকে, শহরাঞ্চলে সংঘটিত শিশুহত্যার ক্ষেত্রে যৌন নির্যাতন, ধর্ষণ, স্বর্ণ লুট প্রধান কারণ।
বিভাগ হিসেবে সবচেয়ে বেশি শিশুহত্যা হয় ঢাকায়, ২২ জন। এ ছাড়া সিলেট ও বরিশালে ৬ জন করে শিশু হত্যাকাণ্ডের শিকার হয় যা বিভাগগুলোর মধ্যে সর্বনিম্ন। বয়সভিত্তিক তথ্যে দেখা যায়, ০-৬ বছর বয়সি শিশুরা সবচেয়ে বেশি (৪৬ জন) হত্যার শিকার হয়।
অপরাধীদের তথ্য বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে শিশুহত্যা এমন ব্যক্তিদের দ্বারা সংঘটিত হয়েছে যারা শিশুর পরিচিত ছিল। বাবা-মা, সৎ বাবা-মা, এবং নিকট আত্মীয়সহ পরিবারের বিভিন্ন সদস্য এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। মোট নিহতের ১৭ জন যা, প্রায় ৩৪ দশমিক ১২ শতাংশ হত্যাকাণ্ডে মা-বাবা ও ১১টিতে নিকট আত্মীয় জড়িত। প্রতিবেশী বা পরিচিতরা আরও ২৫ দশমিক ৮৮ শতাংশ হত্যাকাণ্ডের জন্য দায়ী। অর্থাৎ, অর্ধেকেরও বেশি হত্যাকাণ্ডের সঙ্গে পরিচিত মানুষ জড়িত।
প্রতিবেদনে শিশু নির্যাতন প্রতিরোধে ‘শিশুরাই সব’কিছু সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে—বিচারব্যবস্থাকে দ্রুত, কার্যকর এবং শিশু-সংবেদনশীল করা, সরকারের দায়িত্ব শিশুদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দেওয়া, শিশু নির্যাতন মামলাগুলো দ্রুত বিচারের আওতায় আনা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। একই সঙ্গে নির্যাতিত শিশুদের জন্য স্বাস্থ্যসেবা, মানসিক সহায়তা, আইনি সেবা এবং পুনর্বাসনের সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা আহ্বান জানিয়েছে সংগঠনটি।
ব্রিটিশ আমল থেকে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে চা-শিল্প। সময়ের সঙ্গে উৎপাদন বাড়লেও সেই অনুপাতে বাড়েনি লাভ। বরং জ্বালানি, সার, কীটনাশক, বিদ্যুৎ, পরিবহন এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বেড়েছে বহুগুণ। ফলে উৎপাদন বাড়লেও দেশের অন্যতম সম্ভাবনাময় এই শিল্প এখন আর্থিক সংকটে।
বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে ১০ কোটি ২ লাখ কেজি, ২০২৪ সালে ৯ কোটি ৩০ লাখ কেজি এবং ২০২৫ সালে ৯ কোটি ৪৯ লাখ কেজি চা উৎপাদিত হয়েছে। ২০২৬ সালে ১০ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তবে উৎপাদন বৃদ্ধির বিপরীতে বাড়ছে খরচ। বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রতি কেজি চা উৎপাদনে ব্যয় হয়েছে প্রায় ২৬০ টাকা। বিপরীতে নিলামে গড় বিক্রয়মূল্য ছিল ২০৮ টাকা ৮৮ পয়সা। ফলে প্রতি কেজিতে ঘাটতি দাঁড়িয়েছে ৫১ টাকা ১২ পয়সা। গত এক দশকে উৎপাদন ব্যয় বেড়েছে ৭৮ দশমিক ৩১ শতাংশ। একই সময়ে ২০০২ সালের পর চা রপ্তানি কমেছে ৭৯ শতাংশ
চা-বাগান মালিকদের দাবি, চা-শিল্পকে কৃষিখাতের পরিবর্তে শিল্প খাত হিসেবে শ্রেণিবদ্ধ করায় উচ্চ সুদে ঋণ নিতে হচ্ছে। অনেক বাগান আগের ঋণ পরিশোধ করতে না পারায় নতুন ঋণও পাচ্ছে না। অন্যদিকে শ্রমিকদের দাবি, জীবনযাত্রার ব্যয়ের তুলনায় তাদের মজুরি এখনো অপর্যাপ্ত।
চাতলাপুর চা-বাগানের ব্যবস্থাপক শুভঙ্কর চন্দ্র নাথ বলেন, চা উৎপাদন বাড়লেও অধিকাংশ বাগানের আর্থিক অবস্থা ভালো নয়। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় অনেক বাগান পরিচালনা কঠিন হয়ে পড়েছে। তবে ভালো মানের চা উৎপাদন করতে পারলে নিলামে তুলনামূলক ভালো দাম পাওয়া সম্ভব।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজড়া বলেন, বর্তমানে চা উৎপাদনের অবস্থা আগের তুলনায় ভালো। উৎপাদন বাড়ছে, তবে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
সংকট থেকে উত্তরণে সরকারি টাস্কফোর্স আটটি অগ্রাধিকার খাতে ৫৯টি সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে চা-বাগানকে কৃষি খাত হিসেবে পুনঃশ্রেণিবদ্ধ করা, ৬ শতাংশ সুদে ঋণ সুবিধা প্রদান, ঋণ পুনর্গঠন, ভ্যাট কমানো, চা পুনরোপণ, রপ্তানি সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধি।
চা-শিল্পের আর্থিক সংকট মোকাবিলায় ২ হাজার ৫০ কোটি টাকার ‘টি সেক্টর অ্যাসিস্ট্যান্স ফান্ড’ গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় চা পুনঃরোপণ মহাপরিকল্পনা বাস্তবায়ন, জাতীয় চা ব্র্যান্ড তৈরি, জিআই স্বীকৃতি অর্জন এবং পাকিস্তান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়ায় রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন ব্যয় কমানো, ন্যায্যমূল্য নিশ্চিত করা, সহজ শর্তে ঋণ প্রদান, শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং রপ্তানি বাজার সম্প্রসারণ করা না গেলে চা-শিল্পের সংকট কাটবে না। টাস্কফোর্সের ৫৯টি সুপারিশ দ্রুত বাস্তবায়ন হলে দেশের চা-শিল্প আবারও শক্তিশালী অবস্থানে ফিরতে পারে।
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তন, রোগবালাই, পরিবহন ব্যয় বৃদ্ধি ও পানি সংকটসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে চা-শিল্প এগিয়ে যাচ্ছে। উৎপাদন বৃদ্ধি, মানোন্নয়ন এবং বাজার সম্প্রসারণের মাধ্যমে এ শিল্পকে আরও শক্তিশালী করার কাজ চলছে।
ঢাকার আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাসচালক, হেলপার ও তাদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—বাসচালক মো. ইমরান (৩৫), হেলপার মো. মুসফেকুর রহমান জনি (২০) এবং চালকের পরিচিত মো. সুমন প্রামানিক (৩০)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শনিবার রাত দেড়টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড থেকে সাভারের নবীনগর যাওয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন ওই নারী ও তার পরিচিত মো. রুবেল। পথিমধ্যে বাসের অন্য যাত্রীরা নেমে গেলে চালক ইমরান হেলপার জনিকে বাস চালানোর দায়িত্ব দেন এবং জনি বাসটি দ্রুতগতিতে গাজীপুরের চন্দ্রার দিকে নিয়ে যেতে থাকেন। একপর্যায়ে রুবেলকে মারধর করে শ্রীপুর এলাকায় বাস থেকে নামিয়ে দেওয়া হয় এবং বাসচালক ইমরানও সেখানে নেমে যান। এরপর রুবেল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে দ্রুত বিষয়টি পুলিশকে অবহিত করেন।
সংবাদ পাওয়ামাত্রই আশুলিয়া থানা পুলিশ বিশেষ অভিযানে নামে এবং রাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি বাসের মাধ্যমে ব্যারিকেড দিয়ে সাভার পরিবহনের বাসটি গতিরোধ করে। সেখান থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করার পাশাপাশি জনি ও সুমনকে আটক করা হয়। পরে গতকাল রোববার বিকেলে সাভারের বাড়ইপাড়া এলাকা থেকে মূল অভিযুক্ত চালক ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশের কয়েকটি দল অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করে এবং জনি ও সুমনকে আটক করে।’ তিনি আরও জানান, ‘পরে রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই নারী। মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে গতকালই আদালতে পাঠানো হয়। গতকাল বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে বাড়ইপাড়া এলাকা থেকে বাসচালক ইমরানকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।’
তিনটি সুনির্দিষ্ট শর্ত পরিপালনের অঙ্গীকারে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিয়েছে সরকার। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মহসিন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা ওই আদেশে বলা হয়েছে, হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের করা আপিলের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। কমিটির দাখিল করা প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় তিন শর্তে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করা হলো।
লাইসেন্স ফিরে পাওয়ার ক্ষেত্রে মন্ত্রণালয় থেকে দেওয়া প্রথম শর্তটি হলো, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস অর্ডিন্যান্স ১৯৮২-এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে। দ্বিতীয় শর্ত হিসেবে আদেশে উল্লেখ করা হয়েছে, লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুতি সম্পন্ন করতে হবে। এবং তৃতীয় শর্তে বলা হয়েছে, লাইসেন্সের শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে একদিন থেকে তিন দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে জনৈক হাবিবুর রহমান নামক এক অভিভাবক রমনা থানায় মামলা দায়ের করলে স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ও অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়। এর প্রেক্ষিতে গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে অবশ্য মৃত শিশুদের প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছিল হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আইনজীবী। তবে তদন্তে গাফিলতির প্রমাণ মেলায় সরকার তখন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিল, যা পুনরায় পরিদর্শনের পর বর্তমানে শর্তসাপেক্ষে শিথিল করা হলো।
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতাকে প্রধান চাবিকাঠি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উন্নয়নমূলক কর্মকাণ্ডের আনুষ্ঠানিক সূচনা করে তিনি সাংবাদিকদের বলেন যে, "আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়া দেশে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয়।" মন্ত্রী মনে করেন, পুঁজিপতিরা সবসময় তাদের জানমাল ও বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত আছে এমন স্থানেই লগ্নি করতে আগ্রহী হন।
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের প্রধান ভিত্তি হিসেবে তিনি শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থাকে চিহ্নিত করেন। তিনি সতর্ক করে বলেন যে, জানমালের নিরাপত্তা নিয়ে ন্যূনতম সংশয় থাকলে দেশি ও বিদেশি কোনো পক্ষই নতুন বিনিয়োগে এগিয়ে আসবে না। এই সংকট নিরসনে সরকার সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও নাশকতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছে এবং শিল্পাঞ্চলে কোনো ধরনের অপতৎপরতা বরদাশত না করার কঠোর বার্তা প্রদান করেছে।
বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর সুরক্ষা নিশ্চিতে সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিইআইজেডসহ দেশের সকল শিল্পাঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর বিশেষ নজরদারি বলয় তৈরি করা হয়েছে। বিনিয়োগকারীরা যাতে কোনো প্রকার বিঘ্ন ছাড়াই কাজ চালিয়ে যেতে পারেন, সে বিষয়টি প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চীনা অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যান ওয়াং বেংকিয়াং, চীনা সড়ক ও সেতু করপোরেশনের (সিআরবিসি) ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ইয়েন। অনুষ্ঠানে আরও যোগ দেন বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এবং স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দেশের বর্তমান গ্যাস সরবরাহ পরিস্থিতি ও জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে আগামী ৩০ জুলাইয়ের নির্ধারিত প্রতীকী ধর্মঘট স্থগিত ঘোষণা করেছেন সিএনজি ফিলিং স্টেশন মালিকরা। তবে দীর্ঘদিনের ঝুলে থাকা দাবিগুলো পূরণ করা না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। সোমবার (২৭ জুলাই) বিজয়নগরে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। কর্মসূচি বাস্তবায়নে গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
সংগঠনের নেতারা জানান, ২০১৫ সাল থেকে সিএনজি বিক্রির ওপর প্রতি ঘনমিটারে কমিশন মাত্র ৮ টাকাতেই সীমাবদ্ধ রয়েছে। অথচ গত এক দশকে বিদ্যুৎ ও গ্যাসের দাম কয়েক দফা বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতির কারণে শ্রমিক মজুরি, ব্যাংক ঋণের সুদ এবং ডলারের বিনিময় হার বৃদ্ধিতে স্টেশন পরিচালনার ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে। এই প্রেক্ষাপটে মালিকপক্ষের দীর্ঘদিনের দাবি হলো, প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে কমপক্ষে ১৩ টাকা ৯৬ পয়সা করা। অ্যাসোসিয়েশনের নেতা ফারহান নূর আক্ষেপ করে বলেন, "সরকারের একাধিক পর্যালোচনায় এই দাবির যৌক্তিকতা উঠে আসলেও অদৃশ্য কারণে এর বাস্তবায়ন নেই। প্রয়োজনে ফিড গ্যাসের দাম কমিয়ে হলেও এই কমিশন সমন্বয়ের প্রস্তাব আমরা সরকারকে দিয়ে আসছি।"
সিএনজি ব্যবসায়ীদের মতে, ক্রমাগত লোকসান গুনে বর্তমানে তাদের "দেয়ালে পিঠ ঠেকে গেছে"। তবে সম্প্রতি কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ফলে সারাদেশে যে গ্যাস বিপর্যয় দেখা দিয়েছে, সেই সংকটের সময় সরকারকে সহযোগিতা করতে তারা ৩০ জুলাইয়ের প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করেছেন। তারা মনে করেন, এই মুহূর্তে স্টেশন বন্ধ রাখলে সাধারণ মানুষের ভোগান্তি আরও চরমে পৌঁছাবে। কিন্তু সংকটের এই মানবিক বিবেচনা যেন দুর্বলতা হিসেবে না দেখা হয়, সে বিষয়েও সতর্ক করেছেন নেতারা।
আমিরুজ্জামান চৌধুরী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, “দাবি ও সমস্যাগুলোর যৌক্তিক ও ইতিবাচক সমাধান না হলে ২৩ আগস্ট থেকে সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্তটি বহাল থাকবে।” সম্মেলনে আরও জানানো হয়, সরকারি উৎসাহে দেশে প্রায় ৫ হাজার কোটি টাকা বিনিয়োগে পাঁচ শতাধিক সিএনজি স্টেশন গড়ে তোলা হয়েছে এবং প্রায় ১০ লাখ যানবাহনে এই সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহৃত হচ্ছে। বায়ুদূষণ রোধে এই খাতের বিশাল অবদান থাকলেও বর্তমানে বিনিয়োগকারীদের আর্থিক নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে জেলায় এখন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সফরের মূল উদ্দেশ্য হলো কটিয়াদীতে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এই আয়োজনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে জানিয়েছেন যে, "দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৪০ শতাংশ উৎপাদন হয় বৃহত্তর ময়মনসিংহে। এ অঞ্চলের মৎস্য উৎপাদন, উদ্যোক্তা ও খামারিদের সম্ভাবনা তুলে ধরতেই কটিয়াদীকে জাতীয় আয়োজনের জন্য বেছে নেয়া হয়েছে।" গত রোববার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য প্রদান করেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সভায় উল্লেখ করেন যে, ইতিপূর্বে মৎস্য খাতের শ্রেষ্ঠ উদ্যোক্তাদের সম্মাননা প্রদানের এই আসর রাজধানী ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতো। তবে প্রধানমন্ত্রী এবার খোদ উৎপাদনস্থলেই অনুষ্ঠানটি করার ইচ্ছা প্রকাশ করেছেন। দেশের বিভিন্ন জেলা পর্যবেক্ষণ শেষে কটিয়াদীকে চূড়ান্ত করার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৪০ শতাংশ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে হয়। তাই জাতীয় পর্যায়ে নির্বাচিত মৎস্য উদ্যোক্তা ও খামারিদের এ অঞ্চলের সম্ভাবনা ও সফলতা তুলে ধরতেই কিশোরগঞ্জকে এ আয়োজনের জন্য বেছে নেয়া হয়েছে।” নির্বাচনের পর এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর এবং ঢাকার বাইরে জাতীয় মৎস্য পক্ষের প্রথম বড় কোনো অনুষ্ঠান।
এই আয়োজনটিকে কিশোরগঞ্জের জন্য একটি অত্যন্ত মর্যাদাশীল ও ঐতিহাসিক ঘটনা হিসেবে বর্ণনা করে প্রতিমন্ত্রী আরও বলেন, “এটি শুধু একটি অনুষ্ঠান নয়, কিশোরগঞ্জের জন্য একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ আয়োজন। জাতীয় পর্যায়ের এই কর্মসূচি কিশোরগঞ্জে অনুষ্ঠিত হওয়ায় জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।” তিনি পরিষ্কার করেন যে, অনুষ্ঠানস্থলের নির্বাচন কোনো ব্যক্তিগত স্বার্থে নয় বরং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে করা হয়েছে। এই জাতীয় উদ্যোগকে সফল করতে তিনি প্রশাসন ও স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। মৎস্য শিল্পের সম্প্রসারণ ও খামারিদের উৎসাহ প্রদানের এই বিশেষ আয়োজনকে ঘিরে সারা জেলায় ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর এই সফরের সূচিতে কটিয়াদীর অনুষ্ঠানের পাশাপাশি কিশোরগঞ্জ সদরে একটি পৃথক কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এই উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী যাতে নির্বিঘ্নে তাঁর সফর সম্পন্ন করতে পারেন এবং জাতীয় মৎস্য পক্ষের বার্তা সারাদেশে পৌঁছে দিতে পারেন, সেজন্য সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকায় যুবদল কর্মী মো. ইউসুফ হত্যাকাণ্ডের নেপথ্য রহস্য উদঘাটন করার দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির ভাষ্য অনুযায়ী, মূলত কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে ২৫ লাখ টাকার চুক্তিতে মাগুরা ও ঝিনাইদহ থেকে চারজন পেশাদার খুনি ভাড়া করা হয়েছিল। তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তু বিচ্যুত হওয়ায় দুষ্কৃতকারীদের গুলিতে প্রাণ হারান ইউসুফ। চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত চঞ্চল, জিহাদ মোল্লা, জিয়ারুল মোল্লা, মাসুম বিল্লাহ, নাহিদ হাসান, আবির হাওলাদার, আলী হোসেন এবং শাফিন আহমেদসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে। সোমবার দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এই তদন্তের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তদন্তে বেরিয়ে এসেছে যে, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজের সঙ্গে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবুর দীর্ঘদিনের বৈরিতা ছিল। স্থানীয় ময়লার টেন্ডার নিয়ন্ত্রণ, ফুটপাতের দোকান থেকে চাঁদা আদায়, ব্যবসা এবং একটি টিনশেড বাড়ির দখল কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। এই দ্বন্দ্বের চূড়ান্ত পরিণাম হিসেবে বাবুকে সরিয়ে দিতে বিশাল অংকের বিনিময়ে পেশাদার খুনিদের ভাড়া করা হয়। অতিরিক্ত কমিশনার জানান, “এই হত্যাকাণ্ডের জন্য ২৫ লাখ টাকার চুক্তি হয়েছিল। যার পেছনে মূলত এলাকার ময়লা নিয়ন্ত্রণ, জমি দখল এবং ফুটপাত দখলের মতো বিষয়গুলো জড়িত ছিল।” তিনি আরও স্পষ্ট করেন যে, “সন্ত্রাসীদের কোনো নির্দিষ্ট দল নেই এবং রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে তাদের সন্ত্রাসী হিসেবেই বিবেচনা করা হবে।” গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, হাফিজুর রহমান হাফিজই তাদের এই কাজের জন্য ঢাকায় নিয়ে এসেছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৯ জুন প্রথম দফায় হত্যার চেষ্টা চালানো হলেও পিস্তলে গুলি লোড করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে সেই পরিকল্পনা ব্যর্থ হয়। পরবর্তীতে ২২ জুলাই পুনরায় ভাড়াটে খুনিরা ঢাকায় এসে মিরপুরের একটি হোটেলে অবস্থান নেয় এবং ২৩ জুলাই রাতে হামলার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে। ঘটনার রাতে হাফিজুল ইসলাম বাবুর অফিসের সামনে সন্দেহভাজনদের অবস্থান দেখে পরিচয় জানতে চাইলে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং নিজেদের মিরপুর-১০ এলাকার বাসিন্দা বলে পরিচয় দেয়। তল্লাশি করার চেষ্টা করতেই একজন অস্ত্র বের করে ইউসুফের বুকে গুলি চালায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং পাশে থাকা সবজি বিক্রেতা নালাম সরদার ও মনির হোসেন গুলিবিদ্ধ হন।
পুলিশ জানিয়েছে, ৫ই আগস্ট পরবর্তী সময়ে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের ক্ষেত্রে অপরাধীদের রাজনৈতিক পরিচয় থাকলেও তা আড়াল করা হচ্ছে না। এই হামলার পেছনে আসন্ন কাউন্সিলর নির্বাচন কেন্দ্রিক রাজনীতির প্রভাব থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। মূল হোতা হাফিজকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে এবং ধৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্রের উৎস সন্ধানে কাজ করছে গোয়েন্দারা। শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে অপরাধীরা নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করলেও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে মামলাটি ডিবির অধীনে তদন্তাধীন রয়েছে।