মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
২১ মাঘ ১৪৩২

হাসিনাসহ পলাতকদের ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির পরিকল্পনা: ড. আসিফ

ছবি: সংগৃহীত
ইউএনবি
প্রকাশিত
ইউএনবি
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪ ১৮:০৮

জুলাই-আগস্ট গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি আরও বলেন, সব পলাতক আসামিকে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘খুব দ্রুতই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হবে। পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে। তাদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’


কারাবন্দি বিমানের এমডি সফিকুর রহমানের চুক্তি বাতিল, নতুন দায়িত্বে হুমায়রা সুলতানা

আপডেটেড ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৬
নিজস্ব প্রতিবেদক

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বর্তমানে ফৌজদারি মামলায় কারাবন্দী থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। শূন্য হওয়া এই পদে জাতীয় পতাকাবাহী সংস্থাটির কার্যক্রম সচল ও গতিশীল রাখার স্বার্থে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে নতুন করে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে যে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মন্ত্রণালয়ের ‘বিমান-১ শাখা’ থেকে প্রকাশিত ওই আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ড. সাফিকুর রহমান ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে বর্তমানে কারাবন্দি অবস্থায় রয়েছেন। এই প্রেক্ষাপটে তার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগটি তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য করা হয়েছে।

মন্ত্রণালয়ের একই তারিখের একটি প্রজ্ঞাপনের আলোকে ড. সাফিকুর রহমানের নিয়োগ বাতিলের এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে, যার ফলে তিনি আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এমডি ও সিইও হিসেবে কোনো দায়িত্ব পালন করবেন না। অন্যদিকে, সংস্থাটির দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী স্থায়ী পদায়ন না হওয়া পর্যন্ত নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ড. হুমায়রা সুলতানাকে। তিনি বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) হিসেবে কর্মরত রয়েছেন। জারিকৃত অফিস আদেশে আইনি ভিত্তি উল্লেখ করে বলা হয়েছে যে, ‘বাংলাদেশ বিমান (রহিত বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ পুনর্বহাল এবং সংশোধন) আইন, ২০২৩’ এর ৩০(গ) ধারা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে ড. হুমায়রা সুলতানাকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও এর দায়িত্ব প্রদান করা হয়েছে এবং স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীনের স্বাক্ষরিত এই আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই জারি করা হয়েছে। নিয়োগ ও অব্যাহতির এই গুরুত্বপূর্ণ আদেশের অনুলিপি ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সংশ্লিষ্ট সব দপ্তরে প্রেরণ করা হয়েছে। বিমানের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে যে, এমডি ও সিইও পরিবর্তনের এই আকস্মিক সিদ্ধান্তটি সংস্থাটির চলমান প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত সংকটের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত সাম্প্রতিক সময়ে বিমানের ফ্লাইট পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা এবং যাত্রী সেবার মান নিয়ে বিভিন্ন মহলে চলা আলোচনা ও সমালোচনার মধ্যেই সংস্থাটির শীর্ষ নেতৃত্বে এই বড় ধরনের পরিবর্তন আনা হলো।


নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্পষ্ট করে জানিয়েছেন যে, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন এবং সশস্ত্র বাহিনীসহ সকল পক্ষই অত্যন্ত ইতিবাচক, তাই ‘নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।’ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তিন বাহিনীর প্রধানদের গাজীপুর জেলা পরিদর্শন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘সুন্দর নির্বাচন করার জন্য আমরা সক্ষম। নির্বাচন নিয়ে সবাই আগ্রহী। নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনা, নৌ ও বিমান বাহিনীসহ সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।’

নির্বাচনের স্বচ্ছতা রক্ষায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধ লেনদেন ও অপরাধীদের তৎপরতা প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিকাশের মাধ্যমে কিছু মানি ট্রানজেকশন হতে পারে। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। কিছু ক্রিমিনাল (অপরাধী) থাকতে পারে। সবাই এ ধরনের অপকর্ম করবে না।’ বিশেষ করে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থান ব্যক্ত করে সেনাপ্রধান বলেন, ‘নির্বাচনের দিন যারা র‍্যাগিং এবং ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেবে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী অ্যাকশন নেবে। অপরাধ করলে যতটুকু আইনে রয়েছে ততটুকু শাস্তি পাবে।’

উক্ত সভায় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান দুষ্কৃতকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের কথা উল্লেখ করে বলেন, ‘সবসময় যেন তারা ভয় ও আশঙ্কার মধ্যে থাকে সেই পরিবেশ অব্যাহত রাখতে হবে। আমাদের সবার উদ্দেশ্য একটাই—সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন।’ একই সঙ্গে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপর জোর দিয়ে বলেন, ‘সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের। সে উদ্দেশে সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে হবে। যারা মাঠে মোতায়েন থাকবেন তাদের সবার দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে, কাউকে বসে থাকা যাবে না।’

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন বাহিনী প্রধান গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় তারা পেশাদারত্ব, নিরপেক্ষতা ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনকৃত সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এই উচ্চপর্যায়ের পরিদর্শন কার্যক্রমে সামরিক ও অসামরিক প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


নিবার্চনে যারা লোভের বশবর্তী হয়ে অন্যায় কাজ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্টগার্ড বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে সরকার বিন্দুমাত্র শৈথিল্য দেখাবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হকের সভাপতিত্বে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির বিশেষ উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্টগার্ড সদস্যকে পদক প্রদান করা হয়। নির্বাচনের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নিবার্চনে যারা নীতিবিবর্জিত কাজ করবেন, লোভের বশবর্তী হয়ে অন্যায় কাজ করবেন, দায়িত্ব এড়িয়ে চলবেন, দায়িত্বে অবহেলা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপদেষ্টা তাঁর বক্তব্যে উপকূলীয় নিরাপত্তা, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং মাদক ও অস্ত্র চোরাচালান দমনে কোস্টগার্ডের সাহসিকতাপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে ঘূর্ণিঝড় ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এবং রোহিঙ্গা সংকট নিরসনে বাহিনীটির কার্যক্রম আন্তর্জাতিক মহলে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার কাছে প্রশংসিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি জানান যে, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে কোস্টগার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ সারা দেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে, যার অংশ হিসেবে ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১০০ প্লাটুন মোতায়েন করা হয়েছে। দুর্নীতিকে রাষ্ট্রের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে তিনি বলেন যে এটি জনগণের আস্থা ধ্বংস করে। পরবর্তীতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন যে, পূর্ববর্তী অন্যান্য জাতীয় নির্বাচনের তুলনায় এ বছর সহিংসতার হার অনেক কম।


সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে রাজধানী ঢাকার বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ সংলগ্ন বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে ডিএমপি সদর দপ্তরের এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রার ওপর এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে, ‘সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টো রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা) সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’ জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি অধ্যাদেশের বিশেষ ক্ষমতাবলে নেওয়া এই সিদ্ধান্তটি কার্যকর করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পুলিশ প্রশাসন।


জুলাই সনদ কালো কালিতে লেখা হলেও এর পটভূমি রক্তের: আলী রীয়াজ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ জুলাই সনদকে রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এর প্রতিটি অক্ষর কালো কালিতে লেখা হলেও এর পটভূমি রক্তের ওপর দাঁড়িয়ে। রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর-ই জুলাই সনদ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আলী রীয়াজ এসব কথা বলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের ঋণ স্বীকার করে তিনি বলেন, ‘যে তরুণ পথে নেমে এসেছে, যে যুবক কাজ ফেলে রাজপথে নেমেছে, যে বাবা ছেলেকে মিছিলে পাঠিয়ে প্রার্থনায় বসেছে, যে শ্রমিক প্রতিবাদের ঝড় তুলেছে, তাদের সবার কাছে আমাদের অনেক ঋণ। আর সে ঋণ-ই 'জুলাই সনদ'।’ ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচার জনগণের অধিকার পদদলিত করতে না পারে এবং গুম ও ভোটাধিকার হরণের পথ রুদ্ধ হয়, সেজন্য তিনি আসন্ন গণভোটে সকলকে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে জুলাই সনদের প্রতি সম্মতি জ্ঞাপনের আহ্বান জানান। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, ‘আমরা বিশ্বাস করি অগুনতি শহীদের আত্মাহুতি বৃথা যাবে না, এ দেশের জনগণ জুলাই সনদের পক্ষে কথা বলবে এবং সাফল্য ও সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাবে।’ অধ্যাপক আলী রীয়াজ দেশের তরুণ প্রজন্মের কথা উল্লেখ করে বলেন যে, দেশের এক-তৃতীয়াংশ মানুষের বয়স ২৭ থেকে ৩৭ বছরের নিচে এবং আগামী ৪০ বছর দেশ কোন পথে যাবে তা নির্ধারণ করার দায়িত্ব এখন সবার ওপর ন্যস্ত।

বিগত সরকারের আমলের সমালোচনা করে ড. আলী রীয়াজ জানান যে, ২০০৯ সালে প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানকে এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলনে পরিণত করা হয়েছিল। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে প্রহসন হিসেবে উল্লেখ করে বলেন যে, সংবিধান সংশোধন যেন আর কখনও ছেলেখেলায় পরিণত না হয় তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন যে, সংবিধান সংস্কারের ৪৮টি সুপারিশ নিয়ে যে গণভোট হতে যাচ্ছে তার মূল প্রশ্ন হলো জনগণ জুলাই অভ্যুত্থানের পক্ষে নাকি বিপক্ষে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘গণভোট ব্যর্থ হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে এবং সেটি কতটা বীভৎস আর নির্মম ও নৃশংস হতে পারে সেটা আমরা কল্পনাও করতে পারি না।’ তিনি আরও উল্লেখ করেন যে, গত ৫৪ বছরে সাম্য ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্র গঠিত না হলেও জুলাই অভ্যুত্থান সেই লক্ষ্য অর্জনের নতুন সুযোগ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


শবেবরাতের পবিত্রতা রক্ষায় আতশবাজি-পটকা নিষিদ্ধ : ডিএম‌পি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

পবিত্র শবেবরাতের মহিমা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য সমুন্নত রাখতে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে যে, ‘মঙ্গলবার দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবেবরাত উদযাপিত হবে। পবিত্রতা রক্ষা, শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬ এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ডিএমপির এই নির্দেশনা অনুযায়ী, ‘মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো ছাড়াও বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ জননিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের পবিত্রতা বজায় রাখতেই নগরবাসীকে এই বিধিমালা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।


চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের লাগাতার কর্মবিরতি ঘোষণা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল (বুধবার) সকাল আটটা থেকে অনির্দিষ্টকালের লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছেন শ্রমিক-কর্মচারী সংগঠনের নেতারা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর এলাকায় আয়োজিত এক অবরোধ কর্মসূচি থেকে এই নতুন কর্মসূচির ডাক দেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন। তিনি অভিযোগ করে বলেন, ‘নৌ-উপদেষ্টা আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। আমাদের লোকদের বদলি করছেন এবং মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তির কথা বলছেন। সবকিছু বিবেচনায় নিয়ে আগামীকাল সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।’ এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার কর্মবিরতির ফলে দেশের প্রধান এই সমুদ্রবন্দরের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ইতোমধ্যে কার্যত অচল হয়ে পড়েছে। শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে এনসিটি জেটি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়া, বন্দর চেয়ারম্যানের পদত্যাগ এবং আন্দোলন কেন্দ্র করে দেওয়া সকল বদলির আদেশ বাতিল করা। বর্তমানে এনসিটি, চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও জেনারেল কার্গো বার্থসহ সকল টার্মিনালে অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকায় বন্দরের সামগ্রিক পরিস্থিতি স্থবির হয়ে পড়েছে।

এদিকে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা প্রদান করেছে এবং আন্দোলনকারীরা কর্তৃপক্ষের দমন-পীড়নের অভিযোগ তুলেছেন। এই অচলাবস্থার কারণে জেটিতে জাহাজ অপেক্ষমাণ থাকায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং পোশাক খাতের রপ্তানি শিডিউল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে বিজিএমইএসহ সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে


জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণে গাজীপুরে তিন বাহিনী প্রধান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা প্রস্তুতি ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় পর্যালোচনা করতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে, তিন বাহিনী প্রধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার অসামরিক প্রশাসন ও বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। উক্ত সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা এবং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিন বাহিনী প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়া তারা ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এনবিআরের ওয়েবসাইটে মিলবে এইচএস কোডভিত্তিক পণ্য আমদানির তথ্য

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি বাণিজ্য সংক্রান্ত তথ্য প্রাপ্তিকে সহজলভ্য করার লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এনবিআর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারী, বাণিজ্য গবেষক, ব্যবসায়ী ও সাংবাদিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য সকলের ব্যবহারের জন্য এখন থেকে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হবে।

এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে এনবিআরের (nbr.gov.bd) ওয়েবসাইটের publication পোর্টালের customs লিংকে ডিসেম্বর ২০২৫ মাসের বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির এইচএস কোড (HS Code) ভিত্তিক বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। এই প্রকাশিত বিবরণীতে এইচএস কোডভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী আমদানিকৃত পণ্যের পরিমাণ, ওজন ও মূল্যসংক্রান্ত তথ্য নিখুঁতভাবে উপস্থাপন করা হয়েছে। আমদানি সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশের ফলে তথ্যপ্রাপ্তি আরও সহজ, উন্মুক্ত ও স্বচ্ছ হবে এবং এর মাধ্যমে তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারীসহ বিশ্লেষক ও গবেষকদের জন্য নির্ভরযোগ্য ডেটা ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাবে।

এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক বাজারে তুলনামূলক বাজারদর এবং মূল্যের ওঠানামা সম্পর্কে যেমন স্বচ্ছ ধারণা লাভ করা যাবে, তেমনি আমদানির প্রবণতা, মৌসুমি পরিবর্তন ও পণ্যের গতিবিধি বিশ্লেষণ করাও অনেক সহজ হবে। এটি দেশের বাণিজ্য কাঠামো, আমদানি নির্ভরতা, বন্ডেড সুবিধার আওতায় শিল্প উপকরণের প্রবাহ এবং রপ্তানিমুখী শিল্পের সহায়তা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষণ, কার্যকর নীতি প্রণয়ন ও সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে এটি সহায়ক হবে। ট্রেড ফ্যাসিলিটেশনের জন্য গৃহীত সকল উদ্যোগ চলমান রাখার পাশাপাশি প্রতি মাসে নিয়মিতভাবে এই তথ্য প্রকাশের ব্যবস্থা জাতীয় রাজস্ব বোর্ড অব্যাহত রাখবে।


মৎস্য সম্পদ রক্ষায় নতুন অধ্যাদেশ জারি: বিদ্যুৎ প্রবাহিত করে মাছ ধরা এখন দণ্ডনীয় অপরাধ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ১৯৫০ সালের ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন’ সংশোধন করে একটি নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে, যার মাধ্যমে নদী-নালাসহ যেকোনো জলাশয়ে বিদ্যুৎ প্রবাহিত করে মাছ ধরাকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ সংক্রান্ত ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে জারি করা এই বিশেষ অধ্যাদেশটি আজ মঙ্গলবার থেকে সারাদেশে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন এই অধ্যাদেশে ‘জলাশয়’-এর সংজ্ঞাকে আগের তুলনায় অনেক বেশি বিস্তৃত ও সুনির্দিষ্ট করা হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী, শুধু নদী, ঝর্ণা, মোহনা, খাল বা হাওর-বাওড়ই নয়, বরং প্লাবনভূমি, পুকুর, দিঘি, ঘের এমনকি ঋতুগতভাবে পানির নিচে থাকা অস্থায়ী জলাভূমিও এই আইনের আওতাভুক্ত হবে। এর ফলে সরকারি ও বেসরকারি প্রায় সব ধরণের প্রাকৃতিক জলাশয়ে মৎস্য বাস্তুতন্ত্র রক্ষার আইনি ভিত্তি মজবুত হলো। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম জানান, মৎস্য সম্পদের সুরক্ষা নিশ্চিত করতেই সরকার প্রচলিত আইনে এই আমূল পরিবর্তন নিয়ে এসেছে।

সংশোধিত আইনের ৩ নম্বর ধারায় অন্যতম বড় পরিবর্তন হিসেবে ‘ইলেকট্রোফিশিং ডিভাইস’ বা বিদ্যুৎ প্রবাহিত সরঞ্জামের ব্যবহারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে মাছ শিকারে কেবল বিস্ফোরক ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকলেও এখন থেকে অবৈধভাবে বৈদ্যুতিক কারেন্ট ব্যবহার করে মৎস্য নিধনকারীদের বিরুদ্ধে একই রকম কঠোর আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এছাড়া, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ‘অন্যান্য কার্যকর এলাকা-ভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা’ বা ‘ওএসিম’ (OECM) নামক একটি নতুন ও আধুনিক বিধান যুক্ত করা হয়েছে। ওএসিম বলতে এমন ভৌগোলিক এলাকাকে বোঝানো হয়েছে, যা কোনো নির্দিষ্ট সুরক্ষিত এলাকার বাইরে থেকেও জলজ বাস্তুতন্ত্রের ইতিবাচক এবং দীর্ঘমেয়াদী ফলাফল অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।

অধ্যাদেশে নতুন যুক্ত হওয়া ৪খ ধারায় সরকারকে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। এর অধীনে সরকার দেশের অভ্যন্তরীণ ও উপকূলীয় জলাশয়ে মৎস্য বাস্তুতন্ত্রের যেকোনো ধরণের ক্ষতি বা ধ্বংস রোধে প্রয়োজনীয় সব ধরণের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে পারবে। একই সঙ্গে টেকসই মৎস্য উৎপাদন ও আধুনিক ব্যবস্থাপনার বিষয়ে সরকার সময়োপযোগী বিশেষ নির্দেশনা জারি করার ক্ষমতা রাখবে। মূলত দীর্ঘ সাত দশকের পুরনো ১৯৫০ সালের আইনটি সংশোধনের মূল উদ্দেশ্য হলো বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের প্রাকৃতিক মৎস্য ভাণ্ডারকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা। সরকারের এই সময়োপযোগী পদক্ষেপ দেশের জলজ সম্পদ রক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।


র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিশেষায়িত এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাহিনীটির নতুন নামকরণ করা হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, বাহিনীর কার্যক্রমে গতিশীলতা আনা এবং বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই ঐতিহাসিক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র‍্যাবের বর্তমান কাঠামো ও এর সামগ্রিক কার্যক্রম নিয়ে দীর্ঘ সময় ধরে পর্যালোচনার পর এই নতুন নাম চূড়ান্ত করা হয়েছে। শুধুমাত্র নাম পরিবর্তনই নয়, বাহিনীটির পোশাকেও আমূল পরিবর্তন আনা হচ্ছে এবং ইতোমধ্যে নতুন ইউনিফর্ম তৈরির কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক সরকারি আদেশ বা প্রজ্ঞাপন জারি করা হবে বলে তিনি উল্লেখ করেন। উপদেষ্টা আরও সতর্ক করে দেন যে, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি ভবিষ্যতে কোনো রাজনৈতিক এজেন্ডায় নিজেকে জড়িত করেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাহিনীর স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই এই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট পর্যালোচনায় দেখা যায়, ২০০৪ সালে প্রতিষ্ঠার সময় এই বাহিনীটি গঠনের প্রাথমিক পর্যায়ে ‘র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)’ নামে যাত্রা শুরুর কথা ছিল। তবে পরবর্তীতে তা র‍্যাব হিসেবে আত্মপ্রকাশ করে দীর্ঘ ২২ বছর ধরে কার্যক্রম পরিচালনা করেছে। বর্তমান প্রেক্ষাপটে বাহিনীর ভাবমূর্তি উন্নয়ন এবং বিশেষায়িত কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে একে এসআইএফ হিসেবে পুনর্গঠন করা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের প্রধান এই এলিট ফোর্সের পরিচিতি ও কর্মকাণ্ডে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। মূলত একটি আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে একে গড়ে তোলাই এই পরিবর্তনের মূল লক্ষ্য।


মেয়াদ শেষ হওয়ার আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রীয় বিশেষ সুবিধা সংবলিত কূটনৈতিক (লাল) পাসপোর্ট সমর্পণ করতে শুরু করেছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। ক্ষমতা হস্তান্তরের পর বিদেশ ভ্রমণে সম্ভাব্য আইনি বা দাপ্তরিক জটিলতা এড়াতে তারা আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, এরই মধ্যে অন্তত আটজন উপদেষ্টা তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। মূলত ২০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে তারা এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এই তালিকায় রয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও তাদের বিশেষ পাসপোর্ট সমর্পণ করেছেন।

উপদেষ্টাদের এই পাসপোর্ট জমা দেওয়ার বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। গত ২৯ জানুয়ারি রাজধানীর বাসাবোতে এক মতবিনিময় সভায় তিনি জানান যে, বর্তমান সরকার নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে পুরোপুরি প্রস্তুত। বিদায়ের প্রস্তুতির অংশ হিসেবেই উপদেষ্টাদের অনেকে তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। একই ধারাবাহিকতায় গত রোববার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এক অনুষ্ঠানে জানান যে, যেসব উপদেষ্টার অদূর ভবিষ্যতে বিদেশ যাওয়ার পরিকল্পনা রয়েছে, তারা আগেভাগেই সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন যাতে ভিসা পেতে সুবিধা হয়। তবে পররাষ্ট্র উপদেষ্টা নিজে এবং তার স্ত্রী এখন পর্যন্ত কূটনৈতিক পাসপোর্ট বহাল রেখেছেন। তিনি উল্লেখ করেন যে, পদে থাকাকালীন পররাষ্ট্র উপদেষ্টার পক্ষে পাসপোর্ট পরিবর্তন করা কিছুটা অস্বাভাবিক, তবে অন্যান্য উপদেষ্টাদের ক্ষেত্রে এটি ব্যক্তিগত ও কৌশলগত সিদ্ধান্তের বিষয়।

সংশ্লিষ্টদের মতে, কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তিরা পদ ছাড়ার পর ওই পাসপোর্ট ব্যবহার করলে অনেক ক্ষেত্রে বিমানবন্দরে বিব্রতকর পরিস্থিতি বা প্রশাসনিক জটিলতার সম্মুখীন হতে পারেন। তাই দায়িত্ব ছাড়ার আগেই তারা সাধারণ পাসপোর্টে ফিরে যাচ্ছেন, যা তাদের ব্যক্তিগত ভ্রমণকে সহজতর করবে। বর্তমান সরকারের এই কার্যক্রমটি মূলত একটি স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এগিয়ে চলার পাশাপাশি উপদেষ্টাদের এমন প্রশাসনিক পদক্ষেপ রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা দিচ্ছে যে, তারা নির্ধারিত সময়ের মধ্যেই দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া গুছিয়ে আনছেন। সব মিলিয়ে, এই লাল পাসপোর্ট সমর্পণের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের বিদায়লগ্নের একটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক পরিবর্তনের চিত্র ফুটে উঠেছে।


নতুন শিক্ষা আইনের খসড়া প্রকাশ, দেওয়া যাবে মতামত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, যুগোপযোগী এবং বৈষম্যহীন করার লক্ষ্যে প্রস্তাবিত নতুন ‘শিক্ষা আইন’-এর খসড়া প্রকাশ করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত রোববার এই খসড়াটি জনসমক্ষে উন্মোচন করে। মূলত একটি অন্তর্ভুক্তিমূলক ও জীবনব্যাপী শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি নিরক্ষরতা দূরীকরণ এবং মানসম্মত শিক্ষার অধিকার প্রতিষ্ঠাই এই আইনের প্রধান লক্ষ্য। এই খসড়া প্রস্তাবের ওপর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকল মহলের গঠনমূলক মতামত আহ্বান করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই আইনের মূল উদ্দেশ্য হলো সবার জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রসার ঘটানো এবং মানসম্পন্ন শিক্ষার সুযোগকে সর্বজনীন করা। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের মৌলিক অধিকার রক্ষা এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার বিষয়টিও এই খসড়ায় বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রচলিত আইনের বিধানগুলোকে আরও সংহত ও শক্তিশালী করে একটি আধুনিক ও সমৃদ্ধ জাতি গঠনে এই আইনটি ভিত্তি হিসেবে কাজ করবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বৈষম্যহীন ও জীবনব্যাপী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই পরিপূরক বিধানগুলো আনা হয়েছে।

আগ্রহী ব্যক্তিদের আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে তাদের সুচিন্তিত মতামত ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এজন্য নির্দিষ্ট ই-মেইল ঠিকানা ([email protected]) নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত সকল মতামত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে। মূলত জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর শিক্ষা আইন প্রণয়নের লক্ষ্যেই এই জনমত সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগৃহীত মতামতগুলো যাচাই-বাছাই শেষে খসড়াটি চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়েছে।


banner close