রোববার, ২৯ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু

ফাইল ছবি
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬ ২২:১০

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সারা বাংলাদেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী চলবে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর খবর তুলে ধরা হলো;

পাবনা প্রতিনিধি জানান : পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেছেন পশু উৎপাদনের পাশাপাশি দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে পাবনার সুনাম সারাদেশ ব্যাপী সেই সুনাম ধরে রাখতে হবে। মানসম্মত পশু ও খাদ্য সামগ্রী উৎপাদনে বদলে যাবে আমাদের অর্থনৈতিক গতিপথ।

সুতরাং সেদিকে লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। ইদানিং কিছু অসাধু খামারী ও ব্যবসায়ী ভেজাল পণ্য উৎপাদন করছে এতে করে কিন্তু আমরা স্বাস্থ্য ঝুকির পাশাপাশি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছি সেইসাথে ক্ষুণ্ন হচ্ছে আমাদের সুনাম। সুতরাং সবার সচেতনতা অবলম্বন করে কাজ করতে হবে।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান কে সামনে রেখে আলোচনা সভা, শোভাযাত্রা ও তিনদিন ব্যাপী প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, পাবনা এর যৌথ আয়োজনে তিনি আরো বলেন, পাবনা এমন একটি জেলা যেটা কৃষির জন্য উর্বর ভূমি। সেই উর্বরতা শক্তিকে কাজে লাগিয়ে আমাদের অর্থনৈতিক চাকা গতিশীল করতে হবে। সেক্ষেত্রে সরকার সকল ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রেখেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।

এর আগে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আব্দুল হামিদ সড়কে সাবেক বন্ধন কমিউনিটি সেন্টার মাঠ (মুক্তমঞ্চ সংলগ্ন) এর সামনে এসে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আয়োজনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদির, উপজেলা সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল আলমসহ বিভিন্ন খামারী ও নানা শ্রেণিপেশার মানুষ। তিন দিনব্যাপী প্রদর্শনীতে ২২টি স্টলে বিভিন্ন প্রকার পশু, ও উৎপাদিত খাদ্যদ্রব্য প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রদর্শন করা হবে।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণীসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা।

জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজাহার আহমেদ খান, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেনসহ অন্যান্যরা।

১৫ টি স্টলে দিনব্যাপী এ মেলায় জেলার বিভিন্ন খামারিরা তাদের পশুপাখি প্রদর্শন করেন। এছাড়াও পশু পালনের বিভিন্ন উপকরণসহ আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে সপ্তাহ ব্যাপী প্রাণীসম্পদের সেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তারাসহ বিভিন্ন এলাকার খামারিরা উপস্থিত ছিলেন।

মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলা প্রাণিসম্পদ প্রাঙ্গনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিহির কান্তি বিশ্বাসের তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের প্রতিনিধি, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার বিভিন্ন খামারি ও প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রদর্শনীতে মোট ২৫টি স্টল রয়েছে।

সারাদিনব্যাপী এ প্রদর্শনীতে জেলার বিভিন্ন খামারি এবং তাদের লালন-পালন করা গবাদিপশু যেমন গরু-ছাগল, কবুতর, হাঁস, বিড়াল ও খরগোশ সহ ও বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি রয়েছে প্রাণিসম্পদ প্রযুক্তি কর্নার ও বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসাসেবা ক্যাম্প।

এর আগে জেলা প্রাণিসম্পদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।

মৌলভীবাজার প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ’ এই প্রতিপাদ্য এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, প্রাণিসম্পদ মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এসব কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে অতিথিরা ফিতা কেটে প্রাণিসম্পদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান। এছাড়াও ফখরুল ইসলাম, আব্দুল মুকিতসহ প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলার সফল খামারিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে দুধ, মাংস ও ডিম উৎপাদন করে দেশের বিপুলসংখ্যক মানুষ আজ স্বাবলম্বী হচ্ছেন। এ খাতকে আধুনিক ও বাণিজ্যিকভাবে সম্প্রসারণের মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও প্রাণিজাত পণ্য রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

বক্তারা আরও উল্লেখ করেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নের জন্য খামারিদের নিয়মিত প্রশিক্ষণ, উন্নত জাতের পশু-পাখি পালন, সঠিক রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা, মানসম্মত গো-খাদ্য সরবরাহ এবং আধুনিক খামার ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এ আয়োজন স্থানীয় খামারি ও নতুন উদ্যোক্তাদের মাঝে ব্যাপক উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে র‌্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের দুধ ও ডিম খায়ানো, প্রাণিসম্পদ প্রদর্শনীসহ নানা কর্মসূচির মধ্য জাতীয় পাণিসম্পদ সপ্তাহ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বেলুন উড়িয়ে দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উসমান গনি।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন। শেষে টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিবৃন্দ। সেখানে প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নুর মোহাম্মদ মিন্টু, লামা (বান্দরবান): সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও শুরু হয়েছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। প্রাণীসম্পদ কর্মকর্তা শুভ কুমার রাজবংশী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন- নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। এতে পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহবায়ক নাজমুল হাসান নাজিম প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। সভায় দিবসের বিস্তারিত তুলে ধরেন উপ-সহকারি প্রাণীসম্পদ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ও অনুভূতি প্রকাশ করে খামারিদের মধ্যে বক্তব্য রাখেন- মেহেদী হাসান। শেষে প্রাণীসম্পদ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। বৃহস্পতিবার (২৬নভেম্বর) থেকে ২৮ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচী পালনের মাধ্যমে এই সপ্তাহ পালিত হবে।

আলোচনায় প্রধান অতিথি নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, প্রাণীসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপাখি পালন, খামারিদের প্রশিক্ষণ এবং উন্নত জাতের গবাদিপশু উৎপাদনে গুররুত্ব দিতে হবে।

সদরপুর ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ উৎযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১ঘটিকায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা কনফারেন্স হল রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য — ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল্লাহিল গালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা এবং চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ সফর আলী।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেফায়েত উল হাসানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী সহ প্রাণী সম্পদ সংশ্লিষ্ট খামারিরা।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট খামারি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি চাহিদা পূরণ এবং বেকারত্ব দূরীকরণে এ খাত ব্যাপক ভূমিকা রাখছে। বিশেষ করে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন অনেক মানুষের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।

তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের গবাদিপশু পালন এবং পশু-পাখির রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি সরকারি সেবা ও সহযোগিতা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে এ খাত আরও সমৃদ্ধ হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে খামারি ও সাধারণ মানুষের মধ্যে প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে। এর ফলে চরভদ্রাসন উপজেলায় প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

কুলাউড়া প্রতিনিধি : দেশীয় প্রাণিসম্পদের জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু। তিনি বলেছেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের এগিয়ে আসতে হবে। দেশীয় জাত সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। এ ক্ষেত্রে খামারিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল।

ভেটেরিনারি সার্জন ডা. মো. মহিউদ্দিন তুহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-১ এসএম জামান মতিন ও রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা এনজিও সমন্বয়কারী বদরুল হোসেন খান, খামারি রুমেল খান, মুহিতুর রহমান, সাংবাদিক নাজমুল বারী সোহেল প্রমুখ।

নকলা (শেরপুর) প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নকলার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরী।

এ সময় নকলা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মাঠপর্যায়ের কৃষক ও খামারি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পশুপালন এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি এবং কৃষক ও খামারিদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নকলা, শেরপুর।

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : শিশুদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও প্রাণিজ আমিষের প্রয়োজনীয়তা তুলে ধরতে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. প্রভাস চন্দ্র সেন বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। ডিম প্রাণিজ আমিষের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের গুরুত্ব ও পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে হবে।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়। ডিম পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ সময় জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরে সিংড়া উপজেলায় 'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬' এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার তাশরিফুল ইসলাম।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকার খামারি উপস্থিত ছিলেন।

বোদা (পঞ্চগড়) প্রকিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মানসম্মত প্রাণিজাত পণ্য রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য প্রাণিসম্পদ খাতের গুণগত মান নিশ্চিত করা জরুরি। নকল ও লাইসেন্সবিহীন পশুখাদ্য এবং ওষুধ বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা ও সতর্ক করা হবে। এরপরও অনিয়ম অব্যাহত থাকলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

তরুণদের খামারমুখী হওয়ার প্রবণতাকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, চাকরির পেছনে না ছুটে অনেক তরুণ উদ্যোক্তা হিসেবে খামার গড়ে তুলছেন। এতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে। নতুন ও প্রান্তিক খামারিদের সমস্যা চিহ্নিত করে প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর তাদের পাশে থাকবে।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদ হোসেন বলেন, দুধ, ডিম ও মাংসের মতো প্রাণিজাত পণ্য বিদেশে রপ্তানির জন্য পশুকে রোগমুক্ত রাখা অপরিহার্য। এ লক্ষ্যে সরকার ছাগলের পিপিআর রোগ নির্মূল এবং গবাদিপশুর ক্ষুরারোগ নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি সাভারে আন্তর্জাতিক মানের আইএসও সনদপ্রাপ্ত কোয়ালিটি কন্ট্রোল ল্যাব স্থাপন করা হয়েছে।

ডিম উৎপাদনের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, দেশে জনপ্রতি বছরে ১০৪টি ডিমের চাহিদার বিপরীতে বর্তমানে উৎপাদন প্রায় ১০০টি। আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশ ডিম উৎপাদনে উদ্বৃত্ত অবস্থানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ইতোমধ্যে পঞ্চগড় জেলা থেকে দুই লাখ পিস ডিম রপ্তানি শুরু হয়েছে। পশুখাদ্যের ব্যয় কমাতে রাস্তার পাশের পতিত জমিতে উন্নত জাতের ঘাস চাষ এবং কৃত্রিম প্রজনন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গবাদিপশুর উৎপাদনশীলতা বাড়ানোর জন্যও তিনি খামারিদের পরামর্শ দেন।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে গবাদিপশুকে টিকা প্রদান ও কৃমিনাশক ওষুধ বিতরণ করা হবে। শেষ দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দুধ ও ডিম বিতরণের মাধ্যমে স্কুল ফিডিং কর্মসূচি পালন করা হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসদ, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও নবীন উদ্যোক্তারা।

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাৎ হোসেন। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা, উপজেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ছিদ্দিক মিয়া ও সাধারণ সম্পাদক আঃ রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্টরা।

সভা সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান।

আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আটোয়ারী, (পঞ্চগড়) প্রতিনিধি : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার। ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ফয়সাল, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, আইসিটি অফিসার আরিফুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মো. সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার তৌকির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের আয়ব্যাক মো. পশিম উদ্দিন, এবং বিএনপির মহিলা নেত্রী মর্জিনা বেগম প্রমুখ।

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আতাউর রহমান।

সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ আতাউর রহমান বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক পদ্ধতিতে পশুপালন, রোগ প্রতিরোধ এবং খামারিদের সচেতনতা বাড়ানো জরুরি। সম্মিলিত প্রচেষ্টায় এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্ণব ভৌমিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহফুযুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মামুনুর রশিদ এবং রায়পুর থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএম মনজুরুল হাসান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপসহকারী কর্মকর্তা ইকবাল কবির, কৌশিক মজুমদার, ভেটেরিনারি কম্পাউন্ডার মো. মোবারক হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ জসিম উদ্দিন, এলএসপি মাহবুব হোসেন, সাইফুল ইসলাম, জাকির হোসেন, এল এফ এ তরিকুল ইসলাম, মেডিসিন কোম্পানির প্রতিনিধি মোঃ সেলিম হোসেন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খামারিরা।

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডুমুরিয়া উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সোহেল রানা, স্বাগতম বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ডক্টর আশরাফুল কবির, অনুষ্ঠানে বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন, ডা. আবু সাঈদ সুমন, অতিরিক্ত কৃষি অফিসার, মো. শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, শেখ গাউস আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, এস এম কামরুজ্জামান, ইন্সট্রাক্টর, ইউআরসি, মো. মোসলেম আলী, সাব ইন্সপেক্টর, দীপন কুমার ঘোষ, ডা. ইশমাম শাহারিয়ার, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, চঞ্চল কুমার মন্ডল, ভিএফএ, মো. আমজাদ হোসেন সরদার এফএ(এআই), বৃন্দাবন কবিরাজ, কম্পাউন্ডার, মো. আশরাফুল আলম,অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ম্যাগী মল্লিক, ড্রেসার, আলামিন সরদার সিইএ, ফুয়াদ মল্লিক, মো. আবুল কালাম, অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের বিকল্প নেই। ডুমুরিয়া উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনে অত্যন্ত সম্ভাবনাময় একটি অঞ্চল। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত উপায়ে খামার ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলে এখানকার উৎপাদিত দুধ, ডিম ও মাংস দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। সরকার খামারিদের পাশে রয়েছে এবং যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।’

এর আগে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরামর্শ প্রদান করা হয়।

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

‘রপ্তানিমুখী প্রাণি সম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী ওই কর্মসূচি উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.কানিস ফারজানা,কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম,স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এস এম আলমাস, সিনিয়র মৎস্যs কর্মকর্তা রতন চন্দ্র সাহাসহ খামারী, সংবাদকর্মী, সুধীজন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপসহকারী প্রণিসম্পদ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, ‘প্রাণিসম্পদ গ্রামীণ জনগোষ্ঠিকে পরনির্ভরতা কমিয়ে সাবলম্বী হতে সহায়তা করে। এ খাত আর্থিক সমৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি চাহিদা পুরণে বিশেষ ভূমিকা পালন করে। তিনি খামারিদের স্বাস্থ্যসম্মত খামার গড়ে তোলার আহবান জানান। এর পাশাপাশি স্বল্প সুদে ব্যাংক ঋণসহ তাদের জীবন-মানউন্নয়ন ও পরামর্শে সার্বক্ষনিক সহযোগীতা দিতে প্রাণি সম্পদ দপ্তরকে নির্দেশনা দেন।’

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন এলাকা থেকে আসা প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি, আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানির উপযোগী পণ্যউৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ খাতের উন্নয়নে খামারিদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উদ্যোক্তাদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, হাকিমপুরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয় মিত্র চাকমা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুনতাসীর মামুন।সভায় প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, পশুর রোগ প্রতিরোধ এবং প্রাণিসম্পদভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্য নিরাপত্তায় প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে খামারিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পশুপালন পদ্ধতিতে উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রাণীর স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: ‘প্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, খোকসার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহেল রানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম এবং উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আফজাল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. জাকির হোসেন। এছাড়াও খামারি জামিলুর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আর নোমান এবং সাংবাদিক হুমায়ুন কবির বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খামারি ও উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও দিক-নির্দেশনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে:

* সরকারের পক্ষ থেকে খামারিদের জন্য সুদমুক্ত ঋণ প্রদান

* স্থানীয়ভাবে মাননিয়ন্ত্রিত ও নিরাপদ পশুখাদ্য উৎপাদন করে ন্যায্যমূল্যে খামারিদের কাছে বিক্রি নিশ্চিত করা

* বাজার সিন্ডিকেট ভেঙে খামারিদের ন্যায্য লভ্যাংশ প্রাপ্তি নিশ্চিত করা এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ

* ভোক্তাদের কাছে নিরাপদ প্রাণিজ খাদ্য পৌঁছে দিতে নির্ধারিত ও সুশৃঙ্খল বিপণন ব্যবস্থা গড়ে তোলা

* খামারি ও উদ্যোক্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট খাতের সব কার্যক্রমে নিয়মিত মনিটরিং ও সরকারি তদারকি জোরদার করা

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতকে সাধারণ মানুষের দোরগোড়ায় আরও সহজলভ্য করতে এবং দেশের অর্থনীতিতে এর অবদান বাড়াতে সরকারের নজরদারি ও সহায়তা আরও বাড়াতে হবে।

এর আগে সকালে খোকসা উপজেলা চত্বর ও আশপাশ এলাকায় ব্যানার-ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভায় খোকসা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় অর্ধশতাধিক খামারি এবং উদ্যোক্তা অংশগ্রহণ করেন।


নির্বাচিত

কৃষক কার্ড: ৫ লাখ কৃষকের মধ্যে বিতরণ হবে ১০২ কোটি টাকা

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

কৃষকের আর্থিক সুরক্ষা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও কৃষিতে সামাজিক নিরাপত্তা জোরদারে নতুন দিগন্ত খুলেছে কৃষক কার্ড কর্মসূচি। এ কর্মসূচির আওতায় আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় কৃষি উপকরণ সহায়তা পাবেন প্রায় ৫ লাখ কৃষক। ইতোমধ্যে ৪ লাখ ৪৩ হাজার ৪৮৪ জন কৃষকের তথ্য হালনাগাদ হয়েছে। বাকী ৫৬ হাজার ৫১৬ জনের তথ্য যাচাই-বাছাই চলছে। নভেম্বর মাসের মধ্যেই তা হালনাগাদ করা যাবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ দুই কর্মসূচিতে আইবাস++ এর মাধ্যমে যাচাই করা ব্যাংক হিসাবের ভিত্তিতে সহায়তা পাবেন ৪ লাখ ৬ হাজার ৫৯১ জন কৃষক। নির্ধারিত অনুষ্ঠানে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান, কৃষি উপকরণ ক্রয়ে সহযোগিতা এবং কৃষকদের তথ্যভিত্তিক নিবন্ধন ও সরকারি সহায়তা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুই জেলার এ কর্মসূচি কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কৃষি অর্থনীতিতে অর্থপ্রবাহ এবং গ্রামীণ জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। কৃষি বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। দেশের বিপুল জনগোষ্ঠীর জীবন-জীবিকা কৃষির ওপর নির্ভরশীল হলেও কৃষি উৎপাদনের ব্যয় বৃদ্ধি, বাজারদরের ওঠানামা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং প্রাকৃতিক দুর্যোগ কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন অব্যাহত রাখতে মৌসুমি অর্থসংকট ও কৃষি উপকরণের ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলা করতে হয়।

এ পরিস্থিতিতে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান এবং কৃষিসেবাকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী চার বছরে দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কষি মন্ত্রণালয় জানিয়েছে, কৃষক কার্ডের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বছরে ২ হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। এসব অর্থ বীজ, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সংগ্রহে কৃষকদের সহায়ক হবে। সরাসরি কৃষকের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার ফলে কৃষি উৎপাদন কার্যক্রমে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরকারি সহায়তা পাওয়ার প্রক্রিয়া সহজ হবে। কৃষক কার্ড কর্মসূচির সর্বশেষ সরকারি সারসংক্ষেপ অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় কৃষি উপকরণ সহায়তা কর্মসূচি বাস্তবায়িত হবে।

আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়ার কর্মসূচির আওতায় খুলনা ও ঢাকা বিভাগের সংশ্লিষ্ট এলাকাগুলোতে মোট ২ লাখ ৮৯ হাজার ২৫৩ জন কৃষক কৃষি উপকরণ সহায়তার আওতায় রয়েছেন। তাঁদের মধ্যে আইবাস++ এর মাধ্যমে যাচাই করা ব্যাংক হিসাব রয়েছে ২ লাখ ৬৮ হাজার ৮৩৬ জনের। এ কর্মসূচিতে কৃষকদের জন্য ২ হাজার ৫০০ টাকা হারে মোট ৬৭ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা কৃষি উপকরণ সহায়তা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় খুলনা বিভাগের ১০টি উপজেলায় ১১০টি কৃষি ব্লকে ১ লাখ ৪০ হাজার ৫৯৭ জন কৃষক এবং ঢাকা বিভাগের ১৩টি উপজেলায় ১৪৭টি কৃষি ব্লকে ১ লাখ ৫২ হাজার ২২০ জন কৃষক রয়েছেন। অন্যদিকে, ৫ ডিসেম্বর গাইবান্ধার কর্মসূচির আওতায় রংপুর বিভাগের আটটি উপজেলার ৫০টি কৃষি ব্লকে ১ লাখ ৫৪ হাজার ২৩১ জন কৃষক কৃষি উপকরণ সহায়তার আওতায় রয়েছেন। তাদের মধ্যে আইবাস++ এর মাধ্যমে যাচাই করা ব্যাংক হিসাব রয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭৫৫ জনের। এ কর্মসূচিতে কৃষকদের জন্য মোট ৩৪ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা সহায়তা নির্ধারণ করা হয়েছে।

দুই কর্মসূচি মিলিয়ে পাঁচ লাখ কৃষক কৃষি উপকরণ সহায়তার আওতায় রয়েছেন। এর মধ্যে আইবাস++ এর মাধ্যমে যাচাই করা ব্যাংক হিসাবের সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৫৯১। দুই কর্মসূচিতে কৃষি উপকরণ সহায়তার মোট অর্থের পরিমাণ ১০১ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। কৃষকের সংখ্যার সাথে এই টাকাও বাড়বে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। কুষ্টিয়া সদর উপজেলার একটি কৃষি ব্লকে ২ হাজার ৮৫০ জন কৃষকের হাতে কৃষক কার্ড বিতরণ করা হবে। একইভাবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একটি কৃষি ব্লকে ১ হাজার ৯৯০ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে। কার্ড বিতরণে সোনালী ব্যাংক পিএলসি সংশ্লিষ্ট থাকবে।

কৃষক কার্ড কর্মসূচির বাস্তবায়নে কৃষকদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং ব্যাংক হিসাব সংযুক্তির কার্যক্রম এগিয়ে চলছে। কৃষক কার্ড কর্মসূচির ২৬ নভেম্বরের সর্বশেষ সরকারি সারসংক্ষেপ অনুযায়ী, দেশব্যাপী কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে ২৬ দশমিক ৯৮ লাখ জনের। কমিটি কর্তৃক অনুমোদিত কৃষকের সংখ্যা ১৯ দশমিক ০২ লাখ। ব্যাংক হিসাব সংযুক্ত হয়েছে ১৬ দশমিক ৫২ লাখ এবং আইবাস++ এর মাধ্যমে যাচাই করা ব্যাংক হিসাব ও কৃষকের সংখ্যা ১৫ দশমিক ৩২ লাখ।

মন্ত্রণালয় জানিয়েছে, কৃষকের পরিচয় ও কৃষি কার্যক্রমের তথ্য সমন্বিতভাবে সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতে কৃষি সহায়তা, প্রণোদনা এবং বিভিন্ন সরকারি সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।

কৃষক কার্ড কর্মসূচির পাশাপাশি কৃষকদের উৎপাদন সহায়তা, সার ও বীজ সরবরাহ, কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, কৃষি যান্ত্রিকীকরণ এবং আবহাওয়াভিত্তিক তথ্য সরবরাহের কার্যক্রম কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ পৌঁছে দেওয়ার ব্যবস্থা কৃষি কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর সুযোগ তৈরি করছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, কৃষক কার্ড কর্মসূচি পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলার কৃষকদের আওতায় সম্প্রসারণ করা হবে। কৃষকদের তথ্যভিত্তিক নিবন্ধন ও যাচাই কার্যক্রমের মাধ্যমে সহায়তা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত কৃষকদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কুষ্টিয়া ও গাইবান্ধায় কৃষক কার্ড কর্মসূচির সম্প্রসারণ তাই কৃষি সহায়তা কার্যক্রমের একটি উল্লেখযোগ্য পর্ব।

জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, কৃষক কার্ড কর্মসূচি মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের যোগাযোগ ও সেবা কার্যক্রমকে আরও সুসংহত করবে। এ কর্মসূচির আওতায় কৃষকদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং নিবন্ধনের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করা হচ্ছে, যাতে সরকারি সহায়তা যথাযথভাবে তাদের কাছে সহজে পৌঁছানো যায়।

তিনি বলেন, কৃষি উপকরণ সহায়তার পাশাপাশি উন্নত জাতের বীজ, সুষম সার ব্যবস্থাপনা, আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ এবং আবহাওয়াভিত্তিক কৃষি পরামর্শের সমন্বয় ঘটাতে আমরা মাঠপর্যায়ে কাজ করছি। কৃষক কার্ড কৃষকের সঙ্গে কৃষি সম্প্রসারণ সেবার একটি কার্যকর সংযোগ তৈরি করবে।

এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে দেশের প্রকৃত কৃষকদের কাছে সরকারি কৃষি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার একটি কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের কল্যাণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে কৃষক কার্ড কর্মসূচি পর্যায়ক্রমে দেশের কৃষকদের আওতায় আনা হচ্ছে।

কৃষি সচিব বলেন, কৃষকের তথ্যভিত্তিক নিবন্ধন, ব্যাংক হিসাব যাচাই এবং স্বচ্ছতার সঙ্গে সহায়তা বিতরণের মাধ্যমে আমরা কৃষিসেবাকে আরও সহজ, কার্যকর ও কৃষকবান্ধব করতে চাই। কুষ্টিয়া ও গাইবান্ধায় এ কর্মসূচির সম্প্রসারণ কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশা করছি।

- সূত্র বাসস


নির্বাচিত

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিএমও
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকাটা স্বাভাবিক। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করার কারণ না হয়, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।

আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এই ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ আয়োজন করা হয়।

অধ্যক্ষ সম্মিলন-২০২৬-এর এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একজন অধ্যক্ষ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকনির্দেশক এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম স্থপতি। তার মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করে।

শিক্ষা সেক্টরে মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর থেকে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে আত্মসমালোচনা প্রয়োজন।

বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সরকার এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করছে। তবে সেগুলোর বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,

প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থী ও গবেষণাভিত্তিক পাঠদান পদ্ধতি চালু করতে হবে। এ ক্ষেত্রে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের খাপ খাওয়াতে না পারলে প্রতিবছর সনদনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং দক্ষতার অভাব শিক্ষিতদের বেকারত্বের অন্যতম কারণ।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা ও ফাইভ-জি প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগতে আমূল পরিবর্তন আনছে।

তিনি বলেন, এসব প্রযুক্তির কারণে একদিকে পুরোনো অনেক পেশা বিলুপ্ত হচ্ছে, অন্যদিকে নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্রও তৈরি হচ্ছে। এ বাস্তবতায় প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

শিক্ষার সঙ্গে শিল্প খাতের কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্প খাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে। এ লক্ষ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে।

একই সঙ্গে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং বাস্তব কর্মক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাজীবনেই লক্ষ্যভিত্তিক কর্মদক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারলে শিক্ষার্থীরা চাকরির অপেক্ষায় না থেকে নিজেরাই উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম হবেন।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিগত শিক্ষার সঙ্গে মানবিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে।

শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি করতে হবে।

বহুভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মানসহ আন্তর্জাতিকভাবে চাহিদাসম্পন্ন বিভিন্ন ভাষা শেখার সুযোগ শিক্ষার্থীদের জন্য তৈরি করতে হবে। এছাড়া ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা এবং উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়াতেও উদ্যোগ নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণেও সরকার সচেতন। কলেজভিত্তিক শিক্ষক সংকট নিরূপণ, শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে।

তিনি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

শিক্ষা প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেসব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী জায়গা রয়েছে, সেসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিতে হবে।

তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে হবে। ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় দুই লাখ বৃক্ষরোপণ করা হয়েছে উল্লেখ করে তিনি এ কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণে প্রতিটি কলেজ কর্তৃপক্ষকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে দেশ জ্ঞান ও গুণে সমৃদ্ধ, কর্মে আত্মনির্ভরশীল, মানবিকতায় উন্নত এবং বিশ্বমঞ্চে নিজস্ব মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াবে।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করেন।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলনে পৌঁছান প্রধানমন্ত্রী। জাতীয় সংগীত এবং কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পরে মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যূত্থানে শহীদের সম্মণ করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে তাল মিলিয়ে একটি প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্য চিত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়।

এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গাছ উপহার দেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাজাহান মোল্লার তৈরি একটি এ্যাপস- ‘দূর্যোগ থেকে স্বস্তি’ শিরোনামে তথ্যচিত্র প্রকাশ করা হয়। যেখানে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় জরুরি পরিস্থিতিতে সতর্কতা ও সহায়তা সংক্রান্ত তথ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর এবং যাতায়াত ব্যবস্থাপনা, বিষয়ক তথ্য ও স্বাস্থ্যসংশ্লিষ্ট সতর্কবার্তা এবং সরকারি কার্যক্রমে সহায়ক তথ্যপ্রবাহ তুলে ধরা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের। সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

এছাড়াও আরও বক্তব্য রাখেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো.মাহফুজুল ইসলাম, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন, বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।

উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়।

পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাও ছিল এ আয়োজনের উদ্দেশ্য। সূত্র: বাসস


নির্বাচিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এই ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলনে পৌঁছান প্রধানমন্ত্রী। কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এর এবারের প্রতিপাদ্য হচ্ছে — ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’

উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে।

পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাও এ আয়োজনের উদ্দেশ্য।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের।

সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন— বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর-২ অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন— শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

সূত্র: বাসস


নির্বাচিত

সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার বিজিবির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এসব সদস্যকে মোতায়েন করা হয়েছে; এর আগে শুক্রবার ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।

বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, বর্তমানে গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, চট্টগ্রামে ৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, কক্সবাজারে ৭ প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন; পাশাপাশি আরও ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। মোতায়েন হওয়া সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে সচেষ্ট রয়েছেন। এ ছাড়া মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন বিজিবি সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।

বিষয়:

নির্বাচিত

যুক্তরাষ্ট্রের শুল্ক ও শ্রম অস্থিরতায় চাপে পোশাক খাত, লাভবান ভারত

* মার্কিন বাজারে বাড়তি শুল্কের আশঙ্কা * বাড়ছে ভবিষ্যৎ রপ্তানি নিয়ে অনিশ্চয়তা * বাজার হারানোর পাশাপাশি কমছে উৎপাদকদের মুনাফা * উৎপাদন ব্যয় বৃদ্ধি ও শ্রম অসন্তোষে চ্যালেঞ্জের মুখে পোশাকশিল্প
ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিশেষ প্রতিবেদক

দেশের তৈরি পোশাকশিল্প এখন একসঙ্গে কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের প্রস্তাব, শ্রম অসন্তোষ, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং জ্বালানিসংকট—সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে শ্রম অস্থিরতার কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওর মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলোর ক্রয়াদেশের একটি অংশ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এসব ক্রয়াদেশের বড় অংশ পেয়েছে প্রতিবেশী ভারত। পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াও নতুন ক্রয়াদেশ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আসছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশের পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্ক আরোপ করা হলে দেশটির বাজারে মোট শুল্কের হার বেড়ে দাঁড়াবে ৩৩ দশমিক ৬২ শতাংশে। এতে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজারে পণ্যের দাম বাড়ার পাশাপাশি ক্রয়াদেশ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে দেশের পোশাকশিল্পের সামনে এখন বাজার ধরে রাখা, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ।

ক্রয়াদেশ যাচ্ছে ভারতে: শ্রম অসন্তোষের প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রয়াদেশে পড়তে শুরু করেছে। তৈরি পোশাকশিল্প মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে। এর বড় অংশ গেছে ভারতে। তিনজন কারখানার মালিক রয়টার্সকে জানিয়েছেন, চলতি নভেম্বরের প্রথমার্ধে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ এশিয়ার অন্যান্য দেশে সরিয়ে নিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই মালিকেরা বলেন, চার সপ্তাহ ধরে চলা শ্রমিক আন্দোলনে উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ব্র্যান্ডগুলো বিকল্প সরবরাহকারীর সন্ধান করেছে। জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। মার্কস অ্যান্ড স্পেনসার, এইচঅ্যান্ডএম ও সেলিওও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর হিসাব অনুযায়ী, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রম অসন্তোষের কারণে কারখানাগুলোর উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০ কোটি ডলারের বেশি। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই খাত থেকে। উৎপাদন খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশও তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল। ফলে এ খাতে দীর্ঘস্থায়ী অস্থিরতা দেশের সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।

শুল্কের নতুন চাপ: শ্রম অস্থিরতার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব বাংলাদেশের রপ্তানি খাতে উদ্বেগ বাড়িয়েছে। গত বুধবার ইউএসটিআর বাংলাদেশেরসহ ১৪টি বাণিজ্য অংশীদারের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব দেশ অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা গড়ে তুলে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকদের বাজারে প্রবেশের সুযোগ সীমিত করছে।

বর্তমানে বাংলাদেশের পণ্যে ১৫ দশমিক ৬২ শতাংশ সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের (এমএফএন) শুল্ক এবং ১০ শতাংশ জোরপূর্বক শ্রমসংক্রান্ত শুল্ক রয়েছে। নতুন প্রস্তাব কার্যকর হলে দ্বিতীয় শুল্কের হার বেড়ে ১৮ শতাংশ হবে। এতে মোট শুল্কের হার দাঁড়াবে ৩৩ দশমিক ৬২ শতাংশে। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। আগামী জানুয়ারিতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি বাজার। তবে দেশটির পোশাক আমদানিতে সাম্প্রতিক সময়ে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা) অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি আগের বছরের ৭৯ দশমিক ২৫ বিলিয়ন ডলার থেকে কমে ৭৭ দশমিক ৮৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ওই বছর দেশটির আমদানি করা পোশাকের বাজারে বাংলাদেশের অংশ ছিল ১২ দশমিক ৩ শতাংশ। গত বছর যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, যার ৯৫ শতাংশের বেশি ছিল বস্ত্র ও তৈরি পোশাক।

প্রতিযোগিতায় সুবিধা, চাহিদায় শঙ্কা: নতুন শুল্কের কারণে প্রতিযোগী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান নিয়ে ব্যবসায়ীদের মত ভিন্ন। হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, ১৮ শতাংশ শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অংশীদারত্ব কমতে পারে। কারণ, এতে পণ্যের দাম বেড়ে যাবে। বছরে প্রায় এক বিলিয়ন ডলারের বস্ত্র ও তৈরি পোশাক রপ্তানি করে হা-মীম গ্রুপ। এর প্রায় ৮০ শতাংশ যায় যুক্তরাষ্ট্রে। তবে শুল্কের চূড়ান্ত সিদ্ধান্তের আগে এর প্রভাব সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা কঠিন বলে মনে করেন তিনি।

এলিট গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক রামজুল সেরাজের মতে, বাংলাদেশসহ প্রধান পোশাক উৎপাদনকারী দেশগুলোর ওপর একই ধরনের শুল্ক আরোপ হলে প্রতিযোগিতায় সমান ক্ষেত্র তৈরি হতে পারে। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রায় সব চালান ফ্রেইট অন বোর্ড (এফওবি) ভিত্তিতে পাঠানো হয়। ফলে শুল্ক বৃদ্ধিতে রপ্তানিকারকদের তাৎক্ষণিক ক্ষতি খুব বেশি হওয়ার কথা নয়। তবে মার্কিন ক্রেতারা আমদানি কমিয়ে দিলে বাংলাদেশের রপ্তানিও ক্ষতিগ্রস্ত হবে।

রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, নতুন শুল্কের প্রভাব অন্য দেশগুলোর ওপরও পড়বে। কিন্তু যুক্তরাষ্ট্রে সামগ্রিকভাবে পোশাক আমদানি কমে গেলে বাংলাদেশের ক্রয়াদেশও কমতে পারে। অন্যদিকে বিকেএমইএর সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের প্রশাসক এম এ ফজলুল হক মনে করেন, প্রতিযোগী দেশগুলোর তুলনায় শুল্ক পরিস্থিতিতে বাংলাদেশ কিছুটা সুবিধা পেলেও বাজারের চাহিদা কমে গেলে সেই সুবিধা কাজে আসবে না।

উৎপাদন ব্যয় ও সরবরাহের সংকট: পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমার পেছনে শ্রম ব্যয়ের পাশাপাশি জ্বালানি ও সরবরাহব্যবস্থার দুর্বলতাও ভূমিকা রাখছে। গত মঙ্গলবার মধ্যরাতে মজুরি বোর্ডে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা করার প্রাথমিক সিদ্ধান্ত হয়। তবে পরদিন শ্রমিকদের বিক্ষোভে ৪০৫টি কারখানার উৎপাদন ব্যাহত হয়। বৃহস্পতিবার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উৎপাদনের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে সময় লাগছে।

বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি, ইউটিলিটি ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উদ্যোক্তারা বাড়তি চাপের মুখে পড়েছেন। একই সময়ে ক্রেতারা পণ্যের দাম আরও কমানোর চাপ দিচ্ছেন। ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সামাল দেওয়া কঠিন হয়ে উঠছে।

শাশা ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ বলেন, শুল্কের ব্যবধান বাংলাদেশের জন্য কিছুটা সুবিধা তৈরি করতে পারে। তবে এতে স্বয়ংক্রিয়ভাবে অন্য দেশের ক্রয়াদেশ বাংলাদেশে চলে আসবে না। জ্বালানি সরবরাহ, পরিবহন এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের সক্ষমতা বাড়াতে হবে। অনিয়মিত জ্বালানি সরবরাহের কারণে সিনথেটিক পোশাক, আউটারওয়্যার ও অ্যাকটিভওয়্যারের মতো উচ্চমূল্যের পণ্যের বাজারেও বাংলাদেশ সুযোগ হারিয়েছে।

আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানান, ১ নভেম্বর থেকে তার অধিকাংশ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। তাদের কেউ ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন, কেউ স্থগিত বা বাতিল করেছেন। বিকল্প ব্যবস্থাও ইতোমধ্যে করে ফেলেছেন বলে ক্রেতারা জানিয়েছেন।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাসরুর রিয়াজ বলেন, শুল্কের অনিশ্চয়তা রপ্তানিকারকদের আর্থিক চাপ বাড়াতে পারে। মার্কিন আমদানিকারকেরা বাড়তি ব্যয় ভোক্তাদের ওপর চাপালে চাহিদা কমতে পারে। আবার বাংলাদেশি সরবরাহকারীদের কাছ থেকে মূল্যছাড় চাইলে উৎপাদকদের মুনাফা কমবে। উচ্চ জ্বালানি, শ্রম ও পরিচালন ব্যয়ের কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারেন।

নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, চীনা পণ্যের ওপর বেশি শুল্ক থাকায় দেশটির সরবরাহকারীরা কম দামে অন্য বাজারে পণ্য পাঠাচ্ছেন। এতে ইউরোপের বাজারে প্রতিযোগিতা বাড়ছে। বাংলাদেশি রপ্তানিকারকদেরও ক্রেতা ধরে রাখতে মূল্যছাড় দিতে হতে পারে। পাশাপাশি কাঁচামাল ও মধ্যবর্তী পণ্যের জন্য চীনের ওপর নির্ভরতা নতুন ঝুঁকি তৈরি করছে।


নির্বাচিত

উদ্যোগ প্রকল্পে জামানত ছাড়াই ঋণ পাচ্ছেন ৬৪০ জন

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক  

দেশে স্বাবলম্বী উদ্যোক্তা তৈরি ও তরুণদের স্বপ্ন বাস্তবে রূপ দিতে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি- ‘উদ্যোগ’ এর আওতায় জামানত ছাড়া ঋণ দিতে ৬৪০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে আট জেলার ৬৪ উপজেলা থেকে ১০ জন করে বাছাই করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে শুক্রবার (২৭ নভেম্বর) এই তালিকা প্রকাশ করা হয়। তালিকায় নাম ও ব্যক্তিদের শনাক্তকরণ নম্বর প্রকাশ করলেও তারা কে কত টাকা ও কোন খাতে ঋণ পাচ্ছেন তা জানায়নি কেন্দ্রীয় ব্যাংক।

প্রথম ধাপে বাছাই করা জেলাগুলো হচ্ছে, মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা। এসব জেলার ৬৪ উপজেলার প্রতিটির জন্য ঋণের ক্ষেত্রে একটি লিড ব্যাংকও ঠিক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

তালিকায় কোনো উপজেলার জন্য কোনটি লিড ব্যাংক সেটিও দেওয়া হয়েছে।

তরুণদের উদ্যোক্তা তৈরিতে সহায়তা করতে নেওয়া ‘উদ্যোগ’ প্রকল্পে প্রথম পর্যায়ে ৮ জেলায় আবেদন পড়ে ১৮ হাজার ৪৪৪টি। সেখান থেকে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাংকেই স্বাক্ষাৎকার নেওয়া হয় আবেদনকারীদের।

গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব জেলার উপজেলা পর্যায়ে সব বাণিজ্যিক ব্যাংকের শাখায় আবেদন গ্রহণ করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আট জেলার মধ্যে নেত্রকোনায় সর্বোচ্চ ৫৩৫১টি আবেদন পড়ে ঋণের জন্য। এর পরই রংপুর জেলায় ২৭৪৫টি ও ২ হাজার ৪৫৬টি আবেদন পড়ে নওগাঁয়।

এছাড়া মানিকগঞ্জে ১৩৪৩টি, ফেনীতে ১২৬১টি, ঝিনাইদহে ২১৯১টি, ভোলায় ১৫৪৫টি, হবিগঞ্জে ১৫৫২টি আবেদন জমা হয়।

উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ২৮ বছর বয়সি উদ্যোক্তাদের অর্থায়ন করতে গত ১৩ সেপ্টেম্বর ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এ প্রকল্পের অধীনে কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্ট-আপসহ অন্য বৈধ ব্যবসায় ঋণ নিতে পারবেন উদ্যোক্তরা।

এতে অর্থায়নের সর্বোচ্চ পরিমাণ হবে ২০ লাখ টাকা। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ হিসেবে ও অবশিষ্ট ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে।

ঋণ ও অনুদানের অর্থ একইসঙ্গে এককালীন দেওয়ার কথাও বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এ ক্ষেত্রে ঋণ হিসেবে দেওয়া অর্থ পরিশোধ না করলে, অনুদান অর্থের পুরোটাই ঋণে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ অনুদান নিশ্চিত করতে ঋণের পুরোটা পরিশোধ করতে হবে উদ্যোক্তাকে।


নির্বাচিত

কৃষিতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্যোগ

* উৎপাদন ও বিপণনে নতুন অংশীদারিত্ব * এক ছাতার নিচে আসছে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাত * উদ্যোক্তা তৈরি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতই লক্ষ্য
ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের কৃষি খাতকে শুধু ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে উদ্যোক্তা তৈরি, আধুনিক বিপণনব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক কাঠামোয় রূপ দিতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে প্রায় ১৪ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে। কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের অংশীজনদের একই কাঠামোর আওতায় এনে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত কার্যকর সংযোগ গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

‘বাংলাদেশ এগ্রি এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট’ (বিএপি) নামের প্রস্তাবিত প্রকল্পে বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রস্তাব রয়েছে। প্রকল্পের মাধ্যমে কৃষিসেবার ডিজিটাল রূপান্তর, কৃষিপণ্যের উৎস শনাক্তকরণ এবং উৎপাদন ও বিপণনব্যবস্থার দক্ষতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে কৃষির গুরুত্ব বিবেচনায় এ উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শস্য, প্রাণিসম্পদ, মৎস্য ও বনজ সম্পদ মিলিয়ে সামগ্রিক কৃষি খাতের অবদান মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১১ থেকে সাড়ে ১১ শতাংশ। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ এ খাতে নিয়োজিত। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেরও অন্যতম প্রধান ভিত্তি কৃষি।

উৎপাদন ও বিপণনে নতুন অংশীদারিত্ব: প্রস্তাবিত প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য কৃষক ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলা। প্রচলিত কৃষিব্যবস্থায় উৎপাদনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হলেও উৎপাদিত পণ্যের বাজারসংযোগ, প্রক্রিয়াজাতকরণ এবং বিপণনব্যবস্থায় নানা সীমাবদ্ধতা রয়েছে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে কৃষক যাতে উদ্যোক্তা ও বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত হতে পারেন, সে ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের প্রথম উপাদান ‘উৎপাদনশীল অংশীদারিত্ব’ বাস্তবায়নে ২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর আওতায় কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সহযোগিতা বাড়ানো হবে। উৎপাদন পরিকল্পনা থেকে শুরু করে পণ্য বাজারজাতকরণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি করাই এর উদ্দেশ্য।

ডিজিটাল হবে সরকারি কৃষিসেবা: কৃষকদের সরকারি সহায়তা ও সেবা আরও সহজলভ্য এবং কার্যকর করতে ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রকল্পের দ্বিতীয় উপাদানে। এ খাতে ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে কৃষিসেবা ও সহায়তা ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। কৃষক ও উদ্যোক্তারা যাতে প্রয়োজনীয় তথ্য, পরামর্শ এবং সরকারি সেবা সহজে পেতে পারেন, সে ধরনের অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।

খাদ্যনিরাপত্তায় বাড়বে নজরদারি: প্রকল্পের তৃতীয় উপাদানে খাদ্যনিরাপত্তা এবং কৃষিপণ্যের উৎস শনাক্তকরণ বা ট্রেসেবিলিটি ব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত কৃষিপণ্যের সরবরাহব্যবস্থা শনাক্ত ও অনুসরণযোগ্য করতে এ খাতে ৩ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। ফলে কৃষিপণ্যের উৎপাদন ও সরবরাহের বিভিন্ন ধাপ সম্পর্কে তথ্য সংরক্ষণ এবং পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাজারব্যবস্থায় স্বচ্ছতা বাড়াতেও এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা: প্রকল্পের চতুর্থ উপাদানে ব্যবস্থাপনা, অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ খাতে ২ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে।

প্রথম পর্যায়ের চারটি উপাদানে মোট ৩৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ৩০ কোটি এবং তৃতীয় পর্যায়ে ২৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে তিন পর্যায়ে প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ৯০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার কোটি টাকার সমপরিমাণ।

প্রকল্পটি বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর যুক্ত থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রকল্পের প্রধান ফোকাল পয়েন্ট সাখাওয়াত হোসেন শরীফ বাসসকে বলেন, প্রকল্পের অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি। বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে প্রকল্পের আকার ও কর্মপরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। বর্তমানে প্রকল্পটির একটি কারিগরি নোট তৈরির কাজ চলছে।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বব্যাংকের সহায়তায় ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন’ (পার্টনার) কর্মসূচির ধারাবাহিকতায় নতুন প্রকল্পটি নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বিদ্যমান কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষিকে আরও উৎপাদনশীল, বাজারমুখী ও জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাঠপর্যায়ের চাহিদা, সরকারের অগ্রাধিকার এবং নির্বাচনী ইশতেহারে উল্লিখিত প্রতিশ্রুতির ভিত্তিতে প্রকল্পের প্রথম পর্যায়ের উপাদানগুলো চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক দলও গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট অংশীজনদের প্রত্যাশা, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বিত উদ্যোগ বাড়বে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর কৃষিসেবা, উন্নত সরবরাহব্যবস্থা এবং বাজারের সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যমে কৃষি খাতে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এসব সুফল নিশ্চিত করতে প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন, কার্যকর সমন্বয় এবং মাঠপর্যায়ে কৃষকের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।


নির্বাচিত

শীতের সবজির দাম কম, চড়া চাল-মাছ-তেল

* কিছু পণ্যের দাম কমলেও নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই * মাছ ও চালের বাড়তি দামে বিপাকে সীমিত আয়ের মানুষ
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

শীতের আগমনে বাজারে আসতে শুরু করেছে নানা ধরনের মৌসুমি সবজি। ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম ও মিষ্টিকুমড়ার সরবরাহ বাড়ায় কোথাও কোথাও কমেছে দাম। তবে সেই স্বস্তি দীর্ঘ হচ্ছে না। চাল, ভোজ্যতেল ও মাছের বাজারে বাড়তি দামের চাপ অব্যাহত রয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারের পণ্যমূল্য নিয়ে প্রকাশিত বাজারচিত্রে এমন পরিস্থিতি দেখা গেছে। মাংস ও ডিমের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও মাছের বাজারে সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির জায়গা কম। ফলে একদিকে শীতের সবজিতে কিছুটা স্বস্তি, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি ব্যয়ে চাপে রয়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো।

শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও রাজধানীর সব বাজারে দাম সমান নয়। মিরপুরের বাজারে মুলা ও শালগম কেজিপ্রতি ৫০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে ৪০ থেকে ৫০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। পেঁপের দাম ছিল ৪০ টাকা কেজি।

অন্যদিকে বাড্ডা, রামপুরা ও মালিবাগের বাজারে বেশির ভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকার মধ্যে ছিল। করলা, বেগুন, দেশি শিম, ঝিঙে ও চিচিঙ্গা বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। নতুন আলু ৮০ থেকে ১২০ টাকা এবং স্থানীয় টমেটো ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বাজারভেদে ভারতীয় টমেটোর দাম ছিল ১৮০ টাকা এবং গাজর ১৪০ টাকা কেজি।

ব্যবসায়ীদের ভাষ্য, সাম্প্রতিক বৃষ্টিতে কিছু এলাকার ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহে বিঘ্ন ঘটেছিল। তবে নতুন শীতকালীন সবজির সরবরাহ বাড়লে দাম আরও কমতে পারে।

সবজির তুলনায় মাছের বাজারে স্বস্তি কম। রাজধানীর বিভিন্ন বাজারে তেলাপিয়া ২৩০ টাকা, ছোট পাঙাশ ২০০ টাকা, বড় পাঙাশ ২৭০ টাকা, চাষের কই ২৮০ টাকা এবং বাইলা ৩২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কাতলা মাছের দাম শুরু হয়েছে ৩০০ টাকা থেকে। বড় আকারের কাতলা কিনতে গুনতে হচ্ছে ৫০০ টাকা বা তার বেশি।

এ ছাড়া পাবদা ৩৮০ টাকা, তেংরা ৫৪০ টাকা, শোল ৬০০ টাকা, চাষের শিং ৩০০ টাকা এবং ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বড় গলদা চিংড়ির দাম ছিল ৮০০ টাকা।

মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলমের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) সাধারণত অন্যান্য দিনের তুলনায় কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি দামে মাছ বিক্রি হয়। তবে আগের সপ্তাহের তুলনায় এবার বড় ধরনের পরিবর্তন হয়নি। বেশি দামে মাছ কিনে বিক্রি করতে গিয়ে ব্যবসায়ীদেরও বাড়তি পুঁজি বিনিয়োগ করতে হচ্ছে।

মাংসের বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। গরুর মাংস কেজিপ্রতি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা দরে বিক্রি হয়েছে। ব্রয়লার মুরগির দাম ছিল ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা কেজি।

ডিমের ডজন বিক্রি হয়েছে ১৪০ টাকায়। অর্থাৎ মাছ ও চালের তুলনায় মাংস ও ডিমের বাজারে কিছুটা স্থিতিশীলতা রয়েছে। তবে এসব পণ্যের দামও সাধারণ আয়ের পরিবারের জন্য যথেষ্ট ব্যয়বহুল।

নিত্যপণ্যের বাজারে চাল ও ভোজ্যতেলের দাম নতুন করে উদ্বেগ তৈরি করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বাজারগুলোতে মোটা চাল কেজিপ্রতি ৫০ থেকে ৫৫ টাকা, মাঝারি চাল ৫৬ থেকে ৬৫ টাকা এবং সরু চাল ৭০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হয়েছে।

বিশেষ করে নাজিরশাইল ও মিনিকেট চালের সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দাম চড়া রয়েছে। এদিকে বৃহস্পতিবার থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে দাম বাড়ানোর পরও বাজারে নতুন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। মিরপুরসহ বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতাদের ভাষ্য, কোম্পানিগুলোর কাছ থেকে নতুন করে তেলের সরবরাহ ও অর্ডার পাওয়া যাচ্ছে না। ফলে কোনো কোনো দোকানে পুরোনো মজুতের তেল আগের দামেই বিক্রি হচ্ছে, আবার অনেক দোকানে তেল পাওয়া যাচ্ছে না।

নিত্যপণ্যের বাজারের এই পরিস্থিতি মূল্যস্ফীতির চাপকে আবারও সামনে এনেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রাসঙ্গিক তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুন মাসে দেশে পয়েন্ট-টু-পয়েন্ট সাধারণ মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। ওই মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬০ শতাংশ। পুরো অর্থবছরে গড় মূল্যস্ফীতি দাঁড়ায় ৮ দশমিক ৬৮ শতাংশে।

মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও পণ্যের আগের উচ্চমূল্য পুরোপুরি কমে যায়নি। ফলে আয় একই হারে না বাড়ায় সংসারের ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে সীমিত আয়ের মানুষ। বিশেষ করে চাল, তেল ও মাছের মতো নিয়মিত কেনা পণ্যের দাম বাড়লে পরিবারের মাসিক বাজেটে তার সরাসরি প্রভাব পড়ে।

সব মিলিয়ে শীতের সবজির বাড়তি সরবরাহ বাজারে কিছুটা স্বস্তির বার্তা দিলেও চাল, তেল ও মাছের দাম সেই স্বস্তি ম্লান করে দিচ্ছে। বাজারে নিয়মিত সরবরাহ নিশ্চিত করা, মধ্যস্বত্বভোগীদের অযৌক্তিক মুনাফা নিয়ন্ত্রণ এবং পণ্যের দাম তদারকির কার্যকর ব্যবস্থা ছাড়া সাধারণ ক্রেতার জন্য বাজারের চাপ কমানো কঠিন হবে।


নির্বাচিত

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রধানমন্ত্রীর ঐতিহাসিক উদ্যোগ: মাহ্দী আমিন

প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ঐতিহাসিক উদ্যোগ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন।

শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যার্টাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এসব কথা বলেন।

মাহ্দী আমিন লেখেন, সম্পূর্ণ সরকারি উদ্যোগে, কর্মীদের শূন্য অভিবাসন ব্যয়ে এবং নিয়োগকর্তার সম্পূর্ণ অর্থায়নে মালয়েশিয়ায় ১১২ জন কর্মীর প্রথম দল প্রেরণ করা হয়েছে। স্বচ্ছ ডিজিটাল লটারি ও সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চলমান এই উদ্যোগ বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল, যা আজ দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি।

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে প্রবাসীদের কল্যাণ, অধিকার ও স্বার্থ সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও সুসংহত হয়। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে নতুন অধ্যায় সূচিত হলো।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হলো কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অভিবাসন ব্যয় হ্রাস এবং প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই অঙ্গীকার বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ একজন কর্মীর বিদেশযাত্রার সঙ্গে একটি পরিবারের সচ্ছলতা, সন্তানদের ভবিষ্যৎ এবং আপনজনদের প্রত্যাশা জড়িয়ে থাকে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, প্রবাসীদের ঘামঝরা শ্রম ও কষ্টার্জিত উপার্জনে দেশ সমৃদ্ধ হয়, লাখো পরিবারের জীবন বদলে যায় এবং বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হয়।

বিদেশে কর্মসংস্থান যেন অভিবাসন ব্যয়ের বোঝা না হয়ে প্রতিটি কর্মীর জন্য মর্যাদা, নিরাপত্তা, সচ্ছলতা ও সম্ভাবনার স্থায়ী দুয়ার হয়ে ওঠে—সরকার সেই দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে বলেও স্ট্যার্টাসে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন। বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান তিনি। বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।


নির্বাচিত

গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

আইজিপি মো. আলী হোসেন ফকির। ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। পাশাপাশি সব ধরনের ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য দেখাতে নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন। এ সময় অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং দর্শকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) ও ক্লাবের সাধারণ সম্পাদক এ এন এম মারুফ আবদুল্লাহ।

অনুষ্ঠানে শিশুরা একটি ডিসপ্লে প্রদর্শন করে। পরে আইজিপি বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

চূড়ান্ত প্রতিযোগিতায় জুডো ও উশু—উভয় ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং রানার্সআপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ। তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) এবং রানার্সআপ হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। অন্যদিকে কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম রেঞ্জ এবং রানার্সআপ হয়েছে সিএমপি।

গত ৮ নভেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল।


নির্বাচিত

প্যারামিলিটারি বাহিনীর জনবলে বিশ্বে প্রথম বাংলাদেশ

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

আন্তর্জাতিক প্রতিরক্ষাবিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ারপাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্যারামিলিটারি বা আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যার দিক থেকে বিশ্বে শীর্ষে রয়েছে বাংলাদেশ। সংস্থাটির প্রকাশিত তালিকায় বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনীর মোট জনবল দেখানো হয়েছে ৬৮ লাখ।

প্রতিবেদন অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা ও অন্যান্য দায়িত্বে নিয়োজিত আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যার ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারত। দেশটির প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ২৫ লাখ ২৭ হাজার।

তালিকায় ১১ লাখ ৪৫ হাজার সদস্য নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কিউবা। চতুর্থ অবস্থানে থাকা চীনের প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ৬ লাখ ২৫ হাজার। এরপর ৬ লাখ সদস্য নিয়ে সার্বিয়া পঞ্চম এবং ৫ লাখ সদস্য নিয়ে পাকিস্তান ষষ্ঠ স্থানে রয়েছে।

এ ছাড়া ৩ লাখ সদস্য নিয়ে মিশর সপ্তম অবস্থানে রয়েছে। অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া, রাশিয়া ও ভিয়েতনাম। এই তিন দেশের প্রত্যেকটির প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ২ লাখ ৫০ হাজার।

গ্লোবাল ফায়ারপাওয়ারের উপাত্তে আরও বলা হয়েছে, বাংলাদেশের এই ৬৮ লাখ সদস্য বৈশ্বিক মোট প্যারামিলিটারি জনবলের প্রায় ৩৮ শতাংশ।

তবে প্যারামিলিটারি বাহিনীর জনবলে শীর্ষে থাকলেও সামগ্রিক সামরিক সক্ষমতার বিচারে বাংলাদেশের অবস্থান অনেক পেছনে। গ্লোবাল ফায়ারপাওয়ারের ২০২৬ সালের সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৭তম। অর্থাৎ, প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা এবং সামগ্রিক সামরিক সক্ষমতা— দুটি আলাদা সূচক।


নির্বাচিত

কর্মী প্রেরণে অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রবাসী কল্যাণমন্ত্রী

ছবি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এক্ষেত্রে এজেন্সির লাইসেন্সও বাতিল হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে ‘জালালাবাদ এসোসিয়েশন’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তি‌নি।

মন্ত্রী ব‌লেন, সম্পূর্ণ বিনা খরচে গতকাল ১১২ জন কর্মী মালয়েশিয়ায় ডিএইচএল কোম্পানিতে গেছেন এবং আগামী ৯ তারিখে আরও একটি দল যাবে।

তি‌নি ব‌লেন, বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ‘ল ফার্ম’ গঠনের কাজ চলছে। এছাড়া, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে এবং বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক প্রত্যেক নিহতের পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

প্রবাসীদের সেবা ও সমস্যা সমাধানের বিষয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এবং সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় প্রবাসীদের উদ্দেশে যে দেশে অবস্থান করছেন সে দেশের প্রচলিত আইন মেনে চলার অনুরোধ জানান মন্ত্রী।


নির্বাচিত

২০২৭―এর মধ্যে ‘প্রাথমিক বিদ্যালয়’ মিড ডে মিলের আওতায় আসবে: ডাঃ জুবাইদা রহমান

 ফাইল ছবি: জুবাইদা রহমান।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাঃ জুবাইদা রহমান বলেছেন ‘২০২৭ সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের আওতায় আসবে।’

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা বলেন, বিদ্যালয়ে দুপুরের খাবার বা স্কুল ফিডিং কর্মসূচি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ ও বিদ্যালয়ের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে পারে। বর্তমানে ৫০৩টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছেন। এই প্রকল্প বিদ্যালয়মুখী চার থেকে ১০ বছর বয়সী শিশুদের উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখার জন্য যথেষ্ট।

তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে ৫০৩টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পাবে এক কোটি ১০ লাখ শিশু। চলমান ব্যবস্থার পাশাপাশি মায়েদের নিয়ে খাবারের গুণগত মান তদারকি জোরদার করা যেতে পারে। বিভিন্ন জেলা বা উপজেলা পর্যায়ে স্কুলের মিড ডে মিল বা শিশুদের বিদ্যালয়ের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করার জন্য রন্ধন প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে। প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রন্ধন প্রণালী, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ, দুগ্ধজাত পণ্য ব্যবহার এবং মায়েদের সম্পৃক্ততা ও তদারকি দেশে শিশুদের পুষ্টিহীনতা বহু গুণে রোধ করবে।

তিনি আরও বলেন, কৃষিপ্রধান এই দেশে নতুন প্রজন্মকে কৃষির প্রতি যত্নবান হওয়ার অনুপ্রেরণা জরুরি। এর মধ্যে রয়েছে- উন্নত ফসলের চাষ, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ সোনালী ধানের দেশে ভিটামিন 'এ'-সমৃদ্ধ ধান এবং পুষ্টির অভাব দূরীকরণে রোগ প্রতিরোধী আলু চাষ; কীটনাশক হ্রাসে পোকা দমনে বিশেষ প্রতিরোধী বেগুন (যা ৩ হাজারেরও বেশি কৃষক চাষ করছেন); আধুনিক সেচ ও কৃষি অবকাঠামো উন্নয়ন, খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার, জলাবদ্ধতা দূরীকরণ ও পতিত জমি আবাদী জমিতে রূপান্তর; জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি ও পুষ্টি সংবেদনশীল নীতি; বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরী সহায়তায় মা ও শিশুদের বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যকর রান্নার অভ্যাস তৈরিতে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও খাদ্য সহায়তা কর্মসূচি।


নির্বাচিত

banner close