সিলেটের ওসমানীনগর এলাকার একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করতেন সাইফুল ইসলাম তুহিন। স্থানীয় এক মসজিদের ইমাম মাওলানা সাঈদের সঙ্গে গত বছরের প্রথম দিকে তার পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্রেই জঙ্গিবাদের ফাঁদে পড়ে যান ২১ বছরের তুহিন। একপর্যায়ে কথিত জিহাদের নামে ঘরও ছাড়েন। তাকে নিয়ে যাওয়া হয় বান্দরবানের গহিন পাহাড়ের এক জঙ্গি আস্তানায়। প্রায় এক বছর সেখানে থেকে গত মাসে দুই সহযোগীসহ পালিয়ে আসেন তুহিন।
চলতি মাসের ২১ ডিসেম্বর সিলেট থেকে তুহিনকে ও ঢাকা থেকে তার সঙ্গী নাইমকে গ্রেপ্তার করে জঙ্গিবাদ প্রতিরোধে গঠিত ঢাকার কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। পুলিশের জিজ্ঞাসাবাদে তুহিন জঙ্গিবাদে জড়িয়ে পড়া, কথিত হিজরত ও জিহাদ এবং পাহাড়ের প্রশিক্ষণ ক্যাম্পের বিস্তারিত তথ্য জানিয়েছেন।
সিটিটিসির কর্মকর্তারা জানান, তুহিন নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য। শামীন মাহফুজ নামে এক ব্যক্তি এই সংগঠনের অন্যতম প্রধান উপদেষ্টা। তার নির্দেশেই সংগঠনের শীর্ষনেতারা বিভিন্ন এলাকার তরুণদের কথিত জিহাদের নামে ভুল বুঝিয়ে পাহাড়ে নিয়ে গেছেন। পাহাড়ি এলাকার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের আশ্রয়ে তারা গহিন পাহাড়ে প্রশিক্ষণ ক্যাম্প তৈরি করেছিল।
ওই দুজনকে গ্রেপ্তারের পর সিটিটিসিপ্রধান মো. আসাদুজ্জামান জানান, নতুন জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ ক্যাম্পে অনেকেই স্বেচ্ছায় গেলেও আবার অনেককে মিথ্যা প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্যাম্পে গিয়ে অনেকেই ফিরে আসতে চাইলেও সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। সাইফুলসহ কয়েকজন পালিয়ে আসার পর তাদের জিজ্ঞাসাবাদ করে সহযোগীদের বিষয়ে তথ্যানুসন্ধান করা হচ্ছে।
যেভাবে জঙ্গিবাদে জড়ানো হয় তুহিনকে
জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম তুহিন জানান, করোনাকালীন তিনি সিলেটের ওসমানীনগরের একটি কমিউনিটি সেন্টারে চাকরি করতেন। এ সময় মাওলানা সাঈদ নামে একজনের সঙ্গে তার পরিচয় হয়। সাঈদ তাকে বিভিন্ন ধরনের কথা ও দাওয়াতি কাজ করার জন্য বলতেন, জিহাদে যাওয়ার জন্য বলতেন। একসঙ্গে কোরআন-হাদিস নিয়েও আলোচনা করতেন। স্থানীয় সাদিক ও মামুন নামে দুই যুবকও তাদের আলোচনায় যোগ দিতেন।
তুহিন জানান, ২০২১ সালের নভেম্বরে তাকে হিজরতের জন্য ঘর ছাড়ার কথা বলেন মাওলানা সাঈদ। হিজরতের জন্য রাজি হলে তাকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্যও বলা হয়। ওই বছরের ১৪ নভেম্বর তারা ঘর ছাড়ার সিদ্ধান্ত নেন। তারা সিলেট থেকে একটি মাইক্রোবাসে করে প্রথমে ঢাকার ফকিরাপুল এলাকায় আসেন। এ সময় তাদের সঙ্গে মিন্টু ও পাভেল নামে আরও দুজন ‘হিজরতকারী’ ছিলেন। পথে জঙ্গি নেতারা নিরাপত্তাজনিত কারণে তাদের দাড়িও ছেঁটে দেন।
তুহিন জানান, ফকিরাপুলে আসার পর তাদের কাছে একটি করে ব্যাগে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দেয়া হয়। পরে তারা রাতে শ্যামলী পরিবহনের একটি গাড়িতে বান্দরবানের উদ্দেশে রওনা দেন। গাড়িতে তারা মোট ১০ জন হিজরতকারী ছিলেন। গাড়িতে তুলে দিয়ে জঙ্গি এজেন্টরা চলে যায়। নতুন দুজন দায়িত্ব নিয়ে তাদের সঙ্গে বান্দরবান যান।
পাহাড়ের জঙ্গি ক্যাম্পের উদ্দেশে যাত্রা
সাইফুল ইসলাম তুহিন জানান, বান্দরবানে নামার পর জঙ্গি এজেন্টরা তাদের প্রত্যেককে একটি করে ভুয়া আইডি কার্ড দেন। সেই কার্ডে তার নাম ছিল বকুল। পাহাড়ে যাওয়ার সময় সেনাবাহিনী ও বিজিবির চেকপোস্টে সেই আইডি কার্ড দেখাতে বলা হয়। এরপর দুটি চান্দের গাড়ির মাধ্যমে তারা রওনা দেন থানচির উদ্দেশে। গাড়িতে একজন করে কেএনএফ প্রতিনিধি ছিলেন বলেও জানান তুহিন।
তুহিনের ভাষ্য, থানচি থেকে চান্দের গাড়িতে আরও দুই ঘণ্টা যাওয়ার পর গাড়ি থামে। তখন দুই গাড়ির সবাইকে একটি বাঁশের ঘরে উঠানো হয়। সেখান থেকে দুজন গাইড তাদের ১৬ জনকে নিয়ে হেঁটে রওনা হন। বড় পাহাড়, জঙ্গল, ঝিরিপথ, গিরিখাদ দিয়ে হেঁটে ৫-৬ ঘণ্টা পর রাত ১২টার সময় সামরিক পোশাক পরা লোকজন তাদের গ্রহণ করেন। সেখানে বাঁশের তৈরি একটি ঘরে এক সপ্তাহ অবস্থান করেন তারা। তাদের প্রত্যেকের পৃথক পৃথক নাম দেয়া হয়।
তুহিন জানান, সেখানে তারা হিজরত করা মোট ৩০ জন ছিলেন। তাদের দিয়ে প্রথম দিকে বাঁশ কাটা, রান্না করা, লাকড়ি আনা, পাশের একটা পাহাড় থেকে চাল-ডাল আনানো হতো। যেখান থেকে চাল-ডাল আনা হতো সেটি ছিল কেএনএফের ক্যাম্প। সেখানে প্রায় ৩০০ জন কেএনএফ সদস্য ছিল। তাদের কেউ কেউ সামরিক পোশাকে আবার কেউ সাধারণ পোশাক পরা ছিল। প্রায় প্রত্যেকের কাছেই ছিল আগ্নেয়াস্ত্র।
‘আমরা যে ক্যাম্পে থাকতাম সেটির নাম ছিল কেটিসি ক্যাম্প। কেটিসি ক্যাম্পে আমরা প্রায় দুই মাস ছিলাম। সেখানে সকালে ক্যাম্পের সামরিক পোশাক পরিহিত লোকজন পিটি-প্যারেড করাতেন। আমাদের ক্যাম্প কমান্ডারের নাম ছিল কারসে। পরে ছবি দেখে জানতে পারি তার নাম শিব্বির আহমেদ, বাড়ি সিলেট জেলায়। আমাদের ক্যাম্পের আমিরের নাম ছিল আনিসুর রহমান ওরফে মাহমুদ ওরফে আমির সাহেব। তবে সেখানে স্যার ওরফে শামীন মাহফুজই প্রধান। ক্যাম্পের আমির, কমান্ডার সবাই তার নির্দেশ মতো চলতেন। তিনি আলাদা ঘরে থাকতেন। তার ঘরটি অস্ত্রধারীরা পাহারা দিত।’- বলেন সাইফুল ইসলাম তুহিন।
মিজোরামেও গিয়েছিলেন তারা
তুহিন জানান, তারা একদিন দাওয়াতি কার্যক্রমের নামে পাহাড়ি প্রশিক্ষণ নিয়ে আমিরের সঙ্গে তর্ক-বিতর্ক করেন। পরে ক্যাম্পের আমির আনিসুর রহমান তাদের স্যারের (শামীন মাহফুজ) কাছে নিয়ে যান। স্যার তাদের বলেন, এখন তোমরা থাক। ২০২৩ সাল পর্যন্ত কেএনএফের সঙ্গে আমাদের চুক্তি আছে। আমাদের বুঝিয়ে মিজোরাম যাওয়ার জন্য প্রস্তুত হতে বলে। প্রতিদিনই সেখানে জিহাদের গুরুত্ব ও গাজওয়াতুল হিন্দ নিয়ে বয়ান হতো। একজন ডা. শাকের বিন ওয়ালীও ছিলেন কিছুদিন। তিনি কেটিসি ক্যাম্পের সদস্যদের কেউ অসুস্থ হলে চিকিৎসা দিতেন।
তুহিনের ভাষ্য, একদিন কেএনএফের দুই শতাধিক সদস্য তাদের এসে মিজোরামে যাওয়ার জন্য তৈরি হতে বলেন। এশার নামাজের পর সবাই মিজোরামের উদ্দেশে হেঁটে রওনা হন। একটানা ২৪ ঘণ্টা পাহাড়ি পথ, ঝিরিপথ, গিরিপথ দিয়ে হাঁটেন। ৪-৫ দিন হাঁটার পর মিজোরামে ঢোকেন তারা। মিজোরাম ঢুকে একটি জঙ্গলে সপ্তাহখানেক অবস্থান করেন। একদিন কেএনএফ কমান্ডার সাংরেম এসে বলেন, বিএসএফ তাদের ঢুকতে দিচ্ছে না। পরে একই পথে বাংলাদেশে ফিরে আসেন। রেংতলাং নামে একটি পাহাড়ে তারা নতুন ক্যাম্প তৈরি করেন।
প্রতিবাদ করায় নির্যাতন
তুহিন জানিয়েছেন, তখন রমজান মাস ছিল। সে সময় আমির আনিসুর রহমানের সঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আবারও ঝগড়া হয়। তারা চারজন পাহাড় থেকে চলে আসার সিদ্ধান্ত নিলে তাদের আটক করে হাত-পা, চোখ বেঁধে একটা ঘরে বেঁধে রাখা হয়। পাঁচ-ছয় দিন নির্যাতনের পর তাদের হাত-পা খুলে দেয়া হয়। এ সময় একদিন পাহাড়ি আরেকটি সংগঠন জেএসএস রেংতেলাং ক্যাম্পে আক্রমণ করে। সারা রাত গোলাগুলি চলে। এতে ডা. আহমাদ নামে একজন নিহত হন। পরদিন গোলাগুলি থামলে ক্যাম্পের পাশেই তাকে কবর দেয়া হয়।
রেংতলাং ক্যাম্প থেকে সিপ্পি পাহাড়ে, আবারও নির্যাতন
তুহিন জানান, গোলাগুলির একদিন পর ক্যাম্প কমান্ডার কারসে ওই পাহাড় ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারা সবাই দুই দিন হাঁটার পর সিপ্পি পাহাড়ে যান। সেখানে গিয়ে নতুন করে ঘর তৈরি করে ক্যাম্প বানানো হয়। ওই ক্যাম্পের নাম দেয়া হয় সিপ্পি ক্যাম্প।
তুহিনের ভাষ্য, সিপ্পি ক্যাম্প থেকেই তারা পালানোর পরিকল্পনা করেন। কোরবানির ঈদের দুই-এক দিন আগে তারা চারজন ক্যাম্প ছেড়ে পালিয়ে যান। মাগরিবের পর একটা পাহাড়ে ওঠেন। সারা রাত বৃষ্টিতে ভিজে পাহাড়ে অবস্থান করেন। ফজরের নামাজ শেষে হাঁটতে হাঁটতে রনিংপাড়ায় গিয়ে পৌঁছান। রনিংপাড়া কেএনএফ সদস্যদের গ্রাম এটা তারা জানতেন না। পাড়ার লোকজন তাদের আটক করে কেএনএফ ক্যাম্প কমান্ডারকে খবর দেয়। কেএনএফের ক্যাম্প কমান্ডার সাংরেমসহ কয়েকজন এসে তাদের হাত-পা বেঁধে ক্যাম্পে নিয়ে যান। পরে সিপ্পি পাহাড়ের আমির আনিসুর রহমানের হাতে তুলে দেয়। সেখানে হাত-পা বাঁধা অবস্থায় তাদের চারজনকে চারটি ইনজেকশন দিয়ে দেন। বেধড়ক মারধর করা হয় তাদের। পালিয়ে যাওয়ার কারণ হিসেবে তারা আত্মসমর্পণ করার কথা স্বীকার করেন। এ সময় কারসে ওরফে শিব্বির, পাভেলসহ আরও কয়েকজন রাতে মারধর করেন। পরদিন সকালবেলা ইসলামি নিয়মের অংশ হিসেবে ৪০টি করে বেত্রাঘাত করা হয়। পরে আমিরের সিদ্ধান্তে তাদের পরিমিত খাবার-পানি আর কাজের বাইরে বেঁধে রাখার নির্দেশ দেয়া হয়।
‘আমিরের নির্দেশে ঈদের দিনও আমাদের বেঁধে রেখে পরিমিত খাবার দেয়া হয়। যতক্ষণ কাজ থাকত ততক্ষণ হাত-পা খুলে দিত। কাজ শেষে হাত-পা বেঁধে রাখত। এভাবে প্রায় তিন মাস ছিলাম। অক্টোবরের প্রথম দিকে সিপ্পি পাহাড়ের ওপর দিয়ে হেলিকপ্টার চক্কর দিতে দেখি। কেএনএফের কমান্ডার সাংরেম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো মুহূর্তে ক্যাম্পে হামলা করতে পারে। এখান থেকে চলে যেতে হতে পারে।’ বলেন তুহিন।
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান
তুহিন জানান, একদিন ক্যাম্প কমান্ডার রাত ১টার সময় সবাইকে তাৎক্ষণিক রওনা দিতে বলেন। সারা রাত হেঁটে দিনের বেলা ১টা জঙ্গলের মধ্যে রেখে কেএনএফ সদস্যরা চলে যায়। তিন দিন পর আসার কথা বলেও তারা আসেনি। সেখানে তারা মোট ৫৩ জন ছিলেন। আমির ছিলেন কিএনএফ সদস্যদের সঙ্গে। এ সময় ক্যাম্প কমান্ডার কারসে আবার সিপ্পি পাহাড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সিপ্পি পাহাড়ে পৌঁছার পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হয়। ক্যাম্প কমান্ডার কারসে বলেন, ‘যাদের অস্ত্র আছে ও সাহস আছে তারা একদিকে হন। আর অস্ত্রহীন ও দুর্বলরা একদিকে থাকেন। তখন অস্ত্রধারী হয় ২১ জন। ক্যাম্প কমান্ডার বলে ৩২ জনকে অন্যদিকে যেতে বলে ২১ জনকে নিয়ে আরেক দিকে চলে যান।’
অবশেষে পালিয়ে আসতে সক্ষম
তুহিনের ভাষ্য, গোলাগুলি কমে এলে তারা ৩২ জন পাহাড় থেকে নেমে একটি জঙ্গলে অবস্থান করেন। তারা আরাকানের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারপংখাল দিয়ে যাওয়ার সময় মাথার ওপর দিয়ে হেলিকপ্টার উড়তে দেখেন। সেখান থেকে হাঁটতে হাঁটতে কিছুদূর যাওয়ার পর কয়েকটা ঘরের দেখা পান। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এ সময় তারা সবাই দল থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তিনজন একটি পাহাড়ে যাওয়ার পর আবারও কেএনএফ সদস্যদের সঙ্গে দেখা হয়। কেএনএফ সদস্যরা তাদের ক্যাম্পে থাকতে বলে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লে তাদেরও ক্ষতি হবে জানিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে যাওয়ার জন্য বলে। প্রায় দেড় মাস পর গত ২৫ নভেম্বর কেএনএফ সদস্যরা তাদের সমতলে পাঠিয়ে দেয়।
সাইফুল জানান, তিনি পাহাড় থেকে সমতলে এসে চট্টগ্রামের লালখান বাজারের এক হুজুরের কাছে যান। তার কাছ থেকে কিছু টাকা নিয়ে সিলেটে যান। কিন্তু পুলিশের ভয়ে গ্রামের বাড়ি না গিয়ে আত্মীয়স্বজনের বাসায় থাকা শুরু করেন। সেখান থেকেই ঢাকার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীরের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সন্ধ্যার এই সৌজন্য আলাপের বিষয়টি আনিস আলমগীর নিজেই নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন ফোন পেয়ে বিস্ময় প্রকাশ করে এই সাংবাদিক গণমাধ্যমকে বলেন, 'সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। আমি খুব সারপ্রাইজড। তিনি আমাকে ও আমার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কারাগারে থাকার কথা শুনেছেন।' কথোপকথনের সময় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনিস আলমগীর আরও বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানিয়েছি। তিনি আজকে ঈদের নামাজে যে সৌহার্দ্য ও সম্প্রীতি দেখিয়েছেন।' তারেক রহমানের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে তিনি আরও উল্লেখ করেন যে, 'আমি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছি, ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে তারেক রহমান অতীতে নেতিবাচক রাজনীতি নিয়ে মন্তব্য করেননি।'
প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের আগে আনিস আলমগীর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছিলেন। উল্লেখ্য যে, গত ১৪ ডিসেম্বর রাতে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের কথা বলে আনিস আলমগীরকে তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’-এর পক্ষ থেকে করা একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়েছিল এবং পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলাতেও তাকে অভিযুক্ত করা হয়। দীর্ঘ কারাবাস ও আইনি লড়াইয়ের পর সব মামলায় জামিন পেয়ে গত ১৪ মার্চ তিনি মুক্তি লাভ করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে যমুনায় প্রবেশ করেন তারেক রহমান। এরপর সকাল সোয়া ৯টা থেকে আমন্ত্রিত অতিথিদের জন্য প্রধান ফটক খুলে দেওয়া হয়।
এতে রাজনীতিবিদ, কূটনীতিক ও সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা ঘটে। এরমধ্যে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও অংশ নেন।
প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন। দেশের সরকার প্রধানকে কাছে পেয়ে অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকে। তার সঙ্গে সেলফি তোলেন। তবে আমন্ত্রিত হয়েও অতিরিক্ত ভিড়ে অনেকে ভেতরে প্রবেশ করতে পারেননি।
শুধু কার্ডধারীদেরই ভেতরে প্রবেশের সুযোগ দেন এসএসএফ সদস্যরা। পাঁচটি সিরিয়ালে লোকজনের উপস্থিতি প্রধান ফটকের সামনে থেকে সামনের সড়ক ছাড়িয়ে কাকরাইল ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত বিস্তৃত হয়।
প্রধানমন্ত্রী অনেকের কাছে গিয়ে খোঁজ-খবর নেন। এ সময় সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ বিএনপির সিনিয়র নেতারা। অতিথীদের জন্য ছিল বিশেষ আপ্যায়নের ব্যবস্থা।
পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন।
শনিবার (২১ মার্চ) তিনি মরহুম মা-বাবার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করেন। এই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে এদিন সকালে জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্টজন ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং দীর্ঘ কয়েক বছর পর নিজ দেশের মাটিতে ঈদ উৎসব পালন করতে পারায় মহান আল্লাহর দরবারে গভীর শুকরিয়া প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যাশিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। শনিবার (২১ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, দেশের সাধারণ জনগণ ঠিক যে ধরনের বাংলাদেশ দেখতে চায়, বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষা পূরণেই কাজ করে যাবে।
পবিত্র এই ঈদের দিনে তিনি আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন যেন সবাই মিলে একটি সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব হয়। দেশের উন্নয়ন ও সংস্কারের পথে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। এই বিশেষ মুহূর্তে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমানসহ পরিবারের সদস্যবৃন্দ, মন্ত্রিসভার সদস্য এবং রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের টানেলে (দক্ষিণ প্লাজার নিচে) ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লী এ জামাতে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের টানেলে এ বছর প্রথমবারের মত নারীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জামাতে অংশগ্রহণ করেন।
স্পীকারের নির্দেশনা মোতাবেক মুসল্লিদের সুবিধার্থে ও বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে টানেলের নীচে জামাতের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়। নামাজ শেষে মুসল্লিদের মাঝে খেজুর পরিবেশন করা হয়।
জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ।
ঈদের জামাত শেষে স্পিকার মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ও প্রাচীন ঈদের জামাতে এবার অংশ নিয়েছেন ছয় লাখেরও বেশি মুসল্লি। কিশোরগঞ্জের ঐতিহাসিক এই ঈদগাহ ময়দানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে ঈদুল ফিতরের ১৯৯তম জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এ জামাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ঈদ জামাতে প্রায় ৫ লাখেরও বেশি মুসল্লি অংশ নেন। ঈদের আগের দিন থেকেই কিশোরগঞ্জমুখী মানুষের ঢল নামে। দেশের ৬৪ জেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে দলে দলে মুসল্লিরা ছুটে আসেন শোলাকিয়ায়। কেউ আত্মীয়ের বাসায়, কেউ মসজিদে, আবার অনেকে খোলা আকাশের নিচে রাত কাটান শুধু একসঙ্গে ঈদের নামাজ আদায়ের আকাঙ্ক্ষায়।
সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গা না পেয়ে আশপাশের সড়ক, ভবনের ছাদ এমনকি নরসুন্দা নদীর তীরেও কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা।
শোলাকিয়ার ঐতিহ্য অনুযায়ী, জামাত শুরুর ১০ মিনিটি আগে ৫টি, ৫ মিনিট আগে ৩টি এবং ১ মিনিট আগে দু’টি পরপর তিনবার শটগানের ফাঁকা গুলি ছুড়ে জামাতে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য মোনাজাত করা হয়।
এবারের ঈদের জামাতে ইমামতি করেন বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
শোলাকিয়ার ঈদ জামাত শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য, ধর্মীয় সম্প্রীতি এবং জনসমাবেশ ব্যবস্থাপনার একটি অনন্য উদাহরণ। প্রতি বছরই এই জামাতকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। এবারের ১৯৯তম আয়োজনও সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো।
ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন বলেন, প্রায় ১১০০ পুলিশ সদস্যের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
এছাড়া গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে মাঠ পর্যায়ে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন। পুরো এলাকায় প্রবেশ ও প্রস্থান পথগুলোতে ছিল কড়া নজরদারি, পাশাপাশি জনস্রোত নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।
নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কূটনীতিক ও শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকেও সঙ্গে দেখা গেছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে ভোর থেকেই ঢল নামে মানুষের। সকাল সাড়ে আটটা থেকে যমুনা প্রাঙ্গণে সর্বসাধারণের প্রবেশ উন্মুক্ত করা হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়ও বাড়তে থাকে।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলে দলে জড়ো হতে থাকেন যমুনা প্রাঙ্গণে। জনস্রোত বিস্তৃত হয়ে তা পৌঁছায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত। আর পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তৎপর উপস্থিতি দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
এর আগে সকালে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
২০০৮ সালের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে লন্ডনের পথে দেশ ছাড়তে হয়েছিল বিএনপির তৎকালীন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। এর আগে ২০০৭ সালে শেষবার দেশে ঈদ করেছিলেন তিনি। ১৯ বছরের দীর্ঘ নির্বাসন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এবারই প্রথম ঈদ তারেক রহমানের।
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান মানুষের বিশ্বাস ও আবেগের জায়গা হয়ে উঠেছে । শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় অনুষ্ঠিত হলো ১৯৯তম ঈদুল ফিতরের জামাত। তবে সকাল ৯টার মধ্যেই দেশের সর্ববৃহৎ ঈদগাহটি মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
ঈদের জামাতে ইমামতি করেন স্থানীয় বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদের নামাজকে ঘিরে ভোর থেকেই কিশোরগঞ্জ শহর ও আশপাশের এলাকায় শুরু হয় মুসল্লিদের ঢল। রিজার্ভ বাসসহ বিভিন্ন যানবাহনে দেশের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ আগেই উপস্থিত হন ঈদগাহ প্রাঙ্গণে।
শোলাকিয়া ঈদগাহয়ে নিরাপত্তায় রয়েছেন ১১০০ পুলিশ সদস্য, ৪ প্লাটুন সেনা সদস্য, ৫ প্লাটুন বিজিবি, র্যাবের ৬টি টিম, ৫ প্লাটুন আনসার, ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জনশ্রুতি অনুযায়ী, বারোভূঁইয়া নেতা ঈশা খাঁর বংশধর শাহ সুফি সৈয়দ আহমদ এক ঈদের মোনাজাতে মুসল্লিদের সমাগমকে ‘সোয়া লাখ’ বলে উল্লেখ করেন। সেখান থেকেই ‘সোয়া লাখিয়া’ শব্দের অপভ্রংশ হয়ে ‘শোলাকিয়া’ নামের উৎপত্তি বলে ধারণা করা হয়।
অন্য একটি মতে, এক ঈদ জামাতে প্রায় সোয়া লাখ (১ লাখ ২৫ হাজার) মুসল্লির উপস্থিতির পর এই নামটি প্রচলিত হয়। পরবর্তীতে ১৯৫০ সালে মসনদ-ই-আলা ঈশা খাঁর ষষ্ঠ বংশধর দেওয়ান মান্নান দাদ খাঁ ৪.৩৫ একর জমি ঈদগাহের জন্য ওয়াক্ফ করেন। বর্তমানে মাঠটি ৭ একর জায়গার উপর অবস্থিত।
২০১৬ সালের ৭ জুলাই শোলাকিয়া ঈদগাহ এলাকায় ভয়াবহ জঙ্গি হামলায় দুই পুলিশ সদস্য, এক নারী ও এক জঙ্গিসহ চারজন নিহত হন। আহত হন পুলিশসহ ১৬ মুসল্লি। ওই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলেও ঈদের জামাতে মুসল্লিদের অংশগ্রহণে কখনো ভাটা পড়েনি।
ঐতিহাসিক ও জনসমাগমের দিক থেকে শোলাকিয়া ঈদগাহে অনুষ্ঠিত ঈদুল ফিতরের জামাতকে উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছরই লাখো মুসল্লির উপস্থিতিতে এই ঈদগাহ পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারেক রহমান এবং শাহবাজ শরিফ টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় দুই দেশের সরকারপ্রধান কুশল বিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ঈদের আগের দিন শুক্রবার অনুষ্ঠিত এই টেলিফোন আলাপের বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে। এক এক্স পোস্টে তারা উল্লেখ করে, অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে কথোপকথনের সময় শাহবাজ শরিফ তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।
আলাপচারিতায় দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে শাহবাজ শরিফ তারেক রহমানকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশের সঙ্গে সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।
পোস্টে আরও বলা হয়, উভয় নেতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। মতপার্থক্য ও বিরোধ নিষ্পত্তিতে সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপর তারা জোর দেন।
শাহবাজ শরিফের শুভেচ্ছার জবাবে তারেক রহমান পাকিস্তানের জনগণের প্রতি শুভকামনা জানান। এক্স পোস্টে উল্লেখ করা হয়, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে ভবিষ্যতেও ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন দুই নেতা।
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এই জামাত আদায় করা হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন। তাঁদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা প্রদান করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহ মাঠ জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়। ঈদের এই প্রধান জামাতে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয় এবং ভিআইপি ব্যক্তিদের জন্যও বিশেষ সুবিধা নিশ্চিত করা হয়।
নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অযু ও নামাজের নির্ধারিত স্থান ছিল। পাশাপাশি পর্যাপ্ত অযুখানার ব্যবস্থা এবং মুসল্লিদের জন্য মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়। সব মিলিয়ে সাড়ে তিন হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়।
দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আজ শনিবার সারা দেশে উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর, যা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আনন্দ, কৃতজ্ঞতা ও আত্মশুদ্ধির এক গভীর তাৎপর্যের দিন। আকাশে চাঁদের দেখা মিলতেই ঘরে ঘরে ভেসে ওঠে সেই চিরচেনা সুর, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’।
রমজানজুড়ে অর্জিত সংযম ও ত্যাগের শিক্ষা ঈদের এই দিনে আরও বিস্তৃত হয়ে ওঠে। ক্ষুধা ও তৃষ্ণার অভিজ্ঞতার মধ্য দিয়ে দরিদ্র মানুষের প্রতি সহমর্মিতার যে চর্চা গড়ে ওঠে, ঈদ তারই পূর্ণতার প্রতীক। ফিতরা আদায়ের মাধ্যমে সমাজের সব স্তরের মানুষের জন্য উৎসবের আনন্দ নিশ্চিত করার যে বিধান, তা সাম্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ধরা দেয়।
ঈদকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ছিল ঘরমুখো মানুষের ভিড়। দীর্ঘ ভোগান্তি আর ক্লান্তি শেষে প্রিয়জনের কাছে ফিরে আসার আনন্দ সব কষ্টকে ম্লান করে দিয়েছে। বাড়ির উঠান, মা-বাবার স্নেহমাখা মুখ আর স্বজনদের সান্নিধ্যে ফিরে মানুষ যেন খুঁজে পেয়েছে স্বস্তি ও প্রশান্তি।
রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল—সবখানেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ঈদের আগের রাত পর্যন্ত দোকানগুলোতে ছিল কেনাকাটার ভিড়, বিশেষ করে আতর, টুপি, সেমাই ও চিনি। ভোর হতেই ঘরে ঘরে শুরু হয়েছে রান্নার ব্যস্ততা। বিউটি পারলারগুলোতে ছিল দীর্ঘ লাইন, আর রাত জেগে হাতে মেহেদি আঁকার উৎসবমুখর আয়োজনও ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন স্থানে বসেছে ঈদমেলা, যা আনন্দের আবহকে আরও বর্ণিল করে তুলেছে।
দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। ইমামতির দায়িত্ব পালন করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন এবং নারীদের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা। বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও বেলা পৌনে ১১টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঈদগাহ ও মসজিদে জামাত অনুষ্ঠিত হচ্ছে।
নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে একে অপরকে শুভেচ্ছা জানাবেন, বলবেন ‘ঈদ মোবারক’। কেউ কেউ ছুটে যাবেন কবরস্থানে, প্রিয়জনদের জন্য দোয়া ও মোনাজাত করবেন। এরপর পরিবারের সঙ্গে সময় কাটানো, আত্মীয়-স্বজনের বাড়ি যাওয়া এবং বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে দিনটি কাটবে।
ঈদ মানেই আনন্দ ভাগ করে নেওয়ার উপলক্ষ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সুখ, সমৃদ্ধি ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
বর্তমান সময়ে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হলেও ঈদের আনন্দে তার প্রভাব খুব বেশি পড়েনি। তবে এই আনন্দের দিনে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কথা স্মরণ রাখা জরুরি। সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিলে তবেই ঈদের আনন্দ পূর্ণতা পাবে।
এই দিনটি শুধু উৎসবের নয়, বরং মানবিকতা, সহমর্মিতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের নতুন অঙ্গীকারেরও। সবার জীবনে এই ঈদ বয়ে আনুক শান্তি, কল্যাণ ও অনাবিল সুখ।
ঐতিহাসিক কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম জামাত সকাল ১০টায় অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সর্ববৃহৎ ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী এক বার্তার মাধ্যমে বিজিবির এই কঠোর অবস্থানের কথা নিশ্চিত করেন। বিজিবি সূত্রে জানানো হয়, সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে।
ঈদগাহ ময়দান ও এর সংলগ্ন এলাকায় জেলা প্রশাসন ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বিতভাবে বিজিবি সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করবে। জননিরাপত্তার স্বার্থে মুসল্লিদের নির্দিষ্ট প্রবেশপথ ব্যবহার করতে বলা হয়েছে এবং কোনো ধরনের ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক সামগ্রী বহন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতায় একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এই ঈদ জামাত সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটির মধ্যে ঢাকার মেট্রোরেল চলাচল নিয়ে সময়সূচি জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
প্রকাশিত সূচি অনুযায়ী, ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
তবে ঈদের পরদিন থেকে আগের মতো নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হবে।
এদিকে দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।