শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

ইতিহাস গড়ে আইসিসির মাসসেরা দুই ভারতীয়

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪ ১৬:৫২

১৭ বছরের বিরতি শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ভারতীয়দের এ স্বপ্ন পূরণের পেছনে যে মানুষটার সবচেয়ে বেশি অবদান; তিনি পেসার জসপ্রীত বুমরাহ। পুরো বিশ্বকাপজুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। পুরস্কার হিসেবে পেয়েছিলেন টুর্নামেন্টসেরার পুরস্কার।

এবার বুমরাহর প্রাপ্তির খাতায় যোগ হলো আরেকটি পুরস্কার। আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তার সঙ্গী আরেক ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

২০২১ সালে মাসসেরার পুরস্কার চালু করে আইসিসি। এবারই প্রথম নারী ও পুরুষ ক্যাটাগরিতে একই দেশের দুই ক্রিকেটার সেই তালিকায় জায়গা করে নিয়েছেন।

আইসিসির মাসসেরা ক্রিকেটারের তালিকায় ছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, পেসার জসপ্রীত বুমরাহ ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। এ ছাড়া নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ইংল্যান্ডের মায়া বুশিয়ের, শ্রীলঙ্কার ভিশ্মি গুনারাত্নে ও ভারতের স্মৃতি মান্ধানা।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপটা দুর্দান্ত কেটেছে বুমরার। ভারতের শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান ছিল এই ডানহাতির। গত মাসের বৈশ্বিক আসরে মাত্র ৮.২৬ গড় ও ওভারপ্রতি ৪.১৭ রান খরচায় ১৫ উইকেট শিকার করেছেন তিনি। ফাইনালে অবিশ্বাস্য বোলিং করে ১৮ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।

এমন পারফরম্যান্সের জন্যই পুরস্কারটা জিতেছেন বুরমরাহ।

পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় বুমরাহ বলেছেন, ‘আমি জুন মাসের জন্য আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে আনন্দিত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় কয়েক সপ্তাহ অতিবাহিত করার পর এটি আমার জন্য একটি বিশেষ সম্মান। দল হিসেবে আমাদের উদ্‌যাপন করার জন্য অনেক কিছু আছে এবং ব্যক্তিগতভাবে এ সাফল্য আমাকে আনন্দিত করছে। টুর্নামেন্টে আমরা যেভাবে পারফরম্যান্স করে ট্রফি জিতেছি, সেটি অবিশ্বাস্য। আজীবন এই স্মৃতি আমার স্মরণ থাকবে।’

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন স্মৃতি মান্ধানা। তিন ম্যাচে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। যে ম্যাচে সেঞ্চুরি মিস করেছিলেন, সেই ম্যাচেও তার ব্যাট থেকে আসে ৯০ রানের ইনিংস। সবমিলিয়ে তিন ম্যাচে তার রান ৩৪৩। দুর্দান্ত এই পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই মাসসেরা নির্বাচিত হয়েছেন তিনি।


আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন মোস্তারি

ছবি: আইসিসি
আপডেটেড ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:৪০
ক্রীড়া ডেস্ক

গত মাসে অনুষ্ঠিত নারী টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল সাত ম্যাচের একটিতেও হারেনি। এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মিডলঅর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি।

২৪ বছর বয়সী মোস্তারি আসরে সাত ম্যাচে করেন ২৬২ রান, তার স্ট্রাইকরেট ছিল ১৪৫.৫৫। অন্তত ১৫০ রান করা ব্যাটারদের মধ্যে তার স্ট্রাইকরেট সর্বোচ্চ। তিনি বাছাইপর্বের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। শুধু জানুয়ারি মাসেই তার সংগ্রহ ২২৯ রান। এই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি আইসিসির জানুয়ারি মাসের সেরা তিন খেলোয়াড়ের তালিকা থেকে পুরস্কার জিতেছেন। সেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের তারা নরিসকে।

বাছাইপর্বে সর্বোচ্চ রান করেন লুইস, ২৭৬ রান। তার দলও জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। অন্যদিকে তারা নরিস ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। বাঁহাতি এই পেসার ছয় ম্যাচে ১৫ উইকেট নিলেও তার দল বিশ্বকাপে উঠতে পারেনি। বাকি দুটি জায়গা পেয়েছে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড।

১২ দল নিয়ে মূল পর্ব শুরু হবে ১২ জুন থেকে, ফাইনাল ৫ জুলাই। বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড ছাড়া অংশ নেবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

পুরুষ বিভাগেও আইসিসির মাসসেরার ঘোষণা এসেছে। সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ড্যারেল মিচেল, জো রুট ও সূর্যকুমার যাদব। শেষ পর্যন্ত পুরস্কার জিতেছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারেল মিচেল। ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজে টানা দুই সেঞ্চুরিতে তিনি ৩৫২ রান করেন। টি-টোয়েন্টি সিরিজে তার সংগ্রহ ছিল ১২৫ রান। জো রুট শ্রীলঙ্কার বিপক্ষে ২৪২ রান করে সিরিজসেরা হন। সূর্যকুমার যাদব নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে ২৪২ রান করেন।


হোয়াইট হাউসের সংবর্ধনা পেতে যাচ্ছে ইন্টার মায়ামি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রথা অনুযায়ী মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে হোয়াইট হাউসের রাজকীয় সংবর্ধনা পেতে যাচ্ছে ইন্টার মায়ামি। গত ডিসেম্বরে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের ঐতিহাসিক স্বীকৃতির অংশ হিসেবে ক্লাবটিকে এই বিরল সম্মাননা দেওয়া হচ্ছে।

আগামী ৫ মার্চ ওয়াশিংটনে এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য যে, বিজয়ী ক্রীড়া দলগুলোকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো আমেরিকার একটি প্রতিষ্ঠিত ঐতিহ্য। এর আগে ২০২৩ সালের শিরোপাধারী দল কলম্বাস ক্রুও গত বছরের জুন মাসে একই ধরনের সম্মান লাভ করেছিল।

এই অনুষ্ঠানে ক্লাবটির প্রাণভোমরা এবং অধিনায়ক লিওনেল মেসির উপস্থিতি নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল বিরাজ করছে। যদিও মায়ামি কর্তৃপক্ষ বা মেসির প্রতিনিধিরা এখনো আনুষ্ঠানিকভাবে তাঁর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি, তবে আন্তর্জাতিক একটি প্রভাবশালী গণমাধ্যমের সূত্র দাবি করেছে যে পুরো দলই এই সফরে অংশ নিতে যাচ্ছে।

সংবর্ধনার ঠিক দুই দিন পর ওয়াশিংটন ডিসিতেই স্বাগতিক ডিসি ইউনাইটেডের বিপক্ষে মায়ামির একটি নির্ধারিত ম্যাচ রয়েছে। ফলে দলের সঙ্গে মেসির সেখানে উপস্থিত থাকার জোরালো সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। যদি তিনি এই সফরে যোগ দেন, তবে এটিই হবে আর্জেন্টাইন মহাতারকার জন্য প্রথম হোয়াইট হাউস সফর। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সময় সংগতির অভাবে তিনি তখন উপস্থিত হতে পারেননি।

২০২০ সালে মেজর লিগ সকারে অভিষেকের পর এটিই মায়ামির প্রথম লিগ শিরোপা জয়। মূলত ২০২৩ সালে মেসির যোগদানের পর থেকেই ক্লাবটির সাফল্যের গ্রাফ দ্রুত ঊর্ধ্বমুখী হতে শুরু করে এবং তারা অনন্য উচ্চতায় পৌঁছায়।

বর্তমান মার্কিন রাজনৈতিক আবহে এই সফরটি ভিন্ন মাত্রা যোগ করেছে। সম্প্রতি অলিম্পিক স্বর্ণজয়ী যুক্তরাষ্ট্রের পুরুষ হকি দলের হোয়াইট হাউস সফর নিয়ে ডোনাল্ড ট্রাম্পের করা কিছু মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এমন একটি উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইন্টার মায়ামির এই বিশেষ সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।


রিয়ালের বিপক্ষে বর্ণবাদী আচরণের দায়ে পাঁচ সমর্থককের বহিষ্কার করল বেনফিকা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে বর্ণবিদ্বেষমূলক আচরণের দায়ে নিজেদের পাঁচ সমর্থককে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বেনফিকা। ক্লাবটি জানিয়েছে, যথাযথ তদন্ত শেষে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় তাদের স্থায়ীভাবেও বহিষ্কার করা হতে পারে।

গত ১৭ ফেব্রুয়ারি লিসবনের স্টেডিয়াম অব লাইটে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ চলাকালীন গ্যালারিতে থাকা কয়েকজন সমর্থকের পক্ষ থেকে বানরসুলভ অঙ্গভঙ্গি প্রদর্শনের অভিযোগ ওঠে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিক্রিয়ায় বেনফিকা এক বিবৃতিতে জানায়, “ম্যাচের পর গ্যালারিতে বর্ণবাদী ও অনুপযুক্ত আচরণের ঘটনায় তদন্ত শুরু করা হয়। ক্লাবের মূল্যবোধ ও নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এমন আচরণ আমরা মেনে নেই না।“

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ পর্বের প্রথম লেগের ওই ম্যাচে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে প্রায় ১০ মিনিট খেলা স্থগিত রাখতে হয়। রিয়ালের ফরওয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র তার প্রতি বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তুললে দায়িত্বরত রেফারি তাৎক্ষণিকভাবে বর্ণবাদবিরোধী বিশেষ প্রটোকল কার্যকর করেন।

এই বিতর্কে বেনফিকার খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির নাম জড়ালেও তিনি তা সম্পূর্ণ অস্বীকার করেছেন। ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই আর্জেন্টাইন উইঙ্গার মূলত “মানহানির শিকার” হয়েছেন। তবে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা ইউয়েফা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রেস্তিয়ান্নিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে, যার ফলে বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগের লড়াইয়ে তিনি মাঠে নামতে পারেননি।

মাদ্রিদে অনুষ্ঠিত ওই ফিরতি ম্যাচে বেনফিকার তিন হাজারেরও বেশি সমর্থক গ্যালারিতে উপস্থিত ছিলেন। সেখানেও বৈরী পরিবেশ লক্ষ্য করা গেছে; ম্যাচের শুরুতেই ভিনিসিয়ুসের নাম ঘোষণার সময় এবং তিনি বল স্পর্শ করলেই গ্যালারি থেকে অবিরত দুয়ো ও শিস ধ্বনি ভেসে আসে।

মাঠের লড়াইয়ে লিসবনে ১-০ গোলে জেতার পর নিজেদের ঘরের মাঠে ২-১ ব্যবধানের জয় পায় রিয়াল মাদ্রিদ। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জয়ী হয়ে তারা টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করেছে।


২০২৬ বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি সত্ত্বেও ইউরোপীয় দলগুলোর আর্থিক ক্ষতির আশঙ্কা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য গত ডিসেম্বরে রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া এই আসরে ৪৮টি দলের জন্য সর্বমোট ৭২৭ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে, যা ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। তবে মোট বরাদ্দের পরিমাণ বাড়লেও অংশগ্রহণকারী ইউরোপীয় দেশগুলোর মধ্যে নজিরবিহীন আর্থিক লোকসানের ভয় কাজ করছে।

আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান ও পিএমিডিয়ার এক যৌথ অনুসন্ধানে উঠে এসেছে যে, আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিটি দেশের প্রাপ্ত অর্থের অঙ্ক কার্যত বাড়েনি। অন্যদিকে আনুষঙ্গিক খরচ বহুগুণ বেড়ে যাওয়ায় অন্তত ১০টি দেশ এই আর্থিক ক্ষতি এড়াতে ফিফাকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

আগামী বিশ্বকাপে প্রতিটি দেশ অংশগ্রহণ বাবদ ৯ মিলিয়ন এবং প্রস্তুতির খরচ হিসেবে ১.৫ মিলিয়ন ডলার পাবে। অর্থাৎ কোনো ম্যাচ না জিতে গ্রুপপর্ব থেকে বিদায় নিলেও একটি দল অন্তত ১০.৫ মিলিয়ন ডলার আয় করতে পারবে, যা কাতার বিশ্বকাপেও একই ছিল। তবে ফিফা এবার দলগুলোর জন্য দৈনিক ভাতার পরিমাণ ৮৫০ ডলার থেকে কমিয়ে ৬০০ ডলার নির্ধারণ করেছে। এর ফলে কোনো দল সেমিফাইনাল পর্যন্ত খেললে গত আসরের তুলনায় তাদের প্রায় পাঁচ লাখ ডলার কম আয় হবে।

এর পাশাপাশি মুদ্রার বিনিময় হারের তারতম্যের কারণে ডলারের বিপরীতে দলগুলোর প্রকৃত আয়ের মান আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনটি দেশ মিলিয়ে বিশাল ভৌগোলিক পরিসরে বিশ্বকাপ আয়োজিত হওয়ায় যাতায়াত ও আবাসনের পেছনে আগের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে উচ্চ করের হার দলগুলোর ওপর বাড়তি অর্থনৈতিক বোঝা তৈরি করবে।

ইউরোপের বেশ কিছু দেশের ফুটবল ফেডারেশন আয়-ব্যয়ের আগাম হিসাব কষে দেখেছে যে, ক্রমবর্ধমান খরচের চাপে টুর্নামেন্ট থেকে সবারই লভ্যাংশ কমে যাবে। এমনকি গ্রুপপর্ব থেকে ছিটকে যাওয়া দেশগুলোকে এই আসর শেষে বড় ধরনের আর্থিক ঘাটতির সম্মুখীন হতে হতে পারে।


চ্যাম্পিয়নস লিগের ড্র: টানা পঞ্চমবার মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি

আপডেটেড ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৪৬
ক্রীড়া ডেস্ক

ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবারও মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ২০২৫–২৬ মৌসুমের শেষ ষোলোর লড়াইয়ে দল দুটিকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে নির্ধারণ করা হয়েছে। সুইজারল্যান্ডের নিওনে আজ এই ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়।

টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ফুটবলপ্রেমীরা এই হাইভোল্টেজ দ্বৈরথ প্রত্যক্ষ করতে যাচ্ছেন। এর আগে ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত প্রতিটি মৌসুমেই বিভিন্ন ধাপে দল দুটি লড়াই করেছে। রিয়াল-সিটি লড়াই ছাড়াও এবারের ড্রতে আরও কয়েকটি বড় ম্যাচ নিশ্চিত হয়েছে, যেখানে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পিএসজি ও চেলসি পরস্পরকে মোকাবিলা করবে।

এবারের ড্র অনুযায়ী ইংলিশ ক্লাব আর্সেনালের জন্য কোয়ার্টার ফাইনালের পথটি কিছুটা সহজ বলে মনে করা হচ্ছে। তারা লেভারকুসেনকে হারাতে পারলে পরবর্তী রাউন্ডে স্পোর্তিং বা বোডো/গ্লিমটের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। অন্যদিকে বার্সেলোনার শেষ আটে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে নিউক্যাসল।

প্রতিযোগিতার পরবর্তী ধাপগুলোর সমীকরণও বেশ আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে। রিয়াল ও সিটির মধ্যকার জয়ী দলকে সেমিফাইনালের পথে বায়ার্ন মিউনিখ অথবা আতালান্তার বাধা পার করতে হতে পারে। একইভাবে পিএসজি বা চেলসির মধ্যে যারা জয়ী হবে, তাদের মোকাবিলা করতে হতে পারে লিভারপুল কিংবা গালাতাসারাইয়ের সাথে।

ফুটবল বিশ্বের নজর কেড়ে নেওয়া কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচগুলো আগামী ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর সেমিফাইনালিস্ট নির্ধারণী দ্বিতীয় লেগের ম্যাচগুলো মাঠে গড়াবে ১৭ ও ১৮ মার্চ।


স্পেনের দল আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনেছেন রোনালদো

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ লিগ ছেড়েছেন অনেক আগেই, কিন্তু স্পেনের ফুটবলে তাঁর উপস্থিতি থাকছেই। এবার আর খেলোয়াড় হিসেবে নয়, মালিক হিসেবে। দ্বিতীয় বিভাগের দল আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই পর্তুগিজ তারকা। নিজস্ব বিনিয়োগ কোম্পানির মাধ্যমে চুক্তিটি সম্পন্ন হয়েছে।

৫ ফেব্রুয়ারি ৪১ বছরে পা দিয়েছেন রোনালদো। আগেই জানিয়েছিলেন, খেলোয়াড়ি জীবন শেষ হলে একটি ক্লাবের মালিক হতে চান। বুট তুলে রাখার আগেই সেই পরিকল্পনা বাস্তবায়ন করলেন তিনি। বিষয়টিকে দীর্ঘমেয়াদি কৌশলগত বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে।

এক বিবৃতিতে রোনালদো বলেন, মাঠের বাইরেও ফুটবলে অবদান রাখার ইচ্ছা তাঁর অনেক দিনের। আলমেরিয়াকে তিনি শক্ত ভিত্তিসম্পন্ন ও সম্ভাবনাময় ক্লাব হিসেবে দেখছেন। নতুন বিকাশপর্বে ক্লাবকে সহায়তা করতে চান বলেও জানিয়েছেন।

২০২৫ সালের মে মাসে একটি সৌদি বিনিয়োগ গোষ্ঠী আলমেরিয়ার নিয়ন্ত্রণ নেয়। নতুন অংশীদার হিসেবে রোনালদোকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্লাব সভাপতি মোহাম্মদ আল খেরেইজি। তিনি বলেন, মাঠে যেমন রোনালদো সেরাদের একজন, তেমনি স্প্যানিশ ফুটবল কাঠামো সম্পর্কেও তাঁর ভালো ধারণা রয়েছে। ক্লাব ও যুব একাডেমিকে ঘিরে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, রোনালদো সেটির সম্ভাবনা বুঝতে পেরেছেন।

২০২৪ সালের এপ্রিলে লা-লিগা থেকে অবনমিত হয়ে দ্বিতীয় বিভাগে নেমে যায় আলমেরিয়া। তবে চলতি মৌসুমে দলটি ছন্দে আছে। ২৭ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থেকে আবার শীর্ষ লিগে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছে তারা।


মেসির গোলে চ্যাম্পিয়ন্স ট্যুরে ইন্টার মায়ামির স্বস্তির জয়

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

মেজর লিগ সকারের (এমএলএস) শুরুর দিকে কিছুটা ছন্দহীন থাকলেও প্রীতি ম্যাচ তথা ‘চ্যাম্পিয়ন্স ট্যুর’-এ জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি। ইনদেলপেনদিয়েন্তে দেল ভ্যালের বিপক্ষে ২-১ ব্যবধানের এক ঘাম ঝরানো জয় পেয়েছে ফ্লোরিডার এই ক্লাবটি। পুয়ের্তো রিকোর এস্তাদিও হুয়ান রামোন লোউব্রিয়েলে অনুষ্ঠিত এই লড়াইয়ে শেষ পর্যন্ত হাসি ফুটেছে লিওনেল মেসিদের মুখে।

ম্যাচ শুরুর ১৬তম মিনিটেই সান্তিয়াগো মোরালেসের চমৎকার ফিনিশিংয়ে লিড নেয় মায়ামি। তবে সেই স্বস্তি খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। গোল হজমের ঠিক পরের মিনিটেই ইনদেলপেনদিয়েন্তের পক্ষে গোল করে প্যাট্রিক মার্কাডো ম্যাচে ১-১ সমতা ফেরান। প্রথমার্ধের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

খেলার প্রথমার্ধে সাইড বেঞ্চে বসে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে প্রবেশ করেন ইন্টার মায়ামির প্রাণভোমরা লিওনেল মেসি। তাঁর উপস্থিতিতে দলের আক্রমণভাগে নতুন গতির সঞ্চার হয়। ম্যাচের ৭০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে পুনরায় এগিয়ে দেন এই ফুটবল মহাতারকা। চলতি নতুন মৌসুমে এটিই মেসির প্রথম গোল হিসেবে নথিবদ্ধ হলো। তাঁর এই জয়সূচক গোলের সুবাদেই ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মায়ামি।


আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সিকান্দার রাজার অনন্য কীর্তি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পরাজয় সত্ত্বেও জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার জন্য ম্যাচটি ব্যক্তিগত অর্জনের এক বিশেষ স্মারক হয়ে থাকবে। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরল এক ‘ডাবল’ মাইলফলক স্পর্শ করে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন তিনি। বৃহস্পতিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার এইটের এই ম্যাচে এমন অভাবনীয় কৃতিত্ব অর্জন করেন এই অলরাউন্ডার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার রান এবং ১০০ উইকেটের মালিক হওয়ার গৌরব অর্জন করেছেন রাজা। ভারতের দেওয়া ২৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের ইনিংসের ১৪তম ওভারে অক্ষর প্যাটেলের বলে চার মেরে তিনি এই অভিজাত তালিকায় প্রবেশ করেন। আর্শদীপ সিংয়ের বলে সাজঘরে ফেরার আগে তিনি ২১ বলে ৩১ রানের একটি ইনিংস খেলেন, যেখানে ছিল ২টি চার ও সমান সংখ্যক ছক্কার মার। ১৩২ ম্যাচের ক্যারিয়ারে জিম্বাবুয়ে অধিনায়কের ঝুলিতে এখন ১০৪টি উইকেট এবং ৩০১৬টি রান জমা হয়েছে।

সিকান্দার রাজার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান ও উইকেটের এই জোড়া মাইলফলক ছিল কেবল মালয়েশিয়ার ক্রিকেটার বীরানদীপ সিংয়ের। ১১১টি ম্যাচ খেলে ২৬ বছর বয়সী বীরানদীপ ৩১৮০ রান এবং ১০৯টি উইকেট নিজের নামে করেছেন। ডাবল অর্জনের পাশাপাশি এই ম্যাচে আরও একটি ব্যক্তিগত রেকর্ড গড়েছেন রাজা। জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের গণ্ডি অতিক্রম করেছেন। সব মিলিয়ে এই ফরম্যাটে বিশ্বের ১৪তম ব্যাটার হিসেবে ৩ হাজার বা তার বেশি রান করার তালিকায় নাম ওঠালেন তিনি বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।


নেইমারের জোড়া গোলে জয়ে ফিরল সান্তোস

আপডেটেড ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:০৩
ক্রীড়া ডেস্ক

ব্রাজিলীয় ক্লাব ফুটবলে ভাস্কো দা গামাকে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে সান্তোস। ২-১ ব্যবধানে জেতা এই ম্যাচে নেইমারের একক নৈপুণ্য ছিল নজরকাড়া। ভিলা বেলমিরো স্টেডিয়ামে বৃহস্পতিবার দিবাগত রাতে লড়াইটি অনুষ্ঠিত হয়।

ইনজুরি কাটিয়ে ফেরার পর পূর্ববর্তী ম্যাচগুলোতে নিজেকে ফিরে পেতে লড়াই করছিলেন নেইমার। সিরি’আতে ফিরেই জোড়া গোল করার মাধ্যমে নিজের চিরাচরিত ছন্দে ফেরার জানান দিলেন এই ফরোয়ার্ড। খেলার ২৪তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে নিখুঁত এক শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে সান্তোসকে লিড এনে দেন তিনি।

গোলের পর ভাস্কো সমর্থকদের দিকে আঙুল উঁচিয়ে চুপ থাকার সংকেত দেন এই ব্রাজিলীয় তারকা। এরপর কর্নার ফ্ল্যাগের পাশে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ঢঙে নেচে গোলটি উদযাপন করেন নেইমার। মাঠের উত্তেজনা আরও বৃদ্ধি পায় থিয়াগো মেন্দেসের সঙ্গে নেইমারের পুরোনো দ্বৈরথের কারণে।

২০২০ সালের এক তিক্ত স্মৃতি নিয়ে প্রথমার্ধেই মেন্দেসের সাথে তর্কে লিপ্ত হতে দেখা যায় নেইমারকে। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে বারোসের গোলে সমতায় ফেরে ভাস্কো দা গামা। তবে দ্বিতীয়ার্ধে আবারো দৃশ্যপটে আসেন নেইমার। উইলিয়ান আরঁর চমৎকার একটি পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক লিও জারডিমের মাথার ওপর দিয়ে চিপ শটে জয়সূচক গোলটি করেন তিনি।

এই পরাজয়ে পয়েন্ট তালিকার তলানিতেই পড়ে থাকল ভাস্কো দা গামা, যারা টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো জয়ের মুখ দেখেনি। অন্যদিকে, টানা হারের বৃত্ত ভেঙে এই জয়ে টেবিলের ১৩তম স্থানে উঠে এসেছে সান্তোস।


ক্রিকেট খেলার মাঠে তর্ক, যুবকের জীবন শেষ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক তারেক রহমান (২২) নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ঘরগাঁও এলাকায়। নিহত তারেক ওই গ্রামের গাজী মিয়ার ছেলে। অপরদিকে অভিযুক্ত আতিক, তারেকের সমবয়সি ও একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঘরগাঁও গ্রামের একটি মাঠে স্থানীয় যুবকরা ক্রিকেট খেলছিলেন। খেলার সময় জোরে বল করার কারণে তারেক ও আতিকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ক্ষিপ্ত হয়ে আতিক তারেককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

পরিস্থিতি গুরুতর দেখে স্থানীয়রা তাকে দ্রুত রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকরা জরুরি পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইফতারের আগ মুহূর্তে এই হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


অলরাউন্ডারদের ‘সিংহাসন’ ফিরে পেলেন রাজা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব চলাকালীন আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে বড় ধরনের রদবদল এসেছে। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে অলরাউন্ডারদের সিংহাসন পুনরুদ্ধার করেছেন। অন্যদিকে, ব্যাটার ও বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের দুই তারকা অভিষেক শর্মা ও বরুন চক্রবর্তী। বিশ্বকাপের লড়াই যত জমে উঠছে, র‍্যাঙ্কিংয়ের সমীকরণেও তার প্রতিফলন স্পষ্ট হয়ে উঠছে।

জিম্বাবুয়েকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সুপার এইটে তোলার পেছনে বড় ভূমিকা রেখেছেন সিকান্দার রাজা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে তিনি পাকিস্তানের সাইম আইয়ুবকে টপকে আবারও বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি অলরাউন্ডার হয়েছেন। বর্তমানে ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে রাজা শীর্ষে রয়েছেন, যেখানে সাইম ২৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে নেমে গেছেন। এছাড়া অলরাউন্ডারদের তালিকায় ভারতের শিবম দুবে এবং আফগানিস্তানের মোহাম্মদ নবীও নিজেদের অবস্থানের উন্নতি ঘটিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন।

ব্যাটসম্যানদের তালিকায় ভারতের অভিষেক শর্মা তাঁর শীর্ষস্থান ধরে রেখেছেন ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে, যদিও চলতি বিশ্বকাপে তাঁর ব্যাটে বড় কোনো রান নেই। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ফিল সল্টের সঙ্গে তাঁর ব্যবধান এখন ৬১ পয়েন্টের। পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান টুর্নামেন্টের অন্যতম সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে তৃতীয় স্থানে উঠে এসেছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার উদীয়মান তারকা ডেভাল্ড ব্রেভিস এবং ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক বড় ধরনের উন্নতি করে র‍্যাঙ্কিংয়ের প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে ব্রুক ১৮তম অবস্থানে উঠে এসেছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে বরুন চক্রবর্তী শীর্ষস্থানে থাকলেও বেশ কয়েকজন বোলার অবিশ্বাস্য উন্নতি করেছেন। দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশ ২১ ধাপ এগিয়ে এক লাফে তৃতীয় স্থানে উঠে এসেছেন, যা টুর্নামেন্টে তাঁর বোলিং প্রভাবের প্রমাণ দেয়। ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড এবং ভারতের যশপ্রীত বুমরা যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে জায়গা পেয়েছেন। স্পিন বিভাগে গুড়াকেশ মোতিও বড় ধরনের উন্নতি করে শীর্ষ বিশের কাছাকাছি পৌঁছে গেছেন। সব মিলিয়ে বিশ্বকাপের সুপার এইট পর্ব শেষ হওয়ার আগেই বিশ্ব ক্রিকেটের ব্যক্তিগত অর্জনের তালিকায় ব্যাপক ওলটপালট লক্ষ্য করা যাচ্ছে।


বসুন্ধরা কিংস ছেড়ে ইংলিশ ক্লাবে যোগ দিলেন কিউবা মিচেল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

বাংলাদেশী তরুণ ফুটবলার কিউবা মিচেল আবারও ইংল্যান্ডের চিরচেনা ফুটবল আঙিনায় ফিরে গেছেন। গত বছর বড় আশা নিয়ে তিন বছরের দীর্ঘমেয়াদী চুক্তিতে দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসে যোগ দিলেও, শেষ পর্যন্ত প্রতিকূল আবহাওয়া এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পেরে মাত্র ৬ মাসের মাথায় ক্লাব ছাড়েন এই ২০ বছর বয়সী মিডফিল্ডার। গত ৩ জানুয়ারি পারস্পরিক সমঝোতায় বসুন্ধরার সঙ্গে চুক্তি বাতিলের পর তিনি ইংল্যান্ডে পাড়ি জমান এবং সম্প্রতি দেশটির সপ্তম স্তরের দল গ্লুস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

সান্ডারল্যান্ড ও বার্মিংহাম সিটির মতো নামী ক্লাবের বয়সভিত্তিক একাডেমি থেকে উঠে আসা কিউবা মিচেল তাঁর এই নতুন পদক্ষেপকে ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন। গ্লুস্টার সিটিতে যোগ দিয়ে তিনি নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং দলের সাফল্যে সর্বোচ্চ অবদান রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে গ্লুস্টার সিটি দক্ষিণ প্রিমিয়ার বিভাগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং পরবর্তী স্তরে উন্নীত হওয়ার দৌড়ে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। কিউবা আশা করছেন, তাঁর অভিজ্ঞতা দিয়ে মৌসুমের বাকি সময়ে ক্লাবের লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারবেন।

বাংলাদেশে কাটানো সংক্ষিপ্ত সময়টি কিউবা মিচেলের ক্যারিয়ারে এক বিশেষ অধ্যায় হয়ে থাকবে। এখানে খেলেই তিনি প্রথমবারের মতো কোনো দেশের প্রথম সারির লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেন এবং জাতীয় দলে অভিষেকের সুযোগ পান। গত নভেম্বরে নেপালের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে তাঁর অভিষেক হয়। এছাড়া ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়েও তিনি মাঠে ছিলেন, যা ছিল দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। কিউবা জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলা এবং আন্তর্জাতিক ম্যাচ জয়ের এই অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে অনেক শক্তিশালী ও আত্মবিশ্বাসী করেছে, যা ইংল্যান্ডের ফুটবলে তাঁকে আরও ভালো করতে সাহায্য করবে। সব মিলিয়ে, এক নতুন চ্যালেঞ্জ নিয়ে আবারও বিলেতের মাঠে নিজের মেধা প্রমাণের সুযোগ পাচ্ছেন এই প্রতিভাবান ফুটবলার।


মোনাকোর বিপক্ষে নাটকীয় ড্র, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের শিরোপাজয়ী পিএসজি এবার বেশ ঘাম ঝরিয়েই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করল। প্লে-অফ পর্বের দ্বিতীয় লেগের লড়াইয়ে আরেক ফরাসি ক্লাব মোনাকোর সাথে ২-২ গোলে ড্র করলেও, প্রথম লেগের ৩-২ ব্যবধানের জয়টি লুইস এনরিকের দলকে শেষ ষোলোতে পৌঁছে দিয়েছে। দুই লেগ মিলিয়ে ৫-৪ অ্যাগ্রিগেটে এগিয়ে থেকে মাঠ ছাড়ে প্যারিসিয়ানরা। তবে পিএসজির এই অগ্রযাত্রায় বড় ভূমিকা রেখেছে মোনাকো মিডফিল্ডার মামাদু কুলিবালির দেখা লাল কার্ড, যা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

সারা ম্যাচজুড়ে পিএসজির আধিপত্য থাকলেও মাঠের লড়াই ছিল সমানে সমান। প্যারিসের দলটির দখলে ৬৮ শতাংশ বল থাকলেও প্রথমার্ধে মাঘনেশ অ্যাকলিউশের গোলে লিড নিয়ে এনরিকের শিষ্যদের চাপে ফেলে দিয়েছিল মোনাকো। ম্যাচের ৫৮ মিনিটে কাভারৎস্খেলিয়াকে ফাউল করে কুলিবালি দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মোনাকো। এর আগপর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ মোনাকোর হাতেই ছিল। তবে একজন খেলোয়াড় কমে যাওয়ার সুযোগ নিতে দেরি করেনি পিএসজি। লাল কার্ডের ঠিক পরের মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করে সমতা ফেরান অধিনায়ক মার্কিনিয়োস। এর ৬ মিনিট পর খিচা কাভারৎস্খেলিয়া গোল করে পিএসজিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। যোগ করা সময়ে মোনাকোর জর্ডান তেজে গোল করে ম্যাচ ড্র করলেও শেষ রক্ষা হয়নি তাদের।

মোনাকোর কোচ সেভাস্তিয়েন পোকোগনলি ম্যাচ শেষে তাঁর ক্ষোভ লুকাতে পারেননি। তাঁর মতে, কুলিবালির লাল কার্ডই ছিল ম্যাচের মূল টার্নিং পয়েন্ট। তিনি দাবি করেন, মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখানো ছিল একটি কঠোর এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। যদিও ১০ জন নিয়ে পিএসজির মতো দলের বিপক্ষে ড্র করতে পারায় তিনি খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করেছেন। তাঁর মতে, তারকাবহুল পিএসজির দুর্বলতাগুলো তাঁরা ঠিকই খুঁজে বের করেছিলেন, কিন্তু ভাগ্য সহায় ছিল না।

অন্যদিকে, পিএসজি কোচ লুইস এনরিকে স্বীকার করেছেন যে ম্যাচটি তাঁদের জন্য মোটেও সহজ ছিল না। বিশেষ করে প্রথমার্ধে মোনাকোর দাপটের সামনে তাঁর দল কিছুটা দিশেহারা হয়ে পড়েছিল। তবে দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতায় তিনি সন্তুষ্ট। গত মৌসুমে ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জেতা পিএসজি এবার প্লে-অফ থেকে বিদায়ের শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত সেরা ১৬ দলের মধ্যে জায়গা করে নিতে সক্ষম হলো। এখন নকআউট পর্বে নিজেদের পুরনো দাপট ফিরিয়ে আনাই হবে এনরিকের মূল লক্ষ্য।


banner close