বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
২৬ চৈত্র ১৪৩২

একাধিক পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নেবে বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৩ ১১:১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২১জন শিক্ষকসহ মোট ২৬জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে বিভিন্ন বিভাগ ও দপ্তরে। আগ্রহীরা আগামী ১৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। সোমবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



১. ১
সহযোগী অধ্যাপক: ০১টি স্থায়ী পদ
গ্রেড-৪, জাতীয় বেতন স্কেল-২০১৫
অর্থনীতি বিভাগ- (০১টি)
(ক) সহযোগী অধ্যাপক পদে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক
পদে ০৫ (পাঁচ) বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ মোট ১০(দশ) বছরের শিক্ষকতা/ গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে
এবং স্বীকৃত জার্নালে সহকারী অধ্যাপক হিসেবে ০৩ (তিন) টি সহ মোট ০৫ (পাঁচ)টি প্রকাশনা থাকতে হবে।
(খ) এমফিল অথবা সমমান ডিগ্রিধারীদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে ০৪ (চার) বছরের
শিক্ষকতার অভিজ্ঞতাসহ মোট ০৮(আট) বছরের শিক্ষকতা/গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বীকৃত জার্নালে সহকারী
অধ্যাপক হিসেবে ০৩(তিন)টি সহ মোট ০৫(পাঁচ)টি প্রকাশনা থাকতে হবে।
(গ) পিএইচডি অথবা সমমান ডিগ্রিধারীদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে ০৩(তিন) বছরের
শিক্ষকতার অভিজ্ঞতাসহ মোট ০৭(সাত) বছরের শিক্ষকতা/গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বীকৃত জার্নালে সহকারী
অধ্যাপক হিসেবে ০৩(তিন)টি সহ মোট ০৫(পাঁচ)টি প্রকাশনা থাকতে হবে।
(ঘ) শিক্ষক হিসেবে অতিরিক্ত অভিজ্ঞতা ও দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে ছাত্রছাত্রীদের
সামগ্রিক শিক্ষা ও শিক্ষা আনুষঙ্গিক কর্মকান্ড পরিচালনায় অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে।
(ঙ) শিক্ষাগত যোগ্যতার কোনো পর্যায়ে ৩য় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

২. ২
সহকারী অধ্যাপক: ০১টি স্থায়ী পদ
গ্রেড-৬, জাতীয় বেতন স্কেল-২০১৫
সমাজকর্মবিভাগ-(০১টি)
সহকারী অধ্যাপক পদে আবেদনকারী প্রার্থীর এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয়টিতে প্রথম বিভাগ
অথবা জিপিএ ৪.০০ (স্কেল: ৫.০০) থাকতে হবে।সংশ্লিষ্ট বিষয়ে (সমাজকর্ম/ সমাজকল্যান), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় কমপক্ষে যে কোনো একটিতে ১ম শ্রেণি থাকতে হবে এবং শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে ৩য় শ্রেণি
গ্রহণযোগ্য নয়। সিজিপিএ’র ক্ষেত্রে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় উভয়টিতে কমপক্ষে ৩.৫০ (স্কেল-৪.০০)
থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া যেতে পারে। প্রার্থীর স্বীকৃত জার্নাল বা বইয়ে
অন্তত ১টি প্রকাশনা থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে অথবা স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে অন্তত ৩ (তিন) বছরের
শিক্ষকতা/গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
৩. ৩
প্রভাষক: ১৪টি স্থায়ী পদ

গ্রেড-৯, জাতীয় বেতন স্কেল-২০১৫
আইন বিভাগ(০২টি), ইংরেজি বিভাগ (০২টি),
বাংলা বিভাগ (০১টি), একাউন্টিং এন্ড
ইনফরমেশন সিস্টেমস বিভাগ (সিএসই ১ টি এবং
গণিত ১টি), পদার্থবিজ্ঞান বিভাগ (০২টি), ভূতত্ত্ব
ও খনিবিদ্যা বিভাগ (০১টি), অর্থনীতি বিভাগ
(০১টি), লোক প্রশাসন বিভাগ-(০১টি),
সমাজকর্ম বিভাগ(০২টি)
(ক) প্রভাষক পদে আবেদনকারী প্রার্থীর এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয়টিতে জিপিএ পদ্ধতি
প্রবর্তনের পূর্বেপাসের ক্ষেত্রে প্রথম বিভাগ থাকতে হবে। জিপিএ পদ্ধতি প্রবর্তনের পরে পাসের ক্ষেত্রে এসএসসি ও
এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয়টিতে জিপিএ ৪.০০ (স্কেল: ৫.০০) থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে (স্ব স্ব বিষয়ে)
স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় কমপক্ষে যে কোনো একটিতে প্রথম শ্রেণি থাকতে হবে এবং শিক্ষাজীবনের
কোনো ক্ষেত্রে ৩য় শ্রেণি গ্রহণযোগ্য নয়। সিজিপিএ’র ক্ষেত্রে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় উভয়টিতে
কমপক্ষে ৩.৫০ (স্কেল ৪.০০) থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকলে অন্যান্য শিক্ষাগত যোগ্যতার যে
কোন একটি শর্ত শিথিল করা যেতে পারে।
(খ) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমেস বিভাগে আবেদনকারীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্ছিনিয়ারিং (সিএসই) অথবা গণিত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উভয়টিতে কমপক্ষে
৩.৫০ (স্কেল-৪.০০) থাকতে হবে।

৪. ৪
নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার: ১টি স্থায়ী পদ
আইসিটি সেল
গ্রেড-৬, জাতীয় বেতন স্কেল-২০১৫
(ক) সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্ছিনিয়ারিং/ইলেক্ট্রনিক এন্ড
কমিউনিকেশন ইঞ্ছিনিয়ারিং/ ইলেক্ট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্ছিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন
টেকনোলজি বা সমমানের বিষয়ে ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রি।
(খ) শিক্ষাজীবনের কোন পরীক্ষাতেই ২য় শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ ৩.০০ এর নিচে গ্রহণযোগ্য নয়।
(গ) সরকারী/আধা-সরকারী প্রতিষ্ঠান অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এ সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
(গ্রেড-৯) বা তদূর্ধ্ব পদে ন্যূনতম ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫. ৫
সহকারী রেজিস্ট্রার: ১টি স্থায়ী পদ
রেজিস্ট্রারের কার্যালয়
গ্রেড-৭, জাতীয় বেতন স্কেল-২০১৫
প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনে সকল
ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ অথবা সিজিপিএ/জিপিএ ৩.০০ থাকতে হবে। প্রার্থীর অবশ্যই ইংরেজি ও বাংলা
উভয় ভাষায় পারদর্শীতা এবং কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি কাজে
অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বিশ্ববিদ্যালয় অথবা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে প্রশাসনিক কাজে
কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে চাকুরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া যেতে পারে।
৬. ৬
কম্পিউটার অপারেটর: ১টি স্থায়ী পদ
গ্রেড-১১, জাতীয় বেতন স্কেল-২০১৫
প্রার্থীকে অনুমোদিত শিক্ষা বোর্ড হতে এইচএসসি/সমমানের পরীক্ষায় পাসসহ কম্পিউটারে ডিপ্লোমা পাস/ কম্পিউটার
অপারেটিংয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে বিশেষভাবে পারদর্শী হতে হবে। শিক্ষাজীবনের সকল পর্যায়ে কমপক্ষে
২য় বিভাগ/সমমানের জিপিএথাকতে হবে।

৭. ৭
অফিস সহকারী-কাম-কম্পিউটার টাইপিস্ট:
১ টি স্থায়ী পদ, সমাজকর্ম বিভাগ
গ্রেড -১৬, জাতীয় বেতন স্কেল- ২০১৫
প্রার্থীকে অনুমোদিত শিক্ষা বোর্ড হতে এইচএসসি/সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। কম্পিউটার অপারেশন কোর্সে
প্রশিক্ষণ প্রাপ্ত এবং প্রার্থীর কম্পিউটার টাইপিং স্পিড মিনিটে ইংরেজিতে ন্যূনতম ৩০ এবং বাংলায় ন্যূনতম ২৫ শব্দ
হতে হবে। শিক্ষাজীবনের সকল ক্ষেত্রে কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ ২.৫ থাকতে হবে।

৮. ৮
অফিস সহায়ক: ১ টি স্থায়ী পদ
গ্রেড-২০, জাতীয় বেতন স্কেল ২০১৫
সমাজকর্ম বিভাগ- ১ টি
প্রার্থীকে কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে এসএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ/
সিজিপিএ ২.০ থাকতে হবে।

আবেদনের নিয়মাবলী

(ক)
আবেদনকারীকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম থেকে ডাউনলোড করে অথবা বরিশাল বিশ্ববিদ্যালয়, কর্ণকাঠী, বরিশাল সদর, বরিশাল এর ডিসপ্যাচ শাখা থেকে ফরম প্রতি
৫০/-(পঞ্চাশ) টাকা দিয়ে ফরম সংগ্রহ ও পূরণ পূর্বক সংশ্লিষ্ট কাগজপত্রসহ গ্রেড-৪ ভুক্ত পদের জন্য ১১ (এগার) সেট, গ্রেড-৫ থেকে গ্রেড-৯ ভুক্ত পদের জন্য ০৮(আট) সেট এবং গ্রেড-১১ থেকে গ্রেড-
২০ ভুক্ত পদের জন্য ০৩ সেট আবেদনপত্র রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয়, কর্ণকাঠী, বরিশাল সদর, বরিশাল-৮২৫৪ বরাবর দাখিলকরতে হবে। আবেদনের সময়সীমা:১৬/০৫/২০২৩ খ্রিস্টাব্দ।

(খ)
প্রার্থীকে আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণির গ্রেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে- (১) শি‣াগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র এবং প্রশি‣ণ ও
অভিজ্ঞতা (যদি থাকে) সংক্রান্ত সনদের ছায়ালিপি; (২) মূল আবেদনপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪ কপি রঙিন ছবি ও প্রতি সেটের সাথে ১ কপি রঙিন ছবি; (৩)
অনলাইনে সম্পন্নকৃত জন্ম সনদপত্র/ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ছায়ালিপি।

(গ) চাকুরিতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
(ঘ) ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ এবং নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না।

(ঙ) আবেদনকালে প্রার্থীর আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার যে তথ্য দেয়া হবে চাকুরিতে যোগদানের পর পূর্বে অর্জিত এর অতিরিক্ত কোন যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ গ্রহণ করা হবে না।
(চ) আবেদনপত্রের সাথে ট্রেজারার, বরিশাল বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা থেকে ৪র্থ থেকে ৯ম গ্রেডের জন্য ৬০০/- টাকা, ১১তম গ্রেডের জন্য ৩০০/- টাকা
১৬তম গ্রেডের জন্য ২০০/- টাকা, ২০তম গ্রেডের জন্য ১০০/- টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।

(ছ) প্রত্যেক প্রার্থীকে তার প্রার্থিত পদের নাম ও বিভাগ প্রেরিত আবেদনপত্রের খামের উপরে স্পষ্ট অক্ষরে লিখতে হবে।
(জ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে। একই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধির
ক্ষমতা সংরক্ষণ করে।
(ঝ) গ্রেড-৭ থেকে গ্রেড-৪ভুক্ত পদসমূহ ব্যতীত সকল পদে আবেদনকারীর বয়সসীমা ১৬/০৫/২০২৩ তারিখ পর্যন্ত সর্বাধিক ৩০ বছর হতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের জন্য এই শর্ত শিথিলযোগ্য।
(ঞ) অভ্যন্তরীণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীগণ অভ্যন্তরীণ প্রার্থী হিসেবে গণ্য হবে এবং৬ ও ৭ নং ক্রমিকের পদের জন্য তাদের
বয়সসীমার শর্ত শিথিল থাকবে। উক্ত প্রকল্পে চাকুরির অভিজ্ঞতা এই বিজ্ঞাপনে প্রদত্ত অভিজ্ঞতার শর্ত পূরণ করবে।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে িি.িনঁ.ধপ.নফ এই ঠিকানায় গিয়ে আবেদন করা যাবে।


প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই: ববি হাজ্জাজ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশে চলমান হামের প্রাদুর্ভাব এবং জ্বালানি সংকটের প্রেক্ষাপটে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখা বা অনলাইন ক্লাসে যাওয়ার বিষয়ে এই মুহূর্তে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্পষ্ট করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনলাইন ক্লাসের পথে হাঁটবে না, বরং সশরীরে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার পক্ষেই অবস্থান করছে। স্কুল বন্ধের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতেই মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, আগামী জুন-জুলাই মাস নাগাদ শিক্ষা ক্ষেত্রে বেশ কিছু নতুন ও যুগোপকারী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে সরকার। মূলত সেই নতুন পদক্ষেপগুলোর মাঠপর্যায়ের প্রস্তুতি এবং বিদ্যালয়ের বর্তমান অবস্থা যাচাই করতেই এই ঝটিকা পরিদর্শনে নেমেছেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। বিশেষ করে শিক্ষার্থীদের ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার কর্মসূচি এবং সামগ্রিক স্বাস্থ্যগত উন্নয়নের বিষয়ে তিনি বিস্তারিত খোঁজখবর নেন। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং আধুনিকায়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সরকার প্রতিটি বিদ্যালয়ের ভৌত অবকাঠামো সংস্কারের ওপর জোর দিচ্ছে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর জন্য সরাসরি ক্লাস বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে মনে করছে মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী শিক্ষকদের নির্দেশ দিয়েছেন যাতে নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার বিষয়েও পাঠ দেওয়া হয়। জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎসাশ্রয়ী হওয়া সত্ত্বেও শিক্ষা কার্যক্রমে যাতে ব্যাঘাত না ঘটে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আরও বলেন, ‘প্রাথমিক স্তরের শিশুদের জন্য অনলাইন ক্লাস খুব একটা ফলপ্রসূ হয় না, তাই মন্ত্রণালয় সশরীরে উপস্থিত থেকে পাঠদানকেই অগ্রাধিকার দিচ্ছে। অভিভাবকদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি সরকারের সর্বোচ্চ বিবেচনায় রয়েছে এবং পরিস্থিতির অবনতি হলে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

আপাতত নিয়মিত স্কুল চালিয়ে যাওয়ার পাশাপাশি নতুন শিক্ষাক্রম ও উন্নয়ন প্রকল্পের কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের এই নিয়মিত পরিদর্শনের মাধ্যমে শিক্ষার মাঠপর্যায়ের চিত্র সরাসরি সরকারের উচ্চপর্যায়ে প্রতিফলিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


উচ্চশিক্ষার মান ও র‍্যাঙ্কিং উন্নয়নে সহযোগিতায় আগ্রহী ব্রিটিশ কাউন্সিল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল। গত ২ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের একটি প্রতিনিধিদল এই আগ্রহের কথা জানায়।

ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বসের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকে স্টিফেন ফোর্বস বলেন, ‘বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিকীকরণ, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, একাডেমিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনে ব্রিটিশ কাউন্সিল সহযোগিতা করতে আগ্রহী। পাশাপাশি গবেষণা সহযোগিতা, ট্রান্সন্যাশনাল এডুকেশন নীতিমালা প্রণয়ন এবং ইংরেজি ভাষা শিক্ষার উন্নয়নেও সহায়তা দেওয়া হবে।’

প্রতিনিধিদল জানায়, দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণ মডিউল তৈরির কাজ ইতোমধ্যে শুরু করেছে ব্রিটিশ কাউন্সিল। বর্তমানে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের আওতায় প্রায় পাঁচ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমকে আরও টেকসই করতে তারা ‘মাস্টার ট্রেইনার’ তৈরির ক্ষেত্রেও কারিগরি সহায়তা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে।

সহযোগিতার এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং গুণগত শিক্ষা নিশ্চিত করতে ইউজিসি কাজ করে যাচ্ছে। শিক্ষার পরিবেশ উন্নয়ন, আন্তর্জাতিক মানের গ্রাজুয়েট তৈরি এবং শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।’ তিনি আরও জানান, দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে, যাদের প্রত্যাশা পূরণ ইউজিসির অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

অধ্যাপক মামুন আহমেদ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাঠ্যক্রমে সততা, মানবিকতা ও দেশপ্রেমের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে নিয়মিত কর্মশালা ও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এ ছাড়াও শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করতে তাদের ‘সফট স্কিল’ উন্নয়নে ইউজিসি বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকার শেষে ইউজিসি চেয়ারম্যান যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা পরিচালনা, উদ্ভাবনী ধারণা বিনিময় এবং ভিজিটিং প্রফেসর নিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক একাডেমিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান। এই উদ্যোগ বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছে উভয় পক্ষ।


প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাবনা দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। প্রস্তাবে বলা হয়েছে, সংগীত শিক্ষক নির্বাচিত করবে সংস্কৃতি মন্ত্রণালয়ে, আর বেতন-ভাতা দেবে শিক্ষা মন্ত্রণালয়।’

গত বছরের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এতে অন্যান্য বিষয়বস্তুর পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল। তবে বিভিন্ন পক্ষের দাবির প্রেক্ষিতে নভেম্বরে আরেকটি গেজেটে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেয় অন্তর্বর্তী সরকার।


স্কুলপর্যায়ে অনলাইন ও সশরীরে ক্লাসের সমন্বয়ের ভাবনা সরকারের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী। ইতোমধ্যে স্কুলগুলোতে অনলাইন ও সশরীরে সরাসরি উপস্থিতির সমন্বয়ে একটি ‘হাইব্রিড’ বা মিশ্র পদ্ধতির ক্লাস ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা চলছে।

মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুলপর্যায়ে অনলাইন-সশরীরে এই দুই ব্যবস্থার সমন্বয়ে ক্লাস চালুর বিষয়ে আলোচনা চলছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়টি উপস্থাপন করা হবে। সেখানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এর আগে গতকাল শিক্ষা খাতকে ‘ইবাদতখানা’ হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সৃষ্ট প্রতিটি ভালো ফল সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত, যা শিক্ষককে দীর্ঘ মেয়াদে উপকৃত করে। শিক্ষকদের এই দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামী দিনের বাংলাদেশ গঠনের যে আহ্বান জানানো হয়েছে, তা কোনো ব্যক্তি বা সরকারের একক এজেন্ডা নয়; বরং এটি একটি জাতীয় অঙ্গীকার। এই লক্ষ্য অর্জনে শিক্ষকদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ।

শিক্ষাব্যবস্থার বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা শেষ করলেও শিক্ষা বোর্ডগুলো এই দুটি পাবলিক পরীক্ষা সেই বছরের ডিসেম্বরে না নিয়ে পরবর্তী বছরের এপ্রিল ও জুনে নিয়ে থাকে। এ কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতির কারণ।


ইডেন মহিলা কলেজে ফের উচ্চমাধ্যমিক চালু হচ্ছে

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ইডেন মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা পারভীন। তিনি বলেন, ‘আমাদের কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায় কখনো বন্ধ হয়নি। বেশ কয়েক বছর আগে এটি স্থগিত করা হয়েছিল। তা পুনরায় চালু করতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলাম।’

অধ্যক্ষ আরও বলেন, ‘এর পরিপ্রেক্ষিতে গত রোববার মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি। সেখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠদান কখন ও কেন বন্ধ হয়েছিল এবং বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান পুনরায় চালু করা হলে সরকারের অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হবে কিনা তা জানতে চাওয়া হয়েছে।’

কলেজটির স্থগিত থাকা উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদান চালু করতে অতিরিক্ত কোনো খরচ হবে না বলেও মনে করছেন অধ্যাপক হোসনে আরা পারভীন।

এই অধ্যাপকের ভাষ্য, ‘উচ্চ মাধ্যমিকের ক্লাস নতুন করে শুরু করতে কোনো খরচ হওয়ার কথা না। আর কবে থেকে ইডেন মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠদান স্থগিত আছে সে তথ্যটিও আমরা বোর্ডের (ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড) কাছ থেকে সংগ্রহ করব।’

এসব তথ্য সংগ্রহ করে তা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে প্রস্তাব আকারে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হবে বলেও জানান অধ্যক্ষ।

গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা থেকে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষকে চিঠি পাঠানো হয়। ইডেন মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান কার্যক্রম পুনরায় চালু করার অনুমতি চেয়ে গত ৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন অধ্যক্ষ।


এইচএসসি পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু!

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এই সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন দেবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার অনুমতি পেলে আনুষ্ঠানিকভাবে সময়সূচী বা রুটিন প্রকাশ করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে একজন বোর্ড চেয়ারম্যান জানান, এইচএসসি পরীক্ষার সময় ঘনিয়ে আসায় তারিখ নির্ধারণের জন্য এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ৭ জুন থেকে পরীক্ষা আয়োজনের পক্ষে মত দিয়েছেন। গতকাল সংসদ অধিবেশন চলায় শিক্ষামন্ত্রী সভায় উপস্থিত ছিলেন না, তাই তার দপ্তরের চূড়ান্ত সই বা অনুমোদনের পর এটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।


দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। প্রায় এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবারও শ্রেণিকক্ষে ফিরবে শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি একত্রে সমন্বয় করে কলেজগুলোতে ১৮ ফেব্রুয়ারি থেকে টানা ছুটি শুরু হয়। এ ছুটি ২৫ মার্চ পর্যন্ত চলার পর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি এবং পরবর্তী সাপ্তাহিক ছুটি মিলিয়ে বিরতি আরও দীর্ঘ হয়। ফলে আগামীকাল ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস শুরু হচ্ছে।

একইভাবে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিনের ছুটি ছিল। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ মার্চ থেকে ছুটি শুরু হয়ে একই দিনে শেষ হচ্ছে। ফলে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানেই একযোগে পাঠদান শুরু হতে যাচ্ছে।

এদিকে দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পুষিয়ে নিতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রতিষ্ঠান খোলার পর টানা ১০টি শনিবারও শ্রেণিকক্ষ কার্যক্রম চালু থাকবে। এতে করে নির্ধারিত পাঠপরিকল্পনা যথাসময়ে শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই নিশ্চিতের নির্দেশ ইউজিসির

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। কমিশন সূত্রে জানা গেছে, এই সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনা পাঠানোর প্রক্রিয়াটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে আজ (২৫ মার্চ) আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। কমিশন এই উদ্যোগের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমকে অবহিত করেছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতে ডিজিটাল সেবার বিস্তার ঘটানো, শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় সহায়ক পরিবেশ তৈরি এবং প্রযুক্তিগত বৈষম্য দূর করার লক্ষ্যেই ‘ফ্রি ওয়াই-ফাই’ চালুর এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব এবং প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক মোঃ ওমর ফারুখ, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং বিডিরেন-এর সিইও মোহাম্মদ তৌরিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়া অঞ্চলে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হবে। এই উদ্যোগ বাস্তবায়নে কারিগরি সহযোগিতা প্রদান করবে বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু স্থানে এই সেবা শুরু হলেও পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা অবকাঠামোতেও এই সুবিধা সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।

সভায় ইউজিসি চেয়ারম্যান দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী-বান্ধব ডিজিটাল অবকাঠামো গড়ে তুলতে ইউজিসি, হিট প্রকল্প এবং বিডিরেন-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্ট্রোক ইন্টারভেনশন প্রশিক্ষণের জন্য ইউনিভার্সিটি অব ডান্ডির স্বীকৃতি অর্জন করেছে

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এন্ডোভাসকুলার স্ট্রোক ট্রিটমেন্ট (EVT) এবং ক্যারোটিড আর্টারি স্টেন্টিং (CAS) প্রতিষ্ঠার জন্য প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ওয়ার্ল্ড ফেডারেশন ফর ইন্টারভেনশনাল স্ট্রোক ট্রিটমেন্ট (WIST)-এর যোগ্যতা অর্জন করেছে। ইউনিভার্সিটি অব ডান্ডির ইমেজ গাইডেড থেরাপি রিসার্চ ফ্যাসিলিটি (IGTRF)-এর পরিচালক অধ্যাপক আইরিস কিউ. গ্রুনওয়াল্ড ২০২৬ সালের ১৩ মার্চ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পাঠানো এক ইমেইলে এ তথ্য জানান। এই স্বীকৃতি যৌথভাবে WIST এবং ইউনিভার্সিটি অব ডান্ডির IGTRF প্রদান করেছে।

এই স্বীকৃতি ২০২৫ সালের নভেম্বর মাসে অধ্যাপক আইরিস কিউ. গ্রুনওয়াল্ড এবং ডা. পল গাইলার কর্তৃক BMU-এর সুপার স্পেশালাইজড হাসপাতালের ক্যাথ ল্যাব পরিদর্শনের ভিত্তিতে প্রদান করা হয়েছে। ইউনিভার্সিটি অব ডান্ডি ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে BMU-এর ৬ জন অংশগ্রহণকারীর জন্য ৯ দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। পুরো স্বীকৃতি প্রক্রিয়াটি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিন ইসলাম সমন্বয় করছেন।


কম্পিউটার শিক্ষিকার অদক্ষতার প্রমাণ মিলল তদন্তে

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় জরিনা রহিম বালিকা উচ্চবিদ্যালয়ের কম্পিউটার শিক্ষিকা হাসিনা হোসেনের কম্পিউটার ব্যবহারে অদক্ষতার বিষয়ে তদন্তে সত্যতা পাওয়া গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান এই তদন্ত করেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বিষয়ে ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদন রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের উপপরিচালকের কাছে পাঠান। এ ছাড়া ওই শিক্ষিকার নিয়োগকালীন সময়ের কম্পিউটার সনদ নট্রামসের নয় বলে লিখিতভাবে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত ৩১ ডিসেম্বর কম্পিউটার শিক্ষিকা হাসিনা হোসেনের বিষয়ে ‘কম্পিউটার শিক্ষিকা জানেন না কম্পিউটার ব্যবহার’ শিরোনাম একটি গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ হলে সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মানহানি মামলা করেন ওই শিক্ষিকা।’

বিদ্যালয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গত ৩০ ডিসেম্বর তদন্তে আসেন রাজশাহীর আঞ্চলিক উপপরিচালক আব্দুর রশিদ। এ সময় শিক্ষিকা হাসিনা হোসেনের কম্পিউটার ব্যবহারে অদক্ষতার কারণে তিরস্কার করার পাশাপাশি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিতে মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেন। সে নির্দেশ মোতাবেক সম্প্রতি তদন্ত করে প্রতিবেদন পাঠান ওই কর্মকর্তা।

সূত্র জানায়, তদন্তে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা হোসেনকে ১৫ মিনিটে ২৬৫ ওয়ার্ডের ইংরেজি শব্দ লেখতে দেন, এরপর বাংলা শব্দ লেখতে দেন, পরে ক্লাস কনটেন্ট তৈরি করে ক্লাস নিতে বলেন। কিন্তু ওই শিক্ষিকা ১৫ মিনিটে ইংরেজিতে ৪০টি ওয়ার্ড লেখতে পারলেও বাংলা লেখা এবং কনটেন্ট তৈরি করে ক্লাস নিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় তিনি বর্তমান তথ্যপ্রযুক্তিতে অপারগ বলে স্বীকার করেন এবং এসব বিষয়ে শেখার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে সময় চান।

এ ছাড়া হাসিনা হোসেনের কম্পিউটার সনদ যাচাই-বাছাই পত্রে নট্রামস (বর্তমানে নেকটার) কর্তৃপক্ষ জানান, হাসিনা হোসেনের কম্পিউটার প্রশিক্ষণের সনদটি তাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়নি। এটি ভাঙ্গুড়া বাজারের শরৎনগর রেইনবো কম্পিউটার সিস্টেম নামে একটি প্রশিক্ষণ কেন্দ্রের নামে দেওয়া হয়েছে। অথচ ১৯৯৫ সালের এমপিও নীতিমালা অনুযায়ী কম্পিউটার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অবশ্যই নট্রামস অথবা সরকার নির্ধারিত প্রতিষ্ঠান থেকে সনদধারী হতে হবে আবেদকারীকে।

এ বিষয়ে রেইনবো কম্পিউটার সিস্টেমের প্রশিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘হাসিনা হোসেন নট্রামসের সার্টিফিকেটের জন্য প্রশিক্ষণ দেয়নি। তিনি আমার কাছ থেকে সার্টিফিকেট নিয়েছেন। অনেকেই কোম্পানিতে চাকরি করবেন বলে আমার কাছ থেকে সার্টিফিকেট নেন। কিন্তু এটা দিয়ে হাসিনা হোসেন যে শিক্ষকতার চাকরি করবেন সেটা আমার জানা ছিল না। এ সময় হাসিনা হোসেনকে তার কেন্দ্রের দেওয়া সার্টিফিকেটের লিখিত নথি দেখতে চাইলে তিনি কোনো নথি দেখাতে পারেননি।’

এ বিষয়ে হাসিনা হোসেন বলেন, ‘কম্পিউটারের বিষয়ে আমাকে কোনো প্রশ্ন করে বিব্রত করবেন না।’ এ বিষয়ে ঊর্ধ্বতন দপ্তর জানে বলে ফোন কেটে দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান বলেন, ‘উপপরিচালক স্যারের নির্দেশ মোতাবেক হাসিনা হোসেনের বিষয়ে তদন্ত করা হয়। এতে হাসিনা হোসেনের কম্পিউটার ব্যবহারের বিষয়ে চরম অদক্ষতা পাওয়া যায়। এ বিষয়ে প্রতিবেদন রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে।’

রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আব্দুর রশিদ বলেন, ‘ওই শিক্ষিকার বিষয়ে প্রতিবেদন পেয়েছি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে শহরের পালকি কমিউনিটি সেন্টারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূইয়া। তিনি সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে শিক্ষকদের হয়রানি বন্ধ এবং তাদের অধিকার বাস্তবায়নের আশা প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষকদের সঠিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলবাড়ীয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. আব্দুর রাজ্জাক, জেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিয়াম উদ্দিন খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর যুব বিভাগ জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খান, ফুলবাড়ীয়া কলেজের প্রভাষক মোহাম্মদ আফতাব উদ্দিন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, রূপালী ব্যাংক ফুলবাড়িয়া শাখার ম্যানেজার রেজাউল করিম, সংগঠনটির উপজেলা শাখার নির্বাহী সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক ও অত্র সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোতালেব হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার নীতিনির্ধারণী চেয়ারম্যান জহিরুল ইসলাম মাসুদ।


অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো মৌমিতার রহস্যগল্পের বই ‘অপার্থিব’

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

এবারের অমর একুশে বইমেলা-তে প্রকাশিত হয়েছে তরুণ লেখক মৌমিতার নতুন বই ‘অপার্থিব’। রহস্যগল্পভিত্তিক এই বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের শব্দ চাষ প্রকাশ-এর স্টল (নং–৬১৪)-এ।

জানা গেছে, ‘অপার্থিব’ মূলত রহস্যঘেরা কিছু গল্প নিয়ে রচিত, যেখানে বাস্তবতা ও অজানার সীমারেখা মিলেমিশে এক ভিন্ন অনুভূতির জগৎ তৈরি করেছে।

লেখক মৌমিতা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ-এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চায়ও তিনি সমানভাবে সক্রিয়। তার জন্ম নীলফামারী জেলার চড়চড়াবাড়ি গ্রামে।

এবারের বইমেলায় প্রকাশিত ‘অপার্থিব’ মৌমিতার ষষ্ঠ বই। এর আগে বইমেলায় তার প্রকাশিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘হরেক রকম ছড়া’, ‘বাংলা মায়ের রূপ’, ‘ভাবনাগুলো ছন্দের তালে’, ‘সোনার চুড়ি’ এবং ‘ছায়াঘর’।

তরুণ বয়সেই ধারাবাহিকভাবে বই প্রকাশের মাধ্যমে সাহিত্য অঙ্গনে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন মৌমিতা। এবারের বইমেলায় তার নতুন বই ‘অপার্থিব’ পাঠকদের আগ্রহ কাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


তালায় মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা তালা উপজেলার কুমিরা মহিলা ডিগ্রি কলেজের মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) প্রশাসনিক ভবনে মেধাবী ছাত্রীদের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান (সাবেক এমপি) এবং শিক্ষকদের নিজস্ব অর্থায়নে গঠিত মেধাবৃত্তি ফান্ড থেকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তির প্রদান করেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মিসেস লুৎফুনারা জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ ঘোষ সরজিৎ কুমার, শিক্ষক প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান ও সকল শিক্ষক ও সাংবাদিকরা। এই মেধাবৃত্তি প্রদান প্রতি বছর চলমান থাকবে।

বৃত্তি প্রাপ্তরা হলেন, তৌফিকা তাসনিম, সুদীপা ঘোষ (বিজ্ঞান বিভাগ), অহনা খাতুন, অঙ্কিতা মণ্ডল (বাংলা বিভাগ), নিসিকা রানী ঘোষ, কাজী তহমিনা, তৃষ্ণা চক্রবর্তী, প্রভা চক্রবর্তী, স্নিগ্ধা খাতুন, সানজিদা পারভীন, প্রেমা ঘোষ, বাকিবা সুলতানা, সাদিয়া খাতুন (মানবিক বিভাগ), সুমাইয়া খাতুন, ঝুম্পা মজুমদার, জাকিয়া সুলতানা, মরিয়ম খাতুন, হোসনেয়ারা খাতুন, সালমা খাতুন (সম্মান)।


banner close