ঢাকাসহ সারাদেশে আজকের সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর,(Road Accident News) নিহত, আহতদের বর্তমান অবস্থার খবর, ছবি ও ভিডিও
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সড়ক ও জনপথ অধিদপ্তরের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম দুর্ঘটনা রোধে কার্যকর কর্মপরিকল্পনার ওপর জোর দেন এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সরকারের…
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের তীব্র ধাক্কায় অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় বাসের আরও অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার ভোর ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।…
রাজধানী ঢাকার পরিকল্পিত উন্নয়ন, সার্বিক শৃঙ্খলা এবং নাগরিক স্বস্তি ফিরিয়ে আনতে সিটি করপোরেশনের পাশাপাশি সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার রাজধানীর কলাবাগান স্টাফ কোয়ার্টার…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মাছবাহী একটি পিকআপের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী বাবা ও তাঁর ছয় বছর বয়সী শিশুকন্যা নিহত হয়েছেন। রবিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার…
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে ছিটকে খাদে পড়ে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় বাসে থাকা আরও ১৬ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা ১৮ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সীগঞ্জের শ্রীনগর…
গাজীপুরের কালীগঞ্জে তালিকাভুক্ত এক মাদক কারবারিকে গ্রেপ্তারের পর ফেরার পথে বেপরোয়া কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় এক বিএনপি নেতা প্রাণ হারিয়েছেন। শুক্রবার ভোরের দিকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সম্মুখভাগে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে অপর এক পুলিশ…
দেশে ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় পৌনে সাত বছরে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ জন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে সর্বোচ্চ ২ হাজার ৯৫৮ শিশু প্রাণ হারিয়েছে। এ ছাড়া রাস্তা পারাপার বা হাঁটার সময় পথচারী হিসেবে…
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই একটি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন।। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন যাত্রী। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ…
বিগত আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি, চরম অব্যবস্থাপনা, চাঁদাবাজি ও নৈরাজ্যের কারণে গত ১১ বছরে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬০ হাজার ৯৮০টি। এসব দুর্ঘটনায় ১ লাখ ৫ হাজার ৩৩৮ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮৪৭ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এসব তথ্য জানিয়েছে।…
গত সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৯৩টি সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের প্রাণ গেল। এসব দুর্ঘটনায় ৯৭৮ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ওই মাসে রেলপথে ৪০টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। এ ছাড়া নৌ-পথে ১৪টি দুর্ঘটনায় ১৯ জন নিহত, ৫৬ জন আহত এবং ৪৭ জন নিখোঁজ রয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি নিহত হয়েছে মোটরসাইকেল…
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উল্লাপাড়ার ঢাকা-পাকনা মহাসড়কের বালশাবাড়ী এলাকায় আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া এ দুর্ঘটনায় আরও ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন বলে জানা যায়। চিকিৎসার জন্য তাদের উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা…
ঢাকায় যানজটে নাকাল নগরবাসী। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টিসহ আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইন লঙ্ঘনের অপরাধে এক দিনে ১ হাজার ২১৩টি মামলা…
গত সাড়ে পাঁচ বছরে বাংলাদেশে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় ৮৭ হাজার ৮৮৪ কোটি ১২ লাখ টাকার মানবসম্পদের ক্ষতি হয়েছে বলে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ)। প্রতিবেদনে বলা হয়, ‘২০১৯ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত সারা দেশে মোট ৩২ হাজার ৭৩৩টি দুর্ঘটনার…
ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জনের মতো যাত্রী। যাদের মধ্যে ২৭ জনকে চিকিৎসার দেওয়ার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও…
নেত্রকোণার কলমাকান্দয় দুর্গাপূজার অঞ্জলি দিতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কলমাকান্দার সদর ইউনিয়নের হরিণধরা গ্রামে আজ শুক্রবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতরা হলেন, ঋতু তালুকদার (১৮) ও অমিত তালুকদার (৮)। ঋতু কলমাকান্দা সরকারি কলেজের শিক্ষার্থী ও অমিত হরিনধরা সরকারি…
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ অর্ধ শতাধিক যাত্রী আহত হয়েছেন। পিরোজপুর ইউনিয়নের আগমন সিএনজি স্টেশনের পাশে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতা নিয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহতদের…
সেপ্টেম্বরে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩৯২টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪২৬ জন এবং আহত হয়েছেন ৮১৩ জন। তাদের মধ্যে ৬১ জন নারী, শিশু ৫৩টি। এ সময় ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ১৭৯ জন, যা মোট নিহতের ৪২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১ দশমিক ৮৩ শতাংশ। দুর্ঘটনায় ৯৭ জন পথচারী নিহত হয়েছেন,…
আগস্ট মাসে সারা দেশে ৪৬৭টি সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এ ছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৯৮৫ জন। একই সময়ে রেলপথে ১০টি দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন দুইজন। অন্যদিকে ১৩টি নৌ দুর্ঘটনায় ৫০ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন দুইজন…
বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চার যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও তিন যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাটের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপসহকারী পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত…
সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজিচালিত অটোরিক্সা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আজ রোববার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাট কুঠিরচর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এঘটনায় অন্তত আরও দুজন আহত হয়েছেন বলে জানা যায়। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে; তারা…