বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২

শখ করে সংগ্রহ

আপডেটেড ৫ নভেম্বর, ২০২২ ১৬:৩৪
শখ করে মানুষ কত কিছুই না সংগ্রহ করে। বাংলাদেশের সংগ্রাহকরা কী কী সংগ্রহ করেন তার এক ঝলক মিলবে রাজধানীর জাতীয় জাদুঘরের গ্যালারিতে আয়োজিত শখ এক্সিবিশনে। ডাকটিকিট, উদ্বোধনী স্মারক খাম, স্যুভেনিয়র শিট, বিভিন্ন যুগের স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ মুদ্রা এবং দেয়াশলাইয়ের বাক্স প্রদর্শিত হচ্ছে তিন দিনের এই প্রদর্শনীতে। তিন সংগ্রাহকের উদ্যোগে আয়োজিত প্রদর্শনী চলবে ৬ নভেম্বর পর্যন্ত। প্রতিবেদন : রায়হান হক