দুই দেশের জাতীয় নির্বাচন ও পরিবর্তিত বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলছেন কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা মনে করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর এ অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে। তারা বলছেন, করোনাভাইরাস মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সংকটের মধ্যে এ অঞ্চলের আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়টি মূলত সফরকে গুরুত্বপূর্ণ করে তুলেছে।
তিন বছর পর কাল সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এ সফর দ্বিপক্ষীয় সহযোগিতা ছাড়াও আঞ্চলিক রাজনীতি-সহযোগিতার ভবিষ্যৎ নির্ধারণ করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা দৈনিক বাংলাকে জানান, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি নানা বৈশ্বিক সংকট, বিশেষ করে মার্কিন-চীন প্রতিযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা করবেন দুই নেতা। অনেকটাই অচল আঞ্চলিক ফোরাম সার্কের প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক দক্ষিণ এশিয়ায় আশা জাগাচ্ছে। এ অবস্থায় হাসিনা-মোদি বৈঠকে দক্ষিণ এশিয়ার উপ-আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়টিও গুরুত্ব পাবে।
বাংলাদেশের পাশাপাশি ভারতীয় পক্ষেও এ সফর নিয়ে ব্যাপক আশাবাদ রয়েছে। শেখ হাসিনার সফর সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করতে গিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারত দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সফরসহ উচ্চপর্যায়ের সম্পর্ক বজায় রেখেছে। এবারের সফর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন এবং পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার ভিত্তিতে দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্ক আরও জোরদার করবে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, প্রধানমন্ত্রীর এ সফর দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে।
সফরের বিষয়ে ধারণা পেতে দৈনিক বাংলা কথা বলেছে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। তিনি বলেন, এ সফরে বড় ধরনের কোনো চুক্তি হচ্ছে না। কয়েকটি রুটিন এমওইউ স্বাক্ষর হবে। তবে শীর্ষ নেতাদের বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার সব বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। বিশেষ করে জ্বালানি, খাদ্যনিরাপত্তা, বাণিজ্য, পানিবণ্টন, সংযুক্তি ও নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীও মনে করেন, সফরটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। গত সপ্তাহে সম্পাদক পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভায় হাইকমিশনার বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও পরিবহন যোগাযোগের উন্নতি হলে শুধু ভারত-বাংলাদেশ নয়, এই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর জন্যও তা বড় ‘গেম চেঞ্জার’ হয়ে উঠবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এই সফরে ভারতের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে আলোচনা চলছে। শেষ মুহূর্ত পর্যন্ত যেগুলোর বিষয়ে দুই দেশ একমত হতে পারবে সেগুলোই স্বাক্ষর হবে।
তবে সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন মনে করেন, এ সফর থেকে বড় কোনো প্রাপ্তির সম্ভাবনা নেই। তিনি দৈনিক বাংলাকে বলেন, দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়েই আলোচনা হবে। বাংলাদেশের উদ্বেগগুলো ভারতকে জানানো হবে। তবে ভারত যে সেগুলোর সমাধান সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, এমন কোনো সম্ভাবনা নেই।
তৌহিদ হোসেন বলেন, ‘ভারতের চাওয়াগুলো আমরা (বাংলাদেশ) মোটামুটি পূরণ করেছি। ভারত তাতে খুশি। আমাদের চাওয়াগুলোর বেশির ভাগই সমাধান হয়নি। ভারত ধরে নিয়েছে, তারা যদি বাংলাদেশের ইচ্ছাগুলো পূরণ না-ও করে তাহলেও বাংলাদেশ তাদের পাশেই থাকবে। কাজেই বাংলাদেশের সমস্যা সমাধানে ভারত অতটা জরুরি প্রয়োজন বোধ করছে না।’
তবে এই সফরের রাজনৈতিক দিকটিও বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিক বিশ্লেষকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিসের (সিজিএস) পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ মনে করেন, ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের প্রতি আস্থা তৈরি হয়েছে। এর বড় কারণ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উলফার মতো বিচ্ছিন্নতাবাদীরা একসময় বাংলাদেশে আশ্রয় পেলেও আওয়ামী লীগ সরকার তা বন্ধ করেছে। ফলে ওই এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় অখণ্ডতা বজায় রাখা নিয়ে ভারতের যে চিন্তা ছিল তা শেখ হাসিনার শাসনকালে নেই। তাই হাসিনা সরকারের ওপর সে দেশের মানুষ ও রাজনীতিকদের আস্থা প্রকট।
ড. ইমতিয়াজের মতে, ভারত চাইবে বাংলাদেশে এমন একটি দল ক্ষমতায় থাকুক, যাদের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্কের যে উন্নয়ন হয়েছে তাতে যেন কোনো ভাটা না পড়ে।
তবে প্রধানমন্ত্রীর ভারত সফরে বৈশ্বিক রাজনীতির বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পাবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য ড. দেলোয়ার হোসেন।
দৈনিক বাংলাকে তিনি বলেন, গত এক যুগে বাংলাদেশ-ভারতের অংশীদারত্ব এবং সম্পর্কের যে প্রসার ঘটেছে, তা আরও এগিয়ে নেয়াই হবে প্রধান ইস্যু। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব যখন একধরনের মেরুকরণের দিকে যাচ্ছে; সেখানে চীন বা যুক্তরাষ্ট্রের ভূমিকা, অর্থাৎ আঞ্চলিক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে খোলামেলা কথাবার্তা হতে পারে।
সম্পর্কের স্বর্ণ-সময়েও চাওয়া-পাওয়ায় ভারসাম্যহীনতা
বর্তমানে বাংলাদেশ ও ভারত সম্পর্কের স্বর্ণ-সময় পার করছে বলে দাবি করে আসছেন দুই দেশের নেতারা। তার পরও গত এক দশকে ভারতের কাছ থেকে বাংলাদেশের প্রাপ্তির জায়গায় বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা।
তারা বলছেন, ভারতকে সড়কপথে ট্রানজিট দেয়া, চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর ব্যবহারের অনুমতি, ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি কিংবা বিচ্ছিন্নতাবাদীদের দমনে বাংলাদেশের সহায়তার মতো বড় সহযোগিতার বিনিময়ে দেশটির কাছ থেকে বাংলাদেশের পাওয়ার পরিমাণ তুলনামূলক কম। এক দশক ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তি না হলেও ত্রিপুরার সাব্রুম অঞ্চলের মানুষের পানির কষ্ট মেটাতে ফেনী নদীর পানি দিয়েছে বাংলাদেশ।
২০১০ সালে শেখ হাসিনার দিল্লি সফরে লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় তিন দফায় ৭ দশমিক ৮৬২ বিলিয়ন ডলার ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত মাত্র ১ বিলিয়ন ডলার ছাড় করেছে ভারত। নানা শর্তের কারণে এই অর্থ কাজে লাগানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশের কর্মকর্তারা।
তবে চুক্তির প্রায় ৪০ বছর পরে ছিটমহল বিনিময়কে বাংলাদেশের বড় প্রাপ্তি বলে ধরা হয়। ট্রানজিটের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পণ্য সরবরাহ সহজ হলেও ভারত হয়ে তৃতীয় দেশে পণ্য পাঠানোর বাধা দূর হয়নি বাংলাদেশের। এ ছাড়া সীমান্ত হত্যা নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে। ভারতের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ঘোষণা দিলেও আশানুরূপ ভারতীয় বিনিয়োগ এখনো পাওয়া যায়নি। এমনকি রোহিঙ্গা সংকটেও ভারতকে প্রত্যাশিতভাবে পাশে পায়নি ঢাকা।
স্থিতিশীলতা ও নিরাপত্তা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভারত-বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে বরাবরই স্থিতিশীলতা ও নিরাপত্তা ইস্যু গুরুত্ব পেয়েছে। তাদের মতে, শ্রীলঙ্কায় চীনের প্রভাব নিয়ে সব সময় অস্বস্তি ছিল ভারতের। সাম্প্রতিককালে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কোন্নয়নও ভাবাচ্ছে ভারতকে। ফলে সব সময়ের জন্য ভারতমুখী বাংলাদেশ দেখতে চাওয়া নয়াদিল্লি আসন্ন বৈঠকে বেইজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্কের মাত্রার বিষয়টিও তুলতে পারে। ঢাকার পক্ষ থেকে সে প্রস্তুতি রাখা হয়েছে।
এ ছাড়া আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার-পরবর্তী পরিস্থিতিও আলোচনায় আসতে পারে। সেই সঙ্গে এ অঞ্চলে বাড়তে থাকা ইসলামি জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার উপ-আঞ্চলিক শাখার বিস্তার নিয়েও আলোচনা করবে দুই দেশ।
ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় না দিয়ে সেভেন সিস্টার্স-খ্যাত ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে শান্তি ফেরানোয় বাংলাদেশের ভূমিকার কথা সব সময় স্বীকার করে আসছে প্রতিবেশী দেশটি। এ বছরের মে মাসে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সফরকালে উলফা দমনে সহযোগিতার জন্য বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশের কাছে এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখারও ওপর গুরুত্ব দেবে ভারত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত হত্যা কমে এলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। ফলে এটি নিয়েও জোর দেবে বাংলাদেশ। সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনার মাধ্যমে যাতে মানব, মাদক ও সব ধরনের চোরাচালান বন্ধের মতো বিষয়ও তোলা হবে। এ ছাড়া দুই দেশেই সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি আলোচনায় আসতে পারে।
প্রতিরক্ষা সহযোগিতা
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, এ সফরে প্রতিরক্ষা খাতে নতুন কোনো চুক্তি সই হবে না। ২০১৭ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের সময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হয়েছিল। ওই সময় ঋণচুক্তির আওতায় প্রতিরক্ষা খাতে বাংলাদেশকে ৫০ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছিল ভারত। তবে পাঁচ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ওই ঋণের সদ্ব্যবহার করেনি বাংলাদেশ।
মন্ত্রণালয় সূত্র বলছে, প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে এ বছরের আগস্টের শুরুতে দিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের প্রতিরক্ষা সংলাপে ওই ঋণচুক্তির ব্যবহারসহ সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হয়েছে।
বাণিজ্য ও জ্বালানি
বাংলাদেশ ও ভারত অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের লক্ষ্যে ‘সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা)’ বিষয়ে একটি যৌথ সমীক্ষার ফল নিয়ে দুই দেশই ইতিমধ্যে সন্তোষ প্রকাশ করেছে। দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ চুক্তির বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা।
আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক ড. দেলোয়ার হোসেন দৈনিক বাংলাকে বলেন, ‘বাংলাদেশের তুলনায় ভারতের অর্থনীতির আকার অত্যন্ত বৃহৎ এবং শক্তিশালী। ফলে বাংলাদেশের রপ্তানি এবং অভ্যন্তরীণ শিল্প যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটি বিবেচনায় রেখে সেপা চুক্তি করতে হবে। এই চুক্তির শর্তগুলো বাংলাদেশের জাতীয় ও বাণিজ্যিক স্বার্থ এবং উদীয়মান অর্থনৈতিক দেশ হিসেবে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটি মাথায় রাখতে হবে।’
গবেষণা সংস্থা সানেম-এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান মনে করেন, যথাযথ দর-কষাকষির মাধ্যমে এ চুক্তি করলে ভারতে রপ্তানি বাড়বে। একই সঙ্গে ভারতের বিনিয়োগ বাড়বে। ভারতের বিনিয়োগকারীদের উৎপাদিত পণ্য তাদের দেশে এবং বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি হবে। ফলে বাণিজ্য ঘাটতি কমবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দুই দেশের মধ্যকার ব্যাপক বাণিজ্য ঘাটতি কমাতে ভারতে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক ও অশুল্ক বাধা দূর করার বিষয়টি গুরুত্ব পাবে। বিশেষ করে পাট রপ্তানির ওপর ভারতের আরোপিত ‘অ্যান্টি-ডাম্পিং’ শুল্ক অপসারণের বিষয়টি তুলবে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, খাদ্যনিরাপত্তার বিষয়ে, বিশেষ করে গম, চাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের বিষয়টি দুই দেশের আলোচনায় গুরুত্ব পাবে। এসব পণ্য আমদানির চাহিদা ভারতকে আগাম জানানো হলে নিজেদের চাহিদা মিটিয়ে বাংলাদেশে রপ্তানির বিষয়টি বিবেচনায় রাখার আশ্বাস দিয়েছে দেশটি।
প্রধানমন্ত্রীর সফরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের নির্মাণকাজ শেষ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসছে। দুই দেশের প্রধানমন্ত্রী আগামী ৬ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এ ঘোষণা দিতে পারেন। এ ছাড়া জ্বালানি খাতে ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতার দিকে যাচ্ছে বাংলাদেশ। জানা যায়, পরিশোধিত ডিজেল আমদানি করতে ঢাকাকে প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি।
এ বিষয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে ভারত জ্বালানি খাতে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে আছে। প্রধানমন্ত্রীর সফরে আমরা তাদের সহায়তা চাইব, তাদের উদ্বৃত্ত থাকলে তাদের কাছ থেকে জ্বালানি আনার জন্য চুক্তি করতে চায় ঢাকা।’
ভারতের নেতৃত্বে বাংলাদেশ, নেপাল ও ভুটানকে নিয়ে জলবিদ্যুৎ প্রকল্প বা উপ-আঞ্চলিক এনার্জি হাব গঠন নিয়েও আলোচনা করবেন হাসিনা-মোদি। বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনতে চায়। একই সঙ্গে এই অঞ্চলে জ্বালানি নিরাপত্তা কানেকটিভিটি বিষয়টি নিয়েও যৌথভাবে কাজ করতে চায়। এ জন্য ভারতের ভূমি ব্যবহার করে নেপাল-ভুটানে যাতায়াতের সুবিধা চায় বাংলাদেশ।
অন্যদিকে কানেকটিভিটির দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দিল্লি। ১৯৬৫ সালের আগের কানেকটিভিটিতে ফিরে যাওয়ার আগ্রহ বেশি তাদের। রেলওয়ের ক্ষেত্রে আখাউড়া-আগরতলা রেল সংযোগ, খুলনা-মোংলা রেল সংযোগ এবং দুই দেশের মধ্যে নতুন ট্রেন মিতালি এক্সপ্রেস চালুতে সন্তোষ প্রকাশ করতে পারেন দুই নেতা। এ ছাড়া দুই দেশের রেলওয়ের কর্মকর্তাদের মধ্যে প্রশিক্ষণের জন্য একটি সমঝোতা প্রস্তুত করা হয়েছে।
জানা যায়, দুই শীর্ষ নেতার বৈঠকে এলওসি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে। এলওসির আওতায় তিন দফায় ৭ দশমিক ৮৬২ বিলিয়ন ডলার ঋণ দেয়ার প্রতিশ্রুতি থাকলেও এখন পর্যন্ত ১ বিলিয়ন ডলারের মতো ছাড় করেছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দুই দেশই এ বিষয়ের সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছে, যা সমাধান করে অর্থ ছাড়ের ঘোষণা আসতে পারে এই সফরেই।
আলোচনায় কুশিয়ারার পানি
দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা চুক্তির জন্য এবারও তাগিদ দেবে বাংলাদেশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে ২০১১ সাল থেকে ঝুলে থাকা তিস্তা নিয়ে এবার কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা নেই। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে,তীয় গণমাধ্যমের ত প্রধানমন্ত্রীর ভারত সফরকালে দিল্লি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তারপরও যে তিস্তা নিয়ে কোনো সুখবর আসছে না তা নিশ্চিত।
তবে দীর্ঘ ১২ বছর পরে গত ২৫ আগস্ট যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকে কুশিয়ারার নদীর পানি বণ্টনের লক্ষ্যে এমওইউ চূড়ান্ত হয়েছে। পাশাপাশি ৫৪টি অভিন্ন নদীর মধ্যে মনু, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমারের পানি বণ্টনের রূপরেখা নিয়ে সমঝোতার বিষয়টি এবার আলোচনা হবে। এ ছাড়া ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির আওতায় এই নদীর পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে দেশের যৌথ সমীক্ষার ঘোষণা আসতে পারে দুই নেতার বৈঠক শেষে।
মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের পরিবারের জন্য বৃত্তি
প্রধানমন্ত্রীর সফরসূচির তথ্য থেকে জানা গেছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ বা গুরুতর আহত ভারতীয় সশস্ত্র বাহিনীর ২০০ সদস্যের উত্তরসূরিদের মধ্যে বাংলাদেশ সরকারের ‘মুজিব স্কলারশিপ’ দেবেন শেখ হাসিনা। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের প্রত্যেক শিক্ষার্থীকে যথাক্রমে এককালীন ৫০০ এবং ১ হাজার ডলার করে দেয়া হবে। প্রসঙ্গত, বিশেষ কর্মসূচির আওতায় ২০০৬ সাল থেকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সন্তানদের বৃত্তি দিয়ে আসছে ভারত।
অন্যদিকে টেকসই উন্নয়নে নেতৃত্ব দেয়ায় শেখ হাসিনাকে পুরস্কৃত করবে দিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউট (টেরি)। সাবেক টাটা এনার্জি রিসার্চ ইনস্টিটিউট এখন টেরি নামে পরিচালিত হচ্ছে।
নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত দিয়েই সফর শুরু
সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ সেপ্টেম্বর ভারতে পৌঁছাবেন। সেখানে তাকে স্বাগত জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার দিল্লিতে হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ পরিদর্শনের মধ্য দিয়ে তার ভারত সফরের কর্মসূচি শুরু করবেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এই মাজার জিয়ারত করতেন।
সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার সকালে দিল্লির রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। পরে দিল্লির হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা একান্ত এবং প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন। এরপর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তালিকায় থাকা সমঝোতা স্মারক সই হবে। একই দিন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা।
৭ সেপ্টেম্বর ভারতের বিভিন্ন কোম্পানির সিইও এবং ব্যবসায়ী কমিউনিটির সঙ্গে শেখ হাসিনা বৈঠক করবেন। ওই দিন দুপুরে তিনি দিল্লি থেকে রাজস্থানে আজমির শরিফ দরগাহে যাবেন। সেখানে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.) মাজার জিয়ারত করবেন। ৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারত সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাবেন মন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ সরকারের শীর্ষ পর্যায়ের একদল প্রতিনিধি। থাকবেন ব্যবসায়ীদের প্রতিনিধিরাও।
এর আগে ২০১৯ সালের ৩ অক্টোবর দিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া ২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগের বছরও দিল্লি সফর করেন তিনি।
ভারতীয় পানি আগ্রাসন নিয়ে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘ভারতকেও চিন্তা করতে হবে পার্শ্ববর্তী বাংলাদেশ বন্ধু দেশ। বন্ধুত্বের সম্পর্ক কতটুকু ইতিবাচক হওয়া দরকার তা তাদের দেখা উচিত না? আমরা আশা করছি, ভারত এ ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকবে এবং বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের সঙ্গে একটি ভালো সম্পর্ক বজায় রাখবে। কোনো ধরনের আগ্রাসনের স্বীকার যেন আমাদের দেশের মানুষ না হন, সে জন্য আমরা আরও বেশি সজাগ থাকব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীও সজাগ থাকবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার সুবার বাজার সড়কের মুহুরী সেতু এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ও চ্যালেঞ্জ থাকবে উল্লেখ করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘ ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল। এখন জনগণ আমাদের নির্বাচিত করেছে, আমরাও দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করছি। এ মুহূর্তে জিরো টলারেন্সে চলে যাব বলব না। তবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ও চ্যালেঞ্জ থাকবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই চ্যালেঞ্জটুকু আমরা হাতে নিয়েছি।
তিনি আরও বলেন, ‘যেহেতু আমি নিজেও বৃহত্তর নোয়াখালীর সন্তান, সেই হিসেবে এ প্রকল্পসহ দেশের সব প্রকল্প যথাযথভাবে শেষ করা, দুর্নীতি প্রতিরোধ করা এবং দুর্নীতির ঊর্ধ্বে থেকে কাজ করা আমার নিজেরও দায়িত্ব। দায়িত্বটুকু পালন করছি খুব সতর্কতার সাথে। কোনো ধরনের প্রভাবশালীর প্রভাব, দুর্নীতি বা কেউ যেন ক্ষতি করতে না পারে সেই বিষয়ে আমরা সজাগ থাকব।
একনেকে অনুমোদিত প্রকল্প নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘এ প্রকল্পে জমি অধিগ্রহণে কেউ ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে প্রকল্পের প্রথম পর্যায়ে অধিগ্রহণ নেই। দ্বিতীয় পর্যায়ে কিছু জমি অধিগ্রহণের প্রয়োজন হলে সেটির জন্য ক্ষতিগ্রস্তদের প্রাপ্যটুকু দিয়েই কাজ করা হবে। সবমিলিয়ে এ প্রকল্প বাস্তবায়ন হলে নদীভাঙন, জলাবদ্ধতা, বাঁধের ভাঙন ও বন্যায় মানুষ যে ক্ষতির মুখে পড়েন তা থেকে রক্ষা পাবেন। সামগ্রিকভাবে এ বৃহত্তর অঞ্চলের মানুষ এটির সুফল পাবেন।’
তিনি আরও বলেন, ‘আগামী মাসের যেকোনো সময় বা মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী ফেনী এসে এ প্রকল্পের কাজের উদ্বোধন করবেন। এখানকার মানুষের সঙ্গে তিনি কথা বলবেন।’ ২০৩০ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।
এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এমএ খালেক, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, পানি উন্নয়ন বোর্ড ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এর আগে গত ১৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ অনুমোদন দেওয়া হয়। তবে প্রকল্পটির বাস্তবায়ন কাজ এখনো শুরু হয়নি।
এ প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। পরবর্তী পর্যায়ে মুহুরী ও কহুয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ এবং সিলোনিয়া নদীতেও বাঁধ নির্মাণ, নদী খনন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের দায় নেবে না ইসলামী ছাত্রশিবির। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংগঠনটি।
দাপ্তরিক খরচের বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করে রাবি শিবির সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, জিএস দাপ্তরিক কাজের কথা বলে তিন লাখ ৭০ হাজার টাকা তুলে বিভিন্ন দপ্তরের নামে খরচ দেখিয়েছেন, যা আমাদের কাছে অবাস্তব মনে হয়েছে। আমাদের প্রতিনিধিদের হিসাব অনুযায়ী, অন্য সব দপ্তর মিলে সর্বসাকুল্যে ৫০-৬০ হাজার টাকার বেশি খরচ হওয়ার কথা নয়। এভাবে অন্যান্য দপ্তরের ওপর দায় চাপিয়ে তিনি ব্যক্তিগত অনিয়ম এড়াতে পারেন না। কোন দপ্তরে কত টাকা খরচ হয়েছে, এর তথ্য-প্রমাণসহ সুনির্দিষ্ট হিসাব প্রকাশের দাবি জানাচ্ছি। সালাহউদ্দিন আম্মার আমাদের প্যানেলের না হওয়ায় তাঁর কর্মকাণ্ড ও আর্থিক হিসাবের কোনো দায় ছাত্রশিবির নেবে না।
সংবাদ সম্মেলনে রাকসু নির্বাচনের তপশিল ঘোষণাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের অন্য দাবিগুলো হচ্ছে– বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু, পূর্ণাঙ্গ ও আধুনিক মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করতে হবে।
রাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে লিখিত বক্তব্যে শিবির সভাপতি বলেন, ইতোমধ্যেই রাকসু নির্বাচনের ১০ মাস অতিবাহিত হচ্ছে। এখনই যদি পরবর্তী রাকসু নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা না যায়, তবে যথাসময়ে রাকসু বাস্তবায়নে শিক্ষার্থীদের চাওয়া পূরণ করা সম্ভব হবে না। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনই কার্যকর পদক্ষেপ নিক। শিক্ষার্থীরা যাতে প্রতিবছর রাকসু নির্বাচন পায়, এটি নিশ্চিত করতে একাডেমিক ক্যালেন্ডারে রাকসু নির্বাচনকে অন্তর্ভুক্ত করার দাবি জানাই।
১০ মাসে রাকসুর অর্জনের বিষয়ে তিনি বলেন, আপনারা দেখবেন, ক্যাম্পাসে ট্যাগিং-ফ্রেমিং বা নারী শিক্ষার্থীদের বুলিং কিন্তু আগের মতো হচ্ছে না। আগের মতো ক্যাম্পাসে মাদকের ছড়াছড়ি নেই। ক্যাম্পাসের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত হয়েছে এবং আসন বাণিজ্যের কবর রচিত হয়েছে। গেস্টরুম কালচার, গণরুম কালচার নেই। ক্যাম্পাসগুলোতে মেধা এবং সিনিয়রিটির ভিত্তিতে আসন বণ্টন হচ্ছে, যেটি সবচেয়ে বড় একটি পরিবর্তন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ বিভিন্ন হলের নির্বাচিত রাকসু প্রতিনিধি ও সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) প্রেষণে তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
অপর এক আদেশে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলামকে সচিব পদমর্যাদায় এক বছরের জন্য জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (ডিজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
অন্যদিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনকে প্রত্যাহার করে সচিব হিসেবে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) ড. রওশন আরা বেগমকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
আলাদা প্রজ্ঞাপনে অভোগ করা অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে মো. বেলাল হোসেনকে এক বছরের চুক্তিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দিয়েছে সরকার।
অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গ্রেড-১-এর প্রধান প্রকৌশলী পদে নিয়োগ পেয়েছেন তিনি। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।
বন্দরনগরী চট্টগ্রামের শিল্প এলাকাগুলোর বাতাসে এখন উদ্বেগ আর অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। রপ্তানি আয়ের অন্যতম মূল চালিকাশক্তি এই অঞ্চলের পোশাক ও শিল্প খাত আজ অভ্যন্তরীণ নানা সংকট ও আন্তর্জাতিক বাজারের টানাপোড়েনে দেয়ালে গিয়ে ঠেকেছে।
উৎপাদন ব্যয় জ্যামিতিক হারে বাড়লেও বিশ্ববাজারে পণ্যের দাম মেলেনি, উল্টো আশঙ্কাজনকভাবে কমেছে ক্রয়াদেশ। বাধ্য হয়ে অনেক কারখানা বন্ধ রাখতে হচ্ছে, যার চূড়ান্ত মাশুল গুনছেন হাজার হাজার সাধারণ শ্রমিক।
গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় ডায়িং ও বয়লারসহ কারখানার প্রধান প্রধান উৎপাদন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিকল্প হিসেবে জেনারেটর চালাতে গিয়ে আকাশচুম্বী হচ্ছে ডিজেল খরচ। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) বিজিএমইএ সহসভাপতি অঞ্জন শেখর দাশ জানান, সিইপিজেডে ৬৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে একসময় মাত্র ৬ মেগাওয়াট সরবরাহ মিলত। বর্তমানে তা বাড়িয়ে ৩৫ মেগাওয়াটে নেওয়া হলেও প্রতিদিন গড়ে ১ হাজার ৮০০ লিটার ডিজেল পুড়িয়ে কারখানা সচল রাখতে হচ্ছে। অতিরিক্ত জ্বালানি খরচের কারণে সামগ্রিক উৎপাদন ব্যয় প্রায় দ্বিগুণ বেড়ে গেছে এবং গড় উৎপাদন সক্ষমতা ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমেছে।
জ্বালানি সংকটের সঙ্গে যোগ হয়েছে উচ্চ ব্যাংক সুদ, ডলার-সংকট ও ঋণপত্র (এলসি) খোলার জটিলতা। বিজিএমইএর পরিচালক সাইফ উল্যাহ মানসুর জানান, চট্টগ্রাম অঞ্চলে একসময় প্রায় ৭০০টি পোশাক কারখানা সচল থাকলেও প্রতিকূল পরিস্থিতিতে কমতে কমতে তা এখন মাত্র ৩০০টিতে নেমে এসেছে। সংকট কতটা ঘনীভূত তার উদাহরণ দিয়ে বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী জানান, লোকসান ও জ্বালানি সংকটে টিকতে না পেরে গত ছয় মাসে তিনি নিজের ৪টি কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।
শিল্প পুলিশ-৩-এর হিসাব অনুযায়ী, গত ছয় মাসে চট্টগ্রামের ২৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে, যেখানে কর্মরত ছিলেন ৪ হাজার ৮৬৪ জন শ্রমিক। সাময়িকভাবে বন্ধ রয়েছে আরও ২৫টি কারখানা, যার ওপর নির্ভরশীল ছিলেন ২ হাজার ৪৬৮ জন। এ ছাড়া চালু থাকা প্রতিষ্ঠানগুলো থেকেও ছাঁটাই করা হয়েছে ৫৩০ জন শ্রমিককে। স্থায়ী-অস্থায়ী কারখানা বন্ধ ও ছাঁটাই মিলিয়ে মোট ৭ হাজার ৮৬২ জন শ্রমিকের কর্মসংস্থান এখন তীব্র অনিশ্চয়তার মুখে।
আন্তর্জাতিক বাজারাংশ দখলেও পিছিয়ে পড়ছে বাংলাদেশ। মার্কিন বাজারের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরে যুক্তরাষ্ট্র চীন থেকে পোশাক আমদানি ৪২.৮ শতাংশ কমালেও সেই সুযোগ বাংলাদেশ নিতে পারেনি; উল্টো বাংলাদেশ থেকে তাদের আমদানি কমেছে ৮.১ শতাংশ। বিপরীতে ভিয়েতনাম ১.৫ শতাংশ, কম্বোডিয়া ১৪.৯ শতাংশ এবং ইন্দোনেশিয়া ৫.৫ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করেছে। উদ্যোক্তাদের মতে, কাঁচামাল আমদানি থেকে পণ্য রপ্তানির অতিরিক্ত সময় (লিড টাইম), চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট ও এলসি জটিলতার কারণেই প্রতিযোগী দেশগুলোর কাছে বাজার হারাচ্ছে বাংলাদেশ।
কাজ কমে যাওয়ায় ওভারটাইম একপ্রকার বন্ধ, ফলে কর্মরত শ্রমিকদের মাসিক আয় নেমে এসেছে অর্ধেকে। আর চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক শ্রমিক। চীনা মালিকানাধীন এক প্রতিষ্ঠানের ছাঁটাই হওয়া শ্রমিক মাঈননুদ্দিন জানান, ক্রয়াদেশ নেই জানিয়ে তাদের বিদায় দেওয়া হয়েছে। নতুন কাজ এলে আবার ডাকার আশ্বাস দেওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে।
শিল্প এলাকায় অসন্তোষ এড়াতে নজরদারি ও তদারকি বাড়ানো হয়েছে বলে জানান চট্টগ্রাম শিল্প পুলিশ সুপার মাহমুদা বেগম।
তিনি বলেন, যেকোনো বিশৃঙ্খলা এড়াতে মালিক ও শ্রমিকদের মধ্যে সার্বক্ষণিক সমন্বয় রাখা হচ্ছে। তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্পষ্ট বক্তব্য, দ্রুত নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং ব্যাংকিং খাতের নীতিমালা সহজ করা না গেলে চট্টগ্রামের শিল্প খাতকে বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।
চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযানে ঢাকার ধোলাইপাড়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ঢাকার যাত্রাবাড়ি থানাধীন ধোলাইপাড় বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি ভ্যান গাড়ি তল্লাশি করে প্রায় ২ কোটি ৩ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১০১৭ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এ সময় প্রকৃত মালিক না পাওয়ায় ভ্যানচালকদের মুচলেকা নিয়ে ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘জব্দকৃত শাড়ির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটরের নিকট হস্তান্তর করা হয়।’
চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
চট্টগ্রামের রাউজানে ৮০০ বছরের পুরোনো দৃষ্টিনন্দন ঐতিহাসিক সাহেববিবি মসজিদ।এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মসজিদটি রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের হাঁড়ি মিয়া চৌধুরী বাড়িতে অবস্থিত। এ মসজিদ শুধু রাউজানেই নয়, পুরো চট্টগ্রামের একটি ঐতিহাসিক নিদর্শন ও কালজয়ী নাম।
জানা যায়, এই মসজিদটির প্রতিষ্ঠাতা হলে ওই এলাকার জমিদার আমির মোহাম্মদ চৌধুরীর সহধর্মিণী ও আলোচিত মালকা বানুর মা সাহেববিবি। ওনার নামে এই মসজিদ প্রতিষ্ঠিত।
ইতিহাস ঘেটে জানা যায়, আরাকান রাজ সভার কবি মহাকবি আলাওলের একমাত্র কন্যা সাহেববিবি (প্রকাশ সাহাবিবি) নামকরণে এই মসজিদ ‘সাহেববিবি মসজিদ’ নামে পরিচিত। জমিদার হাঁড়িমিয়া চৌধুরী বংশের আমির মোহাম্মদ চৌধুরীও তার সহধর্মিণী সাহেববিবি দম্পতির দুই কন্যা আলাকা বানু ও মালকা বানু। মালকা বানু বাংলাদেশের এক ঐতিহাসিক কালজয়ী নাম ও চরিত্র। মালকা বানু নিয়ে দেশে হয়েছে অসংখ্যা নাটক ও ছবি। মালকা বানু চট্টগ্রামের বাঁশখালির জমিদার মনু মিয়ার প্রেমে পড়ে বিয়ে করেন এবং বাঁশখালিতে বসবাস করেন। মালকা বানু আর মনু মিয়াকে নিয়ে হয়েছিল চলচ্চিত্র।
সেই ঐতিহাসিক মালকা বানুর মা সাহেববিবির নামে করা সাহেববিবি মসজিদ। যা এখনো কালজয়ী এক সাক্ষী হয়ে রয়েছে রাউজানের বুকে। স্থানীয়দের তথ্যমতে, কবরস্থানসহ মসজিদটি ৩০ শতক জমির উপর নির্মিত। বিভিন্ন কারুকাজ সংবলিত টেরাকোটার ইট ও চুন-সুরকির গাঁথুনিতে মসজিদটি নির্মিত। মসজিদের পূর্ব দেয়ালে তিনটি প্রবেশপথ। পশ্চিম দিকে গম্বুজ থেকেও উঁচু মিনার।
মসজিদের বিষয়ে নিয়ে এলাকার কয়েকজন বৃদ্ধলোক দের সাথে কথা হলে তারা বলেন, ‘ছোটবেলায় দাদার মুখে শুনেছিলাম এই মসজিদটি বহু বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল। আমার দাদাও তার দাদার মুখে শুনেছিল এটি বিদেীশ মিস্ত্রী দ্বারা শত শত বছর পূর্বে নির্মাণ করেছে।
এই মসজিদে নাকি তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোছাভাত (আঞ্চলিক শব্দ) অর্থাৎ কয়েক দিনের খাবার নিয়ে পাঁয়ে হেটে দূর-দূরান্ত থেকে মানুষ আসত নামাজ পড়ার জন্য। বাদশা মুহাম্মদ শাহ স্টেটের আমলে ডিমের আটা, চুন-সুরকি দিয়ে দেশের ২২টি গ্রামে একই রকম মসজিদ নির্মাণ করা হয়েছিল। ২২টি মসজিদের মধ্যে প্রথম নির্মাণ করা হয়েছিল সাহেববিবি মসজিদ।’ সাহেববিবি মসজিদটির ভেতরে প্রায় শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক বলেছেন আমরা নগরবাসীকে নিরাপদ ও সুস্থ্য রাখতে চাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিগত ৩ মাস পূর্বে বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ ব্যপক হারে বৃদ্ধি পাবে বলে সতর্ক করেছিল। সরকারের নির্দেশনা মোতাবেক ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে তখন থেকে কেসিসি ব্যপক কর্মসূচি গ্রহণ করে। প্রচার প্রচারণার মাধ্যমে নগরবাসীকে অবহিত করা, পরিচ্ছন্নতা অভিযান জোরদার ও ড্রেন, নর্দমা, খাল, পরিষ্কার করা এবং ফগার মেশিনের মাধ্যমে অ্যাডাল্টিসাইড ও ড্রেন-নর্দমায় লার্ভিসাইড স্প্রে করা হচ্ছে। এ ছাড়া ক্রাশ প্রোগ্রাম চালু করা হয়েছে।
কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সোনাডাঙ্গা আবু বক্কার খান আদর্শ (রেজি.) প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন। স্বল্প আয়ের পরিবারের আবাসস্থলের নিকটবর্তী মেডিকেল ক্যাম্পগুলো স্থাপন করা হয়েছে।
ক্যাম্পগুলোতে ডেঙ্গুজ্বরসহ সকল প্রকার জ্বরে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হবে। পরে প্রশাসক রূপসা ভেড়িবাধ এলাকায় হাজী আবু হানিফ মাদরাসা ও এতিমখানা এবং টুটপাড়া তালতলা মাতৃসদন হাসপাতালে স্থাপিত মেডিকেল ক্যাম্পের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। প্রশাসক মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের সাথে কথা বলেন এবং পরিবারের কোনো সদস্য জ্বরে আক্রান্ত হলে বিনামূল্যে চিকিৎসা গ্রহণের আহ্বান জানান।
কেসিসি প্রশাসক আরও বলেন, ‘ডেঙ্গু সংক্রমণের হার হিসেব করে এলাকাভিত্তিক রেড, অরেঞ্জ ও ইয়েলো জোনে ভাগ করে ক্রাশ প্রোগ্রামের আওতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, বাড়ির আঙিনা অপরিচ্ছন্ন থাকা ও এডিস মশার উৎপত্তি স্থল পাওয়া গেলে জরিমানা করার পাশাপাশি বাড়ির মালিকদের সতর্ক করা হচ্ছে।’
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, সমাজসেবক সাদিজুর রহমান সবুজ, শেখ জামিরুল ইসলা জামিল, মেহেদী হাসান সোহাগ প্রমুখ মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আর্থিক অনুদানসহ শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে। একই দিনে মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক।
মঙ্গলবার (২৫ আগস্ট) সীতাকুণ্ড উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সহায়তা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে উপজেলার ৪০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে মোট ৮০ হাজার টাকা নগদ অনুদান দেওয়া হয়। এ ছাড়া সমাজকল্যাণ অধিদপ্তরের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এর আগে জেলা প্রশাসক সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরকারি সেবার মান বাড়ানো, স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলতাপ হোসেন, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাসিম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, খাদ্য কর্মকর্তা শামসুন্নাহার স্বর্ণা ও উপজেলা প্রকল্প কর্মকর্তা জামিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা বেগম।
পরে জেলা প্রশাসক সীতাকুণ্ড মডেল থানা পরিদর্শন করেন।
এদিকে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল ৫ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদ এবং সংগঠনটির সদস্যদের জানমালের নিরাপত্তার দাবিতে ফরিদপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ফরিদপুর প্রেসক্লাবের মরহুম শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে হেযবুত তওহীদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা হেযবুত তওহীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে সংগঠনের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেজবুত তওহীদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম।
এ সময় হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন, ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জিহাদ মোল্লাসহ ফরিদপুর প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
লিখিত বক্তব্যে বক্তারা বলেন, ‘গত ১ আগস্ট নোয়াখালী জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের একটি সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক ও কুরুচিপূর্ণ মিথ্যা প্রচারণা চালানো হয়েছে।’ ওই সমাবেশে হেযবুত তওহীদের ইমাম ও সদস্যদের বিরুদ্ধে অগণতান্ত্রিক ও হিংসাত্মক বক্তব্য দেওয়া হয় বলেও দাবি করা হয়।’
বক্তারা দাবি জানান, নোয়াখালীর সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি, প্রকাশ্য হুমকি ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিত হবে। হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা হ্যান্ডবিল বিতরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বা মসজিদ ব্যবহার করে জনতাকে উসকানি দেওয়ার কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। নোয়াখালীসহ সারা দেশে হেযবুত তওহীদের সদস্যদের ঘরবাড়ি, সংগঠনের কার্যালয় ও উন্নয়নমূলক প্রকল্পগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সংগঠনের স্বাধীনতা, শান্তিপূর্ণ মতপ্রকাশ এবং ধর্মীয় অধিকার নির্বিঘ্নে চর্চার পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো গোষ্ঠী বা ফতোয়ার জোরে নাগরিকের সাংবিধানিক অধিকার খর্ব করা চলবে না।
পরে তারা মিথ্যা প্রচারণা, উগ্রবাদ, মব সহিংসতা, ধর্মীয় বিদ্বেষ এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেন এবং বাংলাদেশের সংবিধান, আইনের শাসন ও প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ পুলিশের দুই ডিআইজিসহ ১৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে একজন ডিআইজিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং আরেকজনকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
বদলির আদেশে দুই ডিআইজি ছাড়াও চারজন অতিরিক্ত ডিআইজি রয়েছেন। পাশাপাশি পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও পদে বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ এসব প্রজ্ঞাপনে সই করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদপ্তরে এবং অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার মোহাম্মদ নাজমুল আলমকে ডিএমপির উপপুলিশ কমিশনার এবং পুলিশ সুপার মো. জাফর হোসেনকে সিআইডিতে বদলি করা হয়েছে।
পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।
এ ছাড়া পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, এম কে এইচ জাহাঙ্গীর হোসেন ও মো. আবদুর রহমানকে পিবিআইয়ে বদলি করা হয়েছে। এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে আগের বদলির আদেশও বাতিল করা হয়েছে।
এস এম রফিকুল ইসলামকে এপিবিএনে পুলিশ সুপার, মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডিতে পুলিশ সুপার এবং সিলেট মেট্রোপলিটনের উপকমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার হিসেবে মো. আসলাম উদ্দিনকে বদলি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে। এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকেও একই ইউনিটে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি আগের কয়েকটি বদলি আদেশও বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর মধ্যে মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি এবং মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলে পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাওয়ার কথা থাকলেও নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই সফর স্থগিত করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক।
জেলা প্রশাসক বলেন, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের কথা ছিল। অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে। তবে আগামী এক-দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে।
এর আগে রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছিল জেলা প্রশাসন। প্রশাসনিক ব্যবস্থা, আবাসন, যানবাহনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
গত সোমবার (২৪ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন। সফর শেষে ৩১ আগস্ট তার ঢাকায় ফেরার কথা ছিল।
একই চিঠিতে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের গমনাগমনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা, আবাসন ও যানবাহনের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সফরের বিস্তারিত সূচি ও সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরে পাঠানো হবে বলেও জানানো হয়েছিল।
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের প্রথম সফর ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তার সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরেও প্রস্তুতি শুরু হয়। তবে শেষ পর্যন্ত অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হল।
নীলফামারীর প্রান্তিক উপজেলা ডিমলার প্রায় সাড়ে তিন লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসাকেন্দ্র ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে আধুনিক অবকাঠামো, রয়েছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও। কিন্তু চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার। ফলে দুর্ঘটনায় আহত রোগী, জটিল রোগে আক্রান্ত মানুষ কিংবা প্রসূতি মায়েদের সিজারিয়ানসহ প্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য ছুটতে হচ্ছে জেলা সদর কিংবা রংপুরের বিভিন্ন হাসপাতালে।
হাসপাতালে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল না থাকায় কাঙ্ক্ষিত সেবা না পেয়ে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের রোগীদের চিকিৎসার জন্য দূরের হাসপাতালে যেতে হচ্ছে বাড়তি অর্থ খরচ করে। এতে সরকারি স্বাস্থ্যসেবার ওপর নির্ভরশীল মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২০৬টি পদের বিপরীতে কর্মরত আছেন প্রয়োজনের তুলনায় কমসংখ্যক জনবল। শূন্য রয়েছে ৯৩টি পদ। এর মধ্যে চিকিৎসকের ৩৩টি অনুমোদিত পদের বিপরীতে ১৮টি পদই শূন্য। দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদটিও খালি রয়েছে। আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) পদ থাকলেও বর্তমানে ওই পদে কোনো চিকিৎসক নেই। ফলে একজন মেডিকেল অফিসারকে ভারপ্রাপ্ত আরএমও হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে।
চিকিৎসক সংকটের কারণে বহির্বিভাগে রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। প্রত্যন্ত গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আবার প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও অন্যান্য সুবিধা না থাকায় অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে।
সবচেয়ে বেশি সংকট তৈরি হয়েছে অস্ত্রোপচার সেবায়। হাসপাতালের অবকাঠামো ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকার পরও জনবল সংকটে দীর্ঘদিন ধরে অপারেশন থিয়েটার কার্যত বন্ধ। ফলে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন এমন রোগীদের জেলা সদর হাসপাতাল কিংবা বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে।
ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রত্যাশা থাকলেও প্রয়োজনীয় সেবা না পাওয়ায় তাদের অনেককেই বাইরে যেতে হচ্ছে। এতে যাতায়াত, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও চিকিৎসার খরচ মিলিয়ে ব্যয় বেড়ে যাচ্ছে। বিশেষ করে সিজারিয়ান অপারেশনের প্রয়োজন হওয়া দরিদ্র পরিবারের প্রসূতি নারীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে।
স্থানীয়দের অভিযোগ, একটি উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে অবকাঠামো ও যন্ত্রপাতি থাকার পরও শুধু জনবল সংকটে সেবা বন্ধ থাকা অত্যন্ত হতাশাজনক। দ্রুত চিকিৎসকসহ শূন্য পদগুলো পূরণ করে অপারেশন থিয়েটার চালু করার দাবি জানিয়েছেন তারা।
স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা বলছেন, একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুধু বহির্বিভাগে রোগী দেখা পর্যন্ত সীমাবদ্ধ নয়। জরুরি চিকিৎসা, প্রসূতি সেবা, অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে অনুমোদিত পদ অনুযায়ী চিকিৎসক ও অন্যান্য জনবল থাকা জরুরি। বিশেষ করে ডিমলার মতো বড় জনসংখ্যার একটি উপজেলার জন্য জনবল সংকট দীর্ঘস্থায়ী হলে এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর।
হাসপাতালের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ শূন্যপদগুলো পূরণ হলে হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান পরিস্থিতি সরকারি স্বাস্থ্য অবকাঠামোর একটি বড় বাস্তবতাকেই সামনে এনেছে—ভবন আছে, যন্ত্রপাতি আছে; কিন্তু সেগুলো পরিচালনার মতো পর্যাপ্ত জনবল নেই। ফলে সরকারি বিনিয়োগে গড়ে ওঠা অবকাঠামোর পূর্ণ সুফল থেকে বঞ্চিত হচ্ছেন লাখো মানুষ।
স্থানীয়দের প্রশ্ন, চিকিৎসাসেবা নিশ্চিত করতে যদি প্রয়োজনীয় চিকিৎসক ও জনবলই না থাকে, তাহলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামো ও কেনা আধুনিক যন্ত্রপাতি কতটা কাজে আসছে? ডিমলার মানুষের এই প্রশ্নের উত্তর খুঁজতে দ্রুত শূন্যপদ পূরণ, অপারেশন থিয়েটার চালু এবং প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি এখন জোরালো হচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল।
সোমবার (২৪ আগস্ট) বাহিনীর সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর র্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ রাসেলকে নতুন পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন যে, যোগ্যতা, পেশাদারিত্ব ও সাংগঠনিক আস্থার মাধ্যমেই সাইফুল্লাহ রাসেল এই পদোন্নতি অর্জন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ১৮তম বিসিএসের এই অভিজ্ঞ কর্মকর্তার নেতৃত্ব ও দক্ষতায় আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক হবে, যা ভবিষ্যতে বাহিনীকে একটি সুবৃহৎ ও পেশাদার প্যারামিলিটারি ফোর্স হিসেবে আরও শক্তিশালী করে তুলবে।
অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন জোনের অধিনায়ক এবং জেলা কমান্ড্যান্টরা উপস্থিত ছিলেন। সাইফুল্লাহ রাসেলের এই নতুন পদায়ন ও র্যাংক ব্যাজ পরিধানের ঘটনাটি তাঁর দীর্ঘ পেশাগত ক্যারিয়ারের একটি বিশেষ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।