রামপাল বিদ্যুৎকেন্দ্র নামে পরিচিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের প্রথম ইউনিটে বাণিজ্যিক উৎপাদনের প্রক্রিয়ার অংশ হিসেবে শেষ মুহূর্তের পরীক্ষা-নিরীক্ষা চলছে। চলছে পরীক্ষামূলক উৎপাদনও। সংশ্লিষ্টরা বলছেন, অক্টোবরের শেষ সপ্তাহে বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ চলছে রামপাল বিদ্যুৎকেন্দ্রে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে এই বিদ্যুৎকেন্দ্রের কাজের সমাপ্তি ও বাণিজ্যিক উৎপাদনের সম্ভাব্য তারিখ ঘোষণা করতে পারেন।
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে মৈত্রী পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)। বিআইএফপিসিএল হলো ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি (এনটিপিসি) লিমিটেড ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) মধ্যকার একটি যৌথ উদ্যোগ। যেখানে দুই পক্ষই ৫০ শতাংশ করে সমান অংশীদার।
সংশ্লিষ্টরা জানান, দুটি ইউনিটে ৬৬০ মেগাওয়াট করে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার এই তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ১৬ হাজার কোটি টাকা খরচ হচ্ছে। পিডিবি ও এনটিপিসি দিচ্ছে ১ হাজার ৬০০ কোটি টাকা করে। বাকি ১২ হাজার ৮০০ কোটি টাকা দিচ্ছে ভারতের এক্সিম ব্যাংক। ভারত সরকারের রেয়াতি অর্থায়ন প্রকল্পের অধীনে নির্মিত হচ্ছে বিদ্যুৎকেন্দ্রটি।
প্রকল্পটির পরিচালক সুভাষ পান্ডে দৈনিক বাংলাকে বলেন, পাওয়ার প্ল্যান্টের দুটি ইউনিট চালু হলে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টটি হবে বাংলাদেশের বৃহত্তম পাওয়ার প্ল্যান্টগুলোর একটি। প্রথম ইউনিট অক্টোবরে চালু করার পর দ্বিতীয় ইউনিট চালু হতে পারে আগামী বছরের মার্চে। তিনি বলেন, ‘গত ১৫ আগস্ট ৯১ দশমিক ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে আমরা লোড দিয়েছি। ধারাবাহিকভাবে তা বাড়িয়ে সক্ষমতা যাচাই করব। আগামী অক্টোবরের শেষ নাগাদ ইউনিট-১-এর মাধ্যমে ৬৬০ মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদনে যেতে পারব।’
গত সোমবার রামপাল বিদ্যূৎকেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরোদমে কাজ চলছে বিভিন্ন বিভাগের। দেখা গেল, কেন্দ্রটির এক পাশে পশুর নদীর তীরে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কয়লা খালাসের কাজ চলছিল। বিদ্যুৎকেন্দ্রের ৯১৫ একর এলাকার একটি অংশে পশুর নদীর তীরে নির্মিত জেটিতে কয়লা খালাসের কাজ চলছিল। উচ্চ ক্রেনের মাধ্যমে কয়লা সরাসরি কনভেয়ার বেল্টে করে বিদ্যুৎকেন্দ্রের বয়লার ও শেডে যাওয়ার ব্যবস্থা আছে।
প্রকল্প পরিচালক সুভাষ পান্ডে বলেন, চারটি কয়লা শেডের প্রতিটির মজুত সক্ষমতা আড়াই লাখ মেট্রিক টন। চারটি শেডে যে ১০ লাখ টন কয়লা মজুত করে রাখা সম্ভব, তা দিয়ে তিন মাস বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
প্রকল্প পরিচালক আরও জানালেন, কেন্দ্রের বয়লার ঠাণ্ডা ও উচ্চচাপ তৈরি করতে পশুর নদী থেকেই প্রতিদিন পানি সংগ্রহ করা হবে। আর বিদ্যুৎ তৈরির প্রধান কাঁচামাল কয়লা আমদানি করতে হবে। এই কেন্দ্রে দেশীয় কিংবা ভারতীয় কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে না। তিনি জানান, বিশেষ গ্রেডের কয়লা আমদানি করতে হবে ইন্দোনেশিয়া বা মোজাম্বিক থেকে। এখন ইন্দোনেশিয়ার কয়লা ব্যবহার করেই ট্রায়াল উৎপাদন চলছে।
সুভাষ পান্ডে দৈনিক বাংলাকে বলেন, সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করতে পারলে রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ৪৫০ গ্রাম কয়লা লাগবে। তার মতে, বিদ্যুৎ উৎপাদনের পরিমাণের ওপর নির্ভর করবে কয়লার ব্যবহার।
বিদ্যুৎ উৎপাদনে খরচ কেমন হবে, এ প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক বললেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্ল্যান্টের একটি নির্দিষ্ট খরচ থাকবে। তবে কয়লার দামের ওপরই নির্ভর করবে দাম। প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে কয়লার দাম বিভিন্ন সময় ওঠানামা করে। কয়লার দাম বাড়লে উৎপাদন খরচ বাড়বে আর কমলে খরচ কমবে।
প্রকল্পের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেল, এই বিদ্যুৎকেন্দ্রে যে গ্রেডের কয়লা প্রয়োজন, প্রায় এক দশক আগে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ শুরুর সময় ইন্দোনেশিয়ায় তার দর ছিল প্রতি টন ৮০ ডলার। এখন তা ১৫০ ডলারে ছুঁয়েছে। আবার বিশ্ব পরিস্থিতির কারণ ও চাহিদার ওঠানামার কারণেও দাম ওঠানামা করে।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম ও সুইচ রুমে গিয়ে দেখা গেল এর যাবতীয় কার্যক্রম। সেখানে প্রকল্প পরিচালক বললেন, খুলনা অঞ্চলের জন্য বিদ্যুতের সঞ্চালন লাইন নির্মাণ শেষ হয়েছে। জাতীয় গ্রিড সংযুক্ত করা হয়েছে বিদ্যুৎকেন্দ্রটির সঙ্গে। সঞ্চালন লাইনটির জন্য নির্মিত সুইচবোর্ড এখন পায়রা বিদ্যুৎকেন্দ্রও ব্যবহার করছে। ব্যবহার করছে জাতীয় গ্রিডও।
পরিবেশগত বিষয়ে সর্বোচ্চ নজর
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কাছাকাছি কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্পটির শুরু থেকে বিরোধিতা করে আসছেন পরিবেশবাদীরা। জাতিসংঘের সংস্থা ইউনেসকোও এ নিয়ে আপত্তি তুলেছিল। পরিবেশবাদীদের শঙ্কা, বিদ্যুৎকেন্দ্রটিতে ব্যবহৃত কয়লায় সৃষ্ট তাপ ও ধোঁয়ায় পরিবেশদূষণ হবে। জাহাজ চলাচল ও বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যের কারণে নদীর পানি দূষিত হয়ে সুন্দরবনের জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হবে। অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পরিবেশের ক্ষতি ন্যূনতম মাত্রায় রেখেই এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
প্রকল্প পরিচালক সুভাষ পান্ডে বলেন, পরিবেশের ওপর ঝুঁকির মাত্রা সর্বনিম্ন রাখতে এই কেন্দ্রে সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, সেখানে ধোঁয়া নির্গমনে ২৭৫ মিটার উচ্চতার চিমনি ব্যবহার করা হচ্ছে। বাতাসে ধোঁয়া ছাড়ার আগে এফজিডি প্রযুক্তির মাধ্যমে বয়লার থেকে বের হওয়ার আগেই ক্ষতিকর সালফার ডাই-অক্সাইড গ্যাস আটকা পড়বে। এরপর তা পরিশোধন হওয়ার পরই বাইরে বাতাসে মিশবে। এতে বাতাস দূষিত হবে না।
সুভাষ পান্ডের দাবি, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে এটিই সবচেয়ে বেশি ব্যবহৃত সর্বাধুনিক প্রযুক্তি। তিনি বলেন, কারখানায় কেন্দ্রীয়ভাবে দুষণের মাত্রা পরিমাপ করা হচ্ছে, যা পরিবেশ বিভাগ চাইলে কেন্দ্রীয়ভাবেও দেখতে পারে।
নদীর পানিদূষণের বিষয়ে প্রকল্প পরিচালক বললেন, বিদ্যুৎকেন্দ্রের বয়লারে পানি ব্যবহার করার পর নদীতে ফেলার আগে তা ঠাণ্ডা করা হবে, যাতে পানির গুণাগুণ অক্ষুণ্ন থাকে। তার দাবি, বিশেষ গ্রেডের কয়লা ব্যবহারের কারণে এতে ছাই ও সালফার কণা কম থাকবে। কয়লা পরিবহনের জন্য কাভার্ড বার্জ এবং রাখার জন্য একই ধরনের শেড ব্যবহারের কারণে কার্বন নিঃসরণ হবে না।
প্রকল্প পরিচালক একই সঙ্গে জানালেন, পরিবেশ রক্ষায় ছাইগুলো পানিতে ফেলা হবে না। বরং একটি সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ ছাই সিমেন্ট কারখানায় ব্যবহার করা হবে। পাশাপাশি এটি জমি ভরাটের কাজেও লাগানো হতে পারে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানিসংকটের পরিস্থিতি তৈরি হওয়ায় সাম্প্রতিক সময়ে উন্নত বিশ্বেও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ব্যবহারের দিকটি আবারও আলোচনায় উঠে এসেছে। রাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপের দেশগুলো কীভাবে জ্বালানিসংকট কাটিয়ে উঠবে, সেই বিতর্কের মধ্যে জার্মানি তাদের পুরোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আবারও পুনরুজ্জীবিত করেছে। ভারত-চীনের মতো দেশগুলোও বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লার ওপর নির্ভর করছে। এমন পরিস্থিতিতে রামপাল বিদ্যুৎকেন্দ্র দেশের জ্বালানি খাতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেছেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করতে অদম্য দেশপ্রেম থাকতে হবে। দেশ, দেশের জনগন ও দলের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ ও পরীক্ষায় উত্তীর্ণরাই ছাত্রদল থেকে গড়ে উঠে বিএনপি’র রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারেন। আজকের ছাত্ররাই একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবে।
২৪’ এর জুলাই গণঅভ্যত্থানে চট্টগ্রামের ওয়াসিম আকরাম, মাগুরার মেহেদী হাসান রাব্বি, ঢাকার আরিফুর রহমান রাসেলসহ সারাদেশে ছাত্রদলের অন্তত ১৪৪জন শহীদ হয়ে প্রমাণ করেছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদল অতুলনীয় ভূমিকা রাখে। ছাত্রদলের দায়িত্ব এখনো শেষ হয়ে যায়নি।
শহীদ জিয়াউর রহমান বীরউত্তম এঁর হাতে গড়া দল বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে, তাই ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। প্রতি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে তাঁর সুযোগ্য উত্তরসূরী বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এঁর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমবার (০১ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে রক্তদানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য আমীর এজাজ খান আরও বলেছেন, ৩০ মে জাতীয় ইতিহাসে এক বেদনাবিধুর দিন। ১৯৮১ সালের ৩০ মে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমকে দেশী-বিদেশী ষড়যন্ত্রে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে যখন দিশেহারা বাঙালি জাতি মুক্তির জন্য সংগ্রাম করছিল, তখন ২৫ শে মার্চের কালরাতে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনিই ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দেন। তিনি নিজে রণাঙ্গনে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন এবং ‘জেড ফোর্স’ (ত ঋড়ৎপব) গঠন করে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। একজন সেক্টর কমান্ডার এবং পরবর্তীতে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সবসময় দেশের সার্বভৌমত্ব ও স্বাধিকারের পক্ষে অটল ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো স্তরে গ্রুপিং দেখতে চাই না। সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিটি ইউনিট শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে সংগঠন দুর্বল হয়ে যায়, বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়টি আমলে নিয়ে সারাবছরই ঘরগোছানোর কাজে গুরুত্বারোপ করেছেন। মনে রাখতে হবে, ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিষ্টদের মাথা চাড়া দিয়ে উঠার আশঙ্কা রয়েছে। একইভাবে মৌলবাদী গোষ্ঠির অপপ্রচার ও ভ্রান্ত রাজনীতির কারণে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতেও পারে; সে জন্য ছাত্রদলতে ঐক্যবদ্ধভাবে সংগঠিত থাকতে হবে- দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে। তবে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন হবে।
খুলনা জেলা প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী আরও বলেন, শহীদ জিয়া শুধু একজন সফল সৈনিকই ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেন। শহীদ জিয়ার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তাঁর সর্বোচ্চ সততা ও দেশপ্রেম। একজন প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্র পরিচালনা করেও তিনি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত জীবন-যাপন করেছেন। আজকের এই দিনে দাঁড়িয়ে শুধু স্মৃতিচারণ করাই আমাদের একমাত্র দায়িত্ব নয়। শহীদ জিয়ার আদর্শ, সততা, ও সাহসিকতা বুকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তাঁর দেখানো পথ ধরে দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাওয়াটাই হবে তাঁর প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি।
খুলনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ আবু জাফরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত জেলা বিএনপি’র সদস্য কেএম আশরাফুল আলম নান্নু, দাকোপ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভার সাবেক আহবায়ক শেখ মোজাফফার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো. মাকসুদ আলম, ইমতিয়াজ আলী সুজন, কাজী রিয়াজুল ইসলাম বাবু ও মোস্তাক আহমেদ, জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য বিএম সাজেদ হোসেন সজল, ইয়াসির আরাফাত, সাব্বির আলম বাবু, ছাত্রদল নেতা সোহান মোল্ল্যা, কাজী জাকারিয়া, সংগ্রাম মাদবর, রাতুল ঢালী, মেহেদী হাসান, আব্দুল্যাহ, বায়েজিদ বিশ্বাস, রাহাদ হোসেন, শুভ মোড়ল, মুক্তাদির, ওসমান গনি, তসলিম হাসান নাঈম, সিয়াম, সাইমন ও রাজ্জাক প্রমুখ।
পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। ঈদের ছুটি শেষ হওয়ায় রাজশাহী থেকে শুরু হয়েছে ফিরতি যাত্রা। রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে দেখা যাচ্ছে কর্মস্থলমুখী যাত্রীদের ভিড়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য সকাল থেকেই ট্রেন ও বাসে উঠছেন যাত্রীরা।
ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে ও পরিবহন কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। অতিরিক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।তবে যাত্রীদের চাপ বাড়লেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। রাজশাহী রেল স্টেশন ম্যানেজার জিয়াউল আহসান জানান, এবারের ঈদে ট্রেন চলাচলে কোনো ধরনের বড় শিডিউল বিপর্যয় বা দুর্ঘটনা ঘটেনি। গত ২৩ তারিখ থেকে শুরু হওয়া ঈদের বিশেষ ট্রেন চলাচলের এ কর্মসূচি আগামী ৩ তারিখে শেষ হতে যাচ্ছে।
যাত্রীদের চাপ সামলাতে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়ার কারণে এবারের ঈদ যাত্রা বেশ সফল ও নিরাপদ হচ্ছে।
তিনি আরোও জানান এবারের ঈদে ট্রেনগুলো বেশ সুন্দর ও সুশৃঙ্খলভাবে যাতায়াত করেছে। কোনো কোনো ক্ষেত্রে ১০ থেকে ২০ মিনিটের মতো সামান্য বিলম্ব হলেও, তা পরবর্তী সময়ে সমন্বয় (মেকআপ) করে নেওয়া হয়েছে। কোনো বড় ধরনের শিডিউল বিপর্যয় বা দুর্ঘটনা ছাড়াই জনগণ এবার ভালোভাবে ঈদ উদযাপন ও যাতায়াত করতে পেরেছেন।
প্রতি বছরের মতো এবারও রেলযাত্রায় যাত্রীদের ব্যাপক চাপ ছিল। এই চাপ এড়াতে ঈদের আগ পর্যন্ত ট্রেনগুলোর নিয়মিত ‘অফ ডে’ (সাপ্তাহিক ছুটি) বহাল রাখা হয়েছিল। এছাড়া ঈদের পর যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে প্রতিটি ট্রেনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে প্রতিটি ট্রেনে একটি এসি এবং একটি শোভন চেয়ার কোচসহ মোট দুটি অতিরিক্ত গাড়ি বা কোচ যুক্ত করা হয়েছে। এই বাড়তি কোচগুলোর কারণেই ট্রেনের ধারণক্ষমতা বেড়েছে এবং যাত্রীদের চাপ সফলভাবে কভার করা সম্ভব হচ্ছে।
শুধুমাত্র সিল্কসিটি এক্সপ্রেস ছাড়া সকাল থেকে সময়মতো ট্রেন ও বাস ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ১ নারী নিহত হয়েছে আহত হয়েছে ২৫ জন । গত রবিবার রাত নয়টা চল্লিশে যাত্রীবাহী বাস, ডাম্প ট্রাক, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে চতুর্মুখী সংঘর্ষ হয় ।
গত রবিবার (৩১ মে) রাত নয়টা চল্লিশে সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত নারীর নাম জারিয়া বেগম (৪৫)। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের স্হানীয় মিয়ারজীপাড়া এলাকার জহুরুল আলমের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্হানীয় সূত্রে জানাগেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে বাড়বকুণ্ড বাজার এলাকা অতিক্রমকালে মহাসড়কে ওঠা একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জারিয়া বেগম বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের মাঝখানে দাঁড়িয়ে যায় । সাথে সাথে একইমুখী একটি ডাম্প ট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ট্রাকটি রাস্তার পাশের মোহাম্মদীয়া বেকারির ভেতরে আংশিক ঢুকে পড়ে।
এতে বাস, মাইক্রোবাস ও অটোরিকশার যাত্রী, পথচারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে । এই ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘক্ষন যানযটের সৃষ্টি হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম হক বলেন, ‘দুর্ঘটনার পর সীতাকুণ্ড এবং কুমিরা ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড সাস্হ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাস, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাক সরিয়ে যান চলাচলে স্বাভাবিক করা হয়েছে। রাতেই পলাতক চালকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে ।
সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম আমিনুর রহমান টুটুলের বাসায় সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত মূল চোর রনি মির্জাকে (২৮) গ্রেফতার করা হয়েছে এবং তার কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (১ জুন) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রনি মির্জা তাড়াশ থানা পাড়া এলাকার মৃত সুলতান মির্জার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বিএনপি নেতা এটিএম আমিনুর রহমান টুটুলের বাসায় একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোর চক্র বাসা থেকে মূল্যবান মালামাল ও জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই তাড়াশ থানা পুলিশ চোর শনাক্তকরণ ও মালামাল উদ্ধারে জোরালো অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ রনি মির্জাকে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
এই বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হাবিবুর রহমান বলেন, "বিএনপি নেতা টুটুল সাহেবের বাসায় চুরির ঘটনাটি জানার পরপরই আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত শুরু করি। আমাদের চৌকস টিম দ্রুততম সময়ের মধ্যে চুরির রহস্য উদঘাটন করে মূল আসামিকে গ্রেফতার করেছে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। আজ বিকেলেই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে চুরির রহস্য উদঘাটন এবং দ্রুততম সময়ে চোর গ্রেফতার ও মালামাল উদ্ধার হওয়ায় তাড়াশ থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে একদল সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে ঝুমুর কর্মকার নামের এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শনিবার (৩০ মে) স্থানীয় সময় রাত ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ঝুমুর কর্মকার নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার সময়ও ঝুমুর কর্মকার কোয়াজুলু-নাটাল প্রদেশে অবস্থিত তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। দোকান বন্ধ করার ঠিক আগমুহূর্তে একদল সশস্ত্র ডাকাত সেখানে অতর্কিতে প্রবেশ করে। দুর্বৃত্তরা দোকানে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ডাকাত দল ঝুমুর কর্মকারকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডের খবর দেশে পৌঁছানোর পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং এর সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন।
এই মর্মান্তিক ঘটনার বিষয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতার গভীর দুঃখ প্রকাশ করেছেন।
ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সাথে প্রবাসীর মরদেহ দ্রুত ও সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারিভাবে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
ঈদের আনন্দ শেষে আবারও কর্মব্যস্ত জীবনে ফেরার পালা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানী ও আশপাশের এলাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে লাখো মানুষ। আর সেই প্রভাব পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট ও ফেরিঘাটে।
সোমবার (১ জুন) সকাল থেকেই ঘাট এলাকায় ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে দেখা যায়। যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই চাপ আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে দৌলতদিয়া লঞ্চঘাটেও যাত্রীদের চাপ দেখা গেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ঘাট কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। যানজট ও পারাপারের সময় কমাতে বাসের যাত্রীদের আগে নামিয়ে আলাদা করে পারাপারের ব্যবস্থা করা হচ্ছে এবং খালি বাস ফেরিতে তোলা হচ্ছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে নৌপুলিশ এবং ঘাট-সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে ৪৯২টি যাত্রীবাহী বাস, ১৮১টি ট্রাক, ২৩৮৪টি মোটরসাইকেল ও ১২৪৪টি ছোট গাড়ি (মাইক্রোবাস) নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে গিয়েছে।
বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৫টি ফেরি ও ২০টি লঞ্চ যাত্রী ও যানবাহন পারাপারে নিয়োজিত রয়েছে। ফলে এখন পর্যন্ত কোন ধরনের কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি।
ঘাটে আসা যাত্রী ও চালকদের অনেকেই জানিয়েছেন, ঈদের আগে যেমন দীর্ঘ অপেক্ষা বা যানজটের মুখে পড়তে হয়নি, তেমনি ফেরার পথেও এখন পর্যন্ত যাত্রা স্বস্তিদায়ক রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে ঠিকই, তবে দৌলতদিয়া প্রান্তে পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে।
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের এই ধীরগতির স্রোত আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তবে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকায় আপাতত স্বস্তিতেই যাত্রা করছেন ঘরমুখো থেকে কর্মমুখী হওয়া মানুষজন।
মানিকগঞ্জে ডাকাত সর্দার ও চাঁদাবাজ সজিব হোসেন হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেফতার সাবেক ইউপি সদস্য আব্দুল আলীমকে মুক্তির দাবীতে থানা ঘেরাও ও শহরের বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
রোববার (৩১ মে) দিবাগত রাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের বালিয়াবিল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুল আলীম সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং পুটাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।
এরপর সোমবার (০১ জুন) সকালে গ্রেফতারের বিষয়টি জানতে পেরে বেলা ১২টার দিকে মানিকগঞ্জ সদর থানা ঘেরাও করে থানার সামনে অবস্থান নেন বালিয়াবিল এলাকার শতাধিক নারী-পুরুষসহ এলাকাবাসী। তারপর দুপুরে তার মুক্তির দাবীতে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের বিক্ষোভ মিছিল করেন এবং মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন শেষে আদালত চত্ত্বরে অবস্থান নেন তারা। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানাসহ বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জেরে গত শনিবার দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় সজিব হোসেনের বাড়ি ঘেরাও করে স্থানীয় বিভিন্ন এলাকার কয়েকশ এলাবাকাসী। এরপর ঘরে ঢুকে সজিবকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। পরে এঘটনায় রোববার সন্ধায় নিহতের ভাই নাঈমুর রহমান রাজিব বাদি হয়ে ১০০ থেকে ১৫০জনকে অজ্ঞাত আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে ওই মামলায় জড়িত সন্দেহে সাবেক ইউপি সদস্য আব্দুল আলীমকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
বালিয়াবিল এলাকার মোক্তার হোসেন ও নুরজাহান বেগম বলেন, নিহত সবিজ হোসেনের কারণে পুটাইল ইউনিয়নের মানুষ খুব অশান্তিতে ও বিপদে ছিল। সে প্রকাশ্যে চাঁদাবাজি ও মাদক ব্যবসা করতো। এছাড়া বিভিন্ন সময় ডাকাতি করতে গিয়ে ধরাও খেয়েছে সজিব হোসেন। এলাকার ছোট থেকে বড় সবাই তাকে ভয় করে চলতো।
একই এলাকার শাহাজুদ্দিন বলেন, সজিবের কারণে ওর বাবা-মাও বিপদে ছিল। মাঝেমধ্যেই ওর বাবা-মাকে মারধর করতো। যে দিন এলাকাবাসী বাড়ি ঘেরাও করে, সেদিন ওর বাবা-মা সজিবের ঘরের তালা খুলে দিয়েছিল। যখন সজিবকে মারধর করে, তখন ওর বাবা-মাও বাঁধা দেয়নি।
এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি মো.ইকবাম হোসেন জানান, মামলার পর প্রাথমিক তদন্তে আব্দুল আলীম জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আব্দুল আলীমের মুক্তির দাবীতে এলাকাবাসী থানার সামনে বিক্ষোভ মিছিল করেন বলেও তিনি জানান।
প্রসঙ্গত, নিহত সবিজ হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার একাধিক মামলা আছে।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। তিনি বলেন, এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনগণের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ উন্নয়নকে আরও গতিশীল করতে সহায়তা করে।
সোমবার (১ জুন) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার উপস্থিতিতে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. আজম, যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, কাজী শহীদুল আলম নাসিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এমপি হাফিজ ইব্রাহিম বোরহানউদ্দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, উপজেলার বিদ্যমান গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে গ্যাসভিত্তিক শিল্প-কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। পাশাপাশি এলাকায় আরও একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে বোরহানউদ্দিনে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারেন।
পৌর বাজারের দীর্ঘদিনের যানজট নিরসনে বাজার সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন সংসদ সদস্য। তিনি জানান, অতীতে উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। নতুন পরিকল্পনার মাধ্যমে এ কাজ এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে উপজেলার ৯টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে এমপি হাফিজ ইব্রাহিম বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। আমি সবসময় সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দিতে চাই এবং জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করতে চাই।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ও দৈনিক খবরপত্রের সম্পাদক মাফরুজা সুলতানা বলেন, “সাংবাদিকতার মূল শক্তি সত্য ও নিরপেক্ষতা। কোনো ধরনের উদ্দেশ্যপ্রণোদিত বা বিভ্রান্তিকর সংবাদ গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে।” তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকরা যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে জনপ্রতিনিধিদের সহযোগিতাও জরুরি বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সাংবাদিকরা জানান, বোরহানউদ্দিনে এই প্রথম কোনো সংসদ সদস্য সাংবাদিকদের নিয়ে আনুষ্ঠানিক ‘মিট দ্য প্রেস’ আয়োজন করেছেন। এ উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এমন মতবিনিময় সভা অব্যাহত রাখার আহ্বান জানান।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানিবাড়ি বেড়াতে এসে ডাহুক নদীতে গোসল করতে গিয়ে,জলে ডুবে কিশোর মুন্নাফ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) সকালে তেতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়নের সানু বালবাড়ি গ্রামে ঘটে এ ঘটনাটি । নিহত কিশোর মোঃ মুন্নাফ তিরনইহাট ইউনিয়নের রওশনপুর এলাকার তজিমুল হকের ছেলে।
স্বজনরা জানান, মুন্নাফ তার বাবার সাথে ঢাকায় থাকতো। ঈদুল আজহা উপলক্ষে সানু বালবাড়ি গ্রামে নানির বাড়িতে বেড়াতে আসে, সকালে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে করতে যান। সে কিশোর সাঁতার না জানায় তলিয়ে যায় গভীর পানিতে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ওই এলাকাজুড়ে বইছে শোকের ছায়া । ঈদের আনন্দের মাঝে এই শোক যেন পাথর হয়ে নেমেছে পরিবারটির ওপর।
জয়পুরহাটের ক্ষেতলালে ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তা-চাঁনপাড়া আঞ্চলিক সড়কের খড়িকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালাই উপজেলার সরাইল গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন সরকার (৩০) ও তার শ্যালক হারুঞ্জা গ্রামের সামছুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন (১২)। আহত হয়েছেন ইমনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওনা হন ইমন সরকার, তার স্ত্রী ও শ্যালক ফেরদৌস। পথে খড়িকাটা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিঁটকে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ইমন সরকার ও ফেরদৌস ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ইমনের স্ত্রী।
স্থানীয়রা জানান, ধান কাটার মৌসুমে ওই আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে খড় ও ধান শুকানোর জন্য রাস্তার ওপর ছড়িয়ে রাখা হয়। সড়কে ছড়িয়ে থাকা খড়ের কারণে মোটরসাইকেলটি পিছলে নিয়ন্ত্রণ হারানোর কারণে এই দুর্ঘটনা ঘটে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সংসারের সচ্ছলতা ফেরাতে এবং ভালোভাবে জীবনযাপনের আশায় গত ৭ মে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আমিনুল ইসলাম (৩০), পবিত্র চন্দ্র (৩৫) ও নজরুল ইসলাম (৪০)। রাশিয়ায় পৌঁছানোর পরপরই শেষবারের মতো পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পান তারা। এরপর তাদের মোবাইল ফোন নিয়ে জোরপূর্বক সেনাবাহিনীর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে ঈদের রাতে কৌশলে পরিবারকে জানান মো. আমিনুল ইসলাম। তিনি আরও জানান, দ্রুত তাদের উদ্ধার না করা হলে যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠিয়ে দেওয়া হবে।
জানা যায়, রাজধানীর নিকুঞ্জ-২ এলাকায় অবস্থিত জাবাল-ই-নূর ইন্টারন্যাশনাল লিমিটেড (রিক্রুটিং লাইসেন্স নং: ২৫০৫) এজেন্সির মাধ্যমে কনস্ট্রাকশন ভিসায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের মৃত কছর উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম। তার পরিবারে রয়েছেন বৃদ্ধা মা, স্ত্রী ও তিনটি ছোট সন্তান।
একই দিনে মজিদপুর গ্রামের পরেশ চন্দ্র সূত্রধরের একমাত্র ছেলে পবিত্র চন্দ্র তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানকে রেখে যান। এছাড়া বীর নলহরা গ্রামের মৃত ইসমাইলের ছেলে নজরুল ইসলাম তার বৃদ্ধা মা, স্ত্রী ও চার সন্তানকে রেখে যান।
তারা সবাই নিজেদের শেষ সম্বল বিক্রি করে, সুদে টাকা নিয়ে এবং ঋণ করে ৭ থেকে ৮ লাখ টাকা এজেন্সিকে প্রদান করেছেন।
অভিযোগ রয়েছে, জুলিয়া নামের এক নারীর মাধ্যমে ওই দিন ৩০ জনকে রাশিয়ায় পাঠানো হয়। সেখানে একটি হলরুমে রাশিয়ান আর্মির পক্ষ থেকে তাদের ব্রিফ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া গেছে। ওই ভিডিওতে সেই নারীকে ব্রিফিংয়ে উপস্থিত থাকতে দেখা যায়।
সরেজমিনে তিনটি পরিবারের বাড়িতে গিয়ে দেখা যায়, ঈদের দিনেও প্রতিটি বাড়িতে কান্নার রোল পড়েছে। সব পরিবারের একই প্রশ্ন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির কোনো ক্ষতি হলে তাদের সংসার কীভাবে চলবে, সন্তানদের দেখাশোনা করবে কে?
পরিবারগুলোর দাবি, সরকার দ্রুত উদ্যোগ নিয়ে তাদের উদ্ধার করুক এবং প্রতিশ্রুত সঠিক কর্মস্থলে পাঠানোর ব্যবস্থা করুক।
এ ঘটনার পর থেকে এজেন্সিটির অফিস বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এজেন্সির চেয়ারম্যান মিজানুর রহমান তাদের আর্মিতে দেওয়ার বিষয়টি স্বীকার করে প্রতিবেদককে বলেন, আগামী মঙ্গলবারের মধ্যেই তাদের আর্মি থেকে ফিরিয়ে আনা হবে। এরপর তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তিনি পরিবারগুলোকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানান।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েলফেয়ার সেন্টারের দায়িত্বরত কর্মকর্তা সাকিব মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ৩০ জনকে উদ্ধারের বিষয়ে কাজ চলছে।
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে ১২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে মাধবপুর থানার এসআই প্রদীপের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর ডাকবাংলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে পানির ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার রাইচরণ দাশের ছেলে রিপন দাশ (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার পূর্বাঞ্চলের সৈয়দ মিয়ার বাড়ি এলাকা থেকে গাঁজার চালানটি পিকআপ ভ্যানে তোলা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ গাড়িটি আটক করা হয়।
মাধবপুর ওসি তদন্ত গোলাম মোস্তফা বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে । মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা জেলা পরিষদের উদ্যোগে ফুলতলা, ডুমুরিয়া, বটিয়াঘাটা ও কয়রা উপজেলার ৩০ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (০১ জুন)সকাল ১১:০০ টায় নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে জেলা পরিষদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে চার উপজেলার নির্বাচিত ৩০ জন মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে সাইকেলের চাবি ও সাইকেল তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সাইকেল বিতরণ কর্মসূচি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করার পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রমে আরও উৎসাহ যোগাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।