সেশনজটের কবল থেকে মুক্ত হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বেশির ভাগ বিভাগই। কোনো কোনো বিভাগে নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে যেত ক্লাস-পরীক্ষা। করোনা-পরবর্তী সময়ের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। তিন বছর দুই মাসেও দ্বিতীয় বর্ষ শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগ। এর মধ্যে দুটি বিভাগ আছে যাদের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের ক্লাস চলছে। আরেকটি বিভাগে দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হলেও শুরু হয়নি দ্বিতীয় সেমিস্টারের ক্লাস। সাতটি বিভাগে দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হলেও শুরু হয়নি তৃতীয় বর্ষের ক্লাস। আর তৃতীয় বর্ষই নেই ১০ বিভাগে।
মূলত, ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই সেশন জটের ভুক্তভোগী। সেশন জটের কারণেই ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফোকলোর ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে নেই কোনো তৃতীয় বর্ষ। এসব বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চতুর্থ বর্ষের ক্লাস শুরু করলেও ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা দ্বিতীয় বর্ষেই আছেন। ফলে এসব বিভাগে তৃতীয় বর্ষ নেই।
বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকরা বলছেন, এ পরিস্থিতির পেছনে মূলত দুটি কারণ দায়ী। প্রথমত, করোনা পরিস্থিতির কারণে এক বছরের বেশি সময় বন্ধ ছিল ক্লাস। কয়েকটি বিভাগ অনলাইনে ক্লাস নিতে পারলেও বেশির ভাগ বিভাগ তা পারেনি। দ্বিতীয়ত, ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে বেশির ভাগ বিভাগের সেমিস্টার সিস্টেম চালু হয়। আগে শিক্ষক-শিক্ষার্থীরা ‘ইয়ার সিস্টেমে’ অভ্যস্ত ছিলেন। হুট করে সেমিস্টার সিস্টেম চালু এবং একই বছরে করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২০ সালের ২১ জানুয়ারি ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। এরপর ৩ বছর দুই মাসের বেশি সময় পার হলেও ২৮টি বিভাগ দ্বিতীয় বর্ষ শেষ করতে পারেনি। এই বিভাগগুলোর মধ্যে ৬টি বাদে বাকি ২২টি বিভাগ চলছে সেমিস্টার সিস্টেমে। এতে পিছিয়ে পড়া বিভাগগুলো হচ্ছে ইংরেজি, নাট্যকলা, ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফোকলোর, আগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ, সংগীত, উর্দু ও আন্তর্জাতিক সম্পর্ক।
অন্যদিকে ইয়ার সিস্টেমে পিছিয়ে পড়া বিভাগগুলো হচ্ছে আইন ও ভূমি প্রশাসন, পদার্থবিজ্ঞান, মৃৎশিল্প ও ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস, উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিদ্যা বিভাগ। এর মধ্যে সব থেকে বেশি পিছিয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের উর্দু ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা। তাদের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের ক্লাসই শেষ হয়নি। এ নিয়ে কয়েক দফা আন্দোলন, প্রশাসন ভবনে তালা ও অনশনে বসেছেন বিভাগের শিক্ষার্থীরা।
এদিকে ২০১৯-২০ সেশনের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়েছে কিন্তু তৃতীয় বর্ষের ক্লাস শুরু হয়নি- এমন বিভাগ রয়েছে সাতটি। বিভাগগুলো হচ্ছে আইন, দর্শন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট স্টাডিজ, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল, চিকিৎসা মনোবিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশবিদ্যা।
তবে সেমিস্টার সিস্টেমে ৯টি বিভাগ তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করেছে। বিভাগগুলো হচ্ছে ইতিহাস, বাংলা, ইসলামিক স্টাডিজ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ফারসি ভাষা ও সাহিত্য, সংস্কৃত, মার্কেটিং, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এর মধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ সব থেকে বেশি এগিয়ে আছে। এই বিভাগের শিক্ষার্থীরা জানান, তাদের ১০ এপ্রিল তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ক্লাস শেষ হবে। এ ছাড়া এই সেশনে ইয়ার সিস্টেমে বাকি ১৩টি বিভাগে তৃতীয় বর্ষের ক্লাস চলছে।
সেশন জটের ভুক্তভোগী অর্থনীতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আসাদুল আমীন বলেন, ‘কিছু বিভাগ আছে যার সেমিস্টার সিস্টেম হয়েও তৃতীয় বর্ষের ক্লাস করছে। কিন্তু আমরা পিছিয়ে আছি।’
পরিসংখ্যান বিভাগে শিক্ষার্থী তোফায়েল আহমেদ তোফা বলেন, ‘অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সঠিক সময়ে বের হতে পারলেও আমরা তা পারব না। ২৬ বা ২৭ বছর বয়স যদি পড়ালেখা শেষ করতেই লেগে যায়, তাহলে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে আমরা অনেক পিছিয়ে পড়ব।’
জানতে চাইলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, করোনা মহামারির কারণে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে। এ ছাড়া এত বছর ধরে ইয়ার সিস্টেম চলে আসছে। পড়ানো, উত্তরপত্র মূল্যায়ন ও রেজাল্ট আগে বছরে একবার করতে হতো। এখন বছরে দুইবার ও নির্দিষ্ট সময়ের মধ্যে তা করতে হয়। প্রথমবার হওয়ায় কিছুটা সময় বেশি লাগছে।
অর্থনীতি বিভাগে অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, বিভিন্ন সমস্যার কারণে অনেক বিভাগ অনলাইনে ক্লাস নিতে পারেনি। নেট সমস্যাসহ নানা কারণে শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে অংশ নিতে পারেনি। এ বছর থেকে সব সেমিস্টারে একসঙ্গে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া সেমিস্টার সিস্টেমের সঙ্গে আমাদের তাল মেলাতে সমস্যা হচ্ছে।
সার্বিক বিষয় নিয়ে উপ-উপাচার্য সুলতান-উল ইসলাম দৈনিক বাংলাকে বলেন, সংশ্লিষ্ট বিভাগগুলোর ফলাফলসহ অন্যান্য তথ্য কন্ট্রোল সেকশন থেকে নিয়ে সেগুলো পর্যালোচনা করেছি। এরই মধ্যে দুবার বিভাগগুলোর সভাপতির সঙ্গে কথা বলেছি, যেন সেশনজট কমিয়ে সঠিক সময়ে পরীক্ষাগুলো সম্পন্ন করা যায়।
সেমিস্টার সিস্টেম পিছিয়ে পড়ার অন্যতম কারণ কি না, এমন প্রশ্নের জবাবে উপ-উপাচার্য বলেন, দীর্ঘদিনের একটি সিস্টেম থেকে আরেকটি সিস্টেমে গেলে একটু বিপর্যয় হয়। ছোট-খাটো সমস্যার কথা বিভাগগুলো বলেছে। পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয় যেহেতু সেমিস্টার সিস্টেমে চলছে, তাই আমরাও পারব।
ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে গাজীপুরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিট। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে যুব রেড ক্রিসেন্টের সদস্যদের অংশগ্রহণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
এ সময় গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এ এম আশরাফ হোসেন টুলুসহ জেলা প্রশাসন ও রেড ক্রিসেন্টের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের প্রথম দিনে রেড ক্রিসেন্টের প্রায় ২০ জন যুব স্বেচ্ছাসেবক স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল চিকিৎসাধীন থাকার ওপর নির্ভর করলেই চলবে না, বরং এর মূল উৎপত্তিস্থল বা মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, অফিস-আদালত ও আশপাশের কোথাও যেন কোনোভাবেই পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নিয়মিত নজর রাখতে হবে।
এ সময় পরিচ্ছন্নতা অভিযানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম দিয়ে সার্বিক সহযোগিতা করায় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমেই ডেঙ্গুর ঝুঁকি কমিয়ে একটি নিরাপদ ও পরিচ্ছন্ন গাজীপুর গড়ে তোলা সম্ভব।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া চত্বরে উপস্থিত এক অসহায় পঙ্গু নারীর খোঁজখবর নেন। তার কথা শুনে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তাকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া একটি ছোট ব্যবসা শুরু করে তার স্বাবলম্বী হওয়ার উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন জেলা প্রশাসক। পরবর্তীতে তার ব্যবসা কেমন চলছে এবং নিয়মিত আয় হচ্ছে কি না, সে বিষয়েও তিনি আন্তরিক খোঁজখবর নেন।
উদ্বোধনের পর রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকরা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন এবং ডেঙ্গুর সম্ভাব্য মশার প্রজননস্থলগুলো পরিষ্কার করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, দায়িত্বভার গ্রহনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছিলেন তা সাত মাসের মধ্যেই জনগণের সামনে দৃশ্যমান । আজ যখন জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ধাবিত হচ্ছি তখন বিরোধী দল সংসদে সমর্থন দেয়ার কথা বললেও বাইরে তাদের ভিন্ন রূপ দেখা যায়। মূলত মহান মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকায় যে চরিত্র ছিল সংসদের বাইরে এসে তারা তা ফুঁটিয়ে তুলে। তারা মুখে বলে এক অন্তরে আরেক।
তিনি বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাক স্বাধীনতার নামে বিরোধী মহল বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, আজ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যারা আওয়ামী সন্ত্রাসীদের সাথে গুপ্তভাবে সহযোগিতা করছে তারাই আবার বলছে দেশের অস্তিতিশীল পরিস্থিতির জন্য সরকার দায়ী। অর্থাৎ জামায়াতে ইসলামের সেক্রেটারি বিএনপি'র উপর দায় চাপাতে চাচ্ছে। এর চেয়ে বড় মিথ্যাচার আর কি হতে পারে। মূলত জামায়াতে ইসলাম তাদের আচার আচরণে গুপ্ত হিসেবে জনগনের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে। জনগণের কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে না পেরে তারা এখন ভিন্ন পথ অবলম্বন করছে।
নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এম, এ হান্নান। এতে জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, অর্থ মন্ত্রণালয়েরর সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন প্রমূখ। পরে স্কুল, মাদ্রাসা, কলেজসহ ১২৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
চলতি বছরের ৯ মাসে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ শ্রীমঙ্গল ৪টি সেক্টর নিয়ে গঠিত সরাইল রিজিয়নের আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে ২৩টি আগ্নেয়াস্ত্র, ১৯ কেজি বিস্ফোরক, মাদক, বালু-পাথরসহ ৯৩১ কোটি ২৭ লাখ টাকার বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উত্তর-পূর্ব সরাইল রিজিয়নের পক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ২৮ ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লে কর্নেল একেএম জাকারিয়া কাদির।
ব্রিফিংয়ে জানানো হয়, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১,২০৪ কিলোমিটারে ৪টি সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি ক্যাম্প জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১১টি পিস্তল, ৭টি এয়ার গান, ৫টি পাইপ গান, ৬২ রাউন্ড কার্তুজের পাশাপাশি ১৯ কেজি উচ্চবিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার করেছে।
৩ লাখ ১ হাজার পিস ইয়াবা, ১৩ হাজার কেজি গাঁজা, ৬২ হাজার ৬০০ বোতল বিদেশি মদ এবং বিয়ার, ১৫ হাজার পাঁচশত ৮১ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ, ৩ লাক ৭৩ হাজার ৫০০ পিস বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট এবং ১৬৯ লিটার চোলাই মদ জব্দ হয়েছে। এসব অভিযানে মোট ৩০৫ জন আসামিকে আটক হয়। এ ছাড়া প্রাকৃতিক সুরক্ষায় ১৫ হাজার ৯০০ ঘনফুট পাথর ও ৭ হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
পঞ্চগড় পৌর শহরের তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামে এক কম্পিউটার কম্পোজ দোকান মালিকের মরদেহ উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।
নিহত রেজাউল করিম রেজা ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। পঞ্চগড় সদর থানার সামনে তাঁর একটি কম্পিউটার কম্পোজের দোকান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন রেজাউল করিম রেজা। রাত ১২টার দিকে পারিবারিক কোনো বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি আবার বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেননি তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খালে স্থানীয় বাসিন্দারা তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।
পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নিখোঁজের পর ব্যবসায়ী রেজাউল করিম রেজার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের ৭৬৫টি পূজামণ্ডপে শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। আগামী ১০ অক্টোবরের মধ্যে অচল ক্যামেরা সচল করা এবং যেসব মণ্ডপে ক্যামেরা নেই, সেখানে প্রয়োজন হলে ভাড়ায় হলেও সিসিটিভি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এই নির্দেশনা দেন। সভায় পূজাকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, সাইবার নজরদারি ও গুজব প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত বছর ফরিদপুরে পূজামণ্ডপ ছিল ৭৫৭টি। এবার তা বেড়ে হয়েছে ৭৬৫টি। এর মধ্যে কোতোয়ালী থানায় ১৯২টি, মধুখালীতে ১৫৯টি, বোয়ালমারীতে ১৩০টি, ভাঙ্গায় ৮৮টি, নগরকান্দায় ৬১টি, আলফাডাঙ্গায় ৪৩টি, সালথায় ৪৩টি, সদরপুরে ৩৫টি এবং চরভদ্রাসনে ১৪টি মণ্ডপ রয়েছে।
বর্তমানে ৬৪৪টি মণ্ডপে সিসিটিভি থাকলেও সচল রয়েছে ৫০৪টির ক্যামেরা। অর্থাৎ ১৪০টি ক্যামেরা অচল। পাশাপাশি ১২১টি মণ্ডপে এখনও কোনো সিসিটিভি স্থাপন করা হয়নি।
পুলিশ সুপার বলেন, মণ্ডপের নিরাপত্তা ও নজরদারিতে কোনো ধরনের শিথিলতা গ্রহণ করা হবে না। ১০ অক্টোবরের মধ্যে সব মণ্ডপে কার্যকর সিসিটিভি নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে ভাড়া করে ক্যামেরা স্থাপনের পাশাপাশি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা পরিষদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
পূজামণ্ডপের নিরাপত্তায় আগামী ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আনসার সদস্য মোতায়েন থাকবে। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে ছয়জন এবং অন্যান্য মণ্ডপে চারজন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
এর পাশাপাশি পূজাকালীন পুলিশের টহল জোরদার, বিসর্জন ঘাটে বিশেষ নিরাপত্তা, স্বেচ্ছাসেবকদের কার্যক্রম মনিটরিং এবং শহরের যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বিঘ্ন পূজা উদযাপনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়েও সভায় আলোচনা করা হয়।
পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার, উসকানিমূলক বক্তব্য বা বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হবে। এ জন্য সাইবার মনিটরিং টিম কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ফ্যাক্ট চেক করা হবে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
নওগাঁ শহরে দিনেদুপুরে ব্যাটারিচালিত রিকশাযাত্রী এক নারীর কানের স্বর্ণের দুল ছিনতাইয়ের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসা তিন ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) শহরের রুবীর মোড়ে জনগণের সহযোগিতায় তাদের প্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইউসুফ সর্দারের ছেলে মো: জামাল (৩৫), আব্দুর রবের ছেলে মো. ফরিদ (৩৩) এবং মাইনুদ্দিনের ছেলে মো: রবি (২৪)। তিনজনই নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম শাহানাজ আক্তার শিরিন নওগাঁ শহরের রজাকপুর এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশায় করে শহরের স্টাফ কোয়ার্টারে যাওয়ার পথে রুবীর মোড় এলাকায় পৌঁছালে ওই তিন ছিনতাইকারী তাকে ধারালো চাকুর ভয় দেখিয়ে খুন-জখমের হুমকি দেয়। একপর্যায়ে তারা ভিকটিমের কানে থাকা পাঁচ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ভিকটিমের আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন।
একই সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ চাকুসহ তিন আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।
এবিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে, ছাড় দেওয়া হবে না। পুলিশ সবসময় সাধারন মানুষের নিরাপত্তায় সজাগ ও তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত ছিনতাই মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেকোনো সন্দেহজনক গতিবিধি দেখলেই পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানোর অনুরোধ জানান।
কোনো কোনো দিন ফজরের নামাজ পড়তে উঠে দেখি কলে সাপ্লাইয়ের পানি নাই -এ ছাড়াও সকাল ৭টার পর থেকে কলে পানি না থাকা এটা এখন আমাদের প্রতিদিনের ঘটনা-কথাগুলি বলছিলেন পটুয়াখালী পৌর এলাকার সদর রোডের বাসিন্দা গৃহবধূ জাহিদা খানম শিমুল। একই ধরনের কথা বলেন শহরের পুরান বাজার এলাকার বাসিন্দা গৃহবধূ মন্দিার দাস, শিমুলবাগ এলাকার বাসিন্দা গৃহবধূ মীম, নবাবপাড়ার এলাকার গৃহবধূ আফরোজা রুপা।
পটুয়াখালী পৌর এলাকার অধিকাংশ মানুষের জীবন যাত্রা পাল্টে গিয়েছে শুধু মাত্র পৌরসভার সাপ্লাইয়ের পানির অপ্রাপ্যতার উপর। শহরের অধিকাংশ এলাকায় বিশেষ করে গৃহবধূদের পানির এ ভোগান্তির কারণে নানা রকম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
সকাল থেকে পনি না থাকায় রাত জেগে পানি ধরে রাখতে হচ্ছে তাদেরকে। অধিকাংশ বাসায় কাজের সহযোগী মহিলারা দিনের বেলায় কাজ করে যাওয়ায় বাসন -পত্র কোন রকম জমানো পানি দিয়ে ধোয়া-মোছার কাজ করা সম্ভব হলেও প্রতিটি বাড়িতেই কাপড় চোপড় ধোয়া নিয়ে বিড়ম্বন পোহাতে হচ্ছে মারাত্মকভাবে।
পটুয়াখালী পৌর এলাকায় বর্তমানে ৯৪৮২ জন গ্রাহকের বিপরীতে ১২টি পাম্প হাউজ দিয়ে ১৪টি উৎপাদক নলকূপের মাধ্যমে ১০৬ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে ১০,৩৩২ ঘন মিটার পানি উত্তোলন করা হয়ে থাকে। বর্তমানে পটুয়াখালী পৌরএলাকায় ৫৭২টি হস্তচালিত টিউবওয়েলের মাধ্যমে বিভিন্ন স্পটে পানি সরবরাহ করে থাকে।
স্বাধীনতার পরবর্তিতে পটুয়াখালী পৌর এলাকার বিভিন্ন স্পটে ও বাসাবাড়িতে প্রায় ১৮০০ থেকে ১৯০০ টিউবওয়েল বসানো ছিল,যেগুলো দিয়ে পটুয়াখালী পৌরএলাকার অধিবাসীদের পানির চাহিদা মেটানো হতো । যে গুলিতে ৮৫০ খেকে ৯০০ ফুট লেয়ারে সুপেয় পানি পাওয়া যেত। এমাগত জনসংখ্যা বৃদ্ধি সহ পৌর এলাকার সীমানা বৃদ্ধির পাশাপশি হাই রাইজ ভবন নির্মান করে তাতে পাম্প হাউজ স্থাপনের ফলে পানির লেয়ার এখন ১১০ ফুট থেকে ১২০০ ফুটে চলে যাওয়ায় সেই টিউবওয়েবগুলি এখন অচল হয়ে পরে রয়েছে।স্বাধীনতার পরবর্তী পটুয়াখালী মিউনিসিপ্যালিটির ম্যানুয়াল পদ্ধতিতে সরসরি পাইপলাইনের মাধ্যমে সীমিত সংখক এলাকায় পানি সরবরাহের কাজ শুরু করে। ২০০৪ সালে ডিপিএইচইড্যানিডা ওভার হেড ট্যাকিংর মাধ্যমে পানি সরবরাহ শুর করে যা বর্তমানে পৌর এলাকার ২৫ বর্গ কলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, পটুয়াখালী পৌর এলাকার সীমানা বৃদ্ধির পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পানির প্রাহকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পৌরসভা কর্তৃক সরবরাহকৃত পানি দিয়ে চাহিদা পূরণ করা ব্যাহত হচ্ছে।
তিনি অরোও জানান, সমস্যা নিরসনকল্পে সরকারের ২২টি পৌরসভায় পানি সরবরাহের প্রকল্প আওতায় সম্ভব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। সেখানে পটুয়াখালী পৌরসভার জন্য নতুন ৬টি উৎপাদক নলকূপ, ও ৭টি নতুন ওভার হেডট্যাংক নির্মাণসহ নতুন পাইপ লাইন নির্মাণের প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনাটি মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পটুয়াখালী পৌরসভার পানি ও পয়:নিস্কাশন বিভাগের দায়িত্বপাপ্ত সহকারী প্রকৌশলী এম রিয়াজ উদ্দিন মজুমদার বলেন, বর্তমানে ১৪টি পাম্প হাউজের মাধ্যমে ১৮ ঘণ্টা পাম্প চালিয়ে ১০,৩৩২ ঘন মিটার পানি উত্তোলন করে তা গ্রাহকের মধ্যে সরবরাহ করে থাকি, সাম্প্রতিক সময়ের বিদুৎ এর ঘাটতির কারণে পাম্পগুলো থেকে নিরবিচ্ছিন্নভাবে পানি উত্তোলন করা ব্যাহত হচ্ছে। গ্রাহক বাড়ার সাথে সাথে পানির উপ চাপ বাড়ছে, প্রায় ১০ হাজার গ্রাহকের জন্য আরোও ১০ হাজার ঘন মিটার পানির চাহিদা রয়েছে।
এ দিকে পটুয়াখালী পৌরসভার বাসিন্দাদের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে ৪৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
পটুয়াখালী-১ (১১১) আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও ‘মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’-এর সদস্য সচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত চিঠিতে প্রকল্পের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং অগ্রগতি প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়।
এর আগে গত ৭ সেপ্টেম্বর ২০২৬ সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী প্রধানমন্ত্রী বরাবর পটুয়াখালী পৌরসভার জন্য ৪৫ কোটি টাকার প্রকল্প গ্রহণের অনুরোধ জানিয়ে একটি আধা-সরকারি পত্র (ডিও) পাঠান।
সংকট নিরসনে প্রস্তাবিত প্রকল্পের আওতায় চারটি ওভারহেড ট্যাংক নির্মাণে ১৬ কোটি টাকা, ১০টি উৎপাদক নলকূপ স্থাপনে ৩ কোটি ২০ লাখ টাকা, ১০টি টেস্ট টিউবওয়েল স্থাপনে ২০ লাখ টাকা এবং ১২টি পাম্প হাউস নির্মাণ, পাম্প, ট্রান্সফরমার ক্রয় ও বৈদ্যুতিক সংযোগ স্থাপনে ৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া ৩০ কেভি ক্ষমতাসম্পন্ন ২০টি থ্রি-ফেজ জেনারেটর স্থাপনে ৭ কোটি টাকা, ১৬০ মিলিমিটার ব্যাসের ২২ কিলোমিটার পাইপলাইন স্থাপনে ৮ কোটি ৮০ লাখ টাকা এবং ১১০ মিলিমিটার ব্যাসের ২০ কিলোমিটার পাইপলাইন স্থাপনে ৬ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।
প্রস্তাবিত প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হলে পটুয়াখালী পৌরসভার দীর্ঘদিনের সুপেয় পানি সংকট অনেকটাই দূর হবে এবং নাগরিকদের নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে ভুবনঘর গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় তারা আগের স্থানেই ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং বক্তব্য রাখেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র হিসেবে ভোটগ্রহণ হয়ে আসছে। ওই কেন্দ্রে এলাকার প্রায় ৪-৫ হাজার লোক ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সেখানে বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
তাদের দাবি, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রটি ভুবনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভোটারদের দুর্ভোগ বাড়বে। বিশেষ করে বয়স্ক নারী-পুরুষসহ দূরের ভোটারদের ভোটকেন্দ্রে যাতায়াতে সমস্যা হতে পারে।
স্থানীয়রা আরও বলেন, আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে পর্যাপ্ত কক্ষ, বড় ভবন ও বিশাল মাঠ রয়েছে। সেখানে ভোটারদের দাঁড়ানো, ভোটগ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের পর্যাপ্ত সুযোগ রয়েছে। বিপরীতে প্রস্তাবিত ভুবনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জায়গা তুলনামূলক কম।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আমড়াতলী ইউনিয়নের মোতালেব, ফিরোজ, কামাল হোসেন মেম্বার, মো. আবুল হোসেন, হাজী সফিক মেম্বার, মিনু বেগম, মর্জিনা আক্তার, মো. ইয়াছিন, মো. দুলাল মিয়া, জলিল মিয়া, বাবুল মিয়া, আলম মিয়া, হানিফ হোসেন, আক্তার, মাহবুব মিয়া, মানিক মিয়া প্রমুখ।
মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে ভুবনঘর আবুল হাসেম আবাসিয়া উচ্চ বিদ্যালয়কে পুনরায় ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণের দাবি জানানো হয়।
‘কারিগরি শিক্ষা নিন, বদলে যাবে আপনার দিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসনবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নীলাচল সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
টিটিসির অধ্যক্ষ মো. মাসুদ রানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন।
সেমিনারে বক্তারা বলেন, ‘বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের পাশাপাশি বৈধ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রতারণা ও নানা ধরনের ঝুঁকি থেকে নিরাপদ থাকা সম্ভব।’
বক্তারা আরও বলেন, ‘দক্ষ জনশক্তি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই বিদেশগামীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং নিরাপদ ও বৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।’
সেমিনারে বিভিন্ন দেশে গমনকারী ১৩০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় বাংলাদেশেও চলছে সার সংকট। চলতি মরসুমে চুয়াডাঙ্গার বাজারেও রাসায়নিক সারের তীব্র সংকট দেখা দিয়েছে। চড়া দাম দিয়েও মিলছে না চাহিদা মতো সার। একদিকে রাসায়নিক সারের তীব্র সংকট, অন্যদিকে বাজারে আকাশছোঁয়া দাম। রাসায়নিকের এই চড়া বাজারে দিশেহারা চুয়াডাঙ্গার প্রান্তিক কৃষক। বাধ্য হয়ে বেশি দামে সার কিনে জমিতে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করছেন কৃষকরা। এতে একদিকে যেমন কৃষকের উৎপাদন খরচ লাগামহীনভাবে বাড়ছে, অন্যদিকে মারাত্মকভাবে নষ্ট হচ্ছে মাটির প্রাকৃতিক উর্বরতা শক্তি।
মাটির স্বাস্থ্য সুরক্ষায় রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এতে রাসায়নিক সারের উপর যেমন চাপ কমবে, তেমনি মাটির স্বাস্থ্য রক্ষা পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে, রাসায়নিক সারের এই চরম সংকটের সময়ে মাটির স্বাস্থ্য সুরক্ষায় নতুন আশার আলো দেখাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু এন্ড কোম্পানি। চিনিকলে আখ মাড়াইয়ের সময় বের হওয়া উচ্ছিষ্ট বর্জ্য (প্রেসমাড) আধুনিক ও বৈজ্ঞানিক উপায়ে প্রক্রিয়াজাত করে সম্পূর্ণ পরিবেশবান্ধব পদ্ধতিতে উন্নত মানের জৈব সার উৎপাদন করছে কেরু। গুণগত মান অত্যন্ত ভালো এবং বাজারে প্রচলিত অন্য সারের তুলনায় দাম কম হওয়ায় ইতোমধ্যে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে কেরুর এই জৈব সার। রাসায়নিকের খরচ বাঁচিয়ে টেকসই ও লাভজনক কৃষির নতুন এক দিগন্ত উন্মোচন করছে সরকারি এই উদ্যোগ।
কেরু এন্ড কোম্পানি সূত্রে জানা গেছে, চিনি উৎপাদনের পর যে আখ মাড়াইয়ের উচ্ছিষ্ট বর্জ্য বা প্রেসমাড তৈরি হয়, তা একসময় পরিবেশের জন্য বড় উদ্বেগের কারণ ছিল। তবে সেই বর্জ্যকেই এখন গবেষণার মাধ্যমে রূপান্তর করা হচ্ছে মূল্যবান জৈব সারে, যার ব্র্যান্ড নাম দেওয়া হয়েছে ‘সোনার দানা’। সম্পূর্ণ ভেজালমুক্ত ও প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ হওয়ায় এই সার মাটির পানি ধারণক্ষমতা বাড়ায় এবং অণুজীবের কার্যকারিতা সচল রাখে।
দাম কম হওয়ায় ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে সরকারিভাবে উৎপাদিত কেরুর এই জৈব সার। গুণগত মানে অনন্য হওয়ায় কেরুর জৈব সার খুব দ্রুতই জয় করে নিয়েছে কৃষকদের আস্থা। এই জৈব সার ব্যবহারে বেড়েছে ফসল উৎপাদন ও ফলন।
আকুন্দবাড়িয়া গ্রামের কৃষক আশাদুল হক বলেন, বাজারে ইউরিয়া, টিএসপি বা ডিএপি সারের জন্য যখন ডিলারদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে, তখন কেরুর জৈব সার তাদের বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। এক বস্তা রাসায়নিক সার কিনতে গেলে ২ হাজার ৫০০ টাকা বা ৩ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। কিন্তু কেরুর জৈব সারের দাম কম। ৯০০ টাকা বস্তা। বিঘা প্রতি ২ বস্তা দিলেই যথেষ্ট। জমিতে এই জৈব সার ব্যবহারের ফলে রাসায়নিক সারের ওপর নির্ভরশীলতা আগের চেয়ে অনেক কমেছে। ফলে সংকটের এই সময়েও চাষাবাদের খরচ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে।
একই গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস বলেন, রাসায়নিক সারের পাশাপাশি কেরুর জৈব সার ব্যবহারের ফলে চাষাবাদ খরচ অনেক কমেছে। কেরুর জৈব সার জমিতে দেওয়ার পর শাকসবজি ও ফসলের ফলন বেশ ভালো হচ্ছে। রাসায়নিক সার বেশি ব্যবহার করলে অনেক সময় ফসলের ক্ষতি হয়। তবে, কেরুর জৈব সারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, কেরুর জৈব সার ইতোমধ্যে কৃষকদের আস্থা অর্জন করতে পেরেছে। মিলস গেটে এক কেজির প্যাকেট বিক্রি হচ্ছে ২৩ টাকায় আর ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। ২ হাজার ৫০০ মেট্রিক টন জৈব সার উৎপাদনের সক্ষমতা রয়েছে কেরুর। এ বছর প্রায় ৪ হাজার মেট্রিক টন উৎপাদন সক্ষমতা বাড়ানো হয়েছে। আগামী বছর ৫ হাজার মেট্রিকটন উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য কাজ করা হচ্ছে।
স্থানীয় কৃষি বিভাগ বলছে, মাটির স্বাস্থ্য সুরক্ষায় ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, বছরের পর বছর শুধু রাসায়নিক সার ব্যবহারের ফলে দেশের অধিকাংশ অঞ্চলের মাটির ‘অর্গানিক ম্যাটার’ বা জৈব পদার্থের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কেরুর জৈব সার একটি চমৎকার ও টেকসই বিকল্প। জমিতে এই সার ব্যবহারে রাসায়নিক সারের ওপর যেমন বাড়তি চাপ কমবে, তেমনি রক্ষা পাবে মাটির চিরন্তন স্বাস্থ্য ও পরিবেশ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নূরুল ইসলাম বলেন, মাটির উৎপাদন ক্ষমতা বাড়াতে রাসায়নিকের পাশাপাশি জৈব সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এতে রাসায়নিক সারের ওপর যেমন চাপ কমবে, তেমনি রক্ষা পাবে মাটির টেকসই গুণাগুণ।
দেশে রাসায়নিক সার সংকটে স্বল্প দামের কেরুর জৈব সার যেন এক আশির্বাদ। সংকট মোকাবিলায় ও পরিবেশবান্ধব কৃষির প্রসারে কেরুর জৈব সারের উৎপাদন ও সরবরাহ দেশব্যাপী আরও গতিশীল করার দাবি কৃষকদের।
উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।
প্রধান অতিথি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি একটি মেধাবী ও সুস্থ জাতি গঠনে শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ক্রীড়া ও স্বাস্থ্য শিক্ষা। শারীরিক সুস্থতা ও সুন্দর দেহ গঠনের পাশাপাশি মানুষের মন এবং মস্তিষ্ককে সচল ও প্রাণবন্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই তরুণ সমাজকে সুনাগরিক ও আগামী দিনের যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে পড়ালেখার পাশাপাশি মাঠের ক্রীড়াঙ্গনে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, এই প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০টি জেলার বাছাইকৃত ক্রীড়াবিদরা অংশ নিয়েছেন। এখান থেকে যারা সফল ও বিজয়ী হবেন, তারা পরবর্তীতে জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করবেন। খুলনা অঞ্চল ক্রীড়াবিদ তৈরির একটি উর্বর ভূমি। এখানে অনেক দক্ষ ক্রীড়াবিদ রয়েছেন এবং এই আয়োজন থেকে আগামীতে দেশের জন্য আরও বড় বড় ক্রীড়া ব্যক্তিত্ব বেরিয়ে আসবে। একই সাথে প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল ক্রীড়াবিদকে নিজেদের সর্বোচ্চ নৈপুণ্য ও প্রতিভা প্রকাশ করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান ও জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মো: কামরুজ্জামান।
অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলার জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিভাগের ১০ জেলার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় থেকে বাছাইকৃত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেন।
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ উপলক্ষ্যে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল কাদের, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোাঃ আরিফুল ইসলাম সরদার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত, ফুটবল কোচ ইউনুস আলী ও বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার প্রদ্যুৎ কুমার রায় প্রমুখ।
সভায় মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহাম্মেদ বলেন, আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ২ অক্টোবর শুক্রবার দুপুর আড়াইটায় মাগুরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এ টুর্নামেন্ট উদ্বোধন করবেন বলে সম্মতি প্রদান করেছেন।
পাশাপাশি এ টুর্নামেন্টে বিশেষ অতিথি থাকবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানসহ অন্যরা। টুর্নামেন্ট উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি চলমান। টুর্নামেন্টে মাগুরা সদর উপজেলা, মোহাম্মদপুর উপজেলা, শ্রীপুর উপজেলা, শালিখা উপজেলা, মাগুরা পৌরসভা ও মাগুরা জেলা পুলিশ এ ৬ টি দল অংশ নেবে।
টুর্নামেন্টকে সফল করতে চার উপজেলার হাট বাজারে মাইকিং এর সাহায্যে প্রচার প্রচারণা চলমান রয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন দেওয়া হয়েছে। আগামী ৯ অক্টোবর শুক্রবার এ টুর্নামেন্টের সমাপনী ঘটবে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ডিএফএ মাগুরার সহযোগিতায় জেলা প্রশাসন মাগুরা এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক আবাসিক গ্রাহককে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার অবাস্তব ও ভৌতিক বিল পাঠানোর ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপককে (জিএম) তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার পর ভুক্তভোগী গ্রাহককে ব্যক্তিগতভাবে ফোন করে অনাকাঙ্ক্ষিত এই মারাত্মক ভুলের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী আলেয়া খাতুনের নামে ‘এলটি-এ (আবাসিক)’ ক্যাটাগরিতে সেপ্টেম্বর মাসের এই বিদ্যুৎ বিলটি ইস্যু করা হয়েছিল। বিলের কপিতে দেখা যায়, ২৩৫ ইউনিট বিদ্যুৎ খরচের বিপরীতে ডিমান্ড চার্জ দেখানো হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা, ভ্যাট ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা এবং মিটার ভাড়া ১০ টাকা যুক্ত করে মোট বিল নির্ধারণ করা হয় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা; যা নির্ধারিত সময় পার হলে বিলম্ব মাশুলসহ ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকায় পৌঁছাত। অথচ প্রকৃত হিসাব অনুযায়ী গ্রাহকের মোট বিল হওয়ার কথা ছিল মাত্র ১ হাজার ৯৬৩ টাকা।
ভৌতিক এই বিল হাতে পেয়ে ক্ষোভ প্রকাশ করে গ্রাহক আলেয়া খাতুন বলেছিলেন, ‘এটা শুধু ভুতুড়ে বিল নয়, আজগুবিও। বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিপনার কারণে গ্রাহকের দুশ্চিন্তা ও ভোগান্তি বাড়ছে। এ ধরনের ভুলের প্রতিকার হওয়া জরুরি।’ এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি ওই গ্রাহকের মিটার পরিবর্তনের পর নতুন মিটারের সিল নম্বরটি অসাবধানতাবশত ডিমান্ড চার্জের ঘরে টাইপ করায় কম্পিউটারের হিসাবে এই বিপুল অঙ্কের বিল তৈরি হয়। পরে অভিযোগ পাওয়ার সাথে সাথেই বিলটি সংশোধন করে দেওয়া হয় এবং গ্রাহক সংশোধিত অর্থ ব্যাংকে জমা দেন। তবে দায়িত্বে চরম অবহেলা ও জনভোগান্তি সৃষ্টির দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।