সোমবার, ১৩ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩

১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৭ শতাংশ: ইসি সচিব

মঙ্গলবার সাংবাদিকদের কাছে ব্রিফ করেন ইসি সচিব জাহাংগীর আলম। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ২১ মে, ২০২৪ ১৩:২২

সারা দেশে ১৫৬টি উপজেলায় চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচনে ১৩ হাজার ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১০ হাজার কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৬.৯ শতাংশ অর্থাৎ প্রায় ১৭ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১টায় নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলা পরিষদের নির্বাচনে তিনটি পদে এক হাজার ৮২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আবার এসব পদে ২২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরইমধ্যে বিজয়ী হয়েছেন। দুটি উপজেলায় তিনটি পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন।

বিষয়:

নির্বাচিত

সিরাজগঞ্জের ৩১ ইউনিয়নে বন্যার ঝুঁকি, ৯৩ মেডিকেল টিম গঠন

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১২ জুলাই, ২০২৬ ২০:৫১
সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় মানুষের জানমালের ক্ষতি হওয়ার পাশাপাশি তৈরি হয়েছে স্বাস্থ্যঝুঁকি। তেমনই সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ায় এবং জেলার মধ্যে দিয়ে চলনবিল বয়ে যাওয়ায় এ জেলাতেও বন্যার আশঙ্কা করা হচ্ছে। সে ক্ষেত্রে জেলার ৮৩টি ইউনিয়নের মধ্যে ৩১টি ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি জেলায় সম্ভাব্য বন্যায় স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মোট ৯৩টি মেডিকেল টিম গঠন করেছে তারা। রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন।

তিনি বলেন, ‘সম্ভাব্য বন্যার কথা চিন্তা করে মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে ও সেবা নিশ্চিতে ৮৩টি ইউনিয়নে ৮৩টি, ৯টি উপজেলায় ৯টি এবং জেলায় ১টিসহ মোট ৯৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ ছাড়া সকল উপজেলায় জরুরি ওষুধ, স্যালাইন, সাপে কাটা রোগীদের অ্যান্টিভেনাম, গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতসহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এ সময় ডেপুটি সিভিল সার্জন ডা. রিয়াজুল ইসলাম, পরিসংখ্যানবিদ হুমায়ুন কবির, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্নাসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


নির্বাচিত

চলনবিলে বন্যার পানি আসায় নৌকা তৈরির ধুম

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সিংড়া (নাটোর) প্রতিনিধি

চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলার নিম্নাঞ্চলে বন্যার পানি আসতে শুরু করেছে। দিন দিন বাড়ছে পানি। বর্ষা ঋতুর আগমনে নৌকা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা। দিনরাত এক করে নৌকা তৈরি করছেন তারা। নতুন নৌকার পাশাপাশি অনেকে আবার পুরনো নৌকা মেরামতের জন্য ছুটছেন তাদের কাছে। সিংড়া উপজেলায় বর্ষাকালে চলনবিল ও আত্রাই নদীতে জেলেরা মাছ শিকার করে থাকেন। তাই এ সময় ব্যাপকভাবে নৌকার প্রয়োজন দেখা দেয়।

বছরের আষাঢ়-শ্রাবণ মাস থেকে কার্তিক পর্যন্ত ৫ মাস বন্যাকবলিত এই অঞ্চলের বেশিরভাগ গ্রাম ও পথঘাট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত, হাটবাজার ও মাছ ধরার কাজে একমাত্র বাহন হয় নৌকা। তাই বর্ষাকালে বেড়ে যায় নৌকার কদর।

যারা জেলে পেশায় রয়েছেন, তারা এখনই মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ কারণে চলনবিল অঞ্চলে নৌকা তৈরির ধুম পড়েছে। আর নদীর আশপাশের এলাকার কেউ কেউ পুরনো নৌকায় লাগাচ্ছেন আলকাতরা, আবার কেউ বা দিচ্ছেন জোড়াতালি। কেউ কেউ তারকাঁটা ও লোহার পাত দিয়ে তক্তা জোড়া লাগানোর কাজে ব্যস্ত।

সরেজমিনে উপজেলার বিলদহর, কালিনগর, শেরকোল, তাজপুর, সাঁতপুকুরিয়া, বড়িয়া, ডাহিয়া ও বিয়াশ ও পৌর এলাকা ঘুরে দেখা যায় নৌকা তৈরির কারিগররা নতুন নৌকা তৈরি ও পুরনো নৌকা মেরামত কাজে ব্যস্ত সময় পার করছেন।

কারিগররা বলছেন, নৌকা তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় আগের চেয়ে উৎপাদন খরচ বেড়েছে।

পৌর শহরের বালুয়া বাসুয়া এলাকায় পুরনো নৌকা মেরামতের কাজ করছেন এক কাঠমিস্ত্রী। তিনি জানান, সারা বছর কাঠের কাজ করেন। বর্ষার এই সময়ে নৌকা তৈরির কাজে ব্যস্ত থাকেন। এতে তার বাড়তি কিছু আয় হয়।

পৌরসভার চকসিংড়া মহল্লার নৌকা তৈরির কারখানার মালিক আব্দুল হান্নান বলেন, ‘আমার কারখানায় কড়ই, হিজল ও মেহগনির কাঠ দিয়ে বেশিরভাগ নৌকা তৈরি হয়। এছাড়া আলকাতরা, বাঁশ, তারকাঁটাসহ বিভিন্ন উপকরণ লাগে। এ বছর এখন পর্যন্ত প্রায় ৬০টি নতুন নৌকা বিক্রি করেছি। বেশিরভাগ ছোট ডিঙি নৌকা, যার অধিকাংশই মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। এ বছর ২০০ থেকে ২৫০টি নৌকা বিক্রি হবে বলে আশা করছি। কাঠের নৌকা বিক্রি করছি ৫৫০০ থেকে ৬০০০ টাকা ও প্লেন সিটের নৌকা বিক্রি করছি ৮৫০০ থেকে ৯০০০ টাকা দরে।

নৌকা তৈরির কারিগর স্বপন চন্দ্র সূত্রধর বলেন, বর্ষাকালে দিনে ২টি থেকে ৩টি নৌকা তৈরি করে থাকি। নৌকাভেদে মজুরি পাই ১০০০ থেকে ১৮০০ টাকা করে। এছাড়া সারাবছর কাঠমিস্ত্রী হিসেবে কাঠের অন্যান্য জিনিসপত্র তৈরি করি। যা আয় হয় তা দিয়ে আমার সংসার চলে।

নৌকা কিনতে আসা সাঁতপুকুরিয়া গ্রামের মো. রুবেল হোসেন বলেন, ‘আমাদের গ্রামটি চলনবিলের মাঝখানে। সামান্য বর্ষাতেই রাস্তাঘাট তলিয়ে যায়। বর্ষার সময় একমাত্র বাহন হচ্ছে নৌকা। তাই নৌকা কিনতে এসেছি। তবে এ বছর নৌকার দাম অনেক বেশি।

উপজেলার চামারী ইউনিয়নের আনন্দনগর এলাকা থেকে নৌকা কিনতে আসা আফজাল হোসেন বলেন, ‘চলনবিলে পানি বাড়লেই নৌকার প্রয়োজন হয়। মাছ ধরা, জমিতে যাওয়া এবং এক বাড়ি থেকে অন্য বাড়ি যাতায়াতের জন্য নৌকা ছাড়া উপায় নেই। তাই নতুন নৌকা কিনতে এসেছি।

চলনবিলের নৌকা তৈরির কারখানার মালিক গোদা কুমার জানান, কাঠ, লোহাসহ অন্যান্য সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় গত বছরের চেয়ে খরচ অনেক বেশি লাগছে।

নৌকা তৈরির কারিগর আব্দুল কুদ্দুস বলেন, ‘সারা বছর তেমন কাজ না থাকলেও বর্ষা এলেই আমাদের ব্যস্ততা শুরু হয়। এখন প্রতিদিনই নতুন নৌকার অর্ডার পাচ্ছি। কাঠের দাম বেড়েছে, তারপরও মানুষ প্রয়োজনের তাগিদে নৌকা বানাচ্ছেন। কাজের চাপ কয়েকগুণ বেড়ে গেছে’।


নির্বাচিত

টাঙ্গাইলে সোহেলের হাতে ফিরছে ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
শামীম আল মামুন, টাঙ্গাইল

বাকরখানি শুধু একটা রুটি না, এটা মুঘল আমলের একটা প্রেম-কাহিনী আর ঐতিহ্য। সেই ঐতিহ্যবাহী ঢাকার বাকরখানি এখন তৈরি হচ্ছে টাঙ্গাইল শহরেই। শহরের পার্ক বাজারের ব্যস্ততম এলাকা শনির আখড়ার সামনে ৩৭ বছরের অভিজ্ঞ কারিগর সোহেল মিয়া তৈরি করছেন বাকরখানি। তার হাত ধরেই মুঘল আমলের স্বাদ এখন টাঙ্গাইলবাসীর ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। সোহেল মিয়ার দোকানে মিষ্টি ও নোনতা দুই ধরনের বাকরখানি পাওয়া যায়। দাম প্রতি কেজি মিষ্টি বাকরখানি ২২০ টাকা, নোনতা ২০০ টাকা। প্রতি পিস ১০ টাকা। কেজিতে গড়ে ২৪টি বাকরখানি ধরে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাকরখানির মিষ্টি সুগন্ধ পুরো এলাকায় এক ধরনের আবেশ তৈরি করছে। দিনে গড়ে ৪ হাজার টাকার বাকরখানি বিক্রি হচ্ছে এখানে। ভাগিনা শাহিন মিয়া মামাকে সাহায্য করেন। পরিবার নিয়ে তারা থাকেন শহরের আদালত পাড়া এলাকায়।

সোহেল মিয়ার আদি বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে। প্রায় ২৫ বছর আগে তিনি ঢাকার কেরানীগঞ্জে এসে বাকরখানি তৈরির কাজ শেখেন। দীর্ঘ ৩৭ বছর ধরে এই পেশায় আছেন।

দুই বছর হলো টাঙ্গাইলে এসেছেন। পার্ক বাজারে মির্জা বাহরুলের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছেন।

তিনি বলেন, ‘আগে লাকড়ি বা কয়লার চুলায় বাকরখানি তৈরি হতো। এখন মাইক্রোওভেনে বানাই। টাঙ্গাইলের মানুষ এখনও পুরোপুরি বাকরখানি খাওয়া শেখেনি। তবে ধীরে ধীরে বিক্রি বাড়ছে।’

তিনি আরো বলেন, ঘি, ময়দা, চিনি, দুধ, তিল-এগুলোই বাকরখানির তৈরির মূল উপাদান।

শহরের কোদালিয়া এলাকার নাজমুল আহসান ঢাকার লালবাগে থাকতেন। সেখান থেকেই সকালের চায়ের সাথে বাকরখানি খাওয়ার অভ্যাস। তিনি বলেন, পরিবারের জন্য ২ কেজি নোনতা বাকরখানি নিলাম। সকাল-সন্ধ্যার চায়ের সাথে খাব।

স্কুলপড়ুয়া ছেলে মাহিনকে নিয়ে আসা মিলি বেগম বলেন, ছেলের পছন্দ মিষ্টি বাকরখানি। তাই ১ কেজি ২২০ টাকা দিয়ে কিনলাম। এখানকার স্বাদ ও মান দুইটাই ভালো। বাজার করার ফাঁকে মাঝে মাঝে কিনে নিয়ে যাই।

জানা গেছে, বাকরখানির জন্ম ১৭ শতকে মুঘল আমলের ঢাকায়। মুঘল সুবেদার ও নবাবরা সকালের নাস্তা ও চায়ের সাথে এটা খেতেন কারণ এটি সহজে নষ্ট হয় না।

নামকরণের পেছনে আছে করুণ প্রেম কাহিনী। মুঘল আমলে ঢাকার নায়েবে নাজিম মির্জা বাকর খান প্রেমে পড়েন নর্তকী খানি বেগমের। রাজনৈতিক ষড়যন্ত্রে তাদের মিলন হয়নি। শোকে বাকর খানের জন্য রাঁধুনি যে শক্ত রুটি বানিয়েছিলেন তার নাম হয় বাকর + খানি = বাকরখানি।

আদিতে এই সুস্বাদু খাদ্য ২ প্রকার ছিল: গায়ে গায়ে বাকরখানি: পাতলা, খাস্তা। চায়ে ভিজিয়ে খাওয়া হতো।

চাল্লা বাকরখানি: মোটা, নরম। উপরে তিল-পোস্ত দেওয়া থাকতো। পরে যোগ হয় মিষ্টি, নোনতা, চিনি ও মাওয়া বাকরখানি। ব্রিটিশরা একে ‘Bengal Biscuit’ বলতো। পুরান ঢাকার লালবাগ, নাজিরাবাজার, চকবাজার ছিল এর মূল কেন্দ্র। দেশভাগের পর এটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে।

মুঘল আমলের সেই প্রেম আর ঐতিহ্যের বাকরখানি এখন টাঙ্গাইলের পার্ক বাজারে নতুন করে প্রাণ পাচ্ছে। সোহেল মিয়ার মতো কারিগরদের হাত ধরে ঐতিহ্য টিকে থাকুক-এমনটাই প্রত্যাশা টাঙ্গাইলবাসীর।


নির্বাচিত

ঝালকাঠিতে নতুন রিকশা পেয়ে অসহায় ৬ পরিবারের মুখে হাসি

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
হাসনাইন তালুকদার দিবস, ঝালকাঠি

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব্যাটারিচালিত ছয়টি নতুন রিকশা। সরকারের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় শহর সমাজসেবা দপ্তরের অর্থায়নে এ সহায়তা পেয়ে পরিবারগুলোর সদস্যদের মুখে ফুটেছে স্বাবলম্বী হওয়ার আশার হাসি।

রোববার সকালে ঝালকাঠি পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে রিকশার চাবি তুলে দেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।

ঝালকাঠি শহর সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও আইসিটিবিষয়ক দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিজান সালাহউদ্দিন।

বক্তারা বলেন, সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষকে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। একটি রিকশা শুধু একটি যানবাহন নয়, বরং একটি পরিবারের নিয়মিত আয়ের পথ খুলে দেওয়ার মাধ্যম।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরে ৪ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে ছয়টি ব্যাটারিচালিত রিকশা বিতরণ করা হয়েছে। এ ছাড়া ঝালকাঠি পৌরসভা নিজস্ব তহবিল থেকে অতিরিক্ত ৩১ হাজার টাকা ব্যয় করেছে।

রিকশা পেয়ে উপকারভোগীরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, এই সহায়তা তাদের পরিবারকে স্বাবলম্বী করে তুলবে।


নির্বাচিত

মাদারীপুরে নদীভাঙন রোধে ‘জিওব্যাগ’ নিক্ষেপ

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন কাজীরটেক পুরাতন ফেরিঘাটের বাহেরচর কাতলায় ভাঙনকবলিত অংশে বালুভর্তি ‘জিওব্যাগ’ নিক্ষেপ কাজের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার কাজের উদ্বোধন করেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও জজকোর্টের জিপি অ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতী মস্তফা, সাবেক সাধারণ সম্পাদক (সদর উপজেলা) মর্তুজা আলম ঢালীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মী সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উল্লেখ্য, এবার বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে মাদারীপুর শহরের পার্শ্ববর্তী ঘেষা আড়িয়ালখাঁ নদীর অববাহিকায় অবস্থিত কাজিরটেক পুরাতন ফেরিঘাট বাহেরচর কাতলা এলাকায় ভাঙন দেখা দেয়। এতে নদীর পাড়ের বহু বাসিন্দাদের আবাদী জমিজমা নদীগর্ভে চলে যায়, এ ছাড়া ঘরবাড়ি, স্থাপনা- বসতি ভাঙনের মুখে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে জরুরি ভাঙন রোধে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ‘জিওব্যাগ’ ফেলা কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে এমপি জাহান্দার আলী মিয়া বলেন,‘ কৃষিজমি রক্ষাসহ মানুষের বসতবাড়ি ও অন্যান্য স্থাপনা রক্ষা করা বর্তমান জনবান্ধব সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান অগ্রাধিকার দিয়েছেন এবং স্থানীয় সংসদ সদস্য হিসেবে জনদুর্ভোগ লাঘব করা, কাজগুলো বাস্তবায়ন করা আমার নৈতিক দায়িত্ব।’ মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (এসডি-১) মো. হাসান কবীর জানান, প্রাথমিক পর্যায়ে ভাঙনকবলিত অংশে ৮ হাজার ও অবস্থা বিবেচনায় পরবর্তীতে আরও ৮ হাজারসহ মোট ১৬ হাজার ‘জিওব্যাগ’ ওই ভাঙনকবলিত অংশে ফেলা হবে- যাতে ভাঙনের তীব্রতা কমে গিয়ে কৃষিজমি, বসত বাড়িঘর ও অন্যান্য স্থাপনা রক্ষা পায়।


নির্বাচিত

নওগাঁয় গ্রাহকের টাকা আত্মসাৎ এনজিওর পরিচালক গ্রেপ্তার

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বেসরকারি সংস্থা (এনজিও) সমতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে ১৮০ কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে আমানতের টাকা ও লভ্যাংশ ফেরত না পাওয়ায় গত শনিবার সকাল থেকে সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন শত শত গ্রাহক। একপর্যায়ে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালিয়ে সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

জানা যায়, প্রায় দুই দশক ধরে গ্রাহকদের প্রতি লাখ টাকায় মাসে দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত মুনাফার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করা হয়।

অভিযোগ রয়েছে, করোনা মহামারির পর থেকেই সংস্থাটির আর্থিক সংকট শুরু হয়। ধীরে ধীরে গ্রাহকদের লভ্যাংশ প্রদান বন্ধ হয়ে যায়। এরপর আমানত ফেরত চাইতে গিয়ে গ্রাহকরা বারবার অফিসে এসে কর্তৃপক্ষকে না পেয়ে ফিরে যান। ২০২৪ সালের শেষদিকে সংস্থার কার্যক্রম প্রায় গুটিয়ে নিয়ে আত্মগোপনে চলে যান পরিচালক সাইদুর রহমান শাহিন।

পরে তিনি ফিরে এসে গ্রাহকদের আশ্বাস দেন, সংস্থার কার্যক্রম স্বাভাবিক করতে পারলে ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে সব টাকা পরিশোধ করা হবে। এর আগে তার বিরুদ্ধে একাধিক মামলা হলে তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে যান। জামিনে মুক্তি পাওয়ার পর থেকে বকেয়া লভ্যাংশের অর্ধেক পরিশোধের প্রতিশ্রুতি দিলেও আবার ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময় চান।

বিক্ষোভ চলাকালে নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকী ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলেন। তিনি বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

নওগাঁ সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ঘটনাস্থলে যায়। নিরাপত্তার স্বার্থে সাইদুর রহমান শাহিনকে আটক করে থানায় আনা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’


নির্বাচিত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএ'র এক কোটি নয় লক্ষ টাকার চেক বিতরণ

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ফেনী জেলা প্রতিনিধি

ফেনী জেলার আওতাধীন বিভিন্ন সড়কে ইতোপূর্বে সংগঠিত দুর্ঘটনায় নিহত-আহত যানবাহন চালক ও শ্রমিকদের পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ড হতে মঞ্জুরিকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)

ফেনী সার্কেল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এক কোটি নয় লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

জানা যায়, ফেনী জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এমন ব্যক্তিদের ২১পরিবারের মধ্যে এক কোটি পাঁচ লক্ষ টাকা এবং আহত দুই পরিবারের মাঝে চার লক্ষ টাকা। মোট ২৩ পরিবারের মধ্যে এক কোটি নয় লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জেলা প্রশাসক মনিরা হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, বিআরটিএ, ফেনী সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জি:) মো: আল ফায়সাল । এ সময় ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম নবী, ফেনী জেলা সড়ক পরিবহন বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর উদ্দিন উপস্থিত ছিলেন। আরোও উপস্থিত ছিলেন ফেনী জেলার মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।


নির্বাচিত

মারা গেল টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্য হাতিটি

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে নিচে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য মা হাতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বন বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের টানা চেষ্টার পরও প্রাণীটিকে বাঁচানো সম্ভব হয়নি।

রোববার (১২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে হাতিটির মৃত্যু হয়।

বন বিভাগ জানায়, শনিবার টেকনাফ রেঞ্জের সদর বিটের শিয়াল্যাঘোনা এলাকার একটি পাহাড় থেকে হাতিটি নিচে পড়ে গুরুতর আহত হয়। টানা ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় পা পিছলে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে হাতিটির পেছনের দুই পা, বুক ও পেটে গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার পর বন বিভাগ, উপজেলা প্রশাসন, পুলিশ ও প্রাণিসম্পদ বিভাগের সমন্বয়ে ঘটনাস্থলেই চিকিৎসা শুরু করা হয়। পরে টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতাল এবং ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ চিকিৎসকরাও চিকিৎসা কার্যক্রমে যুক্ত হন। ক্ষতস্থানে সেলাইসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত হাতিটি মারা যায়।

টেকনাফ রেঞ্জের বন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, আহত হাতিটির জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তবে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল পৌনে ১০টার দিকে এটি মারা যায়। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী জানান, দুর্গম পাহাড়ি এলাকায় হাতিটি পড়ে থাকায় উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা বেশ চ্যালেঞ্জিং ছিল। বর্তমানে চিকিৎসক দল ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে।

এর আগে শনিবার রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানিয়েছিলেন, ঘটনাটি জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমান আহত হাতিটির চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিতে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সেই নির্দেশনার পর সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, চলমান ভারী বর্ষণের কারণে পাহাড়ি বনাঞ্চলের মাটি নরম হয়ে পড়েছে। এতে হাতিসহ অন্যান্য বন্য প্রাণীর দুর্ঘটনায় পড়ার ঝুঁকি বেড়েছে।

স্থানীয় বাসিন্দা মোঃ কাশেম বলেন, হঠাৎ বিকট শব্দ ও হাতির চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি মা হাতি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে বন বিভাগের সদস্যরা এসে চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু শেষ পর্যন্ত প্রাণীটিকে আর বাঁচানো সম্ভব হয়নি।


নির্বাচিত

৫ দিন পর সচল হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

প্রবল বর্ষণ ও জলাবদ্ধতার কারণে দীর্ঘ ৫ দিন বন্ধ থাকার পর আজ রবিবার পুনরায় চালু হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল। বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে আসা আন্তঃনগর ‘পর্যটক এক্সপ্রেস’ চট্টগ্রাম স্টেশন হতে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এরপর হতে নির্ধারিত সময়সূচি মেনে পর্যায়ক্রমে সবকটি ট্রেন এই রুটে যাতায়াত করবে।

টানা ভারী বৃষ্টিতে রেললাইন পানিতে নিমজ্জিত হওয়ায় গত মঙ্গলবার হতে এই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্থগিত ছিল। রেলওয়ে পূর্বাঞ্চলের উপপরিচালক (জনসংযোগ) মো. হারুনুর রশিদ জানান, রেললাইনের ওপর হতে পানি নেমে যাওয়ায় পুনরায় ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ট্রেন হিসেবে পর্যটক এক্সপ্রেসের যাত্রা তদারকি করতে চট্টগ্রাম স্টেশনে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার রাত পর্যন্ত লাইনের কিছু অংশে পানি থাকলেও বিশেষ প্রকৌশলগত পদ্ধতিতে লাইনটি পানির স্তর হতে ১০ ইঞ্চি উঁচুতে স্থাপন করা হয়েছে। যদিও রবিবার সকালে চট্টগ্রামে পুনরায় ভারী বৃষ্টি হওয়ায় ভোরের ‘সৈকত এক্সপ্রেস’ যাত্রা করতে পারেনি, তবে বেলা ১১টা ৪০ মিনিটের পর্যটক এক্সপ্রেসটি নির্ধারিত সময়েই ছেড়ে যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। একইভাবে রাত ১১টায় ঢাকা হতে ‘কক্সবাজার এক্সপ্রেস’ এবং অন্যান্য নির্ধারিত ট্রেনগুলোও আজ হতে নিয়মিত যাত্রী পরিবহন শুরু করবে বলে জানা গেছে। ৫ দিন পর পুনরায় ট্রেন চলাচল শুরু হওয়ায় পর্যটক ও স্থানীয় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে।


নির্বাচিত

টানা বর্ষণ-বিপর্যয়: বন্যা ও পাহাড় ধসে প্রাণহানি বেড়ে ৪৪  

* ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে * ১০ জেলায় বন্যার অবনতি, পানি বিপৎসীমার ওপরে * পাহাড়ি ঢল, অতিবৃষ্টিতে অবরুদ্ধ বান্দরবান, যোগাযোগ বিচ্ছন্ন * বৃষ্টি আর পাহাড় কাটায় দক্ষিণ-পূর্বাঞ্চলে মানবিক বিপর্যয় * নিরাপদ আশ্রয় আর পানি কমার প্রতীক্ষায় লাখো মানুষ * দূর্গতদের উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসনে কাজ করছে সরকার
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

প্রকৃতির রুদ্ররূপ আর মানুষের অসচেতনতার এক ভয়াবহ যুগলবন্দি দেখল দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চল। গত কয়েকদিনের টানা বর্ষণ এবং সীমান্ত পেরিয়ে আসা পাহাড়ি ঢলে এক বিস্তীর্ণ জনপদ এখন অথৈ জলের নিচে। কোথাও বুকসমান পানি, কোথাও আবার মাথার ওপর ভেঙে পড়েছে আস্ত পাহাড়ের চাঙ্গড়। প্রকৃতির এই তাণ্ডবে ওলটপালট হয়ে গেছে লাখো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

সরকারি সর্বশেষ হিসাব মতে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাতটি জেলার ৩৮৬টি ইউনিয়ন ও ১১টি পৌরসভা এখন পুরোপুরি বা আংশিক জলমগ্ন। হঠাৎ ধেয়ে আসা এই জলস্রোত কেড়ে নিয়েছে অন্তত ৪৪টি তাজা প্রাণ। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ লাখ ২২ হাজার। বিপন্ন এই জনপদে এখন কেবলই বেঁচে থাকার আকুতি, নিরাপদ আশ্রয়ের খোঁজ আর পানি কমার প্রতীক্ষা।

কক্সবাজারে পাহাড়ধসের ট্র্যাজেডি: চলতি বন্যায় সবচেয়ে বড় আঘাতটি এসেছে পর্যটন নগরী কক্সবাজার এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ওপর। পাহাড়ি ঢলের পাশাপাশি অনিয়ন্ত্রিত পাহাড় কাটার চড়া মূল্য দিতে হচ্ছে এই অঞ্চলের বাসিন্দাদের।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪৪ জন মৃতের মধ্যে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে। যার মধ্যে ১০ জন স্থানীয় বাসিন্দা হলেও বাকি ১৩ জন আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গা নাগরিক। পাহাড়ের ঢালু জায়গায় অপরিকল্পিতভাবে বসবাসের কারণে ভারি বৃষ্টিপাতে মাটি ধসে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

অন্যদিকে, বিভাগীয় শহর চট্টগ্রামে দেয়াল ধসে ও বন্যার পানিতে ডুবে মারা গেছেন ১১ জন। পাহাড়বেষ্টিত জেলা বান্দরবানে ঢলের পানিতে ভেসে এবং পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন ৬ জন। রাঙামাটিতে ৩ জন এবং উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজারে বন্যায় ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

১০ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: দশটিরও বেশি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখনো চারটি নদীর পানি ছয় জেলার কয়েকটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শনিবার (১১ জুলাই) নিয়মিত বন্যা পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বাড়তে পারে। এতে কয়েকটি স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একই সময়ে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানিও বৃদ্ধি পেতে পারে। এর ফলে এসব জেলার নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিচু এলাকাও এ সময় প্লাবিত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ১২৭টি পানি পরিমাপ কেন্দ্রের মধ্যে ৫৭টিতে নদ-নদীর পানি বাড়ছে, ৬৪টিতে কমছে এবং ছয়টিতে পানি অপরিবর্তিত রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ ছাড়া তিস্তা, কুশিয়ারা, সুরমা, সোমেশ্বরী, মুহুরী ও মাতামুহুরী নদীর কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্রের পানি বর্তমানে সতর্কসীমার কাছাকাছি বা সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

কোন জেলা কতটা ক্ষতিগ্রস্ত: মাঠপর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, ক্ষয়ক্ষতির দিক থেকে সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে চট্টগ্রাম জেলা। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সবচেয়ে শোচনীয় ও অবরুদ্ধ পরিস্থিতির শিকার হয়েছে বান্দরবান পার্বত্য জেলা। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে বান্দরবানের বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। পাহাড়ধস, সড়ক তলিয়ে যাওয়া এবং দুধপুকুরিয়া রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে বাঙ্গালহালিয়ার বেইলি ব্রিজটি ধ্বংস হওয়ায় সারাদেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া গাছ ভেঙে পড়ায় পুরো জেলা বিদ্যুৎহীন এবং মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আলীকদমসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন পৌর এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা করছে এবং বিভিন্ন এনজিও (যেমন: ব্র্যাক, বিএনকেএস) দুর্গতদের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা দিচ্ছে। সার্বিক পরিস্থিতির কারণে জেলা প্রশাসন আগামী ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে।

রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা আক্ষেপ করে বলেন, বান্দরবান সদরের নিম্নাঞ্চলের পাড়াগুলো পুরোপুরি ডুবে গেছে। ফোন করে যে কারও খবর নেব, সেই উপায়ও নেই। নিজেকেই জীবন বাজি রেখে নৌকা বা হেঁটে গিয়ে খবর নিতে হচ্ছে।

রাষ্ট্রীয় তৎপরতা: দুর্যোগের এই কঠিন মুহূর্তে সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে কাজ করছে বলে নিশ্চিত করেছে প্রশাসন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সরকার মূলত তিনটি ফেজ—উদ্ধার (Rescuing), ত্রাণ (Relief) এবং পুনর্বাসন (Rehabilitation) নিয়ে একসঙ্গে কাজ করছে।

এইচএসসি পরীক্ষা স্থগিত: বন্যা পরিস্থিতির ভয়াবহতার কারণে চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট জেলাগুলোতে চলমান এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আশ্রয়কেন্দ্র: দুর্গতদের জন্য ১,১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ইতোমধ্যে ৪৪,৪৫৭ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

আর্থিক ও খাদ্য সহায়তা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সারাদেশের জেলা প্রশাসকদের অনুকূলে ৬,৯০০ মেট্রিক টন চাল এবং ৩ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর বাইরেও প্রধানমন্ত্রী জরুরি তহবিল থেকে আরও ২ কোটি টাকা অনুদান দিয়েছেন।

উদ্ধার তৎপরতা জোরদার করতে উপকূলবর্তী এলাকায় কোস্টগার্ড, সীমান্তবর্তী এলাকায় বিজিবি এবং পার্বত্য ও দুর্গম জেলাগুলোতে প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে।

বেসরকারি ও এনজিওদের মানবিক হাত: সরকারি সহায়তার পাশাপাশি দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক ও আন্তর্জাতিক সংস্থা।

ব্র্যাক (BRAC): লামা, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদরের ৬৬৫টি পরিবারকে জরুরি খাদ্যসামগ্রী (চাল, ডাল, চিনি, গুড়, লবণ, পেঁয়াজ) পৌঁছে দিয়েছে।

বলিপাড়া নারী কল্যাণ সংস্থা (BNKS): বান্দরবান ও লামা এলাকার প্রায় ১৬,০০০ বন্যাদুর্গত পরিবারকে জরুরি আপদকালীন খরচ হিসেবে বিকাশের মাধ্যমে সরাসরি ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে।

প্রত্যন্তের আর্তনাদ ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ: ত্রাণ কার্যক্রম শুরু হলেও বাস্তব চিত্র বেশ জটলা পাকানো। পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলের সড়ক ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় অনেক জায়গায় সরকারি-বেসরকারি সাহায্য পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই নেওয়া বিপন্ন মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানি নেমে যাওয়ার সাথে সাথে পানিবাহিত রোগ ও ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যদিও মেডিকেল টিমগুলো ওষুধ ও ভ্যাকসিন নিয়ে প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।


নির্বাচিত

সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও জনতা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় সীমান্তজুড়ে আবার অস্থিরতা তৈরির চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, জয়পুরহাট এবং শেরপুর সীমান্ত দিয়ে নারী, শিশু ও প্রতিবন্ধীসহ বহু মানুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) মরিয়া চেষ্টা চালিয়েছে তারা। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতন্দ্র প্রহরা এবং সীমান্তবর্তী সাধারণ মানুষের সাহসী প্রতিরোধের মুখে বিএসএফের এই অবৈধ চক্রান্ত ভেস্তে গেছে। অনেক জায়গাতেই পুশইনের শিকার ব্যক্তিরা এখন জিরো পয়েন্টে মানবেতর জীবনযাপন করছেন।

পঞ্চগড় সীমান্ত: তেঁতুলিয়া সীমান্ত দিয়ে শনিবার (১১ জুলাই) নারী ও শিশুসহ ১৩ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, মাঝিপাড়া সীমান্তের বিপরীতে ভারতের নয়াবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভোরে নারী, শিশুসহ মোট ১৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবির টহলদল ঘটনাস্থলে পৌঁছে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করে। পরে বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ ওই ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, যাদের পুশইনের চেষ্টা করা হয়েছিল তারা সবাই ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। বিজিবির সদস্যরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুশইনের চেষ্টা সফল হয়নি এবং বিএসএফ তাদের ফিরিয়ে নিয়ে যায়।

জয়পুরহাট সীমান্ত: সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে ভোর সাড়ে ৩টার দিকে সীমান্তের সব আলো নিভিয়ে দিয়ে ৫ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। স্থানীয়রা টের পেয়ে বিজিবিকে জানালে বিজিবি দ্রুত গিয়ে বাধা দেয়। এ সময় ২ জন পালিয়ে গেলেও দুই নারী ও এক পুরুষ বর্তমানে শূন্যরেখায় আটকা পড়ে আছেন।

দিনাজপুরে আটক বাংলাদেশিদেরই ফেরত পাঠানোর অপচেষ্টা: দিনাজপুরের দাইনুর সীমান্তে বিএসএফের পুশইনের শিকার ৪ জন আসলে ভারতীয় নাগরিক নন, তারা বাংলাদেশি। প্রায় দুই বছর আগে কাজের সন্ধানে ভারতে গিয়ে তারা পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং দুই মাস কারাভোগ করেন। কারামুক্তির পর আইনি প্রক্রিয়ায় পুশব্যাক না করে, বিএসএফ গভীর রাতে চোরের মতো তাদের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে পুশইনের চেষ্টা করে। এদের মধ্যে এক নারী ও এক প্রতিবন্ধী পুরুষও রয়েছেন। বিজিবির ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের বাধার মুখে তারা এখন শূন্যরেখায় দিন কাটাচ্ছেন। এই অন্যায়ের বিরুদ্ধে বিজিবি পতাকা বৈঠকের চিঠি দিলেও বিএসএফ এখনো কোনো জবাব দেয়নি।

লালমনিরহাটে বিজিবি-জনতার যৌথ প্রতিরোধ: লালমনিরহাটের পাটগ্রামের ধবলসূতি ও ষোলঘরিয়া সীমান্তে ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের খরখরিয়া ক্যাম্পের সদস্যরা ৩ জন ভারতীয় নারীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে এবার শুধু বিজিবি নয়, স্থানীয় উৎসুক জনতাও লাঠিসোঁটা নিয়ে সীমান্তে জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানান। বিজিবি ও সাধারণ মানুষের এই যৌথ প্রতিরোধের মুখে বিএসএফ পিছু হটে এবং ওই নারীদের ভারতের ১৫০ গজ অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

শেরপুর সীমান্তে ছড়াচ্ছে আতঙ্ক: রাতভর গ্রামবাসীর পাহারা: সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রাম সীমান্তে। গত বৃহস্পতিবার ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর স্থানীয়দের কাছে খবর আসে—ওপারে মেঘালয় রাজ্যের ভেতর প্রায় দুই শতাধিক মানুষকে জড়ো করে রেখেছে বিএসএফ, যাদের যেকোনো মুহূর্তে বাংলাদেশে পুশইন করা হতে পারে।এই আতঙ্কে গোমরা গ্রামের সাধারণ মানুষ ১৫ থেকে ২০ জনের ছোট ছোট দলে বিভক্ত হয়ে, লাঠিসোটা ও টর্চলাইট নিয়ে রাতভর ভারতের জিরো পয়েন্টের কাছাকাছি সবজি ক্ষেতগুলোতে পাহারা দিচ্ছেন। দেশের সীমান্ত রক্ষায় সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক অভূতপূর্ব দৃষ্টান্ত তৈরি করেছে।

বিশেষজ্ঞদের মতে, দেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় নতুন করে অস্থিতিশীলতা তৈরি করতেই বিএসএফ সুপরিকল্পিতভাবে এই পুশইনের ঘটনাগুলো ঘটাচ্ছে।

এ বিষয়ে তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম এবং ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ গণমাধ্যমকে জানিয়েছেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অস্ত্র পাচার রোধ করা বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে বর্তমান পরিস্থিতিতে পুশইন ঠেকাতে বিজিবি দিনরাত ‘হাই ভলিউম’ নজরদারি ও টহল জোরদার করেছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত এবং সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন দৈনিক বাংলার ঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, জয়পুরহাট এবং শেরপুর প্রতিনিধি।


নির্বাচিত

জেলা-উপজেলার হাসপাতালে সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক   

ঢাকা থেকে রোগীর চাপ কমাতে জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গ্রাম থেকে অধিক সংখ্যক রোগীকে চিকিৎসার জন্য যেন ঢাকায় আসতে না হয়, সেজন্য সরকার জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে। শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি-ডে অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে প্রশ্নোত্তর পর্ব হয়। এ পর্বে চিকিৎসকরা স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা এবং চলমান নানা বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় সরকারের স্বাস্ব্যসেবা উন্নয়নে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল কলেজ এমন এক মহৎ প্রতিষ্ঠান যেটি আমাদের সামনে এক জীবন্ত ইতিহাস ‘কালের সাক্ষী’। শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রেই নয়, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে, ১৯৭১ সালের দেশের মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় ২০২৪ সালের বীর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, প্রতিটি ক্ষেত্রেই এই প্রতিষ্ঠানের রয়েছে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা।

ঢামেকের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই ক্যাম্পাসে শুধুমাত্র দেশ-বিদেশের সেরা চিকিৎসকই তৈরি হয়নি, শিক্ষক, গবেষক, সমাজনেতা কিংবা মুক্তিযোদ্ধাসহ এই প্রতিষ্ঠান থেকে এমন মহৎ মানুষ তৈরি হয়েছেন, যারা অন্যের জীবন রক্ষায় নিজেদের জীবন ও স্বার্থ বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেননি।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, যারা চিকিৎসাপেশায় নিয়োজিত রয়েছেন কিংবা যারা একজন চিকিৎসক হওয়ার জন্য অধ্যয়নরত, প্রতিটি মানুষের মনোজগতে আপনাদের অবস্থান কিন্তু তাদের সুস্থ জীবনের রক্ষক হিসেবে বিবেচিত। এ উপলব্ধি থেকেই সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম, চিকিসকরাই সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু। চিকিৎসকরা রোগে শোকে কাতর মানুষটির পরম বন্ধু হয়ে ওঠেন।

তার মতে, একজনের চিকিৎসকের উপদেশ আন্তরিক ব্যবহারও একজন রোগীর কাছে ওষুধের মতো কার্যকরী হয়ে ওঠে। তাই একজন চিকিৎসকের জন্য পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি।

হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা বা চিকিৎসক, নার্স এবং সব স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এরই অংশ হিসেবে এর মধ্যেই হাসপাতালগুলোতে ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও পাঁচ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের কার্যক্রম এর মধ্যে শুরু হয়েছে।

একই সঙ্গে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীর বিদ্যমান শূন্যপদ দ্রুত পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।


নির্বাচিত

বন্যাপরবর্তী পুনর্বাসনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী অমিত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিভাগের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং কর্মহীন মানুষের মুখে খাবার পৌঁছে দেওয়াই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, বন্যার তাৎক্ষণিক সংকট মোকাবিলার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং কর্মহীন পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসে বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয় এবং তদারকি বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ, পুনর্বাসন এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কার্যক্রম সমন্বয় ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিমন্ত্রীকে।

সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি ও অনলাইনে অংশ নেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিকল্পিত, সমন্বিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। তিনি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের সার্বিক সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়ে বলেন, শুধু আশ্রয় দেওয়াই যথেষ্ট নয়; খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিয়মিত পৌঁছে দিতে হবে।

প্রতিমন্ত্রী জেলা প্রশাসককে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠনের নির্দেশনা দেন। এই সেলের মাধ্যমে উদ্ধার কার্যক্রম, আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের সংখ্যা, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা, নতুন প্লাবিত এলাকা, বিদ্যুৎ সরবরাহ, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য জরুরি পরিস্থিতির দৈনিক তথ্য সংগ্রহ ও হালনাগাদ রাখার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, বাস্তব তথ্যের ভিত্তিতেই ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সময়মতো কার্যকর সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘সরকারি সব সংস্থা সমন্বিতভাবে কাজ করলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে।’

সভা শেষে প্রতিমন্ত্রী চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে কথা বলে বন্যা পরিস্থিতি এবং ত্রাণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।


নির্বাচিত

banner close