রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরবর্তী চাপে থাকা অর্থনীতিকে টেনে তুলতে বিলাসী প্রকল্পে হাত না দিয়ে উৎপাদনমুখী প্রকল্পে জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি উৎপাদন বাড়াতে সব পতিত জমিতে চাষ করার তাগাদা দিয়েছেন তিনি। এ ছাড়া নতুন হুমকি হয়ে আসা ডেঙ্গুর বিষয়ে সতর্ক হতে বলেছেন প্রধানমন্ত্রী।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সরকারপ্রধান এসব নির্দেশনা দেন। পরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী বলেন,‘প্রধানমন্ত্রী আমাদের আরও সাবধানী হতে বলেছেন। প্রকল্প যাচাই বাছাই ও অনুমোদন দুটোতেই। অপ্রয়োজনীয় অথবা আয়েশি এসব আইটেমের দিকে আমাদের সতর্ক হতে হবে। এ ধরনের প্রকল্প এখন অনুমোদন দেয়া যাবে না। আমরা এই প্রক্রিয়া গত কয়েক মাস ধরেই করে আসছি। এখন বিষয়টিতে আরও জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী।’
‘তবে একটি শর্ত ছোট প্রকল্প, গ্রামীণ প্রকল্প, কল্যাণমুখী প্রকল্প—এগুলোতে আমরা কোনো আপস করব না। এগুলোকে আমরা আগে যেভাবে অগ্রাধিকার দিয়েছি এখনো সেভাবে অগ্রাধিকার দেব। শুধু বড় বড় প্রকল্প সেগুলো আমরা না করছি, সেগুলোর আরও গভীর চিন্তাভাবনা করে অনুমোদন দিতে হবে’, বলেন পরিকল্পনামন্ত্রী।
বিলাসদ্রব্য কমিয়ে কৃষিতে জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমাদের কাজে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেছেন আপনারা ভালো করছেন, আরও করতে হবে। দুনিয়াব্যাপী টালমাটাল অবস্থায়ও আমরা টেকসই থাকতে চাই। শুধু অপচয় কমানো নয়, নিজেদের সম্পদ বাড়ানোর চেষ্টা করতে হবে। বিলাসদ্রব্য আমাদের অফিসে হোক, বাস ভবনে হোক, এভয়েড করতে হবে। কোনো বিলাসদ্রব্য আমরা ব্যবহার করব না। কৃষির ওপরে তিনি বেশি জোর দিয়েছেন। তার কথা হলো, স্বাবলম্বী হতে হবে। আমাদের নিয়ন্ত্রণবহির্ভূত কোনো কারণে যদি দুনিয়ার পতন হয়েই যায়, আমরা যেন খেয়ে-পরে বাঁচতে পারি।’
‘সুতরাং চাল, ডাল, সবজি, মাছ, মুরগি পোলট্রি—এগুলো আমাদের বড় শিল্পের মধ্যে আছে। এগুলোকে আমরা সহায়তা দিয়ে যাব’, বলেনএম এ মান্নান।
জমি খালি রাখা যাবে না
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। আপনারা শুনেছেন বারবার। আজকেও আবার তিনি বলেছেন, আমরা যে যেখানে পারি, যে যা চাষ করবে তার ইচ্ছা। যার যা ইচ্ছা চাষ করুক। কিন্তু কোনো জমি ফেলে রাখা যাবে না।’
‘জেলা প্রশাসনকে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন তারা যেন খুঁজে খুঁজে অনাবাদি জমি বের করেন। সরকারপ্রধানের বার্তাটা পৌঁছে দেয়া হবে। তাদের কিছু ছোটখাটো সহায়তা লাগলে সেগুলো দেওয়া হবে আমলাতন্ত্রকে এড়িয়ে।’
ডেঙ্গু সম্পর্কে সচেতন হতে হবে
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কোভিডের সুড়ঙ্গ থেকে আমরা প্রায় বের হয়ে এসেছি। সুতরাং ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়ার জন্য সরকারপ্রধান আমাদের বলেছেন।’
এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে আমাদের প্রবৃদ্ধি ইতিবাচক আছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে বেশি ক্ষতি হয়নি।’
‘আজকে আমরা তার কাছে সার্বিক পরিস্থিতি তুলে ধরেছি। আমরা একটি কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। সারা বিশ্ব একটি কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। সেটা আমরা আমাদের প্রতিবেদনে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছি। এই কঠিন সময় কোন দেশের কতটুকু ক্ষতি হয়েছে জানি না। আমরা উদীয়মান দেশ। আমাদের মোটামুটি একটি উল্লম্ফন ঘটে গিয়েছিল। সেটা বাধাগ্রস্ত হয়েছে। এটা আমাদের বিশেষ ক্ষতি।’
‘এত কিছুর মধ্যেও আমরা আমাদের গতিধারা ধরে রাখতে পেরেছি। ইতিবাচক ধারায় আমরা আছি। আমাদের প্রবৃদ্ধি ইতিবাচক অবস্থায় আছে। সেটা সামনে আরও সংহত হবে। বিশেষ করে সিত্রাংয়ের পর আমরা যে আশঙ্কা করেছিলাম, সে রকম ক্ষতি হয়নি। এখন আমরা আশা করছি আগামী ফসলটা মাঠে... আশা করি উঠে যাবে, কোনো বড় ঝড় যদি না হয়, তাহলে বড় একটি সুবিধা হবে’, বলেন পরিকল্পনামন্ত্রী।
৩৯৮১ কোটি টাকার ৭ প্রকল্প অনুমোদন
একনেক আজ প্রায় তিন হাজার ৯৮১ কোটি ৯০ লাখ টাকা ব্যয় সম্বলিত সাতটি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন তিন হাজার ৩৯২ কোটি ৩৩ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৩২২ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৬৭ কোটি ৩৫ লাখ টাকা।
প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
গাজীপুরের কাপাসিয়ায় 'গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন' বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৩ জুন) সকালে পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
"অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে-চলো যাই গ্রাম আদালতে" এই শ্লোগানের উপর জোর দিয়ে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তয় পর্যায় প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির সহযোগিতায় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পরিচালিত এ প্রকল্পের আওতায় ৬১ টি জেলার মধ্যে গাজীপুরের কালীগঞ্জ, কালিয়াকৈর ও কাপাসিয়ায় এ গ্রাম আদালত পরিচালিত হচ্ছে। মামলা নিষ্পত্তিতে কাপাসিয়া উপজেলা দ্বিতীয় স্থানে রয়েছে।
প্রকল্পের প্রধান সমন্বয়কারী রুবি আক্তারের পরিচালনায় কর্মশালায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন
সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, থানার এসআই শুভ চন্দ্র রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি মালা রানী দাস, ইউএনও অফিস কর্মকর্তা নাসরিন আক্তার, কারিতাশ ম্যানেজার শ্যামল চন্দ্র মন্ডল, উপজেলা, সাংবাদিক বেলায়েত হোসেন শামীম, আব্দুল কাইয়ুম, সফিকুল আলম সবুজ, শেখ সফিউদ্দিন জিন্নাহ, আকরাম হোসেন রিপন, জাহাঙ্গীর আলম, হাসিব খানসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয় গ্রাম আদালতে নিষ্পত্তিযোগ্য ফৌজদারী মামলার মধ্যে চুরি, ঝগড়া বিবাদ, কলহ বা মারামারি, দাঙ্গা, প্রতারণা, ভয়ভীতি দেখানো বা হুমকি দেয়া, কোন নারীর শালীনতাকে অমর্যাদা বা অপমানের উদ্দেশ্যে কথা বলা, অঙ্গভঙ্গি করা বা অন্য কোনো কাজ করা, গচ্ছিত কোনো মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা, পশুহত্যা, ক্ষতি সাধন এবং দেওয়ানী মামলার মধ্যে পাওনা টাকা আদায় সংক্রান্ত, স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার সংক্রান্ত, অস্থাবর সম্পত্তি উদ্ধার বা তার মূল্য আদায় সংক্রান্ত, কোনো অস্থাবর সম্পত্তি জবর দখল বা ক্ষতি করার জন্য ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত, গবাদিপশুর অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণ সংক্রান্ত, গবাদিপশুর মেরে ফেলা বা গবাদিপশুর ক্ষতি সংক্রান্ত, কৃষি শ্রমিকদের পরিশোধযোগ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত, স্ত্রী কর্তৃক বকেয়া খোরপোষ আদায় ইত্যাদি।
উল্লেখ্য, গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নের এখতিয়ারাধীন এলাকায় কতিপয় দেওয়ানজী ও ফৌজদারী বিরোধ ও বিবাদের সহজ ও দ্রুত নিষ্পত্তি করার জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়।
বিরোধীয় পক্ষদের মনোনীত সমসংখ্যক সদস্য অর্থাৎ আবেদনকারী এবং প্রতিবাদী পক্ষ হতে ২ জন করে এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহকারে মোট ৫ জন নিয়ে গ্রাম আদালত প্যানেল গঠন করা হয়।
দেওয়ানী মামলায় ২০ টাকা এবং ফৌজদারী মামলার ক্ষেত্রে ১০ টাকা ফি দিতে হবে। মামলার শুনানির কার্যক্রম শুরু হবার অনধিক ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। উক্ত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে না পারলে অতিরিক্ত ৩৩০ দিনের মধ্যে অর্থাৎ ১'শ ২০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে।
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় চকরিয়া আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল তাঁর বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আইনজীবী হাবিব উদ্দিন মিন্টুর অন্তঃসত্ত্বা পুত্রবধুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
আজ বুধবার (৩ জুন) ভোর চারটার দিকে পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চকরিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্র জানাযায়, চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় নিজ বাড়িতে পরিবার নিয়ে থাকেন আইনজীবী হাবিব উদ্দিন মিন্টু।ডাকাতির দিন তিনি পৌরসভার বাটাখালীস্থ তাঁর নবনির্মিত বসতবাড়িতে স্ত্রী সহ অবস্থান করছিলেন। তাঁর দুই সন্তান ও ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। সে সুবাদে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল জানালার গ্রিল কেটে দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে । এরপর বাড়িতে থাকা অন্তঃসত্ত্বা গৃহবধূ, তাঁর সন্তান ও গৃহকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ৪ ভরি স্বর্ণালঙ্কার, ২ লাখ নগদ টাকা, ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
আইনজীবী হাবিব উদ্দিন মিন্টু বলেন, আমি চকরিয়া পৌরসভার বাটাখালীস্থ নবনির্মিত বসতবাড়িতে স্ত্রী সহ অবস্থান করছিলাম। আমর দুই পুত্রসন্তানও বাড়ির বাইরে ছিলো। বাড়িতে পুরুষ সদস্য না থাকার সুবাদে ডাকাতদল আমার বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এ এসপি) অভিজিৎ দাশ বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ডাকাতদের সনাক্ত পূর্বক দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেন। এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান।
পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নের পাজাখালী গ্রামবাসীর সাথে মতবিনিময় করেছেন আসন্ন লোহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান চৌধুরী।
মঙ্গলবার (২ জুন ) সন্ধ্যায় পাজাখালী গ্রামে তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় লোহালিয়া ইউনিয়নের অনেক সম্মানিত ও রাজনীতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান চৌধুরী বলেন,আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সবসময় আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। আমি লোহালিয়া ইউনিয়নকে একটি সুন্দর, মডেল ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য অর্জনে আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি
‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে|
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়| র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়| পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা|
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ অন্যান্যরা|
সেসময় বক্তারা বলেন, তামাক ও নিকোটিনের আসক্তি জন¯^াস্থ্যের জন্য একটি বড় হুমকি| বিশেষ করে তরুণ সমাজকে এ আসক্তি থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি এবং তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা| পাশাপাশি তামাকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান বক্তারা|
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন|
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মো. রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)| আটককৃক রফিকুল ইসলাম মহেশপুর উপজেলার নেপা বাঘাডাঙ্গা গ্রামের শামসুল মন্ডলের ছেলে|
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৬০/৪১-আর থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা বেনাপোড়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে|
অভিযানকালে মো. রফিকুল ইসলামকে তার ঘাসক্ষেত থেকে আটক করা হয়| এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়|
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন| তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিনসহ আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী আজগর আলী (৫৮) জীবনের নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই সংগ্রাম করে চলেছেন।
ছোটবেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মাত্র পাঁচ বছর বয়সে তার দুই পা সম্পূর্ণ অচল হয়ে যায়। এরপর থেকেই তাকে চলাফেরা করতে হয় বেয়ারিংয়ের তৈরি একটি গাড়িতে ভর করে। শারীরিক সীমাবদ্ধতা থাকলেও জীবিকার তাগিদে তিনি কখনো থেমে থাকেননি।
আজগর আলীর মা-বাবা কেউই এখন বেঁচে নেই। চার ছেলে নিয়ে তার সংসার। দীর্ঘ ২৬ বছর তিনি একটি চায়ের দোকান চালিয়ে পরিবার পরিচালনা করেছেন। বর্তমানে শারীরিক অসুবিধার কারণে সেই দোকানটি তার মেজো ছেলে পরিচালনা করছেন। নিজেও একটি ছোট সবজির দোকান দিয়ে সংসারের আয়-রোজগারে সহযোগিতা করছেন। তবে ব্যবসা সবসময় ভালো যায় না। কোনো কোনো দিন প্রায় ৫০০ টাকার মতো লাভ হয় বলে জানান তিনি।
আজগর আলী বলেন, “ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছি। পরিবারকে নিয়ে কোনো রকমে চলছি। একটি ব্যাটারিচালিত হুইলচেয়ার পেলে আমার চলাফেরা অনেক সহজ হতো। কিন্তু অর্থের অভাবে সেটি কিনতে পারছি না। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমার অনেক উপকার হবে।"
তার চার ছেলের মধ্যে দুইজন এখনও পড়াশোনা করছে। একজন মাধ্যমিক এবং অপরজন উচ্চমাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত।
স্থানীয় বাসিন্দা ওমর সরদার বলেন, “আজগর আলী অত্যন্ত পরিশ্রমী ও আত্মমর্যাদাসম্পন্ন একজন মানুষ। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি কখনো অন্যের ওপর নির্ভরশীল হয়ে বসে থাকেননি। নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে পরিবার চালিয়ে যাচ্ছেন। আমরা চাই সমাজের বিত্তবান ও দায়িত্বশীল মানুষ তার পাশে দাঁড়াক, যাতে তার জীবনযাত্রা কিছুটা সহজ হয়।"
স্থানীয়দের মতে, কঠিন শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আজগর আলীর জীবনসংগ্রাম অন্যদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকতে পারে। একটি ব্যাটারিচালিত হুইলচেয়ার এবং প্রয়োজনীয় সহায়তা পেলে তার দৈনন্দিন জীবন অনেকটাই সহজ হয়ে উঠবে।
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর জিহাদ (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া এলাকায় তার নানাবাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত জিহাদ উপজেলার দিলপাশার ইউনিয়নের আগবহর গ্রামের জাফর ইকবালের একমাত্র ছেলে। পরিবারের সঙ্গে ঢাকার সাভারে বসবাস করলেও ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে এসে পরে নানাবাড়ি চরভাঙ্গুড়া গ্রামে বেড়াতে গিয়েছিল সে।
পরিবার সূত্রে জানা যায়, গত রোববার বিকেল ৫টার দিকে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল জিহাদ। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন শিশুটির বাবা ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পর থেকে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শিশুটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায়। অবশেষে বুধবার সকালে নানাবাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে জিহাদের পরিবারে চলছে আহাজারি। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাকিউল আজম বিষয়টা নিশ্চিত করেছেন।
খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া পিপিএফ ফিড কম্পানির সামনে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এ দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় পাইকগাছার আছাবুর সরদারের ছেলে সাইদুর সরমান সাইদ (২৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এবং ৭/৮ জন যাত্রী আহত হয়েছেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বাসটিতে পাইগাছা থেকে যাত্রী নিয়ে খুলনায় আসছিলে। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দূর্ঘটনায় এক যাত্রী নিহত হন। ৭/৮ জন যাত্রী আহত হন। তাদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাবনার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর এলাকায় পদ্মা নদী থেকে এক কিশোরীর (১৪-১৬) হাত-বাঁধা ও বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মে) সকাল ১০টার দিকে বলরামপুর পীরপুর-সংলগ্ন নদীর তীর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই কিশোরীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তার গলায় একটি রুপার চেইন ছিল বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে গেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পদ্মার চরে কৃষকেরা কাজ করতে যাওয়ার সময় নদীর তীরে আটকে থাকা একটি নৌকার পাশে প্লাস্টিকের মুরগির বস্তা ভাসতে দেখেন। সন্দেহ হলে এক কৃষক কাঁচি দিয়ে বস্তার মুখ কেটে ভেতরে এক কিশোরীর লাশ দেখতে পান। লাশটির হাত বাঁধা এবং গলায় বাজারের ব্যাগ জড়ানো ছিল। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় চারজন মধ্যবয়সী যুবকসহ একটি অজ্ঞাত প্রাইভেটকার ঘোরাঘুরি করতে দেখা যায়। নদী তীরবর্তী এলাকা থেকে বলরামপুরের দিকে যাওয়ার সময় গাড়িটি হঠাৎ বিকল হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় গাড়িটি ধাক্কিয়ে বলরামপুর মুজিব বাঁধ পর্যন্ত নিয়ে যাওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, "আমাদের ধারণা, মেয়েটিকে অন্য কোথাও ধর্ষণের পর হত্যা করে এই প্রাইভেটকারে করেই লাশটি মাঝরাতে নদীতে ফেলে দেওয়া হয়েছে। বলরামপুর স্কুলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই গাড়িটি এবং এর ভেতরে থাকা ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব।"
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, "এখনো ওই কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজসহ সব ধরনের ক্লু খতিয়ে দেখা হচ্ছে।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যাত্রী ছাউনির ওয়ালটন শো রুমের সামনে অভিযান চালিয়ে ২২.০৫ গ্রাম (দুইশ পুইড়া) হেরোইন মূল্য ৮০ হাজার টাকা সহ চিহ্নিত হেরোইন ব্যবসায়ী মো: সুবল হোসেন মোল্লা (৪৩)কে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
আটককৃত মাদক ও হেরোইন ব্যবসায়ী মোঃ সুবল হোসেন মোল্লা দৌলতপুর রামচন্দ্রপুর গ্রামের আরশেদ আলী মোল্লার ছেলে।
মঙ্গলবার ২ জুন বিকালে দৌলতপুর উপজেলা সদরের যাত্রী ছাউনির পাশে ওয়ালটন শো রুমের সামনে থেকে দৌলতপুর থানা পুলিশ অভিযান ঐ হেরোইন ব্যবসায়ী কে গ্রেফতার করে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলা সদরের যাত্রী ছাউনির পাশে ওয়ালটনের শোরুমের সামনে দৌলতপুর থানার এস আই (নিঃ) মোঃ নজরুল ইসলাম ও এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় কনস্টেবল শামীম, আকরাম হোসেন নেতৃত্বে অভিযান চালিয়ে হেরোইন ব্যবসায়ী মো : সুবল হোসেন মোল্লাকে গ্রেপ্তার করে। এর নিকট হইতে উদ্ধারকৃত ২০০ (দুই শত পুইড়া ) হেরোইন ২২.০৫ গ্রাম, মূল্য অনুমান ৮০.০০০/- টাকা সহ উদ্ধার করা হয়।
এক বিজ্ঞপ্তি মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পান, দৌলতপুর উপজেলা যাত্রী ছাউনির পার্শ্বে ওয়ালটন শোরুমে সামনে পাকা রাস্তায় একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত স্থানে পৌঁছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌঁড়াইয়া পালানোর চেষ্টা কালে সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের এস আই মোঃ সাইফুল ইসলাম জানান,উপস্থিত সাক্ষীর মোকাবেলায় ধৃত আসামীর নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে উপরে উল্লিখিত নাম ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামীর নিকট কোন মাদকদ্রব্য আছে কিনা জিজ্ঞাসাবাদ করিলে সে প্রথমে এলোমেলো কথাবার্তা বলে। অতঃপর ব্যাপকতর জিজ্ঞাসাবাদ এবং দেহ তল্লাশীকালে ধৃত আসামীর বাম পায়ে এাংলেট মধ্যে থাকা সাদা পলিথিনে মোড়ানো বিশেষভাবে রক্ষিত ২০০ (দুই শত) পুইড়া হেরোইন , যাহার ওজন-২২.০৫ গ্রাম, যাহার প্রতিটি পুইড়ার মূল্য ৪০০/-টাকা অনুমান ৮০ হাজার/- টাকা নিজ হাতে বের করে দেয়। সাক্ষী গণের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে। জব্দকৃত ২২.০৫গ্রাম ঘটনাস্থলেই সঙ্গে থাকা ডিজিটাল ওজন পরিমাপক নিক্তির সাহায্যে ওজন পরিমাপ করে এবং বর্ণিত আলামত হইতে ০ ৫ (পাচ পুইড়া) রাসায়ণিক পরীক্ষার জন্য খাকি খামের ভিতরে রাখা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)স্বপন কুমার সরকার মাদক ব্যবসায়ী ও মাদক ক্রয়কারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, দৌলতপুর থানায় আমি যতদিন আছি মাদক ব্যবসায়ী ও ক্রয়কারী যেই হোক তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের স্থান এক হয় জেলখানা আর নাইলে দৌলতপুর ছাড়তে হবে । দৌলতপুর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: সুবল হোসেন মোল্লা (৪৩) বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ৮(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মানিকগঞ্জ কোটে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঝর্না আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। শ্বশুরবাড়ির লোকজনের দাবি গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। তবে হাসপাতালে লাশ রেখে তাদের পালিয়ে যাওয়ার ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা বসতঘরে তালা দিয়ে আত্মগোপনে রয়েছে।
মঙ্গলবার (২ জুন) রাতে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামে স্বামীর বসতঘর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ঝর্না আক্তার তেতৈতলা গ্রামের সুজন দেওয়ানের স্ত্রী এবং পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চান্দের কীর্তি গ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে। দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ঝর্না নিজ কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরিবারের লোকজন দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হলে ঝর্নার বোনদের খবর দেয়। পরে ড্রিল মেশিন দিয়ে লোহার দরজা কেটে ঝর্নাকে উদ্ধার করা হয়। তাকে প্রথমে হামদর্দ জেনারেল হাসপাতাল ও পরবর্তীতে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হামদর্দ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আবরাহাম হোসেন ফাহিম বলেন, “রাত ১০টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।”
নিহতের বোন তাসলিমা আক্তার অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকেই ঝর্নার ওপর শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। তারা দীর্ঘদিন ধরে ঝর্নাকে তালাক দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। এ নিয়ে পারিবারিকভাবে কয়েকদফা আলোচনাও হয়েছে। বুধবার বিকেলে চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। কিন্তু ঝর্না সংসার টিকিয়ে রাখতে চেয়েছিলেন। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যারা ঝর্নার মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে গেছে তারাই এ ঘটনার জন্য দায়ী।”
নিহতের মামা মো. রফিকুল জানান, ঝর্নার বাবা-মা নেই, মামার বাড়িতেই বড় হয়েছে সে। বিচ্ছেদ হয়ে গেলে কোথায় যাবে এই দুশ্চিন্তায় ঝর্না মানসিকভাবে বিপর্যস্ত ছিল।
এ বিষয়ে অভিযুক্ত স্বামী সুজন দেওয়ানের বাড়িতে গিয়ে দেখা যায় বাসায় তালা ঝুলছে। তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী মন্ডল (৫৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খড়াইল মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরসহ চালককে আটক করেছে থানা পুলিশ।
নিহত রমজান আলী মন্ডল উপজেলার ঝলকাহার (তেজাপাড়া) গ্রামের মৃত মোস্তফা মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রমজান আলী তার প্রয়োজনীয় কাজ শেষে সকাল সাড়ে ৮টার দিকে মধইল বাজার থেকে অটোরিকশা যোগে ঝলকাহার (তেজাপাড়া) তার বাড়িতে আসছিলেন। পথিমধ্যে খড়াইল মোড়ের পাশে ছাইদুলের বয়লারের সামনে এলে বিপরীত মুখী একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা থেকে ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়ে সে। এ সময় ট্রাক্টরের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন কর ঘাতক ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লস্কর আলীর বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে বাড়ির প্রাচীরের ওপর এসব দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তিনি ও তার পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বলিয়ারপুর গ্রামের মৃত এজেল শেখের ছেলে লস্কর আলী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুনের সমর্থক হিসেবে পরিচিত।
অভিযোগ রয়েছে, দলীয় কোন্দলের জেরে দুর্বৃত্তরা বাড়ির সামনে ইটের দেয়ালের ওপর একটি হালকা নীল রঙের পলিথিনে মোড়ানো কাফনের কাপড়, আগরবাতির প্যাকেট, গোলাপজলের বোতল এবং একটি চিরকুট রেখে যায়।
চিরকুটে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।