বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দোয়ার আয়োজন করেছেন দলের নেতাকর্মীরা। বিভিন্ন জেলা থেকে পাঠানো শোকবার্তায় তারা গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। সেই সাথে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন তারা। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে পাঠানো তথ্য অনুযায়ী;
ফেনী প্রতিনিধি জানান : বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ তার পৈতৃক ভিটা ফেনীর জনপদ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দলীয় নেতাকর্মীরা বলেন, ফেনীর সঙ্গে বেগম খালেদা জিয়ার আত্মার সম্পর্ক ছিল। দলীয় যেকোনো কর্মসূচিতে ফেনীতে এলেই তিনি ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুরের মজুমদার বাড়ির পৈতৃক বাড়িতে যেতেন। অভিভাবক হারানোর বেদনায় শোকে কাঁদছে সর্বস্তরের মানুষ।
স্থানীয় বিএনপি নেতা বেলাল আহমদ বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা ফেনীবাসী সবসময় গর্ব করতাম। এ জেলায় ‘ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা’ স্লোগানটি রাজনৈতিক অঙ্গনে এক অনন্য মাত্রায় ছিল। তাঁর মৃত্যুতে সবকিছু আজ অবসান ঘটেছে।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বাংলাদেশের ইতিহাসে এ পর্যায়ে আর কেউ পৌঁছাতে পারেনি। ফেনীর ট্রাংক রোডে বেগম খালেদা জিয়ার প্রথম কর্মসূচিতে আসার দিনে আমাদের বাড়িতে অবস্থান করেছিল। পরবর্তী একাধিকবার আমাদের বাড়িতে যান তিনি। এ শোক ভাষায় প্রকাশ করার মতো না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা যেন দেশনেত্রীর অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারি সেই প্রত্যাশা থাকবে।
এদিকে সকাল থেকেই ফুলগাজীতে তার পৈতৃক বাড়িতে আসতে শুরু করেন স্বজন ও স্থানীয় মানুষ। সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতমের আয়োজন করা হয়েছে।
খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম মজুমদার বলেন, এ বাড়ির সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তার মৃত্যুর খবরে সকলে ভেঙে পড়েছে। আমাদের আশা ছিল এবারও তিনি সুস্থ হয়ে আবারও এই বাড়ির আঙিনায় পা রাখবেন। কিন্তু সকালের একটি সংবাদে সবকিছু চিরদিনের জন্য ম্লান হয়ে গেছে।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনের প্রার্থী হিসেবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মী।
নোয়াখালী প্রতিনিধি জানান : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
এক বার্তায় নোবিপ্রবি উপাচার্য বলেন, 'আপোষহীন দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। অন্যায়ের বিরুদ্ধে তার সাহসী ও আপোষহীন ভূমিকা এ দেশের মানুষ চিরকাল মনে রাখবে। তাঁর মৃত্যুতে দেশ একজন অকুতোভয় আপোষহীন নেত্রীকে হারালো। দেশের এ ক্রান্তিলগ্নে তার রাজনৈতিক দূরদর্শিতা ও সঠিক দিক নির্দেশনা জাতির জন্য গুরুত্বপূর্ণ ছিলো। মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।’
মাগুরা প্রতিনিধি জানান : সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিল এবং দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করেছে।
দুপুরে মাগুরা ভায়না মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, মহাসড়কের পাশে দাঁড়িয়ে দোয়া এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এসব কর্মসূচিতে অংশ নেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা এক আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহব্বায়ক আলমগীর হোসেন, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা সদর উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক কুতুবউদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঠাকুরগাঁওয়ে স্থানে স্থানে দোয়ার আয়োজন করেছে জেলাবাসী। দল-মত নির্বিশেষে রাজনৈতিক নেতা-কর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে দেখা গেছে শোক ও আবেগঘন পরিবেশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর থেকে বেগম জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই ঠাকুরগাঁও শহরের বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ে নেমে আসে নীরবতা। বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়গুলোতে কালো ব্যানার টানানো হয় এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করেন।
নেতাকর্মীরা বলছেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি আজীবন অটল ছিলেন। তার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সাধারণ মানুষের মাঝেও দেখা গেছে গভীর শোক। অনেকেই তাকে স্মরণ করছেন একজন সাহসী, দৃঢ়চেতা ও দেশপ্রেমিক নেত্রী হিসেবে।
শহরেরবিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বললে তারা জানান, দেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
ঠাকুরগাঁওয়ের সিনিয়র আইনজীবী মো. বদিউজ্জামান বাদল চৌধুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তিনি আজ চিরবিদায় নিয়েছেন। এতে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তাকে জান্নাত নসিব করার পাশাপাশি শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করুক।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলীয়ভাবে ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ সময় দলের সকল কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দোয়া মাহফিল এবং বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক। তার মৃত্যুতে আজ বাংলাদেশ একজন অভিভাবককে হারিয়েছে। এতে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং জান্নাতের উচ্চ মাকাম দান করার জন্য দোয়া করছি।
নড়াইল প্রতিনিধি জানান : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নড়াইল জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা গভীর খোকাহত। দলের নড়াইল জেলা কার্যালয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কোরআন খানি, দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। অনুরূপ লোহাগড়া ও কালিয়া উপজেলায় দলীয় কার্যালয়ে কোরআনখানি, দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, দলের সাধারণ সম্পাদক ও নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো.মনিরুল ইসলাম,এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড.ফরিদুজ্জামান ফরহাদসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাকৃবি প্রতিনিধি জানান : বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই শোকবার্তা জানানো হয়েছে। এসময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় উপাচার্য বলেন, আজ আমরা একজন সৎ, দৃঢ়চেতা ও দেশের প্রতি নিবেদিতপ্রাণ আপোষহীন নেত্রীকে হারালাম। বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। তিনি দেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একজন আপসহীন নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন, যা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মহান আল্লাহ তাআলা তার অশেষ রহমতে মরহুমার সকল ভুলত্রুটি ও বিচ্যুতি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌসের অনন্ত শান্তির আশ্রয় দান করুন-আমীন।
ইবি প্রতিনিধি জানান : আপসহীন নেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে দুপুরে কেন্দ্রীয় মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা হয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপউপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক যৌথ বিবৃতিতে এ শোক জ্ঞাপন জানান। প্রশাসনের পক্ষ থেকে শোকবার্তায় মরহুমার রূহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তারা বলেন, মহান আল্লাহ তাআলা বেগম জিয়াকে তার অশেষ রহমাতে ঢেকে দিন, সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফেরদৌসের অনন্ত শান্তির আশ্রয় দান করুন। আল্লাহ তাকে তার প্রিয় বান্দাদের কাতারে স্থান দিন এবং চিরস্থায়ী মর্যাদা দান করুন।
তারা বলেন, আজ আমরা হারালাম স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ঐক্যের প্রতীক, গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে আপসহীন, দৃঢ়চেতা ও দেশের প্রতি নিবেদিতপ্রাণ নেত্রীকে। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক বিশাল অধ্যায়ের সমাপ্তি ঘটল। বারবার কারাবরণ আর নানা প্রতিকূলতার মাঝেও এই মহিয়সী নারী যেভাবে নিজের আদর্শে অবিচল ছিলেন, তা এক বিরল দৃষ্টান্ত। বাংলাদেশের ইতিহাসে এবং দেশপ্রেমিক প্রতিটি মানুষের হৃদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন।
বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি জানান : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যতে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনসমূহ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাসাইল উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। সংবাদ শোনার পর থেকেই দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়া'র বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন সংগ্রামের কথা স্মরণ করেন। তারা বলেন, ‘দেশনেত্রীর মৃত্যুতে জাতি আজ এক মহান অভিভাবককে হারালো। তার এই শূন্যতা পূরণ হবার নয়।’
মাহফিলে বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল এবং স্থানীয় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশবরেণ্য রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মোঃ ফয়সল।
এক শোকবার্তায় সৈয়দ মোঃ ফয়সল বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহীয়সী নারী নেত্রীকে হারাল। তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন সংগ্রামী নেত্রী। তার রাজনৈতিক জীবন, ত্যাগ ও নেতৃত্ব জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সন নন, তিনি ছিলেন দেশের স্বাধীনতা-উত্তর রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তার অবদান অবিস্মরণীয়। তার সাহসী নেতৃত্ব ও দৃঢ় অবস্থান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’
শোকবার্তায় সৈয়দ মো. ফয়সল বলেন, ‘একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার শাসনামলে দেশের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তার অবদান আজও মানুষ স্মরণ করে।’
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া বহু প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছেন। তবুও তিনি কখনো আপস করেননি। জনগণের অধিকার আদায়ের প্রশ্নে তিনি ছিলেন দৃঢ় ও অবিচল। তার এই আপসহীন নেতৃত্বই তাকে দেশের কোটি মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে।’
সৈয়দ মো. ফয়সল জানান, বিএনপি চেয়ারপার্সনের জানাজায় অংশগ্রহণের জন্য তার নির্বাচনী এলাকা হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) থেকে প্রায় দেড় হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। তিনি বলেন, ‘আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় জানাজায় অংশ নেব। এটি শুধু শোক নয়, এটি তার আদর্শের প্রতি আমাদের অঙ্গীকার।’
বগুড়া প্রতিনিধি জানান: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে দোয়ার আয়োজন চলছে। কোরান খতম দেওয়া হচ্ছে। বগুড়ার বউ খালেদা জিয়ার তার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছেন সেখানকার মানুষ৷ শুধু বাগবাড়ি এলাকা নয়, পুরো জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য ওই অঞ্চলের মানুষের আবেগ ও অনুভূতি একান্তই ঘরোয়া৷ তাদের ভোটে নির্বাচিত খালেদা জিয়া দেশে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
নিজেদের গর্বের ‘ব্যাটার বউ’য়ের মৃত্যুতে স্বজন হারানোর মতোই সমব্যথী বগুড়ার সাধারণ মানুষ।
১৯৬০ সালে দিনাজপুরের মেয়ে খালেদা খানম পুতুল বউ হয়ে আসেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। স্বামী জিয়াউর রহমান তখন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন। মহান মুক্তিযুদ্ধের দিনগুলোতে জিয়াউর রহমান যখন যুদ্ধের ময়দানে কিংবা পরে তিনি যখন দেশের প্রেসিডেন্ট হন, তখন খালেদা জিয়া সব সময়ই থেকেছেন এমন বাঙালি বাড়ির ঘর-সংসার আর সন্তানদের সামলানো গৃহবধূ হিসেবেই।
স্বামী যখন দেশ আর দেশের মানুষ নিয়ে ব্যস্ততায়, তার ব্যস্ততার কেন্দ্রবিন্দু তখন কেবলই দুই ছেলে আর তাদের সংসার।
১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হলে গৃহবধূ খালেদা জিয়াকে দেশ ও দলের ক্রান্তিলগ্নে হাল ধরতে হয় বিএনপির। দলীয় প্রধানের মৃত্যুর পর এক হাতে দলকে সামলে, আরেক হাতে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন সংগঠিত করে আশি ও নব্বই দশকের সন্ধিক্ষণে আস্থাশীল জাতীয় নেতায় রূপ নেন খালেদা জিয়া।
১৯৯১ সালে বগুড়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া।
পরে আরও দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়ার পুত্রবধূ খালেদা জিয়া। ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বগুড়ার দুটি সংসদীয় আসন থেকে প্রার্থী হন খালেদা জিয়া। ওই নির্বাচন থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি বগুড়া থেকে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিবারই পুত্রবধূ খালেদা জিয়াকে আঞ্চলিক ভাষায় ‘ব্যাটার বউ’ ভোটে দাঁড়িয়েছে, তাকে জেতাতে হবে- এমন প্রত্যয় নিয়ে বাক্সভর্তি ভোট দিয়েছেন বগুড়ার মানুষ।
এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের জরুরিভাবে আসার আহ্বান জানিয়েছে বিএনপি৷
৪৩ বছর ধরে দল, দেশ এবং দেশের মানুষের স্বার্থে অবিচল-আপসহীন থাকা নেত্রীর ওপর বিগত দেড় দশক ধরে চলা অবর্ণনীয় নিপীড়নের কথা বলতে গিয়ে অশ্রুসজল হয়ে পড়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ জানান, নেতাকর্মীরা আসার পর পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে।
খুলনা সংবাদদাতা জানান: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনার মহানগর ও জেলা বিএনপির নেতারা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই নগর ও জেলা বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। কালো ব্যাচ ধারন করেছেন দলীয় নেতা-কর্মীরা। এছাড়াও বিএনপি কার্যালয়ে কোরআন তেলাওয়াত, দোয়া ও শোক সভার আয়োজন করা হয়। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, আজ জাতি এক অভিভাবক হারিয়েছে। জাতির এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়াকে প্রয়োজন ছিলো। বিগত সরকার তাকে নির্যাতন করে জেলে দিয়েছিলো। সেখানে বিষ দিয়ে তাকে ধিরে ধিরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, ৪৩ বছর আগে শহীদ জিয়ার শাহাদাত বরণের পর একজন বিধবা নারী বেগম খালেদা জিয়া দুই সন্তানের হাত ধরে ঘর থেকে বের হয়েছিলেন। বিএনপির হাল ধরে ছিলেন। তিনবারের সরকার পরিচালনায় তার দক্ষতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে খুলনা নগর ও জেলা বিএনপি। এ কর্মসূচি উপলক্ষে ৭ দিন জেলা সংঠনের সকল নেতাকর্মীরা কালোব্যাজ ধারন করবেন। দলীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও কালো পতাকা উত্তোলন করা হবে।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রীর মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
এছাড়াও শোক জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন প্রমুখ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ।
দিনাজপুর প্রতিনিধি জানান : দিনাজপুরের কন্যা, দিনাজপুরেই বেড়ে ওঠা। এই জেলার মানুষের প্রতি ছিল অপরিসীম ভালোবাসা। সেই প্রিয় নেত্রীকে হারিয়ে শোকে কাতর জেলার মানুষ। এই জনপদে কেটেছে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শৈশব-কৈশোর। পড়াশোনাও এই জেলাতে। উত্তরের জেলা দিনাজপুরের মানুষ ‘খালেদা জিয়া’ হিসেবে নয়, তাকে ‘খালেদা খানম পুতুল’ নামেই বেশি চেনেন। সেই পুতুলকে হারিয়ে শোকে কাতর দিনাজপুরবাসী স্মৃতিচারণ করে চোখের জল মুছছে বারবার। শোকে কাতর হয়ে পড়েছেন দিনাজপুরের সব শ্রেণির মানুষ ও দলীয় নেতাকর্মীরা। তারা বলছেন, খালেদা জিয়ার মহাপ্রয়াণে দেশের তো বটেই, দিনাজপুরেরও অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
মৃত্যুর পরপরই সকাল থেকেই দলীয় কার্যালয়ে কোরআন তিলাওয়াতের আয়োজন করা হয়। তার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে, নেতারা তার যে স্বপ্ন তা পূরণ করার প্রত্যয় ব্যক্ত করেন। খালেদা জিয়া দিনাজপুর-৩ আসন থেকে এবার প্রার্থী হয়েছিলেন। এ নিয়ে ছিল নেতাকর্মীদের মধ্যে ছিল উচ্ছ্বাস। তবে তার মৃত্যুর সংবাদে তা নিমিষেই ম্লান হয়ে গেছে।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, ‘খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরের তথা বাংলাদেশের যে ক্ষতি হলো তা কখনোই পূরণ হওয়ার নয়। তিনি এই আসন থেকে নির্বাচন করবেন এবং ব্যাপক উন্নয়ন করবেন এমন আশা ছিল আমাদের। কিন্তু তার মৃত্যুতে আমাদের শোকের অন্ত নেই। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।’
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। এক শোকবার্তায় চসিক মেয়র বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। তিনি আজীবন দেশের মানুষের ভোটের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আপসহীন সংগ্রাম করে গেছেন। দীর্ঘদিন দেশ ও জাতির জন্য নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শুধু বিএনপির নেত্রীই ছিলেন না, ছিলেন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তার মৃত্যুতে দেশ একজন মহান অভিভাবক ও অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারালো। আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
চাঁদপুর প্রতিনিধি জানান : খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুরের সব পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। জেলা বিএনপি কার্যালয়সহ জেলার বিভিন্ন স্থানে কোরআন তিলাওয়াত, দোয়া-মাহফিল ও শোক বইয়ে স্বাক্ষরসহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিভাবককে হারিয়েছে। দেশের এই সংকটময় মুহূর্তে খালেদা জিয়ার প্রয়োজন ছিল অত্যন্ত বেশি।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘আপসহীন, নির্ভীক রাজনীতিক ও দেশপ্রেমিক নেতা ছিলেন তিনি। দেশ একজন অভিভাবককে হারিয়েছে। এই শূন্যতা সহজে পূরণ হবে না।’
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান : খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি। সকালে প্রেসক্লাবের দফতর সম্পাদক এনামুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শোক জানানো হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন আর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না জানান, খালেদা জিয়ার মতো নেত্রী এই দেশে আর আসবে না। তিনি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে কাজ করে গেছেন। বাংলাদেশ যতদিন থাকবে মানুষ খালেদা জিয়াকে মনে রাখবে। আজ একজন নক্ষত্রের বিদায় হলো। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এই দোয়া করি।
রাঙামাটি প্রতিনিধি জানান : খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ রাঙামাটি বিএনপি পরিবার। সকালে মৃত্যুর খরব ছড়িয়ে পড়তেই শত শত নেতাকর্মী ভিড় করেন কাঠালতলীর দলীয় কার্যালয়ে। দলীয় কার্যালয়ে উত্তোলন করা হয়েছে কালো পতাকা। নেতাকর্মীসহ সাধারণ মানুষকেও কালো ব্যাচ ধারণ করতে দেখা গেছে। সাত দিনের কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি জেলা বিএনপির পক্ষ থেকে সব মসজিদে বাদ আসর দোয়া ও অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।
জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, ‘দলের প্রয়োজনে রাজনীতি শুরু করেছিলেন খালেদা জিয়া। হয়ে উঠেছে দেশের নেত্রী। বিভিন্ন সময়ে গণতন্ত্রের জন্য লড়ে গেছেন। রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তার কখনও পূরণ হবে না।’
বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও রাঙামাটি আসেনে বিএনপির মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান বলেন, ‘আমি তার হাত ধরে বিএনপির রাজনীতি প্রবেশ করি। রাজনীতির কঠিন সময়ে দেশ ও দলের দায়িত্ব পালন করেছেন তিনি। গণতন্ত্রের আন্দোলনের জন্য জীবনের কঠিন সময় পার করেছিলেন। কিন্তু ভালো সময় দেখে যেতে পারলেন না।’
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান: খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যাগে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় শহরের পুনিয়াউট এলাকায় জেলা বিএনপির সভাপতির কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘বেগম জিয়া গণতন্ত্রের সংকটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সংগ্রামী নেত্রীর চলে যাওয়া দেশের রাজনৈতিক অধ্যায়ের এক অপূরণীয় ক্ষতি।’
যশোর প্রতিনিধি জানান : মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা। যশোর শহরের লালদিঘীর পাড় জেলা বিএনপির কার্যালয় এলাকাজুড়ে শত শত মানুষ। তবে আর দশটা দিনের মতো এদিন স্লোগানে স্লোগানে উত্তাল কিংবা মঞ্চে কেউ বক্তৃতায় রাজনীতিক উত্তাপ ছড়াচ্ছিলেন না। দাঁড়িয়ে থাকা মানুষদের চোখেমুখে ছিল গভীর শোকের ছায়া। কেউ চুপচাপ দাঁড়িয়ে, কেউ চোখ মুছছিলেন। এই শোক, এই চুপচাপ খালেদা জিয়ার মৃত্যুর খবরে। যশোরের বিএনপির পার্টি অফিসে নেতাকর্মী, সবাই মিলিয়ে জায়গাটি পরিণত হয় শোক, নীরবতা ও আবেগের এক প্রাঙ্গণে।
দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমসহ দলীয় নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন। এর আগে জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলীয় এবং কালো পতাকা উত্তোলন করেন। সেখানে শোক বই রাখা হয়েছে। অধ্যাপক নার্গিস বেগম নিজে শোক বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ শোক বইয়ে স্বাক্ষর করেন।
জেলা শহরের পাশাপাশি উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে নেতাকর্মীরা প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘আজ আমরা আমাদের রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি। তিনি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। এটি দলের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই নেত্রীকে যারা দীর্ঘদিন কষ্ট দিয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে তাদের বিচার আল্লাহ করবেন। ইতিহাস তাদের কখনোই ক্ষমা করবে না।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, ছিলেন গণতন্ত্রের প্রতীক। আজ আমরা গভীরভাবে শোকাহত।’
জামালপুর প্রতিনিধি জানান : খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জামালপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ‘খালেদা জিয়া কখনও আপস করেননি। তার মৃত্যু বাংলাদেশ ও রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। আজ দলীয় নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষ গভীরভাবে শোকাহত।’
রাজধানীর কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কের অসহনীয় যানজট কমাতে একটি নতুন বাইপাস সড়ক সংস্কার ও নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর ১০০ ফিট সড়ক থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয়ে সানভ্যালী আবাসিক প্রকল্পের ভেতর দিয়ে আফতাবনগর হয়ে রামপুরা পর্যন্ত ডাবল লেনের একটি সংযোগ সড়ক নির্মাণ করতে চায় সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রস্তাবিত এই সড়কপথটি সরেজমিনে পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার।
প্রকল্পটির ব্যয় কমাতে এবং দ্রুত বাস্তবায়নে তিন পক্ষ মিলে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন জানান, অতিরিক্ত অর্থ খরচ কমাতে সমন্বিত উদ্যোগে কাজ করা হবে। প্রকল্পটিকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটি অংশের কাজ করবে রাজউক। দ্বিতীয় অংশের দায়িত্বে থাকবে উত্তর সিটি করপোরেশন এবং বাকি অংশের কাজ শেষ করবে সানভ্যালী হাউসিং সোসাইটি।
পরিদর্শন শেষে রাজউক চেয়ারম্যান জানান, বাইপাস সড়কে যানচলাচল স্বাভাবিক করতে প্রাথমিকভাবে একটি ব্রিজ এবং ডাবল লেনের সড়কের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই রুটটি সচল হলে কুড়িল থেকে রামপুরা এবং বনশ্রী এলাকার ট্রাফিক চাপের বড়ো একটি অংশ এই বাইপাস দিয়ে চলে যাবে।
ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেন. প্রধানমন্ত্রীর সব অঙ্গীকারকে আমরা বাস্তবে রূপ দিতে চাই। তাই যানজট নিরসনে আফতাবনগর বাইপাস সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রের অর্থ যেন অযথা ব্যয় না হয়, তাই সমন্বয় করে কাজটি করা হবে। প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগও নেওয়া হবো।
সড়কটি নির্মিত হলে বাড্ডার মূল সড়কের ওপর গাড়ির চাপ উল্লেখযোগ্য হারে কমবে বলে মনে করেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার। পরিদর্শনকালে তিনি এই রুটের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন কারিগরি দিক ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই বিকল্প সংযোগ সড়কটি চালু হলে পূর্ব ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং বিশেষ করে অফিসগামী মানুষের দীর্ঘ সময়ের যানজট ভোগান্তি লাঘব হবে।
যশোরের শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল, যা একসময় এ অঞ্চলের কৃষি ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল, আজ দীর্ঘদিনের অবহেলায় প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে। ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খাল খননে হাজার হাজার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পরবর্তীতে একটি সফল গণউদ্যোগ হিসেবে পরিচিতি পায়। ভিত্তি পোস্তরে এখনো লেখা আছে "আমাদের হাত কোটি হাতিয়ার অঙ্গীকার আমাদের দেশ গড়বার " মেজর জিয়াউর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, খালটি খননের আগে উত্তর শার্শার পাচটি বড় বিলের পানি ঠিকমতো নিষ্কাশন হতো না। ফলে প্রায় ২২ হাজার একর জমি বছরের বেশিরভাগ সময় পানির নিচে ডুবে থাকত এবং কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতো। খালটি চালু হওয়ার পর বিলগুলোর পানি সহজে বেতনা নদীতে নেমে যেতে শুরু করে। এতে করে জমি আবাদযোগ্য হয়ে ওঠে এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। পাশাপাশি খালের পানি ব্যবহার করে সেচ ব্যবস্থাও উন্নত হয়, যা এ অঞ্চলে বোরো ধানের চাষ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সময়ের ব্যবধানে খালটি এখন তার সেই গৌরব হারিয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালের বিভিন্ন অংশ পলি জমে ভরাট হয়ে গেছে। শুষ্ক মৌসুমে খালে পানি থাকে না বললেই চলে, আর বর্ষাকালেও পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। ফলে কৃষকরা আবারও আগের মতো সমস্যার মুখে পড়ছেন। খালের পাড়ে স্থাপিত ঐতিহাসিক ফলক ও ভবনগুলোর অবস্থাও একইভাবে জরাজীর্ণ। ফলকের লেখা মলিন হয়ে গেছে, আর খালের পাশে থাকা পুরনো ভবনটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একসময় যেখানে উন্নয়ন কার্যক্রম ও কৃষকদের সমাবেশ হতো, সেখানে এখন আগাছা আর নীরবতা।
স্থানীয় প্রবীণরা জানান, খাল খননের সময় মানুষের মধ্যে যে উদ্দীপনা ও অংশগ্রহণ ছিল, তা আজও তাদের স্মৃতিতে জ্বলজ্বল করছে। তাদের মতে, এই খাল শুধু পানি নিষ্কাশনের মাধ্যম ছিল না, এটি ছিল এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের একটি প্রতীক। ১১৪ বছর বয়সী বৃদ্ধ আব্দুল বারেক মন্ডল জানান, আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের এলাকায় কৃষি জমি থাকলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে চাষাবাদ ঠিকমতো হত না। ফসল ঠিকমত না হওয়াযর কারণে প্রতিটা পরিবারের মধ্যে অভাব অনটন লেগেই থাকতো।
১৯৭৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এলাকায় আসেন। আমাদের এখানকার মানুষের সাথে আলোচনা করেন কিভাবে ফসল ফলানো যায় এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আনা যায়। আলোচনা একপর্যায়ে উঠে আসে খাল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে আমাদের এখানে ভালো ফসল ফলবে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আসবে। সে অনুযায়ী ১ নভেম্বর থেকে উলাশি যদুনাথপুর থেকে খাল খননের কাজ শুরু হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন কোদাল দিয়ে নিজে মাটিতে কোপ দিয়ে খান খননের কাজ উদ্বোধন করেন। এই খাল খনন কাজ হয় স্বেচ্ছাস্রমের মাধ্যমে । সে সময় কোন পারিশ্রমিক দেয়া হয়নি । আমাদেরকে রুটি আর গুড় খেতে দিত । আমরা বিনা পারিশ্রমিকেই খাল-কাননের কাজ শুরু করি। এই খাল ৪ কিলোমিটার লম্বা। এই খাল মিশেছে শার্শার বেতনা নদীতে।
খাল খলনের পর পানি নিষ্কাশরের সুব্যবস্থা হওয়ায় আমাদের এখানে ফসলাদি ভালো হতে লাগলো এবং আমাদের এলাকার খাদ্য অভাব দূর হয়ে যায় । আমাদের এলাকায় এই খাল 'জিয়া 'খাল নামে পরিচিত। সে সময় জিয়াউর রহমান খাল খনন উদ্বোধন করার পর আমার ভাইয়ের মাথার একটি টোকাও নিয়ে যান। আজ সেই খাল শুকিয়ে গেছে। এই খাল দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা না হওয়ায় এখন প্রতিবছর আমাদের বর্ষা মৌসুমে ফসল ডুবে যায়। এজন্য পুনরায়খালটি কাটানো উচিত বলে তিনি মনে করেন। বর্ষা মৌসুমী পানির নিষ্কাশন ব্যবস্থা হলে ফসলাদই ভালো হবে।
উলাশী গ্রামের শফিকুল ইসলাম জানান, এলাকার মানুষের উপকারের জন্য তৎকালীন সরকার প্রধান প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করলে ও সেই খাল এখন নর্দমায় পরিণত হয়েছে। এই খাল দিয়ে এখন আর পানি নিস্কাশন হচ্ছে না। গ্রামের মানুষ তাদের ঘরবাড়ির ময়লা আবর্জনা ও বাজারের সকল ময়লা আবর্জনা এই খালেই এখন ফেলছে। ময়লা আবর্জনা খালে ফেলার কারণে খাল দিয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। তাছাড়া জিয়াউর রহমান মারা যাওয়ার পরে এই খাল কোন সরকার আর সংস্কার করেনি।
যেহেতু আবারও খাল খননের কাজ শুরু করেছেন জিয়াউর রহমানের ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য আমাদের দাবি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রথম খাল খননের কাজ এখান থেকেই শুরু করেন তাই আমরাও চাই প্রধানমন্ত্রী তারেক রহমান ও যেন এখান থেকেই খাল খননের কাজ শুরু করবেন। শার্শা উপজেলা একটি কৃষি প্রধান এলাকা। এই এলাকায় জিয়ার খালটি পুনরায় খনন করলে আমরা আবারও কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারব।
শার্শা উপজেলা যুবদল নেতা এমদাদুর রহমান ইমদা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান আমাদের দেশের এখন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবার পথেই হাঁটতে শুরু করেছেন। তিনি ইতিমধ্যে খাল খননের কাজ উদ্বোধন করেছেন। আমরা আশা করছি খুব শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের এই উপজেলার উলাশী জিয়া খাল পুনরায় খননের কাজ শুরু করবেন।
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে দায়ের করা মামলায় সমন জারি করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভূঁইয়া এই সমন জারি করেন। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার ওরফে রফিক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলাটি করেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হুমায়ুন কবির কর্নেল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার বলেন, ‘জ্বালানিমন্ত্রীকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলায় সকালে হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আদালত সেই মামলার পরিপ্রেক্ষিতে হাজির হতে সমন জারি করেছেন। আমি এই মামলার বাদীপক্ষের আইনজীবী।’
উল্লেখ্য, একই অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে গত ৩০ মার্চ সিরাজগঞ্জের আদালতে ১০০ কোটি টাকার মানহানির আরেকটি মামলা দায়ের হয়। ওই মামলার বাদী জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম নাজমুল ইসলাম।
পাবনা জেলা পুলিশের আয়োজনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে পাবনা পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার (এসপি) আনোয়ার জাহিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই টুর্নামেন্ট জেলা পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ দল বনাম সিরাজগঞ্জ জেলা পুলিশ দল। দুই দলের খেলোয়াড়দের উপস্থিতিতে মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম। এছাড়াও পাবনা পুলিশ লাইন্সের আরআইসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অংশগ্রহণকারী দলসমূহের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজশাহী রেঞ্জের বিভিন্ন জেলা পুলিশ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট কয়েক দিনব্যাপী চলবে। প্রতিযোগিতামূলক এই আয়োজনে বিজয়ী হওয়ার লক্ষ্যে দলগুলো তাদের সেরা নৈপুণ্য প্রদর্শনের প্রস্তুতি গ্রহণ করেছে।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় সড়ক ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে নিহতের স্বজনসহ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় শহরের মজমপুর গেটে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘প্রায় এক মাস হয়ে হয়ে এখনও সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার করেনি পুলিশ। শুধু ফজলুকে (প্রধান আসামি) গ্রেফতার দেখিয়ে অন্য আসামিদের পার করে দিচ্ছে প্রশাসন। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনও সহযোগিতা করছেন না। খুনিদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’
পরবর্তীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে দাবিদাওয়া পেশ করেন পুলিশ সুপারকে। পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে এলাকা ত্যাগ করেন তারা।
নিহত রুনার স্বামী ইমতিয়াজ সুলতান ও তার বড় মেয়ে তাইবা বিক্ষোভ সমাবেশ থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পুলিশ সুপার কার্যালয় থেকে আলাপ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে নিহতের স্বামী বলেন, ‘আমরা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, উনারা আশ্বস্ত করছেন। কিন্তু আমাদের মনে হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন অসহযোগিতা করছেন। দ্রুত বিচার না পেলে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ভিসি ভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।’
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া প্রধান আসামির ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। দ্রুত জিজ্ঞেসাবাদ শেষ হলে প্রকৃত ঘটনা উন্মোচিত হবে। অন্যান্য আসামিদের ব্যাপারেও তদন্ত সাপেক্ষে গ্রেপ্তারের অভিযান চলমান।
উল্লেখ্য, গত ৪ মার্চ বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রধান আসমা সাদিয়া রুনা তার নিজ অফিস কক্ষে খুন হন। এসময় ওই কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বিশ্ববিদ্যালয়ের দিনহাজিরার কর্মচারী ফজলুর রহমানকে। আহত অবস্থায় উদ্ধার করে দু’জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ হত্যা মামলার প্রধান আসামি ফজলু রহমানের চিকিৎসা শেষে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি তিন আসামি সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস এখনো অধরা রয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদীক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে তেল সরবারহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ তেল সরকারি কোষাগারে জমা রাখা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদীক বলেন, ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল নিয়ে ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশে রওয়ানা দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ৩১ ব্যারেল ডিজেল ও ৩০ ব্যারেল পেট্রোল জব্দ করা হয়। তেল মজুতদার ও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
শরীয়তপুরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে অভিনব উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে মোটরসাইকেল চালকরা দিনে মাত্র একবার জেলার একটি ফিলিং স্টেশন থেকে তেল নিতে পারবেন। দ্বিতীয়বার তেল নিতে গেলে বিশেষ একটি অ্যাপস স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা দিচ্ছে। ফলে অতিরিক্ত তেল মজুতের সুযোগ থাকছে না।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চালু করা এই ডিজিটাল অ্যাপসে পাম্পে তেল নিতে গেলে আগে পূরণ করতে হচ্ছে একটি নির্দিষ্ট ফরম। সেখানে পাম্পের নাম, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর, জ্বালানির ধরন ও পরিমাণ উল্লেখ করতে হচ্ছে। তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে জেলার সব পেট্রোল পাম্পে শেয়ার হয়ে যাচ্ছে। ফলে একাধিক পাম্প ঘুরে ঘুরে তেল সংগ্রহ করার সুযোগ আর থাকছে না অসাধুচক্রের।
ফিলিং স্টেশন মালিক ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলায় মোট ছয়টি ফিলিং স্টেশন রয়েছে। প্রতিদিন এসব স্টেশনে ৪০ হাজার লিটার ডিজেল, ১৫ হাজার লিটার পেট্রোল ও ১২ হাজার লিটার অকটেনের চাহিদা থাকে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধকে কেন্দ্র করে প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়ায় সংকট তৈরি হয়েছে। এতে বেশ কিছুদিন ধরে বিভিন্ন পেট্রোলিয়াম কোম্পানির ডিপো থেকে স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। সেই সুযোগে একটি অসাধু চক্র বিভিন্ন পাম্পে ঘুরে ঘুরে প্রয়োজনের তুলনায় অধিক তেল সংগ্রহ করে মজুত রাখছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন চালু করেছে বিশেষ অ্যাপস-ভিত্তিক নজরদারি ব্যবস্থা। যেখানে পাম্প থেকে তেল সংগ্রহ করতে গেলে অ্যাপসের মাধ্যমে পূরণ করতে হচ্ছে জ্বালানি তথ্য ফর্ম। আর স্বয়ংক্রিয়ভাবে এ তথ্য চলে যাচ্ছে জেলার প্রতিটি পেট্রোল পাম্পে। এতে পাম্প ঘুরে ঘুরে অতিরিক্ত তেল সংগ্রহ করে মজুতের সুযোগ মিলছে না অসাধু চক্রের। ফলে প্রকৃত গ্রাহকরা তেল পাচ্ছেন স্বাচ্ছন্দ্যে।
পেট্রোল পাম্পে তেল নিতে এসে বিকাশের সেলস রিপ্রেজেন্টেটিভ মো. ফয়সাল বলেন, আগে অনেকেই প্রয়োজন না থাকলেও বিভিন্ন পাম্পে ঘুরে ঘুরে ১০ থেকে ১৫ লিটার পর্যন্ত তেল সংগ্রহ করে মজুত করতেন। এখন অ্যাপসের কারণে সেটা সম্ভব হচ্ছে না। তেল সিন্ডিকেট ঠেকাতে এটি খুবই কার্যকর উদ্যোগ। আমরা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।
আরেক বাইকচালক রুবেল হোসাইন বলেন, একজন বাইকার দিনে একবার তেল নিলে সারাদিন চলে যায়। কেউ যদি একাধিকবার নেয়, তাহলে অন্যরা বঞ্চিত হয়। এখন যেহেতু অ্যাপসের মাধ্যমে একবার তেল নেওয়ার ব্যবস্থা করেছে, এটি ভালো উদ্যোগ। এখন আর কেউ অতিরিক্ত তেল নিতে পারবে না।
মেসার্স গ্লোরী ফিলিং স্টেশনের ম্যানেজার মেহেদী হাসান বলেন, এটি সুন্দর একটি অ্যাপস। অ্যাপসে পাম্পের নাম, রেজিস্ট্রেশন নম্বর ও জ্বালানির ধরন এন্ট্রি করা হয়। কেউ অন্য পাম্পে গিয়ে আবার তেল নিতে চাইলে সঙ্গে সঙ্গে সেটি ধরা পড়ে। এই ব্যবস্থা চালু থাকলে ভবিষ্যতে আর কেউ অতিরিক্ত তেল নিয়ে মজুত করতে পারবে না।
শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, আমরা তথ্য পেয়েছি, কিছু ব্যক্তি একাধিক পাম্প থেকে তেল নিয়ে মজুত করছিল। এতে প্রকৃত গ্রাহক তেল পাচ্ছিল না। এতে করে কৃত্রিম সংকট তৈরি হচ্ছিল। তাই আমরা এই সংকট ঠেকাতে গুগলের মাধ্যমে একটি বিশেষ অ্যাপস তৈরি করেছি। যেখানে সকল পাম্পের তালিকা ও তেল নেওয়ার জন্য তিনটি অপশন পূরণ করতে হবে। এতে একজন বাইকার দিনে একটি পাম্প থেকে একবার তেল সংগ্রহ করতে পারবে। কেউ আর বেশি করে তেল নিয়ে মজুত করতে পারবে না। আমরা অ্যাপসটি ট্যাগ অফিসারের মাধ্যমে সব সময় মনিটরিং করছি।
জেলা প্রশাসনের এই প্রযুক্তিনির্ভর উদ্যোগে স্বস্তি ফিরেছে সাধারণ বাইকারদের মধ্যে। অনেকেই বলছেন, এমন ব্যবস্থা চালু থাকলে ভবিষ্যতে আর কৃত্রিম তেল সংকট তৈরি করা সহজ হবে না।
ঘোলা জলের একটা অগভীর ডোবা। সেখানে একটি হাতির শাবকের মরদেহ পড়ে আছে। মরদেহের বেশির ভাগ অংশই পানিতে ডুবে আছে। তার পাশেই ডোবার জলে অর্ধেক শরীর ডুবিয়ে দাঁড়িয়ে আছে মা হাতি। মা হাতির অল্প দূরে ডোবার কিনারে ঠায় দাঁড়িয়ে একটি পুরুষ হাতিও। তিন দিন ধরেই হাতি দম্পতি মৃত শাবকের জন্য এভাবে শোক জানাচ্ছে। দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে অশ্রুসিক্ত হয়েছেন এলাকার সাধারণ মানুষ আর বন বিভাগের কর্মকর্তারা।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বটতলা মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) থেকে এলাকার একটি টিলার পাদদেশের ডোবার মধ্যে হাতি দম্পতিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখছেন এলাকাবাসী। মৃত শাবকের পাশ থেকে নড়ছে না হাতি দুটি। পুরুষ হাতিটি রাতে খাবার খেতে জঙ্গলে ঢুকছে। ফিরে আসছে আবার। এরপর মা হাতিও খাবার খেয়ে সন্তানের পাশে এসে অপেক্ষা করছে। মঙ্গলবার থেকে তিন দিন ধরে একটিবারও হাতির দম্পতি মৃত শাবকটিকে একা রেখে যায়নি বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।
নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সড়কে বটতলা মুসলিমপাড়ার অবস্থান। এলাকাটির অবস্থান বান্দরবানে হলেও এখানকার বনাঞ্চলটি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জের অধীনে।
তিন দিন ধরে বন বিভাগের কর্মকর্তারা হাতি দম্পতির বিষয়টিতে নজর রাখছেন। নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক গতকাল বৃহস্পতিবার বলেন, আপাতত হাতি দম্পতিকে বিরক্ত করা হবে না। তারা শোকে কাতর। শোকের ধকল না কমা পর্যন্ত কিছুই করা যাবে না।
সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মিলন তঞ্চঙ্গ্যা বলেন, মঙ্গলবার বিকেল থেকে হঠাৎ হাতি দম্পতির এই করুণ দশা দেখতে পাই। হাতির শাবকটি অসুস্থ হয়ে মায়ের দুধ পান করতে না পেরে মারা গেছে বলে এলাকাবাসীর ধারণা।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মনিরুল ইসলাম জানান, নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি হয়ে মিয়ানমারে চলাচলের হাতির একটি রুট আছে। ওই রুটে মিয়ানমার থেকে আসার অথবা এদিক থেকে যাওয়ার সময় হাতির শাবকটি টিলা থেকে ডোবায় পড়ে মারা গেছে ধারণা করা হচ্ছে। বাচ্চাটির বয়স ছয়-সাত মাস হতে পারে। শোকাহত হাতির দম্পতির পাশে বন বিভাগের লোকজন সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রয়েছেন। শোকে কাতর মা হাতিটি কোনোমতে বাচ্চার মরদেহ ছেড়ে যেতে চাইছে না। তাড়িয়ে দেওয়াও যাচ্ছে না। মানসিক অভিঘাত কাটিয়ে চলে গেলে শাবকের মরদেহ উদ্ধার করা হবে। অসুস্থ হয়ে নাকি পাহাড় থেকে পড়ে শাবকের মৃত্যু তা হয়েছে, ময়নাতদন্তের মাধ্যমে জানার চেষ্টা করা হবে।
চট্টগ্রামের বাঁশখালীতে এক নারীকে গলা কেটে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের একজন ওই নারীর ছেলে, আরেকজন পুত্রবধূ। এরা হলেন বাঁশখালী উপজেলার পূর্ব বৈলছড়ি এলাকার মোজাফফর আহমেদের ছেলে মো. কাশেম (২৮) ও তার স্ত্রী নারগিছ আক্তার(২৫। নিহত রেহেনা বেগম (৬২) কাশেমের মা।
র্যাব জানায়, রেহেনা বেগম বড় ছেলে প্রবাসী মো. বেলাল, ছোট ছেলে কাশেম ও তার স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। প্রবাসী ছেলে বেলাল মায়ের চিকিৎসা ও ওষুধের জন্য স্ত্রীর মাধ্যমে কাশেমের কাছে টাকা পাঠাতেন। তবে কাশেম সেই টাকা মায়ের কাছে না দিয়ে নিজেই রেখে দিতেন। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে পারিবারিক বিরোধ লেগে থাকত।
এর জেরে গত বছরের ৫ জুন কাশেম ও তার স্ত্রী নারগিছ মিলে রেহেনা বেগমকে গলা কেটে হত্যা করেন। ঘটনার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় নিহত রেহেনার ভাই মো. মোক্তার আহমদ বাঁশখালী থানায় মামলা করেন। পরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে চকরিয়া থেকে তাদের গ্রেপ্তার করে।
র্যাব-৭–এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোনার হাওর অঞ্চলে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের ফসল আকস্মিক পাহাড়ি ঢল ও বন্যায় । বাংলাদেশ জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন । বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের কাউয়ার বাড়ি খাল ও তৎসংলগ্ন প্লাবিত এলাকা আকস্মিক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং হাওর অঞ্চলের পানিবদ্ধতা নিরসনে বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতিকে দায়ী করেছেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন, ডেপুটি স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীমসহ স্থানীয় প্রশাসন ও বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এসময় সাধারণ কৃষকরা তাদের দুর্দশার কথা ডেপুটি স্পিকারের কাছে তুলে ধরেন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্দেশ্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “এখানকার জনবসতির একমাত্র উপার্জন হচ্ছে কৃষি। হঠাৎ পানিতে তলিয়ে যাচ্ছে তাদের জমির ফসল। কেউ হয়তো কিছু ফসল পাবে, কেউ পাবে না- এটি অত্যন্ত দুঃখজনক। আমরা নতুন দায়িত্ব নিয়েছি। আপাতত প্রশাসনের পক্ষ থেকে বাঁধের ব্যবস্থা করা হয়েছে এবং কৃষকদের জন্য অনুদান দেওয়া হয়েছে। আমি নিজেও একজন কৃষকের সন্তান। কৃষকের সুবিধার্থে এবং তাদের উৎপাদিত ফসল যেন ঘরে তুলতে পারে, তার জন্য যা করণীয় আমরা তা করবো ইনশাআল্লাহ।”হাওরের করুণ এই অবস্থার জন্য পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনাকে কঠোরভাবে সমালোচনা করেন ডেপুটি স্পিকার।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত ১৫-২৫ বছর ধরে এ অঞ্চলে কোনো নদী বা খাল খনন হয়নি। উল্টো বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে বিগত সরকারের দলীয় নেতাকর্মীরা মাছ চাষ করে অর্থ উপার্জন করেছে। নদীর সাথে খালের সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। আমরা নতুন বাংলাদেশে এমন অনিয়মের ন্যায়বিচার চাই।”
তিনি আরও জানান, বর্তমান সরকার সারা বাংলাদেশেই খাল ও নদী খননের বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় হাওর অঞ্চলের খালগুলোও খনন করা হবে বলে তিনি কৃষকদের আশ্বস্ত করেন। নেত্রকোনার হাওর অঞ্চলের ৪২ হাজার হেক্টর জমির ফসল বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল পানি সম্পদ মন্ত্রণালয়ের জরুরি দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, “পানি উন্নয়ন বোর্ডের অনেক গাফিলতি ও স্বজনপ্রীতি রয়েছে। আমি এখান থেকেই পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন অনতিবিলম্বে হাওর অঞ্চলে এসে কৃষকদের সাথে কথা বলে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী ও সরকার যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো একটু সক্রিয় হলেই আমরা সেই দিকে এগিয়ে যেতে পারবো।”
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে অন্তঃসত্ত্বা এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে বাগানের শ্রমিকরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেন।
নিহত রিয়া বেগম (২২) দেওড়াছড়া চা বাগানের স্থায়ী শ্রমিক ছাব্বির মিয়ার স্ত্রী। শ্রমিকদের অভিযোগ, অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে রিয়ার পরিবারের পক্ষ থেকে বাগান ব্যবস্থাপকের কাছে চিকিৎসা সহায়তা চাওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। পরবর্তীতে দীর্ঘ চিকিৎসার পর বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বাগানের শ্রমিকরা। তারা দাবি করেন, অর্থের অভাবে ও সময়মতো চিকিৎসা না পাওয়ায় রিয়া বেগমের মৃত্যু হয়েছে। এ দায় এড়াতে পারে না বাগান কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালন করে বাগান ব্যবস্থাপকের পদত্যাগ দাবি করেন।
বিক্ষোভে উপস্থিত ছিলেন বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কুর্মি, নাজির আহমদ, সঞ্জয় কানু, পলাশ কর্মকার, ছালু মিয়া, লক্ষী নারায়ন, ইব্রাহিম মিয়া, সুভাষ ভৌমিজ, বাবুলাল ভৌমিজ, অজয় ভৌমিক, সেলিম মিয়া, জসিম মিয়া, বায়না মিয়া, শুকুর মিয়াসহ অনেকে।
কর্মবিরতির খবর পেয়ে ঘটনাস্থলে যান কমলগঞ্জ থানার এসআই আমির হোসেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী এবং রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে শ্রমিকরা কাজে ফিরবেন, নাকি আন্দোলন অব্যাহত রাখবেন।’
এ বিষয়ে দেওড়াছড়া চা বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক জহিরুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বান্দরবানের আলীকদমে কাজ না করেই টিআর, কাবিখা ও কাবিটাসহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে।
স্থানীয় সুত্রে জানা যায়, ১নম্বর আলীকদম সদর ইউনিয়নের কলার ঝিরি পাকা রাস্তা থেকে চৈক্ষ্যং খালমুখী সড়ক সংস্কার নামে একটি প্রকল্পের অনুকুলে ১০.২৫ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেখানো হয়।যা
অনেক আগেই কাঠ ব্যবসায়ীদের প্রয়োজনে নিজেদের টাকায় সংস্কার করা হয়েছিল। অপরদিকে ২ নম্বর চৈক্ষ্যং ইউপির ১৫ কিলো এলাকায় বরই গাছ থেকে তুলা পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পেও পুরাতন রাস্তাকে নতুন প্রকল্পের আওতায় দেখানো হয়েছে। যা বাস্তবে করেননি। বরং এরুপ একাধিক সড়ককে নতুন প্রকল্পের আওতায় দেখিয়ে কাজ না করেই সরকারি টাকা আত্নসাৎ করেছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য জানান, ইউনিয়ন পর্যায়ে সরকারি কাজের প্রতিটি বিল উত্তোলনের সময় ১০ থেকে ১৫ শতাংশ কমিশন দিতে হয় তাকে। কমিশন না দিলে বিল হয়রানির শিকার হতে হয়।
এমনকি এক নারী ইউপি সদস্যকে প্রকল্পের সভাপতি বানিয়ে ওই প্রকল্পের কাজ নিজেই করেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয় সংবাদকর্মীরা জানান, অনিয়মের তথ্য পেয়ে এবিষয়ে পিআইও কার্যালয়ে গেলে নোটিশ বোর্ডে প্রকল্পের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ টাঙানো তালিকা দেখা যায়। প্রকল্পের পূর্ণাঙ্গ তালিকা চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা তা দিতে অস্বীকৃতি জানান।
অফিস সুত্রে জানা যায়, ২০২৫–২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে মোট ২ কোটি ৪৫ লাখ টাকা, ৯৫.৩৯ মেট্রিক টন চাল এবং ৯৫.৩৯ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) খাতে ৮৭ লাখ ৬২ হাজার টাকা এবং কাবিটা খাতে ১ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছিল।
এবিষয়ে জানতে আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে এম নজরুল ইসলামের মুঠোফোনে একাধিক বার কল দিলেও বন্ধ পাওয়া যায়।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, অভিযোগ প্রাপ্ত প্রকল্প গুলোর মধ্যে প্রথম ধাপের ৩টি প্রকল্পের অনুকুলে ৭০ শতাংশ বিল দেয়া হয়েছে।তবে অভিযোগ প্রাপ্ত সকল প্রকল্প গুলো তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী ।
এসময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, বাসযোগ্য জেলা গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে জেলা পরিষদ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি প্রফেসর ড. সৈয়দ খলিলুর রহমান, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম এবং যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।