মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

সারাদেশে উৎমুখর পরিবেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬ ২১:৩০

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশজুড়ে শুরু হয়েছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) উৎমুখর পরিবেশে টিকাদান ক্যাম্পেইন ২০২৬ শুরু হয়। খবর দৈনিক বাংলার প্রতিনিধিদের।

খুলনা: খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে ২২নং ওয়ার্ডে কাস্টমঘাট আমিরাবানু বেগম নগর মাতৃসদন এ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা উপপুলিশ কমিশনার (অপারেশন) আব্দুল্লাহ আল মাসুদ, খুলনা স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক আরিফুল ইসলাম, খুলনা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খানম, মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সুজাত আহমেদ, খুলনা জেনারেল হাসপাতালের তাত্ত্ববধায়ক ডা. রফিকুল ইসলাম ও ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিষ্টের প্রতিনিধি বক্তব্য দেন। অনুষ্ঠানে জানানো হয়, খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি ৯৩ হাজার ৭৮৮জন শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে স্কুল শিশুর লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৩৮৮ এবং কমিউনিটি শিশুর লক্ষ্যমাত্রা ৮০ হাজার ৪০৪ জন। খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে ২৫৬টি টিকা কেন্দ্রে ১৪৪ জন টিকাদানকর্মী, ২০৬ জন স্বেচ্ছাসেবী এবং ৬২জন প্রথম সারির সুপারভাইজারসহ মোট ৮২টা টিম দায়িত্ব পালন করবে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

জামালপুর: জামালপুর ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গনে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেনের উদ্বোধন করেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো.ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানে জানানো হয়, জেলার ৭টি উপজেলা, ৮টি পৌরসভা ও ৬৮টি ইউনিয়নে মোট ২ লাখ ৬৬ হাজার ৮৯০ জন ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুকে টিকাদানের মাধ্যমে হাম-রুবেলা প্রতিরোধে টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইন এর মাধ্যমে ২০ এপ্রিল থেকে পর্যায়ক্রমে আগামী ১০ মে পর্যন্ত চলবে এই কর্মসূচি। সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিকা দেওয়া হবে।

বোয়ালখালী (চট্টগ্রাম): বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সন্দ্বীপ পাড়া গোমদণ্ডী তাজেদিয়া জয়তুন নেছা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে ১০৮ জন শিশুকে টিকা দেওয়া হয়। উপজেলায় ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সি প্রায় ২৪ হাজার ৪৫৫ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, উপজেলায় ২৪০টি অস্থায়ী ও একটি স্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।

গোয়ালন্দ (রাজবাড়ী) : গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান। আগামী ১০ মে পর্যন্ত এই উপজেলায় ১৬ হাজার ৪৬৬ শিশুর মাঝে হামের টিকা প্রদান করা হবে। প্রথম দিনে উপজেলার ৮টি ও হাসপাতালের ১টি সহ মোট ৯টি কেন্দ্রে ৭০৩ জন শিশুর মাঝে হামের টিকা দেয়া হয়।

তালা(সাতক্ষীরা): তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাত খান। এ সময় আরও উপস্থিত ছিলেন,তালা থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জ্যোতির্ময় সরকার,সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সবুজ বিশ্বাস,তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার। এছাড়াও স্বাস্থ্যকর্মী ও সেবিকারা উপস্থিত ছিলেন।

এ উপজেলায় ১০ মে পর্যন্ত ১১ কর্মদিবসে ৬ মাস থেকে ৫ বছর বয়সি প্রায় ২৭ হাজার শিশুকে টিকা দেয়া হবে। কমিউনিটি পর্যায়ে ২৮৮টি কেন্দ্রে ৮ দিন এবং ২৪৪টি স্কুলে ৩ দিন টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ৮ দিন টিকা দেয়া হবে।

ফরিদপুর: ফরিদপুর সদর হাসপাতালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। ক্যাম্পেইনের আওতায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সি সব শিশুকে ইপিআই টিকাদান কেন্দ্রের মাধ্যমে এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, ডেপুটি সিভিল সার্জন শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান,সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী গোলাম কিবরিয়া, সদর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, সেবিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পটুয়াখালী: সকাল সাড়ে দশটায় শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১১ দিন ব্যাপী টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এসময় পটুয়াখালী সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়াসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন একযোগে জেলার অস্থায়ী ১০৯ টি সাব ব্লক কেন্দ্রে ও জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১১ হাজার শিশুকে টিকা দেয়া হয়। পর্যায়ক্রমে ১ মে পর্যন্ত জেলার প্রায় ২ লাখ শিশুকে টিকা দেয়া হবে। দুই ডোজ হামের টিকা সম্পন্ন হওয়া শিশুদের অতিরিক্ত সুরক্ষার জন্য ফের টিকা নিতে হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

শিবচর (মাদারীপুর): উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই ভবনে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহ্জাবীন।

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম হোসেন, এমওডিসি ডা. তরিকুল ইসলাম, ইপিআই কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ উপজেলা স্বাস্থ্য দপ্তরের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ ক্যাম্পেইনের আওতায় মোট ৩১ হাজার ৪৯৬ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ২ হাজার ৫০০ ভায়াল ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। পুরো উপজেলায় ৪৩২টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

প্রথম দিনে উপজেলার ৮টি ইউনিয়নে কার্যক্রম শুরু হয়েছে এবং এদিনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৮৯ জন শিশুকে টিকা প্রদান।

সীতাকুণ্ড (চট্টগ্রাম): সকাল সাড়ে দশটায় উপজেলার জঙল ছলিমপুর ছিন্নমূলস্হ এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, টিএইচও ডাক্তার মো. আলতাফ হোসেন, ইউনিসেফ প্রতিনিধি চিফ অফ ফিল্ড মাধুরী ব্যানার্জি প্রমুখ। জঙ্গল ছলিমপুর এসএম পাইলট উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে ৫৭০ জন শূন্য থেকে সাতান্ন মাস পর্যন্ত শিশুদের হাম রুবেলার টিকা দেয়া হয়েছে।

বরগুনা: বেলা ১১টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মুস্তাফিজুর রহমান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিস তাছলিমা আক্তার, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।

নন্দীগ্রাম (বগুড়া): উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, ডা. আরিফুল ইসলাম, ডা. আবু নাঈম, ডা. মুমতাহিনা তাসনিম, ডা. নিশাত রিমা, ডা. মাহবুবা জান্নাত মুন্নী, ডা. ফারিহা খান চৈতী, ডা. মারইয়াম-মা-আরিজ, সিনিয়র স্টাফ নার্স, মিট ওয়াইফ, ইপিআই ইনচার্জসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নেত্রকোনা: সকালে শহরের স্থানীয় ‘ক্রিয়েশন স্কুল’ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। সিভিল সার্জন ডা. গোলাম মওলা নইম কর্মসূচির উদ্বোধন করেন। সঞ্চালনায় ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (এসএমও) ডা. আবুল বাসার। উপস্থিত ছিলেন ডা. মো. দাউদ শরীফ, ডা. মো. রাব্বী আলম, ডা. দেবাশীষ সাহা এবং ডা. আহসান কবির রিয়াদসহ স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

দেবিদ্বার (কুমিল্লা): ৭০ হাজার ২০০ শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক সচেতনতামূলক ক্যাম্পেইনে এ তথ্য জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. শুভ্রা দত্ত, ডা. জি.আর.এম জিহাদুল ইসলাম, ডা. রবিউল ইসলাম, ডা. সাদাত ইবতিশিয়াম এবং ইপিআই টেকনোলজিস্ট মো. জসীম উদ্দিন সরকারসহ অন্য কর্মকর্তাবৃন্দ।

ক্যাম্পেইনে বক্তারা জানান, ১০ মে পর্যন্ত উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন কমিউনিটি পর্যায়ে এ টিকাদান কর্মসূচি চলবে।


দুই দশক পর আজ পৈতৃক ভিটায় যাচ্ছেন তারেক রহমান

# উদ্বোধন করবেন ই-বেইল বন্ডসহ একগুচ্ছ প্রকল্প
ফাইল ফটো
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

প্রায় দুই দশক পর আজ সোমবার পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০০৬ সালের পর নিজ জেলায় প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন তিনি। সকালে সড়কপথে বগুড়ায় পৌঁছাবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ঘোষণার পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বিচার বিভাগের ডিজিটাইজেশন বা ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে বগুড়া সার্কিট হাউসে যাত্রাবিরতির পর সরাসরি আদালত প্রাঙ্গণে উপস্থিত হবেন।
সেখানে তিনি আইনজীবীদের জন্য নবনির্মিত আধুনিক বার ভবন উদ্বোধন করবেন। এরপর জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স রুমে দেশের প্রথম ‘ই-বেইল বন্ড’ (ইলেকট্রনিক জামিননামা) ব্যবস্থাপনা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন। বগুড়া থেকেই এই ডিজিটাল জামিন প্রক্রিয়া পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানা গেছে।
সফরকালে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশনে হিসেবে ঘোষণা করবেন। এছাড়াও আরও বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচি থাকবে।
জানা গেছে, ৬৬ বছর ধরে অশীতিপর বৃদ্ধ আবদুস সাত্তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা দেখাশোনা করেন। জীবদ্দশায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কখনও কিশোর, আবার কখনও তরুণ তারেক রহমানকে দেখেছেন তিনি। এবার সেই তারেক রহমানকে দেখবেন প্রধানমন্ত্রী হিসেবে।
৮০ বছরের এক জীবনে একই পরিবারের তিন সদস্যকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখার আনন্দ, ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে পড়েছে, বৃদ্ধ আব্দুস সাত্তারের। তিনি বলেন, প্রধানমন্ত্রী এখানে আসবেন, খুব আনন্দ লাগছে। দেশ যাতে ভালো চলুক, এটাই চাওয়া থাকবে।
এর আগে, ২০০৬ সালে মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন পৈতৃক ভিটা বগুড়া গাবতলী উপজেলার বাগবাড়ি গিয়েছিলেন, তারেক রহমান। সেই পৈতৃক ভিটায় ২০ বছর পর ফিরছেন, প্রধানমন্ত্রী হয়ে।
এদিকে, প্রধানমন্ত্রীর আসার খবরে গাবতলীর মানুষের মনজুড়ে যেন ঈদের খুশি। স্থানীয়রা একজন বলেন, একনজর প্রধানমন্ত্রীকে দেখতে পাবো, এটাই সবচেয়ে বড় পাওয়া। আর কোনো পাওয়ার কিছু নেই।
তবে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে চাওয়ার কিছু না থাকলেও; অনেকের প্রত্যাশা, গত দুই দশক বঞ্চিত থাকা এলাকাকে নিয়ে যাবেন, দেশের উন্নয়নের মূল স্রোতে।
‘ই-বেইল বন্ড’ প্রসঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, সনাতন পদ্ধতিতে সময়ের অপচয়ের পাশাপাশি অনেক ক্ষেত্রে জামিন জালিয়াতি ও দালাল চক্রের দৌরাত্ম্য দেখা যায়। ‘ই-বেইল বন্ড’ চালু হলে এ অবস্থার আমূল পরিবর্তন আসবে।
বগুড়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. নুরুল মুবীন বলেন, ডিজিটাল পদ্ধতিতে জামিননামা যাচাই ও কার্যকর হওয়ার ফলে বন্দিদের স্বজনদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে জামিন জালিয়াতি ঠেকানো এবং অসাধু চক্রের প্রভাব কমানো সম্ভব হবে।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগুড়ার আদালত চত্বরে সাজ সাজ রব পড়ে গেছে। বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাসেদ জানান, মাত্র ৩০ মিনিটের মূল অনুষ্ঠান হলেও প্রধানমন্ত্রীর এই সফরকে স্মরণীয় করে রাখতে আইনজীবীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়ার নতুন কূপে খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ তিতাস-৩১ এর খনন কাজ শুরু হয়েছে। খনন শেষে এই কূপ থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। রোববার দুপুরে সদর উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) একেএম. মিজানুর রহমান।

জানা গেছে, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত তিতাস গ্যাস ফিল্ডের উৎপাদনে থাকা ২২টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন প্রায় ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে। তবে দীর্ঘ সময় ধরে গ্যাস উত্তোলনের ফলে মজুত এবং চাপ কমেছে দেশের সবচেয়ে প্রাচীন এই গ্যাস ফিল্ডের সবকটি কূপে। এতে করে কমেছে উৎপাদন। এ অবস্থায় গ্যাসের নতুন উৎস খুঁজতে ‘থ্রিডি সাইসমিক জরিপ প্রকল্প’ নেয় বিজিএফসিএল। এর প্রেক্ষিতে তিতাস ও বাখরাবাদ ফিল্ডে খনন করা হচ্ছে দুইটি গভীর অনুসন্ধান কূপ। ৫ হাজার ৬০০ মিটার গভীরতায় তিতাসের নতুন কূপটি খননে সময় লাগবে প্রায় ৭ মাস। খনন কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিডিসি। খনন শেষে কূপটি থেকে প্রতিদিন উত্তোলন করা হবে প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।

বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জলিল প্রামাণিক জানান, তিতাসসহ বিজিএফসিএল পরিচালিত অন্যান্য ফিল্ডগুলো থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন কূপ খনন ও পুরনো কূপের ওয়ার্কওভার প্রকল্প নেওয়া হয়েছে। তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুইটি গভীর অনুসন্ধান কূপ সফলভাবে খনন করতে পারলে এই জ্বালানি খাতের জন্য মাইলফলক হবে। জ্বালানি সংকট অনেকটাই কেটে যাবে।

পেট্রোবাংলার পরিচালক (অর্থ) একেএম. মিজানুর রহমান বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে চলতি বছরের মধ্যে ৫০টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রেক্ষাপটে দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় তিতাসের এই গভীর অনুসন্ধান কূপ খননের উদ্দেশ্য সফল হলে জ্বালানি সংকট অনেকটাই কেটে যাবে।

খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জলিল প্রামাণিক, কোম্পানি সচিব মোজাহার আলী, প্রকল্প পরিচালক মো. মাহমুদুল নবাব, খনন ঠিকাদার প্রতিষ্ঠানের পরিচালক লাইলিনজেন্টসহ বিজিএফসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।


নন্দীগ্রামে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ছবি: সগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে নাম-পরিচয় না জানা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম বেড়াগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার এএসআই গণেশ চন্দ্র রায়।

স্থানীয়রা বলেন, ‘সকালের ঘুম থেকে ওঠে মহাসড়কে গিয়ে ছিন্নভিন্ন ওই লাশ দেখতে পাই। একজন বৃদ্ধ পাগলী এই রাস্তায় চলাচল করত। আমরা ধারণা করছি সেই হবে। মনে হয় রাতের কোনো একসময় গাড়ির চাপায় সে নিহত হয়েছে। দীর্ঘক্ষণ মহাসড়কে মরদেহটি পড়ে থাকায় একাধিক গাড়ির চাপায় দেহটি ছিন্নভিন্ন হয়ে গেছে।’

এ বিষয়ে এএসআই গণেশ চন্দ্র রায় বলেন, ‘খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় তার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন ছিল। ফলে চেহারা দেখে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’


নবীনগরে সাংবাদিকদের অবরুদ্ধের ঘটনায় ভূমি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভূমি অফিসে সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় উপজেলা সদর ভূমি অফিসের সহকারী নায়েব শামসুদ্দোহাকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার।

অতিরিক্ত জেলা প্রশাসক জানান, গত শনিবার তাকে শাস্তিমূলক বদলি হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগরে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে সদর ভূমি অফিসে জমির খারিজ সংক্রান্ত ঘুষ চাওয়ার অভিযোগের বিষয়ে তথ্য জানতে যান স্থানীয় তিন সাংবাদিক—বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, গ্রীন টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল এবং ‘বাংলাদেশের আলো’ পত্রিকার প্রতিনিধি মো. অলিউল্লাহ।

অভিযোগ রয়েছে, এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) শামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান ওই তিন সাংবাদিককে অফিস কক্ষে তালাবদ্ধ করে বাইরে চলে যান। এতে সাংবাদিকদের পাশাপাশি সেবা নিতে আসা অন্য ব্যক্তিরাও প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকেন।

পরে নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের হস্তক্ষেপে অবরুদ্ধ ব্যক্তিরা মুক্ত হন।


প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার রাষ্ট্রীয় স্বীকৃতি গ্রহণ ডা. তানসিভ জুবায়ের নাদিমের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম ‘শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুরস্কার লাভ করেছেন।

মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত জরুরি সেবা ক্যাটাগরিতে তানসিভ জুবায়েরসহ ছয় চিকিৎসককে এই সম্মাননা প্রদান করা হয়।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক বিশেষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার তুলে দেন।

তানসিভ জুবায়ের (৩৫) ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার বাসিন্দা। তিনি ২০১৪ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এরপর ৩৫তম বিসিএস (স্বাস্থ্য) উত্তীর্ণ হয়ে ২০১৭ সালের ২ মে সালে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।

তানসিভ জুবায়ের ২০২৪ সালের ২৮ অক্টোবর থেকে তিনি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কর্মরত রয়েছেন।

তিনি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেওয়ার পর অর্থাৎ ২০২৪ সাল থেকে ২০২৫ সালে এক বছরের ব্যবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে রোগী বেড়েছে ১২ শতাংশ, অন্তঃবিভাগে ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি জরুরি বিভাগে রোগীর সংখ্যা বেড়েছে ১৩৫ ভাগ এবং নরমাল ডেলিভারির সংখ্যা বেড়েছে ৭৩ শতাংশ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। মূলত মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, স্বাস্থ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আরও যুগোপযোগী করা এবং সরকারের বিশেষ নির্দেশনাগুলো সরাসরি পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে জরুরি সেবা ও মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত ৬ জন চিকিৎসককে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট প্রদান করেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ ছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

তানসিভ জুবায়ের নাদিম প্রতিক্রীয়া জানিয়ে দৈনিক বাংলাকে বলেন, ‘যেকোনো সম্মাননা কাজের গতি বাড়িয়ে দেয়। আসলে আমি বিশেষ কিছু করেছি তা বলা যাবে না। তবে সীমিত সাধ্যের সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করছি মাত্র। তবে এখানেই থেমে গেলে হবে না, আমাকে আরও এগিয়ে যেতে হবে।’


ছয় বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের ছয় বিভাগের কিছু কিছু জায়গায় কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির শনিবার রাতে বলেন, ‘যদি কালবৈশেখী ঝড় হয় এবং তার তীব্রতা বেশি থাকে, তাহলে এসব অঞ্চলে ক্ষয়ক্ষতি হবে স্বাভাবিকভাবেই। এছাড়া ভারী বর্ষণ কিংবা শিলাবৃষ্টি হলেও নানারকম ক্ষতি হতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের গতকাল শনিবার রাতের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেখলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও রাঙামাটিতে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর, সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে দেশের সর্বোচ্চ ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে; এছাড়া দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।


সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের চার উপজেলায় আকস্মিক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় পৃথক স্থানে এই ঘটনা ঘটে।

ধর্মপাশায় বজ্রপাতে নিহত হয়েছেন হবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩) নামে দুই জন। শনিবার দুপুরে পৃথক স্থানে পৃথক বজ্রপাতে তারা নিহত হয়। হবিবুর উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলু রহমানের ছেলে এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী। রহমত উল্লাহ জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর গ্রামের জয়নাল হকের ছেলে।

অন্যদিকে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বকরের ছেলে আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮) জামলাবাজ গ্রামে একটি হাঁসের খামারের সামনে বজ্রপাতে নিহত হন। তিনি ওই খামারে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নূর মোহাম্মদ (২৪) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর (গজারিয়া হাটি) গ্রামে বজ্রপাতে নুরুজ্জামান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পাগনার হাওরে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে নুরুজ্জামান ও তার চাচাতো ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

দিরাই উপজেলার চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামের একজন বজ্রপাতে নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম লিটন মিয়া। তিনিও হাওরে ধান কাটার সময় বজ্রপাতে শিকার হন।
ওই পাঁচজনের মৃত্যুর বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসন নিশ্চিত করেছেন।


পাকুন্দিয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ২০

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে টানা দুদিনব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার টনা লক্ষ্মীয়া ও হাপানিয়া গ্রামের মধ্যে শুক্রবার (১৭ এপ্রিল) শুরু হওয়া সংঘর্ষ চলে শনিবার (১৮ এপ্রিল) বিকাল পর্যন্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে পাকুন্দিয়া পৌর সদরের টান লক্ষ্মীয়া ও হাপানিয়া গ্রামের মধ্যে লক্ষ্মীয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলায় দুই পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। সংঘর্ষ চলে রাত পর্যন্ত। এতে বেশ কয়েকজন আহত হন। আজ শনিবার দুপুর থেকে আবারও সংঘর্ষ শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত।

সংঘর্ষে উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গেও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস বলেন, খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে থানার ওসি ও একাধিক পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এখনো উত্তপ্ত। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা, গুরুতর আহত শিশু পুত্র

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলায় নিজ বসতঘরে ঢুকে নাছিমা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ৭ বছর বয়সী শিশু পুত্র আবির গুরুতর আহত হয়েছে।

‎শুক্রবার (১৭ এপ্রিল) দিনগত মধ্যরাতে উপজেলার শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম প্রবাসী আল আমিনের স্ত্রী।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন নাছিমা বেগমের স্বামী আল আমিন। স্বামী প্রবাসে থাকায় ছোট ছেলে আবিরকে নিয়ে নির্মাণাধীন বসতঘরে একাই বসবাস করছিলেন তিনি।

‎ঘটনার রাতে মা ও ছেলে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। পরে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই নাছিমা বেগম নিহত হন এবং তার ছেলে আবির গুরুতর আহত হয়।

‎শনিবার সকাল প্রায় ৭টার দিকে ঘরের ভিতরে কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা ভেতরে ঢুকে নাছিমা বেগমের মরদেহ ও আহত শিশুটিকে দেখতে পান। পরে স্থানীয়রা আবিরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‎তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

‎এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।


সাংগ্রাই জলউৎসবে শেষ হল বর্ণিল বর্ষবরণের আয়োজন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলউৎসবের মধ্য দিয়ে শেষ হলো এবারের বর্ষবরণের আয়োজন। উৎসব ঘিরে পুরো শহরে বয়ে যায় আনন্দের জোয়ার, যেখানে পাহাড়ি-বাঙালি মিলিত হয়ে অংশ নেন এক বর্ণিল আয়োজনে। রাঙামাটির চিংহ্লামং মারী স্টেডিয়ামে কড়া গোধূলির রোদ রাঙিয়ে দিয়েছে পাহাড়ের ভাঁজ। আর সেই রাঙা দিনে উৎসবের রঙে মেতেছে পার্বত্য চট্টগ্রাম। মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব ‘সাংগ্রাই’ উপলক্ষে পুরো রাঙামাটি শহরজুড়ে বয়ে যায় আনন্দের জোয়ার।

সাংগ্রাইয়ের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো ‘জলকেলি’ বা পানি খেলা। মারমা সম্প্রদায়ের বিশ্বাস, এই মৈত্রী পানি দিয়ে ধুয়ে-মুছে যাবে গত বছরের সব। মঞ্চে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করা হয়। পাশাপাশি রঙিন পোশাকে সেজে তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে আনন্দ উপভোগ করেন। এ ছাড়া শিশু-কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরাও এই উৎসবে অংশগ্রহণ করেন, যা পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। গতকাল শুক্রবারের এই উৎসবের আয়োজকরা বলছেন, উৎসবের মাধ্যমে সবার মধ্যে সম্প্রীতির সেতুবন্ধন তৈরি করা। তারা মনে করেন, জলকেলি বা সাংগ্রাই কেবল মারমা সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি নয়, বরং এটি পাহাড় ও সমতলের মানুষের মধ্যে মৈতী ও একতা বাড়ানোর একটি শক্তিশালী মাধ্যম।

সাংগ্রাইয়ের সবচেয়ে আকর্ষণীয় অংশ ‘জলকেলি’ বা পানি খেলা। শিশু থেকে বয়োজ্যেষ্ঠ—সব বয়সি মানুষের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় এক মহামিলনমেলায়। আয়োজকদের মতে, সাংগ্রাই শুধু মারমা সম্প্রদায়ের উৎসব নয়, এটি পাহাড় ও সমতলের মানুষের মধ্যে সম্প্রীতি ও বন্ধনের এক শক্তিশালী মাধ্যম।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, ‘পার্বত্যাঞ্চলের সুষম উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।’ তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের ১৩টি জনগোষ্ঠীর ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণ করা জরুরি। কিছু জনগোষ্ঠী অস্তিত্ব সংকটে রয়েছে, তাদের সংস্কৃতি টিকিয়ে রাখতে মন্ত্রণালয় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।’

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সংস্কৃতিকে ধারণ ও সম্মান করার মধ্যেই রয়েছে বাংলাদেশের প্রকৃত শক্তি। এই উৎসব এখন সকল সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়েছে, যা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিচ্ছবি।’

মাসসর জলউৎসব উদযাপন কমিটির আহ্বায়ক পাইচিং মং মারমা বলেন, ‘পুরোনো বছরের সব দুঃখ-গ্লানি ধুয়ে-মুছে নতুন বছরকে স্বাগত জানানোর মধ্য দিয়ে সকলের মাঝে সেতুবন্ধন তৈরি করাই এই জলউৎসবের মূল উদ্দেশ্য।’


দখল আর অযত্নে বিলীনের পথে ফেনী-বিলোনিয়া রেলপথ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ফেনী প্রতিনিধি  

দীর্ঘ ২৯ বছর ধরে বন্ধ থাকা ফেনী-বিলোনিয়া রেলপথটি এখন কেবলই স্মৃতি। এক সময়ের কর্মচঞ্চল এই রেললাইনটি রক্ষণাবেক্ষণের অভাব, ভূ-সম্পত্তি দখল এবং কর্তৃপক্ষের উদাসীনতায় অস্তিত্ব সংকটে পড়েছে। অথচ এই পথটি পুনরায় চালু হলে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

জানা যায়, ​ফেনী জেলার পিছিয়ে পড়া উত্তরাঞ্চলের জনগোষ্ঠির জেলা সদরের সাথে যাতায়াতের পাশাপাশি ত্রিপুরার বিলোনিয়া হয়ে বাংলাদেশের বিলোনিয়া দিয়ে ফেনী থেকে আসামের সাথে যোগাযোগ স্থাপনের জন্য আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি ১৯২৭ সালের ১৭ ডিসেম্বর এক সরকারি আদেশের মাধ্যমে ফেনী থেকে বিলোনিয়া পর্যন্ত ২৮ কি.মি. রেলপথ স্থাপনের জন্য ২৫ গ্রামের ২৭৭ একর জমি অধিগ্রহণ করে। ১৯২৯ সালে ফেনী-বিলোনিয়া রেল লাইনের যোগাযোগ শুরু হয়। এ রেলপথে বন্ধুয়া দৌলতপুর, আনন্দপুর, পীরবক্স মুন্সির হাট, নতুন মুন্সির হাট, ফুলগাজী, চিথলিয়া, পরশুরাম ও বিলোনীয়াসহ ৮টি রেল স্টেশন স্থাপন করা হয়।

একসময় এই রেলপথটি ছিল এ এলাকার শিক্ষা-দীক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক উন্নয়নের একমাত্র মাধ্যম। স্বাধীনতার পর এ রেলপথের পাশে ধীরে ধীরে গড়ে ওঠে সড়ক যোগাযোগ ব্যবস্থা। কমতে থাকে এ রেলপথে যাত্রী ও আয়। লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হওয়ার অজুহাতে ১৯৯৭ সালের ১৭ আগস্ট রেল কর্তৃপক্ষ ফেনী-বিলোনীয়া রেলপথটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়। এরপর থেকে রেলপথ ও সব স্টেশন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

​সরেজমিনে দেখা যায়, রেললাইনের ওপর গড়ে উঠেছে স্থায়ী ঘরবাড়ি, দোকানপাট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। রেলের মূল্যবান স্লিপার, পাথর এবং লোহার পাত চুরি হয়ে গেছে অনেক আগেই। বন্দুয়া, দৌলতপুর, চিথলিয়া, ফুলগাজী ও পরশুরাম স্টেশনগুলোর ভবন এখন লতাপাতায় ঢাকা। কোনো কোনো স্টেশনের ইটও খুলে নিয়ে গেছে স্থানীয়রা। দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় পড়ে থাকায় সবগুলো স্টেশানের বেহাল দশা। বন্ধ এ রেলপথের বিভিন্ন স্টেশনগুলোর অবকাঠামো এখন ধবংসের পথে। এসব স্টেশনে বসছে মাদকের বেচাকেনা আর বখাটেদের নিয়মিত আড্ডা। স্টেশনগুলো দখলে নিয়েছে ভাসমান শ্রমিকরা।

স্থানীয় ফুলগাজী উপজেলার মুন্সীর হাটের বাসিন্দা ফরিদ আহমেদ বলেন, রেলের বিশাল ভূ-সম্পত্তির অধিকাংশ ইতোমধ্যে প্রভাবশালীরা দখল করে নানা ধরণের স্থাপনা নির্মাণ করেছে। এ রেলপথের দুপাশে বহু গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। সব মিলিয়ে ফেনী-বিলোনীয় রেলপথের কোটি কোটি টাকার সম্পদ এখন মাটির সাথে মিশে যাচ্ছে।

বিভিন্ন সময়ে চুরি হওয়া বেশ কিছু রেললাইন উদ্ধারও করা হয়। এসব ঘটনায় লাকসাম জিআরপি থানাসহ আশাপাশের কয়েকটি থানায় মামলা হয়েছে অন্তত ৮টি।

চালু অবস্থায় এই রেলপথ রক্ষণাবেক্ষণের জন্য গ্যাংওয়ে ও গ্যাং খালাসী থাকলেও রেলপথটি বন্ধ হওয়ার কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন স্থানে বদলী করা হয়।

​ফেনী-বিলোনিয়া রেলপথটি শুধু স্থানীয়দের যাতায়াতের মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য সরকার তাদের অংশের বিলোনিয়া পর্যন্ত ব্রডগেজ রেললাইন সম্প্রসারণ করেছে। বাংলাদেশের এই ২৮ কিলোমিটার অংশ সংস্কার ও পুনরায় চালু করা হলে বিলোনিয়া স্থলবন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে।

চট্টগ্রাম বন্দরের মালামাল সরাসরি উত্তর-পূর্ব ভারতে পৌঁছানো সম্ভব হবে। ফেনীর উত্তরাঞ্চলের (ফুলগাজী-পরশুরাম) মানুষের কর্মসংস্থান ও যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

​বিভিন্ন সূত্র জানায়, বিগত বছরগুলোতে এই রেলপথটি পুনরায় চালুর বিষয়ে একাধিকবার সমীক্ষা (Survey) চালানো হয়েছে। এমনকি বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে এই লাইনটি সংস্কারের পরিকল্পনাও নেওয়া হয়েছিল। তবে মাঠপর্যায়ে দৃশ্যমান কোনো কাজ এখনো শুরু হয়নি।

স্থানীয় পরশুরাম উপজেলার বাসিন্দা আবু ইউসুফ মিন্টু ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বছরের পর বছর শুধু আশার কথা শুনি। সরকার যদি দ্রুত এই রেলপথটি উদ্ধার না করে, তবে অদূর ভবিষ্যতে মানচিত্র থেকে ফেনী-বিলোনিয়া রেললাইনের নাম মুছে যাবে।

​ফেনী রেলওয়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, রেলের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া, তবে এই রুটটি পুনরায় চালু করার বিষয়টি সম্পূর্ণ নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিশিষ্ট গণমাধ্যমকর্মী ইমরান ইমন বলেন, বন্ধ রেলপথটি পুনরায় চালু হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের পাশাপাশি বিলোনীয়া স্থলবন্দর দিয়ে পণ্য আনা-নেওয়ায় বাংলাদেশ-ভারত দুদেশের আর্থসামাজিক ব্যবস্থার প্রসার ঘটবে।

​সীমান্তবর্তী এই অবহেলিত জনপদের মানুষের দাবি—রাজনৈতিক সদিচ্ছা আর সঠিক পরিকল্পনার মাধ্যমে আবারও যেন ‘ঝকঝক’ শব্দে কেঁপে ওঠে ফেনী-বিলোনিয়া রেলপথ।

বাংলাদেশ রেলওয়ে ফেনীর উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত) সুজন ভট্টাচার্য্য বলেন, ফেনী-বিলোনিয়া রেল লাইনটি ১৯৯৭ সালে বন্ধ হয়ে গিয়েছিল। এটা চালু হয়েছিল ১৯২৯ সালে। এটির দৈর্ঘ্য প্রায় সাতাশ কিলোমিটার। এ লাইনটিতে তখন ৮-৯ টি স্টেশন চালু ছিল। বর্তমানে লাইনটি বন্ধ আছে। যেহেতু এখানে একটি বৃহৎ স্থলবন্দর আছে পণ্য আনা-নেয়ার ব্যাপারে সাধারণ জনগণ অবশ্যই উপকৃত হতে পারে। এটি চালু প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়। এটা অবশ্যই জনগণের চাওয়া পাওয়ার ওপর নির্ভর করবে। এটা সরকারি একটা বিষয়, সরকারের উদ্যোগের বিষয়। জনগণ যদি চায় তাহলে এটা আবার পুনরায় চালু হতে পারে। এ ব্যাপারে প্রশাসনিক সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু বলেন, ফেনী-বিলোনিয়া রেললাইনটি অনেক পুরোনো একটি লাইন। দীর্ঘদিন আগে এটি বন্ধ হয়ে গেছে। এবার নির্বাচনের সময় আমরা মানুষকে বলেছি যে এই লাইনটা আমরা চালু করতে চাই। আমরা এ লাইনটি চালু করার জন্য কাজ করবো। কিন্তু ইতোমধ্যে এলাকার কিছু মানুষ বলছেন যে এটি চালু না করে বরং অন্য উন্নয়ন কাজ করতে। কারণ তারা বলছে যে রেললাইন করলে নাকি এটা লোকসান প্রজেক্ট। তারপরও আমরা যেহেতু প্রতিশ্রুতি দিয়েছি আমরা এখনো আছি। রেললাইনতো করবো মানুষের জন্য। মানুষ যদি মনে করে এটার প্রয়োজন আছে তাহলে করবো। যদি মনে করে এটার এখন প্রয়োজন নাই পরে তাহলে পরে করবো আগে অন্য উন্নয়ন কাজগুলো করবো।


দৌলত‌দিয়ার পদ্মায় জেলের জালে ৯১ হাজারের দুই কাতল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী দৌলত‌দিয়ার পদ্মা নদীতে দুই জেলের জালে সাড়ে ২৮ কেজি ও ১৮ কেজি ওজনের দুটি কাতল মাছ ধরা পড়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলত‌দিয়া মৎস্য আড়তে রেজাউল মন্ড‌ল ও আনু খা’র আড়ত থেকে মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বিশাল আকৃ‌তির কাতল মাছ দুইটি কিনে নেন।

শাহজাহান জানান, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে জেলে এরশাদ হলদার ও জীবন হলদার তাদের সহযোগীদের নদীতে ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক স্থানে জাল ফেলেন। পরে ভোরের দিকে জাল টেনে তুলতেই দেখেন তাদের দুই জনের জালে এক‌টি করে বড় দুটি বিশাল আকৃ‌তির কাতল ধরা পড়ে। পরে মাছ‌ দুটি বিক্রির জন্য সকালে মৎস্য আড়তে আনলে উন্মুক্ত নিলামে উঠলে সাড়ে ২৮ কে‌জি ওজনের কাতল‌টি ২ হাজার ২০০ টাকা কে‌জি দরে ‌মোট ৬২ হাজার ৭০০ ও ১৮ কে‌জির কাতল‌টি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ সহ মোট ৯১ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

তিনি আরও জানান, মাছ দুটি বিক্রির জন্য দেশের বিভিন্নস্থানে অনলাইনে যোগাযোগ করছি। কিছু লাভ পেলেই বিক্রি করে দিবো।


ঝিনাইদহে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা 

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ঝিনাইদহ প্রতিনিধি

গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করতে স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদারের লক্ষ্যে ঝিনাইদহে এক সমন্বয় সভা হয়েছে। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, স্থানীয় সরকারের সহকারী পরিচালক আমিনুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা আব্দুর রউফ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মুন্সী ফিরোজা সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিলকিস আফরোজ প্রমুখ। এ সময় প্রকল্পের জেলা ম্যানেজার রহিদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী এবং প্রোগ্রাম ও ফিন্যান্স সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় ঝিনাইদহ জেলার ৬৭টি ইউনিয়নে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তির অগ্রগতি তুলে ধরা হয় এবং তা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের আউটরিচ কার্যক্রমের সঙ্গে গ্রাম আদালত বিষয়ক প্রচার-প্রচারণা অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেন।


banner close